বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাশ্ শাম্সু কুওওয়্যিরত্
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
Chapter 81, 29 verses
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাশ্ শাম্সু কুওওয়্যিরত্
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
অইযান্নুজু মুন্ কাদারত্
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
অ ইযাল্ জ্বিবা-লু সুইয়্যিরত্
যখন পর্বতমালা অপসারিত হবে,
অ ইযাল্ ই'শা-রু 'উতত্বি'লাত্।
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
অ ইযাল্ উহূশু হুশিরত্।
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
অ ইযাল্ বিহা-রু সুজ্বজ্বিরত্।
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
অ ইযান্নুফূসু যুওওয়িজ্বাত্।
যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
অইযাল্ মাওয়ূদাতু সুয়িলাত্।
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
বিআইয়্যি যাম্বিন্ কুতিলাত্।
কি অপরাধে তাকে হত্য করা হল?
অইযাছ্ ছুহুফু নুশিরাত্।
যখন আমলনামা খোলা হবে,
অইযাস্ সামা-য়ু কুশিত্বোয়াত্
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
অ ইযাল্ জ্বাহীমু সু'ই'রত্।
যখন জাহান্নামের অগ্নি করা হবে
অইযাল্ জ্বান্নাতু উয্লিফাত্।
এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
'আলিমাত্ নাফ্সুম্ মা য় আহ্দ্বোয়ারত্।
তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
ফালা য় উকসিমু বিল্ খুন্নাসিল্
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
জ্বাওয়া রিল্ কুন্নাসি।
চলমান হয় ও হয়,
অল্লাইলি ইযা- 'আস্'আসা।
শপথ নিশাবসান ও
অছ্ ছুব্হি ইযা-তানাফ্ফাসা
প্রভাত আগমন কালের,
ইন্নাহূ লাক্বওলু রসূলিন্ ক্বরীমিন্।
নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
যী কুওয়্যাতিন্ 'ইন্দা যিল্'র্আশি মাকীনিম্।
যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
মুত্বোয়া-'ইন্ ছুম্মা-আমীন্।
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
অমা-ছোয়া-হিবুকুম্ বিমাজ্ব্নূ ন্।
এবং তোমাদের সাথী পাগল নন।
অলাক্বদ্ রয়া-হু বিল্ উফুক্বিল্ মুবীন্।
তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
অমা-হুওয়া 'আলাল্ গইবি বিদ্বোয়ানীন্
তিনি বিষয় বলতে কৃপনতা করেন না।
অমা-হুওয়া বিক্বওলি শাইত্বোয়া-র্নি রজ্বীমিন্
এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
ফাআইনা তায্হাবূন্।
অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
ইন্ হুওয়া ইল্লা-যিক্রুল লিল্ 'আ-লামীনা
এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
লিমান্ শা-য়া মিন্কুম্ আইঁ ইয়াস্তাক্বীম্।
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
অমা-তাশা-য়ূনা ইল্লা য় আইঁ ইয়াশা-য়াল্লা-হু রব্বুল্ 'আ-লামীন্ ।
তোমরা রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।