الذاريات , choose another chapter
الذاريات
Chapter 51, 60 verses
Arabic, with marks
আবদুস শহীদ নাসিম
Arabic
Pickthall
সমকালীন বাংলা
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالذَّارِيَاتِ ذَرْوًا
আবদুস শহীদ নাসিম
১ শপথ অণু ঝড়ের,
Arabic
١ بسم الله الرحمن الرحيم والذاريات ذروا
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. By those that winnow with a winnowing
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; শপথ ধূলিঝঞ্ঝার,
Arabic, with marks
٢ فَالْحَامِلَاتِ وِقْرًا
আবদুস শহীদ নাসিম
২ শপথ ভারি পানি বহনকারী মেঘমালার,
Pickthall
2 And those that bear the burden (of the rain)
সমকালীন বাংলা
২ শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের,
Arabic, with marks
٣ فَالْجَارِيَاتِ يُسْرًا
আবদুস শহীদ নাসিম
৩ শপথ সহজ গতির নৌযানের,
Pickthall
3 And those that glide with ease (upon the sea)
সমকালীন বাংলা
৩ শপথ স্বচ্ছন্দগতি নৌযানের,
Arabic, with marks
٤ فَالْمُقَسِّمَاتِ أَمْرًا
আবদুস শহীদ নাসিম
৪ শপথ কাজ বণ্টনকারী (ফেরেশতা)দের,
Pickthall
4 And those who distribute (blessings) by command,
সমকালীন বাংলা
৪ শপথ কর্ম বণ্টনকারী ফিরিশ্তাগণের -
Arabic, with marks
٥ إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ
আবদুস শহীদ নাসিম
৫ তোমাদের যে ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্য অবশ্যি সত্য।
Arabic
٥ إنما توعدون لصادق
Pickthall
5 Lo! that wherewith ye are threatened is indeed true,
সমকালীন বাংলা
৫ তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।
Arabic, with marks
٦ وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ
আবদুস শহীদ নাসিম
৬ প্রতিফল দিবস অবশ্যি সংঘটিত হবে।
Pickthall
6 And lo! the judgment will indeed befall.
সমকালীন বাংলা
৬ কর্মফল দিবস অবশ্যম্ভাবী।
Arabic, with marks
٧ وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ
আবদুস শহীদ নাসিম
৭ শপথ অনেক পথ বিশিষ্ট আসমানের,
Arabic
٧ والسماء ذات الحبك
Pickthall
7 By the heaven full of paths,
সমকালীন বাংলা
৭ শপথ বহু পথবিশিষ্ট আকাশের,
Arabic, with marks
٨ إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُّخْتَلِفٍ
আবদুস শহীদ নাসিম
৮ নিশ্চয়ই তোমরা লিপ্ত (আল্লাহর রসূল ও কুরআন সম্পর্কে) পরস্পর বিরোধী কথাবার্তায়।
Arabic
٨ إنكم لفي قول مختلف
Pickthall
8 Lo! ye, forsooth, are of various opinion (concerning the truth).
সমকালীন বাংলা
৮ তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত।
Arabic, with marks
٩ يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ
আবদুস শহীদ নাসিম
৯ তা থেকে (কুরআন থেকে) মুখ ফিরিয়ে নেয় তো ঐ ব্যক্তি যে সত্যভ্রষ্ট।
Pickthall
9 He is made to turn away from it who is (himself) averse.
সমকালীন বাংলা
৯ যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে - ই উহা পরিত্যাগ করে,
Arabic, with marks
١٠ قُتِلَ الْخَرَّاصُونَ
আবদুস শহীদ নাসিম
১০ মিথ্যাবাদীরা মারা পড়েছে,
Pickthall
10 Accursed be the conjecturers
সমকালীন বাংলা
১০ অভিশপ্ত হউক মিথ্যাচারীরা,
Arabic, with marks
١١ الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ
আবদুস শহীদ নাসিম
১১ যারা নিমজ্জিত অজ্ঞতা আর উদাসীনতায়।
Arabic
١١ الذين هم في غمرة ساهون
Pickthall
11 Who are careless in an abyss!
সমকালীন বাংলা
১১ যাহারা অজ্ঞ ও উদাসীন!
Arabic, with marks
١٢ يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ
আবদুস শহীদ নাসিম
১২ তারা তোমাকে জিজ্ঞাসা করে, কবে আসবে প্রতিদান দিবস?
Arabic
١٢ يسألون أيان يوم الدين
Pickthall
12 They ask: When is the Day of Judgment ?
সমকালীন বাংলা
১২ উহারা জিজ্ঞাসা করে, ‘কর্মফল দিবস কবে হইবে?’
Arabic, with marks
١٣ يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ
আবদুস শহীদ নাসিম
১৩ সেদিন আসবে প্রতিদান দিবস, যেদিন তাদের শাস্তি দেয়া হবে জাহান্নামে।
Arabic
١٣ يوم هم على النار يفتنون
Pickthall
13 (It is) the day when they will be tormented at the Fire,
সমকালীন বাংলা
১৩ বল, ‘সেই দিন যখন উহাদেরকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে।’
Arabic, with marks
١٤ ذُوقُوا فِتْنَتَكُمْ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَسْتَعْجِلُونَ
আবদুস শহীদ নাসিম
১৪ তোমরা আস্বাদন করো তোমাদের শাস্তি। এই আযাবই তোমরা দ্রুত চেয়েছিলে।
Arabic
١٤ ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون
Pickthall
14 (And it will be said unto them): Taste your torment (which ye inflicted). This is what ye sought to hasten.
সমকালীন বাংলা
১৪ তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্বরান্নিত করিতে চাহিয়াছিলে।’
Arabic, with marks
١٥ إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
আবদুস শহীদ নাসিম
১৫ মুত্তাকিরা থাকবে জান্নাতে আর ঝরণা ধারায়,
Arabic
١٥ إن المتقين في جنات وعيون
Pickthall
15 Lo! those who keep from evil will dwell amid gardens and watersprings,
সমকালীন বাংলা
১৫ সেদিন নিশ্চয়ই মুত্তাকীরা থাকিবে প্রস্রবণ - বিশিষ্ট জান্নাতে,
Arabic, with marks
١٦ آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ
আবদুস শহীদ নাসিম
১৬ তারা সেখানে উপভোগ করবে তাদের প্রভুর দেয়া নিয়ামতরাজি। কারণ ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) তারা ছিলো কল্যাণপরায়ণ পুণ্যবান।
Arabic
١٦ آخذين ما آتاهم ربهم ۚ إنهم كانوا قبل ذلك محسنين
Pickthall
16 Taking that which their Lord giveth them; for lo! aforetime they were doers of good;
সমকালীন বাংলা
১৬ উপভোগ করিবে তাহা যাহা তাহাদের প্রতিপালক তাহাদেরকে দিবেন; কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎকর্মপরায়ণ,
Arabic, with marks
١٧ كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ
আবদুস শহীদ নাসিম
১৭ তারা রাতের সামান্য অংশই ব্যয় করতো নিদ্রায়,
Arabic
١٧ كانوا قليلا من الليل ما يهجعون
Pickthall
17 They used to sleep but little of the night,
সমকালীন বাংলা
১৭ তাহারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করিত নিদ্রায়,
Arabic, with marks
١٨ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
আবদুস শহীদ নাসিম
১৮ শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করতো,
Arabic
١٨ وبالأسحار هم يستغفرون
Pickthall
18 And ere the dawning of each day would seek forgiveness,
সমকালীন বাংলা
১৮ রাত্রির শেষ প্রহরে তাহারা ক্ষমা প্রার্থনা করিত,
Arabic, with marks
١٩ وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ
আবদুস শহীদ নাসিম
১৯ তাদের অর্থ - সম্পদে ছিলো অধিকার সাহায্যপ্রার্থী এবং বঞ্চিতদের।
Arabic
١٩ وفي أموالهم حق للسائل والمحروم
Pickthall
19 And in their wealth the beggar and the outcast had due share.
সমকালীন বাংলা
১৯ এবং তাহাদের ধন - সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক।
Arabic, with marks
٢٠ وَفِي الْأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَ
আবদুস শহীদ নাসিম
২০ পৃথিবীতেই রয়েছে নিদর্শন বিশ্বাসীদের জন্যে,
Arabic
٢٠ وفي الأرض آيات للموقنين
Pickthall
20 And in the earth are portents for those whose faith is sure.
সমকালীন বাংলা
২০ নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে ধরিত্রীতে
Arabic, with marks
٢١ وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
আবদুস শহীদ নাসিম
২১ এবং তোমাদের নিজেদের মধ্যেও। তোমরা কি ভেবে দেখবে না?
Arabic
٢١ وفي أنفسكم ۚ أفلا تبصرون
Pickthall
21 And (also) in yourselves. Can ye then not see ?
সমকালীন বাংলা
২১ এবং তোমাদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করিবে না?
Arabic, with marks
٢٢ وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ
আবদুস শহীদ নাসিম
২২ আর তোমাদের জীবিকা রয়েছে আসমানে এবং তোমাদের যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে সেগুলোও।
Arabic
٢٢ وفي السماء رزقكم وما توعدون
Pickthall
22 And in the heaven is your providence and that which ye are promised;
সমকালীন বাংলা
২২ আকাশে রহিয়াছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুতি সমস্ত কিছু।
Arabic, with marks
٢٣ فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِّثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ
আবদুস শহীদ নাসিম
২৩ আকাশ ও পৃথিবীর প্রভুর শপথ, তোমাদের পারস্পরিক কথাবার্তার মতোই এ (কুরআন) এক মহাসত্য।
Arabic
٢٣ فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون
Pickthall
23 And by the Lord of the heavens and the earth, it is the truth, even as (it is true) that ye speak.
সমকালীন বাংলা
২৩ আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্স্ফূর্তির মতই এই সকল সত্য।
Arabic, with marks
٢٤ هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ
আবদুস শহীদ নাসিম
২৪ তোমার কাছে কি এসেছে ইবরাহিমের সম্মানিত মেহমানদের ঘটনা?
Arabic
٢٤ هل أتاك حديث ضيف إبراهيم المكرمين
Pickthall
24 Hath the story of Abraham's honoured guests reached thee (O Muhammad) ?
সমকালীন বাংলা
২৪ তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসিয়াছে কি?
Arabic, with marks
٢٥ إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ قَوْمٌ مُّنكَرُونَ
আবদুস শহীদ নাসিম
২৫ তারা যখন তার ঘরে প্রবেশ করেছিল, বলেছিল: ‘সালাম।’ জবাবে সেও বলেছিল: ‘সালাম।’ সে আরো বলেছিল: আপনারা তো অপরিচিত লোক!’
Arabic
٢٥ إذ دخلوا عليه فقالوا سلاما ۖ قال سلام قوم منكرون
Pickthall
25 When they came in unto him and said: Peace! he answered, Peace! (and thought): Folk unknown (to me).
সমকালীন বাংলা
২৫ যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, ‘সালাম’। উত্তরে সে বলিল,‘সালাম’। ইহারা তো অপরিচিত লোক।
Arabic, with marks
٢٦ فَرَاغَ إِلَىٰ أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ
আবদুস শহীদ নাসিম
২৬ তখন সে তার পরিবারের (স্ত্রীর) কাছে ছুটে গেলো এবং একটি মাংসল গো - বাছুর ভুনা করে নিয়ে এলো।
Arabic
٢٦ فراغ إلى أهله فجاء بعجل سمين
Pickthall
26 Then he went apart unto his housefolk so that they brought a fatted calf;
সমকালীন বাংলা
২৬ অতঃপর ইব্রাহীম তাহার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গো - বৎস ভাজা লইয়া আসিল
Arabic, with marks
٢٧ فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ
আবদুস শহীদ নাসিম
২৭ সেটি তাদের কাছে রাখলো। তারপর বললো: ‘আপনারা খাচ্ছেন না যে?’
Arabic
٢٧ فقربه إليهم قال ألا تأكلون
Pickthall
27 And he set it before them, saying: Will ye not eat ?
সমকালীন বাংলা
২৭ ও তাহাদের সামনে রাখিল এবং বলিল, ‘তোমরা খাইতেছ না কেন?’
Arabic, with marks
٢٨ فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۖ قَالُوا لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ
আবদুস শহীদ নাসিম
২৮ এতে করে তাদের ব্যাপারে তার মনে ভয়ের সঞ্চার হয়। তখন তারা বললো: ‘আপনি ভয় পাবেন না।’ তারা তাকে সুসংবাদ দিলো এক জ্ঞানী পুত্র সন্তানের।
Arabic
٢٨ فأوجس منهم خيفة ۖ قالوا لا تخف ۖ وبشروه بغلام عليم
Pickthall
28 Then he conceived a fear of them. They said: Fear not! and gave him tidings of (the birth of) a wise son.
সমকালীন বাংলা
২৮ ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল। উহারা বলিল, ‘ভীত হইও না।’ অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
Arabic, with marks
٢٩ فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ
আবদুস শহীদ নাসিম
২৯ তখন তার স্ত্রী চীৎকার করতে করতে সামনে এগিয়ে এলো এবং গাল চাপড়িয়ে বললো: ‘এই বৃদ্ধার সন্তান হবে?’
Arabic
٢٩ فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم
Pickthall
29 Then his wife came forward, making moan, and smote her face, and cried: A barren old woman!
সমকালীন বাংলা
২৯ তখন তাহার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল, ‘এই বৃদ্ধ বন্ধ যার সন্তান হইবে!’
Arabic, with marks
٣٠ قَالُوا كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ
আবদুস শহীদ নাসিম
৩০ তারা বললো: ‘আপনার প্রভু একথাই বলেছেন, তিনি প্রজ্ঞাবান সর্বজ্ঞানী।’
Arabic
٣٠ قالوا كذلك قال ربك ۖ إنه هو الحكيم العليم
Pickthall
30 They said: Even so saith thy Lord. Lo! He is the Wise, the Knower.
সমকালীন বাংলা
৩০ তাহারা বলিল, ‘তোমার প্রতিপালক এইরূপই বলিয়াছেন ; তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’
Arabic, with marks
٣١ ۞ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ
আবদুস শহীদ নাসিম
৩১ ইবরাহিম বললো: ‘হে প্রেরিত ফেরেশতারা! আপনারা বিশেষ কী দায়িত্ব নিয়ে এসেছেন?’
Arabic
٣١ ۞ قال فما خطبكم أيها المرسلون
Pickthall
31 (Abraham) said: And (afterward) what is your errand, O ye sent (from Allah) ?
সমকালীন বাংলা
৩১ ইব্রাহীম বলিল, ‘হে ফিরিশ্তাগণ! তোমাদের বিশেষ কাজ কী?’
Arabic, with marks
٣٢ قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ
আবদুস শহীদ নাসিম
৩২ তারা বললো: ‘‘আমাদের পাঠানো হয়েছে অপরাধী (লুত) সম্প্রদায়ের প্রতি
Arabic
٣٢ قالوا إنا أرسلنا إلى قوم مجرمين
Pickthall
32 They said: Lo! we are sent unto a guilty folk,
সমকালীন বাংলা
৩২ উহারা বলিল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছে।
Arabic, with marks
٣٣ لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ
আবদুস শহীদ নাসিম
৩৩ তাদের উপর পোড়া মাটির ঢিল নিক্ষেপ করার জন্যে,
Arabic
٣٣ لنرسل عليهم حجارة من طين
Pickthall
33 That we may send upon them stones of clay,
সমকালীন বাংলা
৩৩ ‘উহাদের উপর নিক্ষেপ করিবার জন্য মাটির শক্ত ঢেলা,
Arabic, with marks
٣٤ مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ
আবদুস শহীদ নাসিম
৩৪ সেগুলো সীমালংঘনকারীদের জন্যে চিহ্নিত আপনার প্রভুর পক্ষ থেকে।
Arabic
٣٤ مسومة عند ربك للمسرفين
Pickthall
34 Marked by thy Lord for (the destruction of) the wanton.
সমকালীন বাংলা
৩৪ ‘যাহা সীমালংঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হইতে।’
Arabic, with marks
٣٥ فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ
আবদুস শহীদ নাসিম
৩৫ সেখানে যারা মুমিন ছিলো তাদেরকে আমরা বের করে এনেছিলাম,
Arabic
٣٥ فأخرجنا من كان فيها من المؤمنين
Pickthall
35 Then we brought forth such believers as were there.
সমকালীন বাংলা
৩৫ সেখানে যেসব মু’মিন ছিল আমি তাহাদেরকে উদ্ধার করিয়াছিলাম,
Arabic, with marks
٣٦ فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِينَ
আবদুস শহীদ নাসিম
৩৬ আর সেখানে আমরা একটির বেশি মুসলিম পরিবার পাইনি।’’
Arabic
٣٦ فما وجدنا فيها غير بيت من المسلمين
Pickthall
36 But We found there but one house of those surrendered (to Allah).
সমকালীন বাংলা
৩৬ আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোন আত্মসর্মপণকারী পাই নাই।
Arabic, with marks
٣٧ وَتَرَكْنَا فِيهَا آيَةً لِّلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الْأَلِيمَ
আবদুস শহীদ নাসিম
৩৭ যারা যন্ত্রণাদায়ক আযাবকে ভয় করে, তাদের জন্যে আমরা সেখানে একটি নিদর্শন রেখেছি।
Arabic
٣٧ وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم
Pickthall
37 And We left behind therein a portent for those who fear a painful doom.
সমকালীন বাংলা
৩৭ যাহারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উহাতে একটি নিদর্শন রাখিয়াছি।
Arabic, with marks
٣٨ وَفِي مُوسَىٰ إِذْ أَرْسَلْنَاهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَانٍ مُّبِينٍ
আবদুস শহীদ নাসিম
৩৮ নিদর্শন রেখেছি আমরা মূসার ঘটনাতেও, যখন আমরা তাকে পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে।
Arabic
٣٨ وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين
Pickthall
38 And in Moses (too, there is a portent) when We sent him unto Pharaoh with clear warrant,
সমকালীন বাংলা
৩৮ এবং নিদর্শন রাখিয়াছি মূসার বৃত্তান্তে, যখন আমি তাহাকে স্পষ্ট প্রমাণসহ ফির‘আওনের নিকট প্রেরণ করিয়া - ছিলাম,
Arabic, with marks
٣٩ فَتَوَلَّىٰ بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
আবদুস শহীদ নাসিম
৩৯ তখন সে (ফেরাউন) ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিয়ে বলেছিল: ‘এতো একজন ম্যাজেসিয়ান, কিংবা পাগল।’
Arabic
٣٩ فتولى بركنه وقال ساحر أو مجنون
Pickthall
39 But he withdrew (confiding) in his might, and said: A wizard or a madman.
সমকালীন বাংলা
৩৯ তখন সে ক্ষমতার দম্ভেমুখ ফিরাইয়া লইল এবং বলিল, ‘এই ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ।
Arabic, with marks
٤٠ فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌ
আবদুস শহীদ নাসিম
৪০ ফলে আমরা পাকড়াও করেছিলাম তাকে এবং তার বাহিনীকে এবং তাদের নিক্ষেপ করেছিলাম সমুদ্রে। সে এক তিরস্কারযোগ্য ব্যক্তি।
Arabic
٤٠ فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم
Pickthall
40 So We seized him and his hosts and flung them in the sea, for he was reprobate.
সমকালীন বাংলা
৪০ সুতরাং আমি তাহাকে ও তাহার দলবলকে শাস্তিদিলাম এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম, সে তো ছিল তিরস্কারযোগ্য।
Arabic, with marks
٤١ وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ
আবদুস শহীদ নাসিম
৪১ নিদর্শন রয়েছে আদ সম্প্রদায়ের ঘটনাতেও। আমরা তাদের উপর পাঠিয়েছিলাম এক বন্ধ্যা ঝড়।
Arabic
٤١ وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم
Pickthall
41 And in (the tribe of) A'ad (there is a portent) when we sent the fatal wind against them.
সমকালীন বাংলা
৪১ এবং নিদর্শন রহিয়াছে ‘আদের ঘটনায়, যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু ;
Arabic, with marks
٤٢ مَا تَذَرُ مِن شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيمِ
আবদুস শহীদ নাসিম
৪২ তা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল, সবই ধূলিস্যাত করে দিয়েছিল।
Arabic
٤٢ ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم
Pickthall
42 It spared naught that it reached, but made it (all) as dust.
সমকালীন বাংলা
৪২ ইহা যাহা কিছুর উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকেই চূর্ণ - বিচূর্ণ করিয়া দিয়াছিল,
Arabic, with marks
٤٣ وَفِي ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا حَتَّىٰ حِينٍ
আবদুস শহীদ নাসিম
৪৩ সামুদ সম্প্রদায়ের ঘটনাতেও রয়েছে নিদর্শন। তাদের বলা হয়েছিল: ‘সামান্য ক’দিন ভোগ করে নাও।’
Arabic
٤٣ وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين
Pickthall
43 And in (the tribe of) Thamud (there is a portent) when it was told them: Take your ease awhile.
সমকালীন বাংলা
৪৩ আরও নিদর্শন রহিয়াছে সামূদের বৃত্তান্তে, যখন তাহাদেরকে বলা হইয়াছিল, ‘ভোগ করিয়া নাও স্বল্পকাল।’
Arabic, with marks
٤٤ فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنظُرُونَ
আবদুস শহীদ নাসিম
৪৪ কিন্তু তারা অমান্য করে তাদের প্রভুর নির্দেশ। ফলে তাদের পাকড়াও করে প্রচন্ড বজ্রাঘাত এবং তারা তা দেখছিল।
Arabic
٤٤ فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون
Pickthall
44 But they rebelled against their Lord's decree, and so the thunderbolt overtook them even while they gazed;
সমকালীন বাংলা
৪৪ কিন্তু উহারা উহাদের প্রতিপালকের আদেশ অমান্য করিল ; ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহারা উহা দেখিতেছিল।
Arabic, with marks
٤٥ فَمَا اسْتَطَاعُوا مِن قِيَامٍ وَمَا كَانُوا مُنتَصِرِينَ
আবদুস শহীদ নাসিম
৪৫ তারা উঠেও দাঁড়াতে পারেনি এবং প্রতিরোধও করতে পারেনি।
Arabic
٤٥ فما استطاعوا من قيام وما كانوا منتصرين
Pickthall
45 And they were unable to rise up, nor could they help themselves.
সমকালীন বাংলা
৪৫ উহারা উঠিয়া দাঁড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না।
Arabic, with marks
٤٦ وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ
আবদুস শহীদ নাসিম
৪৬ আরো আগে আমরা ধ্বংস করে দিয়েছিলাম নূহের জাতিকেও। তারা ছিলো এক ফাসিক (সীমালংঘনকারী সত্যত্যাগী) জাতি।
Arabic
٤٦ وقوم نوح من قبل ۖ إنهم كانوا قوما فاسقين
Pickthall
46 And the folk of Noah aforetime. Lo! they were licentious folk.
সমকালীন বাংলা
৪৬ আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, ইহারা তো ছিল সত্যত্যাগী সম্প্রদায়।
Arabic, with marks
٤٧ وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ
আবদুস শহীদ নাসিম
৪৭ আমরা আকাশ বানিয়েছি শক্ত হাতে এবং নিশ্চয়ই আমরা এর বিস্তৃতি সম্প্রসারণ করতে সক্ষম।
Arabic
٤٧ والسماء بنيناها بأيد وإنا لموسعون
Pickthall
47 We have built the heaven with might, and We it is Who make the vast extent (thereof).
সমকালীন বাংলা
৪৭ আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা - সম্প্রসারণকারী।
Arabic, with marks
٤٨ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ
আবদুস শহীদ নাসিম
৪৮ আর পৃথিবীকে আমরা বিছিয়ে দিয়েছি, কতো যে উত্তম প্রসারণকারী আমরা!
Arabic
٤٨ والأرض فرشناها فنعم الماهدون
Pickthall
48 And the earth have We laid out, how gracious is the Spreader (thereof)!
সমকালীন বাংলা
৪৮ আর ভূমি, আমি উহাকে বিছাইয়া দিয়াছি, আমি কত সুন্দর প্রসারণকারী!
Arabic, with marks
٤٩ وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
৪৯ প্রতিটি বস্ত্তকে আমরা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো।
Arabic
٤٩ ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون
Pickthall
49 And all things We have created by pairs, that haply ye may reflect.
সমকালীন বাংলা
৪৯ আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
Arabic, with marks
٥٠ فَفِرُّوا إِلَى اللَّهِ ۖ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ
আবদুস শহীদ নাসিম
৫০ অতএব তোমরা দৌড়াও আল্লাহর দিকে, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট সতর্ককারী।
Arabic
٥٠ ففروا إلى الله ۖ إني لكم منه نذير مبين
Pickthall
50 Therefor flee unto Allah; lo! I am a plain warner unto you from him.
সমকালীন বাংলা
৫০ অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত স্পষ্ট সতর্ককারী।
Arabic, with marks
٥١ وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۖ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ
আবদুস শহীদ নাসিম
৫১ তোমরা আল্লাহর সাথে অপর কোনো ইলাহ্ সাব্যস্ত করোনা। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্যে এক সুস্পষ্ট সতর্ককারী।
Arabic
٥١ ولا تجعلوا مع الله إلها آخر ۖ إني لكم منه نذير مبين
Pickthall
51 And set not any other god along with Allah; lo! I am a plain warner unto you from Him.
সমকালীন বাংলা
৫১ তোমরা আল্লাহর সঙ্গে কোন ইলাহ্ স্থির করিও না; আমি তোমাদের প্রতি তাঁর পক্ষ থাকলে তা তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।
Arabic, with marks
٥٢ كَذَٰلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
আবদুস শহীদ নাসিম
৫২ এভাবে তাদের আগেকার লোকদের কাছেও যখনই কোনো রসূল এসেছিল, তারা তাকে বলেছিল: ‘তুমি একজন ম্যাজেসিয়ান কিংবা পাগল।’
Arabic
٥٢ كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون
Pickthall
52 Even so there came no messenger unto those before them but they said: A wizard or a madman!
সমকালীন বাংলা
৫২ এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে উহারা তাহাকে বলিয়াছে, ‘তুমি তো এক জাদুকর, না হয় এক উন্মাদ!’
Arabic, with marks
٥٣ أَتَوَاصَوْا بِهِ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ
আবদুস শহীদ নাসিম
৫৩ তারা কি একে অপরকে (ধারাবাহিকভাবে) এই অসিয়তই করে আসছে? আসলে তারা একটি সীমালংঘনকারী কওম।
Arabic
٥٣ أتواصوا به ۚ بل هم قوم طاغون
Pickthall
53 Have they handed down (the saying) as an heirloom one unto another ? Nay, but they are froward folk.
সমকালীন বাংলা
৫৩ উহারা কি একে অপরকে এই যন্ত্রণাই দিয়া আসিয়াছে? বস্তুত উহারা সীমা - লংঘনকারী সম্প্রদায়।
Arabic, with marks
٥٤ فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنتَ بِمَلُومٍ
আবদুস শহীদ নাসিম
৫৪ সুতরাং তুমি তাদের উপেক্ষা করো। এর জন্যে তুমি তিরস্কৃত হবেনা।
Arabic
٥٤ فتول عنهم فما أنت بملوم
Pickthall
54 So withdraw from them (O Muhammad), for thou art in no wise blameworthy,
সমকালীন বাংলা
৫৪ অতএব তুমি উহাদেরকে উপেক্ষা কর, ইহাতে তুমি অভিযুক্ত হইবে না।
Arabic, with marks
٥٥ وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ
আবদুস শহীদ নাসিম
৫৫ তুমি উপদেশ দিতে থাকো। কারণ, উপদেশ মুমিনদের উপকারে আসে।
Arabic
٥٥ وذكر فإن الذكرى تنفع المؤمنين
Pickthall
55 And warn, for warning profiteth believers.
সমকালীন বাংলা
৫৫ তুমি উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মু’মিনদেরই উপকারে আসে।
Arabic, with marks
٥٦ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
আবদুস শহীদ নাসিম
৫৬ আমরা জিন এবং ইনসানকে এজন্যেই সৃষ্টি করেছি যে, তারা একমাত্র আমারই ইবাদত করবে।
Arabic
٥٦ وما خلقت الجن والإنس إلا ليعبدون
Pickthall
56 I created the jinn and humankind only that they might worship Me.
সমকালীন বাংলা
৫৬ আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এইজন্য যে, তাহারা আমারই ‘ইবাদত করিবে।
Arabic, with marks
٥٧ مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ
আবদুস শহীদ নাসিম
৫৭ আমি তো তাদের কাছে রিযিক চাইনা এবং এটাও চাইনা যে, তারা আমাকে খাবার খাওয়াবে।
Arabic
٥٧ ما أريد منهم من رزق وما أريد أن يطعمون
Pickthall
57 I seek no livelihood from them, nor do I ask that they should feed Me.
সমকালীন বাংলা
৫৭ আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহি না এবং ইহাও চাহি না যে, উহারা আমার আহার্য যোগাইবে।
Arabic, with marks
٥٨ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
আবদুস শহীদ নাসিম
৫৮ নিশ্চয়ই রাজজাক (রিযিক সরবরাহকারী) তো হলেন আল্লাহ্ এবং তিনি মহাশক্তিধর, প্রবল পরাক্রান্ত।
Arabic
٥٨ إن الله هو الرزاق ذو القوة المتين
Pickthall
58 Lo! Allah! He it is that giveth livelihood, the Lord of unbreakable might.
সমকালীন বাংলা
৫৮ আল্লাহ তা’আলাই তাকে জীবিকা দাতা শক্তির আধার, পরাক্রান্ত
Arabic, with marks
٥٩ فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ
আবদুস শহীদ নাসিম
৫৯ যালিমদের ভাগ্যে তাই রয়েছে, অতীতে তাদের সমমতের লোকেরা যা ভোগ করেছিল। ফলে তারা যেনো তাড়াহুড়া না করে।
Arabic
٥٩ فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون
Pickthall
59 And lo! for those who (now) do wrong there is an evil day like unto the evil day (which came for) their likes (of old); so let them not ask Me to hasten on (that day).
সমকালীন বাংলা
৫৯ জালিমদের প্রাপ্য তাহাই যাহা অতীতে উহাদের সমমতাবলম্বীরা ভোগ করিয়াছে। সুতরাং উহারাইহার জন্য আমার নিকট যেন ত্বরা না করে।
Arabic, with marks
٦٠ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِن يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ
আবদুস শহীদ নাসিম
৬০ কাফিরদের জন্যে রয়েছে সেই দিনের দুর্ভোগ, যার ওয়াদা তাদের দেয়া হয়েছে।
Arabic
٦٠ فويل للذين كفروا من يومهم الذي يوعدون
Pickthall
60 And woe unto those who disbelieve, from (that) their day which they are promised.
সমকালীন বাংলা
৬০ কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের, যেই দিনের বিষয়ে উহাদেরকে সতর্ক করা হইয়াছে।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report