Al Dukhan , choose another chapter
Al Dukhan
Chapter 44, 59 verses
Hilali & Muhsin Khan
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
Arabic, with marks
Add book
List
Grid
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. Ha.-Mim. [These letters are one of the miracles of the Qur'an and none but Allah (Alone) knows their meanings].
মুহিউদ্দীন খান
১ হা - মীম।
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; হা - মীম।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ حم
Hilali & Muhsin Khan
2 By the manifest Book (this Qur'an) that makes things clear.
মুহিউদ্দীন খান
২ শপথ সুস্পষ্ট কিতাবের।
সমকালীন বাংলা
২ শপথ সুস্পষ্ট কিতাবের।
Arabic, with marks
٢ وَالْكِتَابِ الْمُبِينِ
Hilali & Muhsin Khan
3 We sent it (this Qur'an) down on a blessed night [(i.e. night of Al-Qadr, Surah No. 97) in the month of Ramadan - the 9th month of the Islamic calendar]. Verily, We are ever warning [mankind that Our Torment will reach those who disbelieve in Our Oneness of Lordship and in Our Oneness of worship].
মুহিউদ্দীন খান
৩ আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।
সমকালীন বাংলা
৩ আমি তো ইহা অবতীর্ণ করিয়াছি এক সৌভাগ্যময় রজনীতে ; আমি তো সতর্ককারী।
Arabic, with marks
٣ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
Hilali & Muhsin Khan
4 Therein (that night) is decreed every matter of ordainments.
মুহিউদ্দীন খান
৪ এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
সমকালীন বাংলা
৪ এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়,
Arabic, with marks
٤ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
Hilali & Muhsin Khan
5 As a Command (or this Qur'an or the Decree of every matter) from Us. Verily, We are ever sending (the Messengers),
মুহিউদ্দীন খান
৫ আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।
সমকালীন বাংলা
৫ আমার আদেশক্রমে, আমি তো রাসূল প্রেরণ করিয়া থাকি
Arabic, with marks
٥ أَمْرًا مِّنْ عِندِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ
Hilali & Muhsin Khan
6 (As) a Mercy from your Lord. Verily, He is the All-Hearer, the All-Knower.
মুহিউদ্দীন খান
৬ আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
সমকালীন বাংলা
৬ তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ ; তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ -
Arabic, with marks
٦ رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
Hilali & Muhsin Khan
7 The Lord of the heavens and the earth and all that is between them, if you (but) have a faith with certainty.
মুহিউদ্দীন খান
৭ যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা।
সমকালীন বাংলা
৭ যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্তকিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।
Arabic, with marks
٧ رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Hilali & Muhsin Khan
8 La ilaha illa Huwa (none has the right to be worshipped but He). It is He Who gives life and causes death - your Lord and the Lord of your forefathers.
মুহিউদ্দীন খান
৮ তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ - পুরুষদেরও পালনকর্তা।
সমকালীন বাংলা
৮ তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই, তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান; তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক।
Arabic, with marks
٨ لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
Hilali & Muhsin Khan
9 Nay! They play about in doubt.
মুহিউদ্দীন খান
৯ এতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া - কৌতুক করছে।
সমকালীন বাংলা
৯ বস্তুত উহারা সন্দেহের বশবর্তী হইয়া হাসিঠাট্টা করিতেছে।
Arabic, with marks
٩ بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ
Hilali & Muhsin Khan
10 Then wait you for the Day when the sky will bring forth a visible smoke,
মুহিউদ্দীন খান
১০ অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে।
সমকালীন বাংলা
১০ অতএব তুমি অপেক্ষা কর সেই দিনের যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হইবে আকাশ,
Arabic, with marks
١٠ فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ
Hilali & Muhsin Khan
11 Covering the people: this is a painful torment.
মুহিউদ্দীন খান
১১ যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।
সমকালীন বাংলা
১১ এবং উহা আবৃত করিয়া ফেলিবে মানব জাতিকে। ইহা হইবে মর্মন্তুদ শাস্তি।
Arabic, with marks
١١ يَغْشَى النَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌ
Hilali & Muhsin Khan
12 (They will say): "Our Lord! Remove the torment from us, really we shall become believers!"
মুহিউদ্দীন খান
১২ হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।
সমকালীন বাংলা
১২ তখন উহারা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক ! আমাদের হইতে শাস্তি দূর কর, অবশ্যই আমরা ঈমান আনিব।’
Arabic, with marks
١٢ رَّبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
Hilali & Muhsin Khan
13 How can there be for them an admonition (at the time when the torment has reached them), when a Messenger explaining things clearly has already come to them.
মুহিউদ্দীন খান
১৩ তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।
সমকালীন বাংলা
১৩ উহারা কী করিয়া উপদেশ গ্রহণ করিবে? উহাদের নিকট তো আসিয়াছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসূল ;
Arabic, with marks
١٣ أَنَّىٰ لَهُمُ الذِّكْرَىٰ وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُّبِينٌ
Hilali & Muhsin Khan
14 Then they had turned away from him (Messenger Muhammad صلى الله عليه و سلم) and said: (He is) one taught (by a human being), a madman!"
মুহিউদ্দীন খান
১৪ অতঃপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ - শিখানো কথা বলে।
সমকালীন বাংলা
১৪ অতঃপর উহারা তাহাকে অমান্য করিয়া বলে, ‘সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল!’
Arabic, with marks
١٤ ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَّجْنُونٌ
Hilali & Muhsin Khan
15 Verily, We shall remove the torment for a while. Verily you will revert (to disbelief).
মুহিউদ্দীন খান
১৫ আমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে।
সমকালীন বাংলা
১৫ আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব - তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে।
Arabic, with marks
١٥ إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَائِدُونَ
Hilali & Muhsin Khan
16 On the Day when We shall seize you with the greatest seizure (punishment). Verily, We will exact retribution.
মুহিউদ্দীন খান
১৬ যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই।
সমকালীন বাংলা
১৬ যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করিব, সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই।
Arabic, with marks
١٦ يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَىٰ إِنَّا مُنتَقِمُونَ
Hilali & Muhsin Khan
17 And indeed We tried before them Fir'aun's (Pharaoh) people, when there came to them a noble Messenger [i.e. Musa (Moses) عليه السلام],
মুহিউদ্দীন খান
১৭ তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল,
সমকালীন বাংলা
১৭ ইহাদের পূর্বে আমি তো ফির‘আওন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসূল,
Arabic, with marks
١٧ ۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ
Hilali & Muhsin Khan
18 Saying: "Deliver to me the slaves of Allah (i.e. the Children of Israel). Verily, I am to you a Messenger worthy of all trust.
মুহিউদ্দীন খান
১৮ এই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল।
সমকালীন বাংলা
১৮ সে বলিল, আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যর্পণ কর। আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Arabic, with marks
١٨ أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ ۖ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Hilali & Muhsin Khan
19 "And exalt not yourselves against Allah. Truly, I have come to you with a manifest authority.
মুহিউদ্দীন খান
১৯ আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি।
সমকালীন বাংলা
১৯ ‘এবং তোমরা আল্লাহ বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করিও না, আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ।
Arabic, with marks
١٩ وَأَن لَّا تَعْلُوا عَلَى اللَّهِ ۖ إِنِّي آتِيكُم بِسُلْطَانٍ مُّبِينٍ
Hilali & Muhsin Khan
20 "And truly, I seek refuge with my Lord and your Lord, lest you should stone me (or call me a sorcerer or kill me).
মুহিউদ্দীন খান
২০ তোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি।
সমকালীন বাংলা
২০ ‘তোমরা যাহাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করিতে না পার, তজ্জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের শরণ লইতেছি।
Arabic, with marks
٢٠ وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ
Hilali & Muhsin Khan
21 "But if you believe me not, then keep away from me and leave me alone."
মুহিউদ্দীন খান
২১ তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।
সমকালীন বাংলা
২১ ‘যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর, তবে তোমরা আমার নিকট হইতে দূরে থাক।’
Arabic, with marks
٢١ وَإِن لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ
Hilali & Muhsin Khan
22 (But they were aggressive), so he [Musa (Moses)] called upon his Lord (saying): "These are indeed the people who are Mujrimun (disbelievers, polytheists, sinners, criminals)."
মুহিউদ্দীন খান
২২ অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।
সমকালীন বাংলা
২২ অতঃপর মূসা তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল, ‘ইহারা তো এক অপরাধী সম্প্রদায়।’
Arabic, with marks
٢٢ فَدَعَا رَبَّهُ أَنَّ هَٰؤُلَاءِ قَوْمٌ مُّجْرِمُونَ
Hilali & Muhsin Khan
23 (Allah said): "Depart you with My slaves by night. Surely, you will be pursued.
মুহিউদ্দীন খান
২৩ তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।
সমকালীন বাংলা
২৩ আমি বলিয়াছিলাম, ‘তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনীযোগে বাহির হইয়া পড়, তোমাদের পশ্চাদ্ধাবন করা হইবেই।’
Arabic, with marks
٢٣ فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ
Hilali & Muhsin Khan
24 "And leave the sea as it is (quiet and divided). Verily, they are a host to be drowned."
মুহিউদ্দীন খান
২৪ এবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী।
সমকালীন বাংলা
২৪ সমুদ্রকে স্থির থাকিতে দাও, উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবেই।
Arabic, with marks
٢٤ وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ
Hilali & Muhsin Khan
25 How many of gardens and springs that they [Fir'aun's (Pharaoh) people] left behind,
মুহিউদ্দীন খান
২৫ তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন,
সমকালীন বাংলা
২৫ উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রস্রবণ;
Arabic, with marks
٢٥ كَمْ تَرَكُوا مِن جَنَّاتٍ وَعُيُونٍ
Hilali & Muhsin Khan
26 And green crops (fields) and goodly places,
মুহিউদ্দীন খান
২৬ কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।
সমকালীন বাংলা
২৬ কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ,
Arabic, with marks
٢٦ وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ
Hilali & Muhsin Khan
27 And comforts of life wherein they used to take delight!
মুহিউদ্দীন খান
২৭ কত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।
সমকালীন বাংলা
২৭ কত বিলাস - উপকরণ, উহাতে তাহারা আনন্দ পাইত!
Arabic, with marks
٢٧ وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ
Hilali & Muhsin Khan
28 Thus (it was)! And We made other people inherit them (i.e. We made the Children of Israel to inherit the kingdom of Egypt).
মুহিউদ্দীন খান
২৮ এমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
সমকালীন বাংলা
২৮ এইরূপই ঘটিয়াছিল এবং আমি এই সমুদয়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
Arabic, with marks
٢٨ كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ
Hilali & Muhsin Khan
29 And the heavens and the earth wept not for them, nor were they given a respite.
মুহিউদ্দীন খান
২৯ তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি।
সমকালীন বাংলা
২৯ আকাশ এবং পৃথিবী কেহই উহাদের জন্যে অশ্রুপাত করে নাই এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাই।
Arabic, with marks
٢٩ فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ
Hilali & Muhsin Khan
30 And indeed We saved the Children of Israel from the humiliating torment:
মুহিউদ্দীন খান
৩০ আমি বনী - ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।
সমকালীন বাংলা
৩০ আমি তো উদ্ধার করিয়াছিলাম বনী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হইতে
Arabic, with marks
٣٠ وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ
Hilali & Muhsin Khan
31 From Fir'aun (Pharaoh); verily he was arrogant and was of the Musrifun (those who transgress beyond bound in spending and other things and commit great sins).
মুহিউদ্দীন খান
৩১ ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।
সমকালীন বাংলা
৩১ ফির‘আওনের; সে তো ছিল পরাক্রান্ত সীমালংঘনকারীদের মধ্যে।
Arabic, with marks
٣١ مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِينَ
Hilali & Muhsin Khan
32 And We chose them (the Children of Israel) above the 'Alamin (mankind and jinn) [during the time of Musa (Moses)] with knowledge,
মুহিউদ্দীন খান
৩২ আমি জেনেশুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
সমকালীন বাংলা
৩২ আমি তো জানিয়া - শুনিয়াই উহাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম,
Arabic, with marks
٣٢ وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
33 And granted them signs in which there was a plain trial.
মুহিউদ্দীন খান
৩৩ এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য।
সমকালীন বাংলা
৩৩ এবং উহাদেরকে দিয়াছিলাম নিদর্শনাবলী, যাহাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা;
Arabic, with marks
٣٣ وَآتَيْنَاهُم مِّنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُّبِينٌ
Hilali & Muhsin Khan
34 Verily, these (Quraish) people are saying:
মুহিউদ্দীন খান
৩৪ কাফেররা বলেই থাকে,
সমকালীন বাংলা
৩৪ উহারা বলিয়াই থাকে,
Arabic, with marks
٣٤ إِنَّ هَٰؤُلَاءِ لَيَقُولُونَ
Hilali & Muhsin Khan
35 "There is nothing but our first death, and we shall not be resurrected.
মুহিউদ্দীন খান
৩৫ প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না।
সমকালীন বাংলা
৩৫ ‘আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই এবং আমরা আর উত্থিত হইব না।
Arabic, with marks
٣٥ إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ
Hilali & Muhsin Khan
36 "Then bring back our forefathers, if you speak the truth!"
মুহিউদ্দীন খান
৩৬ তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস।
সমকালীন বাংলা
৩৬ ‘অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত কর।’
Arabic, with marks
٣٦ فَأْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ
Hilali & Muhsin Khan
37 Are they better or the people of Tubba' and those before them? We destroyed them because they were indeed Mujrimun (disbelievers, polytheists, sinners, criminals).
মুহিউদ্দীন খান
৩৭ ওরা শ্রেষ্ঠ, না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিল অপরাধী।
সমকালীন বাংলা
৩৭ শ্রেষ্ঠ কি উহারা, না তুব্বা সম্প্রদায় ও ইহাদের পূর্ববর্তীরা? আমি উহাদেরকে ধ্বংস করিয়াছিলাম, অবশ্যই উহারা ছিল অপরাধী।
Arabic, with marks
٣٧ أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَاهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ
Hilali & Muhsin Khan
38 And We created not the heavens and the earth, and all that is between them, for mere play.
মুহিউদ্দীন খান
৩৮ আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।
সমকালীন বাংলা
৩৮ আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যে কোন কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই;
Arabic, with marks
٣٨ وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
Hilali & Muhsin Khan
39 We created them not except with truth (i.e. to examine and test those who are obedient and those who are disobedient and then reward the obedient ones and punish the disobedient ones), but most of them know not.
মুহিউদ্দীন খান
৩৯ আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।
সমকালীন বাংলা
৩৯ আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই, কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না।
Arabic, with marks
٣٩ مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
Hilali & Muhsin Khan
40 Verily, the Day of Judgement (when Allah will judge between the creatures) is the time appointed for all of them -
মুহিউদ্দীন খান
৪০ নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।
সমকালীন বাংলা
৪০ নিশ্চয় সকলের জন্য নির্ধারিত রহিয়াছে উহাদের বিচার দিবস।
Arabic, with marks
٤٠ إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ
Hilali & Muhsin Khan
41 The Day when a Maula (a near relative) cannot avail a Maula (a near relative) in aught, and no help can they receive,
মুহিউদ্দীন খান
৪১ যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
সমকালীন বাংলা
৪১ সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসিবে না এবং উহারা সাহায্যও পাইবে না
Arabic, with marks
٤١ يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَن مَّوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنصَرُونَ
Hilali & Muhsin Khan
42 Except him on whom Allah has Mercy. Verily, He is the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
৪২ তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।
সমকালীন বাংলা
৪২ তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন
Arabic, with marks
٤٢ إِلَّا مَن رَّحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
43 Verily, the tree of Zaqqum
মুহিউদ্দীন খান
৪৩ নিশ্চয় যাক্কুম বৃক্ষ
সমকালীন বাংলা
৪৩ নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ হইবে -
Arabic, with marks
٤٣ إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ
Hilali & Muhsin Khan
44 Will be the food of the sinners.
মুহিউদ্দীন খান
৪৪ পাপীর খাদ্য হবে;
সমকালীন বাংলা
৪৪ পাপীর খাদ্য;
Arabic, with marks
٤٤ طَعَامُ الْأَثِيمِ
Hilali & Muhsin Khan
45 Like boiling oil, it will boil in the bellies,
মুহিউদ্দীন খান
৪৫ গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।
সমকালীন বাংলা
৪৫ গলিত তাম্রের মত, উহাদের উদরে ফুটিতে থাকিবে
Arabic, with marks
٤٥ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ
Hilali & Muhsin Khan
46 Like the boiling of scalding water.
মুহিউদ্দীন খান
৪৬ যেমন ফুটে পানি।
সমকালীন বাংলা
৪৬ ফুটন্ত পানির মত।
Arabic, with marks
٤٦ كَغَلْيِ الْحَمِيمِ
Hilali & Muhsin Khan
47 (It will be said) "Seize him and drag him into the midst of blazing Fire,
মুহিউদ্দীন খান
৪৭ একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,
সমকালীন বাংলা
৪৭ উহাকে ধর এবং টানিয়া লইয়া যাও জাহান্নামের মধ্যস্থলে,
Arabic, with marks
٤٧ خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ
Hilali & Muhsin Khan
48 "Then pour over his head the torment of boiling water.
মুহিউদ্দীন খান
৪৮ অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও,
সমকালীন বাংলা
৪৮ অতঃপর উহার মস্তকের উপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও -
Arabic, with marks
٤٨ ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
Hilali & Muhsin Khan
49 "Taste you (this)! Verily, you were (pretending to be) the mighty, the generous!
মুহিউদ্দীন খান
৪৯ স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।
সমকালীন বাংলা
৪৯ এবং বলা হইবে ‘আস্বাদ গ্রহণ কর, তুমি তো ছিলে সম্মানিত, অভিজাত!
Arabic, with marks
٤٩ ذُقْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْكَرِيمُ
Hilali & Muhsin Khan
50 "Verily, this is that whereof you used to doubt!"
মুহিউদ্দীন খান
৫০ এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।
সমকালীন বাংলা
৫০ ‘ইহা তো উহাই, যে বিষয়ে তোমরা সন্দেহ করিতে।’
Arabic, with marks
٥٠ إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِ تَمْتَرُونَ
Hilali & Muhsin Khan
51 Verily, the Muttaqun (the pious. See V.2:2), will be in place of Security (Paradise).
মুহিউদ্দীন খান
৫১ নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে -
সমকালীন বাংলা
৫১ মুত্তাকীরা তো থাকিবে নিরাপদ স্থানে -
Arabic, with marks
٥١ إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ
Hilali & Muhsin Khan
52 Among Gardens and Springs,
মুহিউদ্দীন খান
৫২ উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।
সমকালীন বাংলা
৫২ উদ্যান ও ঝর্ণার মাঝে,
Arabic, with marks
٥٢ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
Hilali & Muhsin Khan
53 Dressed in fine silk and (also) in thick silk, facing each other,
মুহিউদ্দীন খান
৫৩ তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।
সমকালীন বাংলা
৫৩ তাহারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং মুখোমুখি হইয়া বসিবে।
Arabic, with marks
٥٣ يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَابِلِينَ
Hilali & Muhsin Khan
54 So (it will be). And We shall marry them to Hur (fair female) with wide, lovely eyes.
মুহিউদ্দীন খান
৫৪ এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।
সমকালীন বাংলা
৫৪ এইরূপই ঘটিবে; আমি উহাদেরকে সঙ্গিনী দান করিব আয়তলোচনা হুর,
Arabic, with marks
٥٤ كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ
Hilali & Muhsin Khan
55 They will call therein for every kind of fruit in peace and security;
মুহিউদ্দীন খান
৫৫ তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল - মূল আনতে বলবে।
সমকালীন বাংলা
৫৫ সেথায় তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে।
Arabic, with marks
٥٥ يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ
Hilali & Muhsin Khan
56 They will never taste death therein except the first death (of this world), and He will save them from the torment of the blazing Fire,
মুহিউদ্দীন খান
৫৬ তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।
সমকালীন বাংলা
৫৬ প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না। আর তাহাদেরকে জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করিবেন -
Arabic, with marks
٥٦ لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ
Hilali & Muhsin Khan
57 As a Bounty from your Lord! That will be the supreme success!
মুহিউদ্দীন খান
৫৭ আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।
সমকালীন বাংলা
৫৭ তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে। ইহাই তো মহাসাফল্য।
Arabic, with marks
٥٧ فَضْلًا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
Hilali & Muhsin Khan
58 Certainly, We have made this (Qur'an) easy in your tongue, in order that they may remember.
মুহিউদ্দীন খান
৫৮ আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।
সমকালীন বাংলা
৫৮ আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়া দিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে।
Arabic, with marks
٥٨ فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
Hilali & Muhsin Khan
59 Wait then (O Muhammad صلى الله عليه و سلم); verily, they (too) are waiting.
মুহিউদ্দীন খান
৫৯ অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।
সমকালীন বাংলা
৫৯ সুতরাং তুমি প্রতীক্ষা কর, উহারাও প্রতীক্ষমাণ।
Arabic, with marks
٥٩ فَارْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report