Al Inshiqaq , choose another chapter
Al Inshiqaq
Chapter 84, 25 verses
Hilali & Muhsin Khan
জহুরুল হক
মুহিউদ্দীন খান
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
Word by word
Add book
List
Grid
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. When the heaven is split asunder,
জহুরুল হক
১ যখন আকাশ খন্ডবিখন্ড হবে,
মুহিউদ্দীন খান
১ যখন আকাশ বিদীর্ণ হবে,
ইসলামিক ফাউন্ডেশন
১ যখন আকাশ বিদীর্ণ হইবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انشَقَّتْ
Word by word
١ إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
Hilali & Muhsin Khan
2 And listens to and obeys its Lord - and it must do so.
জহুরুল হক
২ আর তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে - -
মুহিউদ্দীন খান
২ ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
ইসলামিক ফাউন্ডেশন
২ ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়।
Arabic, with marks
٢ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Word by word
٢ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Hilali & Muhsin Khan
3 And when the earth is stretched forth,
জহুরুল হক
৩ আর যখন পৃথিবীকে সমতল করা হবে,
মুহিউদ্দীন খান
৩ এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে।
Arabic, with marks
٣ وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
Word by word
٣ وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
Hilali & Muhsin Khan
4 And has cast out all that was in it and became empty.
জহুরুল হক
৪ আর তার ভেতরে যা - কিছু রয়েছে তা নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হবে,
মুহিউদ্দীন খান
৪ এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
ইসলামিক ফাউন্ডেশন
৪ ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্যগর্ভ হইবে।
Arabic, with marks
٤ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
Word by word
٤ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
Hilali & Muhsin Khan
5 And listens to and obeys its Lord - and it must do so.
জহুরুল হক
৫ ফলে তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে।
মুহিউদ্দীন খান
৫ এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
ইসলামিক ফাউন্ডেশন
৫ এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।
Arabic, with marks
٥ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Word by word
٥ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Hilali & Muhsin Khan
6 O man! Verily, you are returning towards your Lord with your deeds and actions (good or bad), a sure returning, and you will meet (the results of your deeds which you did).
জহুরুল হক
৬ ওহে মানব! নিশ্চয় তোমার প্রভুর তরফে তোমাকে প্রচেষ্টা চালাতে হবে বিশেষ উদ্যমে, তাহলে তুমি তাঁর সাক্ষাৎ পাবে।
মুহিউদ্দীন খান
৬ হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
ইসলামিক ফাউন্ডেশন
৬ হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে।
Arabic, with marks
٦ يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
Word by word
٦ يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَٰقِيهِ
Hilali & Muhsin Khan
7 Then as for him who will be given his Record in his right hand,
জহুরুল হক
৭ সুতরাং তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার ডান হাতে দেওয়া হবে,
মুহিউদ্দীন খান
৭ যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
ইসলামিক ফাউন্ডেশন
৭ যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে
Arabic, with marks
٧ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
Word by word
٧ فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
Hilali & Muhsin Khan
8 He surely will receive an easy reckoning,
জহুরুল হক
৮ তাকে তো তবে হিসেব চুকিয়ে দেওয়া হবে সহজ হিসেবনিকেশে,
মুহিউদ্দীন খান
৮ তার হিসাব - নিকাশ সহজে হয়ে যাবে
ইসলামিক ফাউন্ডেশন
৮ তাহার হিসাব - নিকাশ সহজেই লওয়া হইবে
Arabic, with marks
٨ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
Word by word
٨ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
Hilali & Muhsin Khan
9 And will return to his family in joy!
জহুরুল হক
৯ আর সে তার স্বজনদের কাছে ফিরে যাবে খুশি হয়ে।
মুহিউদ্দীন খান
৯ এবং সে তার পরিবার - পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
ইসলামিক ফাউন্ডেশন
৯ এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরিয়া যাইবে;
Arabic, with marks
٩ وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
Word by word
٩ وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا
Hilali & Muhsin Khan
10 But whosoever is given his Record behind his back,
জহুরুল হক
১০ আর তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার পিঠের পশ্চাৎ দিকে দেওয়া হবে,
মুহিউদ্দীন খান
১০ এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
ইসলামিক ফাউন্ডেশন
১০ এবং যাহাকে তাহার ‘আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎদিক হইতে দেওয়া হইবে
Arabic, with marks
١٠ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
Word by word
١٠ وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
Hilali & Muhsin Khan
11 He will invoke (for his) destruction,
জহুরুল হক
১১ সে তখনই ধ্বংসের জন্য আর্তনাদ করবে,
মুহিউদ্দীন খান
১১ সে মৃত্যুকে আহবান করবে,
ইসলামিক ফাউন্ডেশন
১১ সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে;
Arabic, with marks
١١ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
Word by word
١١ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا
Hilali & Muhsin Khan
12 And he shall enter a blazing Fire, and be made to taste its burning.
জহুরুল হক
১২ আর জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
মুহিউদ্দীন খান
১২ এবং জাহান্নামে প্রবেশ করবে।
ইসলামিক ফাউন্ডেশন
১২ এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে;
Arabic, with marks
١٢ وَيَصْلَىٰ سَعِيرًا
Word by word
١٢ وَيَصْلَىٰ سَعِيرًا
Hilali & Muhsin Khan
13 Verily, he was among his people in joy!
জহুরুল হক
১৩ নিঃসন্দেহ সে তার স্বজনদের মধ্যে ফুর্তিতে ছিল।
মুহিউদ্দীন খান
১৩ সে তার পরিবার - পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
Arabic, with marks
١٣ إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
Word by word
١٣ إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
Hilali & Muhsin Khan
14 Verily, he thought that he would never come back (to Us)!
জহুরুল হক
১৪ নিঃসন্দেহ সে ভেবেছিল যে সে কখনো ফিরে আসবে না।
মুহিউদ্দীন খান
১৪ সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ সে তো ভাবিত যে, সে কখনই ফিরিয়া যাইবে না;
Arabic, with marks
١٤ إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ
Word by word
١٤ إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Hilali & Muhsin Khan
15 Yes! Verily, his Lord has been ever beholding him!
জহুরুল হক
১৫ না, নিঃসন্দেহ তার প্রভু বরাবর তার প্রতি দৃষ্টিদাতা।
মুহিউদ্দীন খান
১৫ কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ নিশ্চয়ই ফিরিয়া যাইবে; তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
Arabic, with marks
١٥ بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
Word by word
١٥ بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا
Hilali & Muhsin Khan
16 So I swear by the afterglow of sunset;
জহুরুল হক
১৬ কিন্ত না, আমি সাক্ষী করছি সূর্যাস্তের রক্তিমাভা,
মুহিউদ্দীন খান
১৬ আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
ইসলামিক ফাউন্ডেশন
১৬ আমি শপথ করি অস্তরাগের,
Arabic, with marks
١٦ فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
Word by word
١٦ فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
Hilali & Muhsin Khan
17 And by the night and whatever it gathers in its darkness,
জহুরুল হক
১৭ আর রাত্রিকে ও যা - কিছু তা তাড়িয়ে নেয়,
মুহিউদ্দীন খান
১৭ এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
ইসলামিক ফাউন্ডেশন
১৭ এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার,
Arabic, with marks
١٧ وَاللَّيْلِ وَمَا وَسَقَ
Word by word
١٧ وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
Hilali & Muhsin Khan
18 And by the moon when it is at the full.
জহুরুল হক
১৮ আর চন্দ্রকে যখন সে পূর্ণাঙ্গতা পায়,
মুহিউদ্দীন খান
১৮ এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
ইসলামিক ফাউন্ডেশন
১৮ এবং শপথ চন্দ্রের, যখন ইহা পূর্ণ হয়;
Arabic, with marks
١٨ وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
Word by word
١٨ وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Hilali & Muhsin Khan
19 You shall certainly travel from stage to stage (in this life and in the Hereafter).
জহুরুল হক
১৯ যেন তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে পারো।
মুহিউদ্দীন খান
১৯ নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে।
Arabic, with marks
١٩ لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
Word by word
١٩ لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
Hilali & Muhsin Khan
20 What is the matter with them, that they believe not?
জহুরুল হক
২০ সুতরাং তাদের কী হয়েছে যে তারা ঈমান আনছে না,
মুহিউদ্দীন খান
২০ অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
ইসলামিক ফাউন্ডেশন
২০ সুতরাং উহাদের কি হইল যে, উহারা ঈমান আনে না
Arabic, with marks
٢٠ فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
Word by word
٢٠ فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
Hilali & Muhsin Khan
21 And when the Qur'an is recited to them, they fall not prostrate.
জহুরুল হক
২১ আর যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না?
মুহিউদ্দীন খান
২১ যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
ইসলামিক ফাউন্ডেশন
২১ এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজ্দা করে না?
Arabic, with marks
٢١ وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
Word by word
٢١ وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ
Hilali & Muhsin Khan
22 Nay, those who disbelieve belie (Prophet Muhammad صلى الله عليه وسلم and whatever he brought, i.e. this Qur'an and Islamic Monotheism, etc.).
জহুরুল হক
২২ পরন্তু যারা অবিশ্বাস করে তারা মিথ্যারোপ করে,
মুহিউদ্দীন খান
২২ বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
ইসলামিক ফাউন্ডেশন
২২ পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে।
Arabic, with marks
٢٢ بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
Word by word
٢٢ بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
Hilali & Muhsin Khan
23 And Allah knows best what they gather (of good and bad deeds),
জহুরুল হক
২৩ অথচ আল্লাহ্ ভালো জানেন যা তারা লুকোচ্ছে।
মুহিউদ্দীন খান
২৩ তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ্ তাহা সবিশেষ অবগত।
Arabic, with marks
٢٣ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
Word by word
٢٣ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
Hilali & Muhsin Khan
24 So announce to them a painful torment.
জহুরুল হক
২৪ অতএব তাদের সুসংবাদ দাও মর্মন্তুদ শাস্তির,
মুহিউদ্দীন খান
২৪ অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও;
Arabic, with marks
٢٤ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
Word by word
٢٤ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
Hilali & Muhsin Khan
25 Save those who believe and do righteous good deeds, for them is a reward that will never come to an end (i.e. Paradise).
জহুরুল হক
২৫ তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, - - তাদের জন্য রয়েছে এক নিরবচ্ছিন্ন প্রতিদান।
মুহিউদ্দীন খান
২৫ কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
Arabic, with marks
٢٥ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
Word by word
٢٥ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report