Al Dukhan , choose another chapter
Al Dukhan
Chapter 44, 59 verses
Hilali & Muhsin Khan
আবদুস শহীদ নাসিম
Arabic, with marks
সমকালীন বাংলা
Add book
List
Grid
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. Ha.-Mim. [These letters are one of the miracles of the Qur'an and none but Allah (Alone) knows their meanings].
আবদুস শহীদ নাসিম
১ হা মিম।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ حم
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; হা - মীম।
Hilali & Muhsin Khan
2 By the manifest Book (this Qur'an) that makes things clear.
আবদুস শহীদ নাসিম
২ শপথ এই সুস্পষ্ট কিতাবের।
Arabic, with marks
٢ وَالْكِتَابِ الْمُبِينِ
সমকালীন বাংলা
২ শপথ সুস্পষ্ট কিতাবের।
Hilali & Muhsin Khan
3 We sent it (this Qur'an) down on a blessed night [(i.e. night of Al-Qadr, Surah No. 97) in the month of Ramadan - the 9th month of the Islamic calendar]. Verily, We are ever warning [mankind that Our Torment will reach those who disbelieve in Our Oneness of Lordship and in Our Oneness of worship].
আবদুস শহীদ নাসিম
৩ আমরা এটিকে নাযিল করেছি এক মুবারক রাতে। আমরা তো সতর্ককারী।
Arabic, with marks
٣ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
সমকালীন বাংলা
৩ আমি তো ইহা অবতীর্ণ করিয়াছি এক সৌভাগ্যময় রজনীতে ; আমি তো সতর্ককারী।
Hilali & Muhsin Khan
4 Therein (that night) is decreed every matter of ordainments.
আবদুস শহীদ নাসিম
৪ সেই রাতে ফায়সালা করা হয় প্রতিটি বিজ্ঞানময় বিষয়
Arabic, with marks
٤ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
সমকালীন বাংলা
৪ এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়,
Hilali & Muhsin Khan
5 As a Command (or this Qur'an or the Decree of every matter) from Us. Verily, We are ever sending (the Messengers),
আবদুস শহীদ নাসিম
৫ আমাদের নির্দেশক্রমে। আমরা তো রসূল পাঠিয়ে থাকি
Arabic, with marks
٥ أَمْرًا مِّنْ عِندِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ
সমকালীন বাংলা
৫ আমার আদেশক্রমে, আমি তো রাসূল প্রেরণ করিয়া থাকি
Hilali & Muhsin Khan
6 (As) a Mercy from your Lord. Verily, He is the All-Hearer, the All-Knower.
আবদুস শহীদ নাসিম
৬ তোমার প্রভুর পক্ষ থেকে অনুগ্রহ হিসেবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
Arabic, with marks
٦ رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
সমকালীন বাংলা
৬ তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ ; তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ -
Hilali & Muhsin Khan
7 The Lord of the heavens and the earth and all that is between them, if you (but) have a faith with certainty.
আবদুস শহীদ নাসিম
৭ তিনি মহাকাশ ও পৃথিবীর প্রভু এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সেগুলোরও, যদি তোমরা একীন রেখে থাকো।
Arabic, with marks
٧ رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
সমকালীন বাংলা
৭ যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্তকিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।
Hilali & Muhsin Khan
8 La ilaha illa Huwa (none has the right to be worshipped but He). It is He Who gives life and causes death - your Lord and the Lord of your forefathers.
আবদুস শহীদ নাসিম
৮ কোনো ইলাহ্ নেই তিনি ছাড়া। তিনি হায়াত দান করেন এবং মউত ঘটান। তিনিই তোমাদের এবং তোমাদের পূর্ব পুরুষদের প্রভু।
Arabic, with marks
٨ لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
সমকালীন বাংলা
৮ তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই, তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান; তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক।
Hilali & Muhsin Khan
9 Nay! They play about in doubt.
আবদুস শহীদ নাসিম
৯ বরং তারা সন্দেহে থেকে খেলতামাশায় লিপ্ত হয়েছে।
Arabic, with marks
٩ بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ
সমকালীন বাংলা
৯ বস্তুত উহারা সন্দেহের বশবর্তী হইয়া হাসিঠাট্টা করিতেছে।
Hilali & Muhsin Khan
10 Then wait you for the Day when the sky will bring forth a visible smoke,
আবদুস শহীদ নাসিম
১০ অতএব তুমি অপেক্ষা করো সেই দিনটির যেদিন আসমান হয়ে পড়বে ঘোরতর ধোঁয়াচ্ছন্ন,
Arabic, with marks
١٠ فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ
সমকালীন বাংলা
১০ অতএব তুমি অপেক্ষা কর সেই দিনের যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হইবে আকাশ,
Hilali & Muhsin Khan
11 Covering the people: this is a painful torment.
আবদুস শহীদ নাসিম
১১ এবং তা ঢেকে ফেলবে সমস্ত মানুষকেও। এ হবে এক বেদনাদায়ক আযাব।
Arabic, with marks
١١ يَغْشَى النَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌ
সমকালীন বাংলা
১১ এবং উহা আবৃত করিয়া ফেলিবে মানব জাতিকে। ইহা হইবে মর্মন্তুদ শাস্তি।
Hilali & Muhsin Khan
12 (They will say): "Our Lord! Remove the torment from us, really we shall become believers!"
আবদুস শহীদ নাসিম
১২ তখন তারা বলতে থাকবে: ‘আমাদের প্রভু! আমাদের থেকে সরিয়ে নাও আযাব। আমরা এখনই ঈমান আনছি।’
Arabic, with marks
١٢ رَّبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
সমকালীন বাংলা
১২ তখন উহারা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক ! আমাদের হইতে শাস্তি দূর কর, অবশ্যই আমরা ঈমান আনিব।’
Hilali & Muhsin Khan
13 How can there be for them an admonition (at the time when the torment has reached them), when a Messenger explaining things clearly has already come to them.
আবদুস শহীদ নাসিম
১৩ কেমন করে তারা গ্রহণ করবে উপদেশ, অথচ তাদের কাছে এসেছিল একজন সুস্পষ্ট রসূল।
Arabic, with marks
١٣ أَنَّىٰ لَهُمُ الذِّكْرَىٰ وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُّبِينٌ
সমকালীন বাংলা
১৩ উহারা কী করিয়া উপদেশ গ্রহণ করিবে? উহাদের নিকট তো আসিয়াছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসূল ;
Hilali & Muhsin Khan
14 Then they had turned away from him (Messenger Muhammad صلى الله عليه و سلم) and said: (He is) one taught (by a human being), a madman!"
আবদুস শহীদ নাসিম
১৪ তখন তারা একথা বলে তার থেকে মুখ ফিরিয়ে নেয়: ‘এ তো এক প্রশিক্ষণপ্রাপ্ত পাগল।’
Arabic, with marks
١٤ ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَّجْنُونٌ
সমকালীন বাংলা
১৪ অতঃপর উহারা তাহাকে অমান্য করিয়া বলে, ‘সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল!’
Hilali & Muhsin Khan
15 Verily, We shall remove the torment for a while. Verily you will revert (to disbelief).
আবদুস শহীদ নাসিম
১৫ আমি কিছু কালের জন্যে আযাব সরিয়ে নিচ্ছি, কিন্তু তোমরা তো পূর্বাবস্থায় ফিরে যাবে।
Arabic, with marks
١٥ إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَائِدُونَ
সমকালীন বাংলা
১৫ আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব - তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে।
Hilali & Muhsin Khan
16 On the Day when We shall seize you with the greatest seizure (punishment). Verily, We will exact retribution.
আবদুস শহীদ নাসিম
১৬ যেদিন আমরা তোমাদের প্রবলভাবে পাকড়াও করবো, সেদিন অবশ্যি আমরা তোমাদের থেকে প্রতিশোধ নেবো।
Arabic, with marks
١٦ يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَىٰ إِنَّا مُنتَقِمُونَ
সমকালীন বাংলা
১৬ যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করিব, সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই।
Hilali & Muhsin Khan
17 And indeed We tried before them Fir'aun's (Pharaoh) people, when there came to them a noble Messenger [i.e. Musa (Moses) عليه السلام],
আবদুস শহীদ নাসিম
১৭ এদের আগে আমরা ফেরাউনের জাতিকেও পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছে এসেছিল একজন সম্মানিত রসূল।
Arabic, with marks
١٧ ۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ
সমকালীন বাংলা
১৭ ইহাদের পূর্বে আমি তো ফির‘আওন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসূল,
Hilali & Muhsin Khan
18 Saying: "Deliver to me the slaves of Allah (i.e. the Children of Israel). Verily, I am to you a Messenger worthy of all trust.
আবদুস শহীদ নাসিম
১৮ সে তাদের বলেছিল: ‘‘আল্লাহর বান্দাদের (বনি ইসরাঈলকে) আমার হাতে প্রত্যার্পণ করো। আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল।
Arabic, with marks
١٨ أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ ۖ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
সমকালীন বাংলা
১৮ সে বলিল, আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যর্পণ কর। আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Hilali & Muhsin Khan
19 "And exalt not yourselves against Allah. Truly, I have come to you with a manifest authority.
আবদুস শহীদ নাসিম
১৯ আল্লাহর বিরুদ্ধে বড়াই করোনা, আমি (আল্লাহর পক্ষ থেকে) তোমাদের কাছে নিয়ে এসেছি সুস্পষ্ট প্রমাণ।
Arabic, with marks
١٩ وَأَن لَّا تَعْلُوا عَلَى اللَّهِ ۖ إِنِّي آتِيكُم بِسُلْطَانٍ مُّبِينٍ
সমকালীন বাংলা
১৯ ‘এবং তোমরা আল্লাহ বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করিও না, আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ।
Hilali & Muhsin Khan
20 "And truly, I seek refuge with my Lord and your Lord, lest you should stone me (or call me a sorcerer or kill me).
আবদুস শহীদ নাসিম
২০ তোমরা যেনো আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো, সে জন্যে আমি আমার প্রভু এবং তোমাদের প্রভু (আল্লাহর) আশ্রয় গ্রহণ করেছি।
Arabic, with marks
٢٠ وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ
সমকালীন বাংলা
২০ ‘তোমরা যাহাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করিতে না পার, তজ্জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের শরণ লইতেছি।
Hilali & Muhsin Khan
21 "But if you believe me not, then keep away from me and leave me alone."
আবদুস শহীদ নাসিম
২১ তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, তাহলে আমার থেকে দূরে থাকো।’’
Arabic, with marks
٢١ وَإِن لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ
সমকালীন বাংলা
২১ ‘যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর, তবে তোমরা আমার নিকট হইতে দূরে থাক।’
Hilali & Muhsin Khan
22 (But they were aggressive), so he [Musa (Moses)] called upon his Lord (saying): "These are indeed the people who are Mujrimun (disbelievers, polytheists, sinners, criminals)."
আবদুস শহীদ নাসিম
২২ অত:পর মূসা তার প্রভুকে ডেকে বললো: ‘এরা তো এক অপরাধী জাতি।’
Arabic, with marks
٢٢ فَدَعَا رَبَّهُ أَنَّ هَٰؤُلَاءِ قَوْمٌ مُّجْرِمُونَ
সমকালীন বাংলা
২২ অতঃপর মূসা তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল, ‘ইহারা তো এক অপরাধী সম্প্রদায়।’
Hilali & Muhsin Khan
23 (Allah said): "Depart you with My slaves by night. Surely, you will be pursued.
আবদুস শহীদ নাসিম
২৩ (তখন আমরা তাকে নির্দেশ দিয়েছি:) ‘তুমি রাতের বেলায় আমার দাসদের নিয়ে বেরিয়ে পড়ো। পেছনে থেকে তোমাদের ধাওয়া করা হবে।’
Arabic, with marks
٢٣ فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ
সমকালীন বাংলা
২৩ আমি বলিয়াছিলাম, ‘তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনীযোগে বাহির হইয়া পড়, তোমাদের পশ্চাদ্ধাবন করা হইবেই।’
Hilali & Muhsin Khan
24 "And leave the sea as it is (quiet and divided). Verily, they are a host to be drowned."
আবদুস শহীদ নাসিম
২৪ সমুদ্রকে স্থির থাকতে দাও, ওরা সেই বাহিনী যারা ডুবে মরবে।
Arabic, with marks
٢٤ وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ
সমকালীন বাংলা
২৪ সমুদ্রকে স্থির থাকিতে দাও, উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবেই।
Hilali & Muhsin Khan
25 How many of gardens and springs that they [Fir'aun's (Pharaoh) people] left behind,
আবদুস শহীদ নাসিম
২৫ কতো যে বাগবাগিচা আর ঝরণাধারা পেছনে রেখে এসেছিল তারা!
Arabic, with marks
٢٥ كَمْ تَرَكُوا مِن جَنَّاتٍ وَعُيُونٍ
সমকালীন বাংলা
২৫ উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রস্রবণ;
Hilali & Muhsin Khan
26 And green crops (fields) and goodly places,
আবদুস শহীদ নাসিম
২৬ রেখে এসেছিল শস্য ক্ষেত, বিলাসবহুল প্রাসাদ,
Arabic, with marks
٢٦ وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ
সমকালীন বাংলা
২৬ কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ,
Hilali & Muhsin Khan
27 And comforts of life wherein they used to take delight!
আবদুস শহীদ নাসিম
২৭ আর কতো যে বিলাস সামগ্রী, যেগুলোতে তারা ছিলো উল্লাসে মত্ত।
Arabic, with marks
٢٧ وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ
সমকালীন বাংলা
২৭ কত বিলাস - উপকরণ, উহাতে তাহারা আনন্দ পাইত!
Hilali & Muhsin Khan
28 Thus (it was)! And We made other people inherit them (i.e. We made the Children of Israel to inherit the kingdom of Egypt).
আবদুস শহীদ নাসিম
২৮ এমনটিই ঘটেছিল, আর আমরা এসব কিছুর ওয়ারিশ বানিয়েছিলাম অপর একদল লোককে।
Arabic, with marks
٢٨ كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ
সমকালীন বাংলা
২৮ এইরূপই ঘটিয়াছিল এবং আমি এই সমুদয়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
Hilali & Muhsin Khan
29 And the heavens and the earth wept not for them, nor were they given a respite.
আবদুস শহীদ নাসিম
২৯ আসমান কিংবা জমিন কেউই তাদের জন্যে অশ্রুপাত করেনি এবং তাদের কোনো প্রকার অবকাশও দেয়া হয়নি।
Arabic, with marks
٢٩ فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ
সমকালীন বাংলা
২৯ আকাশ এবং পৃথিবী কেহই উহাদের জন্যে অশ্রুপাত করে নাই এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাই।
Hilali & Muhsin Khan
30 And indeed We saved the Children of Israel from the humiliating torment:
আবদুস শহীদ নাসিম
৩০ (এভাবে) আমরা নাজাত (মুক্তি) দিয়েছিলাম বনি ইসরাঈলকে লাঞ্ছনাকর আযাব থেকে,
Arabic, with marks
٣٠ وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ
সমকালীন বাংলা
৩০ আমি তো উদ্ধার করিয়াছিলাম বনী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হইতে
Hilali & Muhsin Khan
31 From Fir'aun (Pharaoh); verily he was arrogant and was of the Musrifun (those who transgress beyond bound in spending and other things and commit great sins).
আবদুস শহীদ নাসিম
৩১ ফেরাউনের কবল থেকে, সে ছিলো এক উদ্ধত সীমালংঘনকারী।
Arabic, with marks
٣١ مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِينَ
সমকালীন বাংলা
৩১ ফির‘আওনের; সে তো ছিল পরাক্রান্ত সীমালংঘনকারীদের মধ্যে।
Hilali & Muhsin Khan
32 And We chose them (the Children of Israel) above the 'Alamin (mankind and jinn) [during the time of Musa (Moses)] with knowledge,
আবদুস শহীদ নাসিম
৩২ আমরা জেনে বুঝেই জমিনে তাদের দিয়েছিলাম শ্রেষ্ঠত্ব।
Arabic, with marks
٣٢ وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى الْعَالَمِينَ
সমকালীন বাংলা
৩২ আমি তো জানিয়া - শুনিয়াই উহাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম,
Hilali & Muhsin Khan
33 And granted them signs in which there was a plain trial.
আবদুস শহীদ নাসিম
৩৩ আর আমরা তাদের দিয়েছিলাম নিদর্শনাবলি, যাতে ছিলো সুস্পষ্ট পরীক্ষা।
Arabic, with marks
٣٣ وَآتَيْنَاهُم مِّنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُّبِينٌ
সমকালীন বাংলা
৩৩ এবং উহাদেরকে দিয়াছিলাম নিদর্শনাবলী, যাহাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা;
Hilali & Muhsin Khan
34 Verily, these (Quraish) people are saying:
আবদুস শহীদ নাসিম
৩৪ এখন কিনা এরা বলছে:
Arabic, with marks
٣٤ إِنَّ هَٰؤُلَاءِ لَيَقُولُونَ
সমকালীন বাংলা
৩৪ উহারা বলিয়াই থাকে,
Hilali & Muhsin Khan
35 "There is nothing but our first death, and we shall not be resurrected.
আবদুস শহীদ নাসিম
৩৫ ‘‘আমাদের প্রথম মউত ছাড়া আর কিছু নেই, আমাদের পুনরুত্থিত করা হবেনা।
Arabic, with marks
٣٥ إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ
সমকালীন বাংলা
৩৫ ‘আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই এবং আমরা আর উত্থিত হইব না।
Hilali & Muhsin Khan
36 "Then bring back our forefathers, if you speak the truth!"
আবদুস শহীদ নাসিম
৩৬ তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্ব পুরুষদের উঠিয়ে এনে দেখাও।’’
Arabic, with marks
٣٦ فَأْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ
সমকালীন বাংলা
৩৬ ‘অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত কর।’
Hilali & Muhsin Khan
37 Are they better or the people of Tubba' and those before them? We destroyed them because they were indeed Mujrimun (disbelievers, polytheists, sinners, criminals).
আবদুস শহীদ নাসিম
৩৭ এরাই কি শ্রেষ্ঠ, নাকি তুববা জাতি এবং তাদের আগেকার লোকেরা? আমরা তাদের হালাক (ধ্বংস) করে দিয়েছিলাম, কারণ তারা ছিলো অপরাধী।
Arabic, with marks
٣٧ أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَاهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ
সমকালীন বাংলা
৩৭ শ্রেষ্ঠ কি উহারা, না তুব্বা সম্প্রদায় ও ইহাদের পূর্ববর্তীরা? আমি উহাদেরকে ধ্বংস করিয়াছিলাম, অবশ্যই উহারা ছিল অপরাধী।
Hilali & Muhsin Khan
38 And We created not the heavens and the earth, and all that is between them, for mere play.
আবদুস শহীদ নাসিম
৩৮ আমরা মহাকাশ, এই পৃথিবী এবং এদের মধ্যবর্তী সবকিছু খেলাচ্ছলে সৃষ্টি করিনি।
Arabic, with marks
٣٨ وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
সমকালীন বাংলা
৩৮ আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যে কোন কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই;
Hilali & Muhsin Khan
39 We created them not except with truth (i.e. to examine and test those who are obedient and those who are disobedient and then reward the obedient ones and punish the disobedient ones), but most of them know not.
আবদুস শহীদ নাসিম
৩৯ আমরা এ দুটো (মহাকাশ ও পৃথিবী) বাস্তব কারণ ছাড়া সৃষ্টি করিনি। কিন্তু অধিকাংশ মানুষই জানেনা।
Arabic, with marks
٣٩ مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
সমকালীন বাংলা
৩৯ আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই, কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না।
Hilali & Muhsin Khan
40 Verily, the Day of Judgement (when Allah will judge between the creatures) is the time appointed for all of them -
আবদুস শহীদ নাসিম
৪০ বিচারের দিনই হলো তাদের মিকাত (শেষ সীমা ও শেষ সময়)।
Arabic, with marks
٤٠ إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ
সমকালীন বাংলা
৪০ নিশ্চয় সকলের জন্য নির্ধারিত রহিয়াছে উহাদের বিচার দিবস।
Hilali & Muhsin Khan
41 The Day when a Maula (a near relative) cannot avail a Maula (a near relative) in aught, and no help can they receive,
আবদুস শহীদ নাসিম
৪১ সেদিন বন্ধু বন্ধুর উপকারে আসবেনা এবং সাহায্যও করা হবেনা তাদের।
Arabic, with marks
٤١ يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَن مَّوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنصَرُونَ
সমকালীন বাংলা
৪১ সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসিবে না এবং উহারা সাহায্যও পাইবে না
Hilali & Muhsin Khan
42 Except him on whom Allah has Mercy. Verily, He is the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
৪২ তবে আল্লাহ্ যার প্রতি রহম করবেন, তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনি মহাশক্তিধর, পরম করুণাময়।
Arabic, with marks
٤٢ إِلَّا مَن رَّحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
৪২ তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন
Hilali & Muhsin Khan
43 Verily, the tree of Zaqqum
আবদুস শহীদ নাসিম
৪৩ নিশ্চয়ই যাক্কুম গাছ হবে
Arabic, with marks
٤٣ إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ
সমকালীন বাংলা
৪৩ নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ হইবে -
Hilali & Muhsin Khan
44 Will be the food of the sinners.
আবদুস শহীদ নাসিম
৪৪ পাপিষ্ঠদের খাদ্য,
Arabic, with marks
٤٤ طَعَامُ الْأَثِيمِ
সমকালীন বাংলা
৪৪ পাপীর খাদ্য;
Hilali & Muhsin Khan
45 Like boiling oil, it will boil in the bellies,
আবদুস শহীদ নাসিম
৪৫ গলিত তামার মতো ফুটতে থাকবে তাদের পেটে,
Arabic, with marks
٤٥ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ
সমকালীন বাংলা
৪৫ গলিত তাম্রের মত, উহাদের উদরে ফুটিতে থাকিবে
Hilali & Muhsin Khan
46 Like the boiling of scalding water.
আবদুস শহীদ নাসিম
৪৬ যেভাবে ফোটে টগবগে ফুটন্ত পানি।
Arabic, with marks
٤٦ كَغَلْيِ الْحَمِيمِ
সমকালীন বাংলা
৪৬ ফুটন্ত পানির মত।
Hilali & Muhsin Khan
47 (It will be said) "Seize him and drag him into the midst of blazing Fire,
আবদুস শহীদ নাসিম
৪৭ (বলা হবে:) ওকে পাকড়াও করো এবং টেনে নিয়ে যাও জাহিমের (জাহান্নামের) মাঝখানে,
Arabic, with marks
٤٧ خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ
সমকালীন বাংলা
৪৭ উহাকে ধর এবং টানিয়া লইয়া যাও জাহান্নামের মধ্যস্থলে,
Hilali & Muhsin Khan
48 "Then pour over his head the torment of boiling water.
আবদুস শহীদ নাসিম
৪৮ তারপর তার মাথায় ঢালো টগবগে ফুটন্ত পানির আযাব।
Arabic, with marks
٤٨ ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
সমকালীন বাংলা
৪৮ অতঃপর উহার মস্তকের উপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও -
Hilali & Muhsin Khan
49 "Taste you (this)! Verily, you were (pretending to be) the mighty, the generous!
আবদুস শহীদ নাসিম
৪৯ (তাকে আরো বলা হবে:) স্বাদ গ্রহণ করো, তুমি ছিলে বড় ইযযতওয়ালা, অভিজাত।
Arabic, with marks
٤٩ ذُقْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْكَرِيمُ
সমকালীন বাংলা
৪৯ এবং বলা হইবে ‘আস্বাদ গ্রহণ কর, তুমি তো ছিলে সম্মানিত, অভিজাত!
Hilali & Muhsin Khan
50 "Verily, this is that whereof you used to doubt!"
আবদুস শহীদ নাসিম
৫০ এ হলো সেই জিনিস, যে বিষয়ে তোমরা সন্দেহ করতে।
Arabic, with marks
٥٠ إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِ تَمْتَرُونَ
সমকালীন বাংলা
৫০ ‘ইহা তো উহাই, যে বিষয়ে তোমরা সন্দেহ করিতে।’
Hilali & Muhsin Khan
51 Verily, the Muttaqun (the pious. See V.2:2), will be in place of Security (Paradise).
আবদুস শহীদ নাসিম
৫১ নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নিরাপদ জায়গায়,
Arabic, with marks
٥١ إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ
সমকালীন বাংলা
৫১ মুত্তাকীরা তো থাকিবে নিরাপদ স্থানে -
Hilali & Muhsin Khan
52 Among Gardens and Springs,
আবদুস শহীদ নাসিম
৫২ উদ্যানরাজি আর ঝরণাধারা সমূহের মাঝে,
Arabic, with marks
٥٢ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
সমকালীন বাংলা
৫২ উদ্যান ও ঝর্ণার মাঝে,
Hilali & Muhsin Khan
53 Dressed in fine silk and (also) in thick silk, facing each other,
আবদুস শহীদ নাসিম
৫৩ তারা সেখানে পরবে মিহি ও পুরো রেশমের পোশাক এবং বসবে মুখোমুখি হয়ে।
Arabic, with marks
٥٣ يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَابِلِينَ
সমকালীন বাংলা
৫৩ তাহারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং মুখোমুখি হইয়া বসিবে।
Hilali & Muhsin Khan
54 So (it will be). And We shall marry them to Hur (fair female) with wide, lovely eyes.
আবদুস শহীদ নাসিম
৫৪ এমনটিই ঘটবে, আর আমরা তাদের সংগিনী হিসেবে তাদের সাথে বিয়ে দেবো বড় চোখওয়ালা নারীদের।
Arabic, with marks
٥٤ كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ
সমকালীন বাংলা
৫৪ এইরূপই ঘটিবে; আমি উহাদেরকে সঙ্গিনী দান করিব আয়তলোচনা হুর,
Hilali & Muhsin Khan
55 They will call therein for every kind of fruit in peace and security;
আবদুস শহীদ নাসিম
৫৫ সেখানে তারা সব রকমের ফলফলারি আনতে বলবে প্রশান্ত হৃদয়ে।
Arabic, with marks
٥٥ يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ
সমকালীন বাংলা
৫৫ সেথায় তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে।
Hilali & Muhsin Khan
56 They will never taste death therein except the first death (of this world), and He will save them from the torment of the blazing Fire,
আবদুস শহীদ নাসিম
৫৬ প্রথম যে মৃত্যু হয়েছে তাছাড়া আর কোনো মৃত্যু তারা আস্বাদন করবেনা এবং তাদের রক্ষা করা হবে জাহিমের (জাহান্নামের) আযাব থেকে।
Arabic, with marks
٥٦ لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ
সমকালীন বাংলা
৫৬ প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না। আর তাহাদেরকে জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করিবেন -
Hilali & Muhsin Khan
57 As a Bounty from your Lord! That will be the supreme success!
আবদুস শহীদ নাসিম
৫৭ এসবই তোমার প্রভুর অনুগ্রহ। এটাই হবে মহাসাফল্য।
Arabic, with marks
٥٧ فَضْلًا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
সমকালীন বাংলা
৫৭ তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে। ইহাই তো মহাসাফল্য।
Hilali & Muhsin Khan
58 Certainly, We have made this (Qur'an) easy in your tongue, in order that they may remember.
আবদুস শহীদ নাসিম
৫৮ এই কুরআনকে আমরা তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে।
Arabic, with marks
٥٨ فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
সমকালীন বাংলা
৫৮ আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়া দিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে।
Hilali & Muhsin Khan
59 Wait then (O Muhammad صلى الله عليه و سلم); verily, they (too) are waiting.
আবদুস শহীদ নাসিম
৫৯ অতএব তুমি অপেক্ষা করো, তারাও প্রতীক্ষায়ই আছে।
Arabic, with marks
٥٩ فَارْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ
সমকালীন বাংলা
৫৯ সুতরাং তুমি প্রতীক্ষা কর, উহারাও প্রতীক্ষমাণ।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report