Kitab

আল তাওবাহ

Chapter 9, 129 verses

  • বাংলা উচ্চারণ
  • জহুরুল হক
  • মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ

বারা-য়াতুম্ মিনাল্লা-হি অরসূলিহী য় ইলাল্লাযীনা 'আহাত্তুম্ মিনাল্ মুশ্রিকীন্।

জহুরুল হক

এক অব্যাহতি ও তাঁর রসূলের তরফ থেকে সেইসব বহুখোদাবাদীদের প্রতি যাদের সঙ্গে তোমরা সন্ধি করেছিলে।

মুহিউদ্দীন খান

সম্পর্কচ্ছেদ করা হল ও তাঁর রসূলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে।

বাংলা উচ্চারণ

ফাসীহূ ফিল্ র্আদ্বি র্আবা'আতা আশ্হুরিঁও অ'লামূ য় আন্নাকুম্ গইরু মু'জ্বিযিল্লা-হি অআন্নাল্লা-হামুখ্যিল্ কা-ফিরীন্।

জহুরুল হক

সুতরাং তোমরা দেশে অবাধে ঘোরাফেরা করো চার মাসকাল, আর জেনে রেখো - - তোমরা নিশ্চয়ই ‌র কাছ থেকে ফসকে যাবার পাত্র নও। আর আলবৎ অবিশ্বাসীদের লাঞ্ছিত করে থাকেন।

মুহিউদ্দীন খান

অতঃপর তোমরা পরিভ্রমণ কর এ দেশে চার মাসকাল। আর জেনে রেখো, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, আর নিশ্চয়ই কাফেরদিগকে লাঞ্ছিত করে থাকেন।

বাংলা উচ্চারণ

অআযা-নুম্ মিনাল্লা-হি অরসূলিহী য় ইলান্ না-সি ইয়াওমাল্ হাজ্জ্বিল্ আক্বারি আন্নাল্লা-হা বারী - য়ুম্ মিনাল্ মুশ্রিকীনা অ রসূলুহ্ ফাইন্ তুব্তুম্ ফাহুঅ খাইরুল্লাকুম্ অইন্ তাওয়াল্লাইতুম্ ফা'লামূ য় আন্নাকুম্ গাইরু মু'জ্বিযি ল্লা-হ্ অবাশ্শিরিল্লাযীনা কাফারূ বি'আযা-বিন্ আলীম্।

জহুরুল হক

আর ও তাঁর রসূলের তরফ থেকে জনগণের প্রতি এই মহান হজের দিনে এ এক ঘোষণা যে মুশরিকদের কাছে দায়মুক্ত, আর তাঁর রসূলও। অতএব তোমরা যদি তওবা করো তবে সেটি হবে তোমাদের জন্য কল্যাণজনক, কিন্তু তোমরা যদি ফিরে যাও তাহলে জেনে রেখো - - তোমরা নিঃসন্দেহ ‌র কাছ থেকে ফসকে যাবার পাত্র নও। আর যারা অবিশ্বাস পোষণ করে তাদের মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও, - -

মুহিউদ্দীন খান

আর মহান হজ্বের দিনে ও তাঁর রসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে, মুশরেকদের থেকে দায়িত্ব মুক্ত এবং তাঁর রসূলও। অবশ্য যদি তোমরা তওবা কর, তবে তা, তোমাদের জন্যেও কল্যাণকর, আর যদি মুখ ফেরাও, তবে জেনে রেখো, আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না। আর কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও।

বাংলা উচ্চারণ

ইল্লাল্লাযীনা 'আ-হাত্তুম্ মিনাল্ মুশ্রিকীনা ছুম্মা লাম্ ইয়ান্ক্ব ুছূকুম্ শাইয়াঁও অলাম্ ইয়ুজোয়া-হিরূ 'আলাইকুম্ আহাদান্ ফাআতিম্মূ য় ইলাইহিম্ 'আহ্দাহুম্ ইলা-মুদ্দাতিহিম্ ইন্নাল্লা-হা ইয়ুহিব্বুল্ মুত্তাক্বীন্।

জহুরুল হক

মুশরিকদের মধ্যের সেইসব ছাড়া যাদের সঙ্গে তোমরা চুক্তি করেছ, তারপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করে নি, আর তোমাদের বিরুদ্ধে অন্য কারোর পৃষ্ঠপোষকতাও করে নি, তাদের সঙ্গে তাহলে তাদের চুক্তি প্রতিপালন করো সেগুলোর মেয়াদ পর্যন্ত। নিঃসন্দেহ ভালোবাসেন ধর্মপরায়ণদের।

মুহিউদ্দীন খান

তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তি বদ্ধ, অতপরঃ যারা তোমাদের ব্যাপারে কোন ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ কর। অবশ্যই পছন্দ করেন।

বাংলা উচ্চারণ

ফাইযান্ সালাখাল্ আশ্হুরুল্ হুরুমু ফাক্বতুলুল্ মুশ্রিকীনা হাইছু অজ্বাত্তুমূ হুম্ অখুযূহুম্ ওয়াহ্ছুরূহুম্ অক্বউ'দূ লাহুম্ কুল্লা র্মাছোয়াদিন্ ফাইন্ তা-বূ অআক্বা-মুছ্ ছলা-তা অ আ-তাউয্ যাকা-তা ফাখাল্লূ সাবীলাহুম্ ইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।

জহুরুল হক

অতঃপর নিষিদ্ধ মাসগুলো যখন অতিবাহিত হয়ে যায় তখন মুশরিকদের কাতল করো যেখানে তাদের পাও, আর তাদের বন্দী করো, আর তাদের ঘেরাও করো, আর তাদের জন্য ওৎ পেতে থাকো প্রত্যেক ঘাঁটিতে। কিন্তু যদি তারা তওবা করে এবং কায়েম করে আর যাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দিয়ো। নিঃসন্দেহ পরিত্রাণকারী অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা কর যেখানে তাদের পাও, তাদের বন্দী কর এবং অবরোধ কর। আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওঁৎ পেতে বসে থাক। কিন্তু যদি তারা তওবা করে, কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

বাংলা উচ্চারণ

অইন্ আহাদুম্ মিনাল্ মুশ্রিকী নাস্ তাজ্বা-রাকা ফাআর্জ্বিহু হাত্তা- ইয়াস্মা'আ কালা-মাল্লা-হি ছুম্মা আব্লিগ্হু মামানাহ্ যা-লিকা বিআন্নাহুম্ ক্বওমুল্লা-ইয়া'লামূন্।

জহুরুল হক

আর যদি মুশরিকদের কোনো একজন তোমার কাছে আশ্রয় চায় তবে তাকে আশ্রয় দাও যেন সে ‌র বাণী শোনে, তারপর তাকে তার নিরাপদ যায়গায় পৌঁছে দিয়ো। এটি এই জন্য যে তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা জানে না।

মুহিউদ্দীন খান

আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌছে দেবে। এটি এজন্যে যে এরা জ্ঞান রাখে না।

বাংলা উচ্চারণ

কাইফা ইয়াকূনু লিল্মুশ্রিক্বীনা 'আহ্দুন্ 'ইন্দাল্লা-হি অ'ইন্দা রসূলিহী য় ইল্লাল্লাযীনা 'আ-হাত্তুম্ 'ইন্দাল্ মাস্জ্বিদিল্ হার-মি ফামাস্ তাক্ব-মূ লাকুম্ ফাস্তাক্বীমূ লাহুম্ ইন্নাল্লা-হা ইয়ুহিব্বুল্ মুত্তাকীন্।

জহুরুল হক

কেমন ক’রে মুশরিকদের জন্য ‌র সঙ্গে ও তাঁর রসূলের সঙ্গে চুক্তি হতে পারে, তাদের সম্পর্কে ছাড়া যাদের সঙ্গে তোমরা চুক্তি করেছিলে পবিত্র মসজিদের নিকটে? সুতরাং যতক্ষণ তারা তোমাদের প্রতি কায়েম থাকবে ততক্ষণ তোমরাও তাদের প্রতি কায়েম রইবে। নিঃসন্দেহ ধর্মপরায়ণদের ভালোবাসেন।

মুহিউদ্দীন খান

মুশরিকদের চুক্তি আল্লাহর নিকট ও তাঁর রসূলের নিকট কিরূপে বলবৎ থাকবে। তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল - হারামের নিকট। অতএব, যে পর্যন্ত তারা তোমাদের জন্যে সরল থাকে, তোমরাও তাদের জন্য সরল থাক। নিঃসন্দেহের পছন্দ করেন।

বাংলা উচ্চারণ

কাইফা অ ইঁ ইয়াজ্হারূ 'আলাইকুম্ লা-ইর্য়াকুবূ ফীকুম্ ইল্লাঁও অলা-যিম্মাহ্ ইর্য়ুদ্বুনাকুম্ বিআফ্ওয়া-হিহিম্ অ তাবা-কুলূবুহুম্ অ আক্ছারুহুম্ ফা-সিকুন্।

জহুরুল হক

কেমন ক’রে যখন তারা যদি তোমাদের পিঠে চড়তে পারে তবে তারা তোমাদের সঙ্গে আ‌ত্মীয়তার বা চুক্তির বন্ধন মানবে না? তারা তোমাদের খুশী রাখতে চায় তাদের মুখ দিয়ে, কিন্তু তাদের হৃদয় অস্বীকার করে, আর তাদের অধিকাংশই দুষ্কৃতিকারী।

মুহিউদ্দীন খান

কিরূপে? তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্নীয়তার ও অঙ্গীকারের কোন মর্যাদা দেবে না। তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তরসমূহ তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী।

বাংলা উচ্চারণ

ইশ্তারাও বিআ-ইয়া-তি ল্লা-হি ছামানান্ ক্বালীলান্ ফাছোয়াদ্দূ 'আন্ সাবীলিহ্ ইন্নাহুম্ সা - য়া মা-কা-নূ ইয়া'মালূন্।

জহুরুল হক

তারা ‌র আয়াতকে স্বল্পমূল্যে বিনিময় করে, তাই তারা তাঁর পথ থেকে ফিরিয়ে রাখে। নিঃসন্দেহ জঘন্য যা তারা করে যাচ্ছে।

মুহিউদ্দীন খান

তারা আল্লাহর আয়াত সমূহ নগন্য মুল্যে বিক্রয় করে, অতঃপর লোকদের নিবৃত রাখে তাঁর পথ থেকে, তারা যা করে চলছে, তা অতি নিকৃষ্ট।

বাংলা উচ্চারণ

লা-ইর্য়াকুবূনা ফী মু”মিনিন্ ইল্লাওঁ অলা-যিম্মাহ্ অউলা - য়িকা হুমুল্ মু'তাদূন্।

জহুরুল হক

তারা কোনো মুমিনের বেলায় আ‌ত্মীয়তার বা চুক্তির বন্ধন - সন্বন্ধে ভাবে না। এরা নিজেরাই হচ্ছে সীমালংঘনকারী।

মুহিউদ্দীন খান

তারা মর্যাদা দেয় না কোন মুসলমানের ক্ষেত্রে আত্নীয়তার, আর না অঙ্গীকারের। আর তারাই সীমালংঘনকারী।

বাংলা উচ্চারণ

ফাইন্ তা-বূ অআক্ব-মুছ্ ছলা-তা অ আ-তায়ুয্ যাকা-তা ফাইখ্ওয়া-নুকুম্ ফিদ্দীন্ অনুফাছ্ছিলুল্ আ-ইয়া-তি লিক্বওমিঁই ইয়া'লামূন্।

জহুরুল হক

কিন্তু যদি তারা তওবা করে, আর কায়েম করে, আর যাকাত আদায় করে, তবে তারা ধর্মে তোমাদের ভাই। আর আমরা নির্দেশাবলী বিশদভাবে বিবৃত করি সেই লোকদের জন্য যারা জানে।

মুহিউদ্দীন খান

অবশ্য তারা যদি তওবা করে, কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্যে সর্বস্তরে র্বণনা করে থাকি।

বাংলা উচ্চারণ

অইন্ নাকাছূ য় আইমা-নাহুম্ মিম্ বা'দি 'আহ্দিহিম্ অ ত্বোয়া'আনূ ফী দীনিকুম্ ফাক্ব-তিলূ য় আয়িম্মাতাল্ কুফ্রি ইন্নাহুম্ লা য় আইমা-না লাহুম্ লা'আল্লাহুম্ ইয়ান্তাহূন্।

জহুরুল হক

আর তারা যদি তাদের চুক্তি সম্পাদনের পরেও তাদের প্রতি‌শ্রুতি ভঙ্গ করে আর তোমাদের ধর্ম নিয়ে বিদ্রূপ করে তবে অবিশ্বাসের সর্দারদের সাথে যুদ্ধ করো, - - নিঃসন্দেহ তাদের বেলা প্রতিজ্ঞাসব তাদের কাছে কিছুই নয়, - - যেন তারা বিরত হতে পারে।

মুহিউদ্দীন খান

আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রুপ করে তোমাদের সম্পর্কে, তবে কুফর প্রধানদের সাথে যুদ্ধ কর। কারণ, এদের কেন শপথ নেই যাতে তারা ফিরে আসে।

বাংলা উচ্চারণ

আলা-তুক্ব-তিলূনা ক্বওমান্নাকাছূ য় আইমা-নাহুম্ অহাম্মূ বিইখ্র-র্জ্বি রাসূলি অহুম্ বাদায়ূ কুম্ আওওয়ালা র্মারাহ্ আতাখ্শাওনাহুম্ ফাল্লা-হু আহাক্বকু আন্ তাখ্শাওহু ইন্ কুন্তুম্ মুমিনীন্।

জহুরুল হক

তোমরা কি যুদ্ধ করবে না সেইসব সম্প্রদায়ের সাথে যারা তাদের প্রতি‌শ্রুতি ভঙ্গ করেছে, আর সংকল্প করেছে রসূলকে বহিস্কার করার, আর তারাই তোমাদের উপরে শুরু করেছে প্রথমে? তোমরা কি তাদের ভয় করো? কিন্তু ‌ই অধিকতর দাবিদার যে তোমরা তাঁকে ভয় করবে - - যদি তোমরা মূমিন হও।

মুহিউদ্দীন খান

তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না; যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সঙ্কল্প নিয়েছে রসূলকে বহিস্কারের? আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে। তোমরা কি তাদের ভয় কর? অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন , যদি তোমরা হও।

বাংলা উচ্চারণ

ক্ব-তিলূহুম্ ইয়ু'আয্যিব্হুমুল্লা-হু বিআইদীকুম্ অইয়ুখ্যিহিম্ অইয়ার্ন্ছুকুম্ 'আলাইহিম্ অইয়াশ্ফি ছুদূরা ক্বওমিম্ মু”মিনীন্।

জহুরুল হক

তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদের শাস্তি দেবেন তোমাদের হাতে, আর তাদের লাঞ্ছিত করবেন, আর তোমাদের সাহায্য করবেন তাদের বিরুদ্ধে, আর সম্প্রদায়ের বুক প্রশমিত করবেন।

মুহিউদ্দীন খান

যুদ্ধ কর ওদের সাথে, তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন। তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন।

বাংলা উচ্চারণ

অইয়ুয্হিব্ গইজোয়া কুলূ বিহিম্ অইয়াতূবুল্লা-হু 'আলা- মাইঁ ইয়াশা - য়্ অল্লা-হু 'আলীমুন্ হাকীম্।

জহুরুল হক

আর তিনি তাদের বুকের ক্ষোভ দূর করবেন। আর যাকে ইচ্ছে করেন তার প্রতি ফেরেন। আর সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

এবং তাদের মনের ক্ষোভ দূর করবেন। আর যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবে, সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

আম্ হাসিব্তুম্ আন্ তুত্রাকূ অলাম্মা- ইয়া'লামিল্লা-হু ল্লাযীনা জ্বা-হাদূ মিন্কুম্ অলাম্ ইয়াত্তাখিযূ মিন্ দূনিল্লা-হি অলা-রসূলিহী অলাল্ মুমিনীনা অলীজ্বাহ্ অল্লা-হু খবীরুম্ বিমা-তা'মালূন্।

জহুরুল হক

তোমরা কি মনে করো যে তোমাদের ছেড়ে দেয়া হবে, অথচ জেনে নেন নি যে তোমাদের মধ্যের কারা সংগ্রাম করছে, আর কারা ‌কে ছেড়ে দিয়ে বা তাঁর রসূলকে বাদ দিয়ে বা মুমিনদের ব্যতীত কোনো অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করে নি? আর তোমরা যা করো সে - সন্বন্ধে পূর্ণ - ওয়াকিফহাল।

মুহিউদ্দীন খান

তোমরা কি মনে কর যে, তোমাদের ছেড়ে দেয়া হবে এমনি, যতক্ষণ না জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে , তাঁর রসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে। আর তোমরা যা কর সে বিষয়ে সবিশেষ অবহিত।

বাংলা উচ্চারণ

মা-কা-না লিল্মুশ্রিকীনা আঁই ইয়া'মুরূ মাসা-জ্বিদাল্লা-হি শা-হিদীনা 'আলা য় আন্ফুসিহিম্ বিল্কুফ্র্ উলা - য়িকা হাবিত্বোয়াত্ আ'মা-লুহুম্ অফিন্না-রি হুম্ খ-লিদূন্।

জহুরুল হক

মুশরিকদের কোনো অধিকার নেই যে তারা ‌র মসজিদগুলো দেখাশোনা করবে যখন তারা তাদের নিজেদের বিরুদ্ধে অবিশ্বাসের সাক্ষ্য দেয়। এরাই তারা যাদের কাজকর্ম ব্যর্থ হয়েছে, আর আগুনের মধ্যে তারাই অবস্থান করবে।

মুহিউদ্দীন খান

মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ আবাদ করার, যখন তারা নিজেরাই নিজেদের কুফরীর স্বীকৃতি দিচ্ছে। এদের আমল বরবাদ হবে এবং এরা আগুনে স্থায়ীভাবে বসবাস করবে।

বাংলা উচ্চারণ

ইন্নামা- ইয়া”মুরু মাসা-জ্বিদাল্লা-হি মান্ আ-মানা বিল্লা-হি অল্ইয়াওমিল্ আ-খিরি অ আক্বা-মাছ্ ছলা-তা অআ-তা য্ যাকা-তা অ লাম্ ইয়াখ্শা ইল্লাল্লা-হা ফা'আসা য় উলা - য়িকা আঁই ইয়াকূনূ মিনাল্ মুহ্তাদীন্।

জহুরুল হক

নিঃসন্দেহ সে - ই শুধু ‌র মসজিদগুলো রক্ষণাবেক্ষণ করবে যে ‌তে বিশ্বাস করে আর পরকালেও, আর কায়েম করে ও যাকাত আদায় করে, আর ছাড়া কাউকেও ভয় করে না, কাজেই এদের পক্ষেই সাব্য যে এরা হেদায়তপ্রাপ্তদের মধ্যেকার হবে।

মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে ও আদায় করে যাকাত; ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব, আশা করা যায়, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভূক্ত হবে।

বাংলা উচ্চারণ

আজ্বা'আল্তুম্ সিক্বা-ইয়াতাল্ হা - জ্জ্বি অ 'ইমা-রতাল্ মাস্জ্বিদিল্ হারা-মি কামান্ আ-মানা বিল্লা-হি অল্ ইয়াওমিল্ আ-খিরি অজ্বা-হাদা ফী সাবীলিল্লা-হ্ লা-ইয়াস্তায়ূনা 'ইন্দাল্লা-হ্ অল্লা-হু লা-ইয়াহ্ দিল্ ক্বওমাজ্জোয়া-লিমীন্।

জহুরুল হক

তোমরা কি হজযাত্রীদের পানি সরবরাহ করা ও পবিত্র মসজিদের দেখাশোনা করাকে তুল্যজ্ঞান করো তার সাথে যে ‌র প্রতি ও পরকালের প্রতি আস্থা রেখেছে আর ‌র পথে সংগ্রাম করছে? ‌র কাছে ওরা সমতুল্য নয়। আর অন্যায়কারী সম্প্রদায়কে সৎপথে পরিচালন করেন না।

মুহিউদ্দীন খান

তোমরা কি হাজীদের পানি সরবরাহ ও মসজিদুল - হারাম আবাদকরণকে সেই লোকের সমান মনে কর, যে ঈমান রাখে ও শেষ দিনের প্রতি এবং যুদ্ধ করেছে আল্লাহর রাহে, এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয়, আর জালেম লোকদের হেদায়েত করেন না।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা আ-মানূ অহা-জ্বারূ অজ্বা-হাদূ ফী সাবীলিল্লা-হি বিআম্ওয়া-লিহিম্ অআন্ফুসিহিম্ আ'জোয়ামু দারাজ্বাতান্ 'ইন্দাল্লা-হ্ অউলা - য়িকা হুমুল্ ফা - য়িযূন্।

জহুরুল হক

যারা ঈমান এনেছে ও হিজরত করেছে, আর ‌র পথে তাদের ধনদৌলত ও তাদের জানপ্রাণ দিয়ে সংগ্রাম করেছে, তারা ‌র কাছে মর্যাদায় উন্নততর। আর এরা নিজেরাই ।

মুহিউদ্দীন খান

যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর রাহে নিজেদের জান ও মাল দিয়ে জেহাদ করেছে, তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে আর তারাই ।

বাংলা উচ্চারণ

ইয়ুবাশ্শিরুহুম্ রব্বুহুম্ বিরহ্মাতিম্ মিন্হু অরিদ্ব্ওয়া-নিওঁ অজ্বান্না-তিল্ লাহুম্ ফীহা-না'ঈমুম্ মুক্বীম্।

জহুরুল হক

তাদের প্রভু তাদের সুসংবাদ দিচ্ছেন তাঁর তরফ থেকে করুণাধারার, আর প্রসন্নতার, আর বাগ - বাগিচার যাতে তাদের জন্যে রয়েছে চিরস্থায়ী সুখসমৃদ্ধি - -

মুহিউদ্দীন খান

তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরওয়ারদেগার স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি।

বাংলা উচ্চারণ

খ-লিদীনা ফীহা য় আবাদা- ইন্নাল্লা-হা 'ইন্দাহু য় আজরুন্ 'আজীম্।

জহুরুল হক

সেখানে তারা থাকবে চিরকাল। নিঃসন্দেহ - - তাঁর কাছে রয়েছে পরম পুরস্কার।

মুহিউদ্দীন খান

তথায় তারা থাকবে চিরদিন। নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে মহাপুরস্কার।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ লা-তাত্তাখিযূ য় আ-বা - য়াকুম্ অইখ্ওয়া-নাকুম্ আওলিয়া - য়া ইনিস্ তাহাব্বুল্ কুফ্রা 'আলাল্ ঈমা-ন্ অমাইঁ ইয়াতাওয়াল্লাহুম্ মিন্কুম্ ফাউলা - য়িকা হুমুজ জোয়া-লিমূন্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! তোমাদের পিতৃবর্গকে ও তোমাদের ভ্রাতৃবৃন্দকে তোমরা অভিভাবকরূপে গ্রহণ করো না যদি তারা বিশ্বাসের চাইতে অবিশ্বাসকেই ভালোবাসে। আর তোমাদের মধ্যে যে কেউ তাদের মুরব্বীরূপে গ্রহণ করে তবে তারা নিজেরাই হবে অন্যায়কারী ।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবকরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালবাসে। আর তোমাদের যারা তাদের অভিভাবকরূপে গ্রহণ করে তারা সীমালংঘনকারী।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্ কা-না আ-বা - য়ুকুম্ অ আব্না - য়ুকুম্ অ ইখ্ওয়া-নুকুম্ অ আয্ওয়া-জুকুম্ অ'আশীরাতুকুম্ অ আম্ওয়া-লু নিক্ব তারাফ্তুমূহা-অ তিজ্বা-রাতুন্ তাখ্শাওনা কাসা-দাহা-অ মাসা-কিনু র্তাদ্বোয়াওনাহা য় আহাব্বা ইলাইকুম্ মিনাল্লা-হি অরসূলিহী অজ্বিহা-দিন্ ফী সাবীলিহী ফাতারব্বাছূ হাত্তা-ইয়াতিয়াল্লা-হু বিআম্রিহ্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ ফা-সিক্বীন্।

জহুরুল হক

বলো, ''যদি তোমাদের পিতারা ও তোমাদের পুত্রেরা, আর তোমাদের ভাইয়েরা ও তোমাদের পরিবাররা, আর তোমাদের আ‌ত্মীয়স্বজন, আর মাল - আসবাব যা তোমরা অর্জন করেছ, আর ব্যবসা - বাণিজ্য যার অচলাবস্থা তোমরা আশঙ্কা করো, আর বাড়িঘর যা তোমরা ভালোবাসো - - তোমাদের কাছে ও তাঁর রসূলের ও তাঁর পথে সংগ্রামের চেয়ে অধিকতর প্রিয় হয় তবে অপেক্ষা করো যে পর্যন্ত না নিয়ে আসেন তাঁর আদেশ।’’ আর দুষ্কৃতিকারী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।

মুহিউদ্দীন খান

বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান, তোমাদের ভাই তোমাদের পত্নী, তোমাদের গোত্র তোমাদের অর্জিত ধন - সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান - যাকে তোমরা পছন্দ কর - , তাঁর রসূল ও তাঁর রাহে জেহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না।

বাংলা উচ্চারণ

লাক্বদ্ নাছোয়ারকুমু ল্লা-হু ফী মাওয়া-ত্বিনা- কাছীরতিঁও অইয়াওমা হুনাইনিন্ ইয্ আ'জ্বাবাত্কুম্ কাছ্রাতুকুম্ ফালাম্ তুগ্নি 'আন্কুম্ শাইয়াঁও অ দ্বোয়া-ক্বাত্ 'আলাইকুমুল্ র্আদ্বু বিমা-রাহুবাত্ ছুম্মা অল্লাইতুম্ মুদ্বিরীন্।

জহুরুল হক

ইতিমধ্যে বহুক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন, আর হুনাইনের দিনেও যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের লাভবান করে নি কোনো - ভাবেই, আর পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য হয়েছিল সংকীর্ণ, তোমরা ফিরেছিলে পলায়নপর হয়ে।

মুহিউদ্দীন খান

তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হোনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোন কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্তেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল। অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে।

বাংলা উচ্চারণ

ছুম্মা আন্যালাল্লা-হু সাকীনাতাহূ 'আলা- রাসূলিহী অ'আলাল্ মু”মিনীনা অআন্যালা জুনূদাল্ লাম্ তারাওহা-অ'আয্যাবাল্লাযীনা কাফারূ অযা-লিকা জ্বাযা - য়ুল্ কা-ফিরীন্।

জহুরুল হক

তারপর তাঁর প্রশান্তি বর্ষণ করলেন তাঁর রসূলের উপরে আর মুমিনদের উপরে, আর তিনি অবতীর্ণ করেছিলেন এক সেনাবাহিনী যা তোমরা দেখতে পাও নি, আর শাস্তি দিয়েছিলেন তাদের যারা অবিশ্বাস পোষণ করে। আর এই হচ্ছে অবিশ্বাসীদের কর্মফল।

মুহিউদ্দীন খান

তারপর নাযিল করেন নিজের পক্ষ থেকে সান্ত্বনা, তাঁর রসূল ও মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি। আর শাস্তি প্রদান করেন কাফেরদের এবং এটি হল কাফেরদের কর্মফল।

বাংলা উচ্চারণ

ছুম্মা ইয়াতূবুল্ ল্লা-হু মিম্ বা'দি যা-লিকা 'আলা- মাইঁ ইয়াশা-য়্ অল্লা-হু গফূর্রু রহীম্।

জহুরুল হক

তারপর এর পরেও ফেরেন যার প্রতি তিনি ইচ্ছা করেন। আর পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

এরপর যাদের প্রতি ইচ্ছা তওবার তওফীক দেবেন, আর অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহাল্লাযীনা আ-মানূয় ইন্নামাল্ মুশ্রিকূনা নাজ্বাসুন্ ফালা- ইয়াক্বরাবুল্ মাস্জ্বিদাল্ হারা-মা বা'দা 'আ-মিহিম্ হা-যা-অইন্ খিফ্তুম্ 'আইলাতান্ ফাসাওফা ইয়ুগ্নীকুমুল্লা-হু মিন্ফাদ্ব্লিহী য় ইন্ শা - য়্ ইন্নাল্লা-হা 'আলীমুন্ হাকীম্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! নিঃসন্দেহ মুশরিকরা হচ্ছে অপবিত্র, কাজেই তাদের এই বৎসরের পরে তারা পবিত্র মসজিদের সন্নিকটে আসতে পারবে না; আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো তা হলে অচিরেই তোমাদের সমৃদ্ধ করবেন তাঁর করুণাভান্ডার থেকে যদি তিনি চান। নিঃসন্দেহ সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! মুশরিকরা তো অপবিত্র। সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল - হারামের নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্রের আশংকা কর, তবে চাইলে নিজ করুনায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন। নিঃসন্দেহে সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

ক্ব-তিলুল্লাযীনা লা-ইয়ু”মিনূনা বিল্লা-হি অলা-বিল্ ইয়াওমিল্ আ-খিরি অলা- ইয়ুর্হারিমূনা মা- র্হারমাল্লা-হু অরসূলুহূ অলা- ইয়াদীনূনা দীনাল্ হাক্বক্বি মিনাল্লাযীনা ঊতুল্ কিতা-বা হাত্তা- ইয়ুতুল্ জ্বিয্ ইয়াতা 'আইঁ ইয়াদিঁও অহুম্ ছোয়া-গিরূন্।

জহুরুল হক

যুদ্ধ করো তাদের সঙ্গে যারা ‌তে বিশ্বাস করে না আর আখেরাতের দিনেও না, আর নিষেধ করে না যা ও তাঁর রসূল নিষেধ করেছেন, আর সত্যধর্মে ধর্মনিষ্ঠা পালন করে না - - তাদের মধ্যে থেকে যাদের ধর্মগ্রন্থ দেয়া হয়েছে, যে পর্যন্ত না তারা স্বহস্তে জিযিয়া প্রদান করে, আর তারা আনুগত্য মেনে নেয়।

মুহিউদ্দীন খান

তোমরা যুদ্ধ কর আহলে - কিতাবের ঐ লোকদের সাথে, যারা ও রোজ হাশরে ঈমান রাখে না, ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে।

বাংলা উচ্চারণ

অক্ব-লাতিল্ ইয়াহূদু উ'যাইরুনিব্নুল্লা-হি অক্ব-লাতিন্নাছোয়া-রাল্ মাসীহুব্নুল্লা-হ্ যা-লিকা ক্বওলুহুম্ বিআফ্ওয়া-হিহিম্ ইয়ুদ্বোয়া-হিয়ূনা ক্বওলাল্লাযীনা কাফারূ মিন্ ক্বব্ল্ ক্ব-তালাহুমু ল্লা-হু আন্না-ইয়ু”ফাকূন্।

জহুরুল হক

আর ইহুদীরা বলে - - ''উযাইর ‌র পুত্র’’, আর খ্রীষ্টানরা বলে - - ''মসীহ ‌র পুত্র।’’ এসব হচ্ছে তাদের মুখ দিয়ে তাদের বুলি আওড়ানো, - - তারা ওদের কথার অনুসরণ করে যারা পূর্বকালে অবিশ্বাস পোষণ করেছিল। তাদের ধ্বংস করবেন। তারা কেমন ক’রে বিমুখ হয়!

মুহিউদ্দীন খান

ইহুদীরা বলে ওযাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে ‘মসীহ আল্লাহর পুত্র’। এ হচ্ছে তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী কাফেরদের মত কথা বলে। এদের ধ্বংস করুন, এরা কোন উল্টা পথে চলে যাচ্ছে।

বাংলা উচ্চারণ

ইত্তাখাযূ য় আহ্বা-রহুম্ অরুহ্বা-নাহুম্ র্আবা-বাম্ মিন্ দূনিল্লা-হি অল্ মাসী হাব্না র্মাইয়ামা অমা য় উমিরূ য় ইল্লা-লিইয়া'বুদূ য় ইলা-হাঁও ওয়া-হিদান্ লা য় ইলা-হা ইল্লা-হূ সুব্হা-নাহূ 'আম্মা- ইয়ুশ্রিকূন্।

জহুরুল হক

তারা ‌কে ছেড়ে দিয়ে তাদের পন্ডিতগণকে ও সন্ন্যাসীদের প্রভুরূপে গ্রহণ করেছে, আর মরিয়ম - পুত্র মসীহ্‌কেও, অথচ শুধু এক উপাস্যের উপাসনা করা ছাড়া অন্য নির্দেশ তাদের দেয়া হয় নি। তিনি ছাড়া অন্য উপাস্য নেই। তাঁরই সব মহিমা - - তারা যে - সব অংশী দাঁড় করার সে - সব থেকে?

মুহিউদ্দীন খান

তারা তাদের পন্ডিত ও সংসার - বিরাগীদিগকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের এবাদতের জন্য। তিনি ছাড়া কোন মাবুদ নেই, তারা তাঁর শরীক সাব্যস্ত করে, তার থেকে তিনি পবিত্র।

বাংলা উচ্চারণ

ইয়ুরীদূনা আইঁ ইয়ুত্ব্ফিয়ূ নূরল্লা-হি বিআফ্ওয়া-হিহিম্ অইয়া”বা ল্লা-হু ইল্লা য় আইঁ ইয়ুতিম্মা নূরাহূ অলাও কারিহাল্ কা-ফিরূন্।

জহুরুল হক

তারা ‌র জ্যোতি নিভিয়ে দিতে চায় তাদের মুখ দিয়ে, আর তাঁর জ্যোতির পূর্ণাঙ্গ সাধন না ক’রে থামছেন না যদিও অবিশ্বাসীরা অসন্তোষ বোধ করছে।

মুহিউদ্দীন খান

তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়। কিন্তু অবশ্যই তাঁর নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা অপ্রীতিকর মনে করে।

বাংলা উচ্চারণ

হুঅল্লাযী য় র্আসালা রাসূলাহূ বিল্হুদা- অদীনিল্ হাক্বক্বি লিইয়ুজ্ হিরাহূ 'আলাদ্দীনি কুল্লিহী অলাও কারিহাল্ মুশ্রিকূন্।

জহুরুল হক

তিনিই সেইজন যিনি তাঁর রসূলকে পাঠিয়েছেন পথনির্দেশ ও সত্য - ধর্মের সাথে যেন তিনি তাকে প্রাধান্য দিতে পারেন ধর্মের - - তাদের সবক’টি উপরে, যদিও মুশরিকরা অনিচ্ছুক।

মুহিউদ্দীন খান

তিনিই প্রেরণ করেছেন আপন রসূলকে হেদায়েত ও সত্য সহকারে, যেন এ দ্বীনকে অপরাপর দ্বীনের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ য় ইন্না কাছীরাঁম্ মিনাল্ আহ্বা-রি র্অরুহ্ বা-নি লাইয়াকুলূনা আম্ওয়া-লান্ না-সি বিল্বা-ত্বিলি অ ইয়াছুদ্দূনা 'আন্ সাবীলিল্লা-হ্ অল্লাযীনা ইয়াক্নিযূ নায্যাহাবা অল্ ফিদ্ব্দ্বোয়াতা অলা-ইয়ুন্ফিকুনাহা-ফী সাবীলিল্লা-হি ফাবার্শ্শি হুম্ বি'আযা-বিন্ আলীম্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! নিঃসন্দেহ পন্ডিতদের ও সন্ন্যাসীদের মধ্যের অনেকে লোকের ধনসম্পত্তি অন্যায়ভাবে গলাধঃকরণ করে আর ‌র পথ থেকে ফিরিয়ে রাখে। বস্তুতঃ যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে অথচ ‌র পথে খরচ করে না, তাদের তাহলে সংবাদ দাও মর্মন্তুদ শাস্তির, - -

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন।

বাংলা উচ্চারণ

ইয়াওমা ইয়ুহ্মা-'আলাইহা- ফী না-রি জ্বাহান্নামা ফাতুক্ওয়া- বিহা-জিবা-হুহুম্ অজুনূ বুহুম্ অ জুহূরুহুম্ হা-যা- মা- কানায্তুম্ লিআন্ফুসিকুম্ ফাযূকুমা-কুন্তুম্ তাক্নিযূন্।

জহুরুল হক

যেদিন এগুলো উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে, তারপর তা দিয়ে দেগে দেয়া হবে তাদের কপালে ও তাদের পার্শ্বদেশে ও তাদের পিঠে। ''এটিই সেই যা তোমরা জড়ো করেছিলে, অতএব আস্বাদন করো যা তোমরা জমিয়েছিলে!’’

মুহিউদ্দীন খান

সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে), এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর জমা করে রাখার।

বাংলা উচ্চারণ

ইন্না 'ইদ্দাতাশ্ শুহূরি 'ইন্দাল্লা-হিছ্ না- 'আশারা শাহ্রান্ ফী কিতা-বিল্লা-হি ইয়াওমা খলাক্বাস্ সামাওয়া-তি অল্ র্আদ্বোয়া মিন্হা য় র্আবা'আতুন্ হুরুম্ যা-লিকাদ্দীনুল্ ক্বাইয়্যিমু ফালা-তাজ্লিমূ ফীহিন্না আন্ফুসাকুম্ অক্ব-তিলুল্ মুশ্রিকীনা কা - ফ্ফাতান্ কামা-ইয়ুক্ব-তিলূনাকুম্ কা - ফ্ ফাহ্ অ'লামূ য় আন্নাল্লা-হা মা'আল্ মুত্তাক্বীন্।

জহুরুল হক

নিঃসন্দেহ ‌র কাছে মাসগুলোর সংখ্যা হচ্ছে ‌র বিধানে বারো মাস, - - যেদিন থেকে তিনি মহাকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, - - এর মধ্যে চারটি হচ্ছে পবিত্র। এই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান, কাজেই এদের মধ্যে তোমাদের নিজেদের প্রতি অন্যায় করো না, আর মুশরিকদের বিরুদ্ধে সমবেতভাবে যুদ্ধ করো যেমন তারা সমবেতভাবে তোমাদের সাথে যুদ্ধ করে থাকে। আর জেনে রেখো - - আলবৎ ধর্মভীরুদের সঙ্গে রয়েছেন।

মুহিউদ্দীন খান

নিশ্চয় আল্লাহর বিধান ও গননায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কর সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, মুত্তাকীনদের সাথে রয়েছেন।

বাংলা উচ্চারণ

ইন্নামান্ নাসী - য়ু যিয়া-দাতুন্ ফীল্ কুফ্রি ইয়ুদ্দোয়াল্লু বিহিল্লাযীনা কাফারূ-ইয়ুহিল্লূনাহূ 'আ-মাওঁ অইয়ুর্হারিমূনাহূ 'আ-মাল্ লিইয়ুওয়া-ত্বিয়ূ 'ইদ্দাতা মা-র্হারামাল্লা-হু ফাইয়ুহিল্লূ মা-র্হারামাল্লা-হ্ যুইয়্যিনা লাহুম্ সূ - য়ু আ'মা-লিহিম্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ কা-ফিরীন্।

জহুরুল হক

পিছিয়ে দেয়া অবিশ্বাসেরই মাত্রা বৃদ্ধি মাত্র, এর দ্বারা যারা অবিশ্বাস পোষণ করে তাদের পথভ্রষ্ট করা হয়, তারা এ বৈধ করে কোনো বছর আর একে অবৈধ করে কোনো বছর, যেন তারা ঠিক রাখতে পারে সংখ্যা যা নিষিদ্ধ করেছেন, ফলে তারা বৈধ করে যা অবৈধ করেছেন। তাদের মন্দ কাজগুলো তাদের কাছ চিত্তাকর্ষক করা হয়ছে। আর পথ দেখান না অবিশ্বাসী সম্প্রদায়কে।

মুহিউদ্দীন খান

এই মাস পিছিয়ে দেয়ার কাজ কেবল কুফরীর মাত্রা বৃদ্ধি করে, যার ফলে কাফেরগণ গোমরাহীতে পতিত হয়। এরা হালাল করে নেয় একে এক বছর এবং হারাম করে নেয় অন্য বছর, যাতে তারা গণনা পূর্ণ করে নেয় আল্লাহর নিষিদ্ধ মাসগুলোর। অতঃপর হালাল করে নেয় আল্লাহর হারামকৃত মাসগুলোকে। তাদের মন্দকাজগুলো তাদের জন্যে শোভনীয় করে দেয়া হল। আর সম্প্রদায়কে হেদায়েত করেন না।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ মা-লাকুম্ ইযা-ক্বীলা লাকুমুন্ ফিরূ ফী সাবীলিল্লা-হিছ্ ছা-ক্বল্তুম্ ইলাল্ র্আদ্ব্ আরাদ্বীতুম্ বিল্হাইয়া-তি দ্দুন্ইয়া-মিনাল্ আ-খিরতি ফামা- মাতা-ঊ'ল্ হাইয়া-তিদ্দুন্ইয়া- ফিল্ আ-খিরতি ইল্লা-ক্বালীল্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ? কি তোমাদের হয়েছে যখন তোমাদের বলা হচ্ছে - - '‌র পথে বেরিয়ে পড়ো’, - - তখন তোমরা ভারি হয়ে ঝুকঁছো মাটির দিকে? তোমরা কি বেশি পরিতুষ্ট পরকালের পরিবর্তে এই দুনিয়ার জীবনে বস্তুতঃ পার্থিব জীবনের ভোগবিলাস পরকালের তুলনায় যৎসামান্য বই তো নয়।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ, তোমাদের কি হল, যখন আল্লাহর পথে বের হবার জন্যে তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প।

বাংলা উচ্চারণ

ইল্লা-তান্ফিরূ ইয়ু'আয্যিব্কুম্ 'আযা-বান্ 'আলীমাঁও অ ইয়াস্তাব্দিল্ ক্বওমান্ গইরকুম্ অলা-তার্দ্বুরূহু শাইয়া- অল্লা-হু 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।

জহুরুল হক

যদি তোমরা বের না হও তবে তিনি তোমাদের শাস্তি দেবেন মর্মন্তুদ শাস্তিতে, আর তোমাদের পরিবর্তে বদলে নেবেন ভিন্ন এক জাতিকে, আর তোমরা তাঁর কোনোই ক্ষতি করতে পারবে না। বস্তুতঃ সব - কিছুর উপরে সর্বশক্তিমান।

মুহিউদ্দীন খান

যদি বের না হও, তবে তোমাদের মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তাঁর কোন ক্ষতি করতে পারবে না, আর সর্ববিষয়ে শক্তিমান।

বাংলা উচ্চারণ

ইল্লা- তান্ছুরূহু ফাক্বদ্ নাছোয়ারাহু ল্লা-হু ইয্ আখ্রজ্বাহুল্লাযীনা কাফারূ ছা-নিয়াছ্ নাইনি ইয্ হুমা-ফিল্ গ-রি ইয্ ইয়াকুলু লিছোয়া-হিবিহী লা-তাহ্যান্ ইন্নাল্লা-হা মা'আনা- ফাআন্যালাল্লা-হু সাকীনাতাহূ 'আলাইহি অআইয়্যাদাহূ বিজনু দিল্ লাম্তারাওহা-অজ্বা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস্ সুফ্লা-অকালিমাতু ল্লা-হি হিয়াল্ 'উল্ইয়া- অল্লা-হু 'আযীযুন্ হাকীম্।

জহুরুল হক

তোমরা যদি তাঁকে সাহায্য না কর তবে তাঁকে ইতিপূর্বে সাহায্য করেছিলেন যখন যারা অবিশ্বাস পোষণ করেছিল তারা তাঁকে বের করে দিয়েছিল, দুই জনের দ্বিতীয় জন, যখন তাঁরা দুজন ছিলেন গুহার ভেতরে, যখন তিনি তাঁর সঙ্গীকে বলেছিলেন - - ''বিষন্ন হয়ো না, নিঃসন্দেহ আমাদের সঙ্গে রয়েছেন।’’ অতঃপর তাঁর প্রশান্তি অবতারণ করেছিলেন তাঁর উপরে আর তাঁর বলবৃদ্ধি করেছিলেন এমন এক বাহিনী দিয়ে যাদের তোমরা দেখতে পাও নি, আর যারা অবিশ্বাস পোষণ করেছিল তাদের কথাবার্তাকে হেয় করেছিলেন। আর ‌র বাণী - - তা হচ্ছে উচ্চতম। আর হচ্ছেন মহাশক্তিশালী, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

যদি তোমরা তাকে (রসূলকে) সাহায্য না কর, তবে মনে রেখো, তার সাহায্য করেছিলেন, যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল, তিনি ছিলেন দু’জনের একজন, যখন তারা গুহার মধ্যে ছিলেন। তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষন্ন হয়ো না, আমাদের সাথে আছেন। অতঃপর তার প্রতি স্বীয় সান্তনা নাযিল করলেন এবং তাঁর সাহায্যে এমন বাহিনী পাঠালেন, যা তোমরা দেখনি। বস্তুতঃ কাফেরদের মাথা নীচু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

ইন্ফিরূ খিফা-ফাঁও অছিক্ব-লাঁও অ জ্বা-হিদূ বিআম্ওয়া-লিকুম্ অ আন্ফুসিকুম্ ফী সাবীলি ল্লা-হ্ যা-লিকুম খইরুল্লাকুম্ ইন্ কুন্তুম্ তা'লামূন।

জহুরুল হক

বেরিয়ে পড় হাল্কাভাবে ও ভারী হয়ে আর তোমাদের ধনসম্পদ ও তোমাদের জানপ্রাণ দিয়ে ‌র পথে সংগ্রাম করো। এটিই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে।

মুহিউদ্দীন খান

তোমরা বের হয়ে পড় স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জেহাদ কর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে, এটি তোমাদের জন্যে অতি উত্তম, যদি তোমরা বুঝতে পার।

বাংলা উচ্চারণ

লাও কা-না 'আরাদ্বোয়ান্ কারীবাঁও অসাফারান ক্ব-ছিদাল্ লাত্তাবাঊ'কা অলা-কিম্ বা'ঊদাত্ 'আলাইহিমুশ্ শুক্বক্বাহ্ অসাইয়াহ্লিফূনা বিল্লা-হি লাওয়িস্তাত্বোয়া'না- লাখারাজনা- মা'আকুম্ ইয়ুহ্লিকূনা আন্ফুসাহুম্ অল্লা-হু ইয়া'লামু ইন্নাহুম্ লাকা-যিবূন্।

জহুরুল হক

যদি এটি হতো আশু লাভের ব্যাপার ও হাল্কা সফর তবে তারা নিশ্চয়ই তোমাকে অনুসরণ করতো, কিন্তু দুর্গম - পথ তাদের কাছে সুদীর্ঘ মনে হলো। আর তারা ‌র নামে হলফ করে বললে - - ''আমরা যদি পারতাম তবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমরাও বের হতাম।’’ তারা তাদের নিজেদেরই ধ্বংস সাধন করছে, আর জানেন যে তারা আলবৎ ডাহা মিথ্যাবাদী।

মুহিউদ্দীন খান

যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রাপথও সংক্ষিপ্ত হতো, তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো, কিন্তু তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হল। আর তারা এমনই শপথ করে বলবে, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম, এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করছে, আর জানেন যে, এরা মিথ্যাবাদী।

বাংলা উচ্চারণ

'আফাল্লা-হু 'আন্কা লিমা আযিন্তা লাহুম্ হাত্তা-ইয়াতাবাইয়্যানা লাকাল্ লাযীনা ছদাকু অ তা'লামাল্ কা-যিবীন।

জহুরুল হক

তোমাকে ক্ষমা করুন! কেন তুমি তাদের অব্যাহতি দিলে যে পর্যন্ত না তোমার কাছে সুস্পষ্ট হয়েছিল যে কারা সত্যকথা বলছে, আর তুমি জানতে পেরেছিলে মিথ্যাবাদীদের?

মুহিউদ্দীন খান

আপনাকে ক্ষমা করুন, আপনি কেন তাদের অব্যাহতি দিলেন, যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত সত্যবাদীরা এবং জেনে নিতেন মিথ্যাবাদীদের।

বাংলা উচ্চারণ

লা-ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইয়ুমিনূনা বিল্লা-হি অল্ইয়াওমিল্ আ-খিরি আঁই ইয়ুজ্বা-হিদূ বিআম্ওয়া-লিহিম্ অ আন্ফুসিহিম্ অল্লা-হু 'আলীমুম্ বিল্মুত্তাক্বীন্।

জহুরুল হক

যারা ‌তেও ও আখেরাতের দিনে আস্থা রাখে তারা তোমার কাছে অনুমতি চায় না তাদের ধনসম্পদ ও তাদের জানপ্রাণ দিয়ে সংগ্রাম করা থেকে। আর ধর্মপরায়ণদের সম্পর্কে সর্বজ্ঞাতা।

মুহিউদ্দীন খান

ও রোজ কেয়ামতের প্রতি যাদের ঈমান রয়েছে তারা মাল ও জান দ্বারা জেহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা করবে না, আর ভাল জানেন।

বাংলা উচ্চারণ

ইন্নামা-ইয়াস্তা”যিনুকাল্ লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্লা-হি অল্ ইয়াওমিল্ আ-খিরি র্অতাবাত্ কুলূবুহুম্ ফাহুম্ ফী রইবিহিম্ ইয়াতারদ্দাদূন্।

জহুরুল হক

তোমার নিকট অনুমতি চায় কেবল ওরাই যারা ‌তে ও শেষদিনে ঈমান আনে না, আর তাদের হৃদয় দ্বিধাগ্রস্ত। কাজেই তাদের সন্দেহের মধ্যেই তারা দোল খাচ্ছে।

মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায়, যারা ও রোজ কেয়ামতে ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলেছে।

বাংলা উচ্চারণ

অলাও আর-দুল্ খুরূজ্বা লাআ'আদ্দূ লাহূ 'উদ্দাতাঁও অলা-কিন্ কারিহা ল্লা-হুম্ বি'আ-ছাহুম্ ফাছাব্বাত্বোয়াহুম্ অক্বীলাক্ব 'ঊদূ মা'আল্ ক্ব-'ইদীন্।

জহুরুল হক

আর তারা যদি যাত্রা করবার ইচ্ছা করতো তবে তারা নিশ্চয়ই তার জন্য যোগাড়যন্ত্র যোগাড় করতো, কিন্তু অনিচ্ছুক তাদের গমনে, তাই তাদের তিনি ঠেকিয়ে রেখেছেন, আর বলা হলো - - ''বসে থাকো বসে - থাকা লোকদের সাথে।’’

মুহিউদ্দীন খান

আর যদি তারা বের হবার সংকল্প নিত, তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করতো। কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয়, তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হল বসা লোকদের সাথে তোমরা বসে থাক।

বাংলা উচ্চারণ

লাও খারাজ্বুফীকুম্ মা-যা-দূকুম্ ইল্লা-খব-লাওঁ অলা আওদ্বোয়া'ঊ খিলা-লাকুম্ ইয়াব্গূনাকুমুল্ ফিত্নাতা অফীকুম্ সাম্মা-'ঊনা লাহুম্ অল্লা-হু 'আলীমুম্ বিজ্জোয়া-লিমীন্।

জহুরুল হক

তারা যদি তোমাদের সঙ্গে বের হত তবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া তোমাদের আর কিছুই বাড়াতো না, আর তারা নিশ্চয়ই তোমাদের মধ্যে ছুটোছুটি করতো তোমাদের মধ্যে বিদ্রোহ কামনা ক’রে, আর তোমাদের মধ্যে ওদের কথা শোনবার লোক রয়েছে। আর অত্যাচারীদের সন্বন্ধে সর্বজ্ঞাতা।

মুহিউদ্দীন খান

যদি তোমাদের সাথে তারা বের হত, তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি করতো না, আর অশ্ব ছুটাতো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশে। আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর। বস্তুতঃ যালিমদের ভালভাবেই জানেন।

বাংলা উচ্চারণ

লাক্বদিব্তাগায়ুল্ ফিত্নাতা মিন্ ক্বব্লু অক্বল্লাবূ লাকাল্ উমূরা হাত্তা-জ্বায়াল্ হাক্বক্ব ুঅজোয়াহারা আম্রুল্লা-হি অহুম্ কা-রিহূন্।

জহুরুল হক

তারা বাস্তবিকই ইতিপূর্বে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, আর তারা তোমার জন্য কাজকর্ম পন্ড করতে যাচ্ছিল, যতক্ষণ না সত্য এসেছিল ও ‌র আদেশ প্রকাশ পেলো, যদিও তারা অনিচ্ছুক ছিল।

মুহিউদ্দীন খান

তারা পূর্বে থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ উল্টা - পাল্টা করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হল আল্লাহর হুকুম, যে অবস্থায় তারা মন্দবোধ করল।

বাংলা উচ্চারণ

অমিন্হুম্ মাইঁ ইয়াকুলু যাল্লী অলা-তাফ্তিন্নী আলা-ফিল্ ফিত্নাতি সাক্বাত্বু অইন্না জ্বাহান্নামা লামুহীত্বোয়াতুম্ বিল্কা-ফিরীন্।

জহুরুল হক

আর তাদের মধ্যে এমন আছে যে বলে - - ''আমাকে ছেড়ে দাও এবং আমাকে সমস্যায় ফেলো না।’’ তারা কি সমস্যায় পড়ে যায় নি? আর নিঃসন্দেহ জাহান্নাম অবিশ্বাসীদের ঘেরাও করেই রয়েছে।

মুহিউদ্দীন খান

আর তাদের কেউ বলে, আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না। শোনে রাখ, তারা তো পূর্ব থেকেই পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফেরদের পরিবেষ্টন করে রয়েছে।

বাংলা উচ্চারণ

ইন্ তুছিব্কা হাসানাতুন্ তাসূহুম্ অইন্ তুছিব্কা মুছীবাতুঁই ইয়াকুলূ ক্বদ্ আখায্না য় আম্রনা-মিন্ ক্বব্লু অইয়াতাওয়াল্লাও অহুম্ ফারিহূন্।

জহুরুল হক

যদি তোমার উপরে ভালো কিছু ঘটে তবে তা তাদের দুঃখ দেয়, আর যদি তোমার কোনো বিপদ ঘটে তারা বলে - - ''আমরা তো আমাদের ব্যাপার আগেই গুটিয়ে নিয়েছিলাম’’, আর তারা ফিরে যায় এবং তারা উৎফুল্লচিত্ত হয়।

মুহিউদ্দীন খান

আপনার কোন কল্যাণ হলে তারা মন্দবোধ করে এবং কোন বিপদ উপস্থিত হলে তারা বলে, আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি এবং ফিরে যায় উল্লসিত মনে।

বাংলা উচ্চারণ

কুল্ লাইঁ ইয়ুসীবানা য় ইল্লা-মা-কাতাবা ল্লা-হু লানা- হুঅ মাওলা-না- অ'আলাল্লা-হি ফাল্ইয়াতা ওয়াক্কালিল্ মু”মিনূন্।

জহুরুল হক

বলো - - '' আমাদের জন্য যা বিধান করেছেন তা ব্যতীত কিছুই আমাদের উপরে কখনো ঘটবে না। তিনিই আমাদের রক্ষক, আর ‌র উপরেই তবে মুমিনরা নির্ভর করুক।

মুহিউদ্দীন খান

আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আমাদের জন্য রেখেছেন; তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত।

বাংলা উচ্চারণ

কুল্ হাল্ তারাব্বাছূনা বিনা য় ইল্লা য় ইহ্দাল্ হুস্নাইয়াইন্ অনাহ্নু নাতারব্বাছু বিকুম্ আইঁ ইয়ুছীবাকুমুল্লা-হু বি'আযা-বিম্ মিন্ 'ইন্দিহী য় আও বিআইদীনা-ফাতারব্বাছূ য় ইন্না-মাআ'কুম্ মুতারব্বিছূন্।

জহুরুল হক

বলে যাও - - ''তোমরা আমাদের জন্য দুটি কল্যাণের কোনো একটি ছাড়া আর কিসের প্রতীক্ষা করতে পারো? আর আমরা তোমাদের জন্য প্রতীক্ষা করছি যে তোমাদের শাস্তি হানবেন তাঁর তরফ থেকে অথবা আমাদের হাতে। অতএব প্রতীক্ষা করো, আমরাও অবশ্যই তোমাদের সাথে প্রতীক্ষমাণ।’’

মুহিউদ্দীন খান

আপনি বলুন, তোমরা তো তোমাদের জন্যে দুটি কল্যাণের একটি প্রত্যাশা কর; আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্যে যে, তোমাদের আযাব দান করুন নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে। সুতরাং তোমরা অপেক্ষা কর, আমরাও তোমাদের সাথে অপেক্ষমাণ।

বাংলা উচ্চারণ

কুল্ আন্ফিকু ত্বোয়াও'আন আও র্কাহাল্ লাইঁ ইয়ুতাক্বব্বালা মিন্কুম্ ইন্নাকুম্ কুন্তুম্ ক্বাওমান্ ফা-সিক্বীন্।

জহুরুল হক

বলো - - ''তোমরা ইচ্ছাকৃতভাবে খরচ করো অথবা অনিচ্ছা - কৃতভাবে, তোমাদের কাছ থেকে তা কখনো কবুল করা হবে না। নিঃসন্দেহ তোমরা হচ্ছো একটি দুষ্কৃতিকারী সম্প্রদায়।’’

মুহিউদ্দীন খান

আপনি বলুন, তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় কর বা অনিচ্ছায়, তোমাদের থেকে তা কখনো কবুল হবে না, তোমরা নাফরমানের দল।

বাংলা উচ্চারণ

অমা-মান'আহুম্ আন্ তুক্ববালা মিন্হুম্ নাফাক্ব-তুহুম্ ইল্লা য় আন্নাহুম্ কাফারূ বিল্লা-হি অবিরসূলিহী অলা- ইয়া”তূনাছ্ ছলা-তা ইল্লা- অহুম্ কুসা-লা- অলা-ইয়ুন্ফিকুনা ইল্লা- অহুম্ কা-রিহূন্।

জহুরুল হক

আর তাদের খরচপত্র তাদের কাছ থেকে কবুল হতে তাদের জন্য কোনো বাধা ছিল না শুধু এজন্য ছাড়া যে তারা ‌তে ও তাঁর রসূলের প্রতি অবিশ্বাস পোষণ করে। আর তারা নামাযে আসে না তাদের গড়িমসি করা অবস্থা ছাড়া, আর তারা খরচ করে না তাদের অনিচ্ছার ভাব ছাড়া।

মুহিউদ্দীন খান

তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোন কারণ নেই যে, তারা ও তাঁর রসূলের প্রতি অবিশ্বাসী, তারা নামাযে আসে অলসতার সাথে ব্যয় করে সঙ্কুচিত মনে।

বাংলা উচ্চারণ

ফালা-তু'জ্বিব্কা আম্ওয়া-লুহুম্ অলা য় আওলা-দুহুম্ ইন্নামা-ইয়ুরীদুল্লা-হু লিইয়ু 'আয্যিবাহুম্ বিহা- ফিল্হাইয়া-তিদ্ দুন্ইয়া-অতায্হাক্ব আন্ফুসুহুম্ অহুম্ কা-ফিরূন্।

জহুরুল হক

তাদের ধনদৌলত তোমাকে যেন তাজ্জব না করে আর তাদের সন্তানসন্ততিও না। আলবৎ চান এ - সবের দ্বারা পার্থিব জীবনে তাদের শাস্তি দিতে; আর তাদের প্রাণ ত্যাগ করে যায় তাদের অবিশ্বাসী থাকা অবস্থায়।

মুহিউদ্দীন খান

সুতরাং তাদের ধন - সম্পদ ও সন্তান - সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহর ইচ্ছা হল এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আযাবে নিপতিত রাখা এবং প্রাণবিয়োগ হওয়া অবস্থায়।

বাংলা উচ্চারণ

অ ইয়াহ্লিফূনা বিল্লা-হি ইন্নাহুম্ লামিন্কুম্ অমা-হুম্ মিনকুম্ অলা-কিন্নাহুম্ ক্বওমুঁই ইয়াফ্রাকুন্।

জহুরুল হক

আর তারা ‌র নামে হলফ করে যে তারা নিঃসন্দেহ তোমাদেরই মধ্যেকার। কিন্তু তারা তোমাদের মধ্যেকার নয়, বস্তুতঃ তারা এমন এক সম্প্রদায় যারা কাপুরুষ।

মুহিউদ্দীন খান

তারা আল্লাহর নামে হলফ করে বলে যে, তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভূক্ত নয়, অবশ্য তারা তোমাদের ভয় করে।

বাংলা উচ্চারণ

লাও ইয়াজ্বিদূনা মাল্জ্বায়ান্ আও মাগ-র-তিন্ আও মুদ্দাখলাল্ লাঅল্লাও ইলাইহি অহুম্ ইয়াজমাহূন্।

জহুরুল হক

তারা যদি পেতো কোনো আশ্রয়স্থল বা কোনো গুহাগহ্বর অথবা কোনো প্রবেশ করার জায়গা, - - তারা নিশ্চয়ই সেখানে চলে যেত দ্রতগতিতে পলায়নপর হয়ে।

মুহিউদ্দীন খান

তারা কোন আশ্রয়স্থল, কোন গুহা বা মাথা গোঁজার ঠাই পেলে সেদিকে পলায়ন করবে দ্রুতগতিতে।

বাংলা উচ্চারণ

অমিন্হুম্ মাঁই ইয়াল্মিযুকা ফিছ্ ছদাক্ব-তি ফাইন্ উ'ত্বু মিন্হা-রাদ্বূ অইল্লাম্ ইয়ু'ত্বোয়াও মিন্হা য় ইযা-হুম্ ইয়াস্খাত্বুন্।

জহুরুল হক

আর ওদের মধ্যে এমনও আছে যে তোমাকে দোষারোপ করে দানের ব্যাপারে। অতঃপর তাদের যদি এ থেকে দেয়া হয় তবে তারা খুশী হয়, কিন্তু যদি তাদের এ থেকে দেয়া না হয় তো দেখো! - - তারা রাগ করে!

মুহিউদ্দীন খান

তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা সদকা বন্টনে আপনাকে দোষারূপ করে। এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয়।

বাংলা উচ্চারণ

অলাও আন্নাহুম্ রাদ্বূ মা য় আ-তা-হুমুল্লা-হু অ রসূলুহূ অ ক্ব-লূ হাস্বুনাল্লা-হু সাইয়ু”তী নাল্লা-হু মিন্ ফাদ্ব্লিহী অরসূলুহূ য় ইন্না য় ইলাল্লা-হি র-গিবূন্।

জহুরুল হক

আর ওরা যদি সন্তষ্ট থাকতো ও তাঁর রসূল ওদের যা দিয়েছেন তাতে, আর বলতো - - ''‌ই আমাদের জন্য যথেষ্ট, - - শীঘ্রই তাঁর করুণাভান্ডার থেকে আমাদের দেবেন আর তাঁর রসূলও, নিঃসন্দেহ ‌র কাছেই আমরা আসক্ত’’।

মুহিউদ্দীন খান

কতই না ভাল হত, যদি তারা সন্তুষ্ট হত ও তার রসূলের উপর এবং বলত, আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট, আমাদের দেবেন নিজ করুণায় এবং তাঁর রসূলও, আমরা শুধু আল্লাহকেই কামনা করি।

বাংলা উচ্চারণ

ইন্নামাছ্ ছদাক্ব-তু লিল্ফুক্বারা - য়ি অল্মাসা-কীনি অল্'আ-মিলীনা 'আলাইহা- অল্ মুআল্লাফাতি কুলূবুহুম্ অর্ফি রিক্ব-বি অল্ গ-রিমীনা অফী সাবীলিল্লা-হি অব্নিস্ সাবীল্ ফারীদ্বোয়াতাম্ মিনাল্লা-হ্ অল্লা-হু 'আলীমুন্ হাকীম্।

জহুরুল হক

দান তো কেবল অক্ষমদের জন্য, আর অভাবগ্রস্তদের, আর এর জন্য নিযুক্ত কর্মচারীদের, আর যাদের হৃদয় ঝোঁকোনো হয় তাদের, আর দাস - মুক্তির, আর ঋণগ্রস্তদের, আর ‌র পথে, আর পর্যটকদের জন্য, - - ‌র তরফ থেকে এই বিধান। আর সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস - মুক্তির জন্যে - ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

অ মিন্হুমুল্ লাযীনা ইয়ু”যূ নান্ নাবীইয়্যা অইয়াকুলূনা হুঅ উযুন্ কুল্ উযুনু খইরিল্লাকুম্ ইয়ু”মিনু বিল্লা-হি অইয়ু”মিনু লিল্ মু”মিনীনা অরহ্মাতুল্ লিল্লাযীনা আ-মানূ মিন্কুম্ অল্লাযীনা ইয়ু”যূনা রসূলাল্লা-হি লাহুম্ 'আযা-বুন্ আলীম্।

জহুরুল হক

আর ওদের এমনও আছে যারা নবীকে উত্ত্যক্ত করে আর বলে - - ''উনি তো কান দেন।’’ তুমি বলো - - ''কান দেন তোমাদের ভালোর জন্যে, তিনি ‌তে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন মুমিনদের, আর তোমাদের মধ্যে যারা ঈমান আনে তাদের জন্য তিনি করুণা।’’ আর যারা ‌র রসূলকে উত্ত্যক্ত ক’রে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

মুহিউদ্দীন খান

আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয়, এবং বলে, এ লোকটি তো কানসর্বস্ব। আপনি বলে দিন, কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য, আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর। বস্তুতঃ তোমাদের মধ্যে যারা তাদের জন্য তিনি রহমতবিশেষ। আর যারা আল্লাহর রসূলের প্রতি কুৎসা রটনা করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব।

বাংলা উচ্চারণ

ইয়াহ্লিফূনা বিল্লা-হি লাকুম্ লিইর্য়ুদ্বুকুম্ অল্লা-হু অ রসূলুহূ য় আহাক্বকু আঁই ইর্য়ুদূহু ইন্ কা-নূ মুমিনীন্।

জহুরুল হক

তারা তোমাদের কাছে ‌র নামে হলফ করে যেন তারা তোমাদের খুশী করতে পারে, অথচ ও তাঁর রসূলের বেশী অধিকার আছে যেন তারা তাঁকে রাজী করে, যদি তারা হয়।

মুহিউদ্দীন খান

তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাযী করতে পারে। অবশ্য তারা যদি হয়ে থাকে, তবে আল্লাহকে এবং তাঁর রসূলকে রাযী করা অত্যন্ত জরুরী।

বাংলা উচ্চারণ

আলাম্ ইয়া'লামূ য় আন্নাহূ মাইঁ ইয়ুহা-দিদি ল্লা-হা অরসূলাহূ ফাআন্না লাহূ না-রা জ্বাহান্নামা খ-লিদান্ ফীহা- যা-লিকাল্ খিয্ইয়ুল্ 'আজীম্।

জহুরুল হক

তারা কি জানে না যে যে - কেউ ও তাঁর রসূলের বিরুদ্ধে কাজ করে তার জন্য তবে রয়েছে জাহান্নামের আগুন তাতে অবস্থানের জন্যে? ঐটিই তো চরম লাঞ্ছনা।

মুহিউদ্দীন খান

তারা কি একথা জেনে নেয়নি যে, আল্লাহর সাথে এবং তাঁর রসূলের সাথে যে মোকাবেলা করে তার জন্যে নির্ধারিত রয়েছে দোযখ; তাতে সব সময় থাকবে। এটিই হল মহা - অপমান।

বাংলা উচ্চারণ

ইয়াহ্যারুল্ মুনাফিকুনা আন্ তুনায্যালা 'আলাইহিম্ সূরাতুন্ তুনাব্বিয়ুহুম্ বিমা-ফী কুলূবিহিম্ কুলিস্ তাহ্যিয়ূ ইন্নাল্লা-হা মুখ্রিযুম্ মা-তাহ্যারূন্।

জহুরুল হক

মুনাফিকরা ভয় করে পাছে তাদের সংক্রান্তে এমন কোনো সূরা অবতীর্ণ হয়ে যায় যা ওদের অন্তরে যা - কিছু আছে তা তাদের ব্যক্ত করে দেবে! বলো - - ''বিদ্রূপ ক’রে যাও, নিঃসন্দেহ বের করে আনবেন তোমরা যা ভয় করো তা।’’

মুহিউদ্দীন খান

মুনাফেকরা এ ব্যাপারে ভয় করে যে, মুসলমানদের উপর না এমন কোন সূরা নাযিল হয়, যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হবে। সুতরাং আপনি বলে দিন, ঠাট্টা - বিদ্রপ করতে থাক; তা অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করছ।

বাংলা উচ্চারণ

অ লায়িন্ সায়াল্তা হুম্ লাইয়াকু লুন্না ইন্নামা-কুন্না-নাখূদ্বু অনাল্'আব্ কুল্ আবিল্লা-হি অআ-ইয়া-তিহী অরসূলিহী কুন্তুম্ তাস্তাহ্যিয়ুন্।

জহুরুল হক

আর তুমি যদি ওদের প্রশ্ন করো ওরা নিশ্চয়ই বলবে - - ''আমরা তো শুধু আলাপ - আলোচনা ও ক্রীড়া - কৌতুক করছিলাম।’’ বলো - - ''তোমরা কি ও তাঁর বাণীসমূহ ও তাঁর রসূলকে নিয়ে মস্করা করছিলে?’’

মুহিউদ্দীন খান

আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছিলে?

বাংলা উচ্চারণ

লা-তা'তাযিরূ ক্বদ্ কার্ফাতুম্ বা'দা ঈমা-নিকুম্ ইন্ না'ফু 'আন্ ত্বোয়া-য়িফাতিম্ মিন্কুম্ নু'আয্যিব্ ত্বোয়া - য়িফাতাম্ বিআন্নাহুম্ কা-নূ মুজ্বুরিমীন্।

জহুরুল হক

অজুহাত দেখিও না, তোমরা আলবৎ অবিশ্বাস করেছ তোমাদের বিশ্বাস স্থাপনের পরে। যদি আমরা ক্ষমা করি তোমাদের মধ্যের কোনো এক দলকে, অন্য এক দলকে শাস্তিও দেবো, কেননা তারা নিশ্চয়ই অপরাধী।

মুহিউদ্দীন খান

ছলনা কর না, তোমরা যে হয়ে গেছ ঈমান প্রকাশ করার পর। তোমাদের মধ্যে কোন কোন লোককে যদি আমি ক্ষমা করে দেইও, তবে অবশ্য কিছু লোককে আযাবও দেব। কারণ, তারা ছিল গোনাহগার।

বাংলা উচ্চারণ

অল্ মুনা-ফিকুনা অল্মুনা-ফিক্বা-তু বা'দ্বুহুম্ মিম্ বা'দ্ব্ ইয়ামুরূনা বিল্মুন্কারি অইয়ান্হাওনা 'আনিল্ মা'রূফি অইয়াক্ববিদ্বূনা আইদিয়াহুম্ নাসুল্লা-হা ফানাসিয়াহুম্ ইন্নাল্ মুনা-ফিক্বীনা হুমুল্ ফা-সিকুন্।

জহুরুল হক

মুনাফিক পুরুষরা ও মুনাফিক নারীরা - - তাদের কতকজন অপর কতকজনের মধ্যেকার। তারা অসৎ কাজের নির্দেশ দেয় আর সৎকাজে নিষেধ করে, আর তারা নিজেদের হাত গুটিয়ে নেয়। তারা ‌কে ভুলে গেছে, তাই তিনিও তাদের ভুলে গেছেন। নিঃসন্দেহ মুনাফিকরা নিজেরাই দুষ্কৃতিকারী।

মুহিউদ্দীন খান

মুনাফেক নর - নারী সবারই গতিবিধি একরকম; শিখায় মন্দ কথা, ভাল কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে। আল্লাহকে ভুলে গেছে তার, কাজেই তিনিও তাদের ভূলে গেছেন নিঃসন্দেহে মুনাফেকরাই নাফরমান।

বাংলা উচ্চারণ

অ'আদাল্লা-হুল্ মুনা-ফিক্বীনা অল্মুনা-ফিক্বা-তি অল্কুফ্ফা-রা না-রা জ্বাহান্নামা খ-লিদীনা ফীহা- হিয়া হাস্বুহুম্ অলা'আনাহুমুল্লা-হু অলাহুম্ 'আযা-বুম্ মুক্বীম্।

জহুরুল হক

মুনাফিক পুরুষদের ও মুনাফিক নারীদের ও অবিশ্বাসীদের জন্য ওয়াদা করেছেন জাহান্নামের আগুন, তাতে তারা অবস্থান করবে। তাই তাদের জন্য পর্যাপ্ত, আর তাদের ধিক্কার দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে নির্ধারিত শাস্তি।

মুহিউদ্দীন খান

ওয়াদা করেছেন , মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীদের এবং কাফেরদের জন্যে দোযখের আগুনের - তাতে পড়ে থাকবে সর্বদা। সেটাই তাদের জন্যে যথেষ্ট। আর তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্যে রয়েছে স্থায়ী আযাব।

বাংলা উচ্চারণ

কাল্লাযীনা মিন্ ক্বব্লিকুম্ কা-নূ য় আশাদ্দা মিন্কুম্ কুওয়্যাতাঁও অআক্ছারা আম্ওয়ালাঁও অআওলা-দা- ফাস্তাম্তা'ঊ বিখলা-ক্বিহিম্ ফাস্তাম্তা'তুম্ বিখলা-ক্বিকুম্ কামাস্ তাম্তা'আল্লাযীনা মিন্ ক্বব্লিকুম্ বিখলা-ক্বিহিম্ অখুদ্ব্তুম্ কাল্লাযী খ-দ্বূ উলা - য়িকা হাবিত্বোয়াত্ আ'মা-লুহুম্ ফিদ্দুন্ইয়া- অল্ আ-খিরতি অউলা-য়িকা হুমুল্ খ-সিরূন্।

জহুরুল হক

তাদের মতো যারা ছিল তোমাদের পূর্ববর্তীকালে, - - তারা ছিল তোমাদের চাইতে বল - বিক্রমে বেশী প্রবল আর ধন - সম্পদে ও সন্তান সন্ততিতে বেশী সমৃদ্ধ। কাজেই তারা তাদের ভাগ ভোগ করে গেছে, অতএব তোমরাও তোমাদের ভাগ ভোগ করছো, যেমন ওরা যারা তোমাদের পূর্ববর্তী ছিল তারা ভোগ করেছিল তাদের ভাগ, আর তোমরাও বৃথা - বাক্যালাপ করছো যেমন তারা অনর্থক খোশ - গল্প করেছিল। এরাই - - এদের ক্রিয়াকলাপ ব্যর্থ হয়েছে ইহকালে ও পরকালে, আর এরা নিজেরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত।

মুহিউদ্দীন খান

যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশী ছিল শক্তিতে এবং ধন - সম্পদের ও সন্তান - সন্ততির অধিকারীও ছিল বেশী; অতঃপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের দ্বারা আবার তোমরা ফায়দা উঠিয়েছ তোমাদের ভাগের দ্বারা - যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠিয়েছিল নিজেদের ভাগের দ্বারা। আর তোমরাও বলছ তাদেরই চলন অনুযায়ী। তারা ছিল সে লোক, যাদের আমলসমূহ নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া ও আখেরাতে। আর তারাই হয়েছে ক্ষতির সম্মুখীন।

বাংলা উচ্চারণ

আলাম্ ইয়া”তিহিম্ নাবায়ুল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ ক্বওমি নূহিঁও অ'আ-দিঁও অছামূদা অক্বওমি ইব্রাহীমা অআছ্হা-বি মাদ্ইয়ানা অল্ মু”তাফিকা-ত্ আতাত্ হুম্ রসুলুহুম্ বিল্বাইয়্যিনা-তি ফামা-কা-নাল্লা-হু লিইয়াজ্ লিমাহুম্ অলা-কিন্ কা-নূ য় আন্ফুসাহুম্ ইয়াজ্লিমূন্।

জহুরুল হক

তাদের কাছে কি তাদের পূর্বে যারা ছিল তাদের সংবাদ আসে নি - - নূহ্‌ - এর লোকদের ও 'আদ - এর ও ছামূদের, আর ইব্রাহীমের সম্প্রদায়ের ও মাদয়ানের বাসিন্দাদের ও বিধবস্ত শহরগুলোর? ওদের কাছে ওদের রসূলগণ এসেছিলেন স্পষ্ট প্রমাণ নিয়ে। কাজেই তো ওদের উপরে অবিচার করার জন্য নন, কিন্তু ওরা ওদের নিজেদেরই প্রতি জুলুম করেছিল।

মুহিউদ্দীন খান

তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি, যারা ছিল তাদের পূর্বে; নূহের আ’দের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহীমের সম্প্রদায়ের এবং মাদইয়ানবাসীদের? এবং সেসব জনপদের যেগুলোকে উল্টে দেয়া হয়েছিল? তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে। বস্তুতঃ তো এমন ছিলেন না যে, তাদের উপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করতো।

বাংলা উচ্চারণ

অল্মু”মিনূনা অল্মু”মিনা-তু বা'দ্বুহুম্ আওলিয়া - য়ু বা'দ্ব্। ইয়া”মুরূনা বিল্মা'রূফি অইয়ান্হাওনা 'আনিল্ মুন্কারি অইয়ুক্বীমূনাছ্ ছলা-তা অইয়ু”তূনায্ যাকা-তা অইয়ুত্বী'ঊনাল্লা-হা অরাসূলাহ্ উলা - য়িকা সাইর্য়াহামুহুমুল্লা-হ্ ইন্নাল্লা-হা 'আযীযুন্ হাকীম্

জহুরুল হক

আর পুরুষরা ও নারীরা - - তাদের কতকজন অপর কতকজনের বন্ধু। তারা ভালো কাজের নির্দেশ দেয় ও মন্দ কাজ থেকে নিষেধ করে, আর তারা কায়েম করে ও যাকাত আদায় করে, আর তারা ও তাঁর রসূলকে অনুসরণ করে। এরা - - শীঘ্রই এদের করুণা করবেন। নিঃসন্দেহ মহাশক্তিশালী, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

আর পুরুষ ও নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই পরাক্রমশীল, সুকৌশলী।

বাংলা উচ্চারণ

অ'আদাল্লা-হুল্ মু”মিনীনা অল্ মু”মিনা-তি জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খ-লিদীনা ফীহা- অমাসা-কিনা ত্বোয়াইয়িবাতান্ ফী জ্বান্না-তি 'আদ্ন্ অরিদ্ব্ওয়া-নুম্ মিনাল্লা-হি আর্ক্বা যা-লিকা হুঅল্ ফাওযুল্ 'আজীম্।

জহুরুল হক

পুরুষদের ও বিশ্বাসিনী নারীদের ওয়াদা করেছেন স্বর্গোদ্যানসমূহ যাদের নিচে দিয়ে বয়ে চলে ঝরনারাজি, তারা তাতে অবস্থান করবে, আর পুণ্য বাসস্থানসমূহ ইডেন গার্ডেনে। আর ‌র সন্তষ্টিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এটি - - এই - ই হচ্ছে চরম সাফল্য।

মুহিউদ্দীন খান

পুরুষ ও নারীদের প্রতিশ্রুতি দিয়েছেনে কানন - কুঞ্জের, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ। তারা সে গুলোরই মাঝে থাকবে। আর এসব কানন - কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুতঃ এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি। এটিই হল মহান কৃতকার্যতা।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহান্ নাবিয়্যু জ্বা-হিদিল্ কুফ্ফা-রা অল্মুনা-ফিক্বীনা অগ্লুজ 'আলাইহিম্ অমাওয়া-হুম্ জাহান্নাম্ অবি”সাল্ মার্ছী।

জহুরুল হক

হে প্রিয় নবী! অবিশ্বাসীদের ও মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করো, আর তাদের প্রতি কঠোর হও। আর তাদের আবাসস্থল জাহান্নাম। আর মন্দ সেই গন্তব্যস্থান।

মুহিউদ্দীন খান

হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফেকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। তাদের ঠিকানা হল দোযখ এবং তাহল নিকৃষ্ট ঠিকানা।

বাংলা উচ্চারণ

ইয়াহ্লিফূনা বিল্লা-হি মা-ক্বা-লূ অলাক্বদ্ ক্ব-লূ কালিমাতাল্ কুফ্রি অকাফারূ বা'দা ইস্লা-মিহিম্ অহাম্মূ বিমা-লাম্ ইয়ানা-লূ অমা-নাকামূ য় ইল্লা য় আন্ আগ্নাহুমুল্লা-হু অ রসূলুহূ মিন্ ফাদ্ব্লিহী ফাইঁ ইয়্যাতূবূ ইয়াকু খইরাল্ লাহুম্ অইঁ ইয়াতাঅল্লাওঁ ইয়ু'আয্যিব্ হুমুল্লা-হু 'আযা-বান্ আলীমান্ ফিদ্দুন্ইয়া- অল্ আ-খিরতি অমা-লাহুম্ ফিল্ র্আদ্বি মিঁও অলিইঁয়্যিও অলা-নার্ছী।

জহুরুল হক

তারা ‌র নামে হলফ করে যে তারা কিছু বলে নি, অথচ তারা নিশ্চয়ই অবিশ্বাসের কথা বলেছিল, আর অবিশ্বাস পোষণ করেছিল তাদের ইসলাম গ্রহণের পরে, আর তারা মতলব করেছিল যা তারা পেরে ওঠে নি, আর তারা উত্তেজনা বোধ করে নি এ ভিন্ন যে ও তাঁর রসূল তাদের সমৃদ্ধ করেছেন তাঁর প্রাচুর্য থেকে। কাজেই যদি তারা তওবা করে তবে সেটি তাদের জন্য হবে ভালো, আর যদি তারা ফিরে যায় তবে তাদের শাস্তি দেবেন মর্মন্তুদ শাস্তিতে - - এই দুনিয়াতে ও পরকালে। আর তাদের জন্য এই পৃথিবীতে থাকবে না কোনো বন্ধুবান্ধব, না কোনো সাহায্যকারী।

মুহিউদ্দীন খান

তারা কসম খায় যে, আমরা বলিনি, অথচ নিঃসন্দেহে তারা বলেছে বাক্য এবং মুসলমান হবার পর অস্বীকৃতিজ্ঞাপনকারী হয়েছে। আর তারা কামনা করেছিল এমন বস্তুর যা তারা প্রাপ্ত হয়নি। আর এসব তারই পরিণতি ছিল যে, ও তাঁর রসূল তাদেরকে সম্পদশালী করে দিয়েছিলেন নিজের অনুগ্রহের মাধ্যমে। বস্তুতঃ এরা যদি তওবা করে নেয়, তবে তাদের জন্য মঙ্গল। আর যদি তা না মানে, তবে তাদের কে আযাব দেবেন তা’আলা, বেদনাদায়ক আযাব দুনিয়া ও আখেরাতে। অতএব, বিশ্বচরাচরে তাদের জন্য কোন সাহায্যকারী - সমর্থক নেই।

বাংলা উচ্চারণ

অমিন্হুম্ মান্ 'আ-হাদাল্লা-হা লায়িন্ আ-তা-না-মিন্ ফাদ্ব্লিহী লানাছ্ছোদ্দাক্বন্না অলানাকূনান্না মিনাছ্ ছোয়া-লিহীন্।

জহুরুল হক

আর ওদের মধ্যে কেউ - কেউ ‌র কাছে অঙ্গীকার করেছিল - - ''তিনি যদি তাঁর করুণাভান্ডার থেকে আমাদের দান করেন তবে আমরা নিশ্চয়ই সদকা - খয়রাত করবো আর আমরা অবশ্যই হবো সৎকর্মীদের মধ্যেকার।’’

মুহিউদ্দীন খান

তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা তা’আলার সাথে ওয়াদা করেছিল যে, তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন, তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকব।

বাংলা উচ্চারণ

ফালাম্মা য় আ-তা-হুম্ মিন্ ফাদ্ব্লিহী বাখিলূ বিহী অতাঅল্লাওঁ অহুম্ মু'রিদ্বূন্।

জহুরুল হক

কিন্তু যখন তিনি তাদের দিলেন তাঁর করুণাভান্ডার থেকে, তারা এতে কার্পণ্য করলো ও ফিরে গেল আর তারা হলো বিমুখ।

মুহিউদ্দীন খান

অতঃপর যখন তাদেরকে স্বীয় অনুগ্রহের মাধ্যমে দান করা হয়, তখন তাতে কার্পণ্য করেছে এবং কৃত ওয়াদা থেকে ফিরে গেছে তা ভেঙ্গে দিয়ে।

বাংলা উচ্চারণ

ফাআ'ক্ববাহুম্ নিফা-ক্বান্ ফী কুলূ বিহিম্ ইলা-ইয়াওমি ইয়াল্ক্বওনাহূ বিমা য় আখ্লাফুল্লা-হা মা- অ'আদূহু অবিমা-কা-নূ ইয়াক্যিবূন্।

জহুরুল হক

সুতরাং তিনি তাদের অন্তরে মুনাফিকি ন্যস্ত করেছেন সেদিন পর্যন্ত যেদিন তারা তাঁর সাথে মিলিত হবে, কেননা তারা ‌র কাছে ভঙ্গ করেছিল যা তাঁর কাছে তারা ওয়াদা করেছিল, আর যেহেতু তারা মিথ্যাকথা বললো।

মুহিউদ্দীন খান

তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত, যেদিন তার তাঁর সাথে গিয়ে মিলবে। তা এজন্য যে, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লংঘন করেছিল এবং এজন্যে যে, তারা মিথ্যা কথা বলতো।

বাংলা উচ্চারণ

আলাম্ ইয়া'লামূ য় আন্নাল্লা-হা ইয়া'লামু র্সিরাহুম্ অনাজ্ব্ওয়া-হুম্ অআন্নাল্লা-হা 'আল্লা-মুল্ গুইয়ূব্।

জহুরুল হক

তারা কি জানে না যে অবশ্যই জানেন তাদের লুকোনো ও তাদের সলাপরামর্শ, আর নিঃসন্দেহ ব্যাপারগুলো সম্পর্কে পরিজ্ঞাত।

মুহিউদ্দীন খান

তারা কি জেনে নেয়নি যে, তাদের রহস্য ও শলা - পরামর্শ সম্পর্কে অবগত এবং খুব ভাল করেই জানেন সমস্ত গোপন বিষয় ?

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ইয়াল্মিযূনাল্ মুত্ত্বোয়াওয়্যি'ঈনা মিনাল্ মুমিনীনা ফিছ্ ছদাক্ব-তি অল্লাযীনা লা-ইয়াজ্বিদূনা ইল্লা- জুহ্দাহুম্ ফাইয়াস্খারূনা মিন্হুম্ সাখিরাল্লা-হু মিন্হুম্ অলাহুম্ 'আযাবুন্ আলীম্।

জহুরুল হক

যারা বিদ্রূপ করে মুমিনদের মধ্যের তাদের যারা দানদক্ষিণায় বদান্য আর তাদের যারা কিছুই পায় না নিজেদের কায়িক শ্রম ব্যতীত, অথচ এদের তারা অবজ্ঞা করে, - - তাদের অবজ্ঞা করবেন, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

মুহিউদ্দীন খান

সে সমস্ত লোক যারা ভৎর্সনা - বিদ্রূপ করে সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান - খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজের পরিশ্রমলব্দ বস্তু ছাড়া। অতঃপর তাদের প্রতি ঠাট্টা করে। তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব।

বাংলা উচ্চারণ

ইস্তার্গ্ফি লাহুম্ আও লা-তাস্তার্গ্ফি লাহুম্ ইন্ তাস্তাগ্ র্ফিলাহুম্ সাব্'ঈনা র্মারতান্ ফালাইঁ ইয়াগ্ফিরাল্লা-হু লাহুম্ যা-লিকা বিআন্নাহুম্ কাফারূ বিল্লা-হি অরসূলিহ্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ ফা-সিক্বীন্।

জহুরুল হক

তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা ওদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, - - তুমি যদি ওদের জন্য সত্তরবারও ক্ষমা প্রার্থনা করো কখনো ওদের ক্ষমা করবেন না। এটি এইজন্য যে তারা ‌তে ও তাঁর রসূলের প্রতি অবিশ্বাস পোষণ করে। আর দুষ্কৃতিকারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।

মুহিউদ্দীন খান

তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর আর না কর। যদি তুমি তাদের জন্য সত্তর বারও ক্ষমাপ্রার্থনা কর, তথাপি কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। তা এজন্য যে, তারা আল্লাহকে এবং তাঁর রসূলকে অস্বীকার করেছে। বস্তুতঃ না - ফারমানদেরকে পথ দেখান না।

বাংলা উচ্চারণ

ফারিহাল্ মুখল্লাফূনা বিমাক্ব'আদিহিম্ খিলা-ফা রসূলিল্লা-হি অকারিহূ য় আঁই ইয়ুজ্বা-হিদূ বিআম্ওয়া-লিহিম্ অআন্ফুসিহিম্ ফী সাবীলিল্লা-হি অক্ব-লূ লা-তান্ফিরূ ফির্ল্হা কুল্ না-রু জ্বাহান্নামা আশাদ্দু র্হার- লাও কা-নূ ইয়াফ্ক্বাহূন্।

জহুরুল হক

যারা পেছনে রয়ে গিয়েছিল তারা ‌র রসূলের পশ্চাতে তাদের বসে থাকাতেই আনন্দবোধ করলো, আর তাদের ধনদৌলত ও তাদের জানপ্রাণ দিয়ে ‌র পথে সংগ্রাম করতে তারা বিমুখ ছিল, আর তারা বলেছিল - - ''এই গরমের মধ্যে বেরিয়ো না।’’ তুমি বলো - - ''জাহান্নামের আগুন আরো বেশী গরম।’’ যদি তারা বুঝতে পারতো!

মুহিউদ্দীন খান

পেছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহর রসূল থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকতে পেরে আনন্দ লাভ করেছে; আর জান ও মালের দ্বারা আল্লাহর রাহে জেহাদ করতে অপছন্দ করেছে এবং বলেছে, এই গরমের মধ্যে অভিযানে বের হয়ো না। বলে দাও, উত্তাপে জাহান্নামের আগুন প্রচন্ডতম। যদি তাদের বিবেচনা শক্তি থাকত।

বাংলা উচ্চারণ

ফাল্ইয়াদ্ব্হাকূ ক্বালীলাঁও অল্ ইয়াব্কূ কাছীরান্ জ্বাযা - য়াম্ বিমা- কা-নূ ইয়াক্সিবূন্।

জহুরুল হক

অতএব তারা কিছুটা হেসে নিক ও খুব ক’রে কাঁদুক, - - তারা যা অর্জন করছিল তার প্রতিফলস্বরূপ?

মুহিউদ্দীন খান

অতএব, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশী কাঁদবে।

বাংলা উচ্চারণ

ফার্ই রাজ্বা'আকাল্লা-হু ইলা-ত্বোয়া - য়িফাতিম্ মিন্হুম্ ফাস্ তা”যানূকা লিল্খুরূজ্বি ফাকুল্ লান্ তাখ্রুজ্বুমাই'ইয়া আবাদাঁও অলান্ তুক্ব-তিলূ মাই'ইয়া আদুওয়া- ইন্নাকুম্ রাদ্বীতুম্ বিল্ক্ব 'ঊদি আঅলা র্মারতিন্ ফাক্ব'ঊদূ মা'আল্ খ-লিফীন্।

জহুরুল হক

কাজেই যদি তোমাকে ফিরিয়ে আনেন তাদের মধ্যের কোনো দলের নিকট, তারপর তারা যদি তোমার অনুমতি চায় বের হওয়ার জন্য তবে বলো - - ''তোমরা কোনো ক্রমেই আমার সাথে কখনো বেরুতে পারবে না, এবং তোমরা আমার সঙ্গী হয়ে কখনো কোনো শত্রুর বিরূদ্ধে লড়তে পারবে না। নিঃসন্দেহ তোমরা বসে থাকাতেই সন্তষ্ট ছিলে প্রথম বারে, অতএব বসে থাকো পশ্চাতে অবস্থানকারীদের সঙ্গে।’’

মুহিউদ্দীন খান

বস্তুতঃ যদি তোমাকে তাদের মধ্য থেকে কোন শ্রেণীবিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান এবং অতঃপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে, তবে তুমি বলো যে, তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোন শত্রুর সাথে যুদ্ধ করবে না, তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছ, কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাক।

বাংলা উচ্চারণ

অলা-তুছোয়াল্লি 'আলা য় আহাদিম্ মিন্হুম্ মা-তা আবাদাঁও অলা-তাকুম্ 'আলা-ক্বাব্রিহ্ ইন্নাহুম্ কাফারূ বিল্লা-হি অরসূলিহী অমা-তূ অহুম্ ফা-সিকুন্।

জহুরুল হক

আর তাদের মধ্যের একজনের জন্যেও, সে মারা গেলে, তুমি কখনো পড়বে না, আর তার কবরের পাশেও দাঁড়াবে না। নিঃসন্দহে তারা ‌তে ও তাঁর রসূলে অবিশ্বাস করেছে, আর তারা মরেছে যখন তারা ছিল দুষ্কৃতিপরায়ণ।

মুহিউদ্দীন খান

আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসূলের প্রতিও। বস্তুতঃ তারা না ফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে।

বাংলা উচ্চারণ

অলা-তু'জ্বিব্কা আম্ওয়া-লুহুম্ অআওলা-দুহুম্ ইন্নামা- ইয়ুরীদুল্লা-হু আঁই ইয়ু 'আয্যিবাহুম্ বিহা-ফি দ্দুন্ইয়া অতায্হাক্বা আন্ফুসূহুম্ অহুম্ কা-ফিরূন্।

জহুরুল হক

আর তাদের ধনসম্পত্তি ও তাদের সন্তানসন্ততি তোমাকে যেন তাজ্জব না করে। অবশ্যই চান এ - সবের দ্বারা পার্থিব জীবনে তাদের শাস্তি দিতে, আর যেন তাদের আ‌ত্মা চলে যায় ওদের অবিশ্বাসী থাকা অবস্থায়।

মুহিউদ্দীন খান

আর বিস্মিত হয়ো না তাদের ধন সম্পদ ও সন্তান - সন্তুতির দরুন। তো এই চান যে, এ সবের কারণে তাদেরকে আযাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফেরই থাকে।

বাংলা উচ্চারণ

অইযা য় উন্যিলাত্ সূরাতুন্ আন্ আ-মিনূ বিল্লা-হি অজ্বা-হিদূ মা'আ রসূলিহিস্ তা”যানাকা উলুত্ত্বোয়াওলি মিন্হুম্ অক্ব-লূ র্যানা- নাকুম্ মা'আল্ ক্ব-'ইদীন্।

জহুরুল হক

আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় এই মর্মে - - '‌র প্রতি ঈমান আনো ও তাঁর রসূলের সঙ্গী হয়ে সংগ্রাম করো’, তাদের মধ্যের শক্তি - সামর্থের অধিকারীরা তোমার কাছে অব্যাহতি চায় ও বলে - - ''আমাদের রেহাই দিন, আমরা বসে - থাকা - লোকদের সঙ্গে ই থাকবো।’’

মুহিউদ্দীন খান

আর যখন নাযিল হয় কোন সূরা যে, তোমরা ঈমান আন আল্লাহর উপর, তাঁর রসূলের সাথে একাত্ন হয়ে; তখন বিদায় কামনা করে তাদের সামর্থ্যবান লোকেরা এবং বলে আমাদের অব্যাহতি দিন, যাতে আমরা (নিস্ক্রিয়ভাবে) বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি।

বাংলা উচ্চারণ

রাদ্বূ বি আইঁ ইয়াকূনূ মা'আল্ খাওয়া-লিফি অত্বুবি'আ 'আলা- কুলূ বিহিম্ ফাহুম্ লা-ইয়াফ্ ক্বাহূন্।

জহুরুল হক

তারা পেছনে - রয়ে - থাকাদের সাথে অবস্থান করাই পছন্দ করেছিল, আর তাদের হৃদয়ের উপরে মোহর মেরে দেয়া হয়েছে, কাজেই তারা বুঝতে পারে না।

মুহিউদ্দীন খান

তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপর। বস্তুতঃ তারা বোঝে না।

বাংলা উচ্চারণ

লা-কির্নি রসূলু অল্লাযীনা আ-মানূ মা'আহূ জ্বা-হাদূ বিআম্ওয়া-লিহিম্ অআন্ফুসিহিম্ অউলা - য়িকা লাহুমুল্ খাইর-তু অউলা - য়িকা হুমুল্ মুফলিহূন্।

জহুরুল হক

কিন্তু রসূল এবং যারা তাঁর সঙ্গে ঈমান এনেছে তারা সংগ্রাম করে তাদের ধনদৌলত ও তাদের জানপ্রাণ দিয়ে। আর এরাই - - এদের জন্যেই রয়েছে কল্যাণ, আর এরা নিজেরাই হচ্ছে ।

মুহিউদ্দীন খান

কিন্তু রসূল এবং সেসব লোক যারা ঈমান এনেছে, তাঁর সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের জান ও মালের দ্বারা। তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে।

বাংলা উচ্চারণ

আ'আদ্দা ল্লা-হু লাহুম্ জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খ-লিদীনা ফীহা- যা-লিকাল্ ফাওযুল্ 'আজীম্।

জহুরুল হক

এদের জন্য প্রস্তুত করেছেন স্বর্গোদ্যানসমূহ, যাদের নিচে দিয়ে বয়ে চলে ঝরনারাজি, তারা সেখানে থাকবে স্থায়ীভাবে। এটি হচ্ছে বিরাট সাফল্য।

মুহিউদ্দীন খান

তাদের জন্য তৈরী করে রেখেছেন কানন - কুঞ্জ, যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ। তারা তাতে বাস করবে অনন্তকাল। এটাই হল বিরাট কৃতকার্যতা।

বাংলা উচ্চারণ

অজ্বা - য়াল্ মু'আয্যিরূনা মিনাল্ আ'র-বি লিইয়ু”যানা লাহুম্ অ ক্বা'আদা ল্লাযীনা কাযাবুল্লা-হা অ রসূলাহ্ সাইয়ুসু বুল্লাযীনা কাফারূ মিন্হুম্ 'আযা-বুন্ আলীম্।

জহুরুল হক

আর বেদুইনদের মধ্যের ওজর প্রদর্শনকারীরা এসেছিল যেন তাদের অব্যাহতি দেয়া হয়, আর যারা ও তাঁর রসূলের কাছে মিথ্যাকথা বলেছিল তারা বসে রইল। তাদের মধ্যের যারা অবিশ্বাস পোষণ করে তাদের অচিরেই মর্মন্তুদ শাস্তি দেয়া হবে।

মুহিউদ্দীন খান

আর ছলনাকারী বেদুঈন লোকেরা এলো, যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত্ত থাকতে পারে তাদেরই যারা ও রসূলের সাথে মিথ্যা বলে ছিল। এবার তাদের উপর শীগ্রই আসবে বেদনাদায়ক আযাব যারা ।

বাংলা উচ্চারণ

লাইসা আলাদ্ব্ দ্বু'আফা -য়ি অলা-'আলাল্ র্মাদ্বোয়া- অলা- 'আলাল্লাযীনা লা-ইয়াজ্বিদূনা মা-ইয়ুন্ফিকুনা হারাজুন্ ইযা-নাছোয়াহূ লিল্লা-হি অরসূলিহ্ মা-'আলাল্ মুহ্সিনীনা মিন্ সাবীল্ অল্লা-হু গফূর্রু রহীম্।

জহুরুল হক

দুর্বলদের উপরে, কোনো দোষ হবে না, পীড়িতদের উপরেও না, ওদের উপরেও না যারা খুঁজে পায় না কি তারা খরচ করবে, যে পর্যন্ত তারা ও তাঁর রসূলের প্রতি অনুরাগ দেখাবে। সৎকর্মপরায়ণদের উপরে কোনো রাস্তা নেই। আর পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

দূর্বল, রুগ্ন, ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোন অপরাধ নেই, যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে ও রসূলের সাথে। নেককারদের উপর অভিযোগের কোন পথ নেই। আর হচ্ছেন ক্ষমাকারী দয়ালু।

বাংলা উচ্চারণ

অলা-'আলাল্লাযীনা ইযা-মা য় আতাওকা লিতাহ্মিলাহুম্ কুল্তা লা য় আজ্বিদু মা য় আহ্লিকুম্ 'আলাইহি তাঅল্লাও অ'আইয়ুনুহুম্ তাফীদ্বু মিনাদ্ দাম্'ই হাযানান্ আল্লা- ইয়াজ্বিদূ মা-ইয়ুন্ফিকুন্।

জহুরুল হক

আর ওদের উপরেও নেই যারা তোমার কাছে এসেছিল যেন তুমি তাদের জন্য বাহন যোগাড় করে দাও, তখন তুমি বলেছিল - - 'যার উপরে আমি তোমাদের বহন করব তা আমি পাচ্ছি না’, ওরা ফিরে গিয়েছিল আর ওদের চোখে অ‌শ্রু প্রবাহিত হচ্ছিল তারা যা খরচ করতে চায় তা না পাওয়ার দুঃখে।

মুহিউদ্দীন খান

আর না আছে তাদের উপর যারা এসেছে তোমার নিকট যেন তুমি তাদের বাহন দান কর এবং তুমি বলেছ, আমার কাছে এমন কোন বস্তু নেই যে, তার উপর তোমাদের সওয়ার করাব তখন তারা ফিরে গেছে অথচ তখন তাদের চোখ দিয়ে অশ্রু বইতেছিল এ দুঃখে যে, তারা এমন কোন বস্তু পাচ্ছে না যা ব্যয় করবে।

বাংলা উচ্চারণ

ইন্নামাস্ সাবীলু 'আলা ল্লাযীনা ইয়াস্ তা”যিনূনাকা অহুম্ আগ্নিয়া-য়ু রদ্বূ বিআইঁ ইয়াকূনূ মা'আল্ খাওয়া-লিফি অ ত্বোয়াবা'আল্লা-হু 'আলা-কুলূবিহিম্ ফাহুম্ লা-ইয়া'লামূন্।

জহুরুল হক

বস্তুতঃ পথ তাদেরই বিরুদ্ধে যারা তোমার কাছে অব্যাহতি চায় অথচ তারা বিত্তবান। তারা পেছনে রয়ে থাকাদের সাথে অবস্থানই পছন্দ করেছিল, আর তাদের হৃদয়ের উপরে মোহর মেরে দিয়েছেন, যেজন্য তারা বুঝতে পারে না।

মুহিউদ্দীন খান

অভিযোগের পথ তো তাদের ব্যাপারে রয়েছে, যারা তোমার নিকট অব্যাহতি কামনা করে অথচ তারা সম্পদশালী। যারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে। আর মোহর এঁটে দিয়েছেন তাদের অন্তরসমূহে। বস্তুতঃ তারা জানতেও পারেনি।

বাংলা উচ্চারণ

ইয়া'তাযিরূনা ইলাইকুম ইযা-রাজ্বাতুম্ ইলাইহিম্ কুল্লা-তাতাযিরূ লান্ নুমিনা লাকুম্ ক্বদ্ নাব্বাআনাল্লা-হু মিন্ আখ্বা-রিকুম্ অসাইয়ারল্লা-হু 'আমালাকুম্ অরসূলুহূ ছুম্মা তুরদ্দূনা ইলা-'আ-লিমিল্ গইবি অশ্শাহা-দাতি ফাইয়ুনাব্বিউকুম্ বিমা-কুন্তুম্ তা'মালূন।

জহুরুল হক

তারা তোমাদের কাছে অজুহাত দেখাবে যে কেন তারা যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে। তুমি বলো - - ''অজুহাত পেশ করো না, আমরা কখনো তোমাদের বিশ্বাস করব না, ইতিমধ্যে তোমাদের খবরাখবর আমাদের জানিয়ে দিয়েছেন। আর ও তাঁর রসূল অবশ্যই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন, তারপর তোমাদের ফিরিয়ে আনা হবে ও দৃশ্য বস্তুর পরিজ্ঞাতার নিকটে, তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করে যাচ্ছিলে।’’

মুহিউদ্দীন খান

তুমি যখন তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের নিকট ছল - ছুতা নিয়ে উপস্থিত হবে; তুমি বলো, ছল কারো না, আমি কখনো তোমাদের কথা শুনব না; আমাকে তা’আলা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন। আর এখন তোমাদের কর্ম আল্লাহই দেখবেন এবং তাঁর রসূল। তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও আগোপন বিষয়ে অবগত সত্তার নিকট। তিনিই তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে।

বাংলা উচ্চারণ

সাইয়াহ্লিফূনা বিল্লা-হি লাকুম্ ইযান্ ক্বলাব্তুম্ ইলাইহিম্ লিতু'রিদ্বু 'আন্হুম ফাআ'রিদূ 'আনহুম্ ইন্নাহুম্ রিজসুওঁ ওয়ামা ওয়া-হুম্ জ্বাহান্নামু জ্বাযা - য়াম্ বিমা-কা-নূ ইয়াক্সিবূন।

জহুরুল হক

তোমরা তাদের কাছে সঙ্গে - সঙ্গে ‌র নামে তোমাদের কাছে শপথ করবে যেন তাদের তোমরা উপেক্ষা করো। কাজেই তোমরা তাদের উপেক্ষা করবে। নিঃসন্দেহ তারা ঘৃণ্য, আর তাদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম - - তারা যা কর ছিল এ তারই প্রতিদান!

মুহিউদ্দীন খান

এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে, যখন তুমি তাদের কাছে ফিরে যাবে, যেন তুমি তাদের ক্ষমা করে দাও। সুতরাং তুমি তাদের ক্ষমা কর - নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসাবে তাদের ঠিকানা হলো দোযখ।

বাংলা উচ্চারণ

ইয়াহ্লিফূনা লাকুম্ লির্তাদ্বোয়াও 'আন্হুম্ ফাইন র্তাদ্বোয়াও 'আন্হুম্ ফাইন্নাল্লা-হা লা-ইর্য়াদ্বোয়া-'আনিল ক্বওমিল্ ফা-সিক্বীন।

জহুরুল হক

তারা তোমাদের কাছে হলফ করবে যেন তোমরা তাদের প্রতি সন্তষ্ট হও। কিন্তু তোমরা যদিও বা তাদের প্রতি সন্তষ্ট হও তথাপি নিশ্চয়ই দুষ্কৃতিকারিগোষ্ঠীর প্রতি তুষ্ট হবেন না।

মুহিউদ্দীন খান

তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাযী হয়ে যাও। অতএব, তুমি যদি রাযী হয়ে যাও তাদের প্রতি তবু তা’আলা রাযী হবেন না, এ নাফরমান লোকদের প্রতি।

বাংলা উচ্চারণ

আল্ আ'রা-বু আশাদ্দু কুফ্রাওঁ অনিফা-ক্বওঁ অআজদারু আল্লা-ইয়া'লামূ হুদূদা মা য় আন্যালাল্লা-হু 'আলা-রসূলিহ্ অল্লা-হু 'আলীমুন্ হাকীম।

জহুরুল হক

বেদুইনরা অবিশ্বাসে ও মুনাফিকিতে অতিশয় অটল, আর তাঁর রসূলের কাছে যা অবতারণ করেছেন তার চৌহদ্দি না জানার প্রতিই বেশী অনুরক্ত। আর সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

বেদুইনরা কুফর ও মোনাফেকীতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি - কানুন না শেখারই যোগ্য যা তা’আলা তাঁর রসূলের উপর নাযিল করেছেন। বস্তুতঃ সব কিছুই জানেন এবং তিনি অত্যন্ত কুশলী।

বাংলা উচ্চারণ

অমিনাল্ আ'রা-বি মাইঁ ইয়াত্তাখিযু মা-ইয়ুন্ফিকু মাগ্রামাওঁ অ ইয়াতারব্বাছু বিকুমুদ দাওয়া - র্য়ি 'আলাইহিম্ দা - য়িরাতুস্ সাওয়ি অল্লা-হু সামী'উন্ 'আলীম।

জহুরুল হক

আর বেদুইনদের মধ্যে কেউ - কেউ ধরে নেয় যে সে যা খরচ করে তা জরিমানা, আর তোমাদের জন্য প্রতীক্ষা করে বিপর্যয়ের। তাদেরই উপরে ঘটবে অশুভ বিপর্যয়, আর সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।

মুহিউদ্দীন খান

আবার কোন কোন বেদুইন এমন ও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা। বলে গন্য করে এবং তোমার উপর কোন দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকে। তাদেরই উপর দুর্দিন আসুক। আর হচ্ছেন শ্রবণকারী, পরিজ্ঞাত।

বাংলা উচ্চারণ

অমিনাল্ আ'রা-বি মাইঁ ইয়ুমিনু বিল্লা-হি অল্ইয়াওমিল্ আ-খিরি ওয়া ইয়াত্তাখিযু মা- ইয়ুন্ফিকু কুরুবা-তিন্ 'ইন্দাল্লা-হি অছলাওয়া-র্তি রসূল 'আলা য় ইন্নাহা-ক্বর্ ুবাতুল্লাহুম্ সাইয়ুদ্খিলুহুমুল্লা-হ্ ফী রহ্মাতিহ্ ইন্নাল্লা-হা গাফূরুর রহীম্।

জহুরুল হক

আর বেদুইনদের মধ্যের কেউ - কেউ ‌তে ও শেষদিনে ঈমান আনে, আর যা সে খরচ করে তা ‌র নৈকট্য ও রসূলের আশীর্বাদ আনবে বলে গণ্য করে। বাস্তবিকই এ নিঃসন্দেহ তাদের জন্য নৈকট্যলাভ। অচিরেই তাদের প্রবেশ করাবেন তাঁর করুণাসিন্ধুতে। নিঃসন্দেহ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

আর কোন কোন বেদুইন হল তারা, যারা ঈমান আনে আল্লাহর উপর, কেয়ামত দিনের উপর এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য এবং রসূলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে। জেনো! তাই হল তাদের ক্ষেত্রে নৈকট্য। তাদেরকে নিজের রহমতের অন্তর্ভূক্ত করবেন। নিশ্চয়ই ক্ষমাশীল, করুনাময়।

বাংলা উচ্চারণ

অস্সা-বিকুনাল্ আওয়্যালূনা মিনাল্ মুহা-জ্বিরীনা অল্ আন্ছোয়া-রি অল্লাযীনাত্ তাবা'ঊহুম্ বিইহ্সা-র্নি রাদ্বিয়াল্লা-হু 'আন্হুম্ অরাদ্বূ আন্হু অ'আদ্দা লাহুম্ জ্বান্না-তিন্ তাজরী তাহ্তাহাল্ আন্হা-রু খ-লিদীনা ফীহা য় আবাদা- যা-লিকাল্ ফাওযুল্ 'আজীম।

জহুরুল হক

আর মুহাজিরদের ও আনসারদের মধ্যের অগ্রবর্তীরা - - প্রাথমিকরা, আর যারা তাদের অনুসরণ করেছিল কল্যাণকর্মের সাথে - - তাদের উপরে সন্তষ্ট আর তারাও সন্তষ্ট তাঁর উপরে; আর তাদের জন্য তিনি প্রস্তুত করেছেন স্বর্গোদ্যানসমূহ, যাদের নিচে দিয়ে বয়ে চলে ঝরনারাজি, সেখানে তারা থাকবে চিরকাল, - - এই হচ্ছে মহাসাফল্য।

মুহিউদ্দীন খান

আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনছারদের মাঝে পুরাতন, এবং যারা তাদের অনুসরণ করেছে, সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানন - কুঞ্জ, যার তলদেশ দিয়ে প্রবাহিত প্রস্রবণসমূহ। সেখানে তারা থাকবে চিরকাল। এটাই হল মহান কৃতকার্যতা।

বাংলা উচ্চারণ

অমিম্মান্ হাওলাকুম্ মিনাল্ আ'র-বি মুনা-ফিকুন্ অমিন্ আহ্লিল্ মাদীনাতি মারাদূ 'আলান্ নিফা-ক্বি লা-তা'লামুহুম্ নাহ্নু না'লামুহুম্ সানু'আয্যিবুহুম্ র্মারাতাইনি ছুম্মা ইয়ুরাদ্দূনা ইলা-'আযা-বিন্ 'আজীম।

জহুরুল হক

আর বেদুইনদের মধ্যের যারা তোমাদের আশেপাশে আছে তাদের মধ্যে রয়েছে মুনাফিকরা, আবার মদীনার বাসিন্দাদের মধ্যেও - - ওরা কপটতায় নাছোড়বান্দা। তুমি তাদের জানো না, আমরা ওদের জানি। আমরা অচিরেই তাদের দু বার শাস্তি দেবো, তারপর তাদের ফিরিয়ে নেয়া হবে কঠোর শাস্তির দিকে।

মুহিউদ্দীন খান

আর কিছু কিছু তোমার আশ - পাশের মুনাফেক এবং কিছু লোক মদীনাবাসী কঠোর মুনাফেকীতে অনঢ়। তুমি তাদের জান না; আমি তাদের জানি। আমি তাদেরকে আযাব দান করব দু’বার, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আযাবের দিকে।

বাংলা উচ্চারণ

অ আ-খারূনা তারাফূ বিযুনূবিহিম্ খালাত্বু 'আমালান্ ছোয়া-লিহাওঁ অআ-খারা সাইয়্যিয়া- 'আসাল্লা-হু আইঁ ইয়াতূবা 'আলাইহিম্ ইন্নাল্লা-হা গাফূর্রু রহীম।

জহুরুল হক

আর অন্যরা নিজেদের অপরাধ স্বীকার করেছে, তারা এক ভালো কাজের সাথে মন্দ অপরটি মিশিয়ে ফেলেছে। হতে পারে তাদের দিকে ফিরবেন। নিঃসন্দেহ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

আর কোন কোন লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে, তারা মিশ্রিত করেছে একটি নেককাজ ও অন্য একটি বদকাজ। শীঘ্রই হয়ত তাদেরকে ক্ষমা করে দেবেন। নিঃঃসন্দেহে ক্ষমাশীল করুণাময়।

বাংলা উচ্চারণ

খুয্ মিন্ আমওয়া-লিহিম্ ছদাক্বাতান্ তুত্বোয়াহ্হিরুহুম্ অতুযাক্কীহিম্ বিহা- অছোয়াল্লি 'আলাইহিম্ ইন্না ছলা-তাকা সাকানুল্লাহুম্ অল্লা-হু সামী'ঊন 'আলীম।

জহুরুল হক

তাদের ধনসম্পত্তি থেকে দান গ্রহণ করো, এর দ্বারা তুমি তাদের পবিত্র করতে ও তাদের পরিশোধিত করতে পারবে, আর তাদের তুমি আশীর্বাদ করবে। নিঃসন্দেহ তোমার আশীর্বাদ তাদের জন্য প্রশান্তিকর। আর সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।

মুহিউদ্দীন খান

তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ কর যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পার এর মাধ্যমে। আর তুমি তাদের জন্য দোয়া কর, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। বস্তুতঃ সবকিছুই শোনেন, জানেন।

বাংলা উচ্চারণ

আলাম্ ইয়া'লামূয় আন্নাল্লা-হা হুঅ ইয়াক্ববালুত তাওবাতা 'আন 'ইবা-দিহী অইয়া খুযুছ্ ছদাক্ব-তি অআন্নাল্লা-হা হুঅত্ তাওয়্যা-র্বু রহীম।

জহুরুল হক

তারা কি জানে না যে - - তিনিই তাঁর বান্দাদের থেকে তওবা কবুল করেন আর দান গ্রহণ করেন, আর নিশ্চয়ই সদা ফেরেন, অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

তারা কি একথা জানতে পারেনি যে, নিজেই স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং যাকাত গ্রহণ করেন? বস্তুতঃ আল্লাহই তওবা কবুলকারী, করুণাময়।

বাংলা উচ্চারণ

অকুলি'মালূ ফাসা ইয়ারল্লা-হু 'আমালাকুম্ অরসূলুহূ অল্ মু মিনূন্ অ-সাতুরদ্দূনা ইলা'আ-লিমিল্ গাইবি অশ্ শাহা-দাতি ফাইয়ুনাব্বিউকুম্ বিমা-কুনতুম্ তা'মালূন্।

জহুরুল হক

আর বলো - - ''তোমরা কাজ করে যাও, অচিরেই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন, আর তাঁর রসূল ও মুমিনরাও। আর শীঘ্রই তোমাদের ফিরিয়ে আনা হবে ও দৃশ্যের পরিজ্ঞাতার নিকটে, তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করে যাচ্ছিলে।’’

মুহিউদ্দীন খান

আর তুমি বলে দাও, তোমরা আমল করে যাও, তার পরবর্তীতে দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রসূল ও মুসলমানগণ। তাছাড়া তোমরা শীগ্রই প্রত্যাবর্তিত হবে তাঁর সান্নিধ্যে যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। তারপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে যা করতে।

বাংলা উচ্চারণ

অআ-খারূনা র্মুজ্বাওনা লিআম্রিল্লা-হি ইম্মা-ইয়ু'আয্যিবুহুম্ অইম্মা-ইয়াতূবু 'আলাইহিম্ অল্লা-হু 'আলীমুন্ হাকীম্।

জহুরুল হক

আর অন্যরা ‌র বিধানের অপেক্ষায় রয়েছে, হয়তো তিনি তাদের শাস্তি দেবেন, নয়তো তাদের প্রতি ফিরবেন। আর সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

আবার অনেক লোক রয়েছে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের উপর স্থগিত রয়েছে; তিনি হয় তাদের আযাব দেবেন না হয় তাদের ক্ষমা করে দেবেন। বস্তুতঃ সব কিছুই জ্ঞাত, বিজ্ঞতাসম্পন্ন।

বাংলা উচ্চারণ

অল লাযীনাত্তাখাযূ মাস্জ্বিদান দ্বিরা-রাওঁ অকুফ্রাওঁ অতাফ্রীক্বাম্ বাইনাল্ মুমিনীনা অর্ইছোয়া-দাল্ লিমান্ হা-রবাল্লা-হা অরসূলাহূ মিন্ ক্বব্ল্ অলা ইয়াহ্লিফুন্না ইন্ আরদ্না য় ইল্লাল্ হুস্না- অল্লা-হু ইয়াশ্হাদু ইন্নাহুম্ লাকা-যিবূন্।

জহুরুল হক

আর যারা একটি মসজিদ স্থাপন করলো ক্ষতিসাধনের ও অবিশ্বাসের জন্য, আর বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর তার ঘাঁটি স্বরূপ যে এর আগে ও তাঁর রসূলের বিরুদ্ধে লড়াই করছিল, তারা নিশ্চয়ই হলফ করে বলবে - - ''আমরা তো চেয়ছিলাম শুধু ভালো।’’ কিন্তু সাক্ষ্য দিচ্ছেন যে তারা তো আলবৎ মিথ্যাবাদী।

মুহিউদ্দীন খান

আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বশে এবং কুফরীর তাড়নায় মুমিনদের মধ্যে বিভেদ সৃস্টির উদ্দেশ্যে এবং ঐ লোকের জন্য ঘাটি স্বরূপ যে পূর্ব থেকে ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে, আমরা কেবল কল্যাণই চেয়েছি। পক্ষান্তরে সাক্ষী যে, তারা সবাই মিথ্যুক।

বাংলা উচ্চারণ

লা-তাকুম্ ফীহি আবাদা- লামাস্জ্বিদুন্ উস্সিসা 'আলাত্তাক্বঅ-মিন্ আওয়্যালি ইয়াওমিন্ আহাক্বকু আন্ তাক্বমা ফীহ্ ফীহি রিজ্বা-লুইঁ ইয়ুহিব্বূনা আইঁ ইয়াতাত্বোয়াহ্হারূ অল্লা-হু ইয়ুহিব্বুল মুত্ত্বোয়াহ্হিরীন।

জহুরুল হক

তুমি কখনো এতে দাঁড়াবে না। নিঃসন্দেহ সেই মসজিদ যা প্রথম দিন থেকেই ধর্মনিষ্ঠার উপরে স্থাপিত তার বেশি দাবি রয়েছে যে তুমি সেখানে দাঁড়াবে। তাতে এমন লোক রয়েছে যারা ভালো পায় যে তারা পবিত্র হবে। আর ভালোবাসেন তাদের যারা পবিত্র হয়েছে।

মুহিউদ্দীন খান

তুমি কখনো সেখানে দাড়াবে না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটিই তোমার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর পবিত্র লোকদের ভালবাসেন।

বাংলা উচ্চারণ

আফামান্ আস্সাসা বুন্ইয়া-নাহূ 'আলা-তাক্বঅ- মিনাল্লা-হি অরিদ্ব ওয়া-নিন্ খাইরুন্ আম্ মান্ আস্সাসা বুন্ইয়া-নাহূ 'আলা- শাফা-জুরুফিন্ হা-রিন্ ফানহা-রা বিহী ফী না-রি জ্বাহান্নাম্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাজ্জোয়া-লিমীন্।

জহুরুল হক

আচ্ছা! যে তা’হলে তার ভিত্তি গড়েছে ‌র প্রতি ধর্মনিষ্ঠতা ও সন্তষ্টির উপরে সে - ই ভালো, না যে তার ভিত্তি স্থাপন করেছে পতনপ্রায় ধসের কিনারার উপরে, ফলে তা তাকে নিয়ে ভেঙে পড়লো জাহান্নামের আগুনে? আর পথ দেখান না অন্যায়কারী লোকদের।

মুহিউদ্দীন খান

যে ব্যাক্তি স্বীয় গৃহের ভিত্তি রেখেছে কোন গর্তের কিনারায় যা ধ্বসে পড়ার নিকটবর্তী এবং অতঃপর তা ওকে নিয়ে দোযখের আগুনে পতিত হয়। আর জালেমদের পথ দেখান না।

বাংলা উচ্চারণ

লা-ইয়াযা-লু বুন্ইয়া-নু হুমুল্লাযী বানাও রীবাতান্ ফী কুলূবিহিম্ ইল্লা য় আন্ তাক্বাত্ত্বো'আ কুলূবুহুম অল্লা-হু 'আলীমুন্ হাকীম।

জহুরুল হক

তাদের যে ভবন তারা বানিয়েছে তা তাদের হৃদয়ে অশান্তি সৃষ্টি থেকে বিরত হবে না, যদি না তাদের হৃদয় কুটি কুটি করা হয়। আর সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্রেক করে যাবে যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায়। আর সর্বজ্ঞ প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাহাশ্ তারা- মিনাল্ মুমিনীনা আন্ফুসাহুম অআম্ওয়া-লাহুম্ বিআন্না-লাহুমুল্ জ্বান্নাহ্ ইয়ুক্ব-তিলূনা ফী সাবীলিল্লা-হি ফাইয়াক্বতুলূনা অইয়ুক্বতালূন অ'দান্ 'আলাইহি হাক্বক্বান্ ফিত্তাওর-তি অল্ইন্জ্বীলি অল্ক্বরুআ-ন্ অমান আওফা-বি'আহদিহী মিনাল্লা-হি ফাস্তাব্শিরূ বিবাই'ই কুমুল্লাযী বা-ইয়া'তুম্ বিহ্ অযা-লিকা হঅল্ ফাওযুল্ 'আজীম।

জহুরুল হক

নিঃসন্দেহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন তাদের সত্ত্বা ও তাদের বিত্ত যেন তারা পেতে পারে বেহেশত। তারা ‌র পথে লড়াই করে, ফলে তারা মারে ও মরে, - - এই ওয়াদা তাঁর জন্যে সত্য তওরাতে ও ইঞ্জীলে এবং কুরআনে। আর কে নিজ ওয়াদাতে বেশি সত্যনিষ্ঠ ‌র চাইতে? অতএব আনন্দ করো তোমাদের সওদার জন্য যা তোমরা বিনিময় করেছ তাঁর সাথে। আর এইটিই হচ্ছে মহা সাফল্য।

মুহিউদ্দীন খান

ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন - দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য।

বাংলা উচ্চারণ

আত্তা - য়িবূনাল্ 'আ-বিদূনাল হা-মিদূনাস্ সা - য়িহূর্না র-কি'উনাস্ সা-জ্বিদূনাল্ আ-মিরূনা বিল্মা'রূফি অন্না-হূনা 'আনিল্ মুন্কারি অল্ হা-ফিজূনা লিহুদূদিল্লা-হ্ অবাশ্শিরিল্ মুমিনীন্।

জহুরুল হক

তওবাকারীরা, উপাসনাকারীরা, মহিমাকীর্তনকারীরা, রোযা পালনকারীরা, রুকুকারীরা, সিজদাকারীরা, সৎকর্মে নিদের্শ - দানকারীরা ও অসৎকর্মে নিষেধকারীরা, এবং ‌র চৌহদ্দি রক্ষাকারীরা। আর মুমিনদের তুমি সুসংবাদ দাও।

মুহিউদ্দীন খান

তারা তওবাকারী, এবাদতকারী, শোকরগোযার, (দুনিয়ার সাথে) সম্পর্কচ্ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, সৎকাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেওয়া সীমাসমূহের হেফাযতকারী। বস্তুতঃ সুসংবাদ দাও ঈমানদারদেরকে।

বাংলা উচ্চারণ

মা-কা-না লিন্নাবিয়্যি অল্লাযীনা আ-মানূ য় আইঁ ইয়াস্তাগ্ফিরূ লিল্মুশ্রিকীনা অলাও কা-নূ য় ঊলী র্ক্ববা- মিম্ বা'দি মা- তাবাইয়্যানা লাহুম্ আন্নাহুম্ আছ্হা-বুল্ জ্বাহীম্।

জহুরুল হক

নবী ও যারা ঈমান এনেছে তাদের জন্য নয় যে তাঁরা ক্ষমা প্রার্থনা করবেন বহুখোদাবাদীদের জন্যে, যদিও বা তারা নিকটা‌ত্মীয় হয়, এটি তাঁদের কাছে স্পষ্ট হবার পরে যে তারা নিশ্চয়ই হচ্ছে জ্বলন্ত আগুনের বাসিন্দা।

মুহিউদ্দীন খান

নবী ও মুমিনের উচিত নয় মুশরেকদের মাগফেরাত কামনা করে, যদিও তারা আত্নীয় হোক একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোযখী।

বাংলা উচ্চারণ

অমা-কা-নাস্ তিগ্ফা-রু ইব্রা-হীমা লিআবীহি ইল্লা-'আম্ মাও'ই দাতিওঁ অ'আদাহা য় ইয়্যা-হু ফালাম্মা-তাবাইয়্যানা লাহূয়আন্নাহূ 'আদুওয়্যুল্লিল্লা-হি তার্বারায়া মিন্হু ইন্না ইব্রা-হীমা লাআওয়্যা-হুন্ হালীম।

জহুরুল হক

আর ইব্রাহীমের তাঁর পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করা শুধু এজন্য ছাড়া অন্য কারণে নয় যে একটি অঙ্গীকার যা তিনি ওর সন্বন্ধে ওয়াদা করেছিলেন। কিন্তু যখন এটি তাঁর কাছে পরিস্কার করা হ’ল যে সে নিঃসন্দেহ ‌র একজন শত্রু তখন তিনি ওর থেকে নির্লিপ্ত হয়ে গেলেন। নিঃসন্দেহ ইব্রাহীম ছিলেন কোমল হৃদয়ের, সহনশীল।

মুহিউদ্দীন খান

আর ইব্রাহীম কর্তৃক স্বীয় পিতার মাগফেরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে, যা তিনি তার সাথে করেছিলেন। অতঃপর যখন তাঁর কাছে একথা প্রকাশ পেল যে, সে আল্লাহর শত্রু তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহীম ছিলেন বড় কোমল হৃদয়, সহনশীল।

বাংলা উচ্চারণ

অমা-কা-নাল্লা-হু লিইয়ুদ্বিল্লা ক্বওমাম্ বা'দা ইয্ হাদা-হুম্ হাত্তা-ইয়ুবাইয়্যিনা লাহুম্ মা-ইয়াত্তাকুন ইন্নাল্লা-হা বিকুল্লি শাইয়িন্ 'আলীম।

জহুরুল হক

এটি ‌র নয় যে তিনি একটি সম্প্রদায়কে পথভ্রষ্ট করবেন তাদের তিনি পথ - দেখানোর পরে - - এতদূর যে তিনি তাদের কাছে সুস্পষ্ট করে দেন কিসে তারা ধর্মনিষ্ঠা পালন করবে। নিঃসন্দেহ সব - কিছুতে সর্বজ্ঞাতা।

মুহিউদ্দীন খান

আর কোন জাতিকে হেদায়েত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে সব বিষয়ে ওয়াকেফহাল।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ ইয়ুহ্য়ী অইয়ুমীত্ অমা-লাকুম মিন্ দূনিল্লা-হিমিওঁ অলিয়্যিওঁ অলা-নার্ছী।

জহুরুল হক

নিঃসন্দেহ - - মহাকাশমন্ডল ও পৃথিবীর রাজত্ব তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। আর ‌কে ছেড়ে দিয়ে তোমাদের জন্য অভিভাবকের কেউ নেই বা সাহায্যকারীও নেই।

মুহিউদ্দীন খান

নিশ্চয় আল্লাহরই জন্য আসমানসমূহ ও যমীনের সাম্রাজ্য। তিনিই জিন্দা করেন ও মৃত্যু ঘটান, আর ব্যতীত তোমাদের জন্য কোন সহায়ও নেই, কোন সাহায্যকারীও নেই।

বাংলা উচ্চারণ

লাক্বত্ তা-বাল্লা-হু 'আলান্নাবিয়্যি অল্মুহা-জ্বিরীনা অল্আন্ছোয়া-রিল্ লাযীনাত্ তাবা'ঊহু ফী সা-'আতিল্ 'উস্রতি মিম্ বা'দি মা-কা-দা ইয়াযীগু কুলূবু ফারীক্বিঁম্ মিন্হুম্ ছুম্মা তা-বা 'আলাইহিম্ ইন্নাহূ বিহিম্ রাঊর্ফু রাহীম্।

জহুরুল হক

নিশ্চয়ই ফিরেছেন নবীর প্রতি এবং মুহাজিরদের ও আনসারদের প্রতি যারা তাঁকে অনুসরণ করেছিল সঙ্কটের মুহূর্তে, তাদের একদলের মন প্রায় ঘুরে যাওয়ার পরেও, তারপর তিনি তাদের দিকে ফিরলেন। কারণ তিনি তাদের প্রতি পরম স্নেহময়, অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা কঠিন মহূর্তে নবীর সঙ্গে ছিল, যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল। অতঃপর তিনি দয়াপরবশ হন তাদের প্রতি। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুনাময়।

বাংলা উচ্চারণ

অ'আলাছ্ ছালা-ছাতিল্ লাযীনা খুল্লিফূ হাত্তা য় ইযা- দ্বোয়া-ক্বাত্ 'আলাইহিমুল্ র্আদ্বু বিমা-রহুবাত্ অদ্বোয়া-ক্বাত্ 'আলাইহিম্ আন্ফুসুহুম্ অজোয়ান্নূ য় আল্লা-মাল্জ্বায়া মিনাল্লা-হ্ ইল্লা য় ইলাইহ্ ছুম্মা তা-বা 'আলাইহিম্ লিইয়াতূবূ ইন্নাল্লা-হা হুঅত তাওয়্যা-র্বু রহীম।

জহুরুল হক

আর তিনজনের প্রতি যাদের পিছনে ছেড়ে যাওয়া হয়েছিল, তখন কিন্তু পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের কাছে তা সংকুচিত হয়েছিল, আর তাদের অন্তরা‌ত্মাও তাদের জন্য হয়েছিল সংকুচিত, আর তারা বুঝতে পেরেছিল যে থেকে কোনো আশ্রয় নেই তাঁর দিকে ছাড়া। অতঃপর তিনি তাদের দিকে ফিরলেন যেন তারাও ফেরে। নিঃসন্দেহ - - তিনি বারবার ফেরেন, অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

এবং অপর তিনজনকে যাদেরকে পেছনে রাখা হয়েছিল, যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্বেও তাদের জন্য সঙ্কুচিত হয়ে গেল এবং তাদের জীবন দূর্বিসহ হয়ে উঠলো; আর তারা বুঝতে পারলো যে, ব্যতীত আর কোন আশ্রয়স্থল নেই - অতঃপর তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা ফিরে আসে। নিঃসন্দেহে দয়াময় করুণাশীল।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানুত তাকুল্লা-হা অকূনূ মা'আছ্ ছোয়া-দিক্বীন।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! ‌কে ভয়শ্রদ্ধা করো আর সত্যপরায়ণদের অন্তর্ভুক্ত হও।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক।

বাংলা উচ্চারণ

মা-কা-না লি আহ্লিল্ মাদীনাতি অমান্ হাওলাহুম্ মিনাল্ আ'র-বি আইঁ ইয়াতাখাল্লাফূ র্আ রসূলিল্লা-হি অলা-ইর্য়াগবূ বিআন্ফুসিহিম্ 'আন্ নাফ্সিহ্ যা-লিকা বিআন্নাহুম্ লা-ইয়ুছীবুহুম্ জোয়ামাউওঁ অলা-নাছোয়াবুওঁ অলা-মাখ্মাছোয়াতুন ফী সাবীলিল্লা-হি অলা- ইয়াত্বোয়াঊনা মাওত্বিয়াইঁ ইয়াগীজুল্ কুফ্ফা-রা অলা-ইয়ানা-লূনা মিন্ 'আদুওয়্যিন্ নাইলান্ ইল্লা-কুতিবা লাহুম বিহী 'আমালুন্ ছোয়া-লিহ্ ইন্নাল্লা-হা লা-ইয়্যুদ্বী'উ আজরাল্ মুহ্সিনীন্।

জহুরুল হক

মদীনার বাসিন্দাদের ও তাদের আশপাশের বেদুইনদের জন্যে নয় যে তারা ‌র রসূলের পিছনে থেকে যাবে, এবং নিজেদের জীবনকে তাঁর জীবনের চেয়ে বেশি প্রিয় মনে করাও নয়। এটি তাদের বেলা এই জন্য যে ‌র পথে তাদের কষ্ট দেয় না পিপাসা, আর ক্লান্তিও না, আর ক্ষুধাও না, আর তারা এমন পথে পথ চলে না যা অবিশ্বাসীদের ক্রোধ উদ্রেক করে, আর তারা শত্রুর থেকে সংগ্রহ করে না কোনো সংগ্রহের বস্তু, - - তবে এ - সবের দ্বারা তাদের জন্যে লিখিত হয় শুভ কাজ। নিঃসন্দেহ সৎকর্মশীলদের পুরস্কার ব্যর্থ করেন না।

মুহিউদ্দীন খান

মদীনাবাসী ও পাশ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় - তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে নেক আমল। নিঃসন্দেহে সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না।

বাংলা উচ্চারণ

অলা-ইয়ুন্ফিকুনা নাফাক্বাতান্ ছোয়াগীরাতাওঁ অলা-কাবীরাতাওঁ অলা-ইয়াক্বত্বোয়া'ঊনা ওয়া-দিইয়ান্ ইল্লা-কুতিবা লাহুম্ লিইয়াজযিয়া হুমুল্লা-হু আহ্সানা মা-কা-নূ ইয়া'মালূন্।

জহুরুল হক

আর তারা খরচ করে না কোনো সামান্য খরচা আর কোনো বিরাটও নয়, আর তারা কোনো মাঠও পার হয় না তবে তাদের জন্যে তা লিখিত হয়ে যায়, যেন তাদের পুরস্কার দিতে পারেন তারা যা করে যাচ্ছিল তার চেয়ে উত্তম।

মুহিউদ্দীন খান

আর তারা অল্প - বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সবই তাদের নামে লেখা হয়, যেন তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন।

বাংলা উচ্চারণ

অমা-কা-নাল্ মুমিনূনা লিইয়ান্ফিরূ কা - ফ্ফাহ্ ফালাওলা নাফারা মিন্ কুল্লি র্ফিক্বতিম্ মিন্হুম্ ত্বোয়া-য়িফাতুল্ লিইয়াতাফাক্বক্বাহূ ফিদ দীনি অলিইয়ুন্যিরূ ক্বাওমাহুম্ ইযা-রাজা'উ য় ইলাইহিম্ লা'আল্লাহুম্ ইয়াহ্যারূন্।

জহুরুল হক

আর মুমিনদের পক্ষে সঙ্গত নয় যে তারা একজোটে বেরিয়ে পড়বে। সুতরাং তাদের মধ্যের প্রত্যেক গোত্র থেকে কেন একটি দল বেরিয়ে পড়ে না ধর্মে জ্ঞানানুশীলন করতে, যার ফলে তারা যেন নিজ নিজ সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা ফিরে আসে তাদের কাছে যাতে তারা সাবধান হতে পারে?

মুহিউদ্দীন খান

আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দ্বীনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে পারে।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ ক্বা-তিলুল্লাযীনা ইয়ালূনাকুম্ মিনাল্ কুফ্ফা-রি অল্ইয়াজ্বিদূ ফীকুম্ গিল্জোয়াহ্ অ'লামূ য় আন্নাল্লা-হা মা'আল্ মুত্তাক্বীন্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনছ! অবিশ্বাসীদের মধ্যে যারা তোমাদের নিকটে রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করো, আর তারা যেন তোমাদের মধ্যে দেখতে পায় কঠোরতা। আর জেনে রেখো - - নিঃসন্দেহ ধর্মপরায়ণদের সাথে রয়েছেন।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখ, মুত্তাকীদের সাথে রয়েছেন।

বাংলা উচ্চারণ

অইযা- মা য় উন্যিলাত্ সূরাতুন ফামিন্হুম মাইঁ ইয়াকুলু আইয়্যুকুম্ যা-দাত্হু হা-যিহী য় ঈমা-নান্ ফাআম্মাল্লাযীনা আ-মানূ ফাযা-দাত্হুম্ ঈমা-নাওঁ অহুম্ ইয়াস্তাব্শিরূন্।

জহুরুল হক

আর যখনই একটি সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে - - ''এ তোমাদের মধ্যের কার বিশ্বাস সমৃদ্ধ করল?’’ আসলে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের কিন্তু এটি বিশ্বাসে সমৃদ্ধ করে, আর তারাই তো সুসংবাদ উপভোগ করে।

মুহিউদ্দীন খান

আর যখন কোন সূরা অবতীর্ণ হয়, তখন তাদের কেউ কেউ বলে, এ সূরা তোমাদের মধ্যেকার ঈমান কতটা বৃদ্ধি করলো? অতএব যারা , এ সূরা তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে।

বাংলা উচ্চারণ

অআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম্ মারাদ্বুন্ ফাযা-দাত্হুম রিজসান্ ইলা-রিজসিহিম্ অমা-তূ অহুম্ কা-ফিরূন।

জহুরুল হক

আর তাদের ক্ষেত্রে যাদের অন্তরে রয়েছে ব্যাধি, - - এ তখন তাদের কলুষতার সঙ্গে কলুষতা তাদের জন্য বাড়িয়ে তোলে, আর তারা প্রাণত্যাগ করে, আর তারা রয়ে যায় অবিশ্বাসী।

মুহিউদ্দীন খান

বস্তুতঃ যাদের অন্তরে ব্যাধি রয়েছে এটি তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি করেছে এবং তারা অবস্থায়ই মৃত্যু বরণ করলো।

বাংলা উচ্চারণ

আঅলা-ইয়ারাওনা আন্নাহুম্ ইয়ুফ্তানূনা ফী কুল্লি 'আ-মিম্ র্মারতান্ আও র্মারতাইনি ছুম্মা লা-ইয়াতূবূনা অলা-হুম্ ইয়ায্যাক্কারূন।

জহুরুল হক

তারা কি দেখে না যে প্রতি বছর একবার বা দুবার করে অবশ্যই তাদের পরীক্ষা নেয়া হচ্ছে? তবুও তারা ফেরে না বা মনও দেয় না।

মুহিউদ্দীন খান

তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দু’একবার বিপর্যস্ত হচ্ছে, অথচ, তারা এরপরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না।

বাংলা উচ্চারণ

অইযা-মা য় উন্যিলাত্ সূরাতুন্ নাজোয়ারা বা'দ্বুহুম্ ইলা-বা'দ্ব্ হাল্ ইয়ারা-কুম্ মিন্ আহাদিন ছুম্মান্ ছোয়ারাফূ ছোয়ারাফাল্লা-হু কুলূবাহুম বিআন্নাহুম্ ক্বওমুল্ লা-ইয়াফ্ক্বহূন্।

জহুরুল হক

আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তাদের কেউ কেউ অন্যের দিকে তাকায় - - ''কেউ কি তোমাদের দেখছে?’’ তারপর তারা সরে পড়ে। তাদের হৃদয়কে সত্যবিমুখ করেছেন যেহেতু তারা নিঃসন্দেহ এমন এক দল যারা বুঝতে চায় না।

মুহিউদ্দীন খান

আর যখনই কোন সূরা অবতীর্ণ হয়, তখন তারা একে অন্যের দিকে তাকায় যে, কোন মুসলমান তোমাদের দেখছে কি - না - অতঃপর সরে পড়ে। ওদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন! নিশ্চয়ই তারা নির্বোধ সম্প্রদায়।

বাংলা উচ্চারণ

লাক্বদ্ জ্বা - য়াকুম্ রসূলুম্ মিন আনফুসিকুম্ 'আযীযুন্ 'আলাইহি মা-'আনিত্তুম্ হারীছুন 'আলাইকুম্ বিল্মুমিনীনা রাঊর্ফু রহীম্।

জহুরুল হক

এখন তো তোমাদের কাছে একজন রসূল এসেছেন তোমাদেরই মধ্যে থেকে, তাঁর পক্ষে এটি দুঃসহ যা তোমাদের কষ্ট দেয়, তোমাদের জন্য তিনি পরম কল্যাণকামী, বিশ্বাসীদের প্রতি তিনি অতি দয়ার্দ্র, বিশেষ কৃপাময়।

মুহিউদ্দীন খান

তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ - কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।

বাংলা উচ্চারণ

ফাইন তাঅল্লাও ফাকুল্ হাস্বিয়াল্লা-হু লা য় ইলা-হা ইল্লা-হূ 'আলাইহি তাওয়াক্কাল্তু অহুঅ রব্বুল 'র্আশিল্ 'আজীম।

জহুরুল হক

অতঃপর যদি তারা ফিরে যায় তাহলে বলো - - '' আমার জন্যে যথেষ্ট, তিনি ব্যতীত অন্য উপাস্য নেই, তাঁরই উপরে আমি নির্ভর করি, আর তিনিই তো মহাসিংহাসনের অধিপতি।’’

মুহিউদ্দীন খান

এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme