Kitab

আল ত্বালাক্ব

Chapter 65, 12 verses

  • বাংলা উচ্চারণ
  • সমকালীন বাংলা
  • ইসলামিক ফাউন্ডেশন
বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়্যুহান্ নাবিয়্যু ইযা-ত্বোয়াল্লাকতুমুন্ নিসা-য়া ফাত্বোয়াল্লিকূ হুন্না লিই'দ্দাতিহিন্না অআহ্ছুল্ ই'দ্দাতা অত্তাকুল্লা-হা রব্বাকুম্ লা-তুখ্রিজহুন্না মিম্ বুইয়ূতিহিন্না অলা-ইয়াখ্রুজনা ইল্লা য় আইঁ ইয়া”তীনা বিফা-হিশাতিম্ মুবাইয়্যিনাহ্ অতিল্কা হুদূদুল্লা-হ্ অমাইঁয়্যাতা'আদ্দা হুদূদাল্লা-হি ফাক্বদ্ জোয়ালামা নাফ্সাহ্ লা-তাদ্রী লা 'আল্লা-হা ইয়ুহ্দিছূ বা'দা যা-লিকা আম্র-।

সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; হে নবী, যখন তোমরা নারীদের তালাক দাও, তখন তাদেরকে তালাক দাও নির্ধারিত সময়ের প্রতি লক্ষ্য রেখে এবং নির্ধারিত সময় গণনা করো। আর তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না, আর তারাও যেন বের না হয়, যদি না তারা প্রকাশ্য অশ্লীলতা করে। এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, সে অবশ্যই নিজের প্রতি অন্যায় করে। তুমি জানো না, হয়তো এরপর কোনো নতুন কিছু আনবেন।

ইসলামিক ফাউন্ডেশন

হে নবী! তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা কর, উহাদেরকে তালাক দিও ‘ইদ্দতের প্রতি লক্ষ্য রাখিয়া এবং তোমরা ‘ইদ্দতের হিসাব রাখিও এবং তোমাদের প্রতিপালক ‌কে ভয় করিও। তোমরা উহাদেরকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না এবং উহারাও যেন বাহির না হয়, যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়। এইগুলি ‌র নির্ধারিত সীমা ; যে ‌র সীমা লংঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে। তুমি জান না, হয়তো ‌ ইহার পর কোন উপায় করিয়া দিবেন।

বাংলা উচ্চারণ

ফাইযা- বালাগ্না আজ্বালাহুন্না ফাআম্সিকূ হুন্না বিমা'রূফিন্ আওফা-রিকুহুন্না বিমা'রূফিঁও অআশ্হিদূ যাওয়াই 'আদ্লিম্ মিন্কুম্ অ আক্বীমুশ্ শাহা-দাতা লিল্লা-হ্ যা-লিকুম্ ইয়ূ 'আজু বিহী মান্ কা-না ইয়ুমিনূ বিল্লা-হি অল্ইয়াওমিল্ আ-র্খি অমাইঁ ইয়াত্তাক্বি ল্লা-হা ইয়াজ'আল্ লাহূ মাখ্রজ্বা-।

সমকালীন বাংলা


৬৫–২ : অতঃপর যখন তারা তাদের নির্ধারিত সময়ের শেষপ্রান্তে পৌঁছে, তখন হয় তাদেরকে যথাযথভাবে রেখে দাও অথবা যথাযথভাবে পৃথক করে দাও। আর তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখো এবং আল্লাহর জন্য সাক্ষ্য প্রতিষ্ঠা করো। এর দ্বারা উপদেশ দেওয়া হয় তাকে, যে ও শেষ দিবসে ঈমান রাখে। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য একটি উত্তরণের পথ করে দেন।

