আল ছফ , choose another chapter
আল ছফ
Chapter 61, 14 verses
বাংলা উচ্চারণ
জহুরুল হক
Arabic, with marks
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম সাব্বাহা লিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।
জহুরুল হক
১ আল্লাহ্ র মহিমা ঘোষণা করছে যা - কিছু আছে মহাকাশমন্ডলে ও যা - কিছু আছে পৃথিবীতে, আর তিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
বাংলা উচ্চারণ
২ ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ লিমা-তাকুলূনা মা-লা-তাফ্'আলূন্।
জহুরুল হক
২ ওহে যারা ঈমান এনেছ! কেন তোমরা তা বল যা তোমরা কর না?
Arabic, with marks
٢ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
৩ কাবুরা মাকতান্ ই'ন্দাল্লা-হি আন্ তাকুলূ মা-লা- তাফ্'আলূন্।
জহুরুল হক
৩ আল্লাহ্ র কাছে অত্যন্ত ঘৃণিত যে তোমরা এমন সব বল যা তোমরা কর না।
Arabic, with marks
٣ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
৪ ইন্নাল্লা-হা ইয়ুহিব্বুল্ লাযীনা ইয়ুক্ব-তিলূনা ফী সাবীলিহী ছোয়াফ্ফান্ কাআন্নাহুম্
জহুরুল হক
৪ নিঃসন্দেহ আল্লাহ্ ভালবাসেন তাদের যারা তাঁর পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে, যেন তারা একটি জমাট গাঁথুনি।
Arabic, with marks
٤ إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَّرْصُوصٌ
বাংলা উচ্চারণ
৫ অইয্ ক্ব-লা মূসা- লিক্বওমিহী ইয়া-ক্বওমি লিমা-তু”যূনানী অক্বত্ তা'লামূনা আন্নী রাসূলুল্লা-হি ইলাইকুম্ ফালাম্মা-যা-গূ য় আযা-গল্লা-হু কুলূবাহুম্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ ফা-সিক্বীন্।
জহুরুল হক
৫ আর স্মরণ করো! মূসা তাঁর স্বজাতিকে বলেছিলেন, ''হে আমার লোকদল! কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ যখন তোমরা জেনে গিয়েছ যে আমি নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহ্ র প্রেরিত - পুরুষ?’’ তারপর তারা যখন বিমুখ হয়ে গিয়েছিল তখন আল্লাহ্ তাদের হৃদয়কে বিমুখ করে দিলেন। আর আল্লাহ্ সত্যত্যাগী জাতিকে সৎপথে চালান না।
Arabic, with marks
٥ وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَد تَّعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ ۖ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
বাংলা উচ্চারণ
৬ অইয্ ক্ব-লা 'ঈসাব্নু র্মাইয়ামা ইয়াবানী য় ইস্র-ঈলা ইন্নী রসূলুল্ লা-হি ইলাইকুম্ মুছোয়াদ্দিক্বাল্লিমা-বাইনা ইয়াদাইয়্যা মিনাত তাওর-তি অমুবাশ্শিরম্ বিরাসূলিঁই ইয়া”তী মিম্ বা'দিস্মুহূ য় আহ্মদ্ ফালাম্মা-জ্বা-য়াহুম্ বিল্ বাইয়্যিনা-তি ক্ব-লূ হা-যা সিহ্রুম্ মুবীন্।
জহুরুল হক
৬ আর স্মরণ করো! মরিময়পুত্র ঈসা বলেছিলেন - - ''হে ইসরাইলের বংশধরগণ! আমি নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহ্ র রসূল, আমার সমক্ষে তওরাতে যা রয়েছে আমি তার সমর্থনকারী, আর সুসংবাদদাতা এমন এক রসূল সন্বন্ধে যিনি আমার পরে আসবেন, তাঁর নাম 'আহ্মদ’।’’ তারপর যখন তিনি তাদের কাছে এলেন স্পষ্ট প্রমাণাবলীসহ, তারা বললে - - ''এ তো এক স্পষ্ট জাদু!’’
Arabic, with marks
٦ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ ۖ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَٰذَا سِحْرٌ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
৭ অ মান্ আজ্লামু মিম্মানিফ্তার- 'আলাল্লা-হিল্ কাযিবা অহুওয়া ইয়ুদ্'আ য় ইলাল্ ইস্লা-ম্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাজ্ জোয়া-লিমীন্।
জহুরুল হক
৭ আর তার চাইতে কে বেশী অন্যায়কারী যে আল্লাহ্ র বিরুদ্ধে মিথ্যা রচনা করে, অথচ তাকে আহ্বান করা হচ্ছে ইসলামের দিকে? আর আল্লাহ্ অন্যায়াচারী জাতিকে সৎপথে চালান না।
Arabic, with marks
٧ وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَىٰ إِلَى الْإِسْلَامِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
বাংলা উচ্চারণ
৮ ইয়ুরীদূনা লিইয়ুতফিয়ূ নূরল্লা-হি বিআফ্ওয়া-হিহিম্ অল্লাহু মুতিম্মু নূরিহী অলাও কারিহাল্ কা-ফিরূন্।
জহুরুল হক
৮ ওরা চায় আল্লাহ্ র আলোককে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে। কিন্ত আল্লাহ্ তাঁর আলোককে পূর্ণাঙ্গ করতেই যাচ্ছেন, যদিও অবিশ্বাসীরা অপছন্দ করে।
Arabic, with marks
٨ يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
বাংলা উচ্চারণ
৯ হুওয়াল্লাযী র্আসালা রাসূলাহূ বিল্ হুদা অদীনিল্ হাকক্বি লিইয়ুজ্ হিরাহূ 'আলাদ্দীনি কুল্লিহী অলাও কারিহাল্ মুশ্রিকূন্।
জহুরুল হক
৯ তিনিই সেইজন যিনি তাঁর রসূলকে পাঠিয়েছেন পথনির্দেশ ও সত্য ধর্ম দিয়ে যেন তিনি একে প্রাধান্য দিতে পারেন ধর্মের - - তাদের সবক’টির উপরে, যদিও বহুখোদাবাদীরা অপছন্দ করে।
Arabic, with marks
٩ هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
১০ ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ হাল্ আদুল্লুকুম্ 'আলা- তিজ্বা-রতিন্ তুন্জ্বীকুম্ মিন্ 'আযা-বিন্ আলীম্।
জহুরুল হক
১০ ওহে যারা ঈমান এনেছ! আমি কি তোমাদের সন্ধান দেব এমন এক পণ্যদ্রব্যের যা তোমাদের উদ্ধার করবে মর্মন্তুদ শাস্তি থেকে?
Arabic, with marks
١٠ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ
বাংলা উচ্চারণ
১১ তুমিনূনা বিল্লা-হি অরসূলিহী অতুজ্বা- হিদূনা ফী সাবীলিল্লা-হি বিআম্ওয়া লিকুম্ অ আন্ফুসিকুম্ যা-লিকুম্ খইরুল্লাকুম্ ইন্ কুন্তুম্ তা'লামূন্।
জহুরুল হক
১১ তোমরা আল্লাহ্ তে ও তাঁর রসূলে বিশ্বাস করবে, আর আল্লাহ্ র পথে সংগ্রাম করবে তোমাদের সম্পদ ও তোমাদের জীবন দিয়ে। এইটিই হচ্ছে তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে!
Arabic, with marks
١١ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
১২ ইয়াগ্ফির লাকুম্ যুনূবাকুম্ অ ইয়ুদ্খিল্কুম্ জ্বান্না-তিন্ তাজ্ব্রী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু অ মাসা-কিনা ত্বোয়াইয়িবাতান্ ফী জ্বান্না-তি আদ্ন যা-লিকাল্ ফাওযুল্ 'আজীম্।
জহুরুল হক
১২ তিনি তোমাদের পরিত্রাণ করবেন তোমাদের দোষত্রুটি থেকে, আর তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যাদের নিচে দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি, আর নন্দন কাননের উৎকৃষ্ট গৃহসমূহে। এটিই মহাসাফল্য!
Arabic, with marks
١٢ يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
বাংলা উচ্চারণ
১৩ অউখ্রা-তুহিব্বূনাহা- নাছ্রুম্ মিনাল্লা-হি অফাত্হুন্ ক্বরীব্ অবাশ্শিরিল্ মু''মিনীন্।
জহুরুল হক
১৩ আর অন্য একটি যা তোমরা ভালবাস - - আল্লাহ্ র কাছ থেকে সাহায্য ও আসন্ন বিজয়। আর সুসংবাদ দাও মুমিনদের।
Arabic, with marks
١٣ وَأُخْرَىٰ تُحِبُّونَهَا ۖ نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
১৪ ইয়া য় আইয়ুহাল্ লাযীনা আ-মানূ কূনূ য় আন্ছোয়া-রল্লা-হি কামা-ক্ব-লা 'ঈসাব্নু র্মাইয়ামা লিল্ হাওয়া-রিয়্যীনা মান্ আন্ছোয়া-রী য় ইলাল্লা-হ্ ক্ব-লাল্ হাওয়া-রিয়্যূনা নাহ্নু আন্ছোয়া-রুল্লা-হি ফাআমানাত্ ত্বোয়া-য়িফাতুম্ মিন্ বানী য় ইস্র-য়ীলা অকাফারাত্ ত্বোয়া-য়িফাতুন্ ফাআইইয়াদ্নাল্ লাযীনা আ-মানূ 'আলা- 'আদুওওয়িহিম্ ফাআছ্বাহূ জোয়া-হিরীন্।
জহুরুল হক
১৪ ওহে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহ্ র সাহায্যকারী হও, যেমন মরিয়ম - পুত্র ঈসা শিষ্যদের বলেছিলেন - - ''কারা আল্লাহ্ র তরফে আমার সাহায্যকারী হবে?’’ শিষ্যেরা বলেছিল, ''আমরাই আল্লাহ্ র সাহায্যকারী।’’ সুতরাং ইসরাইলের বংশধরদের মধ্যের একদল বিশ্বাস করেছিল এবং একদল অবিশ্বাস করেছিল। সেজন্য যারা ঈমান এনেছিল তাদের আমরা সাহায্য করেছিলাম তাদের শত্রুদের বিরুদ্ধে, ফলে পরক্ষণেই তারা উপরহাত হয়েছিল।
Arabic, with marks
١٤ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ ۖ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ ۖ فَآمَنَت طَّائِفَةٌ مِّن بَنِي إِسْرَائِيلَ وَكَفَرَت طَّائِفَةٌ ۖ فَأَيَّدْنَا الَّذِينَ آمَنُوا عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا ظَاهِرِينَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report