বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইকতারবাতিস্ সা- 'আতু অন্শাকক্বল্ ক্বর্মা।
ঘড়িঘন্টা সমাগত, আর চন্দ্র দ্বিখন্ডিত হয়েছে।
কিয়ামত নিকটবর্তী হইয়াছে, আর চন্দ্র বিদীর্ণ হইয়াছে,
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।
Chapter 54, 55 verses
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইকতারবাতিস্ সা- 'আতু অন্শাকক্বল্ ক্বর্মা।
ঘড়িঘন্টা সমাগত, আর চন্দ্র দ্বিখন্ডিত হয়েছে।
কিয়ামত নিকটবর্তী হইয়াছে, আর চন্দ্র বিদীর্ণ হইয়াছে,
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।
অ ইঁ-ইয়ারও আ-ইয়াতাই ইয়ু'রিদু অইয়াকুলূ সিহ্রুম্ মুসতার্মি।
আর যদি তারা কোনো নিদর্শন দেখে, তারা ফিরে যায় ও বলে - - ''এক জবরদস্ত জাদু।’’
উহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে, ‘ইহা তো চিরাচরিত জাদু।’
তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু।
অকায্যাবূ অত্তাবাঊ' য় আহ্ওয়া-য়াহুম্ অকুল্লু আম্রিম্ মুস্তার্ক্বি।
আর তারা প্রত্যাখ্যান করে এবং তারা তাদের খেয়ালখুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক বিষয়েরই নিস্পত্তি হয়েই গেছে।
উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল - খুশির অনুসরণ করে, আর প্রত্যেক ব্যাপারই লক্ষ্যে পৌঁছিবে।
তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল - খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়।
অলাক্বদ্ জ্বা-য়াহুম্ মিনাল্ আম্বা-য়ি মা-ফীহি মুয্দার্জ্বা।
আর তাদের কাছে অবশ্য কিছুটা সংবাদ এসেই গেছে যাতে রয়েছে প্রতিষেধক - -
উহাদের নিকট আসিয়াছে সুসংবাদ, যাহাতে আছে সাবধান বাণী;
তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।
হিক্মাতুম্ বা-লিগাতুন্ ফামা-তুগ্নিন্ নুর্যু।
এক সুপরিণত জ্ঞান, কিন্তু এ সতর্কীকরণ কোনো কাজে আসে না।
ইহা পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্কবাণী উহাদের কোন উপকারে আসে নাই।
এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না।
ফাতাওয়াল্লা 'আন্হুম্ ইয়াওমা ইয়াদ্'উদ্ দা-'ই ইলা-শাইয়িন্ নুর্কু।
কাজেই তাদের থেকে ফিরে এস। একদিন আহ্বানকারী আহ্বান করবেন এক অপ্রীতিকর ব্যাপারের প্রতি - -
অতএব তুমি উহাদের উপেক্ষা কর। যেদিন আহবানকারী আহ্বান করিবে এক ভয়াবহ পরিণামের দিকে,
অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে,
খুশ্শা'আন্ আব্ছোয়া- রুহুম্ ইয়াখ্রুজুনা মিনাল্ আজ্ব ্দা-ছি কাআন্নাহুম্ জ্বার-দুম্ মুন্তাশিরু।
তাদের চোখ অবনত অবস্থায়, তারা বেরিয়ে আসতে থাকবে কবর থেকে যেন তারা ছড়িয়ে পড়া পঙ্গপাল - -
অপমানে অবনমিত নেত্রে সেদিন উহারা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়,
তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ।
মুহ্ত্বিঈ'না ইলাদ্ দা-'ই ইয়াকুলুল্ কা-ফিরূনা হা-যা- ইয়াওমুন্ 'আর্সি
ওরা আহবায়কের প্রতি ছুটে আসবে। অবিশ্বাসীরা বলবে - - ''এইটি বড় কঠিন দিন!’’