ইসলামিক ফাউন্ডেশন

উহাদের ‘ইদ্দত পূরণের কাল আসন্ন হইলে তোমরা হয় যথাবিধি উহাদেরকে রাখিয়া দিবে, না হয় উহাদেরকে যথাবিধি পরিত্যাগ করিবে এবং তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে আর তোমরা ‌র জন্য সঠিক সাক্ষ্য দিবে। ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেহ ‌ ও আখিরাতে বিশ্বাস করে তাহাকে উপদেশ দেওয়া হইতেছে। যে কেহ ‌কে ভয় করে ‌ তাহার পথ করিয়া দিবেন,

বাংলা উচ্চারণ

অইর্য়াযুকহু মিন্ হাইছু লা-ইয়াহ্তাসিব্ অমাইঁ ইয়া তাওয়াক্কাল্ 'আলাল্লা-হি ফাহুওয়া হাস্বুহ্ ইন্নাল্লা-হা বা-লিগু আম্রিহ্ ক্বদ্ জ্বা'আলাল্লা-হু লিকুল্লি শাইয়িন্ ক্বদ্রা।

সমকালীন বাংলা

এবং তিনি তাকে এমন উৎস থেকে জীবিকা দেন, যা সে কল্পনাও করে না। আর যে আল্লাহর উপর নির্ভর করে, তিনিই তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই তাঁর নির্দেশ কার্যকর করেন। প্রত্যেক বিষয়ের  জন্য একটি পরিমাপ নির্ধারণ করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন

এবং তাহাকে তাহার ধারণাতীত উৎস হইতে দান করিবেন রিযিক। যে ব্যক্তি ‌র উপর নির্ভর করে তাহার জন্য ‌ই যথেষ্ট। ‌ তাঁহার ইচ্ছা পূরণ করিবেনই ; ‌ সমস্ত কিছুর জন্য স্থির করিয়াছেন নির্দিষ্ট মাত্রা।

বাংলা উচ্চারণ

অল্লা-য়ী ইয়াইস্না মিনাল্ মাহীদ্বি মিন্ নিসা-য়িকুম্ ইর্নি তাব্তুম্ ফা'ইদ্দাতুহুন্না ছালা-ছাতু আশ্হুরিঁও অল্লা-য়ী লাম্ ইয়াহিদ্ব্ন্ অ ঊলা-তুল্ আহ্মা-লি আজ্বালুহুন্না আইঁ ইয়াদ্বোয়া'না হাম্লাহুন্ অমাইঁইয়াত্তাক্বিল্লা-হা ইয়াজ'আল্ লাহূ মিন্ আম্রিহী ইয়ুস্র-।

সমকালীন বাংলা

আর তোমাদের নারীদের মধ্যে যারা ঋতুস্রাব সম্পর্কে নিরাশ হয়েছে, যদি তোমরা সন্দেহ কর, তবে তাদের নির্ধারিত সময় তিন মাস। আর যাদের এখনো ঋতুস্রাব হয়নি, তাদেরও তাই। আর গর্ভবতী নারীদের নির্ধারিত সময় হলো, গর্ভের সন্তান প্রসব করা পর্যন্ত। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার বিষয় সহজ করে দেন।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের যে সকল স্ত্রীর আর ঋতুমতী হইবার আশা নাই তাহাদের ‘ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদের ‘ইদ্দতকাল হইবে তিন মাস এবং যাহারা এখনও রজঃস্বলা হয় নাই তাহাদেরও ; আর গর্ভবতী নারীদের ‘ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে ‌ তার সমস্যা সমাধান সহজ করিয়া দিবেন।

বাংলা উচ্চারণ

যা-লিকা আম্রুল্লা-হি আন্যালাহূয় ইলাইকুম্ অমাইঁ ইয়াত্তাক্বিল্লা-হা ইয়ুকার্ফ্ফি 'আন্হু সাইয়িয়া-তিহী অইয়ু'জিম্ লাহূয় আজর-।

সমকালীন বাংলা

এ হলো আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার মন্দকর্মগুলো মুছে দেন এবং তার জন্য প্রতিদান মহান করে দেন।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা ‌র বিধান যাহা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন। ‌কে যে ভয় করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দিবেন মহাপুরস্কার।

বাংলা উচ্চারণ

আস্কিনূ হুন্না মিন্ হাইছু সাকান্তুম্ মিঁও উজদিকুম্ অলাতুদ্বোয়া -র্ রূহুন্না লিতুদ্বোয়াইয়িকু 'আলাইহিন্ অইন্ কুন্না উলা-তি হাম্লিন্ ফাআন্ফিকু 'আলাইহিন্না হাত্তা-ইয়াদ্বোয়া'না হাম্লাহুন্না ফাইন্ র্আদ্বোয়া'না লাকুম্ ফাআ-তূ হুন্না উজরাহুন্না অ”তামিরূ বাইনাকুম্ বিমা'রূফিন্ অইন্ তা'আ-র্সাতুম্ ফাসার্তুদ্বি'ঊ লাহূ য় উখ্রা-।

সমকালীন বাংলা

তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে তোমরা বাস করো, সেখানে তাদেরও বাস করতে দাও। আর তাদেরকে কষ্ট দেওয়ার জন্য সংকটে ফেলো না। আর যদি তারা গর্ভবতী হয়, তবে সন্তান প্রসব করা পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করো। অতঃপর যদি তারা তোমাদের সন্তানের দুধ পান করায়, তবে তাদের পারিশ্রমিক দাও এবং তোমাদের মধ্যে যথাযথভাবে পরামর্শ করো। আর যদি তোমরা পরস্পরের জন্য অসুবিধা সৃষ্টি করো, তবে তার জন্য অন্য নারী বুকেরদুধ পান করাবে।

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেইরূপ গৃহে বাস কর তাহাদেরকেও সেইরূপ গৃহে বাস করিতে দিবে; তাহাদেরকে উত্ত্যক্ত করিবে না সঙ্কটে ফেলিবার জন্য ; তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদের জন্য ব্যয় করিবে। যদি তাহারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করে তবে তাহাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করিবে। তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তাহা হইলে অন্য নারী তাহার পক্ষে স্তন্য দান করিবে।

বাংলা উচ্চারণ

লিইয়ুন্ফিক যূ সা'আতিম্ মিন্ সা'আতিহ্ অমান্ কুদিরা 'আলাইহি রিয্কুহূ ফাল্ইয়ুন্ফিক মিম্মা য় আ-তা-হু ল্লা-হ্ লা-ইয়ুকাল্লিফুল্লা -হু নাফ্সান্ ইল্লা-মা য় আ-তা-হা-সাইয়াজ'আলু ল্লা-হু বা'দা 'উস্রিঁন ইয়ুস্র-।

সমকালীন বাংলা

যার সামর্থ্য আছে, সে যেন তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করে। আর যার জীবিকা সীমিত করা হয়েছে, সে যেন তাকে যা দিয়েছেন, তা থেকেই ব্যয় করে। কাউকে তার প্রদত্ত সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। কষ্টের পর স্বস্তি এনে দেবেন।

ইসলামিক ফাউন্ডেশন

বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করিবে এবং যাহার জীবনোপকরণ সীমিত সে ‌ যাহা দান করিয়াছেন তাহা হইতে ব্যয় করিবে। ‌ যাহাকে যে সামর্থ্য দিয়াছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না। ‌ কষ্টের পর দিবেন স্বস্তি।

বাংলা উচ্চারণ

অকায়াইয়িম্ মিন্ র্ক্বইয়াতিন্ 'আতাত্ 'আন্ আম্রি রব্বিহা- অরুসুলিহী ফাহা-সাব্না-হা- হিসা- বান্ শাদীদাঁও অ 'আয্যাব্না-হা-'আযা-বান্ নুক্র-।

সমকালীন বাংলা

আর কত জনপদ তাদের পালনকর্তার নির্দেশ ও তাঁর রাসূলদের অবাধ্য হয়েছিল। অতঃপর আমরা তাদের কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে ভয়াবহ শাস্তি দিয়েছিলাম।

