الـشـمـس , choose another chapter
الـشـمـس
Chapter 91, 15 verses
Arabic, with marks
Arabic
সমকালীন বাংলা
জহুরুল হক
আবদুস শহীদ নাসিম
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا
Arabic
١ بسم الله الرحمن الرحيم والشمس وضحاها
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ সূর্যের এবং তার জ্যোতির,
জহুরুল হক
১ ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
আবদুস শহীদ নাসিম
১ শপথ সূর্যের এবং তার উজ্জ্বলতার।
Arabic, with marks
٢ وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
Arabic
٢ والقمر إذا تلاها
সমকালীন বাংলা
২ এবং চাঁদের, যখন তা তার অনুসরণ করে,
জহুরুল হক
২ আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,
আবদুস শহীদ নাসিম
২ শপথ চাঁদের, যখন সে তিলাওয়াত করে তাকে (সূর্যকে)।
Arabic, with marks
٣ وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
Arabic
٣ والنهار إذا جلاها
সমকালীন বাংলা
৩ এবং দিনের, যখন তা তাকে প্রকাশ করে,
জহুরুল হক
৩ আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,
আবদুস শহীদ নাসিম
৩ শপথ দিনের, যখন সে প্রকাশ করে তার (সূর্যের) উজ্জ্বলতাকে।
Arabic, with marks
٤ وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
Arabic
٤ والليل إذا يغشاها
সমকালীন বাংলা
৪ এবং রাতের, যখন তা তাকে আচ্ছন্ন করে,
জহুরুল হক
৪ আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
আবদুস শহীদ নাসিম
৪ শপথ রাতের, যখন সে ঢেকে দেয় তাকে (সূর্যকে)।
Arabic, with marks
٥ وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
Arabic
٥ والسماء وما بناها
সমকালীন বাংলা
৫ এবং আকাশের, এবং যিনি তা নির্মাণ করেছেন,
জহুরুল হক
৫ ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,
আবদুস শহীদ নাসিম
৫ শপথ আকাশের এবং তাঁর, যিনি তা বানিয়েছেন।
Arabic, with marks
٦ وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
Arabic
٦ والأرض وما طحاها
সমকালীন বাংলা
৬ এবং পৃথিবীর, এবং যিনি তা বিস্তৃত করেছেন,
জহুরুল হক
৬ আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,
আবদুস শহীদ নাসিম
৬ শপথ পৃথিবীর এবং তাঁর, যিনি এটিকে বিছিয়ে দিয়েছেন।
Arabic, with marks
٧ وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
সমকালীন বাংলা
৭ এবং প্রাণের, এবং যিনি সেটিকে সুগঠিত করেছেন,
জহুরুল হক
৭ আর মানবাত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,
আবদুস শহীদ নাসিম
৭ শপথ মানবের (মানব সত্তার) আর তাঁর, যিনি তাকে যথাযথভাবে গঠন করেছেন
Arabic, with marks
٨ فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
Arabic
٨ فألهمها فجورها وتقواها
সমকালীন বাংলা
৮ অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সংযমশীলতা অনুপ্রাণিত করেছেন,
জহুরুল হক
৮ তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
আবদুস শহীদ নাসিম
৮ তারপর তার মধ্যে ইল্হাম করেছেন ফুজুর (সীমালংঘনের প্রবণতা) এবং তাকওয়া (সীমার মধ্যে অবস্থানের প্রবণতা)।
Arabic, with marks
٩ قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
Arabic
٩ قد أفلح من زكاها
সমকালীন বাংলা
৯ নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে,
জহুরুল হক
৯ সে - ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;
আবদুস শহীদ নাসিম
৯ নি:সন্দেহে সফল হলো সে, যে তাযকিয়া (পরিশুদ্ধ, উন্নত ও বিকশিত) করলো নিজেকে।
Arabic, with marks
١٠ وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
Arabic
١٠ وقد خاب من دساها
সমকালীন বাংলা
১০ এবং অবশ্যই ব্যর্থ হয়েছে সে, যে নিজেকে কলুষিত করেছে,
জহুরুল হক
১০ আর সে - ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
আবদুস শহীদ নাসিম
১০ নি:সন্দেহে ব্যর্থ হলো সে, যে দুষিত ও কলুষিত করে ধসিয়ে দিলো নিজেকে।
Arabic, with marks
١١ كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
Arabic
١١ كذبت ثمود بطغواها
সমকালীন বাংলা
১১ সামূদ অস্বীকার করেছিল তাদের অবাধ্যতার কারণে,
জহুরুল হক
১১ ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,
আবদুস শহীদ নাসিম
১১ সামুদ সম্প্রদায় নিজের তাগুতি আচরণ দিয়ে অস্বীকার করেছিল (আল্লাহর রসূলকে)।
Arabic, with marks
١٢ إِذِ انبَعَثَ أَشْقَاهَا
Arabic
١٢ إذ انبعث أشقاها
সমকালীন বাংলা
১২ যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি উঠে দাঁড়িয়েছিল,
জহুরুল হক
১২ যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, - -
আবদুস শহীদ নাসিম
১২ তখন তাদের মধ্যকার সবচেয়ে বড় দুষ্ট হতভাগ্যটি (মুজিযার উটনীকে হত্যার জন্যে) তৎপর হয়ে উঠেছিল।
Arabic, with marks
١٣ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
Arabic
١٣ فقال لهم رسول الله ناقة الله وسقياها
সমকালীন বাংলা
১৩ তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিলেন, ‘আল্লাহর উটনী ও তার পান করায় বাধা দিও না,’
জহুরুল হক
১৩ তখন আল্লাহ্ র রসূল তাদের বলেছিলেন - - ''আল্লাহ্ র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
আবদুস শহীদ নাসিম
১৩ তখন আল্লাহর রসূল (সালেহ) তাদের বলেছিল: সাবধান! এটি আল্লাহর (পক্ষ থেকে আসা) উটনী (এটিকে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করোনা) এবং এটিকে পানি পান করতে বাধা দিওনা।
Arabic, with marks
١٤ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
Arabic
١٤ فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها
সমকালীন বাংলা
১৪ কিন্তু তারা তাঁকে অস্বীকার করেছিল এবং সেটিকে হত্যা করেছিল; ফলে তাদের প্রতিপালক তাদের পাপের কারণে তাদের ধ্বংস করে দিলেন এবং সমান করে দিলেন,
জহুরুল হক
১৪ কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;
আবদুস শহীদ নাসিম
১৪ কিন্তু তারা তাকে (রসূলকে) অস্বীকার করলো এবং হত্যা করলো উটনীকে। ফলে তাদের প্রভু তাদের উপর চাপিয়ে দিলেন ধ্বংস তাদের অপরাধের কারণে এবং ধ্বংস স্তুপের মধ্যে সমান করে রেখে দিলেন তাদেরকে।
Arabic, with marks
١٥ وَلَا يَخَافُ عُقْبَاهَا
Arabic
١٥ ولا يخاف عقباها
সমকালীন বাংলা
১৫ এবং তিনি তাঁর পরিণামের ভয় করেন না।
জহুরুল হক
১৫ আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।
আবদুস শহীদ নাসিম
১৫ আর কাজের পরিণতির কোনো ভয় তাঁর (আল্লাহর) নেই।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report