আল মুদ্দাসসির , choose another chapter
আল মুদ্দাসসির
Chapter 74, 56 verses
বাংলা উচ্চারণ
সমকালীন বাংলা
Arabic, with marks
জহুরুল হক
Arabic
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়ুহাল্ মুদ্দাছ্ছিরু।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; হে বস্ত্রাবৃত,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
জহুরুল হক
১ হে প্রিয় পোশাক - পরিহিত!
Arabic
١ بسم الله الرحمن الرحيم يا أيها المدثر
বাংলা উচ্চারণ
২ কুম্ ফাআর্ন্যি।
সমকালীন বাংলা
২ উঠো, অতঃপর সতর্ক কর,
Arabic, with marks
٢ قُمْ فَأَنذِرْ
জহুরুল হক
২ ওঠো এবং সতর্ক করো,
বাংলা উচ্চারণ
৩ অরব্বাকা ফা কার্ব্বি
সমকালীন বাংলা
৩ এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
Arabic, with marks
٣ وَرَبَّكَ فَكَبِّرْ
জহুরুল হক
৩ আর তোমার প্রভু - - মাহাত্ম্য ঘোষণা করো,
বাংলা উচ্চারণ
৪ অছিয়া-বাকা ফাত্বোয়ার্হ্হি।
সমকালীন বাংলা
৪ এবং তোমার পোশাক পরিচ্ছন্ন রাখ,
Arabic, with marks
٤ وَثِيَابَكَ فَطَهِّرْ
জহুরুল হক
৪ আর তোমার পোশাক - - তবে পবিত্র করো,
বাংলা উচ্চারণ
৫ র্অরুজযা-ফাহজুর
সমকালীন বাংলা
৫ এবং অপবিত্রতা থেকে দূরে থাকো,
Arabic, with marks
٥ وَالرُّجْزَ فَاهْجُرْ
জহুরুল হক
৫ আর কদর্যতা - - তবে পরিহার করো,
বাংলা উচ্চারণ
৬ অলা- তাম্নুন্ তাস্তাক্ছিরু।
সমকালীন বাংলা
৬ এবং অধিক পাওয়ার আশায় দান করো না,
Arabic, with marks
٦ وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
জহুরুল হক
৬ আর অনুগ্রহ করো না বেশি পাবার প্রত্যাশায়,
বাংলা উচ্চারণ
৭ অলিরব্বিকা ফার্ছ্বি।
সমকালীন বাংলা
৭ এবং তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করো।
Arabic, with marks
٧ وَلِرَبِّكَ فَاصْبِرْ
জহুরুল হক
৭ আর তোমার প্রভুর জন্য তবে অধ্যবসায় চালিয়ে যাও।
বাংলা উচ্চারণ
৮ ফাইযা-নুক্বির ফিন্না-কুরি।
সমকালীন বাংলা
৮ অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
Arabic, with marks
٨ فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ
জহুরুল হক
৮ তারপর যখন শিঙায় আওয়াজ দেওয়া হবে,
Arabic
٨ فإذا نقر في الناقور
বাংলা উচ্চারণ
৯ ফাযা-লিকা ইয়াওমায়িযিঁই ইয়াওমুন্ 'আসীরুন্।
সমকালীন বাংলা
৯ তখন সে দিন হবে এক কঠিন দিন,
Arabic, with marks
٩ فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
জহুরুল হক
৯ সেটি তবে হবে, সেই দিনটি, এক মহাসংকটের দিন - -
Arabic
٩ فذلك يومئذ يوم عسير
বাংলা উচ্চারণ
১০ 'আলাল্ কা-ফিরীনা গইরু ইয়ার্সী।
সমকালীন বাংলা
১০ অস্বীকারকারীদের উপর সহজ হবে না।
Arabic, with marks
١٠ عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
জহুরুল হক
১০ অবিশ্বাসীদের উপরে; আরামদায়ক নয়।
Arabic
١٠ على الكافرين غير يسير
বাংলা উচ্চারণ
১১ র্যানী অমান্ খলাকতু অহীদাঁও।
সমকালীন বাংলা
১১ ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি একা সৃষ্টি করেছি,
Arabic, with marks
١١ ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
জহুরুল হক
১১ ছেড়ে দাও আমাকে ও তাকে যাকে আমি সৃষ্টি করেছি এককভাবে,
Arabic
١١ ذرني ومن خلقت وحيدا
বাংলা উচ্চারণ
১২ অজ্বা'আল্তু লাহূ মা-লাম্ মাম্দূদাঁও।
সমকালীন বাংলা
১২ এবং তাকে দিয়েছি বিপুল সম্পদ,
Arabic, with marks
١٢ وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا
জহুরুল হক
১২ আর তার জন্য আমি বিপুল ধনসম্পদ দিয়েছিলাম,
Arabic
١٢ وجعلت له مالا ممدودا
বাংলা উচ্চারণ
১৩ অবানীনা শুহূদাঁও
সমকালীন বাংলা
১৩ এবং উপস্থিত সন্তানদের,
Arabic, with marks
١٣ وَبَنِينَ شُهُودًا
জহুরুল হক
১৩ আর সন্তানসন্ততি প্রত্যক্ষ অবস্থানকারী,
বাংলা উচ্চারণ
১৪ অমাহ্হাত্তু লাহূ তাম্হীদান্।
সমকালীন বাংলা
১৪ এবং তার জন্য ব্যাপক সুব্যবস্থা,
Arabic, with marks
١٤ وَمَهَّدتُّ لَهُ تَمْهِيدًا
জহুরুল হক
১৪ আর তার জন্য আমি সহজ করে দিয়েছিলাম স্বচ্ছন্দভাবে,
Arabic
١٤ ومهدت له تمهيدا
বাংলা উচ্চারণ
১৫ ছুম্মা ইয়াতমা'ঊ আন্ আযীদা
সমকালীন বাংলা
১৫ এরপরেও সে আশা করে যে আমি আরও দেই,
Arabic, with marks
١٥ ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
জহুরুল হক
১৫ তারপরেও সে চায় যে আমি যেন আরো বাড়িয়ে দিই!
Arabic
١٥ ثم يطمع أن أزيد
বাংলা উচ্চারণ
১৬ কাল্লা- ইন্নাহূ কা-না লিআ-ইয়া-তিনা- 'আনীদা-।
সমকালীন বাংলা
১৬ কখনোই নয়! নিশ্চয়ই সে আমার নিদর্শনসমূহের প্রতি ছিলো উদ্ধত,
Arabic, with marks
١٦ كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا
জহুরুল হক
১৬ কখনো নয়! কেননা সে আমাদের নির্দেশাবলী সন্বন্ধে ঘোর বিরুদ্ধাচারী।
Arabic
١٦ كلا ۖ إنه كان لآياتنا عنيدا
বাংলা উচ্চারণ
১৭ সার্উহিকুহূ ছোয়া'ঊদা-।
সমকালীন বাংলা
১৭ শীঘ্রই আমি তাকে দুর্গম আরোহনে বাধ্য করবো।
Arabic, with marks
١٧ سَأُرْهِقُهُ صَعُودًا
জহুরুল হক
১৭ আমি তার উপরে আনব এক ক্রমবর্ধমান আঘাত।
বাংলা উচ্চারণ
১৮ ইন্নাহূ ফাক্কার অক্বদ্দার।
সমকালীন বাংলা
১৮ নিশ্চয়ই সে চিন্তা করেছে এবং পরিকল্পনা করেছে,
Arabic, with marks
١٨ إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ
জহুরুল হক
১৮ কেননা নিশ্চয় সে ভাবনাচিন্তা করল এবং মেপেজোখে দেখল।
বাংলা উচ্চারণ
১৯ ফাকুতিলা কাইফা ক্বার্দ্দা।
সমকালীন বাংলা
১৯ অতঃপর ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
Arabic, with marks
١٩ فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
জহুরুল হক
১৯ সুতরাং সে নিপাত যাক! কেমনতর সে যাচাই করেছিল!
বাংলা উচ্চারণ
২০ ছুম্মা কুতিলা কাইফা ক্বার্দ্দা।
সমকালীন বাংলা
২০ আবার ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
Arabic, with marks
٢٠ ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
জহুরুল হক
২০ পুনশ্চ সে নিপাত যাক! কেমন করে সে যাচাই করছিল!
বাংলা উচ্চারণ
২১ ছুম্মা নাজোর্য়া
সমকালীন বাংলা
২১ অতঃপর সে লক্ষ্য করলো,
Arabic, with marks
٢١ ثُمَّ نَظَرَ
জহুরুল হক
২১ সে আবার তাকিয়ে দেখল,
বাংলা উচ্চারণ
২২ ছুম্মা 'আবাসা ওয়াবাসার।
সমকালীন বাংলা
২২ অতঃপর সে ভ্রূকুটি করল ও মুখ বিকৃত করলো,
Arabic, with marks
٢٢ ثُمَّ عَبَسَ وَبَسَرَ
জহুরুল হক
২২ তারপর সে ভ্রকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল,
বাংলা উচ্চারণ
২৩ ছুম্মা আদ্বার ওয়াস্তার্ক্বা।
সমকালীন বাংলা
২৩ অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল ও অহংকার করল,
Arabic, with marks
٢٣ ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ
জহুরুল হক
২৩ তারপর সে পিছিয়ে গেল ও বুক ফুলিয়ে এগিয়ে এল,
Arabic
٢٣ ثم أدبر واستكبر
বাংলা উচ্চারণ
২৪ ফাক্ব-লা ইন্ হা-যা য় ইল্লা-সিহরুঁই ইয়ু”র্ছা।
সমকালীন বাংলা
২৪ এবং বলল, “এ তো কেবল প্রচলিত জাদু,”
Arabic, with marks
٢٤ فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
জহুরুল হক
২৪ তারপর বললে - - ''এ বরাবর চলে আসা জাদু বৈ তো নয়!
Arabic
٢٤ فقال إن هذا إلا سحر يؤثر
বাংলা উচ্চারণ
২৫ ইন্ হা-যা য় ইল্লা-ক্বওলুল্ বার্শা।
সমকালীন বাংলা
২৫ “এ তো মানুষেরই কথা ছাড়া কিছু নয়।”
Arabic, with marks
٢٥ إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ
জহুরুল হক
২৫ ''এ একজন মানুষের কথা বৈ তো নয়।’’
Arabic
٢٥ إن هذا إلا قول البشر
বাংলা উচ্চারণ
২৬ সাউছ্লীহি সার্ক্বা।
সমকালীন বাংলা
২৬ আমি তাকে সাকারে নিক্ষেপ করবো।
Arabic, with marks
٢٦ سَأُصْلِيهِ سَقَرَ
জহুরুল হক
২৬ আমি শীঘ্রই তাকে ফেলব জ্বালাময় আগুনে।
বাংলা উচ্চারণ
২৭ অমা য় আদ্র-কা মা-সার্ক্বা।
সমকালীন বাংলা
২৭ আর তুমি কীভাবে জানবে সাকার কী?
Arabic, with marks
٢٧ وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ
জহুরুল হক
২৭ আর কী তোমাকে বোঝাবে জ্বালাময় আগুনটা কি?
Arabic
٢٧ وما أدراك ما سقر
বাংলা উচ্চারণ
২৮ লা তুব্ক্বী অলা -তার্যা।
সমকালীন বাংলা
২৮ তা কিছু অবশিষ্ট রাখে না এবং কিছু ছাড়েও না,
Arabic, with marks
٢٨ لَا تُبْقِي وَلَا تَذَرُ
জহুরুল হক
২৮ তা কিছুই বাকী রাখে না, আর কিছুই ছেড়ে দেয় না,
Arabic
٢٨ لا تبقي ولا تذر
বাংলা উচ্চারণ
২৯ লাওয়্যা-হাতুল্লিল্বার্শা।
সমকালীন বাংলা
২৯ তা চামড়া দগ্ধকারী,
Arabic, with marks
٢٩ لَوَّاحَةٌ لِّلْبَشَرِ
জহুরুল হক
২৯ মানুষকে একেবারে ঝলসে দেবে,
বাংলা উচ্চারণ
৩০ 'আলাইহা- তিস্'আতা আ'র্শা
সমকালীন বাংলা
৩০ তার উপর রয়েছে উনিশ।
Arabic, with marks
٣٠ عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
জহুরুল হক
৩০ তার উপরে রয়েছে ''উনিশ’’।
বাংলা উচ্চারণ
৩১ অমা-জ্বা'আল্না য় আছ্হা-বান্না-রি ইল্লা-মালা-য়িকাতাঁও অমা-জ্বা'আল্না-ই'দ্দাতাহুম্ ইল্লা-ফিত্নাতাল্ লিল্লাযীনা কাফারূ লিইয়াস্ তাইক্বিনা ল্লাযীনা ঊতুল্ কিতা-বা অইয়ায্দা-দাল্ লাযীনা আ-মানূ য় ঈমা-নাঁও অলা-ইর্য়াতা-বাল্ লাযীনা ঊতুল্ কিতা-বা অল্ মু”মিনূনা অলিইয়াকুলাল্ লাযীনা ফী কুলূ বিহিম্ মারদ্বুঁও অল্ কা-ফিরূনা মা-যা য় আরদাল্লা-হু বিহা-যা-মাছালা- কাযা-লিকা ইয়ুদ্বিল্লুল্লা-হু মাইঁ ইয়াশা-য়ু অইয়াহ্দী মাইঁ ইয়াশা-য়্ অমা-ইয়া'লামু জুনূদা রব্বিকা ইল্লা-হূঅ অমা-হিয়া ইল্লা- যিক্রা-লিল্বার্শা।
সমকালীন বাংলা
৩১ এবং আমরা ফেরেশতাদের ছাড়া আগুনের তত্ত্বাবধায়ক বানাইনি, এবং এদের সংখ্যা নির্ধারণ করিনি অবিশ্বাসীদের জন্য এক পরীক্ষা ছাড়া, যেনো কিতাবপ্রাপ্তরা নিশ্চিত হতে পারে, এবং মুমিনদের বিশ্বাস বৃদ্ধি পায়, এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ না করে; আর যাদের অন্তরে রোগ আছে এবং অস্বীকারকারীরা বলে, “আল্লাহ এ উদাহরণ দ্বারা কী উদ্দেশ্য করেছেন?” এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথনির্দেশ দেন। আর তোমার প্রতিপালকের বাহিনীসমূহ সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। এবং এটি মানুষের জন্য এক উপদেশ ছাড়া কিছু নয়।
Arabic, with marks
٣١ وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
জহুরুল হক
৩১ আর আমরা ফিরিশ্তাদের ছাড়া আগুনের প্রহরী করি নি, আর যারা অবিশ্বাস পোষণ করেছে তাদের পরীক্ষারূপে ছাড়া আমরা এদের সংখ্যা নির্ধারণ করি নি, যেন যাদের গ্রন্থ দেয়া হয়েছিল তাদের দৃঢ়প্রত্যয় জন্মে, আর যারা বিশ্বাস করেছে তাদের ঈমান যেন বর্ধিত হয়, আর যাদের গ্রন্থ দেওয়া হয়েছে ও যারা বিশ্বাসী তারা যেন সন্দেহ না করে, আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে ও যারা অবিশ্বাসী তারা যেন বলতে পারে - - ''এই রূপকের দ্বারা আল্লাহ্ কী বোঝাতে চাইছেন?’’ এইভাবে আল্লাহ্ বিভ্রান্ত করেন যাকে তিনি ইচ্ছা করেন, এবং পথনির্দেশ দেন যাকে তিনি চান। আর তিনি ছাড়া আর কেউ তোমার প্রভুর বাহিনীকে সম্যক জানে না। বস্তুত এটি মানবকুলের জন্য এক সতর্কীকরণ বৈ তো নয়।
Arabic
٣١ وما جعلنا أصحاب النار إلا ملائكة ۙ وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ۙ ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون ۙ وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا ۚ كذلك يضل الله من يشاء ويهدي من يشاء ۚ وما يعلم جنود ربك إلا هو ۚ وما هي إلا ذكرى للبشر
বাংলা উচ্চারণ
৩২ কাল্লা-অল্ক্বার্মা।
সমকালীন বাংলা
৩২ কখনোই নয়! শপথ চাঁদের,
Arabic, with marks
٣٢ كَلَّا وَالْقَمَرِ
জহুরুল হক
৩২ না! ভাবো চাঁদের কথা;
বাংলা উচ্চারণ
৩৩ অল্লাইলি ইয্ আর্দ্বা।
সমকালীন বাংলা
৩৩ এবং রাতের, যখন তা অপসারিত হয়,
Arabic, with marks
٣٣ وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ
জহুরুল হক
৩৩ আর রাতের কথা যখন তার অবসান ঘটে।
বাংলা উচ্চারণ
৩৪ অছ্ছুব্হি ইযা য় আর্স্ফা।
সমকালীন বাংলা
৩৪ এবং সকালের, যখন তা আলোকিত হয়,
Arabic, with marks
٣٤ وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ
জহুরুল হক
৩৪ আর প্রভাতকালের কথা যখন তা হয় আলোকোজ্জ্বল।
Arabic
٣٤ والصبح إذا أسفر
বাংলা উচ্চারণ
৩৫ ইন্নাহা- লাইহ্দাল্ কুর্বা।
সমকালীন বাংলা
৩৫ নিশ্চয়ই তা এক মহাবিষয়ের অন্যতম।
Arabic, with marks
٣٥ إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ
জহুরুল হক
৩৫ নিঃসন্দেহ এটি অতি বিরাট এক ব্যাপার - -
Arabic
٣٥ إنها لإحدى الكبر
বাংলা উচ্চারণ
৩৬ নাযীরল্লিল্বার্শা ।
সমকালীন বাংলা
৩৬ মানুষের জন্য সতর্কবার্তা,
Arabic, with marks
٣٦ نَذِيرًا لِّلْبَشَرِ
জহুরুল হক
৩৬ মানুষের জন্য সতর্কীকরণরূপে,
বাংলা উচ্চারণ
৩৭ লিমান্ শা-য়া মিন্কুম্ আইঁ ইয়াতাক্বাদ্দামা আওইয়াতায়াখ্র্ ।
সমকালীন বাংলা
৩৭ তোমাদের মধ্যে যে অগ্রসর হতে বা পিছিয়ে থাকতে চায় তার জন্য।
Arabic, with marks
٣٧ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
জহুরুল হক
৩৭ তোমাদের মধ্যের তার জন্য যে আগবাড়তে চায়, অথবা পেছনে থাকতে চায়।
Arabic
٣٧ لمن شاء منكم أن يتقدم أو يتأخر
বাংলা উচ্চারণ
৩৮ কুল্লু নাফ্সিম বিমা- কাসাবাত্ রহীনাহ্।
সমকালীন বাংলা
৩৮ প্রত্যেক ব্যক্তি তার অর্জনের জন্য দায়বদ্ধ;
Arabic, with marks
٣٨ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
জহুরুল হক
৩৮ প্রত্যেক সত্ত্বাই জামিন থাকবে যা সে অর্জন করে তার জন্য, - -
Arabic
٣٨ كل نفس بما كسبت رهينة
বাংলা উচ্চারণ
৩৯ ইল্লা য় আছ্হাবাল্ ইয়ামীন্।
সমকালীন বাংলা
৩৯ তবে ডানদিকের সঙ্গীরা ব্যতীত।
Arabic, with marks
٣٩ إِلَّا أَصْحَابَ الْيَمِينِ
জহুরুল হক
৩৯ ডানদিকের লোকেরা ব্যতীত,
Arabic
٣٩ إلا أصحاب اليمين
বাংলা উচ্চারণ
৪০ ফী জ্বান্না-ত্ ইয়াতাসা-য়ালূন্।
সমকালীন বাংলা
৪০ তারা থাকবে উদ্যানসমূহে; পরস্পরকে প্রশ্ন করবে,
Arabic, with marks
٤٠ فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ
জহুরুল হক
৪০ জান্নাতে, তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে - -
Arabic
٤٠ في جنات يتساءلون
বাংলা উচ্চারণ
৪১ 'আনিল্ মুজ্ব্রিমীনা।
সমকালীন বাংলা
৪১ অপরাধীদের সম্পর্কে,
Arabic, with marks
٤١ عَنِ الْمُجْرِمِينَ
জহুরুল হক
৪১ অপরাধীদের সম্পর্কে;
বাংলা উচ্চারণ
৪২ মা-সালাকাকুম্ ফী সার্ক্ব।
সমকালীন বাংলা
৪২ “কী তোমাদের সাকারে প্রবেশ করিয়েছে?”
Arabic, with marks
٤٢ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
জহুরুল হক
৪২ ''কিসে তোমাদের নিয়ে এসেছে জ্বালাময় আগুনে?’’
Arabic
٤٢ ما سلككم في سقر
বাংলা উচ্চারণ
৪৩ ক্ব-লূ লাম্ নাকু মিনাল্ মুছোয়াল্লীন্।
সমকালীন বাংলা
৪৩ তারা বলবে, “আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না,
Arabic, with marks
٤٣ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
জহুরুল হক
৪৩ তারা বলবে - - ''আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না,
Arabic
٤٣ قالوا لم نك من المصلين
বাংলা উচ্চারণ
৪৪ অলাম্ নাকু নুত'ইমুল্ মিসকীন্।
সমকালীন বাংলা
৪৪ এবং অভাবগ্রস্তকে আহার করাতাম না,
Arabic, with marks
٤٤ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ
জহুরুল হক
৪৪ ''আর আমরা অভাবগ্রস্তদের খাবার দিতে চাইতাম না;
Arabic
٤٤ ولم نك نطعم المسكين
বাংলা উচ্চারণ
৪৫ অকুন্না-নাখূদু মা'আল্ খ-য়িদ্বীন্।
সমকালীন বাংলা
৪৫ এবং আমরা অর্থহীন আলোচনায় লিপ্তদের সঙ্গে যোগ দিতাম,
Arabic, with marks
٤٥ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
জহুরুল হক
৪৫ ''বরং আমরা বৃথা তর্ক করতাম বৃথা তর্ককারীদের সঙ্গে,
Arabic
٤٥ وكنا نخوض مع الخائضين
বাংলা উচ্চারণ
৪৬ অকুন্না নুকায্যিবু বিইয়াওমিদ্দীন্।
সমকালীন বাংলা
৪৬ এবং প্রতিদান দিবসকে অস্বীকার করতাম,
Arabic, with marks
٤٦ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ
জহুরুল হক
৪৬ ''আর আমরা বিচারের দিনকে মিথ্যা বলতাম, - -
Arabic
٤٦ وكنا نكذب بيوم الدين
বাংলা উচ্চারণ
৪৭ হাত্তা য় আতা-নাল্ ইয়াক্বীন্।
সমকালীন বাংলা
৪৭ অবশেষে নিশ্চিত বিষয়টি আমাদের কাছে আসলো।”
Arabic, with marks
٤٧ حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ
জহুরুল হক
৪৭ ''যতক্ষণ না অবশ্যাম্ভাবী আমাদের কাছে এসেছিল।’’
Arabic
٤٧ حتى أتانا اليقين
বাংলা উচ্চারণ
৪৮ ফামা-তান্ ফা'ঊহুম্ শাফা-'আতুশ্ শা-ফি'ঈন্।
সমকালীন বাংলা
৪৮ অতঃপর কাজে আসবে না সুপারিশকারীদের সুপারিশ।
Arabic, with marks
٤٨ فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
জহুরুল হক
৪৮ ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না।
Arabic
٤٨ فما تنفعهم شفاعة الشافعين
বাংলা উচ্চারণ
৪৯ ফামা- লাহুম্ 'আনিত্তায্কিরতি মু'রিদ্বীন্।
সমকালীন বাংলা
৪৯ তাহলে তাদের কী হয়েছে যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?
Arabic, with marks
٤٩ فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ
জহুরুল হক
৪৯ তাদের তবে কি হয়েছে যে তারা অনুশাসন থেকে ফিরে চলে যায়,
Arabic
٤٩ فما لهم عن التذكرة معرضين
বাংলা উচ্চারণ
৫০ কায়ান্নাহুম্ হুমুরুম্ মুস্তান্ফিরাহ্।
সমকালীন বাংলা
৫০ তারা যেন ভীতসন্ত্রস্ত গাধা
Arabic, with marks
٥٠ كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ
জহুরুল হক
৫০ যেন তারা ভীত - ত্রস্ত গাধার দল,
Arabic
٥٠ كأنهم حمر مستنفرة
বাংলা উচ্চারণ
৫১ র্ফারাত্ মিন্ ক্বাস্ ওয়ারাহ্।
সমকালীন বাংলা
৫১ যারা সিংহ থেকে পালিয়েছে।
Arabic, with marks
٥١ فَرَّتْ مِن قَسْوَرَةٍ
জহুরুল হক
৫১ পালিয়ে যাচ্ছে সিংহের থেকে?
বাংলা উচ্চারণ
৫২ বাল্ ইয়ুরীদু কুল্লুম্ রিয়িম্ মিন্হুম্ আইঁ ইয়ু”তা-ছুহুফাম্ মুনাশ্শারহ্।
সমকালীন বাংলা
৫২ বরং তাদের প্রত্যেকে চায় যে তাকে খোলা পাতা সমূহ দেওয়া হোক।
Arabic, with marks
٥٢ بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
জহুরুল হক
৫২ বস্তুত তাদের মধ্যের প্রত্যেকটি লোকই চায় যে তাকে যেন দেওয়া হয় খোলামেলা কাগজের তাড়া।
Arabic
٥٢ بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة
বাংলা উচ্চারণ
৫৩ কাল্লা- বাল্ লা-ইয়াখ-ফূনাল্ আ-খিরাহ্।
সমকালীন বাংলা
৫৩ কখনোই নয়! বরং তারা পরকালকে ভয় করে না।
Arabic, with marks
٥٣ كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ الْآخِرَةَ
জহুরুল হক
৫৩ কখনো না। তারা কিন্ত পরকালের ভয় করে না।
Arabic
٥٣ كلا ۖ بل لا يخافون الآخرة
বাংলা উচ্চারণ
৫৪ কাল্লা য় ইন্নাহূ তায্কিরাহ্।
সমকালীন বাংলা
৫৪ কখনোই নয়! নিশ্চয়ই এটি এক উপদেশ,
Arabic, with marks
٥٤ كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ
জহুরুল হক
৫৪ কক্ষনো না! এটি নিশ্চয়ই এক অনুশাসন।
বাংলা উচ্চারণ
৫৫ ফামান্ শা-য়া যাকারহ্।
সমকালীন বাংলা
৫৫ অতএব যার ইচ্ছা, সে তা স্মরণ করুক।
Arabic, with marks
٥٥ فَمَن شَاءَ ذَكَرَهُ
জহুরুল হক
৫৫ সুতরাং যে কেউ চায় সে এটি স্মরণ করুক।
বাংলা উচ্চারণ
৫৬ অমা-ইয়ায্কুরূনা ইল্লা য় আইঁ ইয়াশা-য়াল্লা-হ্ হুওয়া আহ্লুত্ তাক্ব্ওয়া অআহ্লুল্ মাগ্ফিরহ্।
সমকালীন বাংলা
৫৬ আর তারা স্মরণ করবে না, যদি না আল্লাহ ইচ্ছা করেন। তিনিই ভয়ের অধিক যোগ্য এবং ক্ষমা করার অধিক যোগ্য।
Arabic, with marks
٥٦ وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ
জহুরুল হক
৫৬ আর তারা মনোনিবেশ করবে না যদি না আল্লাহ্ ইচ্ছা করেন। তিনিই ভয়ভক্তি করার যোগ্য পাত্র এবং তিনিই পরিত্রাণের যথার্থ অধিকারী।
Arabic
٥٦ وما يذكرون إلا أن يشاء الله ۚ هو أهل التقوى وأهل المغفرة
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report