ইসলামিক ফাউন্ডেশন

কত জনপদ উহাদের প্রতিপালক ও তাঁহার রাসূলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করিয়াছিল! ফলে আমি উহাদের নিকট হইতে কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদেরকে দিয়াছিলাম কঠিন শাস্তি।

বাংলা উচ্চারণ

ফাযা-ক্বত্ অবা-লা আম্রিহা- অকা-না 'আ-ক্বিবাতু আম্রিহা- খুস্র-।

সমকালীন বাংলা

অতঃপর তারা তাদের কাজের পরিণতি ভোগ করেছিল, এবং তাদের কাজের পরিণাম ছিল ক্ষতি।

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর উহারা উহাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিল; ক্ষতিই হইল উহাদের কর্মের পরিণাম।

বাংলা উচ্চারণ

আ'আদ্দাল্লা-হু লাহুম্ 'আযা-বান্ শাদীদান্ ফাত্তাকু ল্লা-হা ইয়া য় উলিল্ আল্বা-বি ল্লাযীনা আ-মানূ ক্বদ্ আন্যালাল্লা-হু ইলাইকুম্ যিক্র-।

সমকালীন বাংলা

তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করেছেন। অতএব, হে বোধসম্পন্ন ব্যক্তিরা, যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমাদের প্রতি এক উপদেশ নাযিল করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন

‌ উহাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রাখিয়াছেন। অতএব তোমরা ‌কে ভয় কর, হে বোধসম্পন্ন ব্যক্তিগণ ! যাহারা ঈমান আনিয়াছ। নিশ্চয় ‌ তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন উপদেশ -

বাংলা উচ্চারণ

রসূলাইঁ ইয়াত্লূ 'আলাইকুম্ আ-ইয়া-তিল্লা-হি মুবাইয়িনা-তিল্ লিইয়ুখ্রিজ্বাল্ লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি মিনাজ্ জুলুমা-তি ইলান্ র্নূ অমাইঁইয়ু”মিম্ বিল্লা-হি অইয়া'মাল্ ছোয়া-লিহাইঁ ইয়ুদ্খিল্হু জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্ হা-রু খ-লিদীনা-ফীহা য় আবাদা- ক্বদ্ আহ্সানাল্লা-হু লাহূ রিয্ক্বা-।

সমকালীন বাংলা

একজন রাসূল, যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন, যাতে তিনি যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে অন্ধকারসমূহ থেকে আলোর দিকে বের করে আনেন। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, তিনি তাকে এমন উদ্যানসমূহে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়; সেখানে তারা অনন্তকাল থাকবে। তার জন্য উত্তম জীবিকা দান করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন

এক রাসূল, যে তোমাদের নিকট ‌র সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে, যাহারা ও সৎকর্মপরায়ণ তাহাদেরকে অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য। যে কেহ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে ; ‌ তাহাকে উত্তম রিযিক দিবেন।

বাংলা উচ্চারণ

আল্লা-হুল্লাযী খলাক্ব সাব্'আ সামা-ওয়া-তিঁও অমিনাল্ র্আদ্বি মিছ্লাহুন্ ইয়াতানায্যালুল্ আম্রু বাইনাহুন্না লিতা'লামূ য় আন্নাল্লা-হা 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বদীরুঁও অআন্নাল্লা-হা ক্বদ্ আহা-ত্বোয়া বিকুল্লি শাইয়িন্ ই'ল্মা-।

সমকালীন বাংলা

, যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেরকম। এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পারো যে সবকিছুর উপর সর্বশক্তিমান, এবং জ্ঞানের দ্বারা সবকিছুকে পরিবেষ্টন করে আছেন।

ইসলামিক ফাউন্ডেশন

‌ই সৃষ্টি করিয়াছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও, উহাদের মধ্যে নামিয়া আসে তাঁহার নির্দেশ ; যাহাতে তোমরা বুঝিতে পার যে, ‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছেন।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme