Kitab

আল মুরসালাত

Chapter 77, 50 verses

  • বাংলা উচ্চারণ
  • জহুরুল হক
  • ইসলামিক ফাউন্ডেশন
  • বয়ান ফাউন্ডেশন
বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অর্ল্মুসালা-তি র্উফান্।

জহুরুল হক

ভাবো প্রেরিতপুরুষগণের কথা - - একের পর এক,

ইসলামিক ফাউন্ডেশন

শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,

বয়ান ফাউন্ডেশন

কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,

বাংলা উচ্চারণ

ফাল্ 'আ-ছিফা-তি 'আছ্ফান্।

জহুরুল হক

আর ভাবো ঝড়ের মতো আসা দমকা হাওয়ার কথা,

ইসলামিক ফাউন্ডেশন

আর প্রলয়ঙ্করী ঝটিকার,

বয়ান ফাউন্ডেশন

আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।

বাংলা উচ্চারণ

অন্না-শির-তি নাশ্রান্।

জহুরুল হক

আর ভাবো যারা ছড়াচ্ছে ছড়ানোর মতো,

ইসলামিক ফাউন্ডেশন

শপথ সঞ্চালনকারী বায়ুর,

বয়ান ফাউন্ডেশন

কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,

বাংলা উচ্চারণ

ফাল্ ফা-রিক্ব-তি র্ফাক্বন্

জহুরুল হক

তারপর আলাদা করে দেয় আলাদা করণে,

ইসলামিক ফাউন্ডেশন

আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর,

বয়ান ফাউন্ডেশন

আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)।

বাংলা উচ্চারণ

ফাল্মুল্ক্বিয়া-তি যিক্রন্।

জহুরুল হক

তারপর গেথে দেঁয় স্মারক গ্রন্থ, - -

ইসলামিক ফাউন্ডেশন

এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ -

বয়ান ফাউন্ডেশন

অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),

বাংলা উচ্চারণ

'উয্রন্ আও নুয্রন্।

জহুরুল হক

পরিশোধিত করতে অথবা সতর্ক করতে।

ইসলামিক ফাউন্ডেশন

ওযর - আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য।

বয়ান ফাউন্ডেশন

অজুহাত দূরকারী ও সতর্ককারী।

বাংলা উচ্চারণ

ইন্নামা-তূ'আদূনা লাওয়া-ক্বি'।

জহুরুল হক

নিশ্চয় তোমাদের যা ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটতে যাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী।

বয়ান ফাউন্ডেশন

তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।

বাংলা উচ্চারণ

ফাইযান্ নুজুমু তুমিসাত্।

জহুরুল হক

সুতরাং যখন তারাগুলো ঝিমিয়ে পড়বে।

ইসলামিক ফাউন্ডেশন

যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে,

বয়ান ফাউন্ডেশন

যখন তারকারাজি আলোহীন হবে,

বাংলা উচ্চারণ

অইযাস্ সামা-য়ু ফুরিজ্বাত্ ।

জহুরুল হক

আর যখন আকাশ ভেঙ্গে পড়বে,

ইসলামিক ফাউন্ডেশন

যখন আকাশ বিদীর্ণ হইবে

বয়ান ফাউন্ডেশন

আর আকাশ বিদীর্ণ হবে,

বাংলা উচ্চারণ

অইযাল্ জ্বিবা-লু নুসিফাত্

জহুরুল হক

আর যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে,

ইসলামিক ফাউন্ডেশন

এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে

বয়ান ফাউন্ডেশন

আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,

বাংলা উচ্চারণ

অইর্যা রুসুলু উকক্বিতাত্ ।

জহুরুল হক

আর যখন রসূলগণকে নির্ধারিত সময়ে নিয়ে আসা হবে - -

ইসলামিক ফাউন্ডেশন

এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে,

বয়ান ফাউন্ডেশন

আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে;

বাংলা উচ্চারণ

লি আইয়্যি ইয়াওমিন্ উজ্জ্বিলাত্।

জহুরুল হক

কোন সে দিনের জন্য ধার্য রাখা হয়েছে?

ইসলামিক ফাউন্ডেশন

এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন্ দিবসের জন্য?

বয়ান ফাউন্ডেশন

কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?

বাংলা উচ্চারণ

লিইয়াওমিল্ ফাছ্ল্।

জহুরুল হক

ফয়সালার দিনের জন্য।

ইসলামিক ফাউন্ডেশন

বিচার দিবসের জন্য।

বয়ান ফাউন্ডেশন

বিচার দিনের জন্য।

বাংলা উচ্চারণ

অমা য় আদ্র-কা মা-ইয়াওমুল্ ফাছ্ল্।

জহুরুল হক

আর কী তোমাকে বুঝতে দেবে ফয়সালার দিনটি কি?

ইসলামিক ফাউন্ডেশন

বিচার দিবস সম্বন্ধে তুমি কী জান?

বয়ান ফাউন্ডেশন

আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কী?

বাংলা উচ্চারণ

অইলুঁই ইয়াওমায়ি যিল্লিল্ মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

বাংলা উচ্চারণ

আলাম্ নুহ্লিকিল্ আওয়্যালীন্।

জহুরুল হক

আমরা কি পূর্ববর্তীদের নিধন করি নি?

ইসলামিক ফাউন্ডেশন

আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই?

বয়ান ফাউন্ডেশন

আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

বাংলা উচ্চারণ

ছুম্মা নুত্বি'ঊহুমুল্ আ-খিরীন্।

জহুরুল হক

তারপর পরবর্তীদেরও আমরা তাদের অনুগমন করাব।

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব।

বয়ান ফাউন্ডেশন

তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।

বাংলা উচ্চারণ

কাযা-লিকা নাফ্'আলু বিল্মুজরিমীন্।

জহুরুল হক

এইভাবেই আমরা অপরাধীদের প্রতি আচরণ করে থাকি।

ইসলামিক ফাউন্ডেশন

অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।

বয়ান ফাউন্ডেশন

অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।

বাংলা উচ্চারণ

অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!

বাংলা উচ্চারণ

আলাম্ নাখ্ লুক্কুম্ মিম্ মা-য়িম্ মাহীনিন্।

জহুরুল হক

তোমাদের কি আমরা সৃষ্টি করি নি এক তুচ্ছ জলীয় পদার্থ থেকে?

ইসলামিক ফাউন্ডেশন

আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই?

বয়ান ফাউন্ডেশন

আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?

বাংলা উচ্চারণ

ফাজ্বা'আল্না-হু ফী ক্বর-রিম্ মাকীনিন্।

জহুরুল হক

তারপর আমরা তা স্থাপন করি এক সুরক্ষিত স্থানে, - -

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে,

বয়ান ফাউন্ডেশন

অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে

বাংলা উচ্চারণ

ইলা-ক্বদারিম্ মা'লূমিন্

জহুরুল হক

এক অবহিত পরিমাপ পর্যন্ত;

ইসলামিক ফাউন্ডেশন

এক নির্দিষ্ট কাল পর্যন্ত,

বয়ান ফাউন্ডেশন

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।

বাংলা উচ্চারণ

ফাক্বর্দানা-ফানি'মাল্ ক্ব-দিরূন্।

জহুরুল হক

তারপর আমরা বিন্যস্ত করি, সুতরাং কত নিপুণ বিন্যাসকারী আমরা!

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা!

বয়ান ফাউন্ডেশন

অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।

বাংলা উচ্চারণ

অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্ মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

বাংলা উচ্চারণ

আলাম্ নাজ'আলিল্ র্আদ্বোয়া কিফা-তান্

জহুরুল হক

আমরা কি পৃথিবীটাকে বানাই নি আধাররূপে - -

ইসলামিক ফাউন্ডেশন

আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে,

বয়ান ফাউন্ডেশন

আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি

বাংলা উচ্চারণ

আহ্ইয়া-য়াঁও অ আম্ওয়া-তাঁও

জহুরুল হক

জীবিত ও মৃত, - -

ইসলামিক ফাউন্ডেশন

জীবিত ও মৃতের জন্য?

বয়ান ফাউন্ডেশন

জীবিত ও মৃতদেরকে?

বাংলা উচ্চারণ

অজ্বা'আল্না-ফীহা-রওয়া-সিয়া শা-মিখাতিঁও অআস্ক্বাইনা-কুম্ মা-য়ান্ ফুর-তা-।

জহুরুল হক

আর তাতেই তো আমরা বানিয়েছি উঁচু পাহাড় - পর্বত, আর তোমাদের পান করতে দিয়েছি সুপেয় পানি?

ইসলামিক ফাউন্ডেশন

আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি।

বয়ান ফাউন্ডেশন

আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।

বাংলা উচ্চারণ

অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

বাংলা উচ্চারণ

ইন্ত্বোয়ালিকু য় ইলা-মা-কুন্তুম্ বিহী তুকায্যিবূন্।

জহুরুল হক

''তোমরা চলো তারই দিকে যাকে তোমরা অস্বীকার করতে, - -

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা যাহাকে অস্বীকার করিতে, চল তাহারই দিকে।

বয়ান ফাউন্ডেশন

(তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।

বাংলা উচ্চারণ

ইন্ত্বোয়ালিকু য় ইলা-জিল্লিন্ যী ছালা-ছি শু'আবিল্।

জহুরুল হক

''চলো সেই ছায়ার দিকে যার রয়েছে তিনটি স্তর, - -

ইসলামিক ফাউন্ডেশন

চল তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে,

বয়ান ফাউন্ডেশন

যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,

বাংলা উচ্চারণ

লা -জোয়ালীলিওঁ অলা-ইয়ুগ্নী মিনাল্ লাহাব্।

জহুরুল হক

''যা ছায়াময় নয় এবং অগ্নিশিখা থেকে রক্ষা করার মতোও নয়।

ইসলামিক ফাউন্ডেশন

যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে,

বয়ান ফাউন্ডেশন

যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।

বাংলা উচ্চারণ

ইন্নাহা-র্তামী বিশাররিন্ কাল্ ক্বছ্র্।

জহুরুল হক

''নিঃসন্দেহ এটি স্ফুলিঙ্গ তোলে অট্টালিকার আকারে,

ইসলামিক ফাউন্ডেশন

ইহা উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।

বাংলা উচ্চারণ

কাআন্নাহূ জ্বিমা-লাতুন্ ছুফ্র্।

জহুরুল হক

''যেন সেগুলো হলুদবরণ উটের পাল।’’

ইসলামিক ফাউন্ডেশন

উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ,

বয়ান ফাউন্ডেশন

তা যেন হলুদ উষ্ট্রী।

বাংলা উচ্চারণ

অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

বাংলা উচ্চারণ

হা-যা-ইয়াওমু লা-ইয়ান্ত্বিকুনা।

জহুরুল হক

এ হচ্ছে ঐ দিন যেদিন তারা কোনো কথা বলতে পারবে না,

ইসলামিক ফাউন্ডেশন

ইহা এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না,

বয়ান ফাউন্ডেশন

এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না।

বাংলা উচ্চারণ

অলা-ইয়ু”যানু লাহুম্ ফাইয়া'তাযিরূন্।

জহুরুল হক

আর তাদের অনুমতি দেওয়া হবে না যেন তারা অজুহাত দেখাতে পারে।

ইসলামিক ফাউন্ডেশন

এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওযর পেশ করার।

বয়ান ফাউন্ডেশন

আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না ।

বাংলা উচ্চারণ

অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!

বাংলা উচ্চারণ

হা-যা-ইয়াওমুল্ ফাছ্লি জামা'নাকুম্ অল্ আউয়্যালীন্।

জহুরুল হক

এই হচ্ছে ফয়সালা করার দিন, আমরা তোমাদের সমবেত করেছি, আর পূর্ববর্তীদেরও।

ইসলামিক ফাউন্ডেশন

‘ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।’

বয়ান ফাউন্ডেশন

এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।

বাংলা উচ্চারণ

ফাইন্ কা-না লাকুম্ কাইদুন্ ফাকীদূন্।

জহুরুল হক

সুতরাং তোমাদের যদি কোনো কলাকৌশল থাকে তাহলে আমার বিরুদ্ধে অপকৌশল চালাও।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।

বয়ান ফাউন্ডেশন

তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ কর।

বাংলা উচ্চারণ

অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

বাংলা উচ্চারণ

ইন্নাল্ মুত্তাক্বীনা ফী জিলা-লিঁও অউ'ইয়ূনিঁও।

জহুরুল হক

নিশ্চয় ধর্মভীরুরা থাকবে স্নিগ্ধছায়ায় ও ফোয়ারাগুলোতে,

ইসলামিক ফাউন্ডেশন

অবশ্যই মুত্তাকীরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণবহুল স্থানে,

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,

বাংলা উচ্চারণ

অফাওয়া-কিহা মিম্মা-ইয়াশ্তাহূন্।

জহুরুল হক

আর ফলফসলের মধ্যে যা তারা পেতে চায়।

ইসলামিক ফাউন্ডেশন

তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

বয়ান ফাউন্ডেশন

আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।

বাংলা উচ্চারণ

কুলূ অশ্রাবূ হানী-য়াম্ বিমা-কুন্তুম্ তা'মালূন্।

জহুরুল হক

''খাও আর পিয়ো মহানন্দে যা তোমরা করে চলেছিলে সেজন্য।’’

ইসলামিক ফাউন্ডেশন

‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।’

বয়ান ফাউন্ডেশন

(তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;

বাংলা উচ্চারণ

ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।

জহুরুল হক

নিঃসন্দেহ এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।

ইসলামিক ফাউন্ডেশন

এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।

বয়ান ফাউন্ডেশন

সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি।

বাংলা উচ্চারণ

অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

বাংলা উচ্চারণ

কুলূ অতামাত্তা'ঊ ক্বালীলান্ ইন্নাকুম মুজরিমূন্ ।

জহুরুল হক

খাও - দাও আর ভোগ করে নাও অল্পকালের জন্য - - তোমরা তো অপরাধী!’’

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা আহার কর এবং ভোগ করিয়া লও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী।

বয়ান ফাউন্ডেশন

(হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।

বাংলা উচ্চারণ

ওয়াইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!

বাংলা উচ্চারণ

অইযা-ক্বীলা লাহুর্মুকা'ঊ লা-ইর্য়াকা'ঊন্।

জহুরুল হক

আর যখন তাদের বলা হয় ''নত হও’’, তারা নত হয় না।

ইসলামিক ফাউন্ডেশন

যখন উহাদেরকে বলা হয়, ‘‌র প্রতি নত হও’ উহারা নত হয় না।

বয়ান ফাউন্ডেশন

তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।

বাংলা উচ্চারণ

ওয়াইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।

জহুরুল হক

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

বয়ান ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি হাদীছিম্ বা'দাহূ ইয়ু”মিনূন্।

জহুরুল হক

অতএব এর পরে আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে?

ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করিবে?

বয়ান ফাউন্ডেশন

সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme