যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
আবদুস শহীদ নাসিম
সেদিন যেইমাত্র শিংগায় ফুঁক দেয়া হবে, সাথে সাথে তোমরা এসে হাজির হবে দলে দলে।
সমকালীন বাংলা
যেদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে আসবে,
ইসলামিক ফাউন্ডেশন
সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে,
বাংলা উচ্চারণ
অ ফুতিহাতিস্ সামা-য়ু ফাকা-নাত্ আব্ওয়া-বাঁও।
মুহিউদ্দীন খান
আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
আবদুস শহীদ নাসিম
আর উন্মুক্ত করে দেয়া হবে আকাশ এবং তাতে তৈরি হয়ে যাবে অসংখ্য দরজা।
সমকালীন বাংলা
এবং আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হয়ে যাবে দরজাসমূহ,
ইসলামিক ফাউন্ডেশন
আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বারবিশিষ্ট।
বাংলা উচ্চারণ
অসুইয়িরতিল্ জ্বিবা-লু ফাকা-নাত্ সার-বা-।
মুহিউদ্দীন খান
এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
আবদুস শহীদ নাসিম
আর পর্বতসমূহকে স্থানচ্যুত করে চালিয়ে দেয়া হবে, ফলে সেগুলো পরিণত হবে মরীচিকায়।
সমকালীন বাংলা
এবং পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে।
ইসলামিক ফাউন্ডেশন
এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা,
বাংলা উচ্চারণ
ইন্না জ্বাহান্নামা কা-নাত্ র্মিছোয়া দাল্।
মুহিউদ্দীন খান
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
আবদুস শহীদ নাসিম
অবশ্যি জাহান্নাম অতর্কিত আক্রমণের এক গোপন স্থান।
সমকালীন বাংলা
নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে,
ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় জাহান্নাম ওঁৎ পাতিয়া রহিয়াছে ;
বাংলা উচ্চারণ
লিত্ত্বোয়া-গীনা মাআ-বাল্
মুহিউদ্দীন খান
সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
আবদুস শহীদ নাসিম
আল্লাহদ্রোহী সীমালংঘনকারীদের বাসস্থান।
সমকালীন বাংলা
সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
ইসলামিক ফাউন্ডেশন
সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
বাংলা উচ্চারণ
লা-বিছীনা ফীহা য় আহ্ক্ব-বা।
মুহিউদ্দীন খান
তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
আবদুস শহীদ নাসিম
যুগ যুগ ধরে (অনন্তকাল) তারা অবস্থান করবে সেখানে।
সমকালীন বাংলা
তারা সেখানে যুগের পর যুগ অবস্থান করবে,
ইসলামিক ফাউন্ডেশন
সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে,
বাংলা উচ্চারণ
লা-ইয়াযূকুনা ফীহা য় র্বাদাঁও অলা-শার-বান্।
মুহিউদ্দীন খান
তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
আবদুস শহীদ নাসিম
সেখানে তারা না ঠান্ডা, আর না পানযোগ্য কিছু আস্বাদন করবে।
সমকালীন বাংলা
তারা সেখানে কোনো শীতলতা কিংবা পানীয় আস্বাদন করবে না,
ইসলামিক ফাউন্ডেশন
সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোন পানীয় -
বাংলা উচ্চারণ
ইল্লা-হামীমাঁও অগস্সা-ক্বন্
মুহিউদ্দীন খান
কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
আবদুস শহীদ নাসিম
তবে পান করবে শুধু ফুটন্ত পানি আর ক্ষত থেকে নির্গত পুঁজ।
সমকালীন বাংলা
তবে ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া,
ইসলামিক ফাউন্ডেশন
ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;
বাংলা উচ্চারণ
জ্বাযা-য়াঁও ওয়িফা-ক্ব-।
মুহিউদ্দীন খান
পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
আবদুস শহীদ নাসিম
(এ হবে তাদের কৃতকর্মের) উপযুক্ত প্রতিফল।
সমকালীন বাংলা
পূর্ণ প্রতিফলস্বরূপ,
ইসলামিক ফাউন্ডেশন
ইহাই উপযুক্ত প্রতিফল।
বাংলা উচ্চারণ
ইন্নাহুম্ কা-নূ লা-ইর্য়াজুনা হিসা-বাঁও।
মুহিউদ্দীন খান
নিশ্চয় তারা হিসাব - নিকাশ আশা করত না।
আবদুস শহীদ নাসিম
কারণ, হিসাব দিতে হবে - এ দৃষ্টিভংগি তারা পোষণ করতো না।
সমকালীন বাংলা
নিশ্চয়ই তারা হিসাবের আশা করত না,
ইসলামিক ফাউন্ডেশন
উহারা কখনও হিসাবের আশংকা করিত না,
বাংলা উচ্চারণ
অকায্যাবূ বিআ-ইয়া-তিনা-কিয্যা-বা।
মুহিউদ্দীন খান
এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
আবদুস শহীদ নাসিম
আর তারা মিথ্যা বলে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল আমাদের আয়াত সমূহকে।
সমকালীন বাংলা
এবং তারা আমাদের নিদর্শনসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল।
বাংলা উচ্চারণ
অ কুল্লা শাইয়িন্ আহ্ছোয়াইনা-হু কিতা-বান্।
মুহিউদ্দীন খান
আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
আবদুস শহীদ নাসিম
অথচ প্রতিটি জিনিসকেই আমরা লিখে রেখেছি গুণে গুণে।
সমকালীন বাংলা
আর আমরা সবকিছু লিপিবদ্ধ করেছি নথিতে।
ইসলামিক ফাউন্ডেশন
সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে।
বাংলা উচ্চারণ
ফাযূকু ফালান্ নাযীদা কুম্ ইল্লা-'আযা-বা-।
মুহিউদ্দীন খান
অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
আবদুস শহীদ নাসিম
সুতরাং এখন আস্বাদন করো (তোমাদের আল্লাহদ্রোহী কৃতকর্মের প্রতিফল)। কেবলমাত্র শাস্তি ছাড়া তোমাদের জন্যে আমরা কোনো কিছুই বৃদ্ধি করবোনা। (হে ! আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন!)
সমকালীন বাংলা
অতএব আস্বাদন করো; আমরা তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না।
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করিব।
বাংলা উচ্চারণ
ইন্না লিল্মুত্তাক্বীনা মাফা-যা-
মুহিউদ্দীন খান
পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
আবদুস শহীদ নাসিম
মুত্তাকিদের (যারা কঠিন হিসাবের ভয়ে আল্লাহর হুকুম অমান্য করা থেকে বিরত থেকেছিল, তাদের) জন্যে রয়েছে সাফল্য (জান্নাত)।
সমকালীন বাংলা
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য,
ইসলামিক ফাউন্ডেশন
মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য,
বাংলা উচ্চারণ
হাদা-য়িকা অআ'না-বাঁও।
মুহিউদ্দীন খান
উদ্যান, আঙ্গুর,
আবদুস শহীদ নাসিম
এবং উদ্যানসমূহ আর আংগুরের বাগান।
সমকালীন বাংলা
উদ্যানসমূহ ও আঙুরলতা,
ইসলামিক ফাউন্ডেশন
উদ্যান, দ্রাক্ষা,
বাংলা উচ্চারণ
অ কাওয়া-'ইবা আত্রবাঁও।
মুহিউদ্দীন খান
সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
আবদুস শহীদ নাসিম
আর সমবয়সী পূর্ণ যৌবনা তরুণী দল।
সমকালীন বাংলা
এবং সমবয়সী পূর্ণযৌবনা,
ইসলামিক ফাউন্ডেশন
সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী
বাংলা উচ্চারণ
অকা”সান্ দ্বিহা-ক্ব-।
মুহিউদ্দীন খান
এবং পূর্ণ পানপাত্র।
আবদুস শহীদ নাসিম
এবং (শরাব) ভর্তি পানপাত্র।
সমকালীন বাংলা
এবং পূর্ণ পেয়ালা।
ইসলামিক ফাউন্ডেশন
এবং পূর্ণ পানপাত্র।
বাংলা উচ্চারণ
লা-ইয়াস্মা'ঊনা ফীহা- লাগ্ওয়াঁও অলা-কিয্যা-বা-।
মুহিউদ্দীন খান
তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
আবদুস শহীদ নাসিম
সেখানে তারা শুনবেনা কোনো বাজে কিংবা মিথ্যা কথাবার্তা।
সমকালীন বাংলা
সেখানে তারা শুনবে না কোনো অসার কথা, না কোনো মিথ্যা,
ইসলামিক ফাউন্ডেশন
সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য;
বাংলা উচ্চারণ
জ্বাযা-য়াম্ র্মি রব্বিকা 'আত্বোয়া-য়ান্ হিসা-র্বা।
মুহিউদ্দীন খান
এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
আবদুস শহীদ নাসিম
(এসবই দেয়া হবে) তোমার সেই মহান প্রভুর পক্ষ থেকে পুরস্কার আর হিসাব পরিমাণ দান হিসেবে,
যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
আবদুস শহীদ নাসিম
সেদিন রূহ (জিবরিল) এবং ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে সফ (সারি) বদ্ধ হয়ে। তারা কোনো কথা বলবেনা (বলার সাহস করবেনা); তবে দয়াময় রহমান কাউকেও অনুমতি দিলে (সে বলবে) এবং সে বলবে যথার্থ ও ন্যায়সঙ্গত কথা।
সমকালীন বাংলা
যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; কেউ কথা বলবে না, তবে সে ছাড়া যাকে পরম করুণাময় অনুমতি দেবেন এবং সে সঠিক কথা বলবে।
ইসলামিক ফাউন্ডেশন
সেই দিন রূহ্ ও ফিরিশ্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে ; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং বলবেঃ হায়, আফসোস - আমি যদি মাটি হয়ে যেতাম।
আবদুস শহীদ নাসিম
অত্যাসন্ন আযাব সম্পর্কে আমরা তোমাদের সতর্ক করে দিলাম; সেদিন প্রতিটি মানুষই দেখতে পাবে তার দুই হাত কী কামাই করে (অর্থাৎ - সে কি কৃতকর্ম) সম্মুখে (বিচার দিনের জন্যে) পাঠিয়েছে? আর (তখন) বলবে: ‘হায়, আমি যদি মাটি হতাম!’
সমকালীন বাংলা
নিশ্চয়ই আমরা তোমাদের নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করেছি, যেদিন মানুষ দেখবে তার দুই হাত কী আগে পাঠিয়েছে, এবং বলবে, “হায়! আমি যদি মাটি হতাম!”
ইসলামিক ফাউন্ডেশন
আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম ; সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং বলিবে, ‘হায়, আমি যদি মাটি হইতাম !’