Al Nazaat , choose another chapter
Al Nazaat
Chapter 79, 46 verses
Hilali & Muhsin Khan
জহুরুল হক
ইসলামিক ফাউন্ডেশন
Word by word
Add book
List
Grid
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. By those (angels) who pull out (the souls of the disbelievers and the wicked) with great violence.
জহুরুল হক
১ ভাবো প্রচেষ্টাকারীদের প্রচন্ড - প্রচেষ্টার কথা;
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে,
Word by word
١ وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا
Hilali & Muhsin Khan
2 By those (angels) who gently take out (the souls of the believers).
জহুরুল হক
২ আর ক্ষিপ্রগামীদের ত্বরিত এগুনোয়,
ইসলামিক ফাউন্ডেশন
২ এবং যাহারা মৃদুভাবে বন্ধনমুক্ত করিয়া দেয়
Word by word
٢ وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا
Hilali & Muhsin Khan
3 And by those that swim along (i.e. angels or planets in their orbits).
জহুরুল হক
৩ আর সন্তরণকারীদের দ্রত সন্তরণে,
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে,
Word by word
٣ وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا
Hilali & Muhsin Khan
4 And by those that press forward as in a race (i.e. the angels or stars or the horses).
জহুরুল হক
৪ আর অগ্রগামীরা এগিয়েই চলেছে,
ইসলামিক ফাউন্ডেশন
৪ আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়,
Word by word
٤ فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا
Hilali & Muhsin Khan
5 And by those angels who arrange to do the Commands of their Lord, (so verily, you disbelievers will be called to account).
জহুরুল হক
৫ তারপর ঘটনানিয়ন্ত্রণকারীদের কথা!
ইসলামিক ফাউন্ডেশন
৫ অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে।
Word by word
٥ فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
Hilali & Muhsin Khan
6 On the Day (when the first blowing of the Trumpet is blown), the earth and the mountains will shake violently (and everybody will die).
জহুরুল হক
৬ সেদিন স্পন্দিত হবে বিরাট স্পন্দনে,
ইসলামিক ফাউন্ডেশন
৬ সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে,
Word by word
٦ يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
Hilali & Muhsin Khan
7 The second blowing of the Trumpet follows it (and everybody will be resurrected).
জহুরুল হক
৭ পরবর্তী ঘটনা তাকে অনুসরণ করবেই।
ইসলামিক ফাউন্ডেশন
৭ উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি,
Word by word
٧ تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
Hilali & Muhsin Khan
8 (Some) hearts that Day will shake with fear and anxiety.
জহুরুল হক
৮ হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,
ইসলামিক ফাউন্ডেশন
৮ কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
Word by word
٨ قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
Hilali & Muhsin Khan
9 Their eyes will be downcast.
জহুরুল হক
৯ তাদের চোখ হবে অবনত।
ইসলামিক ফাউন্ডেশন
৯ উহাদের দৃষ্টি ভীতি - বিহ্বলতায় নত হইবে।
Word by word
٩ أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ
Hilali & Muhsin Khan
10 They say: "Shall we indeed be returned to (our) former state of life?
জহুরুল হক
১০ তারা বলছে - - ''আমরা কি সত্যিই প্রথমাবস্থায় প্রত্যাবর্তিত হব?
ইসলামিক ফাউন্ডেশন
১০ তাহারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই -
Word by word
١٠ يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
Hilali & Muhsin Khan
11 "Even after we are crumbled bones?"
জহুরুল হক
১১ ''যখন আমরা গলা - পচা হাড্ডি হয়ে যাব তখনও?’’
ইসলামিক ফাউন্ডেশন
১১ গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?’
Word by word
١١ أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً
Hilali & Muhsin Khan
12 They say: "It would in that case, be a return with loss!"
জহুরুল হক
১২ তারা বলে - - ''তাই যদি হয় তবে এ হবে সর্বনাশা প্রত্যাবর্তন।’’
ইসলামিক ফাউন্ডেশন
১২ তাহারা বলে, ‘তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন।’
Word by word
١٢ قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
Hilali & Muhsin Khan
13 But it will be only a single Zajrah [shout (i.e., the second blowing of the Trumpet)], (See Verse 37:19).
জহুরুল হক
১৩ কিন্ত এটি নিশ্চয়ই হবে একটি মহাগর্জন,
ইসলামিক ফাউন্ডেশন
১৩ ইহা তো কেবল এক বিকট আওয়াজ,
Word by word
١٣ فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
Hilali & Muhsin Khan
14 When behold, they find themselves on the surface of the earth alive after their death,
জহুরুল হক
১৪ তখন দেখো! তারা হবে জাগ্রত।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে।
Word by word
١٤ فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Hilali & Muhsin Khan
15 Has there come to you the story of Musa (Moses)?
জহুরুল হক
১৫ তোমার কাছে মূসার কাহিনী পৌঁছেছে কি? - -
ইসলামিক ফাউন্ডেশন
১৫ তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি?
Word by word
١٥ هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Hilali & Muhsin Khan
16 When his Lord called him in the sacred valley of Tuwa,
জহুরুল হক
১৬ যখন তাঁর প্রভু তাঁকে আহ্বান করেছিলেন পবিত্র উপত্যকা 'তুওয়া’তে - -
ইসলামিক ফাউন্ডেশন
১৬ যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়া - য় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন,
Word by word
١٦ إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
Hilali & Muhsin Khan
17 Go to Fir'aun (Pharaoh); verily he has transgressed all bounds (in crimes, sins, polytheism, disbelief).
জহুরুল হক
১৭ ''ফিরআউনের কাছে যাও, সে নিশ্চয়ই বিদ্রোহ করেছে - -
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ‘ফির‘আওনের নিকট যাও, সে তো সীমালংঘন করিয়াছে,’
Word by word
١٧ ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
Hilali & Muhsin Khan
18 And say to him: "Would you purify yourself (from the sin of disbelief by becoming a believer)?"
জহুরুল হক
১৮ ''তারপর বলো - - 'তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও?’
ইসলামিক ফাউন্ডেশন
১৮ এবং বল, ‘তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও -
Word by word
١٨ فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Hilali & Muhsin Khan
19 "And that I guide you to your Lord, so you should fear Him?"
জহুরুল হক
১৯ ''আমি তাহলে তোমাকে তোমার প্রভুর দিকে পরিচালিত করব যেন তুমি ভয় করো’।’’
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ‘আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথপ্রদর্শন করি যাহাতে তুমি তাঁহাকে ভয় কর?’
Word by word
١٩ وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
Hilali & Muhsin Khan
20 Then [Musa (Moses)] showed him the great sign (miracles).
জহুরুল হক
২০ তারপর তিনি তাকে দেখালেন একটি বিরাট নিদর্শন।
ইসলামিক ফাউন্ডেশন
২০ অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল।
Word by word
٢٠ فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ
Hilali & Muhsin Khan
21 But [Fir'aun (Pharaoh)] belied and disobeyed.
জহুরুল হক
২১ কিন্ত সে মিথ্যা আরোপ করল ও অবাধ্য হল।
ইসলামিক ফাউন্ডেশন
২১ কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল।
Word by word
٢١ فَكَذَّبَ وَعَصَىٰ
Hilali & Muhsin Khan
22 Then he turned his back, striving (against Allah).
জহুরুল হক
২২ অতঃপর ফিরে গেলো চেষ্টা করতে;
ইসলামিক ফাউন্ডেশন
২২ অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল।
Word by word
٢٢ ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
Hilali & Muhsin Khan
23 Then he gathered (his people) and cried aloud,
জহুরুল হক
২৩ অতঃপর সে সমবেত করল এবং ঘোষণা করল,
ইসলামিক ফাউন্ডেশন
২৩ সে সকলকে সমবেত করিল এবং উচ্চৈ:স্বরে ঘোষণা করিল,
Word by word
٢٣ فَحَشَرَ فَنَادَىٰ
Hilali & Muhsin Khan
24 Saying: "I am your lord, most high."
জহুরুল হক
২৪ এবং বলল, “আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক।”
ইসলামিক ফাউন্ডেশন
২৪ আর বলিল, ‘আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক।’
Word by word
٢٤ فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
Hilali & Muhsin Khan
25 So Allah, seized him with punishment for his last and first transgression. [Tafsir At-Tabari]
জহুরুল হক
২৫ সেজন্য আল্লাহ্ তাকে পাকড়াও করলেন পরকালের ও পূর্বের জীবনের দৃষ্টান্ত বানিয়ে।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ অতঃপর আল্লাহ্ উহাকে আখিরাতে ও দুনিয়াতে কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন।
Word by word
٢٥ فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
Hilali & Muhsin Khan
26 Verily, in this is an instructive admonition for whosoever fears Allah.
জহুরুল হক
২৬ নিঃসন্দেহ এতে বাস্তব শিক্ষা রয়েছে তার জন্য যে ভয় করে।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ যে ভয় করে তাহার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রহিয়াছে।
Word by word
٢٦ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
Hilali & Muhsin Khan
27 Are you more difficult to create or is the heaven that He constructed?
জহুরুল হক
২৭ তোমরা কি সৃষ্টিতে কঠিনতর, না মহাকাশ? তিনিই এ - সব বানিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই ইহা নির্মাণ করিয়াছেন;
Word by word
٢٧ ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ بَنَىٰهَا
Hilali & Muhsin Khan
28 He raised its height, and has perfected it.
জহুরুল হক
২৮ তিনি এর উচ্চতা উন্নীত করেছেন, আর তাকে সুবিন্যস্ত করেছেন,
ইসলামিক ফাউন্ডেশন
২৮ তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিন্যস্ত করিয়াছেন।
Word by word
٢٨ رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
Hilali & Muhsin Khan
29 Its night He covers with darkness and its forenoon He brings out (with light)
জহুরুল হক
২৯ আর এর রাতকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন, আর বের করে এনেছেন এর দিবালোক।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক;
Word by word
٢٩ وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
Hilali & Muhsin Khan
30 And after that He spread the earth,
জহুরুল হক
৩০ আর পৃথিবী - - এর পরে তাকে প্রসারিত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন।
Word by word
٣٠ وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Hilali & Muhsin Khan
31 And brought forth therefrom its water and its pasture.
জহুরুল হক
৩১ এর থেকে তিনি বের করেছেন তার জল, আর তার চারণভূমি।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ,
Word by word
٣١ أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
Hilali & Muhsin Khan
32 And the mountains He has fixed firmly,
জহুরুল হক
৩২ আর পাহাড় - পর্বত - - তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন, - -
ইসলামিক ফাউন্ডেশন
৩২ এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করিয়াছেন;
Word by word
٣٢ وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
Hilali & Muhsin Khan
33 (To be) a provision and benefit for you and your cattle.
জহুরুল হক
৩৩ তোমাদের জন্য ও তোমাদের গবাদি - পশুর জন্য খাদ্যের আয়োজন।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।
Word by word
٣٣ مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
Hilali & Muhsin Khan
34 But when there comes the greatest catastrophe (i.e. the Day of Recompense) -
জহুরুল হক
৩৪ তারপর যখন ভীষণ দুর্বিপাক আসবে,
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে
Word by word
٣٤ فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
Hilali & Muhsin Khan
35 The Day when man shall remember what he strove for.
জহুরুল হক
৩৫ সেইদিন মানুষ স্মরণ করবে যার জন্য সে প্রচেষ্টা চালিয়েছিল,
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে,
Word by word
٣٥ يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ
Hilali & Muhsin Khan
36 And Hell-fire shall be made apparent in full view for (every) one who sees.
জহুরুল হক
৩৬ আর ভয়ংকর আগুন দৃষ্টিগোচর করানো হবে যে দেখে তার জন্য।
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য।
Word by word
٣٦ وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
Hilali & Muhsin Khan
37 Then for him who transgressed all bounds, (in disbelief, oppression and evil deeds of disobedience to Allah).
জহুরুল হক
৩৭ তাছাড়া তার ক্ষেত্রে যে সীমালংঘন করেছে,
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ অনন্তর যে সীমালংঘন করে
Word by word
٣٧ فَأَمَّا مَن طَغَىٰ
Hilali & Muhsin Khan
38 And preferred the life of this world (by following his evil desires and lusts),
জহুরুল হক
৩৮ এবং দুনিয়ার জীবনকেই বেছে নিয়েছে,
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়,
Word by word
٣٨ وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
Hilali & Muhsin Khan
39 Verily, his abode will be Hell-fire;
জহুরুল হক
৩৯ সেক্ষেত্রে অবশ্য ভয়ংকর আগুন, - - সেটাই তো বাসস্থান।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ জাহান্নামই হইবে তাহার আবাস।
Word by word
٣٩ فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
Hilali & Muhsin Khan
40 But as for him who feared standing before his Lord, and restrained himself from impure evil desires and lusts.
জহুরুল হক
৪০ পক্ষান্তরে যে তার প্রভুর সামনে দাঁড়াতে ভয় করে এবং আত্মাকে কামনা - বাসনা থেকে নিবৃত্ত রাখে - -
ইসলামিক ফাউন্ডেশন
৪০ পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজকে বিরত রাখে,
Word by word
٤٠ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
Hilali & Muhsin Khan
41 Verily, Paradise will be his abode.
জহুরুল হক
৪১ সেক্ষেত্রে অবশ্য জান্নাত, - - সেটাই তো বাসস্থান।
ইসলামিক ফাউন্ডেশন
৪১ জান্নাতই হইবে তাহার আবাস।
Word by word
٤١ فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
Hilali & Muhsin Khan
42 They ask you (O Muhammad صلى الله عليه وسلم) about the Hour - when will be its appointed time?
জহুরুল হক
৪২ তারা ঘড়ি - ঘান্টা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে - - কখন তার আগমন হবে?’’
ইসলামিক ফাউন্ডেশন
৪২ উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, ‘উহা কখন ঘটিবে?’
Word by word
٤٢ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
Hilali & Muhsin Khan
43 You have no knowledge to say anything about it.
জহুরুল হক
৪৩ এ - সন্বন্ধে বলবার মতো তোমার কী আছে?
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ইহার আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক?
Word by word
٤٣ فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
Hilali & Muhsin Khan
44 To your Lord belongs (the knowledge of) the term thereof?
জহুরুল হক
৪৪ এর চরম সীমা রয়েছে তোমার প্রভুর নিকট।
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট;
Word by word
٤٤ إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Hilali & Muhsin Khan
45 You (O Muhammad صلى الله عليه وسلم) are only a warner for those who fear it,
জহুরুল হক
৪৫ তুমি তো শুধু সতর্ককারী তার জন্য যে এ - সন্বন্ধে ভয় করে।
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী।
Word by word
٤٥ إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
Hilali & Muhsin Khan
46 The Day they see it, (it will be) as if they had not tarried (in this world) except an afternoon or a morning.
জহুরুল হক
৪৬ যেদিন তারা একে দেখবে সেদিন যেন তারা মাত্র এক সন্ধ্যাবেলা বা তার প্রভাতকাল ব্যতীত অবস্থান করে নি।
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে!
Word by word
٤٦ كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report