আল মুদ্দাসসির , choose another chapter
আল মুদ্দাসসির
Chapter 74, 56 verses
বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
Hilali & Muhsin Khan
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়ুহাল্ মুদ্দাছ্ছিরু।
মুহিউদ্দীন খান
১ হে চাদরাবৃত!
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; হে বস্ত্রাবৃত,
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. O you (Muhammad صلى الله عليه وسلم) enveloped in garments!
বাংলা উচ্চারণ
২ কুম্ ফাআর্ন্যি।
মুহিউদ্দীন খান
২ উঠুন, সতর্ক করুন,
সমকালীন বাংলা
২ উঠো, অতঃপর সতর্ক কর,
Hilali & Muhsin Khan
2 Arise and warn!
বাংলা উচ্চারণ
৩ অরব্বাকা ফা কার্ব্বি
মুহিউদ্দীন খান
৩ আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
সমকালীন বাংলা
৩ এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
Hilali & Muhsin Khan
3 And magnify your Lord (Allah)!
বাংলা উচ্চারণ
৪ অছিয়া-বাকা ফাত্বোয়ার্হ্হি।
মুহিউদ্দীন খান
৪ আপন পোশাক পবিত্র করুন
সমকালীন বাংলা
৪ এবং তোমার পোশাক পরিচ্ছন্ন রাখ,
Hilali & Muhsin Khan
4 And purify your garments!
বাংলা উচ্চারণ
৫ র্অরুজযা-ফাহজুর
মুহিউদ্দীন খান
৫ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।
সমকালীন বাংলা
৫ এবং অপবিত্রতা থেকে দূরে থাকো,
Hilali & Muhsin Khan
5 And keep away from Ar-Rujz (the idols)!
বাংলা উচ্চারণ
৬ অলা- তাম্নুন্ তাস্তাক্ছিরু।
মুহিউদ্দীন খান
৬ অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।
সমকালীন বাংলা
৬ এবং অধিক পাওয়ার আশায় দান করো না,
Hilali & Muhsin Khan
6 And give not a thing in order to have more (or consider not your deeds of obedience to Allah as a favour to Him).
বাংলা উচ্চারণ
৭ অলিরব্বিকা ফার্ছ্বি।
মুহিউদ্দীন খান
৭ এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
সমকালীন বাংলা
৭ এবং তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করো।
Hilali & Muhsin Khan
7 And be patient for the sake of your Lord (i.e. perform your duty to Allah)!
বাংলা উচ্চারণ
৮ ফাইযা-নুক্বির ফিন্না-কুরি।
মুহিউদ্দীন খান
৮ যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;
সমকালীন বাংলা
৮ অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
Hilali & Muhsin Khan
8 Then, when the Trumpet is sounded (i.e. the second blowing of the horn).
বাংলা উচ্চারণ
৯ ফাযা-লিকা ইয়াওমায়িযিঁই ইয়াওমুন্ 'আসীরুন্।
মুহিউদ্দীন খান
৯ সেদিন হবে কঠিন দিন,
সমকালীন বাংলা
৯ তখন সে দিন হবে এক কঠিন দিন,
Hilali & Muhsin Khan
9 Truly, that Day will be a Hard Day -
বাংলা উচ্চারণ
১০ 'আলাল্ কা-ফিরীনা গইরু ইয়ার্সী।
মুহিউদ্দীন খান
১০ কাফেরদের জন্যে এটা সহজ নয়।
সমকালীন বাংলা
১০ অস্বীকারকারীদের উপর সহজ হবে না।
Hilali & Muhsin Khan
10 Far from easy for the disbelievers.
বাংলা উচ্চারণ
১১ র্যানী অমান্ খলাকতু অহীদাঁও।
মুহিউদ্দীন খান
১১ যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।
সমকালীন বাংলা
১১ ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি একা সৃষ্টি করেছি,
Hilali & Muhsin Khan
11 Leave Me Alone (to deal) with whom I created lonely (without any wealth or children etc, i.e. Al-Walid bin Al-Mughirah Al-Makhzumi)!
