المطـفـفين , choose another chapter
المطـفـفين
Chapter 83, 36 verses
Arabic, with marks
Pickthall
মুহিউদ্দীন খান
বয়ান ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. Woe unto the defrauders:
মুহিউদ্দীন খান
১ যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
বয়ান ফাউন্ডেশন
১ ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য।
ইসলামিক ফাউন্ডেশন
১ দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়,
Arabic, with marks
٢ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ
Pickthall
2 Those who when they take the measure from mankind demand it full,
মুহিউদ্দীন খান
২ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
বয়ান ফাউন্ডেশন
২ যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।
ইসলামিক ফাউন্ডেশন
২ যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,
Arabic, with marks
٣ وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
Pickthall
3 But if they measure unto them or weight for them, they cause them loss.
মুহিউদ্দীন খান
৩ এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
বয়ান ফাউন্ডেশন
৩ আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়।
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।
Arabic, with marks
٤ أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
Pickthall
4 Do such (men) not consider that they will be raised again
মুহিউদ্দীন খান
৪ তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
বয়ান ফাউন্ডেশন
৪ তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে,
ইসলামিক ফাউন্ডেশন
৪ উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুত্থিত হইবে
Arabic, with marks
٥ لِيَوْمٍ عَظِيمٍ
Pickthall
5 Unto an Awful Day,
মুহিউদ্দীন খান
৫ সেই মহাদিবসে,
বয়ান ফাউন্ডেশন
৫ এক মহা দিবসে ?
ইসলামিক ফাউন্ডেশন
৫ মহাদিবসে?
Arabic, with marks
٦ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
Pickthall
6 The day when (all) mankind stand before the Lord of the Worlds ?
মুহিউদ্দীন খান
৬ যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
বয়ান ফাউন্ডেশন
৬ যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে।
ইসলামিক ফাউন্ডেশন
৬ যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সম্মুখে।
Arabic, with marks
٧ كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ
Pickthall
7 Nay, but the record of the vile is in Sijjin -
মুহিউদ্দীন খান
৭ এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
বয়ান ফাউন্ডেশন
৭ কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে।* *সপ্ত যমীনের নীচে অবস্থিত একটি স্থান। পাপীদের আমলনামা সেখানে রাখা হয়।
ইসলামিক ফাউন্ডেশন
৭ কখনও না, পাপাচারীদের ‘আমলনামা তো সিজ্জীনে আছে।
Arabic, with marks
٨ وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ
Pickthall
8 Ah! what will convey unto thee what Sijjin is! -
মুহিউদ্দীন খান
৮ আপনি জানেন, সিজ্জীন কি?
বয়ান ফাউন্ডেশন
৮ কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?
ইসলামিক ফাউন্ডেশন
৮ সিজ্জীন সম্পর্কে তুমি কী জান?
Arabic, with marks
٩ كِتَابٌ مَّرْقُومٌ
Pickthall
9 A written record.
মুহিউদ্দীন খান
৯ এটা লিপিবদ্ধ খাতা।
বয়ান ফাউন্ডেশন
৯ লিখিত কিতাব।
ইসলামিক ফাউন্ডেশন
৯ উহা চিহ্নিত ‘আমলনামা।
Arabic, with marks
١٠ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Pickthall
10 Woe unto the repudiators on that day!
মুহিউদ্দীন খান
১০ সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
বয়ান ফাউন্ডেশন
১০ সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য ।
ইসলামিক ফাউন্ডেশন
১০ সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারকারীদের,
Arabic, with marks
١١ الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ
Pickthall
11 Those who deny the Day of Judgment
মুহিউদ্দীন খান
১১ যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
বয়ান ফাউন্ডেশন
১১ যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।
ইসলামিক ফাউন্ডেশন
১১ যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে,
Arabic, with marks
١٢ وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
Pickthall
12 Which none denieth save each criminal transgressor,
মুহিউদ্দীন খান
১২ প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
বয়ান ফাউন্ডেশন
১২ আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না।
ইসলামিক ফাউন্ডেশন
১২ কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী ইহা অস্বীকার করে ;
Arabic, with marks
١٣ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ
Pickthall
13 Who, when thou readest unto him Our revelations, saith: (Mere) fables of the men of old.
মুহিউদ্দীন খান
১৩ তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
বয়ান ফাউন্ডেশন
১৩ যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘পূর্ববর্তীদের রূপকথা।’
ইসলামিক ফাউন্ডেশন
১৩ উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ‘ইহা পূর্ববর্তীদের উপকথা।’
Arabic, with marks
١٤ كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ
Pickthall
14 Nay, but that which they have earned is rust upon their hearts.
মুহিউদ্দীন খান
১৪ কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
বয়ান ফাউন্ডেশন
১৪ কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ কখনও নয় ; বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জঙ্ ধরাইয়াছে।
Arabic, with marks
١٥ كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
Pickthall
15 Nay, but surely on that day they will be covered from (the mercy of) their Lord.
মুহিউদ্দীন খান
১৫ কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
বয়ান ফাউন্ডেশন
১৫ কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে ;
Arabic, with marks
١٦ ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ
Pickthall
16 Then lo! they verily will burn in hell,
মুহিউদ্দীন খান
১৬ অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
বয়ান ফাউন্ডেশন
১৬ তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে ;
Arabic, with marks
١٧ ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
Pickthall
17 And it will be said (unto them): This is that which ye used to deny.
মুহিউদ্দীন খান
১৭ এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
বয়ান ফাউন্ডেশন
১৭ তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ তৎপর বলা হইবে, ‘ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে।’
Arabic, with marks
١٨ كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ
Pickthall
18 Nay, but the record of the righteous is in 'Illiyin -
মুহিউদ্দীন খান
১৮ কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
বয়ান ফাউন্ডেশন
১৮ কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে ।* *আমল নামা। অথবা সপ্তম আকাশে জান্নাতের নিচে অবস্থিত একটি স্থান। অথবা জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ অবশ্যই পূণ্যবানদের ‘আমলনামা ‘ইল্লিয়্যীনে,
Arabic, with marks
١٩ وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ
Pickthall
19 Ah, what will convey unto thee what 'Illiyin is! -
মুহিউদ্দীন খান
১৯ আপনি জানেন ইল্লিয়্যীন কি?
বয়ান ফাউন্ডেশন
১৯ কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ‘ইল্লিয়্যীন সম্পর্কে তুমি কী জান ?
Arabic, with marks
٢٠ كِتَابٌ مَّرْقُومٌ
Pickthall
20 A written record,
মুহিউদ্দীন খান
২০ এটা লিপিবদ্ধ খাতা।
বয়ান ফাউন্ডেশন
২০ লিখিত কিতাব।
ইসলামিক ফাউন্ডেশন
২০ উহা চিহ্নিত ‘আমলনামা।
Arabic, with marks
٢١ يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ
Pickthall
21 Attested by those who are brought near (unto their Lord).
মুহিউদ্দীন খান
২১ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
বয়ান ফাউন্ডেশন
২১ নৈকট্যপ্রাপ্তরাই তা অবলোকন করে।
ইসলামিক ফাউন্ডেশন
২১ যাহারা আল্লাহ্ র সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে।
Arabic, with marks
٢٢ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
Pickthall
22 Lo! the righteous verily are in delight,
মুহিউদ্দীন খান
২২ নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
বয়ান ফাউন্ডেশন
২২ নিশ্চয় নেককাররাই থাকবে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে।
ইসলামিক ফাউন্ডেশন
২২ পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে,
Arabic, with marks
٢٣ عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
Pickthall
23 On couches, gazing,
মুহিউদ্দীন খান
২৩ সিংহাসনে বসে অবলোকন করবে।
বয়ান ফাউন্ডেশন
২৩ সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে।
Arabic, with marks
٢٤ تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ
Pickthall
24 Thou wilt know in their faces the radiance of delight.
মুহিউদ্দীন খান
২৪ আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
বয়ান ফাউন্ডেশন
২৪ তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ তুমি তাহাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে,
Arabic, with marks
٢٥ يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
Pickthall
25 They are given to drink of a pure wine, sealed,
মুহিউদ্দীন খান
২৫ তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
বয়ান ফাউন্ডেশন
২৫ তাদেরকে সীলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করান হইবে;
Arabic, with marks
٢٦ خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
Pickthall
26 Whose seal is musk - for this let (all) those strive who strive for bliss -
মুহিউদ্দীন খান
২৬ তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
বয়ান ফাউন্ডেশন
২৬ তার মোহর হবে মিসক। আর প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ উহার মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।
Arabic, with marks
٢٧ وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ
Pickthall
27 And mixed with water of Tasnim,
মুহিউদ্দীন খান
২৭ তার মিশ্রণ হবে তসনীমের পানি।
বয়ান ফাউন্ডেশন
২৭ আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ উহার মিশ্রণ হইবে তাস্নীমের,
Arabic, with marks
٢٨ عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ
Pickthall
28 A spring whence those brought near (to Allah) drink.
মুহিউদ্দীন খান
২৮ এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
বয়ান ফাউন্ডেশন
২৮ তা এক প্রস্রবণ, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
Arabic, with marks
٢٩ إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ
Pickthall
29 Lo! the guilty used to laugh at those who believed,
মুহিউদ্দীন খান
২৯ যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
বয়ান ফাউন্ডেশন
২৯ নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসত।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ যাহারা অপরাধী তাহারা তো মু’মিনদেরকে উপহাস করিত।
Arabic, with marks
٣٠ وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ
Pickthall
30 And wink one to another when they passed them;
মুহিউদ্দীন খান
৩০ এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
বয়ান ফাউন্ডেশন
৩০ আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ এবং উহারা যখন মু’মিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত।
Arabic, with marks
٣١ وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ
Pickthall
31 And when they returned to their own folk, they returned jesting;
মুহিউদ্দীন খান
৩১ তারা যখন তাদের পরিবার - পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
বয়ান ফাউন্ডেশন
৩১ আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ এবং যখন উহাদের আপনজনের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া,
Arabic, with marks
٣٢ وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ
Pickthall
32 And when they saw them they said: Lo! these have gone astray.
মুহিউদ্দীন খান
৩২ আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
বয়ান ফাউন্ডেশন
৩২ আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট’।
ইসলামিক ফাউন্ডেশন
৩২ এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত, ‘ইহারাই তো পথভ্রষ্ট।’
Arabic, with marks
٣٣ وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ
Pickthall
33 Yet they were not sent as guardians over them.
মুহিউদ্দীন খান
৩৩ অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
বয়ান ফাউন্ডেশন
৩৩ আর তাদেরকে তো মুমিনদের হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই।
Arabic, with marks
٣٤ فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ
Pickthall
34 This day it is those who believe who have the laugh of disbelievers,
মুহিউদ্দীন খান
৩৪ আজ যারা বিশ্বাসী , তারা কাফেরদেরকে উপহাস করছে।
বয়ান ফাউন্ডেশন
৩৪ অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে।
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ আজ মু’মিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে,
Arabic, with marks
٣٥ عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
Pickthall
35 On high couches, gazing.
মুহিউদ্দীন খান
৩৫ সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
বয়ান ফাউন্ডেশন
৩৫ উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া।
Arabic, with marks
٣٦ هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ
Pickthall
36 Are not the disbelievers paid for what they used to do ?
মুহিউদ্দীন খান
৩৬ কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
বয়ান ফাউন্ডেশন
৩৬ কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো?
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো?
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report