উহারা আহ্বানকারীর দিকে ছুটিয়া আসিবে ভীত - বিহ্বল হইয়া। কাফিররা বলিবে, ‘কঠিন এই দিন।’
তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন।
কায্যাবাত্ ক্বব্লাহুম্ ক্বওমু নূহিন্ ফাকায্যাবূ 'আব্দানা- অক্ব-লূ মাজ্ব ্নূ নুওঁ অয্দুর্জ্বি ।
এদের আগে নূহ - এর লোকদল সত্যপ্রত্যাখ্যান করেছিল, ফলে তারা আমাদের বান্দাকে প্রত্যাখ্যান করল ও বললে - - ''এক টি পাগল’’! আর তাঁকে অবজ্ঞা করা হয়েছিল।
ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়ও অস্বীকার করিয়াছিল - অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে আর বলিয়াছিল, ‘এ তো এক পাগল।’ আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল।
তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল।
ফাদা'আ রব্বাহূ য় আন্নী মাগ্লূবুন্ ফান্তার্ছি।
সেজন্য তিনি তাঁর প্রভুকে ডেকে বললেন - - ''আমি তো পরাভূত হয়ে পড়েছি, অতএব তুমি সাহায্য করো।’’
তখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, ‘আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান কর।’
অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।
ফাফাতাহ্না য় আব্ওয়া-বাস্ সামা-য়ি বিমা-য়িম্ মুন্হার্মি ।
তখন আমরা আসমানের দরজাগুলো খুলে দিলাম বর্ষণশীল পানির দ্বারা,
ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বারি বর্ষণে,
তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে।
অফাজ্বর্ জ্বানাল্ র্আদ্বোয়া উ'ইয়ূনান্ ফাল্তাক্বল্ মা-য়ু 'আলা য় আম্রিন্ ক্বদ্ ক্ব ুর্দি।
আর জমিনকে উৎক্ষেপ করতে দিলাম ঝরনাধারায়, ফলে পানি মিলিত হয়ে গেল এক পূর্বনির্ধারিত ব্যাপারে,
এবং মৃত্তিকা হইতে উৎসারিত করিলাম প্রস্রবণ; অতঃপর সকল পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে।
এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে।
অহামাল্না-হু 'আলা- যা-তি আল্ওয়া-হিঁও অদুর্সু।
আর আমরা তাঁকে বহন করলাম তাতে যা ছিল তক্তা ও পেরেক সন্বলিত, - -
তখন নূহকে আরোহণ করাইলাম কাষ্ঠ ও কীলক নির্মিত এক নৌযানে,
আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।
তাজ্ব রী বিআ'ইয়ুনিনা-জ্বাযা-য়াল্ লিমান্ কা-না কুর্ফি।
তা ভেসে চলেছিল আমাদের চোখের সামনে, - - এক প্রতিদান তাঁর জন্য যাঁকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
যাহা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে; ইহা পুরস্কার তাহার জন্য, যে প্রত্যাখ্যাত হইয়াছিল।
যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।
অলাক্বত তারাক্না-হা য় আ-ইয়াতান্ ফাহাল্ মিম্ মুদ্দার্কি।
আর আমরা অবশ্য এটিকে রেখে দিয়েছি এক নিদর্শনরূপে। কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত?
আমি তো ইহাকে রাখিয়া দিয়াছি এক নিদর্শনরূপে; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
ফাকাইফা কা-না 'আযা-বী অনুর্যু।
সুতরাং কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!
কী কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
অলাক্বদ ইয়ার্স্সানাল্ কুরআ-না লিয্যিক্রি ফাহাল্ মিম্ মুদ্দার্কি।
আর আমরা তো অবশ্যই কুরআনকে উপদেশগ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি আছে যে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?
কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
কায্যাবাত্ 'আ-দুন্ ফাকাইফা কা-না 'আযা-বী অনুর্যু।
আর 'আদ - জাতি সত্যপ্রত্যাখ্যান করেছিল, কাজেই কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!
‘আদ সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
ইন্না য় আরসালনা- 'আলাইহিম্ রীহান্ ছোর্য়াছোয়ারন্ ফী ইয়াওমি নাহ্সিম্ মুস্তার্মি।
নিঃসন্দেহ আমরা তাদের উপরে এক চরম দুর্ভাগ্যের দিনে পাঠিয়েছিলাম এক প্রচন্ড ঝড় - তোফান,
উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু নিরবচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে,
আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে।
তান্যি'ঊন্না-সা কাআন্নাহুম্ 'আজ্বা-যু নাখ্লিম্ মুন্ক্বাইর্'।
যা মানুষকে উড়িয়ে নিয়েছিল, যেন তারা ছিল উৎপাটিত খেজুরগাছের গুঁড়ি।
মানুষকে উহা উৎখাত করিয়াছিল উন্মুলিত খর্জুর - কাণ্ডের ন্যায়।
তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।
ফাকাইফা কা-না 'আযা-বী অনুর্যু।
সুতরাং কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ?
কী কঠোর আমার শাস্তি ও সতর্কবাণী!
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
অলাক্বদ্ ইয়ার্স্সানাল্ কুরআ-না লিয্যিক্রি ফাহাল্ মিম্ মুদ্দার্কি।
কাজেই আমরা আলবৎ কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি হবে উপদেশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত?
কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
কায্যাবাত্ ছামূদু বিন্নুর্যু ।
ছামুদ - জাতিও সতর্কীকরণ প্রত্যাখ্যান করেছিল।
সামূদ সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল,
সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
ফাক্ব-লূ য় আবাশারাম্ মিন্না-ওয়া-হিদান্ নাত্তাবিউ'হূ য় ইন্না য় ইযাল্ লাফী দ্বোয়ালা-লিঁও অসু'র্উ।
কাজেই তারা বলেছিল - - ''কী! আমাদের মধ্যেকার মানুষই একজন, তাকেই কি আমরা অনুসরণ করব? সেক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই বিপথগামী হব ও পাগলামিতে পড়ব।
তাহারা বলিয়াছিল, ‘আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করিব? তবে তো আমরা পথভ্রষ্টতায় এবং উন্মত্ততায় পতিত হইব।
তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব।
আ উল্ক্বিয়ায্ যিক্রু 'আলাইহি মিম্ বাইনিনা-বাল্ হুওয়া কায্যা-বুন্ আর্শি।
''আমাদের মধ্যে থেকে স্মারক কি তার উপরেই পতিত হল? বস্তুত সে একজন ডাহা মিথ্যাবাদী, দাম্ভিক।’’
‘আমাদের মধ্যে কি উহারই প্রতি প্রত্যাদেশ হইয়াছে? না, সে তো একজন মিথ্যাবাদী, দাম্ভিক।’
আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক।
সাইয়া'লামূনা গদাম্ মানিল্ কায্যা-বুল্ আর্শি।
কালকেই তারা ত্বরায় জানতে পারবে কে মিথ্যুক, কে দাম্ভিক।
আগামীকল্য উহারা জানিবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক।
এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।
ইন্না- র্মুসিলুন্না-ক্বতি ফিত্নাতাল্ লাহুম্ র্ফাতাকিব্ হুম্ অছত্বোয়ার্বি।
নিঃসন্দেহ আমরা একটি উষ্ট্রিকে পাঠাতে যাচ্ছি তাদের জন্য পরীক্ষাস্বরূপ, সেজন্য তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্যধারণ করো।
আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াছি এক উষ্ট্রী, অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও।
আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।
অনাব্বিহুম্ আন্নাল্ মা-য়া ক্বিস্মাতুম্ বাইনাহুম্ কুল্লু র্শিবিম্ মুহ্তাদ্বোর্য়া।
আর তাদের জানিয়ে দাও যে পানির ক্ষেত্রে তাদের মধ্যে ভাগাভাগি রয়েছে, প্রত্যেক জলপানে হাজিরা থাকবে।
এবং উহাদেরকে জানাইয়া দাও যে, উহাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে।
এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে।
ফানা-দাও ছোয়া-হিবাহুম্ ফাতা'আত্বোয়া- ফা'আর্ক্বা।
কিন্তু তারা তাদের সেঙাৎকে ডাক দিল, তখন সে ধরল ও কেটে ফেলল।
অতঃপর উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করিল, সে উহাকে ধরিয়া হত্যা করিল।
অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল।
ফাকাইফা কা-না 'আযা-বী অনুর্যু।
পরিণামে কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!
কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
ইন্না য় র্আসাল্না-'আলাইহিম্ ছোয়াইহাতাঁও ওয়া-হিদাতান্ ফাকা-নূ কাহাশীমিল্ মুহতার্জি।
আমরা অবশ্যই তাদের উপরে পাঠিয়েছিলাম একটিমাত্র মহাগর্জন, ফলে তারা হয়ে গেল খোঁয়াড় - প্রস্তুতকারীর শুকনো - ভাঙ্গা ডালপালার ন্যায়।
আমি উহাদেরকে আঘাত হানিয়াছিলাম এক মহানাদ দ্বারা; ফলে উহারা হইয়া গেল খোঁয়াড় প্রস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক শাখা - প্রশাখার ন্যায়।
আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।
অলাক্বদ্ ইয়ার্স্সানাল্ কুরআ-না লিয্যিক্রি ফাহাল্ মিম্ মুদ্দার্কি।
আর আমরা নিশ্চয়ই কুরআনকে উপদেশ - গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের অন্যতম?
আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
কায্যাবাত্ ক্বওমু লূত্বিম্ বিন্নুর্যু ।
লুত - এর লোকদলও সতর্কীকরণ প্রত্যাখ্যান করেছিল।
লূত সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে,
লূত - সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
ইন্না য় র্আসাল্না- 'আলাইহিম্ হা-ছিবান্ ইল্লা য় আ-লা লূত্ব নাজ্জ্বাইনা-হুম্ বিসার্হা।
নিঃসন্দেহ আমরা তাদের উপরে পাঠিয়েছিলাম এক পাথর বর্ষণকারী ঝড়, - - লুত - এর পরিজনদের ব্যতীত, আমরা তাদের উদ্ধার করেছিলাম শেষরাতে - -
আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচণ্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের উপর নয় ; তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রির শেষাংশে
আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।
নি'মাতাম্ মিন ই'ন্দিনা- কাযা-লিকা নাজ্ব যী মান শার্কা।
আমাদের তরফ থেকে এক অনুগ্রহ। এইভাবেই আমরা পুরস্কার দিই যে কৃতজ্ঞতা দেখায় তাকে।
আমার বিশেষ অনুগ্রহস্বরূপ; যাহারা কৃতজ্ঞ, আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি।
অলাক্বদ্ আন্যারাহুম্ বাত্ব শাতানা- ফাতামা-রও বিন্নুর্যু।
আর তিনি তো ইতিপূর্বেই তাদের সতর্ক করে দিয়েছিলেন আমাদের ভীষণভাবে পাকড়ানো সম্পর্কে, কিন্তু তারা আমার সতর্কীকরণ সন্বন্ধে কথা - কাটাকাটি করছিল।
লূত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে; কিন্তু উহারা সতর্কবাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করিল।
লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল।
অলাক্বদ্ রা-ওয়াদূহু 'আন্ দ্বোয়াইফিহী ফাত্বোয়ামাস্না য় আ'ইয়ুনাহুম্ ফাযূকু 'আযা-বী অনুর্যু।
আর তারা অবশ্য তাঁর কাছ থেকে তাঁর অতিথিদের চেয়েছিল, তখন আমরা তাদের চোখগুলোকে শেষ করে দিয়েছিলাম, ''অতএব আমার শাস্তি আস্বাদন কর আমার সতর্কীকরণের পরে।’’
উহারা লূতের নিকট হইতে তাহার মেহমানদেরকে অসদুদ্দেশ্যে দাবি করিল, তখন আমি উহাদের দৃষ্টিশক্তি লোপ করিয়া দিলাম এবং আমি বলিলাম, ‘আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্ক - বাণীর পরিণাম।
তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী।
অলাক্বদ্ ছোয়াব্বাহাহুম্ বুক্রাতান্ 'আযা-বুম্ মুস্তার্ক্বি।
আর অবশ্য নির্ধারিত শাস্তি ভোরবেলাতে তাদের উপরে পড়েছিল।
প্রত্যূষে বিরামহীন শাস্তি তাহাদেরকে আঘাত করিল।
তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।
ফাযূকু 'আযা-বী অনুর্যু।
''আমার শাস্তি এখন আস্বাদন কর আমার সতর্কীকরণের পরে?’’
এবং আমি বলিলাম, ‘আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম।’
অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর।
অলাক্বদ্ ইয়ার্স্সানাল্ কুরআ-না লিয্যিক্রি ফাহাল্ মিম্ মুদ্দার্কি।
আর আমরা তো নিশ্চয়ই কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েইছি, কিন্তু কে আছে যে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?
আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
অলাক্বদ্ জ্বা-য়া আ-লা র্ফি'আউনান্ নুর্যু।
আর অবশ্য ফিরআউনের লোকদের কাছে সতর্কীকরণ এসেছিল।
ফির‘আওন সম্প্রদায়ের নিকটও আসিয়াছিল সতর্ককারী;
ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।
কায্যাবূ বিআ-ইয়া- তিনা-কুল্লিহা-ফাআখায্না-হুম্ আখ্যা 'আযীযিম্ মুক্ব্তার্দি।
তারা আমাদের নিদর্শনসমূহ - - তাদের সবক’টি, প্রত্যাখ্যান করেছিল, সেজন্য আমরা তাদের পাকড়াও করেছিলাম মহাশক্তিশালী পরমক্ষমতাবানের পাকড়ানোর দ্বারা।
কিন্তু উহারা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করিল, অতঃপর পরাক্রম - শালী ও সর্বশক্তিমানরূপে আমি উহাদেরকে সুকঠিন শাস্তি দিলাম।
তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম।
আকুফ্ফা-রুকুম্ খইরুম্ মিন্ উলা-য়িকুম্ আম্ লাকুম্ বার-য়াতুন্ ফিয্যুর্বু।
তোমাদের অবিশ্বাসীরা কি এদের চাইতে ভাল, না তোমাদের জন্য অব্যাহতি রয়েছে ধর্মগ্রন্থের মধ্যে?
তোমাদের মধ্যকার কাফিররা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ? না কি তোমাদের অব্যাহতির কোন সনদ রহিয়াছে পূর্ববর্তী কিতাবে?
তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
আম্ ইয়াকুলূনা নাহ্নু জ্বামীউ'ম্ মুন্তার্ছি।
অথবা তারা কি বলে - - ''আমরা পরস্পরের সাহায্যকারী আস্ত একটা দল’’?
ইহারা কি বলে, ‘আমরা এক সঙ্ঘবদ্ধ অপরাজেয় দল?’
না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল?
সাইয়ুহ্ যামুল্ জ্বাম্উ' অ ইয়ুওয়াল্লূ নাদ্ দুর্বু।
শীঘ্রই এ লোকদল বিধবস্ত হবে এবং পৃস্প্রদর্শন করে ফিরে যাবে।
এই দল তো শীঘ্রই পরাজিত হইবে এবং পৃষ্ঠপ্রদর্শন করিবে,
এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।
বালিস্ সা- 'আতু মাও ই'দুহুম্ অস্ সা-'আতু আদ্হা-ওয়া আর্মা।
বস্তুত ঘড়িঘন্টাই তাদের নির্ধারিত স্থানকাল, আর সেই ঘড়িঘন্টা হবে অতি কঠোর ও বড় তিক্ত।
অধিকন্তু কিয়ামত উহাদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হইবে কঠিনতর ও তিক্ততর;
বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর।
ইন্নাল্ মুজ্ব রিমীনা ফী দ্বোয়ালা-লিঁও অসুউর্'।
নিঃসন্দেহ অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত হবে।
নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত।
নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।
ইয়াওমা ইয়ুস্হাবূনা ফিন্না-রি 'আলা-উজুহিহিম্ যূকু মাস্সা সার্ক্ব।
সেই দিন তাদের মুখ হেচঁড়ে তাদের টেনে নিয়ে যাওয়া হবে আগুনের মধ্যে - - ''জ্বালাময় আগুনের স্পর্শ আস্বাদন করো!’’
যেদিন উহাদের উপুড় করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান্নামের দিকে; সেই দিন বলা হইবে, ‘জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর।’
যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর।
ইন্না-কুল্লা শাইয়িন্ খলাকনা-হু বিক্বর্দা।
নিঃসন্দেহ প্রত্যেকটি জিনিস - - আমরা এটি সৃষ্টি করেছি পরিমাপ অনুসারে।
আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে,
আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।
অমায় আম্রুনা য় ইল্লা-ওয়া-হিদাতুন্ কালাম্হিম্ বিল্বাছোর্য়া।
আর আমাদের আদেশ একবার বৈ তো নয়, চোখের পলকের ন্যায়।
আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চক্ষুর পলকের মত।
আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।
অলাক্বদ্ আহ্লাক্না য় আশ্ইয়া- 'আকুম্ ফাহাল্ মিম্ মুদ্দার্কি।
আর আমরা তো তোমাদের সেঙাৎদের ধ্বংস করে দিয়েছিলাম, কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?
আমি ধ্বংস করিয়াছি তোমাদের মত দলগুলিকে; অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি?
অ কুল্লু শাইয়িন্ ফা'আলূহু ফিয্ যুর্বু।
আর তারা যা করেছে তার সব - কিছুই নথিপত্রে রয়েছে।
উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমলনামায়,
তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।
অকুল্লু ছোয়াগীরিঁও অকাবীরিম্ মুস্তাত্বোর্য়া।
আর ছোট ও বড় প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ আছে।
আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ।
ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
ইন্নাল্ মুত্তাক্বীনা ফী জ্বান্না- তিঁও অনার্হা।
ধর্মভীরুরা অবশ্যই থাকবে ঝরনাবেষ্টিত জান্নাতে - -
মুত্তাকীরা থাকিবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে,
খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।
ফী মাক'আদি ছিদ্ক্বিন্ ই'নদা মালীকিম্ মুকতার্দি।
সত্যের আসনে সর্বশক্তিমান রাজাধিরাজের সমক্ষে!
যোগ্য আসনে, সর্বময় কর্তৃত্বের অধিকারী র সান্নিধ্যে।
যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।