আল তাগাবুন , choose another chapter
আল তাগাবুন
Chapter 64, 18 verses
বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান
Word by word
জহুরুল হক
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়ুসাব্বিহু লিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি লাহুল্ মুল্কু অলাহুল্ হাম্দু অহুওয়া 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।
মুহিউদ্দীন খান
১ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
Word by word
١ يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
জহুরুল হক
১ আল্লাহ্ রই জপতপ করছে যা - কিছু আছে মহাকাশমন্ডলে ও যা - কিছু আছে পৃথিবীতে, তাঁরই হচ্ছে সার্বভৌমত্ব ও তাঁরই সকল প্রশংসা, আর তিনি সব - কিছুর উপরে সর্বশক্তিমান।
বাংলা উচ্চারণ
২ হুওয়াল্ লাযী খলাক্বকুম্ ফামিন্কুম্ কা-ফিরুঁও অমিন্কুম্ মু”মিন্ অল্লা-হু বিমা-তা'মালূনা বার্ছী।
মুহিউদ্দীন খান
২ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের এবং কেউ মুমিন । তোমরা যা কর, আল্লাহ তা দেখেন।
Word by word
٢ هُوَ ٱلَّذِى خَلَقَكُمْ فَمِنكُمْ كَافِرٌ وَمِنكُم مُّؤْمِنٌ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
জহুরুল হক
২ তিনিই সেইজন যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তোমাদের কেউ - কেউ অবিশ্বাসী ও তোমাদের কেউ - কেউ বিশ্বাসী । আর তোমরা যা কর আল্লাহ্ তার সম্যক দ্রষ্টা।
বাংলা উচ্চারণ
৩ খলাক্বস্ সামা- ওয়া- তি অল্ র্আদ্বোয়া বিল্হাকক্বি অছোয়াওয়্যারকুম্ ফাআহ্সানা ছুঅরকুম্ অইলাইহিল্ মার্ছী।
মুহিউদ্দীন খান
৩ তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তাঁরই কাছে প্রত্যাবর্তন।
Word by word
٣ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ
জহুরুল হক
৩ তিনি মহাকাশমন্ডল ও পৃথিবীকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, আর তিনি তোমাদের আকৃতি দিয়েছেন, তারপর তোমাদের আকৃতিকে কত সুন্দর করেছেন! আর তাঁরই কাছে শেষ - প্রত্যাবর্তন।
বাংলা উচ্চারণ
৪ ইয়া'লামু মা-ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অ ইয়া'লামূ মা-তুর্সিরূনা অমা-তু'লিনূন্ অল্লা-হু 'আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূ।
মুহিউদ্দীন খান
৪ নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে, তিনি তা জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপনে কর এবং যা প্রকাশ্যে কর। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত।
Word by word
٤ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
জহুরুল হক
৪ মহাকাশমন্ডলীতে ও পৃথিবীতে যা - কিছু আছে তা তিনি জানেন, আর তিনি জানেন যা তোমরা লুকোও ও যা তোমরা প্রকাশ কর। আর অন্তরের ভেতরে যা আছে সে - সন্বন্ধেও তিনি সর্বজ্ঞাতা।
বাংলা উচ্চারণ
৫ আলাম্ ইয়াতিকুম্ নাবায়ুল্লাযীনা কাফারূ মিন্ ক্বব্লু ফাযা-কু অবা-লা আম্রিহিম্ অলাহুম্ 'আযা-বুন্ আলীম্।
মুহিউদ্দীন খান
৫ তোমাদের পুর্বে যারা কাফের ছিল, তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌছেনি? তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করেছে, এবং তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
Word by word
٥ أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَبْلُ فَذَاقُوا۟ وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
জহুরুল হক
৫ তোমাদের কাছে কি তাদের সংবাদ পেছেনি যাঁরা ইতিপূর্বে অবিশ্বাস পোষণ করেছিল, তারপর তাদের কাজের শাস্তি আস্বাদন করেছিল? আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।
বাংলা উচ্চারণ
৬ যা-লিকা বিআন্নাহূ কা-নাত্ তাতীহিম্ রুসুলুহুম্ বিল্বাইয়্যিনা-তি ফাক্ব-লূ য় আবাশারুঁই ইয়াহ্দূনানা- ফাকাফারূ অতাওয়াল্লাওঁ অস্তাগ্নাল্লা-হ্ অল্লা-হু গনিইয়ুন্ হামীদ্।
মুহিউদ্দীন খান
৬ এটা এ কারণে যে, তাদের কাছে তাদের রসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলীসহ আগমন করলে তারা বলতঃ মানুষই কি আমাদেরকে পথপ্রদর্শন করবে? অতঃপর তারা কাফের হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত।
Word by word
٦ ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَقَالُوٓا۟ أَبَشَرٌ يَهْدُونَنَا فَكَفَرُوا۟ وَتَوَلَّوا۟ وَّٱسْتَغْنَى ٱللَّهُ وَٱللَّهُ غَنِىٌّ حَمِيدٌ
জহুরুল হক
৬ এটি এইজন্য যে তাদের কাছে তাদের রসুলগণ আসতেছিলেন সুস্পষ্ট প্রমাণাবলী নিয়ে, কিন্ত তারা বলত - - ''মানুষই বুঝি আমাদের পথ দেখাবে?’’ সুতরাং তারা অবিশ্বাস করল ও ফিরে গেল, অথচ আল্লাহ্ বেপরোয়া রয়েছেন। আর আল্লাহ্ স্বয়ংসমৃদ্ধ প্রশংসার্হ।
বাংলা উচ্চারণ
৭ যা'আমাল্লাযীনা কাফারূ য় আল্লাইঁ ইয়ুব্'আছূ কুল্ বালা- অরব্বী লাতুব্'আছুন্না ছুম্মা লাতুনাব্বায়ুন্না বিমা-'আমিল্তুম্ অযা-লিকা 'আলাল্লা-হি ইয়ার্সী।
মুহিউদ্দীন খান
৭ কাফেররা দাবী করে যে, তারা কখনও পুনরুত্থিত হবে না। বলুন, অবশ্যই হবে, আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয় পুরুত্থিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ।
Word by word
٧ زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَن لَّن يُبْعَثُوا۟ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ
জহুরুল হক
৭ যারা অবিশ্বাস পোষণ করে তারা ধরে নিয়েছে যে তাদের কখনো তোলা হবে না। বলো - - ''হাঁ, আমার প্রভুর কসম, অতি - অবশ্য তোমাদের তোলা হবে, তারপর তোমাদের অবশ্যই জানানো হবে যা তোমরা করেছিলে।’’ আর এইটি আল্লাহ্ র পক্ষে সহজ।
বাংলা উচ্চারণ
৮ ফাআ-মিনূ বিল্লা-হি অরসূলিহী অন্নূ রিল্লাযী য় আন্যাল্না- অল্লা-হু বিমা-তা'মালূনা খর্বী।
মুহিউদ্দীন খান
৮ অতএব তোমরা আল্লাহ তাঁর রসূল এবং অবতীর্ন নূরের প্রতি বিশ্বাস স্থাপন কর। তোমরা যা কর, সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত।
Word by word
٨ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِىٓ أَنزَلْنَا وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
জহুরুল হক
৮ অতএব তোমরা আল্লাহ্ তে বিশ্বাস করো, আর তাঁর রসূলে ও সেই আলোকে যা আমরা অবতারণ করেছি। আর তোমরা যা করছ সে - সম্পর্কে আল্লাহ্ পূর্ণ - ওয়াকিফহাল।
বাংলা উচ্চারণ
৯ ইয়াওমা ইয়াজমা'ঊকুম্ লিইয়াওমিল্ জ্বাম্'ই যা-লিকা ইয়াওমুত্তাগ-বুন্ অমাইঁ ইয়ুমিম্ বিল্লা-হি অইয়া'মাল্ ছোয়া-লিহাইঁ ইয়ুকার্ফ্ফি 'আন্হু সাইয়িয়া-তিহী অ ইয়ুদ্খিল্হু জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খা- লিদীনা ফীহা য় আবাদা- যা-লিকাল্ ফাওযুল্ 'আজীম্।
মুহিউদ্দীন খান
৯ সেদিন অর্থাৎ, সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন। এ দিন হার - জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন। যার তলদেশে নির্ঝরিনীসমূহ প্রবাহিত হবে, তারা তথায় চিরকাল বসবাস করবে। এটাই মহাসাফল্য।
Word by word
٩ يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ ٱلْجَمْعِ ذَٰلِكَ يَوْمُ ٱلتَّغَابُنِ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ وَيَعْمَلْ صَٰلِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدْخِلْهُ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ
জহুরুল হক
৯ সেইদিন তিনি তোমাদের সমবেত করবেন জমায়েৎ করার দিনের জন্যে - - এইটিই মোহ - অপসারণের দিন। আর যে কেউ আল্লাহ্ তে বিশ্বাস করে এবং সৎকর্ম সম্পাদন করে, তিনি তার থেকে তার সব পাপ মোচন করে দেবেন এবং তাকে প্রবেশ করাবেন স্বর্গোউদ্যানসমূহে যাদের নিচে দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি, সেখানে তারা অবস্থান করবে চিরকাল। এইটি এক বিরাট সাফল্য।
বাংলা উচ্চারণ
১০ অল্লাযীনা কাফারূ অকায্যাবূ বিআ-ইয়া-তিনা য় উলা-য়িকা আছ্হা-বুন্ না-রি খ-লিদীনা ফীহা- অবিসাল্ মার্ছী।
মুহিউদ্দীন খান
১০ আর যারা কাফের এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা তথায় অনন্তকাল থাকবে। কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল এটা।
Word by word
١٠ وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ خَٰلِدِينَ فِيهَا وَبِئْسَ ٱلْمَصِيرُ
জহুরুল হক
১০ আর যারা অবিশ্বাস পোষণ করে এবং আমাদের নির্দেশাবলী প্রত্যাখ্যান করে, তারাই হচ্ছে আগুনের বাসিন্দা - - তারা সেখানেই অবস্থান করবে। আর কত মন্দ সেই গন্তব্যস্থান!
বাংলা উচ্চারণ
১১ মা য় আছোয়া-বা মিম্ মুছীবাতিন্ ইল্লা-বিইয্নিল্লা-হ্ অমাইঁ ইয়ুমিম্ বিল্লা-হি ইয়াহ্দি ক্বল্বাহ্ অল্লা-হু বিকুল্লি শাইয়িন্ 'আলীম্।
মুহিউদ্দীন খান
১১ আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।
Word by word
١١ مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ يَهْدِ قَلْبَهُۥ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
জহুরুল হক
১১ কোনো বিপদ আপতিত হয় না আল্লাহ্ র অনুমতি ব্যতীত। আর যে কেউ আল্লাহ্ তে বিশ্বাস করে তিনি তার হৃদয়কে সুপথে চালিত করেন। আর আল্লাহ্ সব - কিছু সন্বন্ধে সর্বজ্ঞাতা।
বাংলা উচ্চারণ
১২ অআত্বী 'ঊল্লা-হা অআত্বী 'র্উ রসূলা ফাইন্ তাওয়াল্লাইতুম্ ফাইন্নামা-'আলা-রসূলিনাল্ বালাগুল্ মুবীন্।
মুহিউদ্দীন খান
১২ তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলুল্লাহর আনুগত্য কর। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রসূলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌছে দেয়া।
Word by word
١٢ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
জহুরুল হক
১২ আর আল্লাহ্ র আজ্ঞাপালন করো ও রসূলকে মেনে চলো; কিন্ত যদি তোমরা ফিরে যাও তাহলে আমাদের রসূলের উপরে কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া।
বাংলা উচ্চারণ
১৩ আল্লাহু লা য় ইলা-হা ইল্লা-হূ অ 'আলাল্লা-হি ফাল্ ইয়াতাওয়াক্কালিল্ মু'মিনূন্।
মুহিউদ্দীন খান
১৩ আল্লাহ তিনি ব্যতীত কোন মাবুদ নেই। অতএব মুমিনগণ আল্লাহর উপর ভরসা করুক।
Word by word
١٣ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
জহুরুল হক
১৩ আল্লাহ্ - - তিনি ব্যতীত অন্য উপাস্য নেই। সুতরাং আল্লাহ্ র উপরেই তবে মুমিনরা নির্ভর করুক।
বাংলা উচ্চারণ
১৪ ইয়া য় আইয়্যুহা ল্লাযীনা আ-মানূ য় ইন্না মিন্ আয্ওয়া-জ্বিকুম্ অআওলা-দিকুম্ 'আদুওয়্যাল্লাকুম্ ফাহ্যারূ হুম্ অইন্ তা'ফূ অতাছ্ফাহূ অতাগ্ফিরূ ফাইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।
মুহিউদ্দীন খান
১৪ হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান - সন্ততি তোমাদের দুশমন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাক। যদি মার্জনা কর, উপেক্ষা কর, এবং ক্ষমা কর, তবে আল্লাহ ক্ষমাশীল, করুনাময়।
Word by word
١٤ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ مِنْ أَزْوَٰجِكُمْ وَأَوْلَٰدِكُمْ عَدُوًّا لَّكُمْ فَٱحْذَرُوهُمْ وَإِن تَعْفُوا۟ وَتَصْفَحُوا۟ وَتَغْفِرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
জহুরুল হক
১৪ ওহে যারা ঈমান এনেছ! নিশ্চয় তোমাদের কোনো - কোনো স্ত্রীরা ও তোমাদের ছেলেমেয়েরা তোমাদের শত্রু, অতএর তাদের ক্ষেত্রে হুশিয়াঁর হও। কিন্ত যদি তোমরা মাফ করে দাও ও উপেক্ষা কর ও উদ্ধার কর, তাহলে আল্লাহ্ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১৫ ইন্নামা য় আম্ওয়া লুকুম্ অআওলা-দুকুম্ ফিত্নাহ্ অল্লা-হু 'ইন্দাহূ য় আজরুন্ 'আজীম্।
মুহিউদ্দীন খান
১৫ তোমাদের ধন - সম্পদ ও সন্তান - সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।
Word by word
١٥ إِنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَٰدُكُمْ فِتْنَةٌ وَٱللَّهُ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌ
জহুরুল হক
১৫ নিঃসন্দেহ তোমাদের ধনদৌলত ও তোমাদের সন্তানসন্ততি তো এক পরীক্ষা। আর আল্লাহ্ , তাঁরই কাছে রয়েছে বিরাট প্রতিদান।
বাংলা উচ্চারণ
১৬ ফাত্তাকুল্লা-হা মাস্তাত্বোয়া'তুম্ অস্মাঊ' অআত্বী'ঊ অআন্ফিকু খইরল্ লিআন্ফুসিকুম্ অ মাইঁ ইয়ূক্ব শুহ্হা নাফ্সিহী ফাউলা-য়িকা হুমুল্ মুফলিহূন্।
মুহিউদ্দীন খান
১৬ অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর, শুন, আনুগত্য কর এবং ব্যয় কর। এটা তোমাদের জন্যে কল্যাণকর। যারা মনের কার্পন্য থেকে মুক্ত, তারাই সফলকাম ।
Word by word
١٦ فَٱتَّقُوا۟ ٱللَّهَ مَا ٱسْتَطَعْتُمْ وَٱسْمَعُوا۟ وَأَطِيعُوا۟ وَأَنفِقُوا۟ خَيْرًا لِّأَنفُسِكُمْ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِۦ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
জহুরুল হক
১৬ অতএব আল্লাহ্ কে ভয়ভক্তি করো যতটা তোমরা সক্ষম হও, আর শোনো, আর আজ্ঞাপালন করো, আর ব্যয় করো, - - এ তোমাদের নিজেদের জন্য কল্যাণময়। আর যে কেউ তার অন্তরের লোভ - লালসা থেকে সংযত রাখে তারাই তবে খোদ সফলকাম হয়।
বাংলা উচ্চারণ
১৭ ইন্ তুকরিদু ল্লা-হা র্ক্বাদ্বোয়ান্ হাসানাইঁ ইয়ুদ্বোয়া-ই'ফ্হু লাকুম্ অ ইয়ার্গ্ফি লাকুম্ অল্লা-হু শাকূরুন্ হালীম্।
মুহিউদ্দীন খান
১৭ যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান কর, তিনি তোমাদের জন্যে তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহনশীল।
Word by word
١٧ إِن تُقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًا يُضَٰعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَٱللَّهُ شَكُورٌ حَلِيمٌ
জহুরুল হক
১৭ যদি তোমরা আল্লাহ্ কে কর্জ দাও এক উত্তম কর্জ, তিনি সেটি তোমাদের জন্য বহু - গুণিত করে দেবেন, আর তিনি তোমাদের পরিত্রাণ করবেন। আর আল্লাহ্ গুণগ্রাহী, অতি অমায়িক।
বাংলা উচ্চারণ
১৮ আ'লিমুল্ গইবি অশ্শাহা- দাতিল্ 'আযীযুল্ হাকীম্।
মুহিউদ্দীন খান
১৮ তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
Word by word
١٨ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
জহুরুল হক
১৮ তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, মহাশক্তিশালী, পরমজ্ঞানী।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report