বাংলা উচ্চারণ
১২ অজ্বা'আল্তু লাহূ মা-লাম্ মাম্দূদাঁও।
মুহিউদ্দীন খান
১২ আমি তাকে বিপুল ধন - সম্পদ দিয়েছি।
সমকালীন বাংলা
১২ এবং তাকে দিয়েছি বিপুল সম্পদ,
Hilali & Muhsin Khan
12 And then granted him resources in abundance.
বাংলা উচ্চারণ
১৩ অবানীনা শুহূদাঁও
মুহিউদ্দীন খান
১৩ এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,
সমকালীন বাংলা
১৩ এবং উপস্থিত সন্তানদের,
Hilali & Muhsin Khan
13 And children to be by his side.
বাংলা উচ্চারণ
১৪ অমাহ্হাত্তু লাহূ তাম্হীদান্।
মুহিউদ্দীন খান
১৪ এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।
সমকালীন বাংলা
১৪ এবং তার জন্য ব্যাপক সুব্যবস্থা,
Hilali & Muhsin Khan
14 And made life smooth and comfortable for him.
বাংলা উচ্চারণ
১৫ ছুম্মা ইয়াতমা'ঊ আন্ আযীদা
মুহিউদ্দীন খান
১৫ এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।
সমকালীন বাংলা
১৫ এরপরেও সে আশা করে যে আমি আরও দেই,
Hilali & Muhsin Khan
15 After all that he desires that I should give more;
বাংলা উচ্চারণ
১৬ কাল্লা- ইন্নাহূ কা-না লিআ-ইয়া-তিনা- 'আনীদা-।
মুহিউদ্দীন খান
১৬ কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।
সমকালীন বাংলা
১৬ কখনোই নয়! নিশ্চয়ই সে আমার নিদর্শনসমূহের প্রতি ছিলো উদ্ধত,
Hilali & Muhsin Khan
16 Nay! Verily, he has been opposing Our Ayat (proofs, evidence, verses, lessons, signs, revelations).
বাংলা উচ্চারণ
১৭ সার্উহিকুহূ ছোয়া'ঊদা-।
মুহিউদ্দীন খান
১৭ আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।
সমকালীন বাংলা
১৭ শীঘ্রই আমি তাকে দুর্গম আরোহনে বাধ্য করবো।
Hilali & Muhsin Khan
17 I shall oblige him to (climb a slippery mountain in the Hell-fire called As-Sa'ud, or) face a severe torment!
বাংলা উচ্চারণ
১৮ ইন্নাহূ ফাক্কার অক্বদ্দার।
মুহিউদ্দীন খান
১৮ সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,
সমকালীন বাংলা
১৮ নিশ্চয়ই সে চিন্তা করেছে এবং পরিকল্পনা করেছে,
Hilali & Muhsin Khan
18 Verily, he thought and plotted.
বাংলা উচ্চারণ
১৯ ফাকুতিলা কাইফা ক্বার্দ্দা।
মুহিউদ্দীন খান
১৯ ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
সমকালীন বাংলা
১৯ অতঃপর ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
Hilali & Muhsin Khan
19 So let him be cursed: how he plotted!
বাংলা উচ্চারণ
২০ ছুম্মা কুতিলা কাইফা ক্বার্দ্দা।
মুহিউদ্দীন খান
২০ আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
সমকালীন বাংলা
২০ আবার ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
Hilali & Muhsin Khan
20 And once more let him be cursed: how he plotted!
বাংলা উচ্চারণ
২১ ছুম্মা নাজোর্য়া
মুহিউদ্দীন খান
২১ সে আবার দৃষ্টিপাত করেছে,
সমকালীন বাংলা
২১ অতঃপর সে লক্ষ্য করলো,
Hilali & Muhsin Khan
21 Then he thought.
বাংলা উচ্চারণ
২২ ছুম্মা 'আবাসা ওয়াবাসার।
মুহিউদ্দীন খান
২২ অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,
সমকালীন বাংলা
২২ অতঃপর সে ভ্রূকুটি করল ও মুখ বিকৃত করলো,
Hilali & Muhsin Khan
22 Then he frowned and he looked in a bad tempered way;
বাংলা উচ্চারণ
২৩ ছুম্মা আদ্বার ওয়াস্তার্ক্বা।
মুহিউদ্দীন খান
২৩ অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
সমকালীন বাংলা
২৩ অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল ও অহংকার করল,
Hilali & Muhsin Khan
23 Then he turned back, and was proud.
বাংলা উচ্চারণ
২৪ ফাক্ব-লা ইন্ হা-যা য় ইল্লা-সিহরুঁই ইয়ু”র্ছা।
মুহিউদ্দীন খান
২৪ এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,
সমকালীন বাংলা
২৪ এবং বলল, “এ তো কেবল প্রচলিত জাদু,”
Hilali & Muhsin Khan
24 Then he said: "This is nothing but magic from that of old,
বাংলা উচ্চারণ
২৫ ইন্ হা-যা য় ইল্লা-ক্বওলুল্ বার্শা।
মুহিউদ্দীন খান
২৫ এতো মানুষের উক্তি বৈ নয়।
সমকালীন বাংলা
২৫ “এ তো মানুষেরই কথা ছাড়া কিছু নয়।”
Hilali & Muhsin Khan
25 "This is nothing but the word of a human being!"
বাংলা উচ্চারণ
২৬ সাউছ্লীহি সার্ক্বা।
মুহিউদ্দীন খান
২৬ আমি তাকে দাখিল করব অগ্নিতে।
সমকালীন বাংলা
২৬ আমি তাকে সাকারে নিক্ষেপ করবো।
Hilali & Muhsin Khan
26 I will cast him into Hell-fire.
বাংলা উচ্চারণ
২৭ অমা য় আদ্র-কা মা-সার্ক্বা।
মুহিউদ্দীন খান
২৭ আপনি কি বুঝলেন অগ্নি কি?
সমকালীন বাংলা
২৭ আর তুমি কীভাবে জানবে সাকার কী?
Hilali & Muhsin Khan
27 And what will make you know (exactly) what Hell-fire is?
বাংলা উচ্চারণ
২৮ লা তুব্ক্বী অলা -তার্যা।
মুহিউদ্দীন খান
২৮ এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
সমকালীন বাংলা
২৮ তা কিছু অবশিষ্ট রাখে না এবং কিছু ছাড়েও না,
Hilali & Muhsin Khan
28 It spares not (any sinner), nor does it leave (anything unburnt)!
বাংলা উচ্চারণ
২৯ লাওয়্যা-হাতুল্লিল্বার্শা।
মুহিউদ্দীন খান
২৯ মানুষকে দগ্ধ করবে।
সমকালীন বাংলা
২৯ তা চামড়া দগ্ধকারী,
Hilali & Muhsin Khan
29 Burning and blackening the skins!
বাংলা উচ্চারণ
৩০ 'আলাইহা- তিস্'আতা আ'র্শা
মুহিউদ্দীন খান
৩০ এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
সমকালীন বাংলা
৩০ তার উপর রয়েছে উনিশ।
Hilali & Muhsin Khan
30 Over it are nineteen (angels as guardians and keepers of Hell).
বাংলা উচ্চারণ
৩১ অমা-জ্বা'আল্না য় আছ্হা-বান্না-রি ইল্লা-মালা-য়িকাতাঁও অমা-জ্বা'আল্না-ই'দ্দাতাহুম্ ইল্লা-ফিত্নাতাল্ লিল্লাযীনা কাফারূ লিইয়াস্ তাইক্বিনা ল্লাযীনা ঊতুল্ কিতা-বা অইয়ায্দা-দাল্ লাযীনা আ-মানূ য় ঈমা-নাঁও অলা-ইর্য়াতা-বাল্ লাযীনা ঊতুল্ কিতা-বা অল্ মু”মিনূনা অলিইয়াকুলাল্ লাযীনা ফী কুলূ বিহিম্ মারদ্বুঁও অল্ কা-ফিরূনা মা-যা য় আরদাল্লা-হু বিহা-যা-মাছালা- কাযা-লিকা ইয়ুদ্বিল্লুল্লা-হু মাইঁ ইয়াশা-য়ু অইয়াহ্দী মাইঁ ইয়াশা-য়্ অমা-ইয়া'লামু জুনূদা রব্বিকা ইল্লা-হূঅ অমা-হিয়া ইল্লা- যিক্রা-লিল্বার্শা।
মুহিউদ্দীন খান
৩১ আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি - যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
সমকালীন বাংলা
৩১ এবং আমরা ফেরেশতাদের ছাড়া আগুনের তত্ত্বাবধায়ক বানাইনি, এবং এদের সংখ্যা নির্ধারণ করিনি অবিশ্বাসীদের জন্য এক পরীক্ষা ছাড়া, যেনো কিতাবপ্রাপ্তরা নিশ্চিত হতে পারে, এবং মুমিনদের বিশ্বাস বৃদ্ধি পায়, এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ না করে; আর যাদের অন্তরে রোগ আছে এবং অস্বীকারকারীরা বলে, “আল্লাহ এ উদাহরণ দ্বারা কী উদ্দেশ্য করেছেন?” এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথনির্দেশ দেন। আর তোমার প্রতিপালকের বাহিনীসমূহ সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। এবং এটি মানুষের জন্য এক উপদেশ ছাড়া কিছু নয়।
Hilali & Muhsin Khan
31 And We have set none but angels as guardians of the Fire. And We have fixed their number (19) only as a trial for the disbelievers, in order that the people of the Scripture (Jews and Christians) may arrive at a certainty [that this Qur'an is the truth as it agrees with their Books regarding the number (19) which is written in the Taurat (Torah) and the Injeel (Gospel)] and that the believers may increase in Faith (as this Qur'an is the truth), and that no doubt may be left for the people of the Scripture and the believers, and that those in whose hearts is a disease (of hypocrisy) and the disbelievers may say: "What Allah intends by this (curious) example ?" Thus Allah leads astray whom He wills and guides whom He wills. And none can know the hosts of your Lord but He. And this (Hell) is nothing else than a (warning) reminder to mankind.
বাংলা উচ্চারণ
৩২ কাল্লা-অল্ক্বার্মা।
মুহিউদ্দীন খান
৩২ কখনই নয়। চন্দ্রের শপথ,
সমকালীন বাংলা
৩২ কখনোই নয়! শপথ চাঁদের,
Hilali & Muhsin Khan
32 Nay! And by the moon
বাংলা উচ্চারণ
৩৩ অল্লাইলি ইয্ আর্দ্বা।
মুহিউদ্দীন খান
৩৩ শপথ রাত্রির যখন তার অবসান হয়,
সমকালীন বাংলা
৩৩ এবং রাতের, যখন তা অপসারিত হয়,
Hilali & Muhsin Khan
33 And by the night when it withdraws.
বাংলা উচ্চারণ
৩৪ অছ্ছুব্হি ইযা য় আর্স্ফা।
মুহিউদ্দীন খান
৩৪ শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
সমকালীন বাংলা
৩৪ এবং সকালের, যখন তা আলোকিত হয়,
Hilali & Muhsin Khan
34 And by the dawn when it brightens.
বাংলা উচ্চারণ
৩৫ ইন্নাহা- লাইহ্দাল্ কুর্বা।
মুহিউদ্দীন খান
৩৫ নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,
সমকালীন বাংলা
৩৫ নিশ্চয়ই তা এক মহাবিষয়ের অন্যতম।
Hilali & Muhsin Khan
35 Verily, it (Hell, or their denial of Prophet Muhammad صلى الله عليه وسلم, or the Day of Resurrection) is but one of the greatest (signs).
বাংলা উচ্চারণ
৩৬ নাযীরল্লিল্বার্শা ।
মুহিউদ্দীন খান
৩৬ মানুষের জন্যে সতর্ককারী।
সমকালীন বাংলা
৩৬ মানুষের জন্য সতর্কবার্তা,
Hilali & Muhsin Khan
36 A warning to mankind -
বাংলা উচ্চারণ
৩৭ লিমান্ শা-য়া মিন্কুম্ আইঁ ইয়াতাক্বাদ্দামা আওইয়াতায়াখ্র্ ।
মুহিউদ্দীন খান
৩৭ তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।
সমকালীন বাংলা
৩৭ তোমাদের মধ্যে যে অগ্রসর হতে বা পিছিয়ে থাকতে চায় তার জন্য।
Hilali & Muhsin Khan
37 To any of you that chooses to go forward (by working righteous deeds), or to remain behind (by committing sins).
বাংলা উচ্চারণ
৩৮ কুল্লু নাফ্সিম বিমা- কাসাবাত্ রহীনাহ্।
মুহিউদ্দীন খান
৩৮ প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;
সমকালীন বাংলা
৩৮ প্রত্যেক ব্যক্তি তার অর্জনের জন্য দায়বদ্ধ;
Hilali & Muhsin Khan
38 Every person is a pledge for what he has earned,
বাংলা উচ্চারণ
৩৯ ইল্লা য় আছ্হাবাল্ ইয়ামীন্।
মুহিউদ্দীন খান
৩৯ কিন্তু ডানদিকস্থরা,
সমকালীন বাংলা
৩৯ তবে ডানদিকের সঙ্গীরা ব্যতীত।
Hilali & Muhsin Khan
39 Except those on the Right, (i.e. the pious true believers of Islamic Monotheism).
বাংলা উচ্চারণ
৪০ ফী জ্বান্না-ত্ ইয়াতাসা-য়ালূন্।
মুহিউদ্দীন খান
৪০ তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
সমকালীন বাংলা
৪০ তারা থাকবে উদ্যানসমূহে; পরস্পরকে প্রশ্ন করবে,
Hilali & Muhsin Khan
40 In Gardens (Paradise) they will ask one another,
বাংলা উচ্চারণ
৪১ 'আনিল্ মুজ্ব্রিমীনা।
মুহিউদ্দীন খান
৪১ অপরাধীদের সম্পর্কে
সমকালীন বাংলা
৪১ অপরাধীদের সম্পর্কে,
Hilali & Muhsin Khan
41 About Al-Mujrimun (polytheists, criminals, disbelievers), (And they will say to them):
বাংলা উচ্চারণ
৪২ মা-সালাকাকুম্ ফী সার্ক্ব।
মুহিউদ্দীন খান
৪২ বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
সমকালীন বাংলা
৪২ “কী তোমাদের সাকারে প্রবেশ করিয়েছে?”
Hilali & Muhsin Khan
42 "What has caused you to enter Hell?"
বাংলা উচ্চারণ
৪৩ ক্ব-লূ লাম্ নাকু মিনাল্ মুছোয়াল্লীন্।
মুহিউদ্দীন খান
৪৩ তারা বলবেঃ আমরা নামায পড়তাম না,
সমকালীন বাংলা
৪৩ তারা বলবে, “আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না,
Hilali & Muhsin Khan
43 They will say: "We were not of those who used to offer the Salat (prayers),
বাংলা উচ্চারণ
৪৪ অলাম্ নাকু নুত'ইমুল্ মিসকীন্।
মুহিউদ্দীন খান
৪৪ অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
সমকালীন বাংলা
৪৪ এবং অভাবগ্রস্তকে আহার করাতাম না,
Hilali & Muhsin Khan
44 "Nor we used to feed Al-Miskin (the poor);
বাংলা উচ্চারণ
৪৫ অকুন্না-নাখূদু মা'আল্ খ-য়িদ্বীন্।
মুহিউদ্দীন খান
৪৫ আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
সমকালীন বাংলা
৪৫ এবং আমরা অর্থহীন আলোচনায় লিপ্তদের সঙ্গে যোগ দিতাম,
Hilali & Muhsin Khan
45 "And we used to talk falsehood (all that which Allah hated) with vain talkers.
বাংলা উচ্চারণ
৪৬ অকুন্না নুকায্যিবু বিইয়াওমিদ্দীন্।
মুহিউদ্দীন খান
৪৬ এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
সমকালীন বাংলা
৪৬ এবং প্রতিদান দিবসকে অস্বীকার করতাম,
Hilali & Muhsin Khan
46 And we used to belie the Day of Recompense,
বাংলা উচ্চারণ
৪৭ হাত্তা য় আতা-নাল্ ইয়াক্বীন্।
মুহিউদ্দীন খান
৪৭ আমাদের মৃত্যু পর্যন্ত।
সমকালীন বাংলা
৪৭ অবশেষে নিশ্চিত বিষয়টি আমাদের কাছে আসলো।”
Hilali & Muhsin Khan
47 "Until there came to us (the death) that is certain."
বাংলা উচ্চারণ
৪৮ ফামা-তান্ ফা'ঊহুম্ শাফা-'আতুশ্ শা-ফি'ঈন্।
মুহিউদ্দীন খান
৪৮ অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
সমকালীন বাংলা
৪৮ অতঃপর কাজে আসবে না সুপারিশকারীদের সুপারিশ।
Hilali & Muhsin Khan
48 So no intercession of intercessors will be of any use to them.
বাংলা উচ্চারণ
৪৯ ফামা- লাহুম্ 'আনিত্তায্কিরতি মু'রিদ্বীন্।
মুহিউদ্দীন খান
৪৯ তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?
সমকালীন বাংলা
৪৯ তাহলে তাদের কী হয়েছে যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?
Hilali & Muhsin Khan
49 Then what is wrong with them (i.e. the polytheists, the disbelievers) that they turn away from (receiving) admonition?
বাংলা উচ্চারণ
৫০ কায়ান্নাহুম্ হুমুরুম্ মুস্তান্ফিরাহ্।
মুহিউদ্দীন খান
৫০ যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।
সমকালীন বাংলা
৫০ তারা যেন ভীতসন্ত্রস্ত গাধা
Hilali & Muhsin Khan
50 As if they were (frightened) wild donkeys.
বাংলা উচ্চারণ
৫১ র্ফারাত্ মিন্ ক্বাস্ ওয়ারাহ্।
মুহিউদ্দীন খান
৫১ হট্টগোলের কারণে পলায়নপর।
সমকালীন বাংলা
৫১ যারা সিংহ থেকে পালিয়েছে।
Hilali & Muhsin Khan
51 Fleeing from a hunter, or a lion, or a beast of prey.
বাংলা উচ্চারণ
৫২ বাল্ ইয়ুরীদু কুল্লুম্ রিয়িম্ মিন্হুম্ আইঁ ইয়ু”তা-ছুহুফাম্ মুনাশ্শারহ্।
মুহিউদ্দীন খান
৫২ বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
সমকালীন বাংলা
৫২ বরং তাদের প্রত্যেকে চায় যে তাকে খোলা পাতা সমূহ দেওয়া হোক।
Hilali & Muhsin Khan
52 Nay, everyone of them desires that he should be given pages spread out (coming from Allah with a writing that Islam is the right religion, and Muhammad صلى الله عليه وسلم has come with the truth from Allah, the Lord of the heavens and earth).
বাংলা উচ্চারণ
৫৩ কাল্লা- বাল্ লা-ইয়াখ-ফূনাল্ আ-খিরাহ্।
মুহিউদ্দীন খান
৫৩ কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।
সমকালীন বাংলা
৫৩ কখনোই নয়! বরং তারা পরকালকে ভয় করে না।
Hilali & Muhsin Khan
53 Nay! But they fear not the Hereafter (from Allah's punishment).
বাংলা উচ্চারণ
৫৪ কাল্লা য় ইন্নাহূ তায্কিরাহ্।
মুহিউদ্দীন খান
৫৪ কখনও না, এটা তো উপদেশ মাত্র।
সমকালীন বাংলা
৫৪ কখনোই নয়! নিশ্চয়ই এটি এক উপদেশ,
Hilali & Muhsin Khan
54 Nay, verily, this (Qur'an) is an admonition,
বাংলা উচ্চারণ
৫৫ ফামান্ শা-য়া যাকারহ্।
মুহিউদ্দীন খান
৫৫ অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।
সমকালীন বাংলা
৫৫ অতএব যার ইচ্ছা, সে তা স্মরণ করুক।
Hilali & Muhsin Khan
55 So whosoever will (let him read it), and receive admonition (from it)!
বাংলা উচ্চারণ
৫৬ অমা-ইয়ায্কুরূনা ইল্লা য় আইঁ ইয়াশা-য়াল্লা-হ্ হুওয়া আহ্লুত্ তাক্ব্ওয়া অআহ্লুল্ মাগ্ফিরহ্।
মুহিউদ্দীন খান
৫৬ তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।
সমকালীন বাংলা
৫৬ আর তারা স্মরণ করবে না, যদি না আল্লাহ ইচ্ছা করেন। তিনিই ভয়ের অধিক যোগ্য এবং ক্ষমা করার অধিক যোগ্য।
Hilali & Muhsin Khan
56 And they will not receive admonition unless Allah wills; He (Allah) is the One, deserving that mankind should be afraid of, and should be dutiful to Him, and should not take any Ilah (god) along with Him, and He is the One Who forgives (sins).
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report