الشعراء , choose another chapter
الشعراء
Chapter 26, 227 verses
Arabic, with marks
Hilali & Muhsin Khan
সমকালীন বাংলা
বয়ান ফাউন্ডেশন
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ طسم
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. Ta-Sin-Mim. [These letters are one of the miracles of the Qur'an, and none but Allah (Alone) knows their meanings.]
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; তা - সীন - মীম।
বয়ান ফাউন্ডেশন
১ ত্ব-সীন-মীম।
Arabic, with marks
٢ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ
Hilali & Muhsin Khan
2 These are the Verses of the manifest Book [(this Qur'an), which was promised by Allah in the Taurat (Torah) and the Injeel (Gospel), makes things clear].
সমকালীন বাংলা
২ এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।
বয়ান ফাউন্ডেশন
২ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
Arabic, with marks
٣ لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
3 It may be that you (O Muhammad صلى الله عليه وسلم) are going to kill yourself with grief, that they do not become believers [in your Risalah (Messengership) i.e. in your Message of Islamic Monotheism].
সমকালীন বাংলা
৩ উহারা মু’মিন হইতেছে না বলিয়া তুমি হয়ত মনোকষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে।
বয়ান ফাউন্ডেশন
৩ তারা মুমিন হবে না বলে হয়ত তুমি আত্মবিনাশী হয়ে পড়বে।
Arabic, with marks
٤ إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ السَّمَاءِ آيَةً فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ
Hilali & Muhsin Khan
4 If We will, We could send down to them from the heaven a sign, to which they would bend their necks in humility.
সমকালীন বাংলা
৪ আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম, ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি।
বয়ান ফাউন্ডেশন
৪ আমি ইচ্ছা করলে আসমান থেকে তাদের উপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেত।
Arabic, with marks
٥ وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ الرَّحْمَٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا عَنْهُ مُعْرِضِينَ
Hilali & Muhsin Khan
5 And never comes there unto them a Reminder as a recent revelation from the Most Gracious (Allah), but they turn away therefrom.
সমকালীন বাংলা
৫ যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোন নূতন উপদেশ আসে, তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয়।
বয়ান ফাউন্ডেশন
৫ আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে বিমুখ হয়।
Arabic, with marks
٦ فَقَدْ كَذَّبُوا فَسَيَأْتِيهِمْ أَنبَاءُ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
Hilali & Muhsin Khan
6 So they have indeed denied (the truth - this Qur'an), then the news of what they mocked at will come to them.
সমকালীন বাংলা
৬ উহারা তো অস্বীকার করিয়াছে। সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা - বিদ্রপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে।
বয়ান ফাউন্ডেশন
৬ অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে। কাজেই তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত, তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে।
Arabic, with marks
٧ أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَمْ أَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
Hilali & Muhsin Khan
7 Do they not observe the earth - how much of every good kind We cause to grow therein?
সমকালীন বাংলা
৭ উহারা কি যমীনের দিকে লক্ষ্য করে না? আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি।
বয়ান ফাউন্ডেশন
৭ তারা কি যমীনের প্রতি লক্ষ করেনি? আমি তাতে প্রত্যেক প্রকারের বহু উৎকৃষ্ট উদ্ভিদ উদগত করেছি।
Arabic, with marks
٨ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
8 Verily, in this is an Ayah (proof or sign), yet most of them (polytheists, pagans who do not believe in Resurrection) are not believers.
সমকালীন বাংলা
৮ নিশ্চয় ইহাতে আছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
বয়ান ফাউন্ডেশন
৮ নিশ্চয় এতে আছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন নয়।
Arabic, with marks
٩ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
9 And verily your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
সমকালীন বাংলা
৯ নিশ্চয় তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
৯ আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহা পরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٠ وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ
Hilali & Muhsin Khan
10 And (remember) when your Lord called Musa (Moses) (saying): "Go to the people who are Zalimun (polytheists and wrong-doers) -
সমকালীন বাংলা
১০ স্মরণ কর, যখন তোমার প্রতিপালক মূসাকে ডাকিয়া বলিলেন, ‘তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও,
বয়ান ফাউন্ডেশন
১০ আর স্মরণ কর, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও’।
Arabic, with marks
١١ قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ
Hilali & Muhsin Khan
11 "The people of Fir'aun (Pharaoh): Will they not fear Allah and become righteous?"
সমকালীন বাংলা
১১ ‘ফির‘আওনের সম্প্রদায়ের নিকট; উহারা কি ভয় করে না?’
বয়ান ফাউন্ডেশন
১১ ‘ফির‘আউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করবে না’?
Arabic, with marks
١٢ قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ
Hilali & Muhsin Khan
12 He said: "My Lord! Verily, I fear that they will belie me,
সমকালীন বাংলা
১২ তখন সে বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! আমি আশংকা করি যে, উহারা আমাকে অস্বীকার করিবে,
বয়ান ফাউন্ডেশন
১২ মূসা বলল, ‘হে আমার রব, আমি অবশ্যই আশঙ্কা করছি যে, তারা আমাকে অস্বীকার করবে’।
Arabic, with marks
١٣ وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَىٰ هَارُونَ
Hilali & Muhsin Khan
13 "And my breast straitens, and my tongue expresses not well. So send for Harun (Aaron) (to come along with me).
সমকালীন বাংলা
১৩ ‘এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে, আর আমার জিহ্বা তো সাবলীল নাই ! সুতরাং হারূনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও।
বয়ান ফাউন্ডেশন
১৩ ‘আর আমার বক্ষ সঙ্কুচিত হয়ে যাচ্ছে। আমার জিহবা চলছে না। সুতরাং আপনি হারুনের প্রতি ওহী পাঠান’।
Arabic, with marks
١٤ وَلَهُمْ عَلَيَّ ذَنبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ
Hilali & Muhsin Khan
14 "And they have a charge of crime against me, and I fear they will kill me."
সমকালীন বাংলা
১৪ ‘আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে, আমি আশংকা করি উহারা আমাকে হত্যা করিবে।’
বয়ান ফাউন্ডেশন
১৪ ‘আর আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ রয়েছে। ফলে আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে হত্যা করে ফেলবে’।
Arabic, with marks
١٥ قَالَ كَلَّا ۖ فَاذْهَبَا بِآيَاتِنَا ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ
Hilali & Muhsin Khan
15 (Allah) said: "Nay! Go you both with Our Signs. Verily We shall be with you, listening.
সমকালীন বাংলা
১৫ আল্লাহ বলিলেন, ‘না, কখনই নহে, অতএব তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও, আমি তো তোমাদের সঙ্গে আছি, শ্রবণকারী।
বয়ান ফাউন্ডেশন
১৫ আল্লাহ বললেন, ‘কখনো নয়। তোমরা উভয়ে আমার নিদর্শনাদিসহ যাও। অবশ্যই আমি আছি তোমাদের সাথে শ্রবণকারী’।
Arabic, with marks
١٦ فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
16 "And go both of you to Fir'aun (Pharaoh), and say: 'We are the Messengers of the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
সমকালীন বাংলা
১৬ ‘অতএব তোমরা উভয়ে ফির‘আওনের নিকট যাও এবং বল, ‘আমরা তো জগতসমূহের প্রতিপালকের রাসূল,
বয়ান ফাউন্ডেশন
১৬ ‘সুতরাং তোমরা উভয়ে ফির‘আউনের কাছে গিয়ে বল, নিশ্চয় আমরা বিশ্বজগতের রবের রাসূল’।
Arabic, with marks
١٧ أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ
Hilali & Muhsin Khan
17 "So allow the Children of Israel to go with us.' "
সমকালীন বাংলা
১৭ ‘আমাদের সঙ্গে যাইতে দাও বনী ইসরাঈলকে।’
বয়ান ফাউন্ডেশন
১৭ ‘যাতে তুমি বনী ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও’।
Arabic, with marks
١٨ قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
Hilali & Muhsin Khan
18 [Fir'aun (Pharaoh)] said [to Musa (Moses)]: "Did we not bring you up among us as a child? And you did dwell many years of your life with us.
সমকালীন বাংলা
১৮ ফির‘আওন বলিল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন - পালন করি নাই? আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ,
বয়ান ফাউন্ডেশন
১৮ ফির‘আউন বলল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি? আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছ’।
Arabic, with marks
١٩ وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنتَ مِنَ الْكَافِرِينَ
Hilali & Muhsin Khan
19 "And you did your deed, which you did (i.e. the crime of killing a man) while you were one of the ingrates."
সমকালীন বাংলা
১৯ ‘এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ ; তুমি অকৃতজ্ঞ।’
বয়ান ফাউন্ডেশন
১৯ ‘আর তুমি তোমার কর্ম যা করার তা করেছ এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত’।
Arabic, with marks
٢٠ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ
Hilali & Muhsin Khan
20 Musa (Moses) said: "I did it then, when I was ignorant (as regards my Lord and His Message).
সমকালীন বাংলা
২০ মূসা বলিল, ‘আমি তো ইহা করিয়াছিলাম তখন, যখন ছিলাম অনবধান।
বয়ান ফাউন্ডেশন
২০ মূসা বলল, ‘আমি এটি তখন করেছিলাম, যখন আমি ছিলাম বিভ্রান্ত’।
Arabic, with marks
٢١ فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ
Hilali & Muhsin Khan
21 "So I fled from you when I feared you. But my Lord has granted me Hukm (i.e. religious knowledge, right judgement of the affairs and Prophethood), and made me one of the Messengers.
সমকালীন বাংলা
২১ ‘অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম। তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসূল করিয়াছেন।
বয়ান ফাউন্ডেশন
২১ ‘অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম, তখন আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন’।
Arabic, with marks
٢٢ وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي إِسْرَائِيلَ
Hilali & Muhsin Khan
22 "And this is the past favour with which you reproach me: that you have enslaved the Children of Israel."
সমকালীন বাংলা
২২ ‘আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বর্ননা করিতেছ, তাহা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করিয়াছ।’
বয়ান ফাউন্ডেশন
২২ ‘আর এই তো সে অনুগ্রহ যার খোঁটা তুমি আমাকে দিচ্ছ যে, তুমি বনী ইসরাঈলকে দাস বানিয়ে রেখেছ’।
Arabic, with marks
٢٣ قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
23 Fir'aun (Pharaoh) said: "And what is the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists)?"
সমকালীন বাংলা
২৩ ফির‘আওন বলিল, ‘জগতসমূহের প্রতিপালক আবার কী?’
বয়ান ফাউন্ডেশন
২৩ ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব কে?’
Arabic, with marks
٢٤ قَالَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Hilali & Muhsin Khan
24 [Musa (Moses)] said: "The Lord of the heavens and the earth, and all that is between them, if you seek to be convinced with certainty."
সমকালীন বাংলা
২৪ মূসা বলিল, ‘তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্তকিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’
বয়ান ফাউন্ডেশন
২৪ মূসা বলল, ‘আসমানসমূহ ও যমীন এবং এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাক।’
Arabic, with marks
٢٥ قَالَ لِمَنْ حَوْلَهُ أَلَا تَسْتَمِعُونَ
Hilali & Muhsin Khan
25 [Fir'aun (Pharaoh)] said to those around: "Do you not hear (what he says)?"
সমকালীন বাংলা
২৫ ফির‘আওন তাহার পারিষদবর্গকে লক্ষ্য করিয়া বলিল, ‘তোমরা শুনিতেছ তো !’
বয়ান ফাউন্ডেশন
২৫ ফির‘আউন তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল, ‘তোমরা কি মনোযোগসহ শুনছ না’?
Arabic, with marks
٢٦ قَالَ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
Hilali & Muhsin Khan
26 [Musa (Moses)] said: "Your Lord and the Lord of your ancient fathers!"
সমকালীন বাংলা
২৬ মূসা বলিল, ‘তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক।’
বয়ান ফাউন্ডেশন
২৬ মূসা বলল, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব’।
Arabic, with marks
٢٧ قَالَ إِنَّ رَسُولَكُمُ الَّذِي أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ
Hilali & Muhsin Khan
27 [Fir'aun (Pharaoh)] said: "Verily, your Messenger who has been sent to you is a madman!"
সমকালীন বাংলা
২৭ ফির‘আওন বলিল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল।’
বয়ান ফাউন্ডেশন
২৭ ফির‘আউন বলল, ‘তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল নিশ্চয়ই পাগল’।
Arabic, with marks
٢٨ قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
Hilali & Muhsin Khan
28 [Musa (Moses)] said: "Lord of the east and the west, and all that is between them, if you did but understand!"
সমকালীন বাংলা
২৮ মূসা বলিল, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক; যদি তোমরা বুঝিতে !’
বয়ান ফাউন্ডেশন
২৮ মূসা বলল, ‘তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা বুঝে থাক’।
Arabic, with marks
٢٩ قَالَ لَئِنِ اتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِي لَأَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ
Hilali & Muhsin Khan
29 [Fir'aun (Pharaoh)] said: "If you choose an ilah (god) other than me, I will certainly put you among the prisoners."
সমকালীন বাংলা
২৯ ফির‘আওন বলিল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্রহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব।’
বয়ান ফাউন্ডেশন
২৯ ফির‘আউন বলল, ‘যদি তুমি আমাকে ছাড়া কাউকে ইলাহরূপে গ্রহণ কর, তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব’।
Arabic, with marks
٣٠ قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَيْءٍ مُّبِينٍ
Hilali & Muhsin Khan
30 [Musa (Moses)] said: "Even if I bring you something manifest (and convincing)?"
সমকালীন বাংলা
৩০ মূসা বলিল, ‘আমি যদি তোমার নিকট কোন স্পষ্ট নিদর্শন আনয়ন করি, তবুও?’
বয়ান ফাউন্ডেশন
৩০ মূসা বলল, ‘যদি আমি তোমার কাছে স্পষ্ট কোন বিষয় নিয়ে আসি, তবুও’?
Arabic, with marks
٣١ قَالَ فَأْتِ بِهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
Hilali & Muhsin Khan
31 [Fir'aun (Pharaoh)] said: "Bring it forth then, if you are of the truthful!"
সমকালীন বাংলা
৩১ ফির‘আওন বলিল, ‘তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত কর।’
বয়ান ফাউন্ডেশন
৩১ ফির‘আউন বলল, ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে তা নিয়ে এসো’।
Arabic, with marks
٣٢ فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِينٌ
Hilali & Muhsin Khan
32 So [Musa (Moses)] threw his stick, and behold, it was a serpent, manifest.
সমকালীন বাংলা
৩২ অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল।
বয়ান ফাউন্ডেশন
৩২ অতঃপর সে তার লাঠি ফেলে দিল, ফলে তৎক্ষণাৎ তা একটি স্পষ্ট অজগর হয়ে গেল।
Arabic, with marks
٣٣ وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ
Hilali & Muhsin Khan
33 And he drew out his hand, and behold, it was white to all beholders!
সমকালীন বাংলা
৩৩ এবং মূসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল।
বয়ান ফাউন্ডেশন
৩৩ আর সে তার হাত বের করল, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল-সাদা হয়ে দেখা দিল।
Arabic, with marks
٣٤ قَالَ لِلْمَلَإِ حَوْلَهُ إِنَّ هَٰذَا لَسَاحِرٌ عَلِيمٌ
Hilali & Muhsin Khan
34 [Fir'aun (Pharaoh)] said to the chiefs around him: "Verily! This is indeed a well-versed sorcerer.
সমকালীন বাংলা
৩৪ ফির‘আওন তাহার পারিষদবর্গকে বলিল, ‘এ তো এক সুদক্ষ জাদুকর !
বয়ান ফাউন্ডেশন
৩৪ ফির‘আউন তার আশপাশের পারিষদদের উদ্দেশ্যে বলল, ‘এ তো এক বিজ্ঞ যাদুকর।’
Arabic, with marks
٣٥ يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِ فَمَاذَا تَأْمُرُونَ
Hilali & Muhsin Khan
35 "He wants to drive you out of your land by his sorcery: what is it then that you command?"
সমকালীন বাংলা
৩৫ ‘এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদুবলে বহিষ্কার করিতে চায়। এখন তোমরা কী করিতে বল?’
বয়ান ফাউন্ডেশন
৩৫ ‘সে তোমাদেরকে তার যাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়। অতএব, তোমরা আমাকে কী পরামর্শ দাও?’
Arabic, with marks
٣٦ قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَابْعَثْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ
Hilali & Muhsin Khan
36 They said: "Put him off and his brother (for a while), and send callers to the cities;
সমকালীন বাংলা
৩৬ উহারা বলিল, ‘তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও,
বয়ান ফাউন্ডেশন
৩৬ তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আর সংগ্রহকারীদেরকে নগরে-নগরে পাঠিয়ে দাও।’
Arabic, with marks
٣٧ يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ
Hilali & Muhsin Khan
37 "To bring up to you every well-versed sorcerer."
সমকালীন বাংলা
৩৭ ‘যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে।’
বয়ান ফাউন্ডেশন
৩৭ ‘তারা তোমার নিকট প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে নিয়ে আসুক’।
Arabic, with marks
٣٨ فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
Hilali & Muhsin Khan
38 So the sorcerers were assembled at a fixed time on a day appointed.
সমকালীন বাংলা
৩৮ অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হইল,
বয়ান ফাউন্ডেশন
৩৮ অতঃপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে যাদুকরদের একত্র করা হল।
Arabic, with marks
٣٩ وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
Hilali & Muhsin Khan
39 And it was said to the people: "Are you (too) going to assemble?
সমকালীন বাংলা
৩৯ এবং লোকদেরকে বলা হইল, ‘তোমরাও সমবেত হইতেছ কি?
বয়ান ফাউন্ডেশন
৩৯ আর লোকদের বলা হল, ‘তোমরা কি সমবেত হবে?’
Arabic, with marks
٤٠ لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ إِن كَانُوا هُمُ الْغَالِبِينَ
Hilali & Muhsin Khan
40 "That we may follow the sorcerers [who were on Fir'aun's (Pharaoh) religion of disbelief] if they are the winners."
সমকালীন বাংলা
৪০ যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি, যদি উহারা বিজয়ী হয়।’
বয়ান ফাউন্ডেশন
৪০ ‘যাতে আমরা যাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারা বিজয়ী হয়’।
Arabic, with marks
٤١ فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ
Hilali & Muhsin Khan
41 So when the sorcerers arrived, they said to Fir'aun (Pharaoh): "Will there surely be a reward for us if we are the winners?"
সমকালীন বাংলা
৪১ অতঃপর জাদুকরেরা আসিয়া ফিরা‘আওনকে বলিল, ‘আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো?
বয়ান ফাউন্ডেশন
৪১ অতঃপর যখন যাদুকররা আসল,তারা ফির‘আউনকে বলল,‘যদি আমরাই বিজয়ী হই, তবে আমাদের জন্য কি সত্যিই পুরস্কার আছে?’
Arabic, with marks
٤٢ قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ الْمُقَرَّبِينَ
Hilali & Muhsin Khan
42 He said: "Yes, and you shall then verily be of those brought near (to myself)."
সমকালীন বাংলা
৪২ ফিরা‘আওন বলিল, ‘হ্যাঁ, তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হইবে।’
বয়ান ফাউন্ডেশন
৪২ সে বলল, ‘হ্যাঁ এবং নিশ্চয় তোমরা তখন আমার ঘনিষ্টজনদের অন্তর্ভুক্ত হবে’।
Arabic, with marks
٤٣ قَالَ لَهُم مُّوسَىٰ أَلْقُوا مَا أَنتُم مُّلْقُونَ
Hilali & Muhsin Khan
43 Musa (Moses) said to them: "Throw what you are going to throw!"
সমকালীন বাংলা
৪৩ মূসা উহাদেরকে বলিল, ‘তোমাদের যাহা নিক্ষেপ করিবার তাহা নিক্ষেপ কর।’
বয়ান ফাউন্ডেশন
৪৩ মূসা তাদের বলল, ‘তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর’।
Arabic, with marks
٤٤ فَأَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ الْغَالِبُونَ
Hilali & Muhsin Khan
44 So they threw their ropes and their sticks, and said: "By the might of Fir'aun (Pharaoh), it is we who will certainly win!"
সমকালীন বাংলা
৪৪ অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল, ‘ফির‘আওনের ইয্যতের শপথ! আমরাই বিজয়ী হইব।’
বয়ান ফাউন্ডেশন
৪৪ অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ‘ফির‘আউনের মর্যাদার কসম! অবশ্যই আমরা বিজয়ী হব।’
Arabic, with marks
٤٥ فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
Hilali & Muhsin Khan
45 Then Musa (Moses) threw his stick, and behold, it swallowed up all that they falsely showed!
সমকালীন বাংলা
৪৫ অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, সহসা উহা উহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল।
বয়ান ফাউন্ডেশন
৪৫ তারপর মূসা তার লাঠি ফেলল, ফলে তৎক্ষণাৎ তা তাদের মিথ্যা প্রদর্শনীগুলো গ্রাস করে ফেলল।
Arabic, with marks
٤٦ فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ
Hilali & Muhsin Khan
46 And the sorcerers fell down prostrate.
সমকালীন বাংলা
৪৬ তখন জাদুকরেরা সিজ্দাবনত হইয়া পড়িল।
বয়ান ফাউন্ডেশন
৪৬ ফলে যাদুকররা সিজদাবনত হয়ে পড়ল।
Arabic, with marks
٤٧ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
47 Saying: "We believe in the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
সমকালীন বাংলা
৪৭ এবং বলিল, ‘আমরা ঈমান আনয়ন করিলাম জগতসমূহের প্রতিপালকের প্রতি -
বয়ান ফাউন্ডেশন
৪৭ তারা বলল, ‘আমরা ঈমান আনলাম সকল সৃষ্টির রবের প্রতি’।
Arabic, with marks
٤٨ رَبِّ مُوسَىٰ وَهَارُونَ
Hilali & Muhsin Khan
48 "The Lord of Musa (Moses) and Harun (Aaron)."
সমকালীন বাংলা
৪৮ ‘যিনি মূসা ও হারূনেরও প্রতিপালক।’
বয়ান ফাউন্ডেশন
৪৮ ‘মূসা ও হারুনের রব’।
Arabic, with marks
٤٩ قَالَ آمَنتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ ۖ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
Hilali & Muhsin Khan
49 [Fir'aun (Pharaoh)] said: "You have believed in him before I give you leave. Surely, he indeed is your chief, who has taught you magic! So verily, you shall come to know. Verily, I will cut off your hands and your feet on opposite sides, and I will crucify you all."
সমকালীন বাংলা
৪৯ ফির‘আওন বলিল, ‘কী ! আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে? সে - ই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়াছে। শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই।’
বয়ান ফাউন্ডেশন
৪৯ ফির‘আউন বলল, ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে তোমাদের গুরু যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে। অতএব অচিরেই তোমরা জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাতসমূহ ও তোমাদের পাসমূহ বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং অবশ্যই তোমাদের সকলকে
Arabic, with marks
٥٠ قَالُوا لَا ضَيْرَ ۖ إِنَّا إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Hilali & Muhsin Khan
50 They said: "No harm! Surely, to our Lord (Allah) we are to return.
সমকালীন বাংলা
৫০ উহারা বলিল, ‘কোন ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটই প্রত্যাবর্তন করিব।
বয়ান ফাউন্ডেশন
৫০ তারা বলল, ‘কোন ক্ষতি নেই তাতে। অবশ্যই আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব।’
Arabic, with marks
٥١ إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَن كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
51 "Verily we really hope that our Lord will forgive us our sins, as we are the first of the believers [in Musa (Moses) and in the Monotheism which he has brought from Allah]."
সমকালীন বাংলা
৫১ ‘আমরা তো আশা করি, আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন, কারণ আমরা মু’মিনদের মধ্যে অগ্রণী।’
বয়ান ফাউন্ডেশন
৫১ ‘আমরা আশা করি যে, আমাদের রব আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে প্রথম।’
Arabic, with marks
٥٢ ۞ وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُم مُّتَّبَعُونَ
Hilali & Muhsin Khan
52 And We revealed to Musa (Moses), saying: "Depart by night with My slaves, verily you will be pursued."
সমকালীন বাংলা
৫২ আমি মূসার প্রতি ওহী করিয়াছিলাম এই মর্মে : ‘আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাহির হও, তোমাদের তো পশ্চাদ্ধাবন করা হইবে।’
বয়ান ফাউন্ডেশন
৫২ আর আমি মূসার প্রতি এ মর্মে ওহী পাঠিয়েছিলাম যে, ‘আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা শুরু কর, নিশ্চয়ই তোমাদের পিছু নেয়া হবে।’
Arabic, with marks
٥٣ فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ
Hilali & Muhsin Khan
53 Then Fir'aun (Pharaoh) sent callers to (all) the cities.
সমকালীন বাংলা
৫৩ অতঃপর ফির‘আওন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল,
বয়ান ফাউন্ডেশন
৫৩ অতঃপর ফির‘আউন নগরে- নগরে একত্রকারীদেরকে পাঠাল।
Arabic, with marks
٥٤ إِنَّ هَٰؤُلَاءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
Hilali & Muhsin Khan
54 (Saying): "Verily these indeed are but a small band.
সমকালীন বাংলা
৫৪ এই বলিয়া, ‘ইহারা তো ক্ষুদ্র একটি দল
বয়ান ফাউন্ডেশন
৫৪ ‘নিশ্চয়ই এরা তো ক্ষুদ্র একটি দল।’
Arabic, with marks
٥٥ وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ
Hilali & Muhsin Khan
55 "And verily, they have done what has enraged us.
সমকালীন বাংলা
৫৫ এবং ‘উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে ;
বয়ান ফাউন্ডেশন
৫৫ ‘আর এরা অবশ্যই আমাদের ক্রোধের উদ্রেক ঘটিয়েছে।’
Arabic, with marks
٥٦ وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ
Hilali & Muhsin Khan
56 "But we are a host all assembled, amply fore-warned."
সমকালীন বাংলা
৫৬ এবং আমরা তো সকলেই সদাশংকিত।’
বয়ান ফাউন্ডেশন
৫৬ ‘আর আমরা সবাই তো যথেষ্ট সতর্ক।’
Arabic, with marks
٥٧ فَأَخْرَجْنَاهُم مِّن جَنَّاتٍ وَعُيُونٍ
Hilali & Muhsin Khan
57 So, We expelled them from gardens and springs,
সমকালীন বাংলা
৫৭ পরিণামে আমি ফির‘আওন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যানরাজি ও প্রস্রবণ হইতে
বয়ান ফাউন্ডেশন
৫৭ তারপর আমি তাদেরকে উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম।
Arabic, with marks
٥٨ وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
Hilali & Muhsin Khan
58 Treasures, and every kind of honourable place.
সমকালীন বাংলা
৫৮ এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হইতে।
বয়ান ফাউন্ডেশন
৫৮ আর ধনভান্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে।
Arabic, with marks
٥٩ كَذَٰلِكَ وَأَوْرَثْنَاهَا بَنِي إِسْرَائِيلَ
Hilali & Muhsin Khan
59 Thus [We turned them (Pharaoh's people) out] and We caused the Children of Israel to inherit them.
সমকালীন বাংলা
৫৯ এইরূপই ঘটিয়াছিল এবং বনী ইসরাঈলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী।
বয়ান ফাউন্ডেশন
৫৯ এরূপই এবং আমি বনী ইসরাঈলকে এসবের ওয়ারিস বানিয়েছিলাম।
Arabic, with marks
٦٠ فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
Hilali & Muhsin Khan
60 So they pursued them at sunrise.
সমকালীন বাংলা
৬০ উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল।
বয়ান ফাউন্ডেশন
৬০ তারপর তারা সূর্যোদয়ের প্রাক্কালে তাদের পিছু নিল।
Arabic, with marks
٦١ فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَىٰ إِنَّا لَمُدْرَكُونَ
Hilali & Muhsin Khan
61 And when the two hosts saw each other, the companions of Musa (Moses) said: "We are sure to be overtaken."
সমকালীন বাংলা
৬১ অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল, তখন মূসার সঙ্গীরা বলিল, ‘আমরা তো ধরা পড়িয়া গেলাম।’
বয়ান ফাউন্ডেশন
৬১ অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সাথীরা বলল, অবশ্যই ‘আমরা ধরা পড়ে গেলাম!’
Arabic, with marks
٦٢ قَالَ كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
Hilali & Muhsin Khan
62 [Musa (Moses)] said: "Nay, verily with me is my Lord. He will guide me."
সমকালীন বাংলা
৬২ মূসা বলিল, ‘কখনই নহে ! আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক ; সত্বর তিনি আমাকে পথনির্দেশ করিবেন।’
বয়ান ফাউন্ডেশন
৬২ মূসা বলল, ‘কক্ষনো নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে পথনির্দেশ দেবেন’।
Arabic, with marks
٦٣ فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنِ اضْرِب بِّعَصَاكَ الْبَحْرَ ۖ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ
Hilali & Muhsin Khan
63 Then We revealed to Musa (Moses) (saying): "Strike the sea with your stick." And it parted, and each separate part (of that sea water) became like huge mountain.
সমকালীন বাংলা
৬৩ অতঃপর মূসার প্রতি ওহী করিলাম, ‘তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত কর।’ ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হইয়া গেল ;
বয়ান ফাউন্ডেশন
৬৩ অতঃপর আমি মূসার প্রতি ওহী পাঠালাম, ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত কর।’ ফলে তা বিভক্ত হয়ে গেল। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড়সদৃশ হয়ে গেল।
Arabic, with marks
٦٤ وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ
Hilali & Muhsin Khan
64 Then We brought near the others [Fir'aun's (Pharaoh) party] to that place.
সমকালীন বাংলা
৬৪ আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে,
বয়ান ফাউন্ডেশন
৬৪ আর আমি অপর দলটিকে সেই জায়গায় নিকটবর্তী করলাম,
Arabic, with marks
٦٥ وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُ أَجْمَعِينَ
Hilali & Muhsin Khan
65 And We saved Musa (Moses) and all those with him.
সমকালীন বাংলা
৬৫ এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তাহার সঙ্গী সকলকে,
বয়ান ফাউন্ডেশন
৬৫ আর আমি মূসা ও তার সাথে যারা ছিল সকলকে উদ্ধার করলাম,
Arabic, with marks
٦٦ ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
Hilali & Muhsin Khan
66 Then We drowned the others.
সমকালীন বাংলা
৬৬ তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে।
বয়ান ফাউন্ডেশন
৬৬ তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম।
Arabic, with marks
٦٧ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
67 Verily in this is indeed a sign (or a proof), yet most of them are not believers.
সমকালীন বাংলা
৬৭ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
বয়ান ফাউন্ডেশন
৬৭ নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন নয়।
Arabic, with marks
٦٨ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
68 And verily your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
সমকালীন বাংলা
৬৮ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
৬৮ আর নিশ্চয় তোমার রব তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
٦٩ وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ
Hilali & Muhsin Khan
69 And recite to them the story of Ibrahim (Abraham).
সমকালীন বাংলা
৬৯ উহাদের নিকট ইব্রাহীমের বৃত্তান্ত বর্ণনা কর।
বয়ান ফাউন্ডেশন
৬৯ আর তুমি তাদের নিকট ইবরাহীমের ঘটনা বর্ণনা কর,
Arabic, with marks
٧٠ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ
Hilali & Muhsin Khan
70 When he said to his father and his people: "What do you worship?"
সমকালীন বাংলা
৭০ সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা কিসের ‘ইবাদত কর?’
বয়ান ফাউন্ডেশন
৭০ যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল, ‘তোমরা কিসের ইবাদাত কর?’
Arabic, with marks
٧١ قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ
Hilali & Muhsin Khan
71 They said: "We worship idols, and to them we are ever devoted."
সমকালীন বাংলা
৭১ উহারা বলিল, ‘আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব।’
বয়ান ফাউন্ডেশন
৭১ তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি। অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে রত থাকি’।
Arabic, with marks
٧٢ قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
Hilali & Muhsin Khan
72 He said: "Do they hear you, when you call on (them)?
সমকালীন বাংলা
৭২ সে বলিল, ‘তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে?’
বয়ান ফাউন্ডেশন
৭২ সে বলল, ‘যখন তোমরা ডাক তখন তারা কি তোমাদের সে ডাক শুনতে পায়?’
Arabic, with marks
٧٣ أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
Hilali & Muhsin Khan
73 "Or do they benefit you or do they harm (you)?"
সমকালীন বাংলা
৭৩ ‘অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে?’
বয়ান ফাউন্ডেশন
৭৩ ‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে’?
Arabic, with marks
٧٤ قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ
Hilali & Muhsin Khan
74 They said: "(Nay) but we found our fathers doing so."
সমকালীন বাংলা
৭৪ উহারা বলিল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপই করিতে দেখিয়াছি।’
বয়ান ফাউন্ডেশন
৭৪ তারা বলল, ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই করত’।
Arabic, with marks
٧٥ قَالَ أَفَرَأَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
Hilali & Muhsin Khan
75 He said: "Do you observe that which you have been worshipping -
সমকালীন বাংলা
৭৫ সে বলিল, ‘তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, কিসের পূজা করিতেছ,
বয়ান ফাউন্ডেশন
৭৫ ইবরাহীম বলল, ‘তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, তোমরা যাদের পূজা কর’।
Arabic, with marks
٧٦ أَنتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ
Hilali & Muhsin Khan
76 "You and your ancient fathers?
সমকালীন বাংলা
৭৬ ‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা?
বয়ান ফাউন্ডেশন
৭৬ ‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা?’
Arabic, with marks
٧٧ فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
77 "Verily they are enemies to me, save the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
সমকালীন বাংলা
৭৭ ‘উহারা সকলেই আমার শত্রু, জগতসমূহের প্রতিপালক ব্যতীত;
বয়ান ফাউন্ডেশন
৭৭ ‘সকল সৃষ্টির রব ছাড়া অবশ্যই তারা আমার শত্রু’।
Arabic, with marks
٧٨ الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ
Hilali & Muhsin Khan
78 "Who has created me, and it is He Who guides me.
সমকালীন বাংলা
৭৮ ‘যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন।
বয়ান ফাউন্ডেশন
৭৮ ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনিই আমাকে হিদায়াত দিয়েছেন।’
Arabic, with marks
٧٩ وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ
Hilali & Muhsin Khan
79 "And it is He Who feeds me and gives me to drink.
সমকালীন বাংলা
৭৯ ‘তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়।
বয়ান ফাউন্ডেশন
৭৯ ‘আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান’।
Arabic, with marks
٨٠ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
Hilali & Muhsin Khan
80 "And when I am ill, it is He who cures me.
সমকালীন বাংলা
৮০ ‘এবং রোগ আক্রন্ত হইলে তিনিই আমাকে রোগমুক্ত করেন ;
বয়ান ফাউন্ডেশন
৮০ ‘আর যখন আমি অসুস্থ হই, তখন যিনি আমাকে আরোগ্য করেন’।
Arabic, with marks
٨١ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ
Hilali & Muhsin Khan
81 "And Who will cause me to die, and then will bring me to life (again).
সমকালীন বাংলা
৮১ ‘এবং তিনিই আমার মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনর্জীবিত করিবেন।
বয়ান ফাউন্ডেশন
৮১ ‘আর যিনি আমার মৃত্যু ঘটাবেন তারপর আমাকে জীবিত করবেন’।
Arabic, with marks
٨٢ وَالَّذِي أَطْمَعُ أَن يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ
Hilali & Muhsin Khan
82 "And Who, I hope, will forgive me my faults on the Day of Recompense, (the Day of Resurrection).
সমকালীন বাংলা
৮২ ‘এবং আশা করি, তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন।
বয়ান ফাউন্ডেশন
৮২ ‘আর যিনি আশা করি, বিচার দিবসে আমার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দেবেন’।
Arabic, with marks
٨٣ رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
Hilali & Muhsin Khan
83 My Lord! Bestow Hukm (religious knowledge, right judgement of the affairs and Prophethood) on me, and join me with the righteous.
সমকালীন বাংলা
৮৩ ‘হে আমার প্রতিপালক ! আমাকে জ্ঞান দান কর এবং সৎকর্মপরায়ণদের শামিল কর।
বয়ান ফাউন্ডেশন
৮৩ ‘হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন’।
Arabic, with marks
٨٤ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ
Hilali & Muhsin Khan
84 And grant me an honourable mention in later generations.
সমকালীন বাংলা
৮৪ ‘আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী কর,
বয়ান ফাউন্ডেশন
৮৪ ‘এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন’,
Arabic, with marks
٨٥ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
Hilali & Muhsin Khan
85 And make me one of the inheritors of the Paradise of Delight.
সমকালীন বাংলা
৮৫ ‘এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত কর,
বয়ান ফাউন্ডেশন
৮৫ ‘আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন’।
Arabic, with marks
٨٦ وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ
Hilali & Muhsin Khan
86 And forgive my father, verily he is of the erring.
সমকালীন বাংলা
৮৬ ‘আর আমার পিতাকে ক্ষমা কর, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন।
বয়ান ফাউন্ডেশন
৮৬ ‘আর আমার পিতাকে ক্ষমা করুন; নিশ্চয় সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল’।
Arabic, with marks
٨٧ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
Hilali & Muhsin Khan
87 And disgrace me not on the Day when (all the creatures) will be resurrected.
সমকালীন বাংলা
৮৭ ‘এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে
বয়ান ফাউন্ডেশন
৮৭ ‘আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না’।
Arabic, with marks
٨٨ يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
Hilali & Muhsin Khan
88 The Day whereon neither wealth nor sons will avail,
সমকালীন বাংলা
৮৮ ‘যেদিন ধন - সম্পদ ও সন্তান - সন্ততি কোন কাজে আসিবে না ;
বয়ান ফাউন্ডেশন
৮৮ ‘যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন উপকারে আসবে না’।
Arabic, with marks
٨٩ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
Hilali & Muhsin Khan
89 Except him who brings to Allah a clean heart [clean from Shirk (polytheism) and Nifaq (hypocrisy)]."
সমকালীন বাংলা
৮৯ সেদিন উপকৃত হইবে কেবল সে, যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধকরণ অন্তর লইয়া।
বয়ান ফাউন্ডেশন
৮৯ ‘তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে’।
Arabic, with marks
٩٠ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
Hilali & Muhsin Khan
90 And Paradise will be brought near to the Muttaqun (the pious - See V.2:2).
সমকালীন বাংলা
৯০ মুত্তাকীদের নিকটবর্তী করা হইবে জান্নাত,
বয়ান ফাউন্ডেশন
৯০ আর মুত্তাকীদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে,
Arabic, with marks
٩١ وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ
Hilali & Muhsin Khan
91 And the (Hell) Fire will be placed in full view of the erring.
সমকালীন বাংলা
৯১ এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম ;
বয়ান ফাউন্ডেশন
৯১ এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে।
Arabic, with marks
٩٢ وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
Hilali & Muhsin Khan
92 And it will be said to them: "Where are those (the false gods whom you used to set up as rivals with Allah) that you used to worship.
সমকালীন বাংলা
৯২ উহাদেরকে বলা হইবে, ‘তাহারা কোথায়, তোমরা যাহাদের ‘ইবাদত করিতে -
বয়ান ফাউন্ডেশন
৯২ আর তাদেরকে বলা হবে, ‘তারা কোথায় যাদের তোমরা ইবাদাত করতে’?
Arabic, with marks
٩٣ مِن دُونِ اللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
Hilali & Muhsin Khan
93 "Instead of Allah? Can they help you or (even) help themselves?"
সমকালীন বাংলা
৯৩ আল্লাহর পরিবর্তে? উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষার করিতে সক্ষম?
বয়ান ফাউন্ডেশন
৯৩ আল্লাহ ছাড়া? তারা কি তোমাদেরকে সাহায্য করছে, না নিজেদের সাহায্য করতে পারছে?
Arabic, with marks
٩٤ فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ
Hilali & Muhsin Khan
94 Then they will be thrown on their faces into the (Fire), they and the Ghawun (devils, and those who were in error).
সমকালীন বাংলা
৯৪ অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া,
বয়ান ফাউন্ডেশন
৯৪ অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে,
Arabic, with marks
٩٥ وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
Hilali & Muhsin Khan
95 And the whole hosts of Iblis (Satan) together.
সমকালীন বাংলা
৯৫ এবং ইব্লীসের বাহিনীর সকলকেও।
বয়ান ফাউন্ডেশন
৯৫ আর ইবলীসের সকল সৈন্যবাহিনীকে।
Arabic, with marks
٩٦ قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
Hilali & Muhsin Khan
96 They will say while contending therein,
সমকালীন বাংলা
৯৬ উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া বলিবে,
বয়ান ফাউন্ডেশন
৯৬ সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে,
Arabic, with marks
٩٧ تَاللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ مُّبِينٍ
Hilali & Muhsin Khan
97 By Allah, we were truly in a manifest error,
সমকালীন বাংলা
৯৭ আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বভ্রিান্ততিে লপ্তি ছলিাম।
বয়ান ফাউন্ডেশন
৯৭ আল্লাহর কসম! আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম',
Arabic, with marks
٩٨ إِذْ نُسَوِّيكُم بِرَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
98 When We held you (false gods) as equals (in worship) with the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists);
সমকালীন বাংলা
৯৮ ‘যখন আমরা তোমাদেরকে জগতসমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করিতাম।
বয়ান ফাউন্ডেশন
৯৮ ‘যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম’।
Arabic, with marks
٩٩ وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ
Hilali & Muhsin Khan
99 And none has brought us into error except the Mujrimun [Iblis (Satan) and those of human beings who commit crimes, murderers, polytheists, oppressors].
সমকালীন বাংলা
৯৯ ‘আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল।
বয়ান ফাউন্ডেশন
৯৯ ‘আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিল’;
Arabic, with marks
١٠٠ فَمَا لَنَا مِن شَافِعِينَ
Hilali & Muhsin Khan
100 Now we have no intercessors,
সমকালীন বাংলা
১০০ ‘পরিণামে আমাদের কোন সুপারিশকারী নাই।
বয়ান ফাউন্ডেশন
১০০ ‘অতএব, আমাদের কোন সুপারিশকারী নেই’।
Arabic, with marks
١٠١ وَلَا صَدِيقٍ حَمِيمٍ
Hilali & Muhsin Khan
101 Nor a close friend (to help us).
সমকালীন বাংলা
১০১ ‘এবং কোন সহৃদয় বন্ধুও নাই।
বয়ান ফাউন্ডেশন
১০১ ‘এবং কোন অন্তরঙ্গ বন্ধুও নেই’।
Arabic, with marks
١٠٢ فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
102 (Alas!) If we only had a chance to return (to the world), we shall truly be among the believers!
সমকালীন বাংলা
১০২ ‘হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত, তাহা হইলে আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম!
বয়ান ফাউন্ডেশন
১০২ ‘হায়, আমাদের যদি আরেকটি সুযোগ হত, তবে আমরা মুমিনদের অর্ন্তভুক্ত হতাম’।
Arabic, with marks
١٠٣ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
103 Verily in this is indeed a sign, yet most of them are not believers.
সমকালীন বাংলা
১০৩ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশ মু’মিন নহে।
বয়ান ফাউন্ডেশন
১০৩ নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মুমিন নয়।
Arabic, with marks
١٠٤ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
104 And verily, your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
সমকালীন বাংলা
১০৪ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
১০৪ আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٠٥ كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ
Hilali & Muhsin Khan
105 The people of Nuh (Noah) belied the Messengers.
সমকালীন বাংলা
১০৫ নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল।
বয়ান ফাউন্ডেশন
১০৫ নূহ-এর কওম রাসূলদেরকে অস্বীকার করেছিল।
Arabic, with marks
١٠٦ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Hilali & Muhsin Khan
106 When their brother Nuh (Noah) said to them: "Will you not fear Allah and obey Him?
সমকালীন বাংলা
১০৬ যখন উহাদের ভ্রাতা নূহ্ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
বয়ান ফাউন্ডেশন
১০৬ যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?
Arabic, with marks
١٠٧ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Hilali & Muhsin Khan
107 "I am a trustworthy Messenger to you.
সমকালীন বাংলা
১০৭ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
বয়ান ফাউন্ডেশন
১০৭ ‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল’।
Arabic, with marks
١٠٨ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
Hilali & Muhsin Khan
108 "So fear Allah, keep your duty to Him, and obey me.
সমকালীন বাংলা
১০৮ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
বয়ান ফাউন্ডেশন
১০৮ ‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।
Arabic, with marks
١٠٩ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
109 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
সমকালীন বাংলা
১০৯ ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না ; আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।
বয়ান ফাউন্ডেশন
১০৯ ‘আর এর উপর আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না; আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট’।
Arabic, with marks
١١٠ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
Hilali & Muhsin Khan
110 "So keep your duty to Allah, fear Him and obey me."
সমকালীন বাংলা
১১০ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
বয়ান ফাউন্ডেশন
১১০ ‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।
Arabic, with marks
١١١ ۞ قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ
Hilali & Muhsin Khan
111 They said: "Shall we believe in you, when the meanest (of the people) follow you?"
সমকালীন বাংলা
১১১ উহারা বলিল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করিতেছে?’
বয়ান ফাউন্ডেশন
১১১ ‘তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নিম্নশ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে’?
Arabic, with marks
١١٢ قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ
Hilali & Muhsin Khan
112 He said: "And what knowledge have I of what they used to do?
সমকালীন বাংলা
১১২ নূহ্ বলিল, ‘উহারা কী করিত তাহা আমার জানা নাই।’
বয়ান ফাউন্ডেশন
১১২ নূহ বলল, ‘তারা কি করে তা জানা আমার কী প্রয়োজন’?
Arabic, with marks
١١٣ إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّي ۖ لَوْ تَشْعُرُونَ
Hilali & Muhsin Khan
113 "Their account is only with my Lord, if you could (but) know.
সমকালীন বাংলা
১১৩ উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ; যদি তোমরা বুঝিতে!
বয়ান ফাউন্ডেশন
১১৩ ‘তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা জানতে’।
Arabic, with marks
١١٤ وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
114 "And I am not going to drive away the believers.
সমকালীন বাংলা
১১৪ ‘মু’মিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে।
বয়ান ফাউন্ডেশন
১১৪ ‘আর আমি তো মুমিনদেরকে তাড়িয়ে দেয়ার নই’।
Arabic, with marks
١١٥ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
Hilali & Muhsin Khan
115 I am only a plain warner."
সমকালীন বাংলা
১১৫ ‘আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।’
বয়ান ফাউন্ডেশন
১১৫ ‘আমি তো কেবল সুস্পষ্ট সতর্ককারী’।
Arabic, with marks
١١٦ قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ
Hilali & Muhsin Khan
116 They said: "If you cease not, O Nuh (Noah) you will surely be among those stoned (to death)."
সমকালীন বাংলা
১১৬ উহারা বলিল, ‘হে নূহ্ ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের শামিল হইবে।’
বয়ান ফাউন্ডেশন
১১৬ তারা বলল, ‘হে নূহ, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে’।
Arabic, with marks
١١٧ قَالَ رَبِّ إِنَّ قَوْمِي كَذَّبُونِ
Hilali & Muhsin Khan
117 He said: "My Lord! Verily, my people have belied me.
সমকালীন বাংলা
১১৭ নূহ্ বলিল, ‘হে আমার প্রতিপালক ! আমার সম্প্রদায়ই তো আমাকে অস্বীকার করিতেছে।
বয়ান ফাউন্ডেশন
১১৭ নূহ বলল, ‘হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে’;
Arabic, with marks
١١٨ فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ الْمُؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
118 Therefore judge You between me and them, and save me and those of the believers who are with me."
সমকালীন বাংলা
১১৮ ‘সুতরাং তুমি আমার ও উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মু’মিন আছে, তাহাদেরকে রক্ষা কর।’
বয়ান ফাউন্ডেশন
১১৮ ‘সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন , আছে তাদেরকে রক্ষা করুন’।
Arabic, with marks
١١٩ فَأَنجَيْنَاهُ وَمَن مَّعَهُ فِي الْفُلْكِ الْمَشْحُونِ
Hilali & Muhsin Khan
119 And We saved him and those with him in the laden ship.
সমকালীন বাংলা
১১৯ অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল, তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌযানে।
বয়ান ফাউন্ডেশন
১১৯ অতঃপর আমি তাকে এবং তার সাথে যারা বোঝাই নৌকায় ছিল তাদেরকে নাজাত দিলাম।
Arabic, with marks
١٢٠ ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ الْبَاقِينَ
Hilali & Muhsin Khan
120 Then We drowned the rest (disbelievers) thereafter.
সমকালীন বাংলা
১২০ তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম।
বয়ান ফাউন্ডেশন
১২০ তারপর বাকীদের ডুবিয়ে দিলাম।
Arabic, with marks
١٢١ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
121 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
সমকালীন বাংলা
১২১ ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নহে।
বয়ান ফাউন্ডেশন
১২১ নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের বেশীর ভাগ মুমিন ছিল না।
Arabic, with marks
١٢٢ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
122 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
সমকালীন বাংলা
১২২ এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
১২২ আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٢٣ كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ
Hilali & Muhsin Khan
123 'Ad (people) belied the Messengers.
সমকালীন বাংলা
১২৩ ‘আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল।
বয়ান ফাউন্ডেশন
১২৩ ‘আদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল,
Arabic, with marks
١٢٤ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ
Hilali & Muhsin Khan
124 When their brother Hud said to them: "Will you not fear Allah and obey Him?
সমকালীন বাংলা
১২৪ যখন উহাদের ভ্রাতা হূদ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
বয়ান ফাউন্ডেশন
১২৪ যখন তাদের ভাই হূদ তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?
Arabic, with marks
١٢٥ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Hilali & Muhsin Khan
125 "Verily I am a trustworthy Messenger to you.
সমকালীন বাংলা
১২৫ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
বয়ান ফাউন্ডেশন
১২৫ ‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল’।
Arabic, with marks
١٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
Hilali & Muhsin Khan
126 "So fear Allah, keep your duty to Him, and obey me.
সমকালীন বাংলা
১২৬ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
বয়ান ফাউন্ডেশন
১২৬ ‘সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।
Arabic, with marks
١٢٧ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
127 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn, and all that exists).
সমকালীন বাংলা
১২৭ ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকট আছে।
বয়ান ফাউন্ডেশন
১২৭ ‘আর এর উপর আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।
Arabic, with marks
١٢٨ أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ
Hilali & Muhsin Khan
128 "Do you build high palaces on every high place, while you do not live in them?
সমকালীন বাংলা
১২৮ ‘তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক?
বয়ান ফাউন্ডেশন
১২৮ ‘তোমরা কি প্রতিটি উঁচু স্থানে বেহুদা স্তম্ভ নির্মাণ করছ’?
Arabic, with marks
١٢٩ وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
Hilali & Muhsin Khan
129 "And do you get for yourselves palaces (fine buildings) as if you will live therein for ever.
সমকালীন বাংলা
১২৯ ‘আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে, তোমরা চিরস্থায়ী হইবে।
বয়ান ফাউন্ডেশন
১২৯ ‘আর তোমরা সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা স্থায়ী হবে’।
Arabic, with marks
١٣٠ وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ
Hilali & Muhsin Khan
130 "And when you seize (somebody), seize you (him) as tyrants?
সমকালীন বাংলা
১৩০ ‘এবং যখন তোমরা আঘাত হান তখন আঘাত হানিয়া থাক কঠোরভাবে।
বয়ান ফাউন্ডেশন
১৩০ ‘আর তোমরা যখন কাউকে পাকড়াও কর, পাকড়াও কর স্বেচ্ছাচারী হয়ে’।
Arabic, with marks
١٣١ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
Hilali & Muhsin Khan
131 "So fear Allah, keep your duty to Him, and obey me.
সমকালীন বাংলা
১৩১ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
বয়ান ফাউন্ডেশন
১৩১ ‘সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমাকে অনুসরণ কর’।
Arabic, with marks
١٣٢ وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
Hilali & Muhsin Khan
132 "And keep your duty to Him, fear Him Who has aided you with all (good things) that you know.
সমকালীন বাংলা
১৩২ ‘ভয় কর তাঁহাকে যিনি তোমাদেরকে দান করিয়াছেন সেই সমুদয়, যাহা তোমরা জান।
বয়ান ফাউন্ডেশন
১৩২ আর তাঁকে ভয় কর যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু দিয়ে, যা তোমরা জান'।
Arabic, with marks
١٣٣ أَمَدَّكُم بِأَنْعَامٍ وَبَنِينَ
Hilali & Muhsin Khan
133 "He has aided you with cattle and children.
সমকালীন বাংলা
১৩৩ ‘তিনি তোমাদেরকে দান করিয়াছেন চতুষ্পদ জন্তু ও সন্তান - সন্ততি।
বয়ান ফাউন্ডেশন
১৩৩ ‘তিনি তোমাদেরকে সাহায্য করেছেন চতুষ্পদ জন্তু ও সন্তান-সন্ততি দ্বারা’,
Arabic, with marks
١٣٤ وَجَنَّاتٍ وَعُيُونٍ
Hilali & Muhsin Khan
134 "And gardens and springs.
সমকালীন বাংলা
১৩৪ ‘উদ্যান ও প্রস্রবণ;
বয়ান ফাউন্ডেশন
১৩৪ ‘আর উদ্যান ও ঝর্ণা দ্বারা’।
Arabic, with marks
١٣٥ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Hilali & Muhsin Khan
135 "Verily, I fear for you the torment of a Great Day."
সমকালীন বাংলা
১৩৫ ‘আমি তো তোমাদের জন্য আশংকা করি মহাদিবসের শাস্তির।’
বয়ান ফাউন্ডেশন
১৩৫ ‘নিশ্চয় আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের ভয় করছি’।
Arabic, with marks
١٣٦ قَالُوا سَوَاءٌ عَلَيْنَا أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ الْوَاعِظِينَ
Hilali & Muhsin Khan
136 They said: "It is the same to us whether you preach or be not of those who preach.
সমকালীন বাংলা
১৩৬ উহারা বলিল, ‘তুমি উপদেশ দাও অথবা না - ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।
বয়ান ফাউন্ডেশন
১৩৬ তারা বলল, ‘তুমি আমাদের উপদেশ দাও অথবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান’।
Arabic, with marks
١٣٧ إِنْ هَٰذَا إِلَّا خُلُقُ الْأَوَّلِينَ
Hilali & Muhsin Khan
137 "This is no other than the false tales and religion of the ancients, [Tafsir At-Tabari]
সমকালীন বাংলা
১৩৭ ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব।
বয়ান ফাউন্ডেশন
১৩৭ ‘এটি তো পূর্ববর্তীদেরই চরিত্র,।
Arabic, with marks
١٣٨ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
Hilali & Muhsin Khan
138 "And we are not going to be punished."
সমকালীন বাংলা
১৩৮ ‘আমরা শাস্তিপ্রাপ্তদের শামিল নই।’
বয়ান ফাউন্ডেশন
১৩৮ ‘আর আমরা আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না’।
Arabic, with marks
١٣٩ فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَاهُمْ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
139 So they belied him, and We destroyed them. Verily in this is indeed a sign, yet most of them are not believers.
সমকালীন বাংলা
১৩৯ অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম। ইহাতে অবশ্যই আছে নিদর্শন ; কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
বয়ান ফাউন্ডেশন
১৩৯ অতঃপর তারা তাকে অস্বীকার করল, ফলে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম; নিশ্চয় এতে নিদর্শন রয়েছে। আর তাদের অধিকাংশ মুমিন ছিল না।
Arabic, with marks
١٤٠ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
140 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
সমকালীন বাংলা
১৪০ এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
১৪০ আর নিশ্চয় তোমার রব তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٤١ كَذَّبَتْ ثَمُودُ الْمُرْسَلِينَ
Hilali & Muhsin Khan
141 Thamud (people) belied the Messengers.
সমকালীন বাংলা
১৪১ সামূদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল।
বয়ান ফাউন্ডেশন
১৪১ সামূদ জাতি রাসুলদেরকে অস্বীকার করেছিল,
Arabic, with marks
١٤٢ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلَا تَتَّقُونَ
Hilali & Muhsin Khan
142 When their brother Salih said to them: "Will you not fear Allah and obey Him?
সমকালীন বাংলা
১৪২ যখন উহাদের ভ্রাতা সালিহ্ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
বয়ান ফাউন্ডেশন
১৪২ যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?
Arabic, with marks
١٤٣ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Hilali & Muhsin Khan
143 "I am a trustworthy Messenger to you.
সমকালীন বাংলা
১৪৩ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
বয়ান ফাউন্ডেশন
১৪৩ ‘নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল’;
Arabic, with marks
١٤٤ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
Hilali & Muhsin Khan
144 "So fear Allah, keep your duty to Him, and obey me.
সমকালীন বাংলা
১৪৪ অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
বয়ান ফাউন্ডেশন
১৪৪ ‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।
Arabic, with marks
١٤٥ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
145 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
সমকালীন বাংলা
১৪৫ ‘তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছাড়িয়া রাখা হইবে, যাহা এইখানে আছে উহাতে -
বয়ান ফাউন্ডেশন
১৪৫ ‘আর এর উপর আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।
Arabic, with marks
١٤٦ أَتُتْرَكُونَ فِي مَا هَاهُنَا آمِنِينَ
Hilali & Muhsin Khan
146 "Will you be left secure in that which you have here?
সমকালীন বাংলা
১৪৬ ‘উদ্যানে, প্রস্রবণে
বয়ান ফাউন্ডেশন
১৪৬ ‘তোমাদেরকে কি এখানে যা আছে তাতে নিরাপদে ছেড়ে দেয়া হবে’?
Arabic, with marks
١٤٧ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
Hilali & Muhsin Khan
147 "In gardens and springs.
সমকালীন বাংলা
১৪৭ ‘উদ্যানে, প্রস্রবণে
বয়ান ফাউন্ডেশন
১৪৭ ‘উদ্যান ও ঝর্ণায়’,
Arabic, with marks
١٤٨ وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
Hilali & Muhsin Khan
148 And green crops (fields) and date-palms with soft spadix.
সমকালীন বাংলা
১৪৮ ‘ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছবিশিষ্ট খর্জুর বাগানে?
বয়ান ফাউন্ডেশন
১৪৮ ‘আর ক্ষেত-খামার ও কোমল শীষবিশিষ্ট খেজুর বাগানে’?
Arabic, with marks
١٤٩ وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ
Hilali & Muhsin Khan
149 "And you hew out in the mountains, houses with great skill.
সমকালীন বাংলা
১৪৯ ‘তোমরা তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিতেছ।
বয়ান ফাউন্ডেশন
১৪৯ ‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ী নির্মাণ করছ’।
Arabic, with marks
١٥٠ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
Hilali & Muhsin Khan
150 "So fear Allah, keep your duty to Him, and obey me.
সমকালীন বাংলা
১৫০ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
বয়ান ফাউন্ডেশন
১৫০ ‘সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।
Arabic, with marks
١٥١ وَلَا تُطِيعُوا أَمْرَ الْمُسْرِفِينَ
Hilali & Muhsin Khan
151 "And follow not the command of Al-Musrifun [i.e. their chiefs: leaders who were polytheists, criminals and sinners],
সমকালীন বাংলা
১৫১ ‘এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য করিও না ;
বয়ান ফাউন্ডেশন
১৫১ ‘এবং সীমালংঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না’-
Arabic, with marks
١٥٢ الَّذِينَ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
Hilali & Muhsin Khan
152 "Who make mischief in the land, and reform not."
সমকালীন বাংলা
১৫২ ‘যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না।’
বয়ান ফাউন্ডেশন
১৫২ ‘যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না’।
Arabic, with marks
١٥٣ قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ
Hilali & Muhsin Khan
153 They said: "You are only of those bewitched!
সমকালীন বাংলা
১৫৩ উহারা বলিল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
বয়ান ফাউন্ডেশন
১৫৩ তারা বলল, ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।
Arabic, with marks
١٥٤ مَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِآيَةٍ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
Hilali & Muhsin Khan
154 "You are but a human being like us. Then bring us a sign if you are of the truthful."
সমকালীন বাংলা
১৫৪ ‘তুমি তো আমাদের মত একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।’
বয়ান ফাউন্ডেশন
১৫৪ ‘তুমি তো কেবল আমাদের মত মানুষ, সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে কোন নিদর্শন নিয়ে এসো’।
Arabic, with marks
١٥٥ قَالَ هَٰذِهِ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ
Hilali & Muhsin Khan
155 He said: "Here is a she-camel: it has a right to drink (water), and you have a right to drink (water) (each) on a day, known.
সমকালীন বাংলা
১৫৫ সালিহ্ বলিল, ‘এই একটি উষ্ট্রী, ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা ;
বয়ান ফাউন্ডেশন
১৫৫ সালিহ বলল, ‘এটি একটি উষ্ট্রী; তার জন্য পানি পানের পালা একদিন আর তোমাদের পানি পানের পালা আরেক নির্দিষ্ট দিনে’।
Arabic, with marks
١٥٦ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
Hilali & Muhsin Khan
156 "And touch her not with harm, lest the torment of a Great Day should seize you."
সমকালীন বাংলা
১৫৬ ‘এবং উহার কোন অনিষ্ট সাধন করিও না; করিলে মহাদিবসের শাস্তিতোমাদের উপর আপতিত হইবে।’
বয়ান ফাউন্ডেশন
১৫৬ ‘আর তোমরা তাকে কোন অনিষ্ট কিছু করো না; যদি কর তবে এক মহাদিবসের আযাব তোমাদেরকে পেয়ে বসবে’।
Arabic, with marks
١٥٧ فَعَقَرُوهَا فَأَصْبَحُوا نَادِمِينَ
Hilali & Muhsin Khan
157 But they killed her, and then they became regretful.
সমকালীন বাংলা
১৫৭ কিন্তু উহারা উহাকে বধ করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল।
বয়ান ফাউন্ডেশন
১৫৭ অতঃপর তারা সেটি জবেহ করল; ফলে তারা অনুতপ্ত হল।
Arabic, with marks
١٥٨ فَأَخَذَهُمُ الْعَذَابُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
158 So the torment overtook them. Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
সমকালীন বাংলা
১৫৮ অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
বয়ান ফাউন্ডেশন
১৫৮ অতএব আযাব তাদেরকে পাকড়াও করল, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না।
Arabic, with marks
١٥٩ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
159 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
সমকালীন বাংলা
১৫৯ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
১৫৯ আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু্।
Arabic, with marks
١٦٠ كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ
Hilali & Muhsin Khan
160 The people of Lut (Lot) (-who dwelt in the town of Sodom in Palestine) belied the Messengers.
সমকালীন বাংলা
১৬০ লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল,
বয়ান ফাউন্ডেশন
১৬০ লূতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল।
Arabic, with marks
١٦١ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Hilali & Muhsin Khan
161 When their brother Lut (Lot) said to them: "Will you not fear Allah and obey Him?
সমকালীন বাংলা
১৬১ যখন উহাদের ভ্রাতা লূত উহাদেরকে বলিল, তোমারা কি সাবধান হইবে না?
বয়ান ফাউন্ডেশন
১৬১ যখন তাদেরকে তাদের ভাই লূত বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?
Arabic, with marks
١٦٢ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Hilali & Muhsin Khan
162 "Verily I am a trustworthy Messenger to you.
সমকালীন বাংলা
১৬২ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
বয়ান ফাউন্ডেশন
১৬২ ‘নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল’।
Arabic, with marks
١٦٣ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
Hilali & Muhsin Khan
163 "So fear Allah, keep your duty to Him, and obey me.
সমকালীন বাংলা
১৬৩ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
বয়ান ফাউন্ডেশন
১৬৩ ‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।
Arabic, with marks
١٦٤ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
164 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
সমকালীন বাংলা
১৬৪ ‘আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।
বয়ান ফাউন্ডেশন
১৬৪ ‘আর আমি এর উপর তোমাদের নিকট কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।
Arabic, with marks
١٦٥ أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
165 "Go you in unto the males of the 'Alamin (mankind),
সমকালীন বাংলা
১৬৫ ‘বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও,
বয়ান ফাউন্ডেশন
১৬৫ ‘সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথে উপগত হও’?
Arabic, with marks
١٦٦ وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَاجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
Hilali & Muhsin Khan
166 "And leave those whom Allah has created for you to be your wives? Nay, you are a trespassing people!"
সমকালীন বাংলা
১৬৬ ‘এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাক। তোমরা তো সীমালংঘনকারী সম্প্রদায়।’
বয়ান ফাউন্ডেশন
১৬৬ ‘আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা ত্যাগ কর, বরং তোমরা এক সীমালংঘনকারী সম্প্রদায়’।
Arabic, with marks
١٦٧ قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا لُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ
Hilali & Muhsin Khan
167 They said: "If you cease not O Lut (Lot)! verily, you will be one of those who are driven out!"
সমকালীন বাংলা
১৬৭ উহারা বলিল, ‘হে লূত ! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে।’
বয়ান ফাউন্ডেশন
১৬৭ তারা বলল, ‘হে লূত, তুমি যদি বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিস্কৃতদের অন্তর্ভুক্ত হবে’।
Arabic, with marks
١٦٨ قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ الْقَالِينَ
Hilali & Muhsin Khan
168 He said: "I am, indeed, of those who disapprove with severe anger and fury your (this evil) action (of sodomy).
সমকালীন বাংলা
১৬৮ লূত বলিল, ‘আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি।
বয়ান ফাউন্ডেশন
১৬৮ লূত বলল, ‘নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি’।
Arabic, with marks
١٦٩ رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ
Hilali & Muhsin Khan
169 "My Lord! Save me and my family from what they do."
সমকালীন বাংলা
১৬৯ ‘হে আমার প্রতিপালক ! আমাকে এবং আমার পরিবার - পরিজনকে, উহারা যাহা করে, তাহা হইতে রক্ষা কর।
বয়ান ফাউন্ডেশন
১৬৯ ‘হে আমার রব, তারা যা করছে, তা থেকে আমাকে ও আমার পরিবার-পরিজনকে তুমি রক্ষা কর’।
Arabic, with marks
١٧٠ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
Hilali & Muhsin Khan
170 So We saved him and his family, all,
সমকালীন বাংলা
১৭০ অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিবার - পরিজন সকলকে রক্ষা করিলাম
বয়ান ফাউন্ডেশন
১৭০ অতঃপর আমি তাকে ও তার পরিবার-পরিজন সবাইকে রক্ষা করলাম।
Arabic, with marks
١٧١ إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
Hilali & Muhsin Khan
171 Except an old woman (his wife) among those who remained behind.
সমকালীন বাংলা
১৭১ এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
বয়ান ফাউন্ডেশন
১৭১ পেছনে অবস্থানকারিণী এক বৃদ্ধা ছাড়া।
Arabic, with marks
١٧٢ ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
Hilali & Muhsin Khan
172 Then afterward We destroyed the others.
সমকালীন বাংলা
১৭২ অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম।
বয়ান ফাউন্ডেশন
১৭২ তারপর অন্যদেরকে আমি ধ্বংস করে দিলাম।
Arabic, with marks
١٧٣ وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ
Hilali & Muhsin Khan
173 And We rained on them a rain (of torment). And how evil was the rain of those who had been warned!
সমকালীন বাংলা
১৭৩ তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
বয়ান ফাউন্ডেশন
১৭৩ আর আমি তাদের উপর শিলাবৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং সেই বৃষ্টি ভয় প্রদর্শিতদের জন্য কতইনা মন্দ ছিল!
Arabic, with marks
١٧٤ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
174 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
সমকালীন বাংলা
১৭৪ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
বয়ান ফাউন্ডেশন
১৭৪ নিশ্চয় এতে এক নিদর্শন রয়েছে। আর তাদের অধিকাংশই মুমিন ছিল না।
Arabic, with marks
١٧٥ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
175 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
সমকালীন বাংলা
১৭৫ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
১৭৫ আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٧٦ كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ
Hilali & Muhsin Khan
176 The dwellers of Al-Aikah [near Madyan (Midian)] belied the Messengers.
সমকালীন বাংলা
১৭৬ আয়কাবাসীরা রাসূলগণকে অস্বীকার করিয়াছিল,
বয়ান ফাউন্ডেশন
১৭৬ আইকার অধিবাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছিল।
Arabic, with marks
١٧٧ إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
Hilali & Muhsin Khan
177 When Shu'aib said to them: "Will you not fear Allah (and obey Him)?
সমকালীন বাংলা
১৭৭ যখন শু‘আয়ব উহাদেরকে বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না?
বয়ান ফাউন্ডেশন
১৭৭ যখন শু‘আইব তাদেরকে বলল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?
Arabic, with marks
١٧٨ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Hilali & Muhsin Khan
178 "I am a trustworthy Messenger to you.
সমকালীন বাংলা
১৭৮ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
বয়ান ফাউন্ডেশন
১৭৮ ‘নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল’।
Arabic, with marks
١٧٩ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
Hilali & Muhsin Khan
179 "So fear Allah, keep your duty to Him, and obey me.
সমকালীন বাংলা
১৭৯ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
বয়ান ফাউন্ডেশন
১৭৯ ‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।
Arabic, with marks
١٨٠ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
180 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
সমকালীন বাংলা
১৮০ ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না। আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।
বয়ান ফাউন্ডেশন
১৮০ ‘আর আমি এর উপর তোমাদের নিকট কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।
Arabic, with marks
١٨١ ۞ أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ
Hilali & Muhsin Khan
181 "Give full measure, and cause no loss (to others).
সমকালীন বাংলা
১৮১ ‘তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে ; যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না।
বয়ান ফাউন্ডেশন
১৮১ ‘মাপ পূর্ণ করে দাও এবং যারা মাপে ঘাটতি করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না’।
Arabic, with marks
١٨٢ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ
Hilali & Muhsin Khan
182 "And weigh with the true and straight balance.
সমকালীন বাংলা
১৮২ সােজা দাঁড় - িপাল্লায় ওজন কর।
বয়ান ফাউন্ডেশন
১৮২ ‘আর সঠিক দাঁড়ি পাল্লায় ওজন কর’।
Arabic, with marks
١٨٣ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
Hilali & Muhsin Khan
183 "And defraud not people by reducing their things, nor do evil, making corruption and mischief in the land.
সমকালীন বাংলা
১৮৩ ‘লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না।
বয়ান ফাউন্ডেশন
১৮৩ আর লোকদেরকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং যমীনে ফাসাদ সৃষ্টি করো না'।
Arabic, with marks
١٨٤ وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ
Hilali & Muhsin Khan
184 "And fear Him Who created you and the generations of the men of old."
সমকালীন বাংলা
১৮৪ ‘এবং ভয় কর তাঁহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন।’
বয়ান ফাউন্ডেশন
১৮৪ ‘যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্মসমূহকে সৃষ্টি করেছেন, তাঁর তাকওয়া অবলম্বন কর’।
Arabic, with marks
١٨٥ قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ
Hilali & Muhsin Khan
185 They said: "You are only one of those bewitched!
সমকালীন বাংলা
১৮৫ উহারা বলিল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত ;
বয়ান ফাউন্ডেশন
১৮৫ তারা বলল, ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত’।
Arabic, with marks
١٨٦ وَمَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ
Hilali & Muhsin Khan
186 "You are but a human being like us and verily, we think that you are one of the liars!
সমকালীন বাংলা
১৮৬ ‘তুমি আমাদের মতই একজন মানুষ। আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের অন্যতম।
বয়ান ফাউন্ডেশন
১৮৬ ‘তুমি কেবল আমাদের মত একজন মানুষ। আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি’।
Arabic, with marks
١٨٧ فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَاءِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
Hilali & Muhsin Khan
187 "So cause a piece of the heaven to fall on us, if you are of the truthful!"
সমকালীন বাংলা
১৮৭ ‘তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলিয়া দাও।’
বয়ান ফাউন্ডেশন
১৮৭ ‘অতএব, তুমি যদি সত্যবাদী হও, তবে আসমান থেকে এক টুকরো আমাদের উপর ফেলে দাও’।
Arabic, with marks
١٨٨ قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
Hilali & Muhsin Khan
188 He said: "My Lord is the Best Knower of what you do."
সমকালীন বাংলা
১৮৮ সে বলিল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যাহা কর।’
বয়ান ফাউন্ডেশন
১৮৮ সে বলল, ‘তোমরা যা কর, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত’।
Arabic, with marks
١٨٩ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ ۚ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Hilali & Muhsin Khan
189 But they belied him, so the torment of the day of shadow (a gloomy cloud) seized them. Indeed that was the torment of a Great Day.
সমকালীন বাংলা
১৮৯ অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল, পরে উহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল। ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি !
বয়ান ফাউন্ডেশন
১৮৯ অতঃপর তারা তাকে অস্বীকার করল। ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। অবশ্যই তা ছিল এক মহা দিবসের আযাব।
Arabic, with marks
١٩٠ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
190 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
সমকালীন বাংলা
১৯০ ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
বয়ান ফাউন্ডেশন
১৯০ নিশ্চয় এতে অনেক নিদর্শন রয়েছে। আর তাদের অধিকাংশই মুমিন ছিল না।
Arabic, with marks
١٩١ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Hilali & Muhsin Khan
191 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
সমকালীন বাংলা
১৯১ এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
১৯১ আর নিশ্চয় তোমার রব তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٩٢ وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ
Hilali & Muhsin Khan
192 And truly, this (the Qur'an) is a revelation from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
সমকালীন বাংলা
১৯২ নিশ্চয়ই আল - কুরআন জগতসমূহের প্রতিপালক হইতে অবতীর্ণ।
বয়ান ফাউন্ডেশন
১৯২ আর নিশ্চয় এ কুরআন সৃষ্টিকুলের রবেরই নাযিলকৃত।
Arabic, with marks
١٩٣ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ
Hilali & Muhsin Khan
193 Which the trustworthy Ruh [Jibril (Gabriel)] has brought down
সমকালীন বাংলা
১৯৩ জিব্রাঈল ইহা লইয়া অবতরণ করিয়াছে
বয়ান ফাউন্ডেশন
১৯৩ বিশ্বস্ত আত্মা* এটা নিয়ে অবতরণ করেছে। * এখানে 'বিশ্বস্ত আত্মা'দ্বারা জিবরীল (আ:) কে বুঝানো হয়েছে।
Arabic, with marks
١٩٤ عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ
Hilali & Muhsin Khan
194 Upon your heart (O Muhammad صلى الله عليه وسلم) that you may be (one) of the warners,
সমকালীন বাংলা
১৯৪ তোমার হৃদয়ে, যাহাতে তুমি সতর্ককারী হইতে পার।
বয়ান ফাউন্ডেশন
১৯৪ তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।
Arabic, with marks
١٩٥ بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ
Hilali & Muhsin Khan
195 In the plain Arabic language.
সমকালীন বাংলা
১৯৫ অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবী ভাষায়।
বয়ান ফাউন্ডেশন
১৯৫ সুস্পষ্ট আরবী ভাষায়।
Arabic, with marks
١٩٦ وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ
Hilali & Muhsin Khan
196 And verily, it (the Qur'an, and its revelation to Prophet Muhammad صلى الله عليه وسلم) is (announced) in the Scriptures [i.e. the Taurat (Torah) and the Injeel (Gospel)] of former people.
সমকালীন বাংলা
১৯৬ র্পূবর্বতী কতিাবসমূহে অবিশ্যই ইহার উল্লখে আছে
বয়ান ফাউন্ডেশন
১৯৬ আর অবশ্যই তা রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে।
Arabic, with marks
١٩٧ أَوَلَمْ يَكُن لَّهُمْ آيَةً أَن يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ
Hilali & Muhsin Khan
197 Is it not a sign to them that the learned scholars (like 'Abdullah bin Salam رضي الله عنه who embraced Islam) of the Children of Israel knew it (as true)?
সমকালীন বাংলা
১৯৭ বনী ইস্রাঈলের পণ্ডিতগণ ইহা অবগত আছে - ইহা কি উহাদের জন্য নিদর্শন নহে?
বয়ান ফাউন্ডেশন
১৯৭ এটা কি তাদের জন্য একটি নিদর্শন নয় যে, বনী ইসরাঈলের পন্ডিতগণ তা জানে?
Arabic, with marks
١٩٨ وَلَوْ نَزَّلْنَاهُ عَلَىٰ بَعْضِ الْأَعْجَمِينَ
Hilali & Muhsin Khan
198 And if We had revealed it (this Qur'an) unto any of the non-Arabs,
সমকালীন বাংলা
১৯৮ আমি যদি ইহা কোন আ‘জামীর প্রতি অবতীর্ণ করিতাম
বয়ান ফাউন্ডেশন
১৯৮ আর আমি যদি এটাকে কোন অনারবের প্রতি নাযিল করতাম।
Arabic, with marks
١٩٩ فَقَرَأَهُ عَلَيْهِم مَّا كَانُوا بِهِ مُؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
199 And he had recited it unto them, they would not have believed in it.
সমকালীন বাংলা
১৯৯ এবং উহা সে উহাদের নিকট পাঠ করিত, তবে উহারা উহাতে ঈমান আনিত না ;
বয়ান ফাউন্ডেশন
১৯৯ অতঃপর সে তা তাদের নিকট পাঠ করত। তবুও তারা এতে মুমিন হত না।
Arabic, with marks
٢٠٠ كَذَٰلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
Hilali & Muhsin Khan
200 Thus have We caused it (the denial of the Qur'an) to enter the hearts of the Mujrimun (criminals, polytheists, sinners).
সমকালীন বাংলা
২০০ এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি।
বয়ান ফাউন্ডেশন
২০০ এভাবেই আমি বিষয়টি অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি।
Arabic, with marks
٢٠١ لَا يُؤْمِنُونَ بِهِ حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
Hilali & Muhsin Khan
201 They will not believe in it until they see the painful torment.
সমকালীন বাংলা
২০১ উহারা ইহাতে ঈমান আনিবে না যতক্ষণ না উহারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে;
বয়ান ফাউন্ডেশন
২০১ যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক আযাব প্রত্যক্ষ করবে, ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না।
Arabic, with marks
٢٠٢ فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
Hilali & Muhsin Khan
202 It shall come to them of a sudden, while they perceive it not.
সমকালীন বাংলা
২০২ ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে ; উহারা কিছুই বুঝিতে পারিবে না।
বয়ান ফাউন্ডেশন
২০২ সুতরাং তা আকস্মিকভাবে তাদের নিকট এসে পড়বে, অথচ তারা উপলদ্ধি করতে পারবে না।
Arabic, with marks
٢٠٣ فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ
Hilali & Muhsin Khan
203 Then they will say: "Can we be respited?"
সমকালীন বাংলা
২০৩ তখন উহারা বলিবে, ‘আমাদেরকে কি অবকাশ দেওয়া হইবে?’
বয়ান ফাউন্ডেশন
২০৩ তখন তারা বলবে, ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’
Arabic, with marks
٢٠٤ أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
Hilali & Muhsin Khan
204 Would they then wish for Our Torment to be hastened on?
সমকালীন বাংলা
২০৪ উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্নিত করিতে চায়?
বয়ান ফাউন্ডেশন
২০৪ তাহলে কি তারা আমার আযাব ত্বরান্বিত করতে চায়?
Arabic, with marks
٢٠٥ أَفَرَأَيْتَ إِن مَّتَّعْنَاهُمْ سِنِينَ
Hilali & Muhsin Khan
205 Tell Me, (even) if We do let them enjoy for years,
সমকালীন বাংলা
২০৫ তুমি ভাবিয়া দেখ যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ - বিলাস করিতে দেই,
বয়ান ফাউন্ডেশন
২০৫ তুমি কি লক্ষ্য করেছ, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাসের সুযোগ দিতাম।
Arabic, with marks
٢٠٦ ثُمَّ جَاءَهُم مَّا كَانُوا يُوعَدُونَ
Hilali & Muhsin Khan
206 And afterwards comes to them that (punishment) which they had been promised,
সমকালীন বাংলা
২০৬ এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে,
বয়ান ফাউন্ডেশন
২০৬ অতঃপর তাদেরকে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে, তা তাদের নিকট এসে পড়ত,
Arabic, with marks
٢٠٧ مَا أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا يُمَتَّعُونَ
Hilali & Muhsin Khan
207 All that with which they used to enjoy shall not avail them.
সমকালীন বাংলা
২০৭ তখন উহাদের ভোগ - বিলাসের উপকরণ উহাদের কোন কাজে আসিবে কি?
বয়ান ফাউন্ডেশন
২০৭ তখন যা তাদের ভোগ-বিলাসের জন্য দেয়া হয়েছিল, তা তাদের কোনই কাজে আসত না।
Arabic, with marks
٢٠٨ وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
Hilali & Muhsin Khan
208 And never did We destroy a township but it had its warners
সমকালীন বাংলা
২০৮ আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না ;
বয়ান ফাউন্ডেশন
২০৮ আর আমি এমন কোন জনপদকে ধ্বংস করিনি, যাতে কোন সতর্ককারী আসেনি।
Arabic, with marks
٢٠٩ ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَالِمِينَ
Hilali & Muhsin Khan
209 By way of reminder, and We have never been unjust.
সমকালীন বাংলা
২০৯ ইহা উপদেশস্বরূপ, আর আমি অন্যায়াচারী নই,
বয়ান ফাউন্ডেশন
২০৯ এটা উপদেশস্বরূপ; আর আমি যালিমদের অন্তর্ভুক্ত ছিলাম না।
Arabic, with marks
٢١٠ وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ
Hilali & Muhsin Khan
210 And it is not the Shayatin (devils) who have brought it (this Qur'an) down.
সমকালীন বাংলা
২১০ শয়তানেরা উহাসহ অবতীর্ণ হয় নাই।
বয়ান ফাউন্ডেশন
২১০ আর শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি।
Arabic, with marks
٢١١ وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
Hilali & Muhsin Khan
211 Neither would it suit them, nor they can (produce it).
সমকালীন বাংলা
২১১ উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্যও রাখে না।
বয়ান ফাউন্ডেশন
২১১ আর এটা তাদের জন্য উচিৎ নয় এবং তারা এর ক্ষমতাও রাখে না।
Arabic, with marks
٢١٢ إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ
Hilali & Muhsin Khan
212 Verily, they have been removed far from hearing it.
সমকালীন বাংলা
২১২ উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে।
বয়ান ফাউন্ডেশন
২১২ নিশ্চয়ই তাদেরকে এর শ্রবণ থেকে আড়ালে রাখা হয়েছে।
Arabic, with marks
٢١٣ فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ
Hilali & Muhsin Khan
213 So invoke not with Allah another ilah (god) lest you should be among those who receive punishment.
সমকালীন বাংলা
২১৩ অতএব তুমি অন্য কোন ইলাহকে আল্লাহর সঙ্গে ডাকিও না, ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে।
বয়ান ফাউন্ডেশন
২১৩ অতএব, তুমি আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডেকো না, তাহলে তুমি আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
Arabic, with marks
٢١٤ وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
Hilali & Muhsin Khan
214 And warn your tribe (O Muhammad صلى الله عليه وسلم) of near kindred.
সমকালীন বাংলা
২১৪ তোমার নিকট - আত্মীয়বর্গকে সতর্ক করিয়া দাও।
বয়ান ফাউন্ডেশন
২১৪ আর তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক কর।
Arabic, with marks
٢١٥ وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ
Hilali & Muhsin Khan
215 And be kind and humble to the believers who follow you.
সমকালীন বাংলা
২১৫ এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মু’মিনদের প্রতি বিনয়ী হও।
বয়ান ফাউন্ডেশন
২১৫ আর মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে, তাদের প্রতি তুমি তোমার বাহুকে অবনত কর।
Arabic, with marks
٢١٦ فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ
Hilali & Muhsin Khan
216 Then if they disobey you, say: "I am innocent of what you do."
সমকালীন বাংলা
২১৬ উহারা যদি তোমার অবাধ্যতা করে, তুমি বলিও, ‘তোমরা যাহা কর তাহা হইতে আমি দায়মুক্ত।’
বয়ান ফাউন্ডেশন
২১৬ তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বল, ‘তোমরা যা কর, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত’।
Arabic, with marks
٢١٧ وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ
Hilali & Muhsin Khan
217 And put your trust in the All-Mighty, the Most Merciful,
সমকালীন বাংলা
২১৭ আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
বয়ান ফাউন্ডেশন
২১৭ ‘আর তুমি মহাপরাক্রমশালী পরম দয়ালুর উপর তাওয়াক্কুল কর,
Arabic, with marks
٢١٨ الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ
Hilali & Muhsin Khan
218 Who sees you (O Muhammad صلى الله عليه وسلم) when you stand up (alone at night for Tahajjud prayers).
সমকালীন বাংলা
২১৮ যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও,
বয়ান ফাউন্ডেশন
২১৮ ‘যিনি তোমাকে দেখেন যখন তুমি দন্ডায়মান হও’
Arabic, with marks
٢١٩ وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ
Hilali & Muhsin Khan
219 And your movements among those who fall prostrate (to Allah in the five compulsory congregational prayers).
সমকালীন বাংলা
২১৯ এবং দেখেন সিজ্দাকারীদের সঙ্গে তোমার উঠাবসা।
বয়ান ফাউন্ডেশন
২১৯ ‘এবং সিজদাকারীদের মধ্যে তোমার উঠাবসা’।
Arabic, with marks
٢٢٠ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
Hilali & Muhsin Khan
220 Verily He, only He, is the All-Hearer, the All-Knower.
সমকালীন বাংলা
২২০ তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
বয়ান ফাউন্ডেশন
২২০ ‘নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী’।
Arabic, with marks
٢٢١ هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ
Hilali & Muhsin Khan
221 Shall I inform you (O people!) upon whom the Shayatin (devils) descend?
সমকালীন বাংলা
২২১ তোমাদেরকে কি আমি জানাইব কাহার নিকট শয়তানরা অবতীর্ণ হয়?
বয়ান ফাউন্ডেশন
২২১ ‘আমি কি তোমাদেরকে সংবাদ দেব, কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়’?
Arabic, with marks
٢٢٢ تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
Hilali & Muhsin Khan
222 They descend on every lying, sinful person.
সমকালীন বাংলা
২২২ উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট।
বয়ান ফাউন্ডেশন
২২২ তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।
Arabic, with marks
٢٢٣ يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ
Hilali & Muhsin Khan
223 Who gives ear (to the devils and they pour what they may have heard of the Unseen from the angels), and most of them are liars.
সমকালীন বাংলা
২২৩ উহারা কান পাতিয়া থাকে এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী।
বয়ান ফাউন্ডেশন
২২৩ তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
Arabic, with marks
٢٢٤ وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
Hilali & Muhsin Khan
224 As for the poets, the erring ones follow them,
সমকালীন বাংলা
২২৪ এবং কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরাই।
বয়ান ফাউন্ডেশন
২২৪ আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে।
Arabic, with marks
٢٢٥ أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ
Hilali & Muhsin Khan
225 See you not that they speak about every subject (praising people - right or wrong) in their poetry?
সমকালীন বাংলা
২২৫ তুমি কি দেখ না উহারা উদ্ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায়?
বয়ান ফাউন্ডেশন
২২৫ তুমি কি লক্ষ্য করো নি যে, তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?
Arabic, with marks
٢٢٦ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
Hilali & Muhsin Khan
226 And that they say what they do not do.
সমকালীন বাংলা
২২৬ এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না।
বয়ান ফাউন্ডেশন
২২৬ আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।
Arabic, with marks
٢٢٧ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ مَا ظُلِمُوا ۗ وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
Hilali & Muhsin Khan
227 Except those who believe (in the Oneness of Allah - Islamic Monotheism) and do righteous deeds, and remember Allah much, and vindicate themselves after they have been wronged [by replying back in poetry to the unjust poetry (which the pagan poets utter against the Muslims)]. And those who do wrong will come to know by what overturning they will be overturned.
সমকালীন বাংলা
২২৭ কিন্তু উহারা ব্যতীত, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহ অধিক স্মরণ করে ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন্ স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে।
বয়ান ফাউন্ডেশন
২২৭ তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আর আল্লাহকে অনেক স্মরণ করেছে। আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয়। আর যালিমরা শীঘ্রই জানতে পারবে কোন্ প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report