Kitab

আল ইমরান

Chapter 3, 200 verses

  • বাংলা উচ্চারণ
  • সমকালীন বাংলা
  • মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলিফ্ লাম্ মীম্

সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি—যিনি পরম করুণাময়, যিনি পরম দয়ালু; আলিফ লাম মীম,

মুহিউদ্দীন খান

আলিফ লাম মীম।

বাংলা উচ্চারণ

আল্লা-হু লা ইলা-হা ইল্লা-হুঅাল হাইয়্যুল্ ক্বাইয়্যূম্।

সমকালীন বাংলা

ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।

মুহিউদ্দীন খান

ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক।

বাংলা উচ্চারণ

নায্যালা 'আলাইকাল্ কিতা-বাবিল্হাক্ব ্ক্বি মুছোয়াদ্দিক্বাল্ লিমা-বাইনা ইয়াদাইহি অআন্যালাত তাওরা-তা অল্ ইন্জ্বীল্।

সমকালীন বাংলা

তিনি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন, যাহা উহার পূর্বের কিতাবের সমর্থক আর তিনি অবতীর্ণ করিয়াছিলেন তাওরাত ও ইনজীল

মুহিউদ্দীন খান

তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে; যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমুহের।

বাংলা উচ্চারণ

মিন্ ক্বাব্লু হুদাল লিন্না-সি অআন্যালাল্ র্ফুক্বা-ন্ ইন্নাল্লাযীনা কাফারূ বিআ-ইয়া-তিল্লা-হি লাহুম 'আযা-বুন্ শাদীদ্ অল্লা-হু 'আযীযুন্ যুন্তিক্বা-ম্।

সমকালীন বাংলা

ইতিপূর্বে মানবজাতির সৎপথ প্রদর্শনের জন্য; আর তিনি অবতীর্ণ করিয়াছেন। যাহারা নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে। মহাপরাক্রমশালী, দণ্ডদাতা।

মুহিউদ্দীন খান

নাযিল করেছেন তাওরত ও ইঞ্জিল, এ কিতাবের পূর্বে, মানুষের হেদায়েতের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। আর হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা লা-ইয়াখ্ফা-'আলাইহি শাইয়ুন্ ফিল্ র্আদ্বি অলা-ফিস্ সামা - ই।

সমকালীন বাংলা

, নিশ্চয়ই আসমান ও যমিনে কিছুই তাঁহার নিকট গোপন থাকে না।

মুহিউদ্দীন খান

আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই।

বাংলা উচ্চারণ

হুওয়াল্লাযী ইয়ুছোয়াওয়্যিরুকুম্ ফিল্ র্আহা-মি কাইফা ইয়া শা - উ লায় ইলা-হা ইল্লা-হুওয়াল্ 'আযীযুল্ হাকীম্

সমকালীন বাংলা

তিনিই মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই; তিনি প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

তিনিই সেই , যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

হুওয়াল্লাযী য় আন্যালা 'আলাইকাল্ কিতা-বা মিন্হু আ-ইয়া-তুম্ মুহ্কামা-তুন্ হুন্না উম্মুল্ কিতা-বি অউখারু মুতাশা-বিহা-ত্ ফাআম্মাল লাযীনা ফী কুলূবিহিম্ যাইগুন্ ফাইয়াত্তাবি'ঊ না মা-তাশা-বাহা মিন্হুব্তিগা - য়াল্ ফিত্নাতি অব্তিগা - য়া তাওয়ীলিহী অমা-ইয়া'লামু তাওয়ীলাহূ য় ইল্লাল্লা-হ্। র্অরা-সিখূনা ফিল্'ইল্মি ইয়াকুলূনা আ-মান্না-বিহী কুল্লম্ মিন্ 'ইন্দি রব্বিনা- অমা-ইয়ায্যাক্কারু ইল্লায় ঊ-লুল্ আল্বা-ব্।

সমকালীন বাংলা

তিনিই তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কিছু আয়াত ‘মুহ্কাম’, এইগুলি কিতাবের মূল ; আর অন্যগুলি ‘মুতাশাবিহ্’, যাহাদের অন্তরে সত্য - লংঘন প্রবণতা রহিয়াছে শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না। আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে, ‘আমরা ইহা বিশ্বাস করি, সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত’; এবং বোধশক্তিসম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না।

মুহিউদ্দীন খান

তিনিই আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিৎনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে তন্মধ্যেকার রূপকগুলোর। আর সেগুলোর ব্যাখ্যা ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না।

বাংলা উচ্চারণ

রব্বানা-লা-তুযিগ্ কুলূবানা- বা'দা ইয্ হাদাইতানা-অহাবলানা-মিল্ লাদুন্কা রহ্মাতান্ ইন্নাকা আন্তাল্ অহ্হা-ব্।

সমকালীন বাংলা

‘হে আমাদের প্রতিপালক! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লংঘনপ্রবণ করিও না এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান কর, নিশ্চয়ই তুমি মহাদাতা।

মুহিউদ্দীন খান

হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।

বাংলা উচ্চারণ

রব্বানায় ইন্নাকা জ্বা-মি'উন্ না-সি লিইয়াওমিল্ লা-রাইবা ফীহ্ ইন্নাল্লা-হা লা-ইয়ুখ্লিফুল্ মী'আ-দ্।

সমকালীন বাংলা

‘হে আমাদের প্রতিপালক! তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে, ইহাতে কোন সন্দেহ নাই; নিশ্চয়ই প্রতিশ্রতির ব্যতিক্রম করেন না।’

মুহিউদ্দীন খান

হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় তাঁর ওয়াদার অন্যথা করেন না।

বাংলা উচ্চারণ

ইন্নাল লাযীনা কাফারূ লান্ তুগ্নিয়া 'আন্হুম্ আম্ওয়া-লুহুম্ অলায় আওলাদুহুম্ মিনাল্লা-হি শাইয়া- অ উলা-য়িকা হুম অকুদুন নার্-।

সমকালীন বাংলা

নিশ্চয়ই যাহারা করে নিকট তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান - সন্ততি অবশ্যই কোন কাজে লাগিবে না এবং ইহারাই দোজখের ইন্ধন।

মুহিউদ্দীন খান

যারা কুফুরী করে, তাদের ধন - সম্পদ ও সন্তান - সন্ততি আল্লাহর সামনে কখনও কাজে আসবে না। আর তারাই হচ্ছে দোযখের ইন্ধন।

বাংলা উচ্চারণ

কাদাবি আ-লি র্ফি'আওনা অল্লাযী না মিন্ ক্বাব্লিহিম্ কায্যাবূ বিআ-ইয়া-তিনা-ফাআখাযাহুমুল্লা-হু বিযুনূবিহিম অল্লা-হু শাদীদুল্ 'ইক্বা-ব্।

সমকালীন বাংলা

তাহাদের অভ্যাস ফির‘আওনী সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তিগণের অভ্যাসের ন্যায়; উহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছিল; ফলে তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তিদান করিয়াছিলেন। শাস্তিদানে অত্যন্ত কঠোর।

মুহিউদ্দীন খান

ফেরআউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ীই তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহর আযাব অতি কঠিন।

বাংলা উচ্চারণ

কুল্ লিল্লাযীনা কাফারূ সাতুগ্লাবূনা অতুহ্শারূনা ইলা-জ্বাহান্নাম্ অবিসাল্ মিহা-দ্ ।

সমকালীন বাংলা

যাহারা করে তাহাদেরকে বল, ‘তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে। আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল !’

মুহিউদ্দীন খান

কাফেরদিগকে বলে দিন, খুব শিগগীরই তোমরা পরাভূত হয়ে দোযখের দিকে হাঁকিয়ে নীত হবে - সেটা কতই না নিকৃষ্টতম অবস্থান।

বাংলা উচ্চারণ

ক্বাদ্ কা-না লাকুম্ আ-ইয়াতুন্ ফী ফিয়াতাইনিল্ তাক্বাতা- ফিয়াতুন্ তুক্বা-তিলু ফী সাবীলিল্লা-হি অ উখ্রা- কা-ফিরাতুইঁ ইয়ারাওনাহুম্ মিছ্লাইহিম্ রাইয়াল্ 'আইন্ অল্লা-হু ইয়ুআইয়্যিদু বিনাছ্রিহী মাইঁ ইয়াশা - উ ইন্না ফী যা-লিকা লা'ইব্রাতাল্ লিঊলিল্ আব্ছোয়া-র।

সমকালীন বাংলা

দুইটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। একদল পথে যুদ্ধ করিতেছিল, অন্যদল ছিল ; উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয় ইহাতে অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে।

মুহিউদ্দীন খান

নিশ্চয়ই দুটো দলের মোকাবিলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে। আর অপর দল ছিল কাফেরদের এরা স্বচক্ষে তাদেরকে দ্বিগুন দেখছিল। আর যাকে নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন। এরই মধ্যে শিক্ষনীয় রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য।

বাংলা উচ্চারণ

যুইয়্যিনা লিন্না-সি হুব্বুশ্ শাহাওয়া-তি মিনা ন্নিসা - য়ি অল্বানীনা অল্ ক্বানা-ত্বীরিল্ মুক্বান্ত্বোয়ারাতি মিনায্ যাহাবি অল্ ফিদ্ব্দ্বোয়াতি অল্ খাইলিল্ মুসাওয়্যামাতি অল আন্'আ-মি অল্ হারছ্ যা-লিকা মাতা-'উল্ হাইয়া-তিদ দুন্ইয়া- অল্লা-হু 'ইন্দাহূ হুস্নুল্ মাআ-ব।

সমকালীন বাংলা

নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদিপশু এবং ক্ষেত - খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে। এইসব ইহজীবনের ভোগ্য বস্তু। আর তাঁহারই নিকট রহিয়াছে উত্তম আশ্রয়স্থল।

মুহিউদ্দীন খান

মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান - সন্ততি, রাশিকৃত স্বর্ণ - রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত - খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়।

বাংলা উচ্চারণ

ক্ব ুল আউনাব্বিউ কুম্ বিখাইরিম্ মিন্ যা-লিকুম্ লিল্লাযীনাত্ তাক্বাও 'ইন্দা রব্বিহিম জ্বান্না-তুন্ তাজ্বরী মিন তাহ্তিহাল্ আন্হা-রু খা-লিদীনা ফীহা- অ আজ্ওয়া-জ্ব ুম্ মুত্বোয়াহ্ হারাতুওঁ অ রিদ্ব্ওয়া-নুম্ মিনাল্লা-হ্ অল্লা-হু বাছীরুম্ বিল্'ইবা-দ্।

সমকালীন বাংলা

বল, ‘আমি কি তোমাদেরকে এই সব বস্তু হইতে উৎকৃষ্টতর কোন কিছুর সংবাদ দিব? যাহারা তাক্ওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাতসমূহ রহিয়াছে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। আর সেখানে তাহারা স্থায়ী হইবে, তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে। বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।

মুহিউদ্দীন খান

বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো? - যারা , আল্লাহর নিকট তাদের জন্যে রয়েছে বেহেশত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত - তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আর তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ইয়াকুলূনা রব্বানায় ইন্নানায় আ-মান্না-ফার্গ্ফিলানা- যুনূবানা- অক্বিনা- 'আযা-বান্ নার্-।

সমকালীন বাংলা

যাহারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান আনিয়াছি ; সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা কর এবং আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা কর ;

মুহিউদ্দীন খান

যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।

বাংলা উচ্চারণ

আছ্ছোয়া-বিরীনা অছ্ছোয়া-দিক্বীনা অল্ ক্বা-নিতীনা অল্ মুন্ফিক্বীনা অল্ মুছ্তাগ্ফিরীনা বিল্ আস্হার্-

সমকালীন বাংলা

তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমাপ্রার্থী।

মুহিউদ্দীন খান

তারা ধৈর্য্যধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী এবং শেষরাতে ক্ষমা প্রার্থনাকারী।

বাংলা উচ্চারণ

শাহিদাল্লা-হু আন্নাহূ লায় ইলাহা ইল্লা-হুঅ অল্মালা - য়িকাতু অ ঊলুল্ 'ইল্মি ক্বা - য়িমাম্ বিল্ ক্বিস্ত্ব্ লায় ইলা-হা ইল্লা-হুঅল্ 'আযীযুল্ হাকীম্।

সমকালীন বাংলা

সাক্ষ্য দেন যে, নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই, ফিরিশতাগণ এবং জ্ঞানীগণও ; ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত, তিনি ব্যতীত অন্য কোন নাই; তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

সাক্ষ্য দিয়েছেন যে, তাঁকে ছাড়া আর কোন উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে, তিনি ছাড়া আর কোন নেই। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

ইন্নাদ্দীনা 'ইন্দাল্লা-হিল্ ইস্লা-ম্ অ মাখ্তালাফাল্লাযীনা ঊতুল্ কিতা-বা ইল্লা-মিম্ বা'দি মা-জ্বা-য়া হুমুল্ 'ইল্মু বাগইয়াম্ বাইনাহুম্ অমাইঁ ইয়ার্ক্ফু বিআ-ইয়া-তিল্লা-হি ফাইন্নাল্লা-হা সারী'উল হিসা-ব্

সমকালীন বাংলা

নিঃসন্দেহে ইসলামই নিকট একমাত্র দীন। যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষবশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল। আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।

মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ইসলাম। এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ, যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি করে তাদের উচিত যে, নিশ্চিতরূপে হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত।

বাংলা উচ্চারণ

ফাইন্ হা - জ্জুকা ফাক্ব ুল্ আস্লাম্তু অজ্বহিয়া লিল্লা-হি অ মানিত্তাবা'আন অ কুল্ লিল্লাযীনা ঊতুল্ কিতা-বা অল্ উম্মিয়্যীনা আআস্লাম্তুম্ ফাইন্ আস্লামূ ফাক্বাদিহ্ তাদাও অ ইন্ তাওয়াল্লাও ফাইন্নামা-'আলাইকাল্ বালা-গ্ অল্লা-হু বাছীরুম্ বিল্ 'ইবা-দ্।

সমকালীন বাংলা

যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বল, ‘আমি আল্লাহর নিকট আত্মসর্মপণ করিয়াছি এবং আমার অনুসারিগণও।’ আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বল, ‘তোমরাও কি আত্মসর্মপণ করিয়াছ?’ যদি তাহারা আত্মসর্মপণ করে তবে নিশ্চয়ই তাহারা হিদায়াত পাইবে। আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা। বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।

মুহিউদ্দীন খান

যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয় তবে বলে দাও, "আমি এবং আমার অনুসরণকারীগণ আল্লাহর প্রতি আত্নসমর্পণ করেছি।" আর আহলে কিতাবদের এবং নিরক্ষরদের বলে দাও যে, তোমরাও কি আত্নসমর্পণ করেছ? তখন যদি তারা আত্নসমর্পণ করে, তবে সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌছে দেয়া। আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা ইয়াক্ফুরূনা বিআ-ইয়া-তিল্লা-হি অইয়াক্ব্তুলূনান্ নাবিয়্যীনা বিগাইরি হাক্ব্ ক্বিওঁ অইয়াক্ব্ তুলূনাল্লাযীনা ইয়াক্ফুরূনা বিআ-ইয়া-তিল্লা-হি অইয়াক্ব্তুলূনান্ নাবিয়্যীনা বিগাইরি হাক্ব্ ক্বিওঁ অইয়াক্ব্ ্তুলূনাল্লাযীনা ইয়া'মুরূনা বিল্ ক্বিস্ত্বি মিনান্না-সি ফাবার্শ্শিহুম্ বি'আযা-বিন্ আলীম্।

সমকালীন বাংলা

যাহারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায়রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যাহারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাহাদেরকে হত্যা করে, তুমি তাহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও।

মুহিউদ্দীন খান

যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরগণকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন।

বাংলা উচ্চারণ

উলা - য়িকাল্লাযীনা হাবিত্বোয়াত্ আ'মা-লুহুম্ ফিদ্দুন্ইয়া-অল্ আ-খিরাতি অমা-লাহুম্ মিন্ না-ছিরীন্।

সমকালীন বাংলা

এইসব লোক, ইহাদের কার্যাবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হইবে এবং তাহাদের কোন সাহায্যকারী নাই।

মুহিউদ্দীন খান

এরাই হলো সে লোক যাদের সমগ্র আমল দুনিয়া ও আখেরাত উভয়লোকেই বিনষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে তাদের কোন সাহায্যকারীও নেই।

বাংলা উচ্চারণ

আলাম্ তারা ইলাল্ লাযীনা ঊতূ নাছীবাম্ মিনাল্ কিতা-বি ইয়ুদ'আওনা ইলা- কিতা-বিল্লা-হি লিইয়াহ্কুমা বাইনাহুম্ ছুম্মা ইয়াতাওয়াল্লা- ফারীকুম্ মিন্হুম্ অহুম্ মু'রিদুন্।

সমকালীন বাংলা

তুমি কি তাহাদেরকে দেখ নাই যাহাদেরকে কিতাবের অংশ প্রদান করা হইয়াছিল? তাহাদেরকে কিতাবের দিকে আহ্বান করা হইয়াছিল যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়; অতঃপর তাহাদের একদল ফিরিয়া দাঁড়ায়, আর তাহারাই পরাক্সমুখ;

মুহিউদ্দীন খান

আপনি কি তাদের দেখেননি, যারা কিতাবের কিছু অংশ পেয়েছে - আল্লাহর কিতাবের প্রতি তাদের আহবান করা হয়েছিল যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায়। অতঃপর তাদের মধ্যে একদল তা অমান্য করে মুখ ফিরিয়ে নেয়।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাহুম্ ক্বা-লূ লান্ তামাস্সানান্না-রু ইল্লায় আইয়্যা-মাম্ মা'দূদা-তিওঁ অর্গারাহুম্ ফী দীনিহিম্ মা- কা-নূ ইয়াফ্তারূন্।

সমকালীন বাংলা

এইহেতু যে, তাহারা বলিয়া থাকে, ‘দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনই স্পর্শ করিবে না। তাহাদের নিজেদের দীন সম্বন্ধে তাহাদের মিথ্যা উদ্ভাবন তাহাদেরকে প্রবঞ্চিত করিয়াছে।

মুহিউদ্দীন খান

তা এজন্য যে, তারা বলে থাকে যে, দোযখের আগুন আমাদের স্পর্শ করবে না; তবে সামান্য হাতে গোনা কয়েকদিনের জন্য স্পর্শ করতে পারে। নিজেদের উদ্ভাবিত ভিত্তিহীন কথায় তারা ধোকা খেয়েছে।

বাংলা উচ্চারণ

ফাকাইফা ইযা- জ্বামা'না-হুম্ লিইয়াওমিল্ লা-রাইবা ফীহি অউফ্ফিয়াত্ কুল্লু নাফ্সিম্ মা- কাসাবাত্ অহুম্ লা-ইয়ুজ্লামূন্।

সমকালীন বাংলা

কিন্তু সেইদিন, যাহাতে কোন সন্দেহ নাই, তাহাদের কি অবস্থা হইবে? যে দিন আমি তাহাদেরকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে, আর তাহাদের প্রতি কোন অন্যায় করা হইবে না।

মুহিউদ্দীন খান

কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিন সমবেত করবো যে দিনের আগমনে কোন সন্দেহ নেই আর নিজেদের কৃতকর্ম তাদের প্রত্যেকেই পাবে তাদের প্রাপ্য প্রদান মোটেই অন্যায় করা হবে না।

বাংলা উচ্চারণ

কুলিল্লা-হুম্মা মা-লিকাল্ মুল্কি তুতিল্ মুল্কা মান্ তাশা - উ অ তান্যি'উল্ মুল্কা মিম্মান্ তাশা - উ অ তু'ইয্যু মান্ তাশা - উ অতুযিল্লু মান্ তাশা - উ বিইয়াদিকাল্ খার্ই ইন্নাকা 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বার্দী।

সমকালীন বাংলা

বল, ‘হে সার্বভৌম শক্তির মালিক তুমি যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান কর এবং যাহার নিকট হইতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও; যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান কর, আর যাহাকে ইচ্ছা তুমি হীন কর। কল্যাণ তোমার হাতেই। নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান।

মুহিউদ্দীন খান

বলুন ইয়া ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।

বাংলা উচ্চারণ

তূলিজ্জুল লাইলা ফিন্নাহা-রি অতূলিজুন নাহা-রা ফিল্লাইলি অতুখ্রিজুল্ হাইয়্যা মিনাল মাইয়্যিতি অতুখ্রিজ্ব ুল্ মাইয়্যিতা মিনাল্ হাইয়্যি অর্তাজুকু মান্ তাশা - উ বিগাইরি হিসা-ব্।

র্যুরিয়্যাতাম্ বা'দ্বুহা- মিম্বা'দ্ব্ অল্লা-হু সামী'উন্ 'আলীম্।

সমকালীন বাংলা

‘তুমি রাত্রিকে দিবসে পরিণত এবং দিবসকে রাত্রিতে পরিণত কর : তুমিই মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্তহইতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাহাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ দান কর।’

মুহিউদ্দীন খান

তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও। আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর। আর তুমিই যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান কর।

বাংলা উচ্চারণ

লা-ইয়াত্তাখিযিল্ মুমিনূনাল্ কা-ফিরীনা আওলিয়া - য়া মিন্ দূনিল্ মুমিনীন্ অমাইঁ ইয়াফ্'আল্ যা-লিকা ফালাইসা মিনাল্লা-হি ফী শাইয়িন্ ইল্লায় আন্ তাত্তাকু মিন্হুম্ তুক্বা-হ্ অইয়ুহায্যিরুকুমুল্লা-হু নাফ্সাহ্ অ ইলাল্লা-হিল্ মাছীর।

সমকালীন বাংলা

মু’মিনগণ যেন মু’মিনগণ ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে। যে কেহ এইরূপ করিবে তাহার সঙ্গে আল্লাহর কোন সম্পর্ক থাকিবে না; তবে ব্যতিক্রম, যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষারর জন্য সতর্কতা অবলম্বন কর। আর তাঁহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন।

মুহিউদ্দীন খান

মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কেন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কেন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোন অনিষ্টের আশঙ্কা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে তা’আলা তাঁর সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। এবং সবাই কে তাঁর কাছে ফিরে যেতে হবে।

বাংলা উচ্চারণ

ক্ব ুল্ ইন্ তুখ্ফূ মা-ফী ছুদূরিকুম্ আও তুব্দূহু ইয়া'লাম্হুল্লা-হ্ অইয়া'লামু মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্ব্ অল্লা-হু 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বার্দী।

সমকালীন বাংলা

বল, ‘তোমাদের অন্তরে যাহা আছে তাহা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত কর উহা অবগত আছেন এবং আসমান ও যমীনে যাহা কিছু আছে তাহাও অবগত আছেন। সর্ববিষয়ে সর্বশক্তিমান’।

মুহিউদ্দীন খান

বলে দিন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখ অথবা প্রকাশ করে দাও, সে সবই জানতে পারেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে, সেসব ও তিনি জানেন। সর্ব বিষয়ে শক্তিমান।

বাংলা উচ্চারণ

ইয়াওমা তাজ্বিদু কুল্ল ু নাফ্সিম্ মা-'আমিলাত্ মিন্ খাইরিম্ মুহ্দ্বোয়ারা অমা-'আমিলাত্ মিন্ সূ - য়িন্ তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা- অবাইনাহূ য় আমাদাম্ বা'ঈদা- অইয়ুহায্ যিরুকুমুল্লা-হু নাফ্সাহ্ অল্লা-হু রাঊফুম্ বিল্ 'ইবা-দ্।

সমকালীন বাংলা

যেদিন প্রত্যেকে সে যে ভাল কাজ করিয়াছে এবং সে যে মন্দ কাজ করিয়াছে তাহা বিদ্যমান পাইবে, সেদিন সে তাহার ও উহার মধ্যে দূর ব্যবধান কামনা করিবে। তাঁহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন। বান্দাদের প্রতি অত্যন্ত দয়ার্দ্র।

মুহিউদ্দীন খান

সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে; চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও, ওরা তখন কামনা করবে, যদি তার এবং এসব কর্মের মধ্যে ব্যবধান দুরের হতো! তাঁর নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন। তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্ কুনতুম্ তুহিব্ব ূনাল্লা-হা ফাত্তাবি'ঊনী ইয়ুহ্বিব্কুমুল্লা-হু অইয়ার্গ্ফি লাকুম্ যুনূবাকুম্ অল্লা-হু গাফূর্রু রাহীম্।

সমকালীন বাংলা

বল, ‘তোমরা যদি কে ভালবাস তবে আমাকে অনুসরণ কর, তোমাদেরকে ভালবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন। অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’

মুহিউদ্দীন খান

বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর হলেন ক্ষমাকারী দয়ালু।

বাংলা উচ্চারণ

ক্ব ুল্ আত্বী'উল্লা-হা র্অরাসূলা ফাইন্ তাওয়াল্লাও ফাইন্নাল্লাহা-হা লা-ইয়ুহিব্বুল্ কা-ফিরীন্।

সমকালীন বাংলা

বল, ও রাসূলের অনুগত হও।’ যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখ, তো কাফিরদেরকে পছন্দ করেন না।

মুহিউদ্দীন খান

বলুন, ও রসূলের আনুগত্য প্রকাশ কর। বস্তুতঃ যদি তারা বিমুখতা অবলম্বন করে, তাহলে কাফেরদিগকে ভালবাসেন না।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হাছ্ ত্বোয়াফা য় আ-দামা অ নূহাওঁ অ আ-লা ইব্রা-হীমা অ আ-লা 'ইম্রা-না 'আলাল্ 'আ-লামীন্।

সমকালীন বাংলা

নিশ্চয়ই আদমকে, নূহকে ও ইব্রাহীমের বংশধর এবং ‘ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন।

মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে আদম (আঃ) নূহ (আঃ)͠ও ইব্রাহীম (আঃ) এর বংশধর এবং এমরানের খান্দানকে নির্বাচিত করেছেন।

সমকালীন বাংলা

ইহারা একে অপরের বংশধর। সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

যারা বংশধর ছিলেন পরস্পরের। শ্রবণকারী ও মহাজ্ঞানী।

বাংলা উচ্চারণ

ইয্ ক্বা-লাতিম্ রাআতু 'ইম্রা-না রব্বি ইন্নী নার্যাতু লাকা মা- ফী বাত্ব্ ্নী মুর্হারারান্ ফাতাক্বাব্বাল্ মিন্নী ইন্নাকা আন্তাস্ সামী'উল্ 'আলীম্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যখন ইমরানের স্ত্রী বলিয়াছিল, হে আমার প্রতিপালক ! আমার গর্ভে যাহা আছে তাহা একান্ততোমার জন্য আমি উৎসর্গ করিলাম। সুতরাং তুমি আমার নিকট হইতে উহা কবূল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

এমরানের স্ত্রী যখন বললো - হে আমার পালনকর্তা! আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত।

বাংলা উচ্চারণ

ফালাম্মা-অদ্বোয়া 'আত্হা- ক্বা-লাত্ রব্বি ইন্নী অ দ্বোয়া'তুহা য় উন্ছা-অল্লা-হু আ'লামু বিমা-অদ্বোয়া'আত্ অ লাইসায্ যাকারু কাল্উন্ছা- অ ইন্নী সাম্মাইতুহা-মারইয়ামা অইন্নী য় উ'ঈযুহা-বিকা অর্যুরিয়্যাতাহা-মিনাশ্ শাইত্বোয়া-র্নি রাজ্বীম্।

সমকালীন বাংলা

অতঃপর যখন সে উহাকে প্রসব করিল তখন সে বলিল, ‘হে আমার প্রতিপালক ! আমি কন্যা প্রসব করিয়াছি।’ সে যাহা প্রসব করিয়াছে তাহা সম্যক অবগত। ‘আর ছেলে তো এই মেয়ের মত নয়, আমি উহার নাম ‘মার্‌ইয়াম’ রাখিয়াছি এবং অভিশপ্ত শয়তান হইতে তাহার ও তাহার বংশধরদের জন্য তোমার শরণ লইতেছি।’

মুহিউদ্দীন খান

অতঃপর যখন তাকে প্রসব করলো বলল, হে আমার পালনকর্তা! আমি একে কন্যা প্রসব করেছি। বস্তুতঃ কি সে প্রসব করেছে তা ভালই জানেন। সেই কন্যার মত কোন পুত্রই যে নেই। আর আমি তার নাম রাখলাম মারইয়াম। আর আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি। অভিশপ্ত শয়তানের কবল থেকে।

বাংলা উচ্চারণ

ফাতাক্বাব্বালাহা-রব্বুহা-বিক্বাবূলিন্ হাসানিওঁ অআম্বাতাহা- নাবা-তান্ হাসানাওঁ অকাফ্ফালাহা-যাকারিয়্যা- কুল্লামা-দাখালা 'আলাইহা-যাকারিয়্যাল্ মিহ্রা-বা অজ্বাদা 'ইন্দাহা- রিয্ক্বান্ ক্বা-লা ইয়া-র্মাইয়ামু আন্না লাকি হা-যা-ক্বা-লাত্ হুঅ মিন্ 'ইন্দিল্লা-হ্ ইন্নাল্লা-হা ইয়ার যুক্ব ু মাইঁ ইয়াশা - উ বিগাইরি হিসা-ব্।

সমকালীন বাংলা

অতঃপর তাহার প্রতিপালক তাহাকে ভালভাবে কবূল করিলেন এবং তাহাকে উত্তমরূপে লালনপালন করিলেন এবং তিনি তাহাকে যাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন। যখনই যাকারিয়া কক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত তখনই তাহার নিকট খাদ্য - সামগ্রী দেখিতে পাইত। সে বলিত, ‘হে মার্‌ইয়াম! এই সব তুমি কোথায় পাইলে?’ সে বলিত, ‘উহা নিকট হইতে।’ নিশ্চয়ই যাহাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন।

মুহিউদ্দীন খান

অতঃপর তাঁর পালনকর্তা তাঁকে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন এবং তাঁকে প্রবৃদ্ধি দান করলেন - অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। আর তাঁকে যাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পন করলেন। যখনই যাকারিয়া মেহরাবের মধ্যে তার কছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন "মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো?" তিনি বলতেন, "এসব আল্লাহর নিকট থেকে আসে। যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন।"

বাংলা উচ্চারণ

হুনা-লিকা দা'আ-যাকারিয়্যা-রব্বাহূ ক্বা-লা রব্বি হাব্লী মিল্লাদুন্কা র্যুরিয়্যাতান্ ত্বোয়াইয়িবাতান্ ইন্নাকা সামী 'উদ্ দু'আ - য়্।

সমকালীন বাংলা

সেখানেই যাকারিয়া তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিয়া বলিল, ‘হে আমার প্রতিপালক! আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।’

মুহিউদ্দীন খান

সেখানেই যাকারিয়া তাঁর পালনকর্তার নিকট প্রার্থনা করলেন। বললেন, হে, আমার পালনকর্তা! তোমার নিকট থেকে আমাকে পুত - পবিত্র সন্তান দান কর - নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।

বাংলা উচ্চারণ

ফানা-দাত্হুল্ মালা-য়িকাতু অহুঅ ক্বা-য়িমুইঁ ইয়ুছোয়াল্লী ফিল্ মিহ্রা-বি আন্নাল্লা-হা ইয়ুবাশ্শিরিুকা বিইয়াহ্ইয়া- মুছোয়াদ্দিক্বাম্ বিকালিমাতিম্ মিনাল্লা-হি অসাইয়্যিদাওঁ অ হাছূরাওঁ অনাবিয়্যাম্ মিনাছ্ ছোয়া-লিহীন্।

সমকালীন বাংলা

যখন যাকারিয়া কক্ষে সালাতে দাঁড়াইয়াছিলেন তখন ফিরিশতাগণ তাহাকে সম্বোধন করিয়া বলিল, তোমাকে ইয়াহ্ইয়ার সুসংবাদ দিতেছেন, সে হইবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী।’

মুহিউদ্দীন খান

যখন তিনি কামরার ভেতরে নামাযে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাঁকে ডেকে বললেন যে, তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন।

বাংলা উচ্চারণ

ক্বা-লা রব্বি আন্না-ইয়াকূনুলী গুলা-মুওঁ অক্বাদ্ বালাগানিয়াল কিবারু অম্রায়াতী 'আ-র্ক্বি ক্বা-লা কাযা-লিকাল্লা-হু ইয়াফ্'আলু মা-ইয়াশা - য়্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘হে আমার প্রতিপালক ! আমার পুত্র হইবে কিরূপে? আমার তো বার্ধক্য আসিয়াছে এবং আমার স্ত্রী বন্ধ্যা’ তিনি বলিলেন’ এই ভাবেই। যাহা ইচ্ছা তাহা করেন।

মুহিউদ্দীন খান

তিনি বললেন হে পালনকর্তা! কেমন করে আমার পুত্র সন্তান হবে, আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও যে বন্ধ্যা। বললেন, এমনি ভাবেই যা ইচ্ছা করে থাকেন।

বাংলা উচ্চারণ

ক্বা-লা রব্বিজ্ব'আল্ লী য় আ-ইয়াহ্ ক্বা-লা আ-ইয়াতুকা আল্লা-তুকাল্লিমান্না-সা ছালা-ছাতা আইয়্যা-মিন্ ইল্লা-রাম্যা-অয্কুর রব্বাকা কাছীরাওঁ অসাব্বিহ্ বিল্'আশিয়্যি অল্ইব্কার্-।

সমকালীন বাংলা

সে বলিল, ‘হে আমার প্রতিপালক! আমাকে একটি নিদর্শন দাও।’ তিনি বলিলেন, ‘তোমার নিদর্শন এই যে, তিন দিন তুমি ইংগিত ব্যতীত কথা বলিতে পারিবে না, আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে।’

মুহিউদ্দীন খান

তিনি বললেন, হে পালনকর্তা আমার জন্য কিছু নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন হলো এই যে, তুমি তিন দিন পর্যন্ত কারও সাথে কথা বলবে না। তবে ইশারা ইঙ্গতে করতে পারবে এবং তোমার পালনকর্তাকে অধিক পরিমাণে স্মরণ করবে আর সকাল - সন্ধ্যা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষনা করবে।

বাংলা উচ্চারণ

অইয্ ক্বা-লাতিল্ মালা - য়িকাতু ইয়া-র্মাইয়ামু ইন্নাল্লা-হাছ ত্বোয়াফা-কি অ ত্বোয়াহ্হারাকি অছ্ত্বোয়াফা-কি 'আলা-নিসা - য়িল্ 'আ-লামীন্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যখন ফিরিশ্তাগণ বলিয়াছিল, ‘হে মার্‌ইয়াম! তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন।

মুহিউদ্দীন খান

আর যখন ফেরেশতা বলল হে মারইয়াম!, তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন। আর তোমাকে বিশ্ব নারী সমাজের উর্ধ্বে মনোনীত করেছেন।

বাংলা উচ্চারণ

ইয়া-র্মারইয়ামুক্ব নাতী লিরব্বিকি অস্জ্ব ুদী র্অকা'ঈ মা'র্আ রা-কি'ঈন্।

সমকালীন বাংলা

‘হে মার্‌ইয়াম! তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজ্দা কর এবং যাহারা রুকূ‘ করে তাহাদের সঙ্গে রুকূ‘ কর।’

মুহিউদ্দীন খান

হে মারইয়াম! তোমার পালনকর্তার উপাসনা কর এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু কর।

বাংলা উচ্চারণ

যা-লিকা মিন্ আম্বা - য়িল গাইবি নূহীহি ইলাইক্ অমা-কুন্তা লাদাইহিম্ ইয্ ইয়ুল্ক্ব ূনা আক্বলা-মাহুম্ আইয়্যুহুম্ ইয়াক্ফুলু মারইয়ামা অমা-কুন্তা লাদাইহিম্ ইয্ ইয়াখ্তাছিমূন্।

সমকালীন বাংলা

ইহা বিষয়ের সংবাদ - যাহা তোমাকে ওহী দ্বারা অবহিত করিতেছি। মার্‌ইয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিল তুমি তখন তাহাদের নিকট ছিলে না এবং তাহারা যখন বাদানুবাদ করিতেছিল তখনও তুমি তাহাদের নিকট ছিলে না।

মুহিউদ্দীন খান

এ হলো গায়েবী সংবাদ, যা আমি আপনাকে পাঠিয়ে থাকি। আর আপনি তো তাদের কাছে ছিলেন না, যখন প্রতিযোগিতা করছিল যে, কে প্রতিপালন করবে মারইয়ামকে এবং আপনি তাদের কাছে ছিলেন না, যখন তারা ঝগড়া করছিলো।

বাংলা উচ্চারণ

ইয্ ক্বা-লাতিল্ মালা - য়িকাতু ইয়া-র্মাইয়ামু ইন্নাল্লা-হা ইউবাশ্শিরুকি বিকালিমাতিম্ মিন্হুস মুহুল্ মাসীহু 'ঈসাব্নু র্মাইয়ামা অজ্বীহান্ ফিদ্দুনইয়াঅল্ আ-খিরাতি অমিনাল্ মুর্ক্বারাবীন্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যখন ফিরিশ্তাগণ বলিল, ‘হে মার্‌ইয়াম ! নিশ্চয়ই তোমাকে তাঁহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন। তাহার নাম মাসীহ্ মার্‌ইয়াম - তনয় ‘ঈসা, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্তগণের অন্যতম হইবে।

মুহিউদ্দীন খান

যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম তোমাকে তাঁর এক বানীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ - মারইয়াম - তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত।

বাংলা উচ্চারণ

অইয়ুকাল্লিমুন না-সা ফিল্ মাহ্দি অক্বাহ্লাওঁ অ মিনাছ্ ছোয়া-লিহীন্।

সমকালীন বাংলা

‘সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিবে এবং সে হইবে পুণ্যবানদের একজন।’

মুহিউদ্দীন খান

যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণ বয়স্ক হবেন তখন তিনি মানুষের সাথে কথা বলবেন। আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন।

বাংলা উচ্চারণ

ক্বা-লাত্ রব্বি আন্না- ইয়াকূনু লী অলাদুওঁ অলাম্ ইয়াম্সাস্নী বার্শা ক্বা-লা কাযা-লিকিল্লা-হু ইয়াখ্লুক্ব ু মা-ইয়াশা - য়্ ইযা-ক্বাদ্বোয়ায় আমরান্ ফাইন্নামা- ইয়াকুলু লাহূ কুন্ ফাইয়াকূন্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘হে আমার প্রতিপালক ! আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই, আমার সন্তান হইবে কীভাবে?’ তিনি বলিলেন, ‘এইভাবেই’, যাহা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, ‘হও’ এবং ইহা হইয়া যায়।

মুহিউদ্দীন খান

তিনি বললেন, পরওয়ারদেগার! কেমন করে আমার সন্তান হবে; আমাকে তো কোন মানুষ স্পর্শ করেনি। বললেন এ ভাবেই যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোন কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন যে, ‘হয়ে যাও’ অমনি তা হয়ে যায়।

বাংলা উচ্চারণ

অইয়ু'আল্লিমুহুল্ কিতা-বা অল্হিকমাতা অত্তাওরা-তা অল্ইনজ্বীল্।

সমকালীন বাংলা

‘এবং তিনি তাহাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইন্জীল।

মুহিউদ্দীন খান

আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তওরাত, ইঞ্জিল।

বাংলা উচ্চারণ

অ রাসূলান্ ইলা-বানী য় ইসরা - য়ীলা আন্নী ক্বাদ্ জ্বিতুকুম্ বিআ-ইয়া-তিম্ র্মি রব্বিকুম্ আন্নী য় আখ্লাক্ব ু লাকুম্ মিনাত্ত্বীনি কাহাইয়াতিত্ত্বোয়াইরি ফাআন্ফুখু ফীহি ফাইয়াকূনু ত্বোয়াইরাম্ বিইয্নিল্লা-হি অ উব্রিয়ুল্ আক্মাহা অল্ আব্রাছোয়া অ উহ্য়িল মাওতা- বিইয্নিল্লা-হি অ উনাব্বিউকুম্ বিমা-তাকুলূনা অমা- তাদ্দাখিরূনা ফী বুইয়ূতিকুম্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াতাল্ লাকুম্ ইন্ কুন্তুম্ মুমিনীন্।

সমকালীন বাংলা

‘এবং তাহাকে বনী ইসরাঈলের জন্য রাসূল করিবেন।’ সে বলিবে, ‘আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। আমি তোমাদের জন্য কর্দম দ্বারা একটি পক্ষীসদৃশ আকৃতি গঠন করিব ; অতঃপর ইহাতে আমি ফুৎকার দিব; ফলে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া যাইবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবন্তকরিব। তোমরা তোমাদের গৃহে যাহা আহার কর ও মওজুদ কর তাহা তোমাদেরকে বলিয়া দিব। তোমরা যদি হও তবে ইহাতে তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে।

মুহিউদ্দীন খান

আর বণী ইসরাঈলদের জন্যে রসূল হিসেবে তাকে মনোনীত করবেন। তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখীর আকৃতি তৈরী করে দেই। তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি, তখন তা উড়ন্ত পাখীতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠ রোগীকে। আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। আর আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আস এবং যা তোমরা ঘরে রেখে আস। এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে, যদি তোমরা হও।

বাংলা উচ্চারণ

অ মুছোয়াদ্দিক্বাল্ লিমা- বাইনা ইয়াদাইয়্যা মিনাত্ তাওরা-তি অ লিউহিল্লা লাকুম্ বা'দ্বোয়াল্ লাযী র্হুরিমা 'আলাইকুম্ অ জ্বিতুকুম্ বিআ-ইয়াতিম্ র্মি রব্বিকুম্ ফাত্তাক্ব ুল্লা-হা অআত্বী'ঊন্।

সমকালীন বাংলা

‘আর আমি আসিয়াছি আমার সম্মুখে তাওরাতে যাহা রহিয়াছে উহার সমর্থকরূপে ও তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতকগুলিকে বৈধ করিতে। এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। সুতরাং আল্লাহ্কে ভয় কর আর আমাকে অনুসরণ কর।

মুহিউদ্দীন খান

আর এটি পূর্ববর্তী কিতাব সমুহকে সত্যায়ন করে, যেমন তওরাত। আর তা এজন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেই কোন কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শনসহ। কাজেই আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর।

বাংলা উচ্চারণ

ইন্নাল লা-হা রব্বী অরব্বুকুম্ ফা'বুদূহ্ হা-যা- ছিরা-ত্ব ুম্ মুস্তাক্বীম্

সমকালীন বাংলা

‘নিশ্চয়ই আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তাঁহার ‘ইবাদত করিবে। ইহাই সরল পথ।’

মুহিউদ্দীন খান

নিশ্চয়ই আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা - তাঁর এবাদত কর, এটাই হলো সরল পথ।

বাংলা উচ্চারণ

ফালাম্মায় আহাস্সা 'ঈসা-মিন্হুমুল্ কুফ্রা ক্বা-লা মান্ আন্ছোয়া-রী য় ইলাল্লা-হ্ ক্বা-লাল্ হাওয়া-রিয়্যূনা নাহ্নু আন্ছোয়া-রুল্লা-হি আ-মান্না- বিল্লা-হি অশ্হাদ্ বিআন্না- মুসলিমূন্।

সমকালীন বাংলা

যখন ‘ঈসা তাহাদের অবিশ্বাস উপলব্ধি করিল তখন সে বলিল, আল্লাহর পথে কাহারা আমার সাহায্যকারী?’ হাওয়ারীগণ বলিল, ‘আমরাই আল্লাহর পথে হায্যকারী। আমরা আল্লাহর ঈমান আনিয়াছি। আমরা আত্মসর্মপণ - কারী, তুমি ইহার সাক্ষী থাক।

মুহিউদ্দীন খান

অতঃপর ঈসা (আঃ) যখন বণী ইসরায়ীলের সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন বললেন, কারা আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী - সাথীরা বললো, আমরা রয়েছি আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর তুমি সাক্ষী থাক যে, আমরা হুকুম কবুল করে নিয়েছি।

বাংলা উচ্চারণ

রব্বানায় আ-মান্না-বিমায় আন্যাল্তা অত্তাবা'র্না রাসূলা ফাক্তুব্না- মা'আশ্ শা-হিদীন্।

সমকালীন বাংলা

‘হে আমাদের প্রতিপালক ! তুমি যাহা অবতীর্ণ করিয়াছ তাহাতে আমরা ঈমান আনিয়াছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করিয়াছি। সুতরাং আমাদেরকে সাক্ষ্যদান - কারীদের তালিকাভুক্ত কর।’

মুহিউদ্দীন খান

হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।

বাংলা উচ্চারণ

অ মাকারূ অমাকারাল্লা-হ্ অল্লা-হু খাইরুল্ মা-কিরীন্।

সমকালীন বাংলা

আর তাহারা চক্রান্ত করিয়াছিল আল্লাহও কৌশল করিয়াছিলেন; কৌশলীদের শ্রেষ্ঠ।

মুহিউদ্দীন খান

এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুতঃ হচ্ছেন সর্বোত্তম কুশলী।

বাংলা উচ্চারণ

ইয্ ক্বা-লাল্লা-হু ইয়া-'ঈসায় ইন্নী মুতাওয়াফ্ফীকা অরা-ফি'উকা ইলাইয়্যা অ মুত্বোয়াহ্হিরুকা মিনাল্লাযীনা কাফারূ অ জ্বা'ইলুল্ লাযীনাত্ তাবাঊ'কা ফাওক্বাল্লাযীনা কাফারূ য় ইলা-ইয়াওমিল্ ক্বিয়া-মাতি ছুম্মা ইলাইয়্যা র্মাজ্বি'উকুম্ ফাহ্কুম্ বাইনাকুম্ ফী মা-কুনতুম্ ফীহি তাখ্তালিফূন্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যখন বলিবেন, ‘হে ‘ঈসা! আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি এবং যাহারা করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি। আর তোমার অনুসারিগণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি, অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন।’ তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটিতেছে আমি উহা মীমাংসা করিয়া দিব।

মুহিউদ্দীন খান

আর স্মরণ কর, যখন বলবেন, হে ঈসা! আমি তোমাকে নিয়ে নেবো এবং তোমাকে নিজের দিকে তুলে নিবো - কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে দেবো। আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর জয়ী করে রাখবো। বস্তুতঃ তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে, আমি তোমাদের মধ্যে তার ফয়সালা করে দেবো।

বাংলা উচ্চারণ

ফাআম্মাল্লাযীনা কাফারূ ফাউ'আয্যিবুহুম্ 'আযা-বান্ শাদীদান্ ফিদ্দুনইয়া- অল্ আ-খিরাতি অমা- লাহুম্ মিন্ না-ছিরীন্।

সমকালীন বাংলা

যাহারা করিয়াছে আমি তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি প্রদান করিব এবং তাহাদের কোন সাহায্য - কারী নাই।

মুহিউদ্দীন খান

অতএব যারা হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে - তাদের কোন সাহায্যকারী নেই।

বাংলা উচ্চারণ

অআম্মাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি ফাইয়ুঅফ্ফীহিম উজ্ব ুরাহুম্ অল্লা-হু লা-ইয়ুহিব্বুজ্জোয়া-লিমীন্

সমকালীন বাংলা

আর যাহারা ঈমান আনিয়াছে এবং সৎকাজ করিয়াছে তিনি তাহাদের প্রতিফল পুরাপুরিভাবে প্রদান করিবেন। জালিমদের পছন্দ করেন না।

মুহিউদ্দীন খান

পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। তাদের প্রাপ্য পরিপুর্ণভাবে দেয়া হবে। আর অত্যাচারীদেরকে ভালবাসেন না।

বাংলা উচ্চারণ

যা-লিকা নাত্লূহু 'আলাইকা মিনাল্ আ-ইয়া-তি অয্যিক্রিল্ হাকীম্।

সমকালীন বাংলা

ইহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি আয়াতসমূহ ও সারগর্ভ বাণী হইতে।

মুহিউদ্দীন খান

আমি তোমাদেরকে পড়ে শুনাই এ সমস্ত আয়াত এবং নিশ্চিত বর্ণনা।

বাংলা উচ্চারণ

ইন্না মাছালা 'ঈসা- 'ইন্দাল্লা-হি কামাছালি আ-দাম্ খালাক্বাহূ মিন্ তুরা-বিন্ ছুম্মা ক্বা-লা লাহূ কুন্ ফাইয়াকূন্।

সমকালীন বাংলা

আল্লাহর নিকট নিশ্চয়ই ‘ঈসার দৃষ্টান্তআদমের দৃষ্টান্তসদৃশ। তিনি তাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন; অতঃপর উহাকে বলিলেন ‘হও’, ফলে সে হইয়া গেল।

মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরী করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন।

বাংলা উচ্চারণ

আল্ হাক্ব্ ্ক্ব ু র্মি রব্বিকা ফালা-তাকুম্ মিনাল্ মুম্তারীন্

সমকালীন বাংলা

সত্য তো তোমার প্রতিপালকের নিকট হইতে, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না।

মুহিউদ্দীন খান

যা তোমার পালকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য। কাজেই তোমরা সংশয়বাদী হয়ো না।

বাংলা উচ্চারণ

ফামান্ হা - জ্ব ্ জ্বাকা ফীহি মিম্ বা'দি মা- জ্বা - আকা মিনাল্্ 'ইল্মি ফাক্ব ুল্ তা'আ -লাও নাদ্'ঊ আব্না- আনা- অ আব্না- আকুম্ অনিসা- আনা- অনিসা- আকুম্ অ আন্ফুসানা- অ আন্ফুসাকুম্ ছুম্মা নাব্তাহিল্ ফানাজ্ব্'আল্ লা'নাতাল্লা-হি 'আলাল্ কা-যিবীন্।

সমকালীন বাংলা

তোমার নিকট জ্ঞান আসিবার পর যে কেহ এই বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাহাকে বল, আস, আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে, আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লা’নত।

মুহিউদ্দীন খান

অতঃপর তোমার নিকট সত্য সংবাদ এসে যাওয়ার পর যদি এই কাহিনী সম্পর্কে তোমার সাথে কেউ বিবাদ করে, তাহলে বল - এসো, আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের আর তারপর চল আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী।

বাংলা উচ্চারণ

ইন্না হা-যা- লাহুওয়াল্ ক্বাছোয়াছুল্ হাক্ব ্ক্ব ু অমা-মিন্ ইলা-হিন্ ইল্লাল্লা-হু অইন্নাল্লা-হা লাহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।

সমকালীন বাংলা

নিশ্চয়ই ইহা সত্য বৃত্তান্ত। ব্যতীত অন্য ইলাহ্ নাই; নিশ্চয় পরম প্রতাপশালী, প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ। আর এক ছাড়া অন্য কোন নেই। আর ; তিনিই হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ।

বাংলা উচ্চারণ

ফাইন্ তাওয়াল্লাও ফাইন্নাল্লা-হা 'আলীমুম্ বিল মুফ্সিদীন্।

সমকালীন বাংলা

যদি তাহারা মুখ ফিরাইয়া নেয়, তবে নিশ্চয়ই ফাসাদকারীদের সম্বন্ধে সম্যক অবহিত।

মুহিউদ্দীন খান

তারপর যদি তারা গ্রহণ না করে, তাহলে প্রমাদ সৃষ্টিকারীদেরকে জানেন।

বাংলা উচ্চারণ

ক্ব ুল্ ইয়া য় আহ্লাল্ কিতা-বি তা'আ-লাও ইলা- কালিমাতিন্ সাওয়া - য়িম্ বাইনানা- অ বাইনাকুম্ আল্লা- না'বুদা ইল্লাল্লা-হা অলা-নুশ্রিকা বিহী- শাইয়াওঁ অলা- ইয়াত্তাখিযা বা'দ্বু না- বা'দ্বোয়ান্ আরবা-বাম্ মিন্ দূনিল্লা-হ্ ফাইন্ তাওয়াল্লাও ফাকুলুশ্ হাদূ বিআন্না- মুসলিমূন্।

সমকালীন বাংলা

তুমি বল, ‘হে কিতাবীগণ ! আস সে কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক; যেন আমরা ব্যতীত কাহারও ‘ইবাদত না করি, কোন কিছুকেই তাঁহার শরীক না করি এবং আমাদের কেহ কাহাকে ও ব্যতীত রব হিসাবে গ্রহণ না করে।’ যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে বল, ‘তোমরা সাক্ষী থাক, অবশ্যই আমরা মুসলিম।’

মুহিউদ্দীন খান

বলুনঃ ‘হে আহলে - কিতাবগণ! একটি বিষয়ের দিকে আস - যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান - যে, আমরা ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সাথে কোন শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে, ‘সাক্ষী থাক আমরা তো অনুগত।

বাংলা উচ্চারণ

ইয়ায় আহ্লাল্ কিতা-বি লিমা তুহা - জ্জ্ব ূনা ফীয় ইব্রা-হীমা অমায় উন্যিলাতিত্ তাওরা-তু অল্ ইন্জ্বীলু ইল্লা-মিম্ বা'দিহ্ আফালা- তা'ক্বিলূন্।

সমকালীন বাংলা

হে কিতাবীগণ! ইব্রাহীম সম্বন্ধে কেন তোমরা তর্ক কর, অথচ তাওরাত ও ইন্জীল তো তাহার পরেই অবতীর্ণ হইয়াছিল? তোমরা কি বুঝ না?

মুহিউদ্দীন খান

হে আহলে কিতাবগণ! কেন তোমরা ইব্রাহীমের বিষয়ে বাদানুবাদ কর? অথচ তওরাত ও ইঞ্জিল তাঁর পরেই নাযিল হয়েছে। তোমরা কি বুঝ না?

বাংলা উচ্চারণ

হা য় আন্তুম্ হা য় উ লা - য়ি হা-জ্জ্বতুম্ ফীমা- লাকুম্ বিহ 'ইল্মুন্ ফালিমা তুহা - জ্জ্ব ূনা ফীমা- লাইসা লাকুম্ বিহী 'ইল্ম্ অল্লা-হু ইয়া'লামু অআন্তুম্ লা-তা'লামূন্।

সমকালীন বাংলা

হাঁ, তোমরা তো সেইসব লোক, যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরাই তো তর্ক করিয়াছ, তবে যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নাই সে বিষয়ে কেন তর্ক করিতেছ?

মুহিউদ্দীন খান

শোন! ইতিপূর্বে তোমরা যে বিষয়ে কিছু জানতে, তাই নিয়ে বিবাদ করতে। এখন আবার যে বিষয়ে তোমরা কিছুই জান না, সে বিষয়ে কেন বিবাদ করছ?

বাংলা উচ্চারণ

মা-কা-না ইব্রা-হীমু ইয়াহূদিইয়্যাওঁ অলা-নাছ্রা-নিয়্যাওঁ অলা-কিন্ কা-না হানীফাম্ মুস্লিমা- অমা- কা-না মিনাল্ মুশ্রিকীন্।

সমকালীন বাংলা

ইব্রাহীম ইয়াহূদীও ছিল না, খ্রিস্টানও ছিল না; সে ছিল একনিষ্ঠ আত্মসর্মপণকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্তও ছিল না।

মুহিউদ্দীন খান

ইব্রাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিক্তু তিনি ছিলেন ‘হানীফ’ অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্নসমর্পণকারী, এবং তিনি মুশরিক ছিলেন না।

বাংলা উচ্চারণ

ইন্না আওলান্না-সি বিইব্রা-হীমা লাল্লাযীনাত্ তাবা'ঊহু অহা-যান্ নাবিয়্যু অল্লাযীনা আ-মানূ অল্লা-হু অলিয়্যুল্ মুমিনীন্।

সমকালীন বাংলা

নিশ্চয়ই মানুষের মধ্যে তাহারা ইব্রাহীমের ঘনিষ্ঠতম যাহারা তাহার অনুসরণ করিয়াছে এবং এই নবী ও যাহারা ঈমান আনিয়াছে; আর মু’মিনদের অভিভাবক।

মুহিউদ্দীন খান

মানুষদের মধ্যে যারা ইব্রাহীমের অনুসরণ করেছিল, তারা, আর এই নবী এবং যারা এ নবীর প্রতি ঈমান এনেছে তারা ইব্রাহীমের ঘনিষ্ঠতম - আর হচ্ছেন মুমিনদের বন্ধু।

বাংলা উচ্চারণ

অদ্দাত্বত্বোয়া - য়িফাতুম্ মিন্ আহ্লিল্ কিতা-বি লাওইয়ুদ্বিল্ল ূনাকুম্ অমা-ইয়ুদ্বিল্লূনা ইল্লায় আন্ফুসাহুম্ অমা-ইয়াশ্'উরূন।

সমকালীন বাংলা

কিতাবীদের একদল চাহে যেন তোমাদেরকে বিপথগামী করিতে পারে, অথচ তাহারা নিজেদেরকেই বিপথগামী করে, কিন্তু তাহারা উপলব্ধি করে না।

মুহিউদ্দীন খান

কোন কোন আহলে - কিতাবের আকাঙ্খা, যাতে তোমাদের গোমরাহ করতে পারে, কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকেই গোমরাহ করে না। অথচ তারা বুঝতে পারে না।

বাংলা উচ্চারণ

ইয়ায় আহ্লাল্ কিতা-বি লিমা- তাক্ফুরূনা বিআ-ইয়া-তিল্লা-হি অআন্তুম্ তাশ্হাদূন্।

সমকালীন বাংলা

হে কিতাবী - গণ! তোমরা কেন আয়াতকে অস্বীকার কর, যখন তোমরাই সাক্ষ্য বহন কর?

মুহিউদ্দীন খান

হে আহলে - কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার কর, অথচ তোমরাই তাঁর প্রবক্তা?

বাংলা উচ্চারণ

ইয়ায় আহ্লাল্ কিতা-বি লিমা তাল্বিসূনাল্ হাক্ব ্ক্বা বিল্বা-ত্বিলি অতাক্তুমূনাল্ হাক্ব ্ক্বা অ আন্তুম্ তা'লামূন্।

সমকালীন বাংলা

হে কিতাবীগণ! তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত কর এবং সত্য গোপন কর, যখন তোমরা জান?

মুহিউদ্দীন খান

হে আহলে কিতাবগণ, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছ এবং সত্যকে গোপন করছ, অথচ তোমরা তা জান।

বাংলা উচ্চারণ

অক্বা-লাত্ ত্বোয়া-য়িফাতুম্ মিন্ আহ্লিল্ কিতা-বি আ-মিনূ বিল্লাযী য় উন্যিলা 'আলাল্লাযীনা আ-মানূ অজ্ব ্হা ন্নাহা-রি অক্ফুরূ য় আ-খিরাহূ লা'আল্লাহুম্ ইর্য়াজ্বি'ঊন্।

সমকালীন বাংলা

কিতাবীদের একদল বলিল, ‘যাহারা ঈমান আনিয়াছে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তোমরা দিনের প্রারম্ভেতাহা বিশ্বাস কর এবং দিনের শেষে তাহা প্রত্যাখ্যান কর ; হয়ত তাহারা ফিরিবে।

মুহিউদ্দীন খান

আর আহলে - কিতাবগণের একদল বললো, মুসলমানগণের উপর যা কিছু অবর্তীণ হয়েছে তাকে দিনের প্রথম ভাগে মেনে নাও, আর দিনের শেষ ভাগে অস্বীকার ক র, হয়তো তারা মুখ ফিরিয়ে নিতে পারে।

বাংলা উচ্চারণ

অলা-তু'মিনূয় ইল্লা-লিমান্ তাবি'আ দীনাকুম্ ক্ব ুল্ ইন্নাল্ হুদা-হুদাল্লা-হি আইঁ ইয়ুতায় আহাদুম্ মিছ্লা মায় ঊতীতুম্ আও ইয়ুহা - জ্জ্ব ূকুম্ 'ইন্দা রব্বিকুম্ ক্ব ুল্ ইন্নাল্ ফাদ্ব ্লা বিইয়াদিল্লা-হি ইয়ুতীহি মাইঁ ইয়াশা - য়্ অল্লা-হু ওয়া-সি'উন্ 'আলীম্।

সমকালীন বাংলা

‘আর যে ব্যক্তি তোমাদের দীনের অনুসরণ করে তাহাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না।’ বল, ‘আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ। ইহা এইজন্য যে, তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে অনুরূপ আর কাহাকেও দেওয়া হইবে অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করিবে। বল, ‘অনুগ্রহ আল্লারই হাতে ; তিনি যাহাকে ইচ্ছা তাহা প্রদান করেন। প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

যারা তোমাদের ধর্মমতে চলবে, তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। বলে দিন নিঃসন্দেহে হেদায়েত সেটাই, যে হেদায়েত করেন। আর এসব কিছু এ জন্যে যে, তোমরা যা লাভ করেছিলে তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে, কিংবা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের উপর তারা কেন প্রবল হয়ে যাবে! বলে দিন, মর্যাদা আল্লাহরই হাতে; তিনি যাকে ইচ্ছা দান করেন এবং প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

ইয়াখ্তাছ্ছু বিরহ্মাতিহী মাইঁ ইয়াশা - য়্ অল্লা-হু যুল্ফাদ্ব ্লিল্ 'আজীম্।

সমকালীন বাংলা

তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাহাকে ইচ্ছা বিশেষ করিয়া বাচিয়া নেন। মহা অনুগ্রহশীল।

মুহিউদ্দীন খান

তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন। আর মহা অনুগ্রহশীল।

বাংলা উচ্চারণ

অমিন্ আহ্লিল্ কিতা-বি মান্ ইন্ তামান্হু বিক্বিন্ত্বোয়া-রিইঁ ইয়ুআদ্দিহী য় ইলাইকা অমিন্হুম্ মান্ ইন্ তামান্হু বিদীনা- রিল্ লা-ইয়ুআদ্দিহী য় ইলাইকা ইল্লা- মা-দুম্তা 'আলাইহি ক্বা - য়িমা- যা-লিকা বিআন্নাহুম্ ক্বা-লূ লাইসা 'আলাইনা- ফিল্ উম্মিয়্যীনা সাবীলুন্ অইয়াকুলূনা 'আলাল্লা-হিল্ কাযিবা অহুম্ ইয়া'লামূন্।

সমকালীন বাংলা

কিতাবীদের মধ্যে এমন লোক রহিয়াছে, যে বিপুল সম্পদ আমানত রাখিলেও ফেরত দিবে; আবার এমন লোকও আছে যাহার নিকট একটি দীনারও আমানত রাখিলে তাহার পিছনে লাগিয়া না থাকিলে সে ফেরত দিবে না, ইহা এই কারণে যে, তাহারা বলে, ‘নিরক্ষরদের প্রতি আমাদের কোন বাধ্যবাধকতা নাই’, এবং তাহারা জানিয়া - শুনিয়া সম্পর্কে মিথ্যা বলে।

মুহিউদ্দীন খান

কোন কোন আহলে কিতাব এমনও রয়েছে, তোমরা যদি তাদের কাছে বহু ধন - সম্পদ আমানত রাখ, তাহলেও তা তোমাদের যথারীতি পরিশোধ করবে। আর তোদের মধ্যে অনেক এমনও রয়েছে যারা একটি দীনার গচ্ছিত রাখলেও ফেরত দেবে না - যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়াতে পারবে। এটা এজন্য যে, তারা বলে রেখেছে যে, উম্মীদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোন পাপ নেই। আর তারা সম্পর্কে জেনে শুনেই মিথ্যা বলে।

বাংলা উচ্চারণ

বালা-মান্ আওফা- বি'আহ্দিহী অত্তাক্বা- ফাইন্নাল্লা-হা ইয়ুহিব্বুল্ মুত্তাক্বীন্।

সমকালীন বাংলা

হাঁ, কেহ তাহার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাক্ওয়া অবলম্বন করিয়া চলিলে অবশ্যই মুত্তাকীদের ভালবাসেন।

মুহিউদ্দীন খান

যে লোক নিজ প্রতিজ্ঞা পূর্ন করবে এং পরহেজগার হবে, অবশ্যই পরহেজগারদেরকে ভালবাসেন।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা ইয়াশ্তারূনা বি'আহ্দিল্লা-হি অ আইমা-নিহিম্ ছামানান্ ক্বালীলান উলা - য়িকা লা-খালাক্বা লাহুম্ ফিল্ আ-খিরাতি অলা-ইয়ুকাল্লিমুহুমুল্লা-হু অলা-ইয়ান্জুরু ইলাইহিম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি অলা-ইয়ুযাক্কীহিম্ অ লাহুম্ 'আযা-বুন্ আলীম্।

সমকালীন বাংলা

যাহারা সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে পরকালে তাহাদের কোন অংশ নাই। কিয়ামতের দিন তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদের দিকে চাহিবেন না এবং তাহাদেরকে পরিশুদ্ধ করিবেন না ; তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে।

মুহিউদ্দীন খান

যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মুল্যে বিক্রয় করে, আখেরাতে তাদের কেন অংশ নেই। আর তাদের সাথে কেয়ামতের দিন কথা বলবেন না। তাদের প্রতি (করুণার) দৃষ্টিও দেবেন না। আর তাদেরকে পরিশুদ্ধও করবেন না। বস্তুতঃ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।

বাংলা উচ্চারণ

অইন্না মিন্হুম্ লাফারীক্বাইঁ ইয়াল্য়ূনা আল্ সিনাতাহুম বিল্ কিতা-বি লিতাহ্সাবূহু মিনাল্ কিতা-বি অমা-হুঅ মিনাল্ কিতা-বি অইয়াকুলূনা হুঅ মিন্ 'ইনদিল্লা-হি অমা-হুঅ মিন্ 'ইন্দিল্লা-হি অইয়াকুলূনা 'আলাল্লা-হিল্ কাযিবা অ হুম্ ইয়া'লামূন্।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তাহাদের মধ্যে একদল লোক আছেই যাহারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃত করে যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে কর; কিন্তু উহা কিতাবের অংশ নহে এবং তাহারা বলে, ‘উহা আল্লাহর পক্ষ হইতে’, কিন্তু উহা আল্লাহর পক্ষ হইতে প্রেরিত নহে।

মুহিউদ্দীন খান

আর তাদের মধ্যে একদল রয়েছে, যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে কর যে, তার কিতাব থেকেই পাঠ করছে। অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয়। এবং তারা বলে যে, এসব কথা আল্লাহর তরফ থেকে আগত। অথচ এসব আল্লাহর তরফ থেকে প্রেরিত নয়। তারা বলে যে, এটি আল্লাহর কথা অথচ এসব আল্লাহর কথা নয়। আর তারা জেনে শুনে আল্লাহরই প্রতি মিথ্যারোপ করে।

বাংলা উচ্চারণ

মা-কা-না লিবাশারিন্ আইঁ ইয়ুতিয়াহুল্লা-হুল্ কিতা-বা অল্ হুক্মা অ ন্নুবুওঁয়্যাতা ছুম্মা ইয়াকুলা লিন্না-সি কূনূ 'ইবাদা ল্লী মিন্ দূনিল্লা-হি অলা-কিন্ কূনূ রব্বা-নিয়্যীনা বিমা-কুন্তুম্ তু'আল্লিমূনাল্ কিতা-বা অবিমা-কুন্তুম্ তাদ্রুসূন্।

সমকালীন বাংলা

কোন ব্যক্তিকে কিতাব, হিকমত ও নবুওয়াত দান করিবার পর সে মানুষকে বলিবে, ‘আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও’, ইহা তাহার জন্য সঙ্গত নহে ; বরং সে বলিবে, ‘তোমরা রব্বানী হইয়া যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান কর এবং যেহেতু তোমরা অধ্যয়ন কর।’

মুহিউদ্দীন খান

কোন মানুষকে কিতাব, হেকমত ও নবুওয়ত দান করার পর সে বলবে যে, ‘তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও’ - এটা সম্ভব নয়। বরং তারা বলবে, ‘তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেমন, তোমরা কিতাব শিখাতে এবং যেমন তোমরা নিজেরা ও পড়তে।

বাংলা উচ্চারণ

অলা-ইয়ামুরাকুম্ আন্ তাত্তাখিযুল্ মালা - য়িকাতা অ ন্নাবিয়্যীনা র্আবা-বা- আইয়ামুরুকুম্ বিল্কুফ্রি বা'দা ইয্ আন্তুম্ মুসলিমূন্।

সমকালীন বাংলা

ফিরিশ্তাগণকে ও নবীগণকে প্রতিপালকরূপে গ্রহণ করিতে সে তোমাদেরকে নির্দেশ দিতে পারে না। তোমাদের মুসলিম হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরীর নির্দেশ দিবে?

মুহিউদ্দীন খান

তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে, তোমরা ফেরেশতা ও নবীগনকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও। তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে শেখাবে?

বাংলা উচ্চারণ

অইয্ আখাযাল্লা-হু মীছা-ক্বান নাবিয়্যীনা লামায় আ-তাইতুকুম্ মিন্ কিতা-বিওঁ অহিক্মাতিন্ ছুম্মা জ্বা - য়াকুম্ রাসূলুম্ মুছোয়াদ্দিক্ব ুল্ লিমা- মা'আকুম্ লাতুমিনুন্না বিহী অ লাতান্ছুরুন্নাহ্ ক্বা-লা আআক্বর্ ্রাতুম্ ওয়া আখায্তুম্ 'আলা- যা-লিকুম্ ইছ্রী ক্বা-লূ য় 'আক্বর্ ্রানা- ক্বা-লা ফাশ্হাদূ অ আনা মা'আকুম্ মিনাশ্ শা-হিদীন্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যখন আল্লাহর নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে, তোমাদেরকে কিতাব ও হিকমত যাহা কিছু দিয়াছি, অতঃপর তোমাদের কাছে যাহা আছে তাহার প্রত্যায়নকারীরূপে যখন একজন রাসূল আসিবে তখন তোমরা অবশ্যই তাহার প্রতি ঈমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে।’ তিনি বলিবেন, ‘তোমরা কি স্বীকার করিলে? এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করিলে?’ তাহারা বলিল, ‘আমরা স্বীকার করিলাম।’ তিনি বলিলেন, ‘তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রহিলাম।’

মুহিউদ্দীন খান

আর যখন নবীগনের কাছ থেকে অস্বীকার গ্রহন করলেন যে, আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও জ্ঞান এবং অতঃপর তোমাদের নিকট কোন রসূল আসেন তোমাদের কিতাবকে সত্য বলে দেয়ার জন্য, তখন সে রসূলের প্রতি ঈমান আনবে এবং তার সাহায্য করবে। তিনি বললেন, ‘তোমার কি অঙ্গীকার করছো এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ? তারা বললো, ‘আমরা অঙ্গীকার করেছি’। তিনি বললেন, তাহলে এবার সাক্ষী থাক। আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম।

বাংলা উচ্চারণ

ফামান্ তাওয়াল্লা-বা'দা যা-লিকা ফাউলা - য়িকা হুমুল্ ফা-সিকুন্।

সমকালীন বাংলা

ইহার পর যাহারা মুখ ফিরাইবে তাহারাই সত্যপথত্যাগী।

মুহিউদ্দীন খান

অতঃপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে, সেই হবে নাফরমান।

বাংলা উচ্চারণ

আফাগাইরা দীনিল্লা-হি ইয়াব্গূনা অলাহূ য় আস্লামা মান্ ফিস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি ত্বোয়াও'আওঁ অ কারহাওঁ অইলাইহি ইর্য়ুজ্বা'ঊন্।

সমকালীন বাংলা

তাহারা কি চাহে দীনের পরিবর্তে অন্য দীন? যখন আকাশে ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে সমস্তই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তাঁহার নিকট আত্মসর্মপণ করিয়াছে! আর তাঁহার দিকেই তাহারা প্রত্যানীত হইবে।

মুহিউদ্দীন খান

তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য তালাশ করছে? আসমান ও যমীনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তাঁরই অনুগত হবে এবং তাঁর দিকেই ফিরে যাবে।

বাংলা উচ্চারণ

ক্ব ুল্ আ-মান্না- বিল্লা-হি অমায় উন্যিলা 'আলাইনা- অমায় উন্যিলা 'আলায়ইব্রা-হী-মা অ ইসমা-'ঈলা অ ইসহা-ক্বা অ ইয়া'কুবা অল্ আসবা-ত্বি অমায় ঊতিয়া মূসা- অ'ঈসা- অন্নাবিয়্যূনা র্মি রব্বিহিম্ লা-নুর্ফারিক্ব ু বাইনা আহাদিম্ মিন্হুম্ অনাহ্নু লাহূ মুসলিমূন্।

সমকালীন বাংলা

বল, ‘আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়া‘কূব ও তাহার বংশধরগণের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছিল এবং যাহা মূসা, ‘ঈসা ও অন্যান্য নবীকে তাহাদের প্রতিপালকের নিকট হইতে যাহা প্রদান করা হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছি, আমরা তাহাদের মধ্যে কোন তারতম্য করি না এবং আমরা তাঁহারই নিকট আত্মসর্মপণকারী।’

মুহিউদ্দীন খান

বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁদের সন্তানবর্গের উপর আর যা কিছু পেয়েছেন মূসা ও ঈসা এবং অন্যান্য নবী রসূলগণ তাঁদের পালনকর্তার পক্ষ থেকে। আমরা তাঁদের কারো মধ্যে পার্থক্য করি না। আর আমরা তাঁরই অনুগত।

বাংলা উচ্চারণ

অমাইঁ ইয়াব্তাগি গাইরাল্ ইসলা-মি দীনান্ ফা লাইঁ ইয়ুক্ব ্বালা মিন্হু অহুঅ ফিল্ আ-খিরাতি মিনাল্ খা-সিরীন্।

সমকালীন বাংলা

কেহ ইসলাম ব্যতীত অন্য কোন দীন গ্রহণ করিতে চাহিলে তাহা কখনও কবূল করা হইবে না এবং সে হইবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।

মুহিউদ্দীন খান

যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।

বাংলা উচ্চারণ

কাইফা ইয়াহ্দিল লা-হু ক্বাওমান্ কাফারূ বা'দা ঈমা-নিহিম্ অশাহিদূ য় আর্ন্না রাসূলা হাক্ব কাও অজ্বা - আহুমুল্ বাইয়্যিনাত অল্লা-হু লা- ইয়াহ্দিল্ ক্বাওমাজ্জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

কিরূপে সৎপথে পরিচালিত করিবেন সেই সম্প্রদায়কে, যাহারা ঈমান আনয়নের পর ও রাসূলকে সত্য বলিয়া সাক্ষ্যদান করিবার পর এবং তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর করে? সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।

মুহিউদ্দীন খান

কেমন করে এমন জাতিকে হেদায়েত দান করবেন, যারা ঈমান আনার পর এবং রসূলকে সত্য বলে সাক্ষ্য দেয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর হয়েছে। আর জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না।

বাংলা উচ্চারণ

উলা - য়িকা জ্বাযা - য়ুহুম্ আন্না 'আলাইহিম্ লা'নাতাল্লা-হি অল্মালা - য়িকাতি অন্না-সি আজ্ব ্মা'ঈন্।

সমকালীন বাংলা

ইহারাই তাহারা যাহাদের কর্মফল এই যে, তাহাদের উপর ফিরিশতাগণের এবং মানুষ সকলেরই লা‘নত।

মুহিউদ্দীন খান

এমন লোকের শাস্তি হলো , ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত।

বাংলা উচ্চারণ

খা-লিদীনা ফীহা- লা-ইয়ুখাফ্ফাফু 'আন্হুমুল্ 'আযা-বু অলা-হুম্ ইয়ুন্জোয়ারূন্।

সমকালীন বাংলা

তাহারা ইহাতে স্থায়ী হইবে, তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে অবকাশও দেওয়া হইবে না।

মুহিউদ্দীন খান

সর্বক্ষণই তারা তাতে থাকবে। তাদের আযাব হালকাও হবে না এবং তার এত অবকাশও পাবে না।

বাংলা উচ্চারণ

ইল্লাল্লাযীনা তা-বূ মিম্ বা'দি যা-লিকা অআছ্লাহূ ফাইন্নাল্লা-হা গাফূর্রু রাহীম্।

সমকালীন বাংলা

তবে ইহার পর যাহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তাহারা ব্যতিরেকে। নিশ্চয়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

কিন্তু যারা অতঃপর তওবা করে নেবে এবং সৎকাজ করবে তারা ব্যতীত, নিশ্চয় ক্ষমাশীল ও পরম দয়ালূ।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা কাফারূ বা'দা ঈমা-নিহিম্ ছুম্মায্দা-দূ কুফ্রাল্লান্ তুক্ব ্বালা তাওবাতুহুম্ অউলা - য়িকা হুমুুদ্ব দ্বোয়া - ল্লূন্।

সমকালীন বাংলা

ঈমান আনার পর যাহারা করে এবং যাহাদের সত্য প্রত্যাখ্যান - প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে তাহাদের তওবা কখনও কবূল হইবে না। ইহারাই পথভ্রষ্ট।

মুহিউদ্দীন খান

যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কস্মিণকালেও তাদের তওবা কবুল করা হবে না। আর তারা হলো গোমরাহ।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা কাফারূ অমা-তূ অহুম্ কুফ্ফা-রুন্ ফালাইঁ ইয়ুক্ব ্বালা মিন্ আহাদিহিম্ মিল্উল্ র্আদ্বি যাহাবাওঁ অলাওয়িফ্ তাদা-বিহ্ উলা - য়িকা লাহুম্ 'আযা-বুন্ আলীমুওঁ অমা-লাহুম্ মিন্ না-ছিরীন্।

সমকালীন বাংলা

যাহারা করে এবং কাফিররূপে যাহাদের মৃত্যু ঘটে তাহাদের কাহারও নিকট হইতে পৃথিবীপূর্ণ স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করিলেও তাহা কখনও কবূল করা হইবে না। ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে ; ইহাদের কোন সাহায্যকারী নাই।

মুহিউদ্দীন খান

যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার পরিবর্তে দেয়া হয়, তবুও যারা হয়েছে এবং অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব! পক্ষান্তরে তাদের কোনই সাহায্যকারী নেই।

বাংলা উচ্চারণ

লান্ তানা-লুল্ র্বিরা হাত্তা- তুন্ফিকূ মিম্মা- তুহিব্বূন্ অমা-তুন্ফিকু মিন্ শাইয়িন্ ফাইন্নাল্লা-হা বিহী 'আলীম্।

সমকালীন বাংলা

তোমরা যাহা ভালবাস তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পুণ্য লাভ করিবে না।

মুহিউদ্দীন খান

কস্মিণকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর। আর তোমরা যদি কিছু ব্যয় করবে তা জানেন।

বাংলা উচ্চারণ

কুল্ল ুত্ত্বোয়া'আ-মি কা-না হিল্লাল্ লিবানী য় ইসরা - য়ীলা ইল্লা-মা-র্হারামা ইস্রা - য়ীলু 'আলা- নাফ্সিহী- মিন্ ক্বাব্লি আন্ তুনায্যালাত্ তাওরা-হ্ কুল্ ফাতূ বিত্তাওরা-তি ফাত্লূহা য় ইন্ কুন্তুম্ ছোয়া-দ্বিকীন্।

সমকালীন বাংলা

তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাঈল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল তাহা ব্যতীত বনী ইস্রাঈলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। বল, ‘যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আন এবং পাঠ কর।’

মুহিউদ্দীন খান

তওরাত নাযিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন, সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনী - ইসরায়ীলদের জন্য হালাল ছিল। তুমি বলে দাও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাক। তাহলে তওরাত নিয়ে এসো এবং তা পাঠ কর।

বাংলা উচ্চারণ

ফামানিফ্ তারা 'আলাল্লা-হিল্ কাযিবা মিম্ বা'দি যা-লিকা ফাউলা - য়িকা হুমুজ্জোয়া-লিমূন্।

সমকালীন বাংলা

ইহার পরও যাহারা সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তাহরাই ।

মুহিউদ্দীন খান

অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে, তারাই যালেম সীমালংঘনকারী।

বাংলা উচ্চারণ

ক্ব ুল্ ছদাক্বাল্লা-হু ফাত্তাবিউ' মিল্লাতা ইব্রা-হীমা হানীফা- অমা- কা-না মিনাল্ মুশ্রিকীন্।

সমকালীন বাংলা

বল, সত্য বলিয়াছেন। সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহীমের ধর্মাদর্শ অনুসরণ কর, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নহে।’

মুহিউদ্দীন খান

বল, ‘ সত্য বলেছেন। এখন সবাই ইব্রাহীমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠ ভাবে সত্যধর্মের অনুসারী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।

বাংলা উচ্চারণ

ইন্না আওওয়ালা বাইতিওঁ উদ্বি'আ লিন্না-সি লাল্লাযী বিবাক্কাতা মুবা- রাকাওঁ অ হুদাল্লিল্'আ-লামীন্।

সমকালীন বাংলা

নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা তো বাক্কায়, উহা বরকতময় ও বিশ্বজগতের দিশারী।

মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়।

বাংলা উচ্চারণ

ফীহি আ-ইয়া-তুম্ বাইয়্যিনা-তুম্ মাক্বা-মু ইব্রা-হীমা অমান্ দাখালাহূ কা-না আ-মিনা- অলিল্লা-হি 'আলান্না-সি হিজ্বজ্ব ুল্ বাইতি মানিস্ তাত্বোয়া-'আ ইলাইহি সাবীলা- অমান্ কাফারা ফাইন্নাল্লা-হা গানিয়্যুন্ 'আনিল্ 'আ-লামীন্।

সমকালীন বাংলা

উহাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহীম। আর যে কেহ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যাহার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জকরা তাহার অবশ্যকর্তব্য। এবং কেহ প্রত্যাখ্যান করিলে সে জানিয়া রাখুক, নিশ্চয়ই বিশ্বজগতের মুখাপেক্ষী নন।

মুহিউদ্দীন খান

এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে, লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌছার। আর যে লোক তা মানে না। সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না।

বাংলা উচ্চারণ

ক্ব ুল্ ইয়া য় আহ্লাল্ কিতা-বি লিমা তাক্ফুরূনা বিআ-ইয়া তিল্লা-হি অ ল্লা-হু শাহীদুন্ 'আলা- মা- তা'মালূন্।

সমকালীন বাংলা

বল, ‘হে কিতাবীগণ ! তোমরা আল্লাহর নিদর্শনকে কেন প্রত্যাখ্যান কর? তোমরা যাহা কর উহার সাক্ষী’।

মুহিউদ্দীন খান

বলুন, হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো, অথচ তোমরা যা কিছু কর, তা আল্লাহর সামনেই রয়েছে।

বাংলা উচ্চারণ

ক্ব ুল্ ইয়া য় আহ্লাল্ কিতা-বি লিমা তাছুদ্দূনা আন্ সাবীলিল্লা-হি মান্ আ-মানা তাবগূনাহা- 'ইঅজ্বাওঁ অআন্তুম্ শুহাদা - উ অমাল্লা-হু বিগা-ফিলিন্ 'আম্মা-তা'মালূন্।

সমকালীন বাংলা

বল, ‘হে কিতাবীগণ! যে ব্যক্তি ঈমান আনিয়াছে তাহাকে কেন আল্লাহর পথে বাধা দিতেছ, উহাতে বক্রতা অন্বেষণ করিয়া? অথচ তোমরা সাক্ষী। তোমরা যাহা কর, সে সম্বন্ধে অনবহিত নন।’

মুহিউদ্দীন খান

বলুন, হে আহলে কিতাবগণ! কেন তোমরা আল্লাহর পথে ঈমানদারদিগকে বাধা দান কর - তোমরা তাদের দ্বীনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান কর, অথচ তোমরা এ পথের সত্যতা প্রত্যক্ষ করছ। বস্তুতঃ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ য় ইন্ তুত্বী'ঊ ফারীক্বাম্ মিনাল্লাযীনা ঊতুল্ কিতা-বা ইয়ারুদ্দূকুম্ বা'দা ঈমা-নিকুম্ কা-ফিরীন্।

সমকালীন বাংলা

হে মু’মিনগণ ! যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তোমরা যদি তাহাদের দলবিশেষের আনুগত্য কর, তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার বানাইয়া ছাড়িবে।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! তোমরা যদি আহলে কিতাবদের কোন ফেরকার কথা মান, তাহলে ঈমান আনার পর তারা তোমাদিগকে কাফেরে পরিণত করে দেবে।

বাংলা উচ্চারণ

অকাইফা তাক্ফুরূনা অআন্তুম্ তুত্লা- 'আলাইকুম্ আ-ইয়া-তুল্লা-হি অফীকুম্ রাসূূলুহ্ অমাইঁ ইয়া'তাছিম্ বিল্লা-হি ফাক্বাদ্ হুদিয়া ইলা- ছিরা-ত্বিম্ মুস্তাক্বীম্

সমকালীন বাংলা

কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহর আয়াতসমূহ তোমাদের নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাঁহার রাসূল রহিয়াছে? কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে।

মুহিউদ্দীন খান

আর তোমরা কেমন করে হতে পার, অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াত সমূহ এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রসূল। আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানুত্ তাকুল্লা-হা হাক্ব ্ক্বা তুক্বা- তিহী অলা-তামূতুন্না ইল্লা-অআন্তুম্ মুস্লিমূন্।

সমকালীন বাংলা

হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসর্মপণকারী না হইয়া কোন অবস্থায় মৃত্যুবরণ করিও না।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।

বাংলা উচ্চারণ

অ'তাছিমূ বিহাব্লিল্লা-হি জ্বামীআওঁ অলা- তার্ফারাকু অয্কুরূ নি'মাতাল্লা-হি 'আলাইকুম্ ইয্ কুন্তুম্ আ'দা - য়ান্ ফাআল্লাফা বাইনা ক্ব ুলূবিকুম্ ফাআছ্বাহ্তুম্ বিনি'মাতিহী য় ইখওয়া-নান্ অকুন্তুম্ 'আলা- শাফা- হুফ্রাতিম্ মিনান্না-রি ফায়ানক্বাযাকুম্ মিন্হা- কাযা-লিকা ইয়ুবাইয়্যিনুল্লা-হু লাকুম্ আ-ইয়া-তিহী লা'আল্লাকুম্ তাহ্তাদূন্।

সমকালীন বাংলা

তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর : তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তাঁহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। তোমরা তো অগ্নিকুন্ডর প্রান্তে ছিলে, উহা হইতে তোমাদের রক্ষা করিয়াছেন। এইরূপে তোমাদের জন্য তাঁহার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন যাহাতে তোমরা সৎপথ পাইতে পার।

মুহিউদ্দীন খান

আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার।

বাংলা উচ্চারণ

অল্ তাকুম্ মিন্কুম্ উম্মাতুইঁ ইয়াদ্'ঊনা ইলাল্ খাইরি অ ইয়ামুরূনা বিল্মা'রূফি অ ইয়ান্হাওনা 'আনিল্ মুর্ন্কা অ উলা - য়িকা হুমুল্ মুফ্লিহূন্।

সমকালীন বাংলা

তোমাদের মধ্যে এমন একদল হউক যাহারা কল্যাণের দিকে আহ্বান করিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে ও অসৎকর্মে নিষেধ করিবে; ইহারাই ।

মুহিউদ্দীন খান

আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো ।

বাংলা উচ্চারণ

অলা-তাকূনূ কাল্লাযীনা তার্ফারাকু অখ্তালাফূ মিম্ বা'দি মা-জ্বা - য়াহুমুল্ বাইয়্যিনা-ত্' অউলা - য়িকা লাহুম্ 'আযা-বুন্ 'আজীম্।

সমকালীন বাংলা

তোমরা তাহাদের মত হইও না যাহারা তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হইয়াছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছে। তাহাদের জন্য মহাশাস্তি রহিয়াছে।

মুহিউদ্দীন খান

আর তাদের মত হয়ো না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে - তাদের জন্যে রয়েছে ভয়ঙ্কর আযাব।

বাংলা উচ্চারণ

ইয়াওমা তাব্ইয়াদ্ব্দ্ব ু উজ্ব ূহুওঁ অতাস্ওয়াদ্দু উজ্ব ূহুন্ ফাআম্মাল্ লাযী নাস্ ওয়াদ্দাত্ উজুহুহুম্ আকার্ফাতুম্ বা'দা ঈমা-নিকুম্ ফাযূক্ব ুল্ 'আযা-বা বিমা-কুন্তুম্ তাক্ফুরূন্।

সমকালীন বাংলা

সেদিন কতক মুখ উজ্জ্বল হইবে এবং কতক মুখ কাল হইবে; যাহাদের মুখ কাল হইবে তাহাদেরকে বলা হইবে, ‘ঈমান আনয়নের পর কি তোমরা করিয়াছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ কর, যেহেতু তোমরা করিতে।’

মুহিউদ্দীন খান

সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে, আর কোন কোন মুখ হবে কালো। বস্তুতঃ যাদের মুখ কালো হবে, তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর হয়ে গিয়েছিলে? এবার সে কুফরীর বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ কর।

বাংলা উচ্চারণ

অআম্মাল্ লাযীনাব্ ইয়াদ্ব্ দ্বোয়াত্ উজ্ব ূহুহুম্ ফাফী রাহ্মাতিল্লা-হ্ হুম্ ফীহা- খা-লিদূন্।

সমকালীন বাংলা

আর যাহাদের মুখ উজ্জ্বল হইবে তাহারা আল্লাহর অনুগ্রহে থাকিবে, সেখানে তাহারা স্থায়ী হইবে।

মুহিউদ্দীন খান

আর যাদের মুখ উজ্জ্বল হবে, তারা থাকবে রহমতের মাঝে। তাতে তারা অনন্তকাল অবস্থান করবে।

বাংলা উচ্চারণ

তিল্কা আ-ইয়া-তুল্লা-হি নাত্লূহা- 'আলাইকা বিল্হাক্ব ্ অমাল্লা-হু ইয়ুরীদু জুল্মাল্ লিল্'আ-লামীন্।

সমকালীন বাংলা

এইগুলি আল্লাহর আয়াত, তোমার নিকট যথাযথভাবে তিলাওয়াত করিতেছি। বিশ্বজগতের প্রতি জুলুম করিতে চান না।

মুহিউদ্দীন খান

এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ, যা তোমাদিগকে যথাযথ পাঠ করে শুনানো হচ্ছে। আর বিশ্ব জাহানের প্রতি উৎপীড়ন করতে চান না।

বাংলা উচ্চারণ

অলিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ আরদ্ব ্ অ ইলাল্লা-হি র্তুজ্বাউ'ল্ উর্মূ।

সমকালীন বাংলা

আসমানে যাহা কিছু আছে ও যমীনে যাহা কিছু আছে সব আল্লাহরই; আল্লাহর নিকটই সব কিছু প্রত্যানীত হইবে।

মুহিউদ্দীন খান

আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতিই সব কিছু প্রত্যাবর্তনশীল।

বাংলা উচ্চারণ

কুন্তুম্ খাইরা উম্মাতিন্ উখ্রিজ্বাত্ লিন্না-সি তামুরূনা বিল্মা'রূ ফি অতান্হাওনা 'আনিল্ মুন্কারি অতুমিনূনা বিল্লা-হ্ অলাও আ-মানা আহ্লুল্ কিতা-বি লাকা-না খাইরাল্লাহুম্ মিন্হুমুল্ মুমিনূনা অ আক্ছারুহুমুল্ ফা-সিকুন্।

সমকালীন বাংলা

তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে; তোমরা সৎকাজের নির্দেশ দান কর, অসৎকাজে নিষেধ কর এবং আল্লাহর উপর বিশ্বাস কর। কিতাবীগণ যদি ঈমান আনিত তবে তাহাদের জন্য ভাল হইত। তাহাদের মধ্যে কিছুসংখ্যক আছে; কিন্তু তাহাদের অধিকাংশ সত্যত্যাগী।

মুহিউদ্দীন খান

তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে - কিতাবরা যদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে আর অধিকাংশই হলো পাপাচারী।

বাংলা উচ্চারণ

লাইঁ ইয়ার্দ্বুরূকুম্ ইল্লা য় আযান্ অইঁ ইয়ুক্বা-তিলূকুম্ ইয়ুঅল্লূকুমুল্ আদ্বা-রা ছুম্মা লা-ইয়ুনছোয়ারূন্।

সমকালীন বাংলা

সামান্য ক্লেশ দেওয়া ছাড়া তাহারা তোমাদের কোন ক্ষতি করিতে পারিবে না। যদি তাহারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে তাহারা পৃষ্ঠপ্রদর্শন করিবে; অতঃপর তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে না।

মুহিউদ্দীন খান

যৎসামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে। অতঃপর তাদের সাহায্য করা হবে না।

বাংলা উচ্চারণ

দ্ব ুরিবাত্ 'আলাইহিমুয্ যিল্লাতু আইনা মা-ছুক্বিফূ য় ইল্লা-বিহাব্লিম্ মিনাল্লা-হি অহাব্লিম্ মিনান্ না-সি অবা - ঊ বিগাদ্বোয়াবিম্ মিনাল্লা-হি অদ্বুরিবাত্ 'আলাইহিমুল্ মাস্কানাহ্ যা-লিকা বিআন্নাহুম্ কা-নূ ইয়াক্ফুরূনা বিআ-ইয়া-তিল্লা-হি অইয়াক্ব ্তুলূনাল্ আম্বিয়া - য়া বিগাইরি হাক্ব ্ যা-লিকা বিমা-'আছোয়াও অ কা-নূ ইয়া'তাদূন্।

সমকালীন বাংলা

আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাহিরে যেখানেই তাহাদের পাওয়া গিয়াছে সেখানেই তাহারা লাঞ্ছিত হইয়াছে। তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে এবং হীনতাগ্রস্তহইয়াছে। ইহা এইহেতু যে, তাহারা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করিত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করিত; ইহা এইজন্য যে, তাহারা অবাধ্য হইয়াছিল এবং সীমালংঘন করিত।

মুহিউদ্দীন খান

আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতিত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর গযব। ওদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা। তা এজন্যে যে, ওরা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ, ওরা নাফরমানী করেছে এবং সীমা লংঘন করেছে।

বাংলা উচ্চারণ

লাইসূ সাওয়া - আন্ মিন্ আহ্লিল্ কিতা-বি উম্মাতুন্ ক্বা - য়িমাতুইঁ ইয়াত্লূনা আ-ইয়া-তিল্লা-হি আ-না - য়াল্ লাইলি অহুম্ ইয়াস্জ্ব ুদূন্।

সমকালীন বাংলা

তাহারা সকলে এক রকম নয়। কিতাবীদের মধ্যে অবিচলিত একদল আছে ; তাহারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং সিজদা করে।

মুহিউদ্দীন খান

তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সেজদা করে।

বাংলা উচ্চারণ

ইয়ুমিনূনা বিল্লা-হি অল্ ইয়াওমিল্ আ-খিরি অইয়া”মুরূনা বিল্মা'রূফি অইয়ান্হাওনা 'আনিল্ মুন্কারি অইয়ুসা-রি'ঊনা ফিল্ খাইরা-ত্ অউলা - য়িকা মিনাছ্ ছোয়া-লিহীন্।

সমকালীন বাংলা

তাহারা এবং শেষ দিনে বিশ্বাস করে, সৎকাজের নির্দেশ দেয়, অসৎকাজে নিষেধ করে এবং তাহারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। তাহারাই সজ্জনদের অন্তর্ভুক্ত।

মুহিউদ্দীন খান

তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়; অকল্যাণ থেকে বারণ করে এবং সৎকাজের জন্য সাধ্যমত চেষ্টা করতে থাকে। আর এরাই হল সৎকর্মশীল।

বাংলা উচ্চারণ

অমা- ইয়াফ্'আলূ মিন্ খাইরিন্ ফালাইঁ ইয়ুক্ফারূহ্ অল্লা-হু 'আলীমুম্ বিল্মুত্তাক্বীন্।

সমকালীন বাংলা

উত্তম কাজের যাহা কিছু তাহারা করে তাহা হইতে তাহাদের কখনও বঞ্চিত করা হইবে না। মুত্তাকীদের সম্বন্ধে সবিশেষ অবহিত।

মুহিউদ্দীন খান

তারা যেসব সৎকাজ করবে, কোন অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না। আর পরহেযগারদের বিষয়ে অবগত।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা কাফারূ লান্ তুগ্নিয়া 'আন্হুম্ আমওয়া-লুহুম্ অলা য় আওলা-দুহুম্ মিনাল্লা-হি শাইয়া- অউলা - য়িকা আছ্হা-বুন্না-রি হুম্ ফীহা-খা-লিদূন।

সমকালীন বাংলা

যাহারা করে তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান - সন্ততি আল্লাহর নিকট কখনও কোন কাজে আসিবে না। তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে।

মুহিউদ্দীন খান

নিশ্চয় যারা হয়, তাদের ধন সম্পদ ও সন্তান - সন্ততি আল্লাহর সামনে কখনও কোন কাজে আসবে না। আর তারাই হলো দোযখের আগুনের অধিবাসী। তারা সে আগুনে চিরকাল থাকবে।

বাংলা উচ্চারণ

মাছালু মা- ইয়ুন্ফিকুনা ফী হা-যিহিল্ হাইয়া-তিদ্দুন্ইয়া-কামাছালি রীহিন্ ফীহা-র্ছিরুন্ আছোয়া-বাত্ র্হাছা ক্বাওমিন্ জোয়ালামূ য় আন্ফুসাহুম্ ফাআহ্লাকাত্হু অমা-জোয়ালামাহুমুল্লা-হু অলা-কিন্ আন্ফুসাহুম্ ইয়াজ্লিমূন্।

সমকালীন বাংলা

এই পার্থিব জীবনে যাহা তাহারা ব্যয় করে তাহার দৃষ্টান্ত হিমশীতল বায়ু, উহা যে জাতি নিজেদের প্রতি জুলুম করিয়াছে তাহাদের শস্যক্ষেত্রকে আঘাত করে ও বিনষ্ট করে। আল্লাহর তাহাদের প্রতি কোন জুলুম করেন নাই, তাহারাই নিজেদের প্রতি জুলুম করে।

মুহিউদ্দীন খান

এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয়, তার তুলনা হলো ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের শৈত্য, যা সে জাতির শস্যক্ষেত্রে গিয়ে লেগেছে যারা নিজের জন্য মন্দ করেছে। অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। বস্তুতঃ তাদের উপর কোন অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করছিল।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ লা-তাত্তাখিযূ বিত্বোয়া-নাতাম্ মিন্ দূনিকুম্ লা- ইয়ালূনাকুম্ খাবা-লা- অদ্দূ মা-'আনিত্তুম্ ক্বাদ্ বাদাতিল্ বাগ্দ্বোয়া - উ মিন্ আফ্ওয়া-হিহিম্ অমা-তুখ্ফী ছুদূরুহুম্ আর্ক্বা ক্বাদ্ বাইয়্যান্না-লাকুমুল্ আ-ইয়া-তি ইন্ কুন্তুম্ তা'ক্বিলূন্।

সমকালীন বাংলা

হে মু’মিনগণ ! তোমাদের আপনজন ব্যতীত অপর কাহাকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহারা তোমাদের অনিষ্ট করিতে ত্রুটি করিবে না ; যাহা তোমাদের বিপন্ন করে তাহাই তাহারা কামনা করে। তাহাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাহাদের হৃদয় যাহা গোপন রাখে তাহা আরও গুরুতর। তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি, যদি তোমরা অনুধাবন কর।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! তোমরা ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন ক্রটি করে না - তোমরা কষ্টে থাক, তাতেই তাদের আনন্দ। শত্রুতাপ্রসুত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়। আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে, তা আরো অনেকগুণ বেশী জঘন্য। তোমাদের জন্যে নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও।

বাংলা উচ্চারণ

হা য় আন্তুম্ ঊলা - য়ি তুহিবূনাহুম্ অলা-ইয়ুহিব্বূনাকুম্ অতুমিনূনা বিল্কিতা-বি কুল্লিহী অইযা- লাকুকুম্ ক্বা-লূ য় আ-মান্না- অইযা- খালাও আদ্ব ্দ্ব ূ 'আলাইকুমুল্ আনা- মিলা মিনাল্ গাইজ্ ক্ব ুল্ মূতূ বিগাইজিকুম্ ইন্নাল্লা-হা আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূ।

সমকালীন বাংলা

দেখ, তোমরাই তাহাদের ভালবাস কিন্তু তাহারা তোমাদের ভালবাসে না অথচ তোমরা সমস্ত কিতাবে ঈমান রাখ আর তাহারা যখন তোমাদের সংস্পর্শে আসে তখন বলে, ‘আমরা বিশ্বাস করি ; কিন্তু তাহারা যখন একান্তেমিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তাহারা নিজেদের অঙ্গুলির অগ্রভাগ দাঁতে কাটিয়া থাকে। বল, ‘তোমাদের আক্রোশেই তোমরা মর।’ অন্তরে যাহা রহিয়াছে সে সম্বন্ধে সবিশেষ অবহিত।

মুহিউদ্দীন খান

দেখ! তোমরাই তাদের ভালবাস, কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদভাব পোষণ করে না। আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস কর। অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে, বলে, আমরা ঈমান এনেছি। পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায়, তখন তোমাদের উপর রোষবশতঃ আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমরা আক্রোশে মরতে থাক। আর মনের কথা ভালই জানেন।

বাংলা উচ্চারণ

ইন্ তাম্সাস্্কুম্ হাসানাতুন্ তাসুহুম্ অইন্ তুছিব্কুম্ সাইয়্যিয়াতুইঁ ইয়াফ্রাহূ বিহা- অইন্ তাছ্বিরূ অতাত্তাকু লা-ইয়াদ্বর্ ুরুকুম্ কাইদুহুম্ শাইয়া- ইন্নাল্লা-হা বিমা- ইয়া'মালূনা মুহীত্ব ্।

সমকালীন বাংলা

তোমাদের মঙ্গল হইলে উহা তাহাদেরকে কষ্ট দেয় আর তোমাদের অমঙ্গল হইলে তাহারা উহাতে আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্যশীল হও এবং হও তবে তাহাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করিতে পারিবে না। তাহারা যাহা করে নিশ্চয়ই তাহা পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।

মুহিউদ্দীন খান

তোমাদের যদি কোন মঙ্গল হয়; তাহলে তাদের খারাপ লাগে। আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে আনন্দিত হয় আর তাতে যদি তোমরা ধৈর্য্যধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনই ক্ষতি হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্তই আল্লাহর আয়ত্তে রয়েছে।

বাংলা উচ্চারণ

অইয্ গাদাওতা মিন্ আহ্লিকা তুবাও ওয়িউল্ মুমিনীনা মাক্বা-'ইদা লিল্ক্বিতা-ল্ অল্লা-হু সামী'উন্ 'আলীম্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যখন তুমি তোমার পরিজনবর্গের নিকট হইতে প্রত্যূষে বাহির হইয়া যুদ্ধের জন্য মু’মিনগণকে ঘাঁটিতে বিন্যস্ত করিতেছিলে এবং সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

আর আপনি যখন পরিজনদের কাছ থেকে সকাল বেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলেন, আর সব বিষয়েই শোনেন এবং জানেন।

বাংলা উচ্চারণ

ইয্ হাম্মাত্ত্বোয়া - য়িফাতা-নি মিন্কুম্ আন্ তাফ্শালা-অল্লা-হু অলিয়্যুহুমা- অ'আলাল্লা-হি ফাল্ইয়াতাওয়াক্কালিল মুমিনূন্।

সমকালীন বাংলা

যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রমহইয়াছিল অথচ উভয়ের বন্ধু ছিলেন, আল্লাহর প্রতিই যেন মু’মিনগণ নির্ভর করে।

মুহিউদ্দীন খান

যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম হলো, অথচ তাদের সাহায্যকারী ছিলেন, আর আল্লাহর উপরই ভরসা করা মুমিনদের উচিত।

বাংলা উচ্চারণ

অ লাক্বাদ্ নাছোয়ারাকুমুল্লা-হু বিবাদ্রিওঁ অআন্তুম্ আযিল্লাহ্ ফাত্তাক্ব ুল্লা-হা লা'আল্লাকুম্ তাশ্কুরূন্।

সমকালীন বাংলা

আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে তো তোমাদের সাহায্য করিয়াছিলেন। সুতরাং তোমরা কে ভয় কর, যাহাতে তোমরাই কৃতজ্ঞ হইতে পার।

মুহিউদ্দীন খান

বস্তুতঃ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।

বাংলা উচ্চারণ

ইয্ তা 'কুলু লিল্মুমিনীনা আলাইঁ ইয়াক্ফিয়াকুম্ আই ঁইয়ুমিদ্দাকুম্ রব্বুকুম্ বিছালা-ছাতি আ-লা-ফিম্ মিনাল্ মালা - য়িকাতি মুন্যালীন্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যখন তুমি মু’মিনগণকে বলিতেছিলে, ‘ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে, তোমাদের প্রতিপালক - প্রেরিত তিন সহস্র ফিরিশ্তা দ্বারা তোমাদেরকে সহায়তা করিবেন?’

মুহিউদ্দীন খান

আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে - তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেশতা পাঠাবেন।

বাংলা উচ্চারণ

বালা য় ইন্ তাছ্বিরূ অতাত্তাকু অ ইয়াতূকুম্ মিন্ ফাওরিহিম্ হা-যা- ইয়ুম্দিদ্কুম্ রব্বুকুম্ বিখাম্সাতি আ-লা-ফিম্ মিনাল্ মালা - য়িকাতি মুসাওয়্যিমীন্।

সমকালীন বাংলা

হ্যাঁ, নিশ্চয়, যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং সাবধান হইয়া চল, তবে তাহারা দ্রুতগতিতে তোমাদের উপর আক্রমণ করিলে পাঁচ সহস্র চিহ্নিত ফিরিশ্তা দ্বারা তোমাদের সাহায্য করিবেন।

মুহিউদ্দীন খান

অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়ার উপর পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন।

বাংলা উচ্চারণ

অমা-জ্বা'আলাহুল্লা-হু ইল্লা-বুশ্রা- লাকুম্ অলিতাত্ব্মায়িন্না ক্ব ুলূবুকুম্ বিহ্ অমান্ নাছ্রু ইল্লা-মিন্ 'ইন্দিল্লা-হিল্ 'আযীযিল্ হাকীম্।

সমকালীন বাংলা

ইহা তো তোমাদের জন্য শুধু সুসংবাদ ও তোমাদের চিত্ত - প্রশান্তির জন্য করিয়াছেন এবং সাহায্য তো শুধু পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতেই হয়,

মুহিউদ্দীন খান

বস্তুতঃ এটা তো তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে। আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত, মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে,

বাংলা উচ্চারণ

লিইয়াক্বত্বোয়া'আ ত্বোয়ারাফাম্ মিনাল্লাযীনা কাফারূ য় আও ইয়াক্বিতাহুম্ ফাইয়ান্ক্বালিবূ খা-য়িবীন্।

সমকালীন বাংলা

কাফিরদের এক অংশকে নিশ্চিহ্ন করার জন্য অথবা লাঞ্ছিত করার জন্য; ফলে তাহারা নিরাশ হইয়া ফিরিয়া যায়।

মুহিউদ্দীন খান

যাতে ধবংস করে দেন কোন কোন কাফেরকে অথবা লাঞ্ছিত করে দেন - যেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায়।

বাংলা উচ্চারণ

লাইসা লাকা মিনাল্ আম্রি শাইয়ুন্ আও ইয়াতূবা 'আলাইহিম্ আও ইয়ু'আয্যিবাহুম্ ফাইন্নাহুম্ জোয়া-লিমূন্।

সমকালীন বাংলা

তিনি তাহাদের প্রতি ক্ষমাশীল হইবেন অথবা তাহাদেরকে শাস্তি দিবেন - এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই ; কারণ তাহারা তো ।

মুহিউদ্দীন খান

হয় তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আযাব দেবেন। এ ব্যাপারে আপনার কোন করণীয় নাই। কারণ তারা রয়েছে অন্যায়ের উপর।

বাংলা উচ্চারণ

অলিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ আরদ্ব্ ইয়াগ্ফিরু লিমাইঁ ইয়াশা-উ অইয়ু'আয্যিবু মাইঁ ইয়াশা-উ অল্লা-হু গাফূর্রু রাহীম্।

সমকালীন বাংলা

আসমানে যাহা কিছু আছে ও যমীনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন। ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে, সেসবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন। আর হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহাল্লাযীনা আ-মানূ লা-তাকুর্লু রিবা য় আদ্ব্'আ-ফাম্ মুদ্বোয়া-'আফাতাওঁ অত্তাক্ব ুল্লা-হা লা'আল্লাকুম্ তুফ্লিহূন্।

সমকালীন বাংলা

হে মু’মিনগণ ! তোমরা সুদ খাইও না ক্রমবর্ধমান এবং কে ভয় কর যাহাতে তোমরা হইতে পার।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।

বাংলা উচ্চারণ

অত্তাক্ব ুন্ না-রাল্ লাতী য় উ'ইদ্দাত্ লিল্কা-ফিরীন্।

সমকালীন বাংলা

এবং তোমরা সেই অগ্নিকে ভয় কর যাহা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হইয়াছে।

মুহিউদ্দীন খান

এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাক, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে।

বাংলা উচ্চারণ

অআত্বী'উল্লা-হা র্অরাসূলা লা'আল্লাকুম্ র্তুহামূন্।

সমকালীন বাংলা

তোমরা ও রাসূলের আনুগত্য কর যাহাতে তোমরা কৃপা লাভ করিতে পার।

মুহিউদ্দীন খান

আর তোমরা আনুগত্য কর ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়।

বাংলা উচ্চারণ

অসা-রি'ঊ য় ইলা- মাগ্ফিরাতিম্ র্মি রব্বিকুম্ অজ্বান্নাতিন্ 'র্আদ্ব ুহাস্ সামা-ওয়া-তু অল্ র্আদু উ'ইদ্দাত্ লিল্মুত্তাক্বীন্।

সমকালীন বাংলা

তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যাহার বিস্তৃতি আসমান ও যমীনের ন্যায়, যাহা প্রস্তুত রাখা হইয়াছে মুত্তাকীদের জন্য,

মুহিউদ্দীন খান

তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ইয়ুন্ফিকুনা ফিস্ র্সারা - য়ি অদ্দে¦ার্য়ারা - য়ি অল্কা-জিমীনাল্ গাইজোয়া অল্ 'আ-ফীনা 'আনিন্ না-সি অল্লা-হু ইয়ুহিব্বুল্ মুহ্সিনীন্।

সমকালীন বাংলা

যাহারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যাহারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল; সৎকর্ম পরায়ণদেরকে ভালবাসেন;

মুহিউদ্দীন খান

যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা ইযা-ফা'আলূ ফা-হিশাতান্ আও জোয়ালামূ য় আন্ফুসাহুম্ যাকারুল্লা-হা ফাস্তাগ্ফারূ লিযুনূবিহিম্ অমাইঁ ইয়াগ্ফিরুয্ যুনূবা ইল্লাল্লা-হ্ অলাম্ ইয়ুর্ছিরূ 'আলা-মা-ফা'আলূ অহুম্ ইয়া'লামূন্।

সমকালীন বাংলা

এবং যাহারা কোন অশ্লীল কাজ করিয়া ফেলিলে অথবা নিজেদের প্রতি জুলুম করিলে কে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। ব্যতীত কে পাপ ক্ষমা করিবে? এবং তাহারা যাহা করিয়া ফেলে, জানিয়া - শুনিয়া তাহার পুনরাবৃত্তি করে না।

মুহিউদ্দীন খান

তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে - শুনে তাই করতে থাকে না।

বাংলা উচ্চারণ

উলা - য়িকা জ্বাযা - উহুম্ মাগ্ফিরাতুম্ র্মি রব্বিহিম্ অজ্বান্না-তুন্ তাজ্ব্রী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খা-লিদীনা ফীহা- অনি'মা আজ্ব ্রুল্ 'আ-মিলীন্।

সমকালীন বাংলা

উহারাই তাহারা, যাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত ; সেখানে তাহারা স্থায়ী হইবে এবং সৎকর্মশীলদের পুরস্কার কত উত্তম!

মুহিউদ্দীন খান

তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান।

বাংলা উচ্চারণ

ক্বাদ্ খালাত্ মিন্ ক্বাব্লিকুম্ সুনানুন্ ফাসীরূ ফিল্ র্আদ্বি ফান্জুরূ কাইফা কা-না 'আ-ক্বিবাতুল্ মুকায্যিবীন্।

সমকালীন বাংলা

তোমাদের পূর্বে বহু বিধান - ব্যবস্থা গত হইয়াছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ কর এবং দেখ মিথ্যাশ্রয়ীদের কী পরিণাম !

মুহিউদ্দীন খান

তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের জীবনাচরণ। তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে।

বাংলা উচ্চারণ

হা-যা- বাইয়া-নুল্ লিন্না-সি অহুদাওঁ অমাওঁ 'ইজোয়াতুল্ লিল্মুত্তাক্বীন্।

সমকালীন বাংলা

ইহা মানবজাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য হিদায়াত ও উপদেশ।

মুহিউদ্দীন খান

এই হলো মানুষের জন্য বর্ণনা। আর যারা ভয় করে তাদের জন্য উপদেশবাণী।

বাংলা উচ্চারণ

অলা-তাহিনূ অলা-তাহ্যানূ অআন্তুমুল্ আ'লাওনা ইন্ কুন্তুম্ মুমিনীন্।

সমকালীন বাংলা

তোমরা হীনবল হইও না এবং দুঃখিতও হইও না ; তোমরাই বিজয়ী যদি তোমরা হও।

মুহিউদ্দীন খান

আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা হও তবে, তোমরাই জয়ী হবে।

বাংলা উচ্চারণ

ইঁ ইয়াম্সাস্কুম্ র্ক্বাহুন্ ফাক্বাদ্ মাস্সাল্ ক্বাওমা র্ক্বাহুম্ মিছ্লুহ্ অতিল্কাল্ আই ইয়া-মু নুদা-ওয়িলুহা-বাইনান্না-সি অলিইয়া'লামাল্লা-হুল্ লাযীনা আ-মানূ অইয়াত্তাখিযা মিন্কুম্ শুহাদা - আ অ ল্লা-হু লা-ইয়ুহিব্বুজ্ জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে, অনুরূপ আঘাত তো উহাদেরও লাগিয়াছিল। মানুষের মধ্যে এই দিনগুলির পর্যায়ক্রমেআমি আবর্তন ঘটাই, যাহাতে মু’মিনগণকে জানিতে পারেন এবং তোমাদের মধ্য হইতে কতককে শহীদরূপে গ্রহণ করিতে পারেন এবং জালিমদের পসন্দ করেন না ;

মুহিউদ্দীন খান

তোমরা যদি আহত হয়ে থাক, তবে তারাও তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এভাবে জানতে চান কারা আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। আর অত্যাচারীদেরকে ভালবাসেন না।

বাংলা উচ্চারণ

অলিইয়ুমাহ্হিছোয়াল্লা-হুল্লাযীনা আ-মানূ অইয়াম্হাক্বাল্ কা-ফিরীন্।

সমকালীন বাংলা

এবং যাহাতে মু’মিনদের পরিশোধন করিতে পারেন এবং কাফিরদের নিশ্চিহ্ন করিতে পারেন।

মুহিউদ্দীন খান

আর এ কারণে ঈমানদারদেরকে পাক - সাফ করতে চান এবং কাফেরদেরকে ধবংস করে দিতে চান।

বাংলা উচ্চারণ

আম্ হাসিব্তুম্ আন্ তাদ্খুলুল্ জান্নাতা অলাম্মা- ইয়া'লামিল্লা-হুল্লাযীনা জ্বা-হাদূ মিন্কুম্ অইয়া'লামাছ্ ছোয়া-বিরীন্।

সমকালীন বাংলা

তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করিবে, অথচ তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে আর কে ধৈর্যশীল তাহা এখনও প্রকাশ করেন নাই?

মুহিউদ্দীন খান

তোমাদের কি ধারণা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্য্যশীল।

বাংলা উচ্চারণ

অলাক্বাদ্ কুন্তুম্ তামান্নাওনাল্ মাওতা মিন্ ক্বাব্লি আন্ তাল্ক্বাওহু ফাক্বাদ্ রায়াইতুমূহু অআন্তুম্ তান্জুরূন্।

সমকালীন বাংলা

মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তো উহা কামনা করিতে, এখন তো তোমরা তাহা স্বচক্ষে দেখিলে।

মুহিউদ্দীন খান

আর তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তো তোমরা তা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ।

বাংলা উচ্চারণ

অমা- মুহাম্মাদুন্ ইল্লা-রাসূলুন্ ক্বাদ্ খালাত্ মিন্ ক্বাব্লির্হি রুসুল্ আফায়িম্ মা-তা আও ক্ব ুতিলান্ ক্বালাব্তুম্ 'আলা য় আ'ক্বা-বিকুম্ অমাইঁ ইয়ান্ক্বালিব্ 'আলা-'আক্বিবাইহি ফালাইঁ ইয়াদ্বর্ ুরাল্লা-হা শাইয়া- অসাইয়াজ্ব ্যিল্লা-হুশ্ শা-কিরীন্।

সমকালীন বাংলা

মুহাম্মদ একজন রাসূল মাত্র ; তাহার পূর্বে বহু রাসূল গত হইয়াছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয় তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনও আল্লাহর ক্ষতি করিতে পারিবে না; বরং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিবেন।

মুহিউদ্দীন খান

আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয়! তাঁর পূর্বেও বহু রসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তুতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি - বৃদ্ধি হবে না। আর যারা কৃতজ্ঞ, তাদের সওয়াব দান করবেন।

বাংলা উচ্চারণ

অমা-কা-না লিনাফ্সিন্ আন্ তামূতা ইল্লা-বিইয্নিল্লা-হি কিতা-বাম্ মুওয়াজ্জ্বালা- অমাইঁ ইয়ুরিদ্ ছাওয়া-বাদ্দুন্ইয়া-নুুতিহী মিন্হা- ওমাইঁ ইয়ুরিদ্ ছাওয়া-বাল্ আ-খিরাতি নুুতিহী মিন্হা- অ সানাজ্ব ্যিশ্ শা-কিরীন্।

সমকালীন বাংলা

আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইতে পারে না, যেহেতু উহার মেয়াদ অবধারিত। কেহ পার্থিব পুরস্কার চাহিলে আমি তাহাকে তাহার কিছু দেই এবং কেহ পারলৌকিক পুরস্কার চাহিলে আমি তাহাকে তাহার কিছু দেই এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিব।

মুহিউদ্দীন খান

আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না - সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে। বস্তুতঃ যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে, আমি তাকে তা দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে - যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে, তা থেকে আমি তাকে তাই দেবো। আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেবো

বাংলা উচ্চারণ

অকাআইয়্যিম্ মিন নাবিয়্যিন্ ক্বা-তালা মা'আহূ রিব্বিয়্যূনা কাছীরুন্ ফামা-অহানূ লিমা য় আছোয়া-বাহুম্ ফী সাবীলিল্লা-হি অমা- দ্বোয়া'উফূ অমাস্তাকা-নূ অল্লা-হু ইয়ুহিব্বুছ্ ছোয়া-বিরীন্।

সমকালীন বাংলা

এবং কত নবী যুদ্ধ করিয়াছে, তাহাদের সঙ্গে বহু ওয়ালা ছিল। আল্লাহর পথে তাহাদের যে বিপর্যয় ঘটিয়াছিল তাহাতে তাহারা হীনবল হয় নাই, দুর্বল হয় নাই এবং নত হয় নাই। ধৈর্যশীলদের ভালবাসেন।

মুহিউদ্দীন খান

আর বহু নবী ছিলেন, যাঁদের সঙ্গী - সাথীরা তাঁদের অনুবর্তী হয়ে জেহাদ করেছে; আল্লাহর পথে - তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। আর যারা সবর করে, তাদেরকে ভালবাসেন।

বাংলা উচ্চারণ

অমা- কা-না ক্বাওলাহুম্ ইল্লা য় আন্ ক্বা-লূ রব্বানাগ্ র্ফিলানা- যুনূবানা- অইস্রা-ফানা- ফী য় আম্রিনা-অছাব্বিত্ আক্ব ্দা-মানা- অর্ন্ছুনা- 'আলাল্ ক্বাওমিল্ কা-ফিরীন্।

সমকালীন বাংলা

এই কথা ব্যতীত তাহাদের আর কোন কথা ছিল না, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পাপ এবং আমাদের কাজে সীমালংঘন তুমি ক্ষমা কর, আমাদের পা সুদৃঢ় রাখ এবং সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।’

মুহিউদ্দীন খান

তারা আর কিছুই বলেনি - শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর।

বাংলা উচ্চারণ

ফাআ-তা-হুমুল্লা-হু ছাওয়া-বাদ্ দুন্ইয়া- অহুস্না ছাওয়া-বিল্ আ-খিরাহ্ অল্লা-হু ইয়ুহ্বিুল্ মুহ্সিনীন্।

সমকালীন বাংলা

অতঃপর তাহাদেরকে পার্থিব পুরস্কার এবং উত্তম পারলৌকিক পুরস্কার দান করেন। সৎকর্মপরায়ণদেরকে ভালবাসেন।

মুহিউদ্দীন খান

অতঃপর তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ আখেরাতের সওয়াব। আর যারা সৎকর্মশীল তাদেরকে ভালবাসেন।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ য় ইন্ তুত্বী'উল্লাযীনা কাফারূ ইয়ারুদ্দূকুম্ 'আলা য় আ'ক্বা-বিকুম্ ফাতান্কালিবূ খা-সিরীন্।

সমকালীন বাংলা

হে মু’মিনগণ ! যদি তোমরা কাফিরদের আনুগত্য কর তবে তাহারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরাইয়া দিবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! তোমরা যদি কাফেরদের কথা শোন, তাহলে ওরা তোমাদেরকে পেছনে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতির সম্মুখীণ হয়ে পড়বে।

বাংলা উচ্চারণ

বালিল্লা-হু মাওলা-কুম্ অহুওয়া খাইরুন্ না-ছিরীন্।

সমকালীন বাংলা

আল্লাহই তো তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্য কারী।

মুহিউদ্দীন খান

বরং তোমাদের সাহায্যকারী, আর তাঁর সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য।

বাংলা উচ্চারণ

সানুল্ক্বী ফী ক্ব ুলূবিল্লাযীনা কাফার্রূ রু'বা বিমা য় আশ্রাকূ বিল্লা-হি মা-লাম্ ইয়ুনায্যিল্ বিহী সুল্ত্বোয়া-না-অমাওয়া-হুমুন্নার্- অবিসা মাছ্ওয়াজ্জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব, যেহেতু তাহারা আল্লাহর সঙ্গে শরীক করিয়াছে, যাহার স্বপক্ষে কোন সনদ পাঠান নাই। জাহান্নাম তাহাদের আবাস; কত নিকৃষ্ট আবাসস্থল জালিমদের!

মুহিউদ্দীন খান

খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করবো। কারণ, ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোন সনদ অবতীর্ণ করা হয়নি। আর ওদের ঠিকানা হলো দোযখের আগুন। বস্তুতঃ জালেমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট।

বাংলা উচ্চারণ

অলাক্বাদ্ ছদাক্বাকুমুল্লা-হু অ'দাহূ য় ইয্ তাহুস্সূনাহুম্ বিইয্নিহী হাত্তা য় ইযা-ফাশিল্তুম্ অতানা-যা'তুম ফিল্ আম্রি অ 'আছোয়াইতুম্ মিম্ বা'দি মা য় আরা-কুম্ মা-তুহিব্বূন্ মিন্কুম্ মাইঁ ইয়ুরীদুদ্ দুন্ইয়া- অমিন্কুম্ মাইঁ ইয়ুরীদুল্ আ-খিরাহ ছুম্মা ছরাফাকুম্ 'আনহুম্ লিইয়াব্তালিয়াকুম্ অলাক্বাদ্ 'আফা- 'আন্কুম্ অল্লা-হু যূ ফাদ্ব্ লিন্ 'আলাল্ মুমিনীন্।

সমকালীন বাংলা

তোমাদের সঙ্গে তাঁহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছিলেন যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাহাদেরকে বিনাশ করিতেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারাইলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিলে এবং যাহা তোমরা ভালবাস তাহা তোমাদের দেখাইবার পর তোমরা অবাধ্য হইলে। তোমাদের কতক ইহকাল চাহিতেছিল এবং কতক পরকাল চাহিতেছিল। অতঃপর তিনি পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাহাদের হইতে ফিরাইয়া দিলেন। অবশ্যই তিনি তোমাদের ক্ষমা করিলেন এবং মু’মিনদের প্রতি অনুগ্রহশীল।

মুহিউদ্দীন খান

আর সে ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তাঁরই নির্দেশে ওদের খতম করছিলে। এমনকি যখন তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে ও কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে। আর যা তোমরা চাইতে তা দেখার পর কৃতঘ্নতা প্রদর্শন করেছ, তাতে তোমাদের কারো কাম্য ছিল দুনিয়া আর কারো বা কাম্য ছিল আখেরাত। অতঃপর তোমাদিগকে সরিয়ে দিলেন ওদের উপর থেকে যাতে তোমাদিগকে পরীক্ষা করেন। বস্তুতঃ তিনি তোমাদিগকে ক্ষমা করেছেন। আর আল্লাহর মুমিনদের প্রতি অনুগ্রহশীল।

বাংলা উচ্চারণ

ইয্ তুছ্'ইদূনা অলা-তাল্ঊনা 'আলা য় আহাদিওঁ র্অরাসূলু ইয়াদ্'ঊকুম্ ফী য় উখ্রা-কুম্ ফাআছা-বাকুম্ গাম্মাম্ বিগাম্মিল্ লিকাইলা- তাহ্যানূ 'আলা-মা-ফা-তাকুম্ অলা-মা য় আছোয়া-বাকুম অল্লা-হু খাবীরুম্ বিমা-তা'মালূন্।

সমকালীন বাংলা

স্মরণ কর, তোমরা যখন উপরের দিকে ছুটিতেছিলে এবং পিছন ফিরিয়া কাহারও প্রতি লক্ষ্য করিতেছিলে না, আর রাসূল তোমাদেরকে পিছন দিক হইতে আহ্বান করিতেছিল। ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন যাহাতে তোমরা যাহা হারাইয়াছ অথবা যে বিপদ তোমাদের উপর আসিয়াছে তাহার জন্য তোমরা দুঃখিত না হও। তোমরা যাহা কর তাহা বিশেষভাবে অবহিত।

মুহিউদ্দীন খান

আর তোমরা উপরে উঠে যাচ্ছিলে এবং পেছন দিকে ফিরে তাকাচ্ছিলে না কারো প্রতি, অথচ রসূল ডাকছিলেন তোমাদিগকে তোমাদের পেছন দিক থেকে। অতঃপর তোমাদের উপর এলো শোকের ওপরে শোক, যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না কর এবং যার সম্মুখীণ হচ্ছ সেজন্য বিমর্ষ না হও। আর তোমাদের কাজের ব্যাপারে অবহিত রয়েছেন।

বাংলা উচ্চারণ

ছুম্মা আন্যালা 'আলাইকুম্ মিম্ বা'দিল্ গাম্মি আমানাতান্ নু'আ-সাইঁ ইয়াগ্শা-ত্বোয়া - য়িফাতাম মিন্কুম্ অত্বোয়া - য়িফাতুন্ ক্বাদ্ আহাম্মাত্হুম্ আন্ফুসুহুম্ ইয়াজ্বুন্নূনা বিল্লা-হি গাইরাল্ হাক্ব ্ক্বি জোয়ান্নাল্ জ্বা-হিলিয়্যাহ্ ইয়াকুলূনা হাল্ লানা-মিনাল্ আম্রি মিন্ শাইয়িন্ ক্ব ুল্ ইন্নাল্ আম্রা কুল্লাহূ লিল্লা-হ ইয়ুখ্ফূনা ফী য় আন্ফুসিহিম্ মা-লা- ইয়ুব্দূনা লাক্ ইয়াকুলূনা লাও কা-না লানা-মিনাল্ আম্রি শাইয়ুম্ মা-ক্ব ুতিল্না-হা-হুনা- ক্ব ুল্ লাও কুন্তুম্ ফী বুইয়ূতিকুম্ লাবারাযাল্ লাযীনা কুতিবা 'আলাইহিমুল্ ক্বাত্লু ইলা-মাদ্বোয়া-জ্বি'ইহিম্ অলিইয়াব্তালিয়াল্লা-হু মা- ফী ছুদূরিকুম্ অলিইয়ুমাহ্হিছোয়া মা-ফী ক্ব ুলূবিকুম্ অল্লা-হু 'আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূ।

সমকালীন বাংলা

অতঃপর দুঃখের পর তিনি তোমাদেরকে প্রদান করিলেন প্রশান্তি তন্দ্রারূপে, যাহা তোমাদের একদলকে আচ্ছন্ন করিয়াছিল। এবং একদল জাহিলী যুগের অজ্ঞের ন্যায় সম্বন্ধে অবাস্তব ধারণা করিয়া নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করিয়াছিল এই বলিয়া যে, ‘আমাদের কি কোন অধিকার আছে?’ বল, ‘সমস্ত বিষয় আল্লাহর ইখ্তিয়ার।’ যাহা তাহারা তোমার নিকট প্রকাশ করে না, তাহারা তাহাদের অন্তরে উহা গোপন রাখে, আর বলে, ‘এই ব্যাপারে আমাদের কোন অধিকার থাকিলে আমরা এই স্থানে নিহত হইতাম না।’ বল, ‘যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করিতে তবুও নিহত হওয়া যাহাদের জন্য অবধারিত ছিল তাহারা নিজেদের মৃত্যুস্থানে বাহির হইত। ইহা এইজন্য যে, তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরিশোধন করেন। অন্তরে যাহা আছে সে সম্পর্কে বিশেষভাবে অবহিত।

মুহিউদ্দীন খান

অতঃপর তোমাদের উপর শোকের পর শান্তি অবতীর্ণ করলেন, যা ছিল তন্দ্রার মত। সে তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ ঝিমোচ্ছিল আর কেউ কেউ প্রাণের ভয়ে ভাবছিল। সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মুর্খদের মত। তারা বলছিল আমাদের হাতে কি কিছুই করার নেই? তুমি বল, সবকিছুই আল্লাহর হাতে। তারা যা কিছু মনে লুকিয়ে রাখে - তোমার নিকট প্রকাশ করে না সে সবও। তারা বলে আমাদের হাতে যদি কিছু করার থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি বল, তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবুও তারা অবশ্যই বেরিয়ে আসত নিজেদের অবস্থান থেকে যাদের মৃত্যু লিখে দেয়া হয়েছে। তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা, আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরিষ্কার করা ছিল তাঁর কাম্য। মনের গোপন বিষয় জানেন।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা তাওয়াল্লাও মিন্কুম্ ইয়াওমাল্ তাক্বাল্ জ্বাম্'আ-নি ইন্নামাস্ তাযাল্লাহুমুশ্ শাইত্বোয়া-নু বিবা'দি মা-কাসাবূ অলাক্বাদ্ 'আফাল্লা-হু 'আন্হুম্ ইন্নাল্লা-হা গাফূরুন্ হালীম্।

সমকালীন বাংলা

যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল সেই দিন তোমাদের মধ্য হইতে যাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল, তাহাদের কোন কৃতকর্মের জন্য শয়তানই তাহাদের পদস্খলন ঘটাইয়াছিল। অবশ্য তাহাদের ক্ষমা করিয়াছেন। ক্ষমাপরায়ণ ও পরম সহনশীল।

মুহিউদ্দীন খান

তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল, তাদেরই পাপের দরুন।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ লা- তাকূনূ কাল্লাযীনা কাফারূ অক্বা-লূ লিইখ্ওয়া-নিহিম্ ইযা-দ্বোয়ারাবূ ফিল্ র্আদ্বি আও কা-নূ গুয্যাল্ লাও কা-নূ-'ইন্দানা-মা-মা-তূ অমা-ক্ব ুতিলূ লিইয়াজ্ব ্'আলাল্লা-হু যা-লিকা হাস্রাতান্ ফী ক্ব ুলূবিহিম্ অল্লা-হু ইয়ুহ্য়ী অইয়ুমীত্ অল্লা-হু বিমা-তা'মা-লূনা বার্ছী।

সমকালীন বাংলা

হে মু’মিনগণ! তোমরা তাহাদের মত হইও না যাহারা করে এবং তাহাদের ভ্রাতাগণ যখন দেশে দেশে সফর করে অথবা যুদ্ধে লিপ্ত হয়, তাহাদের সম্পর্কে বলে, ‘তাহারা যদি আমাদের নিকট থাকিত তবে তাহারা মরিত না এবং নিহত হইত না।’ ফলে ইহাই তাহাদের মনস্তাপে পরিণত করেন ; আল্লাহ্ই জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তোমরা যাহা কর উহার সম্যক দ্রষ্টা।

মুহিউদ্দীন খান

হে ঈমাণদারগণ! তোমরা তাদের মত হয়ো না, যারা হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোন অভিযানে বের হয় কিংবা জেহাদে যায়, তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে মরতোও না আহতও হতো না। যাতে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের সমস্ত কাজই, তোমরা যা কিছুই কর না কেন, সবকিছুৃই দেখেন।

বাংলা উচ্চারণ

অলায়িন্ ক্ব ুতিলতুম্ ফী সাবীলিল্লা-হি আওমুত্তুম্ লামাগ্ফিরাতুম্ মিনাল্লা-হি অরাহ্মাতুন্ খাইরুম্ মিম্মা-ইয়াজ্ব ্মা'ঊন্।

সমকালীন বাংলা

তোমরা আল্লাহর পথে নিহত হইলে অথবা মৃত্যুবরণ করিলে, যাহা তাহারা জমা করে, আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্য তাহা অপেক্ষা শ্রেয়।

মুহিউদ্দীন খান

আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ কর, তোমরা যা কিছু সংগ্রহ করে থাক তা’আলার ক্ষমা ও করুণা সে সবকিছুর চেয়ে উত্তম।

বাংলা উচ্চারণ

অলায়িম্ মুত্তুম্ আওক্ব ুতিল্তুম্ লা ইলাল্লা-হি তুহ্শারূন্।

সমকালীন বাংলা

এবং তোমাদের মৃত্যু হইলে অথবা তোমরা নিহত হইলে আল্লাহরই নিকট তোমাদেরকে একত্র করা হইবে।

মুহিউদ্দীন খান

আর তোমরা মৃত্যুই বরণ কর অথবা নিহতই হও, অবশ্য তা’আলার সামনেই সমবেত হবে।

বাংলা উচ্চারণ

ফাবিমা-রাহ্মাতিম্ মিনাল্লা-হি লিন্তা লাহুম্ অলাও কুন্তা ফাজ্জোয়ান্ গালী জোয়াল্ ক্বাল্বি লান্ফাদ্ব্দ্ব ূমিন্ হাওলিকা ফা'ফু 'আন্হুম্ অস্তার্গ্ফি লাহুম্ অশা-ওর্য়ি হুম্ ফিল্ আম্রি ফাইযা- 'আযাম্তা ফাতাওয়াক্কাল্ 'আলাল্লা-হ্ ইন্নাল্লা-হা ইয়ুহিব্বুল্ মুতাওয়াক্কিলীন্।

সমকালীন বাংলা

আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল - হৃদয় হইয়াছিলে ; যদি তুমি রূঢ় ও কঠোরচিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। সুতরাং তুমি তাহাদের ক্ষমা কর এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কাজেকর্মে তাহাদের সঙ্গে পরামর্শ কর, অতঃপর তুমি কোন সংকল্প করিলে আল্লাহর উপর নির্ভর করিবে, যাহারা নির্ভর করে তাহাদের ভালবাসেন।

মুহিউদ্দীন খান

আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতো। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন তা’আলার উপর ভরসা করুন তাওয়াক্কুল কারীদের ভালবাসেন।

বাংলা উচ্চারণ

ইঁ ইয়ার্ন্ছুকুমুল্লা-হু ফালা-গা-লিবা লাকুম্ অইঁ ইয়াখ্যুল্কুম্ ফামান্ যাল্লাযী ইয়ান্ছুরুকুম্ মিম্ বা'দিহী অ'আলাল্লা-হি ফাল্ইয়া তাওয়াক্কালিল্ মু'মিনূন্।

সমকালীন বাংলা

তোমাদের সাহায্য করিলে তোমাদের উপর জয়ী হইবার কেহই থাকিবে না। আর তিনি তোমাদেরকে সাহায্য না করিলে, তিনি ছাড়া কে এমন আছে, যে তোমাদের সাহায্য করিবে? মু’মিনগণ আল্লাহর উপরই নির্ভর করুক।

মুহিউদ্দীন খান

যদি তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই মুসলমানগনের ভরসা করা উচিত।

বাংলা উচ্চারণ

অমা-কা-না লিনাবিয়্যিন্ আইঁ ইয়াগুল্ অমাইঁ ইয়াগ্লুল্ ইয়াতি বিমা-গাল্ লা ইয়াওমাল্ ক্বিয়া-মাতি ছুম্মা তুওয়াফ্ফা- কুল্ল ু নাফ্সিম্ মা-কাসাবাত্ অহুম্ লা-ইয়ুজ্লামূন্।

সমকালীন বাংলা

অন্যায়ভাবে কোন বস্তু গোপন করিবে, ইহা নবীর পক্ষে অসম্ভব। এবং কেহ অন্যায়ভাবে কিছু গোপন করিলে, যাহা সে অন্যায়ভাবে গোপন করিবে কিয়ামতের দিন সে তাহা লইয়া আসিবে। অতঃপর প্রত্যেককে, যাহা সে অর্জন করিয়াছে তাহা পূর্ণমাত্রায় দেওয়া হইবে। তাহাদের প্রতি কোন জুলুম করা হইবে না।

মুহিউদ্দীন খান

আর কোন বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয়। আর যে লোক গোপন করবে সে কিয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে আসবে। অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে, যা সে অর্জন করেছে। আর তাদের প্রতি কোন অন্যায় করা হবে না।

বাংলা উচ্চারণ

আফামানিত তাবা'আ রিদ্ব্ওয়া-নাল্লা-হি কামাম্ বা-য়া বিসাখাত্বিম্ মিনাল্লা-হি অমা'ওয়া-হু জ্বাহান্নাম্ অবিসাল্ মাছীর্-।

সমকালীন বাংলা

যে আল্লাহর সন্তুষ্টির অনুসারী, সে কি উহার মত যে আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে এবং জাহান্নামই যাহার আবাস? এবং উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল !

মুহিউদ্দীন খান

যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত, সে কি ঐ লোকের সমান হতে পারে, যে আল্লাহর রোষ অর্জন করেছে? বস্তুতঃ তার ঠিকানা হল দোযখ। আর তা কতইনা নিকৃষ্ট অবস্থান!

বাংলা উচ্চারণ

হুম্ দারাজ্বা-তুন্ 'ইন্দাল্লা-হঅল্লা-হু বাছীরুম্ বিমা-ইয়া'মালূন্।

সমকালীন বাংলা

আল্লাহর নিকট তাহারা বিভিন্ন স্তরের; তাহারা যাহা করে তাহার সম্যক দ্রষ্টা।

মুহিউদ্দীন খান

আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের আর দেখেন যা কিছু তারা করে।

বাংলা উচ্চারণ

লাক্বাদ্ মান্নাল্লা-হু 'আলাল্ মুমিনীনা ইয্ বা'আছা ফীহিম্ রাসূলাম্ মিন্ আন্ফুসিহিম্ ইয়াত্লূ 'আলাইহিম্ আ-ইয়া-তিহী অইয়ুযাক্কীহিম্ অইয়ু'আল্লিমুহুমুল্ কিতা-বা অল্ হিক্মাতা অইন্ কা-নূ মিন্ ক্বাব্লু লাফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।

সমকালীন বাংলা

মু’মিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করিয়াছেন যে, তিনি তাহাদের নিজেদের মধ্য হইতে তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছেন, যে তাঁহার আয়াতসমূহ তাহাদের নিকট তিলাওয়াত করে, তাহাদেরকে পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তাহারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল।

মুহিউদ্দীন খান

ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তাঁর আয়াতসমূহ পাঠ করেন। তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুতঃ তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট।

বাংলা উচ্চারণ

আওয়া লাম্মা য় আছোয়া-বাত্কুম্ মুছীবাতুন্ ক্বাদ্ আছোয়াব্তুম্ মিছ্লাইহা- ক্ব ুলতুম্ আন্না- হা-যা- ক্ব ুল্ হুওয়া মিন্ 'ইন্দি আন্ফুসিকুম্ ইন্নাল্লা-হা 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বার্দী।

সমকালীন বাংলা

কী ব্যাপার ! যখন তোমাদের উপর মুসীবত আসিল তখন তোমরা বলিলে, ‘ইহা কোথা হইতে আসিল?’ অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে। বল, ‘ইহা তোমাদের নিজেদেরই নিকট হইতে’; নিশ্চয়ই সববিষয়ে সর্বশক্তিমান।

মুহিউদ্দীন খান

যখন তোমাদের উপর একটি মুসীবত এসে পৌছাল, অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌছে গিয়েছ, তখন কি তোমরা বলবে, এটা কোথা থেকে এল? তাহলে বলে দাও, এ কষ্ট তোমাদের উপর পৌছেছে তোমারই পক্ষ থেকে। নিশ্চয়ই প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল।

বাংলা উচ্চারণ

অমা য় আছোয়া-বাকুম্ ইয়াওমাল্ তাক্বাল্ জ্বাম্'আ-নি ফাবিইয্নিল্লা-হি অলিইয়া'লামাল্ মুমিনীন্।

সমকালীন বাংলা

যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল, সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটিয়াছিল তাহা আল্লাহরই হুকুমে; ইহা মু’মিনগণকে জানিবার জন্য।

মুহিউদ্দীন খান

আর যেদিন দু’দল সৈন্যের মোকাবিলা হয়েছে; সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এজন্য যে, তাতে ঈমানদারদিগকে যায়।

বাংলা উচ্চারণ

অলিইয়া'লামাল্লাযীনা না-ফাকুঅক্বীলা লাহুম্ তা'আ-লাও ক্বা-তিলূ ফী সাবীলিল্লা-হি আওয়িদ্ফা'ঊ ক্বা-লূ লাও না'লামু ক্বিতা-লাল্ লাত্তাবা'না-কুম্ হুম্ লিল্কুফ্রি ইয়াওমায়িযিন্ আক্ব ্রাবু মিন্হুম্ লিল্ ঈমা-নি ইয়াকুলূনা বিআফ্ওয়া-হিহিম্ মা-লাইসা ফী কুলূবিহিম্ অল্লা-হু আ'লামু বিমা-ইয়াক্তুমূন্।

সমকালীন বাংলা

এবং মুনাফিকদেরকে জানিবার জন্য এবং তাহাদেরকে বলা হইয়াছিল, ‘আস, তোমরা আল্লাহর পথে যুদ্ধ কর অথবা প্রতিরোধ কর।’ তাহারা বলিয়াছিল, ‘যদি যুদ্ধ জানিতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করিতাম।’ সেদিন তাহারা ঈমান অপেক্ষা কুফরীর নিকটতর ছিল। যাহা তাহাদের অন্তরে নাই তাহারা তাহা মুখে বলে; তাহারা যাহা গোপন রাখে তাহা বিশেষভাবে অবহিত।

মুহিউদ্দীন খান

এবং তাদেরকে যাতে সনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হল এসো, আল্লাহর রাহে লড়াই কর কিংবা শত্রুদিগকে প্রতিহত কর। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে, লড়াই হবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সে দিন তারা ঈমানের তুলনায় কুফরীর কাছাকাছি ছিল। যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সে কথাই বলে বস্তুতঃআল্লাহ ভালভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ক্বা-লূ লিইখ্ওয়া-নিহিম্ অক্বা'আদূ লাও আত্বোয়া-'ঊনা- মা-ক্ব ুতিলূ ক্ব ুল্ ফাদ্রা'ঊ 'আন্ আন্ফুসিকুমুল্ মাওতা ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।

সমকালীন বাংলা

যাহারা ঘরে বসিয়া রহিল এবং তাহাদের ভাইদের সম্বন্ধে বলিল, তাহারা আমাদের কথামত চলিলে নিহত হইত না, তাহাদেরকে বল, ‘যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু হইতে রক্ষা কর।’

মুহিউদ্দীন খান

ওরা হলো যে সব লোক, যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বদ্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনত, তবে নিহত হত না। তাদেরকে বলে দিন, এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।

বাংলা উচ্চারণ

অলা-তাহ্সাবান্নাল্লাযীনা ক্ব ুতিলূ ফীসাবী লিল্লা-হি আম্ওয়া-তা- বাল্ আহ্ইয়া-উন্ 'ইন্দা রব্বিহিম্ ইর্য়ুযাকুন্।

সমকালীন বাংলা

যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদের কখনই মৃত মনে করিও না, বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা জীবিকাপ্রাপ্ত।

মুহিউদ্দীন খান

আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।

বাংলা উচ্চারণ

ফারিহীনা বিমা য় আ-তা-হুমুল্লা-হু মিন্ ফাদ্ব ্লিহী অইয়াস্তাব্শিরূনা বিল্লাযীনা লাম্ ইয়াল্হাকু বিহিম্ মিন্ খাল্ফিহিম্ আল্লা-খাওফুন্ 'আলাইহিম্ অলা-হুম্ ইয়াহ্যানূন্।

সমকালীন বাংলা

নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে তাহারা আনন্দিত এবং তাহাদের পিছনে যাহারা এখনও তাহাদের সঙ্গে মিলিত হয় নাই তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে, এইজন্য যে, তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না।

মুহিউদ্দীন খান

নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয় ভীতিও নেই এবং কোন চিন্তা ভাবনাও নেই।

বাংলা উচ্চারণ

ইয়াস্তাব্শিরূনা বিনি'মাতিম্ মিনাল্লা-হি অফাদ্ব্লিওঁ অআন্নাল্লা-হা লা-ইয়ুদ্বী'উ আজ্ব ্রাল্ মুমিনীন্।

সমকালীন বাংলা

নিয়ামত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে এবং ইহা এই কারণে যে, মু’মিনদের শ্রমফল নষ্ট করেন না।

মুহিউদ্দীন খান

আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের জন্যে তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে, , ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না।

বাংলা উচ্চারণ

আল্লাযীনাস তাজ্বা-বূ লিল্লা-হি র্অরাসূলি মিম্ বা'দি মা-আছোয়া-বাহুমুল্ র্ক্বাহু লিল্লাযীনা আহ্সানূ মিন্হুম্ অত্তাকু আজ্ব ্রুন্ 'আজীম্।

সমকালীন বাংলা

যখম হওয়ার পর যাহারা ও রাসূলের ডাকে সাড়া দিয়াছে তাহাদের মধ্যে যাহারা সৎকাজ করে এবং তাক্ওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য মহাপুরস্কার রহিয়াছে।

মুহিউদ্দীন খান

যারা আহত হয়ে পড়ার পরেও এবং তাঁর রসূলের নির্দেশ মান্য করেছে, তাদের মধ্যে যারা সৎ ও , তাদের জন্য রয়েছে মহান সওয়াব।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ক্বা-লা লাহুমুন্না-সু ইন্নান্না-সা ক্বাদ্ জ্বামা'ঊ লাকুম্ ফাখ্শাওহুম্ ফাযা-দাহুম্ ঈমা-নাওঁ অক্বা-লূ হাস্বুনাল্লা-হু অনি'মাল্ অকীল্।

সমকালীন বাংলা

ইহাদেরকে লোকে বলিয়াছিল, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে, সুতরাং তোমরা তাহাদেরকে ভয় কর ; কিন্তু ইহা তাহাদের ঈমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল, ‘ আল্লাহ্ই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কমবিধায়ক!

