Al Mutaffine , choose another chapter
Al Mutaffine
Chapter 83, 36 verses
Hilali & Muhsin Khan
জহুরুল হক
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. Woe to Al-Mutaffifun (those who give less in measure and weight).
জহুরুল হক
১ ধিক্ প্রতারণাকারীদের জন্য - -
মুহিউদ্দীন খান
১ যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অইলুল্ লিল্ মুত্বোয়াফ্ফিফীনা
Hilali & Muhsin Khan
2 Those who, when they have to receive by measure from men, demand full measure,
জহুরুল হক
২ যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরো মাপ চায়,
মুহিউদ্দীন খান
২ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
বাংলা উচ্চারণ
২ ল্লাযীনা ইযাক্ তা-লূ 'আলান্না-সি ইয়াস্তাওফূন্।
Hilali & Muhsin Khan
3 And when they have to give by measure or weight to (other) men, give less than due.
জহুরুল হক
৩ আর যখন তাদের মেপে দেয় অথবা তাদের জন্য ওজন করে তখন কম করে।
মুহিউদ্দীন খান
৩ এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
বাংলা উচ্চারণ
৩ অ ইযা-কা-লূহুম্ আও অযানূ হুম্ ইয়ুখ্স্রিূন্।
Hilali & Muhsin Khan
4 Do they not think that they will be resurrected (for reckoning),
জহুরুল হক
৪ তারা কি ভাবে না যে তারাই তো - - তারা নিশ্চয়ই পুনরুত্থিত হবে - -
মুহিউদ্দীন খান
৪ তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
বাংলা উচ্চারণ
৪ আলা-ইয়াজুন্নু উলা-য়িকা আন্নাহুম্ মাব্ঊ'ছূনা।
Hilali & Muhsin Khan
5 On a Great Day?
জহুরুল হক
৫ ভীষণ এক দিনে,
মুহিউদ্দীন খান
৫ সেই মহাদিবসে,
বাংলা উচ্চারণ
৫ লিইয়াওমিন্ আজীমিঁই।
Hilali & Muhsin Khan
6 The Day when (all) mankind will stand before the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists)?
জহুরুল হক
৬ যেদিন মানুষরা দাঁড়াবে বিশ্বজগতের প্রভুর সামনে?
মুহিউদ্দীন খান
৬ যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
বাংলা উচ্চারণ
৬ ইয়াওমা ইয়াকু মুন্না-সু লিরব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
7 Nay! Truly, the Record (writing of the deeds) of the Fujjar (disbelievers, polytheists, sinners, evil-doers and the wicked) is (preserved) in Sijjin.
জহুরুল হক
৭ না, নিঃসন্দেহ দুষ্কৃতিকারীদের দলিল - দস্তাবেজ তো সিজ্জীনের ভেতরে রয়েছে ।
মুহিউদ্দীন খান
৭ এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
বাংলা উচ্চারণ
৭ কাল্লা য় ইন্না কিতা-বাল্ ফুজ্জা-রি লাফী সিজ্জ্বীন্।
Hilali & Muhsin Khan
8 And what will make you know what Sijjin is?
জহুরুল হক
৮ আর কী তোমাকে বোঝাবে সিজ্জীন কি?
মুহিউদ্দীন খান
৮ আপনি জানেন, সিজ্জীন কি?
বাংলা উচ্চারণ
৮ অমা য় আদ্র-কা মা-সিজ্জ্বীন্।
Hilali & Muhsin Khan
9 A Register inscribed.
জহুরুল হক
৯ স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ।
মুহিউদ্দীন খান
৯ এটা লিপিবদ্ধ খাতা।
বাংলা উচ্চারণ
৯ কিতা-বুম্ র্মাকুম্।
Hilali & Muhsin Khan
10 Woe, that Day, to those who deny.
জহুরুল হক
১০ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি - -
মুহিউদ্দীন খান
১০ সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
বাংলা উচ্চারণ
১০ অই লুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকাযিবীনা।
Hilali & Muhsin Khan
11 Those who deny the Day of Recompense.
জহুরুল হক
১১ যারা বিচারের দিনকে মিথ্যা ভেবেছে!
মুহিউদ্দীন খান
১১ যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
বাংলা উচ্চারণ
১১ ল্লাযীনা ইয়ুকায্যিবূনা বিইয়াওমিদ্দীন্।
Hilali & Muhsin Khan
12 And none can deny it except every transgressor beyond bounds, (in disbelief, oppression and disobedience to Allah) the sinner!
জহুরুল হক
১২ আর কেউ একে অস্বীকার করে না কেবল প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যতীত - -
মুহিউদ্দীন খান
১২ প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
বাংলা উচ্চারণ
১২ অমা-ইয়ুকায্যিবু বিহী য় ইল্লা-কুল্লু মু'তাদিন্ আছীমিন্।
Hilali & Muhsin Khan
13 When Our Verses (of the Qur'an) are recited to him he says: "Tales of the ancients!"
জহুরুল হক
১৩ যে, যখন তার কাছে আমাদের বাণীসমূহ পাঠ করা হয় তখন বলে - - ''আদ্যিকালের গালগল্প।’’
মুহিউদ্দীন খান
১৩ তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
বাংলা উচ্চারণ
১৩ ইযা-তুত্লা 'আলাইহি আ-ইয়া-তুনা ক্বা-লা আসা-ত্বীরুল্ আওয়্যালীন্।
Hilali & Muhsin Khan
14 Nay! But on their hearts is the Ran (covering of sins and evil deeds) which they used to earn.
জহুরুল হক
১৪ না, বরং তারা যা অর্জন করে চলেছিল তা তাদের হৃদয়ে মরচে ধরিয়েছে।
মুহিউদ্দীন খান
১৪ কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
বাংলা উচ্চারণ
১৪ কাল্লা-বাল্ র-না 'আলা-কুলূ বিহিম্ মা-কা-নূ ইয়াক্সিবূন্।
Hilali & Muhsin Khan
15 Nay! Surely they (evil-doers) will be veiled from seeing their Lord that Day.
জহুরুল হক
১৫ না, তারা নিঃসন্দেহ তাদের প্রভুর কাছ থেকে সেদিন অবশ্যই বঞ্চিত হবে।
মুহিউদ্দীন খান
১৫ কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
বাংলা উচ্চারণ
১৫ কাল্লা য় ইন্নাহুম্ 'র্আরব্বিহিম্ ইয়াওমায়িযিল্ লামাহজুরবূন্।
Hilali & Muhsin Khan
16 Then, verily, they will indeed enter (and taste) the burning flame of Hell.
জহুরুল হক
১৬ তারপর তারা নিশ্চয় ভয়ংকর আগুনে প্রবেশ করবে।
মুহিউদ্দীন খান
১৬ অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
বাংলা উচ্চারণ
১৬ ছুম্মা ইন্নাহুম্ লাছোয়া-লুল্ জ্বাহীম্।
Hilali & Muhsin Khan
17 Then, it will be said to them: "This is what you used to deny!"
জহুরুল হক
১৭ তখন তাদের বলা হবে - - ''এই তো তাই যা তোমরা মিথ্যা বলতে।’’
মুহিউদ্দীন খান
১৭ এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
বাংলা উচ্চারণ
১৭ ছুম্মা ইয়ুক্ব-লু হা-যাল্ লাযী কুন্তুম্ বিহী তুকায্যিবূন্।
Hilali & Muhsin Khan
18 Nay! Verily, the Record (writing of the deeds) of Al-Abrar (the pious believers of Islamic Monotheism) is (preserved) in 'Illiyyun
জহুরুল হক
১৮ না, নিঃসন্দেহ ধর্মপরায়ণদের কর্মবিবরণী তো ইল্লিয়ীনে রয়েছে।
মুহিউদ্দীন খান
১৮ কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
বাংলা উচ্চারণ
১৮ কাল্লা য় ইন্না-কিতা-বাল্ আব্রা-রি লাফী ই'ল্লিয়্যীন্।
Hilali & Muhsin Khan
19 And what will make you know what 'Illiyyun is?
জহুরুল হক
১৯ আর কেমন ক’রে তোমাকে বুঝানো যাবে ইল্লিয়ীন কি?
মুহিউদ্দীন খান
১৯ আপনি জানেন ইল্লিয়্যীন কি?
বাংলা উচ্চারণ
১৯ অমা য় আদ্রা-কা মা-ঈ'ল্লিইয়ূন্।
Hilali & Muhsin Khan
20 A Register inscribed,
জহুরুল হক
২০ স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ, - -
মুহিউদ্দীন খান
২০ এটা লিপিবদ্ধ খাতা।
বাংলা উচ্চারণ
২০ কিতা-বুম্ র্মাকুমুইঁ।
Hilali & Muhsin Khan
21 To which bear witness those nearest (to Allah, i.e. the angels).
জহুরুল হক
২১ নৈকট্যপ্রাপ্তরা তা দেখতে পাবে।
মুহিউদ্দীন খান
২১ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
বাংলা উচ্চারণ
২১ ইয়াশ্হাদুহুল্ মুর্ক্বারবূন্।
Hilali & Muhsin Khan
22 Verily, Al-Abrar (the pious believers of Islamic Monotheism) will be in Delight (Paradise).
জহুরুল হক
২২ নিঃসন্দেহ ধর্মপরায়ণরা তো থাকবে পরমানন্দে,
মুহিউদ্দীন খান
২২ নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
বাংলা উচ্চারণ
২২ ইন্নাল্ আব্র-র লাফী না'ঈমিন্
Hilali & Muhsin Khan
23 On thrones, looking (at all things).
জহুরুল হক
২৩ উঁচু আসনে চেয়ে থাকবে।
মুহিউদ্দীন খান
২৩ সিংহাসনে বসে অবলোকন করবে।
বাংলা উচ্চারণ
২৩ 'আলাল্ আর-য়িকি ইয়ান্জুরূনা।
Hilali & Muhsin Khan
24 You will recognise in their faces the brightness of delight.
জহুরুল হক
২৪ তাদের চেহারাতে তুমি পরিচয় পাবে পরমানন্দের দীপ্তি।
মুহিউদ্দীন খান
২৪ আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
বাংলা উচ্চারণ
২৪ তা'রিফূ ফী উজু হিহিম্ নাদরতান্ না'ঈম্।
Hilali & Muhsin Khan
25 They will be given to drink of pure sealed wine.
জহুরুল হক
২৫ তাদের পান করানো হবে বিশুদ্ধ পানীয় থেকে, যা মোহর - মারা;
মুহিউদ্দীন খান
২৫ তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
বাংলা উচ্চারণ
২৫ ইয়ুস্ক্বওনা র্মি রহীক্বিম্ মাখ্তূমিন্
Hilali & Muhsin Khan
26 The last thereof (that wine) will be the smell of Musk, and for this let (all) those strive who want to strive (i.e. hasten earnestly to the obedience of Allah).
জহুরুল হক
২৬ তার মোহর হচ্ছে কস্তুরীর। আর এর জন্যেই তবে উচ্চাকাঙক্ষীরা আকাঙক্ষা করুক।
মুহিউদ্দীন খান
২৬ তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
বাংলা উচ্চারণ
২৬ খিতা-মুহূ মিস্ক্ অফী যা-লিকা ফাল্ইয়াতানা-ফাসিল্ মুতানা-ফিসূন্।
Hilali & Muhsin Khan
27 It (that wine) will be mixed with Tasnim:
জহুরুল হক
২৭ আর তার সংমিশ্রণ হবে তসনীম থেকে,
মুহিউদ্দীন খান
২৭ তার মিশ্রণ হবে তসনীমের পানি।
বাংলা উচ্চারণ
২৭ অমিযা-জুহূ মিন্ তাসনীমিন্।
Hilali & Muhsin Khan
28 A spring whereof drink those nearest to Allah.
জহুরুল হক
২৮ একটি প্রস্রবণ যা থেকে পান করে নৈকট্যপ্রাপ্তরা।
মুহিউদ্দীন খান
২৮ এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
বাংলা উচ্চারণ
২৮ 'আইনাই ইয়াশ্রবু বিহাল্ মুর্ক্বারবূন্।
Hilali & Muhsin Khan
29 Verily, (during the worldly life) those who committed crimes used to laugh at those who believed.
জহুরুল হক
২৯ যারা অপরাধ করত তারা অবশ্য উপহাস করতো তাদের যারা ঈমান এনেছে,
মুহিউদ্দীন খান
২৯ যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
বাংলা উচ্চারণ
২৯ ইন্নাল্লাযীনা আজরমূ কা-নূ মিনাল্লাযীনা আ-মানূ ইয়াদ্ব্হাকূন্।
Hilali & Muhsin Khan
30 And, whenever they passed by them, used to wink one to another (in mockery).
জহুরুল হক
৩০ আর যখন তারা তাদের পাশ দিয়ে যেতো তখন তারা পরস্পর চোখ ঠারতো;
মুহিউদ্দীন খান
৩০ এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
বাংলা উচ্চারণ
৩০ অইযা-র্মারূ বিহিম্ ইয়াতাগ-মাযূন্।
Hilali & Muhsin Khan
31 And when they returned to their own people, they would return jesting;
জহুরুল হক
৩১ আর যখন তারা নিজেদের দলের কাছে ফিরে আসত তখন তারা ফিরতো উল্লাস করতে করতে।
মুহিউদ্দীন খান
৩১ তারা যখন তাদের পরিবার - পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
বাংলা উচ্চারণ
৩১ অইযান্ ক্বলাবূ য় ইলা য় আহ্লিহিমুন্ ক্বলাবূ ফাকিহীন্।
Hilali & Muhsin Khan
32 And when they saw them, they said: "Verily these have indeed gone astray!"
জহুরুল হক
৩২ আর যখন তারা তাদের দেখত তখন বলতো - - ''নিশ্চয় এরাই তো পথভ্রষ্ট।’’
মুহিউদ্দীন খান
৩২ আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
বাংলা উচ্চারণ
৩২ অ ইযা- রয়াওহুম্ ক্ব-লূ য় ইন্না হা য় য়ুলা-য়ি লাদ্বোয়া-ল্লূনা।
Hilali & Muhsin Khan
33 But they (disbelievers, sinners) had not been sent as watchers over them (the believers).
জহুরুল হক
৩৩ কিন্ত তাদের তো এদের উপরে তত্ত্বাবধায়ক করে পাঠানো হয় নি।
মুহিউদ্দীন খান
৩৩ অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
বাংলা উচ্চারণ
৩৩ অমা য় র্উসিলূ 'আলাইহিম্ হা-ফিজীন্।
Hilali & Muhsin Khan
34 But this Day (the Day of Resurrection) those who believe will laugh at the disbelievers
জহুরুল হক
৩৪ কাজেই আজকের দিনে যারা ঈমান এনেছিল তারা অবিশ্বাসীদের প্রতি হাসাহাসি করবে,
মুহিউদ্দীন খান
৩৪ আজ যারা বিশ্বাসী , তারা কাফেরদেরকে উপহাস করছে।
বাংলা উচ্চারণ
৩৪ ফাল্ইয়াওমা ল্লাযীনা আ-মানূ মিনাল্ কুফ্ফা-রি ইয়াদ্ব্হাকূ না।
Hilali & Muhsin Khan
35 On (high) thrones, looking (at all things).
জহুরুল হক
৩৫ উঁচু আসনে চেয়ে চেয়ে দেখবে।
মুহিউদ্দীন খান
৩৫ সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
বাংলা উচ্চারণ
৩৫ 'আলাল্ আর-য়িকি ইয়ান্জুরূন্।
Hilali & Muhsin Khan
36 Are not the disbelievers paid (fully) for what they used to do?
জহুরুল হক
৩৬ অবিশ্বাসীদের কি সেই প্রতিফলই দেওয়া হ’ল না যা তারা করত?
মুহিউদ্দীন খান
৩৬ কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
বাংলা উচ্চারণ
৩৬ হাল্ সুওয়িবাল্ কুফ্ফা-রু মা-কা-নূ ইয়াফ্'আলূন্।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report