Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. O thou enveloped in thy cloak,
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; হে বস্ত্রাবৃত,
Deutsch
1 O du Zugedeckter,
আবদুস শহীদ নাসিম
১ হে বস্ত্রাচ্ছাদিত !
Arabic, with marks
٤ وَثِيَابَكَ فَطَهِّرْ
Pickthall
4 Thy raiment purify,
সমকালীন বাংলা
৪ এবং তোমার পোশাক পরিচ্ছন্ন রাখ,
Deutsch
4 und deine Gewänder, die reinige,
আবদুস শহীদ নাসিম
৪ তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো।
Arabic, with marks
٥ وَالرُّجْزَ فَاهْجُرْ
Pickthall
5 Pollution shun!
সমকালীন বাংলা
৫ এবং অপবিত্রতা থেকে দূরে থাকো,
Deutsch
5 und die (Unreinheit des) Götzen(dienstes), die meide,
আবদুস শহীদ নাসিম
৫ আবিলতা (শিরকের অপবিত্রতা) পরিত্যাগ করো।
Arabic, with marks
٦ وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
Pickthall
6 And show not favour, seeking wordly gain!
সমকালীন বাংলা
৬ এবং অধিক পাওয়ার আশায় দান করো না,
Deutsch
6 und halte nicht (deinen Verdienst) vor, und halte ihn nicht für zu groß,
আবদুস শহীদ নাসিম
৬ বেশি পাওয়ার আশায় উপকার করোনা।
Arabic, with marks
٧ وَلِرَبِّكَ فَاصْبِرْ
Pickthall
7 For the sake of thy Lord, be patient!
সমকালীন বাংলা
৭ এবং তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করো।
Deutsch
7 und ertrage standhaft (alles) für deinen Herrn.
আবদুস শহীদ নাসিম
৭ আর তোমার প্রভুর উদ্দেশ্যে সবর অবলম্বন করো।
Arabic, with marks
٨ فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ
Pickthall
8 For when the trumpet shall sound,
সমকালীন বাংলা
৮ অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
Deutsch
8 Wenn dann ins Horn gestoßen wird,
আবদুস শহীদ নাসিম
৮ যখন ফুৎকার দেয়া হবে শিংগায়,
Arabic, with marks
٩ فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
Pickthall
9 Surely that day will be a day of anguish,
সমকালীন বাংলা
৯ তখন সে দিন হবে এক কঠিন দিন,
Deutsch
9 so wird jener Tag ein schwerer Tag sein
আবদুস শহীদ নাসিম
৯ সেদিনটি হবে এক কঠিন দিন।
Arabic, with marks
١٠ عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
Pickthall
10 Not of ease, for disbelievers.
সমকালীন বাংলা
১০ অস্বীকারকারীদের উপর সহজ হবে না।
Deutsch
10 für die Ungläubigen nicht leicht.
আবদুস শহীদ নাসিম
১০ সেটি সহজ হবেনা কাফিরদের জন্যে।
Arabic, with marks
١١ ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
Pickthall
11 Leave Me (to deal) with him whom I created lonely,
সমকালীন বাংলা
১১ ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি একা সৃষ্টি করেছি,
Deutsch
11 Lasse Mich (allein) mit wem Ich allein erschaffen habe,
আবদুস শহীদ নাসিম
১১ আমাকে ছেড়ে দাও আর যাকে আমি সৃষ্টি করেছি একাই।
Arabic, with marks
١٢ وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا
Pickthall
12 And then bestowed upon him ample means,
সমকালীন বাংলা
১২ এবং তাকে দিয়েছি বিপুল সম্পদ,
Deutsch
12 und dem Ich ausgedehnten Besitz gegeben habe
আবদুস শহীদ নাসিম
১২ আমি তাকে দিয়েছি বিপুল মাল - সম্পদ।
Arabic, with marks
١٣ وَبَنِينَ شُهُودًا
Pickthall
13 And sons abiding in his presence
সমকালীন বাংলা
১৩ এবং উপস্থিত সন্তানদের,
Deutsch
13 und Söhne (als ständige Begleiter) anwesend
আবদুস শহীদ নাসিম
১৩ দিয়েছি সংগে উপস্থিত থাকা পুত্রদের।
Arabic, with marks
١٤ وَمَهَّدتُّ لَهُ تَمْهِيدًا
Pickthall
14 And made (life) smooth for him.
সমকালীন বাংলা
১৪ এবং তার জন্য ব্যাপক সুব্যবস্থা,
Deutsch
14 und dem Ich alles schön zurechtgemacht habe;
আবদুস শহীদ নাসিম
১৪ সরবরাহ করেছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ।
Arabic, with marks
١٥ ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
Pickthall
15 Yet he desireth that I should give more.
সমকালীন বাংলা
১৫ এরপরেও সে আশা করে যে আমি আরও দেই,
Deutsch
15 doch begehrt er hierauf, daß Ich (ihm) noch mehr gebe.
আবদুস শহীদ নাসিম
১৫ তারপরেও সে লোভ করে আমি যেনো তাকে আরো বেশি করে দেই।
Arabic, with marks
١٦ كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا
Pickthall
16 Nay! For lo! he hath been stubborn to Our revelations.
সমকালীন বাংলা
১৬ কখনোই নয়! নিশ্চয়ই সে আমার নিদর্শনসমূহের প্রতি ছিলো উদ্ধত,
Deutsch
16 Keineswegs! Er ist gegen Unsere Zeichen wiederholt widerspenstig gewesen.
আবদুস শহীদ নাসিম
১৬ কখনো নয়, সে তো আমাদের আয়াতের উগ্র বিরোধিতাকারী।
Arabic, with marks
١٨ إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ
Pickthall
18 For lo! he did consider; then he planned -
সমকালীন বাংলা
১৮ নিশ্চয়ই সে চিন্তা করেছে এবং পরিকল্পনা করেছে,
Deutsch
18 Er hat ja nachgedacht und abgewogen.
আবদুস শহীদ নাসিম
১৮ সে চিন্তা করেছে এবং একটা চক্রান্তের সিদ্ধান্ত নিয়েছে।
Arabic, with marks
١٩ فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
Pickthall
19 (Self - )destroyed is he, how he planned!
সমকালীন বাংলা
১৯ অতঃপর ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
Deutsch
19 Tod ihm, wie er abgewogen hat!
আবদুস শহীদ নাসিম
১৯ সে ধ্বংস হোক, কী করে সে এ সিদ্ধান্ত নিলো?
Arabic, with marks
٢٠ ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
Pickthall
20 Again (self - )destroyed is he, how he planned! -
সমকালীন বাংলা
২০ আবার ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
Deutsch
20 Abermals: Tod ihm, wie er abgewogen hat!
আবদুস শহীদ নাসিম
২০ সে আবারো ধ্বংস হোক, কী করে নিলো সে এ সিদ্ধান্ত!
Arabic, with marks
٢٢ ثُمَّ عَبَسَ وَبَسَرَ
Pickthall
22 Then frowned he and showed displeasure.
সমকালীন বাংলা
২২ অতঃপর সে ভ্রূকুটি করল ও মুখ বিকৃত করলো,
Deutsch
22 hierauf hat er düster geblickt und ein finsteres Gesicht gemacht,
আবদুস শহীদ নাসিম
২২ তারপর ভ্রুকুঞ্চিত করে মুখ বিকৃত করেছে।
Arabic, with marks
٢٣ ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ
Pickthall
23 Then turned he away in pride
সমকালীন বাংলা
২৩ অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল ও অহংকার করল,
Deutsch
23 hierauf hat er den Rücken gekehrt und ist hochmütig geblieben.
আবদুস শহীদ নাসিম
২৩ তারপর পেছনে গিয়ে দাম্ভিকতা প্রকাশ করেছে।
Arabic, with marks
٢٤ فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
Pickthall
24 And said: This is naught else than magic from of old;
সমকালীন বাংলা
২৪ এবং বলল, “এ তো কেবল প্রচলিত জাদু,”
Deutsch
24 Er sagt: "Das ist nur Zauberei, die überliefert wird.
আবদুস শহীদ নাসিম
২৪ সে বলেছে: ‘‘এ তো সমাজে চলে আসা প্রচলিত ম্যাজিক ছাড়া আর কিছু নয়।
Arabic, with marks
٢٥ إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ
Pickthall
25 This is naught else than speech of mortal man.
সমকালীন বাংলা
২৫ “এ তো মানুষেরই কথা ছাড়া কিছু নয়।”
Deutsch
25 Das sind nur die Worte von Menschenwesen."
আবদুস শহীদ নাসিম
২৫ এতো মানুষের কথা ছাড়া অন্য কিছু নয়।’’
Arabic, with marks
٢٧ وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ
Pickthall
27 - Ah, what will convey unto thee what that burning is! -
সমকালীন বাংলা
২৭ আর তুমি কীভাবে জানবে সাকার কী?
Deutsch
27 Und was läßt dich wissen, was Saqar ist?
আবদুস শহীদ নাসিম
২৭ কিভাবে জানবে তুমি - সাকার কী?
Arabic, with marks
٢٨ لَا تُبْقِي وَلَا تَذَرُ
Pickthall
28 It leaveth naught; it spareth naught
সমকালীন বাংলা
২৮ তা কিছু অবশিষ্ট রাখে না এবং কিছু ছাড়েও না,
Deutsch
28 Sie läßt nichts übrig und läßt nichts bestehen.
আবদুস শহীদ নাসিম
২৮ (সেটা এমন জিনিস) যা বাকিও রাখেনা, ছেড়েও দেয়না।
Arabic, with marks
٣١ وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
Pickthall
31 We have appointed only angels to be wardens of the Fire, and their number have We made to be a stumbling - block for those who disbelieve; that those to whom the Scripture hath been given may have certainty, and that believers may increase in faith; and that those to whom the Scripture hath been given and believers may not doubt; and that those in whose hearts there is disease, and disbelievers, may say: What meaneth Allah by this similitude ? Thus Allah sendeth astray whom He will, and whom He will He guideth. None knoweth the hosts of thy Lord save Him. This is naught else than a Reminder unto mortals.
সমকালীন বাংলা
৩১ এবং আমরা ফেরেশতাদের ছাড়া আগুনের তত্ত্বাবধায়ক বানাইনি, এবং এদের সংখ্যা নির্ধারণ করিনি অবিশ্বাসীদের জন্য এক পরীক্ষা ছাড়া, যেনো কিতাবপ্রাপ্তরা নিশ্চিত হতে পারে, এবং মুমিনদের বিশ্বাস বৃদ্ধি পায়, এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ না করে; আর যাদের অন্তরে রোগ আছে এবং অস্বীকারকারীরা বলে, “আল্লাহ এ উদাহরণ দ্বারা কী উদ্দেশ্য করেছেন?” এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথনির্দেশ দেন। আর তোমার প্রতিপালকের বাহিনীসমূহ সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। এবং এটি মানুষের জন্য এক উপদেশ ছাড়া কিছু নয়।
Deutsch
31 Wir haben als Wächter des (Höllen)feuers nur Engel eingesetzt, und Wir haben ihre Zahl nur zu einer Versuchung gemacht für diejenigen, die ungläubig sind, damit diejenigen Überzeugung gewinnen, denen die Schrift gegeben wurde, und damit diejenigen, die glauben, an Glauben zunehmen, und damit diejenigen, denen die Schrift gegeben wurde, und (auch) die Gläubigen nicht zweifeln und damit diejenigen, in deren Herzen Krankheit ist, und (auch) die Ungläubigen sagen: "Was will denn Allah damit als Gleichnis?" So läßt Allah in die Irre gehen, wen Er will, und leitet recht, wen Er will. Aber niemand weiß über die Heerscharen deines Herrn Bescheid außer Ihm. Und es ist nur eine Ermahnung für die Menschenwesen.
আবদুস শহীদ নাসিম
৩১ আমরা জাহান্নামের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি ফেরেশতাদের। আমরা কাফিরদের পরীক্ষার জন্যেই তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে করে ইতোপূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের একীন জন্মে এবং যেনো ঈমানদারদের ঈমান বেড়ে যায় আর কিতাবীরা এবং মুমিনরা যেনো সন্দেহে না পড়ে। আর যাদের মনে রোগ (মুনাফিকি) আছে তারা এবং কাফিররা যেনো বলে: ‘আল্লাহ এই কথার মাধ্যমে কী বুঝাতে চেয়েছেন?’ এভাবেই আল্লাহ যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক পথ দেখান। তোমার প্রভুর বাহিনী সম্পর্কে একমাত্র তিনি ছাড়া কেউই জানেনা। জাহান্নামের এই তথ্য মানুষের জন্যে একটি সতর্কবাণী।
Arabic, with marks
٣٣ وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ
Pickthall
33 And the night when it withdraweth
সমকালীন বাংলা
৩৩ এবং রাতের, যখন তা অপসারিত হয়,
Deutsch
33 und (bei) der Nacht, wenn sie den Rücken kehrt,
আবদুস শহীদ নাসিম
৩৩ শপথ রাতের যখন তা পেছনে ফিরে (চলে) যায়,
Arabic, with marks
٣٤ وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ
Pickthall
34 And the dawn when it shineth forth,
সমকালীন বাংলা
৩৪ এবং সকালের, যখন তা আলোকিত হয়,
Deutsch
34 und (bei) dem Morgen, wenn er erstrahlt,
আবদুস শহীদ নাসিম
৩৪ শপথ ভোর বেলার যখন তা আলোকিত হয়ে উঠে,
Arabic, with marks
٣٥ إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ
Pickthall
35 Lo! this is one of the greatest (portents)
সমকালীন বাংলা
৩৫ নিশ্চয়ই তা এক মহাবিষয়ের অন্যতম।
Deutsch
35 sie ist wahrlich eine der größten (Heimsuchungen)
আবদুস শহীদ নাসিম
৩৫ নিশ্চয়ই এ (জাহান্নাম) গুরুতর বিপদ সমূহের একটি,
Arabic, with marks
٣٦ نَذِيرًا لِّلْبَشَرِ
Pickthall
36 As a warning unto men,
সমকালীন বাংলা
৩৬ মানুষের জন্য সতর্কবার্তা,
Deutsch
36 zur Warnung für die Menschenwesen,
আবদুস শহীদ নাসিম
৩৬ মানুষের জন্যে সতর্ককারী।
Arabic, with marks
٣٧ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
Pickthall
37 Unto him of you who will advance or hang back.
সমকালীন বাংলা
৩৭ তোমাদের মধ্যে যে অগ্রসর হতে বা পিছিয়ে থাকতে চায় তার জন্য।
Deutsch
37 für jemanden von euch, der vorankommen oder zurückbleiben will.
আবদুস শহীদ নাসিম
৩৭ তোমাদের মধ্যে যে এগিয়ে আসতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্যে।
Arabic, with marks
٣٨ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
Pickthall
38 Every soul is a pledge for its own deeds;
সমকালীন বাংলা
৩৮ প্রত্যেক ব্যক্তি তার অর্জনের জন্য দায়বদ্ধ;
Deutsch
38 Jede Seele haftet für das, was sie erworben hat,
আবদুস শহীদ নাসিম
৩৮ প্রত্যেক ব্যক্তি নিজের অর্জনের কাছে আবদ্ধ।
Arabic, with marks
٣٩ إِلَّا أَصْحَابَ الْيَمِينِ
Pickthall
39 Save those who will stand on the right hand.
সমকালীন বাংলা
৩৯ তবে ডানদিকের সঙ্গীরা ব্যতীত।
Deutsch
39 außerdem die Gefährten von der rechten Seite;
আবদুস শহীদ নাসিম
৩৯ তবে ডান পাশের লোকেরা নয়।
Arabic, with marks
٤٠ فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ
Pickthall
40 In gardens they will ask one another
সমকালীন বাংলা
৪০ তারা থাকবে উদ্যানসমূহে; পরস্পরকে প্রশ্ন করবে,
Deutsch
40 sie werden sich in Gärten befinden, und sie werden einander fragen
আবদুস শহীদ নাসিম
৪০ তারা থাকবে উদ্যানসমূহে, তারা প্রশ্ন করবে
Arabic, with marks
٤٢ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
Pickthall
42 What hath brought you to this burning ?
সমকালীন বাংলা
৪২ “কী তোমাদের সাকারে প্রবেশ করিয়েছে?”
Deutsch
42 Was hat euch in Saqar geführt?
আবদুস শহীদ নাসিম
৪২ ‘কোন্ জিনিস তোমাদের নিক্ষেপ করেছে সাকারে?’
Arabic, with marks
٤٣ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
Pickthall
43 They will answer: We were not of those who prayed
সমকালীন বাংলা
৪৩ তারা বলবে, “আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না,
Deutsch
43 Sie werden sagen: "Wir gehörten nicht zu denjenigen, die beteten,
আবদুস শহীদ নাসিম
৪৩ তারা বলবে: ‘‘আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না,
Arabic, with marks
٤٤ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ
Pickthall
44 Nor did we feed the wretched.
সমকালীন বাংলা
৪৪ এবং অভাবগ্রস্তকে আহার করাতাম না,
Deutsch
44 und wir pflegten nicht den Armen zu speisen,
আবদুস শহীদ নাসিম
৪৪ আর আমরা মিসকিনদের (অভাবীদের) খাবার দিতামনা,
Arabic, with marks
٤٥ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
Pickthall
45 We used to wade (in vain dispute) with (all) waders,
সমকালীন বাংলা
৪৫ এবং আমরা অর্থহীন আলোচনায় লিপ্তদের সঙ্গে যোগ দিতাম,
Deutsch
45 und wir pflegten auf schweifende Reden mit denjenigen einzugehen, die solche führten,
আবদুস শহীদ নাসিম
৪৫ আমরা মিথ্যা রটনাকারীদের সাথে মিথ্যা রটনা করতাম,
Arabic, with marks
٤٦ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ
Pickthall
46 And we used to deny the Day of Judgment,
সমকালীন বাংলা
৪৬ এবং প্রতিদান দিবসকে অস্বীকার করতাম,
Deutsch
46 und wir erklärten stets den Tag des Gerichts für Lüge
আবদুস শহীদ নাসিম
৪৬ এবং আমরা প্রত্যাখ্যান করতাম প্রতিদান দিবসকে,
Arabic, with marks
٤٧ حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ
Pickthall
47 Till the Inevitable came unto us.
সমকালীন বাংলা
৪৭ অবশেষে নিশ্চিত বিষয়টি আমাদের কাছে আসলো।”
Deutsch
47 bis die Gewißheit zu uns kam."
আবদুস শহীদ নাসিম
৪৭ আমাদের কাছে একীন (মৃত্যু) এসে পৌছা পর্যন্ত।’’
Arabic, with marks
٤٨ فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
Pickthall
48 The mediation of no mediators will avail them then.
সমকালীন বাংলা
৪৮ অতঃপর কাজে আসবে না সুপারিশকারীদের সুপারিশ।
Deutsch
48 Nun nützt ihnen die Fürsprache derjenigen nicht, die Fürsprache einlegen (können).
আবদুস শহীদ নাসিম
৪৮ অতএব শাফায়াতকারীদের শাফায়াত তাদের কোনো কাজে আসবেনা।
Arabic, with marks
٤٩ فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ
Pickthall
49 Why now turn they away from the Admonishment,
সমকালীন বাংলা
৪৯ তাহলে তাদের কী হয়েছে যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?
Deutsch
49 Was ist denn mit ihnen, daß sie sich von der Ermahnung abwenden,
আবদুস শহীদ নাসিম
৪৯ তাদের কী হয়েছে, কেন তারা উপদেশ বাণী (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?
Arabic, with marks
٥٠ كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ
Pickthall
50 As they were frightened asses
সমকালীন বাংলা
৫০ তারা যেন ভীতসন্ত্রস্ত গাধা
Deutsch
50 als wären sie aufgeschreckte Wildesel,
আবদুস শহীদ নাসিম
৫০ এরা যেনো পলায়নপর গাধার দল,
Arabic, with marks
٥٢ بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
Pickthall
52 Nay, but everyone of them desireth that he should be given open pages (from Allah).
সমকালীন বাংলা
৫২ বরং তাদের প্রত্যেকে চায় যে তাকে খোলা পাতা সমূহ দেওয়া হোক।
Deutsch
52 Aber nein! Jedermann von ihnen will, daß ihm aufgeschlagene Blätter zukommen.
আবদুস শহীদ নাসিম
৫২ বরং তারা প্রত্যেকে চায়, তাকে একটি উন্মুক্ত সহিফা (বই) দেয়া হোক।
Arabic, with marks
٥٣ كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ الْآخِرَةَ
Pickthall
53 Nay, verily. They fear not the Hereafter.
সমকালীন বাংলা
৫৩ কখনোই নয়! বরং তারা পরকালকে ভয় করে না।
Deutsch
53 Keineswegs! Vielmehr fürchten sie nicht das Jenseits.
আবদুস শহীদ নাসিম
৫৩ কখনো নয়, বরং তারা আখিরাতকেই ভয় পায়না।
Arabic, with marks
٥٤ كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ
Pickthall
54 Nay, verily. Lo! this is an Admonishment.
সমকালীন বাংলা
৫৪ কখনোই নয়! নিশ্চয়ই এটি এক উপদেশ,
Deutsch
54 Keineswegs! Er ist ja eine Erinnerung.
আবদুস শহীদ নাসিম
৫৪ না, তা হবার নয়। নিশ্চয়ই এ কুরআন এক উপদেশ বাণী।
Arabic, with marks
٥٥ فَمَن شَاءَ ذَكَرَهُ
Pickthall
55 So whosoever will may heed.
সমকালীন বাংলা
৫৫ অতএব যার ইচ্ছা, সে তা স্মরণ করুক।
Deutsch
55 Wer nun will, gedenkt seiner.
আবদুস শহীদ নাসিম
৫৫ সুতরাং যার ইচ্ছা, সে এ থেকে উপদেশ গ্রহণ করুক।
Arabic, with marks
٥٦ وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ
Pickthall
56 And they will not heed unless Allah willeth (it). He is the fount of fear. He is the fount of Mercy.
সমকালীন বাংলা
৫৬ আর তারা স্মরণ করবে না, যদি না আল্লাহ ইচ্ছা করেন। তিনিই ভয়ের অধিক যোগ্য এবং ক্ষমা করার অধিক যোগ্য।
Deutsch
56 Sie werden aber (seiner) nicht gedenken, außer daß Allah es will. Ihm gebührt die Gottesfurcht und Ihm gebührt die Vergebung.
আবদুস শহীদ নাসিম
৫৬ তবে তারা আল্লাহর ইচ্ছা ছাড়া উপদেশ গ্রহণ করবেনা। একমাত্র তিনিই উপযুক্ত যাকে ভয় করা উচিত এবং একমাত্র তিনিই ক্ষমা করার অধিকারী।