মুহিউদ্দীন খান

যাদেরকে লোকেরা বলেছে যে, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ - সরঞ্জাম; তাদের ভয় কর। তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; কতই না চমৎকার কামিয়াবীদানকারী।

বাংলা উচ্চারণ

ফান্ক্বালাবূ বিনি'মাতিম্ মিনাল্লা-হি অফাদ্ব্লিল্ লাম্ ইয়াম্সাস্হুম্সূ-উওঁ অত্তাবা'ঊ রিদ্ব্ওয়া-নাল্লা-হ্ অল্লা-হু যূ ফাদ্বলিন্ 'আজীম্।

সমকালীন বাংলা

তারপর তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহসহ ফিরিয়া আসিয়াছিল, কোন অনিষ্ট তাহাদেরকে স্পর্শ করে নাই এবং যাহাতে রাযী তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল এবং মহানুগ্রহশীল।

মুহিউদ্দীন খান

অতঃপর ফিরে এল মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে, তদের কিছুই অনিষ্ট হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল। বস্তুতঃ আল্লাহর অনুগ্রহ অতি বিরাট।

বাংলা উচ্চারণ

ইন্নামা-যা-লিকুমুশ্ শাইত্বোয়া-নু ইয়ুখাও ওয়িফু আওলি ইয়া - আহূ ফালা-তাখা-ফূহুম্ অ খা-ফূনি ইন্ কুন্তুম্ মুমিনীন্।

সমকালীন বাংলা

ইহারাই শয়তান, তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায় ; সুতরাং যদি তোমরা হও তবে তোমরা তাহাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় কর।

মুহিউদ্দীন খান

এরা যে রয়েছে, এরাই হলে শয়তান, এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে। সুতরাং তোমরা তাদের ভয় করো না। আর তোমরা যদি হয়ে থাক, তবে আমাকে ভয় কর।

বাংলা উচ্চারণ

অলা-ইয়াহ্যুন্কাল্লাযীনা ইয়ুসা-রি'ঊনা ফিল্কুফ্রি ইন্নাহুম্ লাইঁ ইয়ার্দ্বুরুল্লা-হা শাইয়া- ইয়ুরীদুল্লা-হু আল্লা-ইয়াজ্ব'আলা লাহুম্ হাজ্জোয়ান্ ফিল্আ-খিরাতি অলাহুম্ 'আযা-বুন্ আজীম্।

সমকালীন বাংলা

যাহারা কুফরীতে ত্বরিতগতি, তাহাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়। তাহারা কখনও কোন ক্ষতি করিতে পারিবে না। আখিরাতে তাহাদেরকে কোন অংশ দিবার ইচ্ছা করেন না, তাহাদের জন্য মহাশাস্তি রহিয়াছে।

মুহিউদ্দীন খান

আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাদিগকে চিন্তাম্বিত করে না তোলে। তারা তা’আলার কোন কিছুই অনিষ্ট সাধন করতে পারবে না। আখেরাতে তাদেরকে কোন কল্যাণ দান না করাই আল্লাহর ইচ্ছা। বস্তুতঃ তাদের জন্যে রয়েছে মহা শাস্তি।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনাশ্ তারাউল্ কুফ্রা বিল্ ঈমা-নি লাইঁ ইয়াদ্বর্ ুরুল্লা-হা শাইয়া- অলাহুম্ 'আযা-বুন্ আলীম্।

সমকালীন বাংলা

যাহারা ঈমানের বিনিময়ে ক্রয় করিয়াছে তাহারা কখনও আল্লাহর কোন ক্ষতি করিতে পারিবে না। তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে।

মুহিউদ্দীন খান

যারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে, তারা তা’আলার কিছুই ক্ষতিসাধন করতে পারবে না। আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।

বাংলা উচ্চারণ

অলা-ইয়াহ্সাবান্নাল্লাযীনা কাফারূ য় আন্নামা-নুম্লী লাহুম্ খাইরুল্ লিআন্ফুসিহিম্ ইন্নামা- নুম্লী লাহুম্ লিইয়ায্দা-দূ য় ইছ্মান্ অলাহুম্ 'আযা-বুম্ মুহীন।

সমকালীন বাংলা

কাফিররা যেন কিছুতেই মনে না করে যে, আমি অবকাশ দেই তাহাদের মঙ্গলের জন্য; আমি অবকাশ দিয়া থাকি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে।

মুহিউদ্দীন খান

কাফেররা যেন মনে না করে যে আমি যে, অবকাশ দান করি, তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে। বস্তুতঃ তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি।

বাংলা উচ্চারণ

মা-কা-নাল্লা-হু লিইয়াযারাল্ মুমিনীনা 'আলা-মা য় আন্তুম্ 'আলাইহি হাত্তা- ইয়ামীযাল্ খাবীছা মিনাত্ত্বোইয়্যিব্ অমা-কা-নাল্লা-হু লিইয়ুত্ব্লি'আকুম্ 'আলাল্ গাইবি অলা-কিন্নাল্ লা-হা ইয়াজ্ব্ ্তাবী র্মি রুসুলিহী মাইঁ ইয়াশা - উ ফাআ-মিনূ বিল্লা-হি অরুসুলিহী অইন্ তুমিনূ অতাত্তাকু ফালাকুম আজ্ব্ ্রুন্ 'আজীম্।

সমকালীন বাংলা

অসৎকে সৎ হইতে পৃ ক না করা পর্যন্ততোমরা যে অবস্থায় রহিয়াছ মু’মিনগণকে সেই অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না। সম্পর্কে তোমাদেরকে অবহিত করিবার নহেন; তবে তাঁহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা ও তাঁহার রাসূলগণের উপর ঈমান আন। তোমরা ঈমান আনিলে ও তাক্ওয়া অবলম্বন করিয়া চলিলে তোমাদের জন্য মহাপুরস্কার রহিয়াছে।

মুহিউদ্দীন খান

নাপাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত এমন নন যে, ঈমানদারগণকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ, আর এমন নন যে, তোমাদিগকে গায়বের সংবাদ দেবেন। কিন্তু স্বীয় রসূল গণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। সুতরাং আল্লাহর ওপর এবং তাঁর রসূলগণের ওপর তোমরা প্রত্যয় স্থাপন কর। বস্তুতঃ তোমরা যদি বিশ্বাস ও পরহেযগারীর ওপর প্রতিষ্ঠিত থেকে থাক, তবে তোমাদের জন্যে রয়েছে বিরাট প্রতিদান।

বাংলা উচ্চারণ

অলা-ইয়াহ্সাবান্নাল্লাযীনা ইয়াব্খালূনা বিমা য় আ-তা-হুমুল্লা-হু মিন্ ফাদ্ব্লিহী হুওয়া খাইরাল্লাহুম্ বাল্ হুওয়া র্শারুল্লাহুম্ সাইয়ুত্বোয়াওয়্যাকুনা মা- বাখিলূ বিহী ইয়াওমাল্ ক্বিয়া-মাহ্ অলিল্লা-হি মীরা-ছুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব ্ অল্লা-হু বিমা- তা'মালূনা খার্বী।

সমকালীন বাংলা

আর নিজ অনুগ্রহে যাহা তাহাদের দিয়াছেন তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল, ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে। না, ইহা তাহাদের জন্য অমঙ্গল। যাহাতে তাহারা কৃপণতা করিবে কিয়ামতের দিন উহাই তাহাদের গলায় বেড়ি হইবে। আসমান ও যমীনের স্বত্বাধিকার একমাত্র আল্লাহরই।তোমরা যাহা কর তাহা বিশেষভাবে অবহিত।

মুহিউদ্দীন খান

তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পন্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে। বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পন্য করে সে সমস্ত ধন - সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ী বানিয়ে পরানো হবে। আর হচ্ছেন আসমান ও যমীনের পরম সত্ত্বাধিকারী। আর যা কিছু তোমরা কর; সে সম্পর্কে জানেন।

বাংলা উচ্চারণ

লাক্বাদ্ সামি'আল্লা-হু ক্বাওলাল্লাযীনা ক্বা-লূ য় ইন্নাল্লা-হা ফাক্বীরুওঁ অনাহ্নু আগ্নিয়া - উ। সানাক্তুবু মা-ক্বা-লূ অক্বাত্লাহুমুল্ আম্বিয়া - য়া বিগাইরি হাক্ব ্ক্বিওঁ অনাকুলু যূকু 'আযা-বাল্ হারীক্ব ্।

সমকালীন বাংলা

যাহারা বলে, ‘ অবশ্যই অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত’, তাহাদের কথা শুনিয়াছেন। তাহারা যাহা বলিয়াছে তাহা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয় আমি লিখিয়া রাখিব এবং বলিব, ‘তোমরা দহন - যন্ত্রণা ভোগ কর।’

মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে তাদের কথা শুনেছেন, যারা বলেছে যে, হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান! এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখব, অতঃপর বলব, আস্বাদন কর জ্বলন্ত আগুনের আযাব।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিমা- ক্বাদ্দামাত্ আইদীকুম্ অআন্নাল্লা-হা লাইসা বিজোয়াল্লা-মিল্লিল্'আবীদ্।

সমকালীন বাংলা

ইহা তোমাদের কৃতকর্মের ফল এবং উহা এই কারণে যে, বান্দাদের প্রতি নন।

মুহিউদ্দীন খান

এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ। বস্তুতঃ বান্দাদের প্রতি অত্যাচার করেন না।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ক্বা-লূ য় ইন্নাল্লা-হা 'আহিদা ইলাইনা য় আল্লা-নু'মিনা লিরাসূলিন্ হাত্তা-ইয়াতিয়ানা-বিক্বর্ ুবা নিন্ তা”কুলুহুন্ নার্- ক্ব ুল ক্বাদ্ জ্বা - য়াকুম্ রুসুলুম্ মিন ক্বাব্লী বিল্বাইয়্যিনা-তি অবিল্লাযী কুল্তুম্ ফালিমা ক্বাতাল্তুমূহুম ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।

সমকালীন বাংলা

যাহারা বলে, আমাদেরকে আদেশ দিয়াছেন, আমরা যেন কোন রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্তসে আমাদের নিকট এমন কুরবানী উপস্থিত না করিবে যাহা অগ্নি গ্রাস করিবে; তাহাদেরকে বল, ‘আমার পূর্বে অনেক রাসূল স্পষ্ট নিদর্শনসহ এবং তোমরা যাহা বলিতেছ তাহাসহ তোমাদের নিকট আসিয়াছিল, যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তাহাদেরকে হত্যা করিয়াছিলে?’

মুহিউদ্দীন খান

সে সমস্ত লোক, যারা বলে যে, আমাদিগকে এমন কোন রসূলের ওপর বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোরবানী নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে। তুমি তাদের বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসূল নিদর্শনসমূহ এবং তোমরা যা আব্দার করেছ তা নিয়ে এসেছিলেন, তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাক।

বাংলা উচ্চারণ

ফাইন্ কায্যাবূকা ফাক্বাদ্ কুয্যিবা রুসুলুম্ মিন্ ক্বাব্লিকা জ্বা - উ বিল্বায়্যিনা-তি অয্যুবুরি অল্ কিতা-বিল্ মুর্নী।

সমকালীন বাংলা

তাহারা যদি তোমাকে অস্বীকার করে, তোমার পূর্বে যে সকল রাসূল স্পষ্ট নিদর্শন, আসমানী সহীফা এবং দীপ্তিমান কিতাবসহ আসিয়াছিল তাহাদেরকেও তো অস্বীকার করা হইয়াছিল।

মুহিউদ্দীন খান

তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তোমার পূর্বেও এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন। এবং এনেছিলেন সহীফা ও প্রদীপ্ত গ্রন্থ।

বাংলা উচ্চারণ

কুল্লু নাফ্সিন্ যা-য়িকাতুল্ মাওত্ অইন্নামা- তুওয়াফ্ফাওনা উজ্ব ূরাকুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাহ্ ফামান্ যুহ্যিহা'আনিন্না-রি অউদ্খিলাল্ জ্বান্নাতা ফাক্বাদ্ ফা-য্ অমাল্ হাইয়া-তুদ্ দুন্ইয়া য় ইল্লা-মাতা-'উল্ গুর্রূ।

সমকালীন বাংলা

জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে। যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে সে - ই এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়।

মুহিউদ্দীন খান

প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।

বাংলা উচ্চারণ

লাতুব্লাউন্না ফী য় আম্ওয়া-লিকুম্ অআন্ফুসিকুম্ অলাতাস্মা'উন্না মিনাল্লাযীনা ঊতুল্ কিতা-বা মিন্ ক্বাব্লিকুম অমিনাল্লাযীনা আশ্রাকূ য় আযান্ কাছীরা- অইন্ তাছ্বিরূ অতাত্তাকু ফাইন্না যা-লিকা মিন্ 'আয্মিল্ উর্মূ।

সমকালীন বাংলা

তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের ধনৈশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে। তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের এবং মুশরিকদের নিকট হইতে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনিবে। যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং তাক্ওয়া অবলম্বন কর তবে নিশ্চয়ই উহা হইবে দৃঢ়সংকল্পের কাজ।

মুহিউদ্দীন খান

অবশ্য ধন - সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার।

বাংলা উচ্চারণ

অইয্ আখাযাল্লা-হু মীছা-ক্বাল্লাযীনা ঊতুল্ কিতা-বা লাতুবাইয়্যিনুন্নাহূ লিন্না-সি অলা- তাক্তুমূনাহূ ফানাবাযূহু অরা - য়া জুহূরিহিম্ অশ্তারাও বিহী ছামানান্ ক্বালীলা- ফাবিসা মা-ইয়াশ্তারূন্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের প্রতিশ্রুতি লইয়াছিলেন : ‘তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করিবে এবং উহা গোপন করিবে না।’ ইহার পরও তাহারা উহা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে ; সুতরাং তাহারা যাহা ক্রয় করে তাহা কত নিকৃষ্ট !

মুহিউদ্দীন খান

আর যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে, তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনা - বেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এ বেচা - কেনা।

বাংলা উচ্চারণ

লা-তাহ্সাবান্নাল্লাযীনা ইয়াফ্রাহূনা বিমা য় আতাও অইয়ুহিব্বূনা আইঁ ইয়ুহ্মাদূ বিমা-লাম্ ইয়াফ্'আলূ ফালা- তাহ্সাবান্নাহুম্ বিমাফা-যাতিম্ মিনাল্ 'আযা-বি অলাহুম্ 'আযা-বুন্ আলীম্।

সমকালীন বাংলা

যাহারা নিজেরা যাহা করিয়াছে তাহাতে আনন্দ প্রকাশ করে এবং যাহা নিজেরা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হইতে ভালবাসে, তাহারা শাস্তিহইতে মুক্তি পাইবে - এইরূপ তুমি কখনও মনে করিও না। তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে।

মুহিউদ্দীন খান

তুমি মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে। বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।

বাংলা উচ্চারণ

অলিল্লা-হি মুল্কুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ অল্লা-হু 'আলা-কুল্লিা শাইয়িন্ ক্বার্দী।

সমকালীন বাংলা

আসমান ও যমীনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই; সর্ববিষয়ে সর্বশক্তিমান।

মুহিউদ্দীন খান

আর আল্লাহর জন্যই হল আসমান ও যমিনের বাদশাহী। আল্লাহই সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী।

বাংলা উচ্চারণ

ইন্না ফী খাল্ক্বিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অখ্তিলা-ফিল্ লাইলি অন্নাহা-রি লাআ-ইয়া-তিল্ লিঊলিল্ আল্বা-ব্।

সমকালীন বাংলা

নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রহিয়াছে বোধশক্তিসম্পন্ন লোকের জন্য।

মুহিউদ্দীন খান

নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ইয়ায্কুরূনাল্লা-হা ক্বিয়া-মাওঁ অক্ব ু'ঊদাওঁ অ'আলা-জ্ব ুনূ বিহিম্ অইয়াতাফাক্কারূনা ফী খাল্ক্বিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি রব্বানা- মা- খালাক্ব্তা হা-যা-বা-ত্বিলা- সুব্হা-নাকা ফাক্বিনা- 'আযা-বান্ নার্-।

সমকালীন বাংলা

যাহারা দাঁড়াইয়া, বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তকরে ও বলে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি ইহা নিরর্থক সৃষ্টি কর নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা কর।

মুহিউদ্দীন খান

যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।

বাংলা উচ্চারণ

রব্বানা য় ইন্নাকা মান্ তুদ্খিলিন্না-রা ফাক্বাদ্ আখ্যাইতাহূ অমা- লিজ্জোয়া-লিমীনা মিন্ আনছোয়ার্-।

সমকালীন বাংলা

‘হে আমাদের প্রতিপালক! কাহাকেও তুমি দোজখে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করিলে এবং জালিমদের কোন সাহায্যকারী নাই;

মুহিউদ্দীন খান

হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই।

বাংলা উচ্চারণ

রব্বানা য় ইন্নানা- সামি'না- মুনা দিয়াইঁ ইয়ুনা-দী লিল্ঈমা-নি আন্ আ-মিনূ বিরব্বিকুম্ ফাআ-মান্না- রব্বানা- ফার্গ্ফিলানা-যুনূবানা-অকার্ফ্ফি 'আন্না-সাইয়িআ-তিনা-অতাওয়াফ্ফানা- মা'আল্ আব্রার্-।

সমকালীন বাংলা

‘হে আমাদের প্রতিপালক ! আমরা এক আহ্বায়ককে ঈমানের দিকে আহ্বান করিতে শুনিয়াছি, ‘তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আন।’ সুতরাং আমরা ঈমান আনিয়াছি। ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপ ক্ষমা কর, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত কর এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করিয়া মৃত্যু দিও।

মুহিউদ্দীন খান

হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।

বাংলা উচ্চারণ

রব্বানা- অআ-তিনা-মা-অ'আত্তানা- 'আলা-রুসুলিকা অলা-তুখ্যিনা-ইয়াওমাল্ ক্বিয়া-মাহ্ ইন্নাকা লা-তুখ্লিফুল্ মী'আ-দ্।

সমকালীন বাংলা

‘হে আমাদের প্রতিপালক! তোমার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়াছ তাহা আমাদেরকে দাও এবং কিয়ামতের দিন আমাদেরকে হেয় করিও না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম কর না।’

মুহিউদ্দীন খান

হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না।

বাংলা উচ্চারণ

ফাস্তাজ্বা-বা লাহুম্ রব্বুহুম্ আন্নী লা য় উদ্বী'উ 'আমালা 'আ-মিলিম্ মিন্কুম্ মিন্ যাকারিন্ আও উন্ছা- বা'দ্বুকুম্ মিম্ বা'দ্বিন্ ফাল্লাযীনা হা-জ্বারূ অউখ্রিজ্ব ূ মিন দিয়া-রিহিম অঊযূ ফী সাবীলী অক্বা-তালূ অক্ব ুতিলূ লাউকাফ্ফিরান্না 'আন্হুম্ সাইয়িআ-তিহিম্ অলাউদ্খিলান্নাহুম্ জ্বান্না-তিন্ তাজ্ব ্রী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু ছাওয়া- বাম্ মিন্ 'ইন্দিল্লা-হ্ অল্লা-হু 'ইন্দাহূ হুস্নুছ্ ছাওয়া-ব্।

সমকালীন বাংলা

অতঃপর তাহাদের প্রতিপালক তাহাদের ডাকে সাড়া দিয়া বলেন, ‘আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোন নর অথবা নারীর কর্ম বিফল করি না ; তোমরা একে অপরের অংশ। সুতরাং যাহারা হিজরত করিয়াছে, নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে, আমার পথে নির্যাতিত হইয়াছে এবং যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে আমি তাহাদের পাপ কাজগুলি অবশ্যই দূরীভূত করিব এবং অবশ্যই তাহাদেরকে দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। ইহা আল্লাহর নিকট হইতে পুরস্কার; উত্তম পুরস্কার আল্লাহরই নিকট।

মুহিউদ্দীন খান

অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া (এই বলে) কবুল করে নিলেন যে, আমি তোমাদের কোন পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক। তোমরা পরস্পর এক। তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে, তাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব। এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে যার তলদেশে নহর সমূহ প্রবাহিত। এই হলো বিনিময় আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়।

বাংলা উচ্চারণ

লা-ইয়ার্গুরান্নাকা তাক্বাল্লুবুল্লাযীনা কাফারূ ফিল্বিলা-দ্।

সমকালীন বাংলা

যাহারা করিয়াছে, দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে।

মুহিউদ্দীন খান

নগরীতে কাফেরদের চাল - চলন যেন তোমাদিগকে ধোঁকা না দেয়।

বাংলা উচ্চারণ

মাতা-'উন্ ক্বালীলুন্ ছুম্মা মাওয়া-হুম্ জ্বাহান্নাম্ অবিসাল্ মিহা-দ্।

সমকালীন বাংলা

ইহা স্বল্পকালীন ভোগমাত্র; অতঃপর জাহান্নাম তাহাদের আবাস ; আর উহা কত নিকৃষ্ট ঠিকানা!

মুহিউদ্দীন খান

এটা হলো সামান্য ফায়দা - এরপর তাদের ঠিকানা হবে দোযখ। আর সেটি হলো অতি নিকৃষ্ট অবস্থান।

বাংলা উচ্চারণ

লা-কিনিল্ লাযী নাত্তাক্বাও রব্বাহুম্ লাহুম্ জ্বান্না-তুন্ তাজ্ব ্রী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খা-লিদীনা ফীহা- নুযুলাম্ মিন্ 'ইন্দিল্লা-হি অমা-'ইন্দাল্লা-হি খাইরুল্ লিল্আব্রার্-।

সমকালীন বাংলা

কিন্তু যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। ইহা আল্লাহর পক্ষ হইতে আতিথ্য;

মুহিউদ্দীন খান

কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে তাদের জন্যে রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ। তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে। আর যা আল্লাহর নিকট রয়েছে, তা সৎকর্মশীলদের জন্যে একান্তই উত্তম।

বাংলা উচ্চারণ

অইন্না মিন্ আহ্লিল্ কিতা-বি লামাইঁ ইয়ুমিনু বিল্লা-হি অমা য় উন্যিলা ইলাইকুম্ অমা য় উন্যিলা ইলাইহিম্ খা-শি'ঈনা লিল্লা-হি লা-ইয়াশ্তারূনা বিআ-ইয়া-তিল্লা-হি ছামানান্ ক্বালীলা- উলা- য়িকা লাহুম্ আজ্রুহুম্ 'ইন্দা রব্বিহিম্ ইন্নাল্লা-হা সারী'উল্ হিসা-ব্।

সমকালীন বাংলা

কিতাবীদের মধ্যে এমন লোক আছে যাহারা আল্লাহর প্রতি বিনয়াবনত হইয়া তাঁহার প্রতি এবং তিনি যাহা তোমাদের ও তাহাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে অবশ্যই ঈমান আনে এবং আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না; ইহারাই তাহারা যাহাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রহিয়াছে। নিশ্চয় দ্রুত হিসাব গ্রহণকারী।

মুহিউদ্দীন খান

আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর, আল্লাহর সামনে বিনয়াবনত থাকে এবং আল্লার আয়াতসমুহকে স্বল্পমুল্যের বিনিময়ে সওদা করে না, তারাই হলো সে লোক যাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদের পালনকর্তার নিকট। নিশ্চয়ই যথাশীঘ্র হিসাব চুকিয়ে দেন।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানুছ্ বিরূ অছোয়া-বিরূ অরা-বিত্ব ূ অত্তাক্ব ুল্লা-হা লা'আল্লাকুম্ তুফ্লিহূন্।

সমকালীন বাংলা

হে ঈমানদারগণ ! তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাক, কে ভয় কর যাহাতে তোমরা হইতে পার।

মুহিউদ্দীন খান

হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme