আল তাকাসূর
Chapter 102, 8 verses
-
বাংলা উচ্চারণ
-
সমকালীন বাংলা
-
মুহিউদ্দীন খান
-
আবদুস শহীদ নাসিম
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আল্হা-কুমু ত্তাকা-ছুরু
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের ব্যস্ত রেখেছে,
মুহিউদ্দীন খান
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
আবদুস শহীদ নাসিম
বেশি বেশি প্রাচুর্য লাভের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে (এবং তোমরা এ মোহ ত্যাগ করবেনা),
বাংলা উচ্চারণ
হাত্তা-র্যুতুমুল্ মাক্বা-র্বি।
সমকালীন বাংলা
যতক্ষণ না তোমরা কবরগুলোতে পৌঁছাও,
মুহিউদ্দীন খান
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
আবদুস শহীদ নাসিম
যতোক্ষণ না তোমরা কবর যিয়ারত (মৃত্যু বরণ) করবে।
বাংলা উচ্চারণ
কাল্লা-সাওফা তা'লামূনা
সমকালীন বাংলা
কখনোই না; শীঘ্রই তোমরা জানতে পারবে,
মুহিউদ্দীন খান
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
আবদুস শহীদ নাসিম
না (এ কাজ সংগত নয়), তোমরা শীঘ্রি জানতে পারবে!
বাংলা উচ্চারণ
ছুম্মা কাল্লা-সাওফা তা'লামূন্।
সমকালীন বাংলা
তারপর কখনোই না; শীঘ্রই তোমরা জানতে পারবে,
মুহিউদ্দীন খান
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
আবদুস শহীদ নাসিম
আবার বলছি, না (এ কাজ সংগত নয়), সহসাই তোমরা জানতে পারবে!
বাংলা উচ্চারণ
কাল্লা-লাও তা'লামূনা ই'ল্মাল্ ইয়াক্বীন্।
সমকালীন বাংলা
কখনোই না; যদি তোমরা নিশ্চিত জ্ঞান দিয়ে জানতে,
মুহিউদ্দীন খান
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
আবদুস শহীদ নাসিম
না (এটা সংগত নয়), যদি তোমাদের নিশ্চিত এলেম থাকতো (তবে তোমরা এমনটি করতে না)
বাংলা উচ্চারণ
লাতারায়ুন্নাল্ জ্বাহীমা
সমকালীন বাংলা
নিশ্চয়ই তোমরা জাহিম দেখতে পাবে,
মুহিউদ্দীন খান
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
আবদুস শহীদ নাসিম
তোমরা অবশ্যি দেখতে পাবে জাহিম (জ্বলন্ত আগুন),
বাংলা উচ্চারণ
ছুম্মা লাতারায়ুন্নাহা-'আইনাল্ ইয়াক্বীন।
সমকালীন বাংলা
তারপর নিশ্চয়ই তোমরা তা স্বচক্ষে দেখবে,
মুহিউদ্দীন খান
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
আবদুস শহীদ নাসিম
আবার বলছি, তোমরা অবশ্যি তা দেখতে পাবে নিশ্চিত নজরে।
বাংলা উচ্চারণ
ছুম্মা লাতুস্য়ালুন্না ইয়াওমায়িযিন্ 'আনিন্নাঈ'ম্।
সমকালীন বাংলা
তারপর সেদিন তোমাদের অবশ্যই অনুগ্রহসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
মুহিউদ্দীন খান
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
আবদুস শহীদ নাসিম
সেদিন তোমাদের অবশ্যি জিজ্ঞাসা করা হবে (দুনিয়ার জীবনে প্রদত্ত) অনুগ্রহ রাজি সম্পর্কে।