إبراهيم , choose another chapter
إبراهيم
Chapter 14, 52 verses
Arabic, with marks
ইসলামিক ফাউন্ডেশন
বাংলা উচ্চারণ
সমকালীন বাংলা
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الر ۚ كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ
ইসলামিক ফাউন্ডেশন
১ আলিফ - লাম্ - রা, এই কিতাব, ইহা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি মানবজাতিকে তাহাদের প্রতিপালকের নির্দেশক্রমে বাহির করিয়া আনিতে পার অন্ধকার হইতে আলোকে, তাঁহার পথে যিনি পরাক্রমশালী, প্রশংসার্হ,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলিফ্ লা-ম্ র-কিতা-বুন্ আন্যালনা-হু ইলাইকা লিতুখ্রিজ্বান্না-সা মিনাজ্ জুলুমা-তি ইলান্ নূরি বিইয্নি রব্বিহিম্ ইলা-সিরাত্বিল্ 'আযীযিল্ হামীদ্।
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে, আলিফ - লাম্ - রা, এই কিতাব, ইহা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি মানবজাতিকে তাহাদের প্রতিপালকের নিদের্শক্রমে বাহির করিয়া আনিতে পার অন্ধকার হইতে আলোকে, তাঁহার পথে যিনি পরাক্রমশালী, প্রশংসার্হ,
Arabic, with marks
٢ اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَوَيْلٌ لِّلْكَافِرِينَ مِنْ عَذَابٍ شَدِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
২ আল্লাহ - আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাঁহারই। কঠিন শাস্তির দুর্ভোগ কাফিরদের জন্য,
বাংলা উচ্চারণ
২ আল্লা-হিল্লাযী লাহূ মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্ব্ অ ওয়াইলুল্লিল্ কা-ফিরীনা মিন্ 'আযা-বিন্ শাদীদ্।
সমকালীন বাংলা
২ আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাঁহারই। কঠিন শাস্তির দুর্ভোগ কাফিরদের জন্য,
Arabic, with marks
٣ الَّذِينَ يَسْتَحِبُّونَ الْحَيَاةَ الدُّنْيَا عَلَى الْآخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ بَعِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
৩ যাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে ভালবাসে, মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিতে চাহে; উহারাই তো ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে।
বাংলা উচ্চারণ
৩ আল্লাযীনা ইয়াস্তাহিব্বূনাল্ হা ইয়া-তাদ্ দুন্ইয়া-'আলাল্ আ-খিরতি অইয়াছুদ্দূনা 'আন্ সাবীলিল্লা-হি অ ইয়াব্গূনাহা-'ইওয়াজ্বা- উলা-য়িকা ফি দ্বোয়ালা-লিম্ বা'ঈদ্।
সমকালীন বাংলা
৩ যাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে ভালবাসে, মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিতে চাহে উহারা তো ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে।
Arabic, with marks
٤ وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
ইসলামিক ফাউন্ডেশন
৪ আমি প্রত্যেক রাসূলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য, আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
বাংলা উচ্চারণ
৪ অমা য় র্আসালন্ র্মি রসূলিন্ ইল্লা-বিলিসা-নি ক্বওমিহী লিইয়ুবাইয়্যিনা লাহুম্ ফাইয়ুদ্বিল্লুল্লা-হু মাইঁ ইয়াশা-য়ু অ ইয়াহ্দী মাইঁ ইয়াশা-য়্ অ হুওয়াল্ 'আযীযুল্ হাক্বীম্।
সমকালীন বাংলা
৪ আমি প্রত্যেক রাসূলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য, আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Arabic, with marks
٥ وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّهِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
ইসলামিক ফাউন্ডেশন
৫ মূসাকে আমি তো আমার নিদর্শনসহ প্রেরণ করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, ‘তোমার সম্প্রদায়কে অন্ধকার হইতে আলোতে আনয়ন কর, এবং উহাদেরকে আল্লাহ্ র দিবসগুলির দ্বারা উপদেশ দাও।’ ইহাতে তো নিদর্শন রহিয়াছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য।
বাংলা উচ্চারণ
৫ অলাক্বদ্ র্আসালনা-মূসা বিআ-ইয়া-তিনা য় আন্ আখ্রিজ্ব ক্বওমাকা মিনাজ্জুলুমা-তি ইলার্ন্নূ অযার্ক্কিহুম্ বিআইয়্যা-মিল্লা-হ্ ইন্না ফী যা-লিকা লা আ-ইয়া-তিল্ লিকুল্লি ছোয়াব্বা-রিন্ শার্কূ।
সমকালীন বাংলা
৫ মূসাকে আমি তো আমার নিদর্শনসহ প্রেরণ করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, ‘তোমার সম্প্রদায়কে অন্ধকার হইতে আলোতে আনয়ন কর, এবং উহাদেরকে আল্লাহ দিবসগুলির দ্বারা উপদেশ দাও।’ ইহাতে তো নিদর্শন রহিয়াছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য।
Arabic, with marks
٦ وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ۚ وَفِي ذَٰلِكُم بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ
ইসলামিক ফাউন্ডেশন
৬ স্মরণ কর, মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা আল্লাহ্ র অনুগ্রহ’ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন ফির‘আওনী সম্প্রদায়ের কবল হইতে, যাহারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্রগণকে যবেহ্ করিত ও তোমাদের নারীগণকে জীবিত রাখিত; এবং ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা।’
বাংলা উচ্চারণ
৬ অইয্ ক্ব-লা মূসা- লিক্বওমিহিয্ কুরূনি'মাতাল্লা-হি 'আলাইকুম্ ইয্ আন্জ্বা-কুম্ মিন্ আ-লি ফির'আউনা ইয়াসূমূ নাকুম্ সূ-য়াল্ 'আযা-বি অ ইয়ুযাব্বিহূনা আব্না-য়াকুম্ অনিসা য় য়াকুম্ অ ইয়াস্তাহ্ইয়ূনা ফী যা-লিকুম্ বালায়ুম্ র্মি রব্বিকুম্ 'আজীম্।
সমকালীন বাংলা
৬ স্মরণ কর, মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা আল্লাহ অনুগ্রহ’ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন ফির‘আওনী সম্প্রদায়ের কবল হইতে, যাহারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্রগণকে যবেহ্ করিত ও তোমাদের নারীগণকে জীবিত রাখিত; এবং ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা।’
Arabic, with marks
٧ وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
ইসলামিক ফাউন্ডেশন
৭ স্মরণ কর, তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, ‘তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হইলে অবশ্যই আমার শাস্তি হইবে কঠোর।’
বাংলা উচ্চারণ
৭ অইয্ তায়ায্যানা রব্বুকুম্ লায়িন্ শার্কাতুম্ লাআযীদান্নাকুম্ অলায়িন্ কার্ফাতুম্ ইন্না 'আযা-বী লাশাদীদ্।
সমকালীন বাংলা
৭ স্মরণ কর, তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, ‘তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হইলে অবশ্যই আমার শাস্তি হইবে কঠোর।’
Arabic, with marks
٨ وَقَالَ مُوسَىٰ إِن تَكْفُرُوا أَنتُمْ وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ
ইসলামিক ফাউন্ডেশন
৮ মূসা বলিয়াছিল, ‘তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ্ অভাবমুক্ত এবং প্রশংসার্হ।
বাংলা উচ্চারণ
৮ অক্ব-লা মূসা য় ইন্ তাক্ফুরূয় আন্তুম্ অ মান্ ফিল্ র্আদ্বি জ্বামী'আন্ ফাইন্নাল্লা-হা লাগনিয়্যুন্ হামীদ্।
সমকালীন বাংলা
৮ মূসা বলিয়াছিল, ‘তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসার্হ।
Arabic, with marks
٩ أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَالَّذِينَ مِن بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ ۚ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُم بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ
ইসলামিক ফাউন্ডেশন
৯ ‘তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তীদের, নূহের সম্প্রদায়ের, ‘আদের ও সামূদের এবং তাহাদের পরবর্তীদের? উহাদের বিষয় আল্লাহ্ ব্যতীত অন্য কেহ জানে না।’ উহাদের নিকট স্পষ্ট নিদর্শনসহ উহাদের রাসূল আসিয়াছিল, উহারা উহাদের হাত উহাদের মুখে স্থাপন করিত এবং বলিত, ‘যাহাসহ তোমরা প্রেরিত হইয়াছ তাহা আমরা অবশ্যই অস্বীকার করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছি সে বিষয়ে, যাহার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করিতেছ।’
বাংলা উচ্চারণ
৯ আলাম্ ইয়াতিকুম্ নাবায়ুল্লাযীনা মিন্ ক্বব্লিকুম্ ক্বওমি নূ-হিঁও অ'আ-দিঁও অছামূদ্ অল্লাযীনা মিম্ বা'দিহিম্ লা- য়া'লামুহুম্ ইল্লাল্লা-হ্ জ্বা-য়াত্হুম রুসুলুহুম্ বিল্বাইয়্যিনা-তি ফারাদ্দূ য় আইদিয়াহুম্ ফী য় আফ্ওয়া-হিহিম্ অক্ব-লূ য় ইন্না-কার্ফানা- বিমা য় উরসিল্তুম্ বিহী অইন্না-লাফী শাক্কিম্ মিম্মা- তাদ্'ঊনানা য় ইলাইহি মুরীব।
সমকালীন বাংলা
৯ ‘তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তীদের, নূহের সম্প্রদায়ের, ‘আদের ও সামূদের এবং তাহাদের পরবর্তীদের? উহাদের বিষয় আল্লাহ ব্যতীত অন্য কেহ জানে না।’ উহাদের নিকট স্পষ্ট নিদর্শনসহ উহাদের রাসূল আসিয়াছিল, উহারা উহাদের হাত উহাদের মুখে স্থাপন করিত এবং বলিত, ‘যাহাসহ তোমরা প্রেরিত হইয়াছ তাহা আমরা অবশ্যই অস্বীকার করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছি সে বিষয়ে, যাহার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করিতেছ।’
Arabic, with marks
١٠ ۞ قَالَتْ رُسُلُهُمْ أَفِي اللَّهِ شَكٌّ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ۚ قَالُوا إِنْ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا فَأْتُونَا بِسُلْطَانٍ مُّبِينٍ
ইসলামিক ফাউন্ডেশন
১০ উহাদের রাসূলগণ বলিয়াছিল, আল্লাহ্ সম্বন্ধে কি কোন সন্দেহ আছে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে আহ্বান করেন তোমাদের পাপ মার্জনা করিবার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবার জন্য।’ উহারা বলিত, ‘তোমরা তো আমাদেরই মত মানুষ। আমাদের পিতৃপুরুষগণ যাহাদের ‘ইবাদত করিত তোমরা তাহাদের ‘ইবাদত হইতে আমাদেরকে বিরত রাখিতে চাও। অতএব তোমরা আমাদের নিকট কোন অকাট্য প্রমাণ উপস্থিত কর।’
বাংলা উচ্চারণ
১০ ক্ব-লাত্ রুসুলুম্ আফিল্লা-হি শাক্কুন্ ফাত্বিরিস্ সামা-ওয়া-তি অল্ আরদ্বি ইয়াদ'ঊকুম্ লিইয়াগ্ফিরলাকুম্ মিন যুনূবিকুম্ অইউআখ্খিরকুম্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মান্ ক্বলূ য় ইন্ আন্তুম্ ইল্লা-বাশারুম্ মিছ্লুনা- তুরীদূনা আন্ তাছুদ্দূনা 'আম্মা- কা-না ইয়া'বুদূ আ-বা-য়ুনা-ফাতূনা-বিসুল্ত্বোয়া-নিম্ মুবীন্।
সমকালীন বাংলা
১০ উহাদের রাসূলগণ বলিয়াছিল, আল্লাহ সম্বন্ধে কি কোন সন্দেহ আছে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে আহ্বান করেন তোমাদের পাপ মার্জনা করিবার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবার জন্য।’ উহারা বলিত, ‘তোমরা তো আমাদেরই মত মানুষ। আমাদের পিতৃপুরুষগণ যাহাদের ‘ইবাদত করিত তোমরা তাহাদের ‘ইবাদত হইতে আমাদেরকে বিরত রাখিতে চাও। অতএব তোমরা আমাদের নিকট কোন অকাট্য প্রমাণ উপস্থিত কর।’
Arabic, with marks
١١ قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلَٰكِنَّ اللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ وَمَا كَانَ لَنَا أَن نَّأْتِيَكُم بِسُلْطَانٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
ইসলামিক ফাউন্ডেশন
১১ উহাদের রাসূলগণ উহাদেরকে বলিত, ‘সত্য বটে, আমরা তোমাদের মত মানুষই কিন্তু আল্লাহ্ তাঁহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহ্ র অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। আল্লাহ্ র উপরই মু’মিনগণের নির্ভর করা উচিত।
বাংলা উচ্চারণ
১১ ক্ব-লাত্ লাহুম্ রুসুলুহুম্ ইন্ নাহ্নু ইল্লা-বাশারুম্ মিছ্লুকুম্ অ লা-কিন্নাল্লা-হা ইয়ামুন্নু 'আলা-মাইঁ ইয়াশা-য়ু মিন্ 'ইবা-দিহ্ অমা-কা-না লানা য় আন্ নাতিয়াকুম্ বিসুল্ত্বোয়া-নিন্ ইল্লা- বিইয্নিল্লা-হ্ অ'আলাল্লা-হি ফাল্ইয়াতাওয়াক্কালিল্ মুমিনূন্।
সমকালীন বাংলা
১১ উহাদের রাসূলগণ উহাদেরকে বলিত, ‘সত্য বটে, আমরা তোমাদের মত মানুষই কিন্তু আল্লাহ তাঁহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহ অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। আল্লাহর উপরই মু’মিনগণের নির্ভর করা উচিত।
Arabic, with marks
١٢ وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَانَا سُبُلَنَا ۚ وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَا آذَيْتُمُونَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ
ইসলামিক ফাউন্ডেশন
১২ আমাদের কি হইয়াছে যে, ‘আমরা আল্লাহ্ র উপর নির্ভর করিব না? তিনিই তো আমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন। তোমরা আমাদেরকে যে ক্লেশ দিতেছ, আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারন করিব এবং আল্লাহ্ রই উপর নির্ভরকারিগন নির্ভর করুক।
বাংলা উচ্চারণ
১২ অমা-লানা য় আল্লা-নাতাওয়াক্কালা 'আলাল্লা-হি অক্বদ্ হাদা-না-সুবুলানা- অলানাছ্বিরন্না 'আলা-মা য় আ-যাইতুমূনা-অ'আলাল্লা-হি ফাল্ইয়াতাওয়াক্কালিল্ মুতাওয়াক্কিলূন্।
সমকালীন বাংলা
১২ আমাদের কি হইয়াছে যে, ‘আমরা আল্লাহর উপর নির্ভর করিব না? তিনিই তো আমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন। তোমরা আমাদেরকে যে ক্লেশ দিতেছ, আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারন করিবে এবং আল্লাহর উপর নির্ভরকারীগন নির্ভর করুক।
Arabic, with marks
١٣ وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ
ইসলামিক ফাউন্ডেশন
১৩ কাফিররা উহাদের রাসূলগণকে বলিয়াছিল, ‘আমরা তোমাদেরকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কার করিব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতেই হইবে।’ অতঃপর রাসূলগণকে তাহাদের প্রতিপালক ওহী প্রেরণ করিলেন, জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করিব;
বাংলা উচ্চারণ
১৩ অক্বলাল্লাযীনা কাফারূ লিরুসুলিহিম্ লানুখ্রিজ্বান্নাকুম্ মিন্ র্আদ্বিনা য় আও লাতা'ঊদুন্না ফী মিল্লাতিনা- ফাআওহা য় ইলাইহিম্ রব্বুহুম্ লানুহ্ লিকান্নাজ্ জোয়া-লিমীন্।
সমকালীন বাংলা
১৩ কাফিররা উহাদের রাসূলগণকে বলিয়াছিল, ‘আমরা তোমাদেরকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কার করিব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতেই হইবে।’ অতঃপর রাসূলগণকে তাহাদের প্রতিপালক ওহী প্রেরণ করিলেন, জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করিব;
Arabic, with marks
١٤ وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِن بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ
ইসলামিক ফাউন্ডেশন
১৪ ‘উহাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করিবই; ইহা তাহাদের জন্য যাহারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির।’
বাংলা উচ্চারণ
১৪ অ লানুস্কিনান্নাকুমুল্ র্আদ্বোয়া মিম্ বা'দিহিম্ যা-লিকা লিমান্ খ-ফা মাক্ব-মী অখ-ফা অ'ঈদ্।
সমকালীন বাংলা
১৪ ‘উহাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করিবই; ইহা তাহাদের জন্য যাহারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির।’
Arabic, with marks
١٥ وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৫ উহারা বিজয় কামনা করিল এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থমনোরথ হইল।
বাংলা উচ্চারণ
১৫ অস্তাফ্তাহূ অখ-বা কুল্লু জ্বাব্বা-রিন্ 'আনীদ্।
সমকালীন বাংলা
১৫ উহারা বিজয় কামনা করিল এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থমনোরথ হইল।
Arabic, with marks
١٦ مِّن وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّاءٍ صَدِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৬ উহাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রহিয়াছে এবং পান করানো হইবে গলিত পুঁজ;
বাংলা উচ্চারণ
১৬ মিওঁ অরা-য়িহী জ্বাহান্নামু অইউস্ক্ব-মিম্ মা-ইন্ ছোয়াদীদ।
সমকালীন বাংলা
১৬ উহাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রহিয়াছে এবং পান করানো হইবে গলিত পুঁজ;
Arabic, with marks
١٧ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৭ যাহা সে অতি কষ্টে একেক ঢোক করিয়া গলাধঃকরণ করিবে এবং উহা গলাধঃকরণ করা প্রায় সহজ হইবে না। সর্বদিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যুযন্ত্রণা, কিন্তু তাহার মৃত্যু ঘটিবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ করিতেই থাকিবে।
বাংলা উচ্চারণ
১৭ ইতার্জ্বার'উহূ'অলা-ইয়াকা-দু ইউসীগুহূ অইয়া তীহিল মাওতু মিন্ কুল্লি মাকানিওঁ অমা- হুঅ বিমাইয়্যিত্ অ মিঁও অরা-য়িহী'আযা-বুন গলীজ্।
সমকালীন বাংলা
১৭ যাহা সে অতি কষ্টে একেক ঢোক করিয়া গলাধঃকরণ করিবে এবং উহা গলাধঃকরণ করা প্রায় সহজ হইবে না। সর্বদিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যুযন্ত্রণা, কিন্তু তাহার মৃত্যু ঘটিবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ করিতেই থাকিবে।
Arabic, with marks
١٨ مَّثَلُ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ ۖ أَعْمَالُهُمْ كَرَمَادٍ اشْتَدَّتْ بِهِ الرِّيحُ فِي يَوْمٍ عَاصِفٍ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا عَلَىٰ شَيْءٍ ۚ ذَٰلِكَ هُوَ الضَّلَالُ الْبَعِيدُ
ইসলামিক ফাউন্ডেশন
১৮ যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের উপমা - তাহাদের কর্মসমূহ ভস্মসদৃশ যাহা ঝড়ের দিনের বাতাস প্রচণ্ড বেগে উড়াইয়া লইয়া যায়। যাহা তাহারা উপার্জন করে তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে পারে না। ইহা তো ঘোর বিভ্রান্তি।
বাংলা উচ্চারণ
১৮ মাছালুল্লাযীনা কাফারূ বিরব্বিহিম্ আ'মা-লুহুম্ কারামা- দিনিশ্ তাদ্দাত্ বির্হি রীহু ফী ইয়াওমিন্ 'আ-ছিফ্ লা- ইয়াক্ব দিরূনা মিম্মা-কাসাবূ 'আলা-শাইয়িন্ যা-লিকা হুওয়াদ্ব্ দ্বোয়ালা-লুল্ বা'ঈ-দ্।
সমকালীন বাংলা
১৮ যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের উপমা - তাহাদের কর্মসমূহ ভস্মসদৃশ যাহা ঝড়ের দিনের বাতাস প্রচণ্ড বেগে উড়াইয়া লইয়া যায়। যাহা তাহারা উপার্জন করে তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে পারে না। ইহা তো ঘোর বিভ্রান্তি।
Arabic, with marks
١٩ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৯ তুমি কি লক্ষ্য কর না যে, আল্লাহ্ আকাশমণ্ডলী ও পৃথিবী যথাবিধি সৃষ্টি করিয়াছেন? তিনি ইচ্ছা করিলে তোমাদের অস্তিত্ব বিলোপ করিতে পারেন এবং এক নূতন সৃষ্টি অস্তিত্বে আনিতে পারেন,
বাংলা উচ্চারণ
১৯ আলাম্ তার আন্নাল্লা-হা খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া বিল্হাক্ব ইঁ ইয়াশাইয়ুয্ হিব্কুম্ অ ইয়াতি বিখল্ক্বিন্ জ্বাদীদ্।
সমকালীন বাংলা
১৯ তুমি কি লক্ষ্য কর না যে, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী যথাবিধি সৃষ্টি করিয়াছেন? তিনি ইচ্ছা করিলে তোমাদের অস্তিত্ব বিলোপ করিতে পারেন এবং এক নূতন সৃষ্টি অস্তিত্বে আনিতে পারেন,
Arabic, with marks
٢٠ وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ
ইসলামিক ফাউন্ডেশন
২০ আর ইহা আল্লাহ্ র জন্য আদৌ কঠিন নয়।
বাংলা উচ্চারণ
২০ অমা-যা-লিকা 'আলাল্লা-হি বি'আযীয্।
সমকালীন বাংলা
২০ আর ইহা আল্লার জন্য কঠিন নয়।
Arabic, with marks
٢١ وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِن شَيْءٍ ۚ قَالُوا لَوْ هَدَانَا اللَّهُ لَهَدَيْنَاكُمْ ۖ سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍ
ইসলামিক ফাউন্ডেশন
২১ সকলে আল্লাহ্ র নিকট উপস্থিত হইবে। যাহারা অহংকার করিত তখন দুর্বলেরা তাহাদেরকে বলিবে, ‘আমরা তো তোমাদের অনুসারী ছিলাম; এখন তোমরা আল্লাহর শাস্তি হইতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করিতে পারিবে?’ উহারা বলিবে, 'আল্লাহ্ আমাদেরকে সৎপথে পরিচালিত করিলে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করিতাম। এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই একই কথা; আমাদের কোন নিষ্কৃতি নাই।’
বাংলা উচ্চারণ
২১ অবারযূ লিল্লা-হি জ্বামী'আন্ ফাক্ব-লাদ্দু'আফা-য়ু লিল্লাযীনাস্ তাক্বারূ য় ইন্না-কুন্না-লাকুম্ তাবা'আন্ ফাহাল্ আন্তুম্ মুগ্নূনা 'আন্না-মিন্ 'আযা-বিল্লা-হি মিন্ শাইয়িন্ ক্ব-লূ লাও হাদা-নাল্লা-হু লাহাদাইনা-কুম্ সাওয়া-য়ুন্ 'আলাইনা য় আজ্বাযি'না য় আম্ ছর্বানা-মা-লানা-মিম্ মাহীছ্।
সমকালীন বাংলা
২১ সকলে আল্লাহ নিকট উপস্থিত হইবে। যাহারা অহংকার করিত তখন দুর্বলেরা তাহাদেরকে বলিবে, ‘আমরা তো তোমাদের অনুসারী ছিলাম; এখন তোমরা আল্লাহর শাস্তি হইতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করিতে পারিবে?’ উহারা বলিবে, আল্লাহ আমাদেরকে সৎপথে পরিচালিত করিলে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করিতাম। এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই একই কথা; আমাদের কোন নিষ্কৃতি নাই।’
Arabic, with marks
٢٢ وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلَّا أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي ۖ فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنفُسَكُم ۖ مَّا أَنَا بِمُصْرِخِكُمْ وَمَا أَنتُم بِمُصْرِخِيَّ ۖ إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
ইসলামিক ফাউন্ডেশন
২২ যখন বিচারকার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে, ‘আল্লাহ্ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি। আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না, তোমরা নিজেদেরই প্রতি দোষারোপ কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহ্ র শরীক করিয়াছিলে আমি তাহা অস্বীকার করিতেছি, জালিমদের জন্য তো মর্মন্তুদ শাস্তি রহিয়াছে।
বাংলা উচ্চারণ
২২ অক্ব-লাশ্ শাইত্বোয়া-নু লাম্মা-ক্বুদিয়াল্ আম্রু ইন্নাল্লা-হা অ'আদাল্ হাক্ব্ক্বি অওয়াআত্তুকুম্ ফাআখ্লাফ্তুকুম্ অমা-কা-না লিয়া 'আলাইকুম্ মিন্ সুল্ত্বোয়া-নিন্ ইল্লা য় আন্ দা'আওতুকুম্ ফাস্তাজ্বাব্তুম্ লী ফালা-তালূমূনী অলূমূ য় আন্ফুসাকুম্ মা য় আনা- বিমুছ্রিখিকুম্ অমা য় আন্তুম্ বিমুছ্রিখী ইন্নী কার্ফাতু বিমা য় আশ্রাক্তুমূনি মিন্ ক্বব্ল্ ইন্নাজ্ জোয়া-লিমীনা লাহুম্ 'আযা-বুন্ আলীম্।
সমকালীন বাংলা
২২ যখন বিচারকার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে, আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি। আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না, তোমরা নিজেদেরই প্রতি দোষারোপ কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহ শরীক করিয়াছিলে আমি তাহা অস্বীকার করিতেছি, জালিমদের জন্য তো মর্মন্তুদ শাস্তি রহিয়াছে।
Arabic, with marks
٢٣ وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ۖ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ
ইসলামিক ফাউন্ডেশন
২৩ যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদেরকে দাখিল করা হইবে জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা স্থায়ী হইবে, তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে, সেখানে তাহাদের অভিবাদন হইবে ‘সালাম’।
বাংলা উচ্চারণ
২৩ অউদ্খিলাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি জ্বান্না-তিন্ তাজ্বরী মিন্ তাহ্তিহাল্ আন্হারু খ-লিদীনা ফীহা-বিইয্নি রব্বিহিম্ তাহিয়্যাতুহুম্ ফীহা- সালাম্।
সমকালীন বাংলা
২৩ যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদেরকে দাখিল করা হইবে জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা স্থায়ী হইবে, তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে, সেখানে তাহাদের অভিবাদন হইবে ‘সালাম’।
Arabic, with marks
٢٤ أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ
ইসলামিক ফাউন্ডেশন
২৪ তুমি কি লক্ষ্য কর না আল্লাহ্ কিভাবে উপমা দিয়া থাকেন? সৎবাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ যাহার মূল সুদৃঢ় ও যাহার শাখা - প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত,
বাংলা উচ্চারণ
২৪ আলাম্ তারা কাইফা দ্বরাবাল্লা-হু মাছালান্ কালিমাতান্ ত্বইয়্যিবাতান্ কাশাজ্বারাতিন্ ত্বইয়িবাতিন্ আছ্লুহা- ছা-বিতুঁও অর্ফা'উহা-ফিস্ সামা-য়্।
সমকালীন বাংলা
২৪ তুমি কি লক্ষ্য কর না আল্লাহ কিভাবে উপমা দিয়া থাকেন? সৎবাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ যাহার মূল সুদৃঢ় ও যাহার শাখা - প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত,
Arabic, with marks
٢٥ تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
ইসলামিক ফাউন্ডেশন
২৫ যাহা প্রত্যেক মওসুমে উহার ফলদান করে উহার প্রতিপালকের অনুমতিক্রমে। এবং আল্লাহ্ মানুষের জন্য উপমা দিয়া থাকেন, যাহাতে তাহারা শিক্ষা গ্রহণ করে।
বাংলা উচ্চারণ
২৫ তুতী য় উকুলাহা-কুল্লা হীনিম্ বিইয্নি রব্বীহা-অইয়াদ্ব্রিবুল্লা-হুল্ আম্ছা-লা লিন্না-সি লা'আল্লাহুম্ ইয়াতাযাক্কারূন্।
সমকালীন বাংলা
২৫ যাহা প্রত্যেক মওসুমে উহার ফলদান করে উহার প্রতিপালকের অনুমতিক্রমে। এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন, যাহাতে তাহারা শিক্ষা গ্রহণ করে।
Arabic, with marks
٢٦ وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِن فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِن قَرَارٍ
ইসলামিক ফাউন্ডেশন
২৬ কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষ যাহার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন, যাহার কোন স্থায়িত্ব নাই।
বাংলা উচ্চারণ
২৬ অমাছাল্ কালিমাতিন্ খবীছাতিন্ কাশাজ্বারাতিন খবীছাতি নিজ্ব তুছ্ছাত্ মিন্ ফাওক্বিল্ আরদ্বি মা-লাহা-মিন্ ক্বরার্-।
সমকালীন বাংলা
২৬ কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষ যাহার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন, যাহার কোন স্থায়িত্ব নাই।
Arabic, with marks
٢٧ يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ ۚ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ
ইসলামিক ফাউন্ডেশন
২৭ যাহারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাহাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ্ সুপ্রতিষ্ঠিত রাখিবেন এবং যাহারা জালিম আল্লাহ্ উহাদেরকে বিভ্রান্তিতে রাখিবেন। আল্লাহ্ যাহা ইচ্ছা তাহা করেন।
বাংলা উচ্চারণ
২৭ ইউছাব্বিতুল্লা-হু ল্লাযীনা আ-মানূ বিলক্বওলিছ্ ছা- বিতি ফিল্ হাইয়া-তিদ্ দুন্ইয়া- অফিল্ আ-খিরতি অইয়ুদ্বিল্লু ল্লা-হুজ্ জোয়া-লিমীন্ অ ইয়াফ্ 'আলুল্লা-হু মা- ইয়াশা-য়্।
সমকালীন বাংলা
২৭ যাহারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাহাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখিবেন এবং যাহারা জালিম আল্লাহ উহাদেরকে বিভ্রান্তিতে রাখিবেন। আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন।
Arabic, with marks
٢٨ ۞ أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَتَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ
ইসলামিক ফাউন্ডেশন
২৮ তুমি কি উহাদেরকে লক্ষ্য কর না, যাহারা আল্লাহ্ র অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং উহারা উহাদের সম্প্রদায়কে নামাইয়া আনে ধ্বংসের ক্ষেত্রে -
বাংলা উচ্চারণ
২৮ আলাম তার ইলাল্লাযীনা বাদ্দালূ নি'মাতাল্লা-হি কুফ্রাঁও ওয়া আহাল্ল ু ক্বওমাহুম্ দা-রল্ বাওয়ার্-।
সমকালীন বাংলা
২৮ তুমি কি উহাদেরকে লক্ষ্য কর না, যাহারা আল্লাহ অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং উহারা উহাদের সম্প্রদায়কে নামাইয়া আনে ধ্বংসের ক্ষেত্রে -
Arabic, with marks
٢٩ جَهَنَّمَ يَصْلَوْنَهَا ۖ وَبِئْسَ الْقَرَارُ
ইসলামিক ফাউন্ডেশন
২৯ জাহান্নামে, যাহার মধ্যে উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট এই আবাসস্থল!
বাংলা উচ্চারণ
২৯ জ্বাহান্নামা ইয়াছ্লাওনাহা- অবি'সাল্ ক্বরর্-।
সমকালীন বাংলা
২৯ জাহান্নামে, যাহার মধ্যে উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট এই আবাসস্থল!
Arabic, with marks
٣٠ وَجَعَلُوا لِلَّهِ أَندَادًا لِّيُضِلُّوا عَن سَبِيلِهِ ۗ قُلْ تَمَتَّعُوا فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى النَّارِ
ইসলামিক ফাউন্ডেশন
৩০ এবং উহারা আল্লাহ্ র সমকক্ষ নির্ধারণ করে তাঁহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য। বল, ‘ভোগ করিয়া লও, পরিণামে দোযখই তোমাদের প্রত্যাবর্তনস্থল।’
বাংলা উচ্চারণ
৩০ অজ্বা'আলূ লিল্লা-হি আন্দা-দাল্ লিইয়ুদ্বিল্লু 'আন্ সাবীলিহ্ ক্বুল্ তামাত্তা'ঊ ফাইন্না মাছীরকুম্ ইলান্নার্-
সমকালীন বাংলা
৩০ এবং উহারা আল্লাহ সমকক্ষ নির্ধারণ করে তাঁহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য। বল, ‘ভোগ করিয়া লও, পরিণামে দোযখই তোমাদের প্রত্যাবর্তনস্থল।’
Arabic, with marks
٣١ قُل لِّعِبَادِيَ الَّذِينَ آمَنُوا يُقِيمُوا الصَّلَاةَ وَيُنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩১ আমার বান্দাদের মধ্যে যাহারা মু’মিন তাহাদেরকে তুমি বল, সালাত কায়েম করিতে এবং আমি তাহাদেরকে জীবিকা হিসাবে যাহা দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করিতে - সেই দিনের পূর্বে যেদিন ক্রয় - বিক্রয় ও বন্ধুত্ব থাকিবে না।’
বাংলা উচ্চারণ
৩১ ক্বুল লি'ইবাদিয়াল্লাযীনা আ-মানূ ইয়ূক্বীমুছ ছলা-তা অ ইয়ুন্ফিক্বু মিম্মা-রাযাক্বনা-হুম্ র্সিরঁও অ 'আলা-নিয়াতাম্ মিন্ ক্বব্লি আইঁ ইয়াতিয়া ইয়াওমুল্ লা-বাই'ঊন্ ফীহি অলা-খিলা-ল্।
সমকালীন বাংলা
৩১ আমার বান্দাদের মধ্যে যাহারা মু’মিন তাহাদেরকে তুমি বল, সালাত কায়েম করিতে এবং আমি তাহাদেরকে জীবিকা হিসাবে যাহা দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করিতে - সেই দিনের পূর্বে যেদিন ক্রয় - বিক্রয় ও বন্ধুত্ব থাকিবে না।’
Arabic, with marks
٣٢ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ ۖ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ
ইসলামিক ফাউন্ডেশন
৩২ তিনিই আল্লাহ্ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, যিনি আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাহাতে তাঁহার বিধানে উহা সমুদ্রে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদীসমূহকে।
বাংলা উচ্চারণ
৩২ আল্লা হুল্লাযী খলাকাস্সামা-ওয়া-তি অল্র্আদ্বোয়া অ আন্যালা মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ফাআখ্রাজ্বা বিহী মিনাছ্ ছামার-তি রিয্ক্বাল্লাকুম্ অ সাখ্রা লাকুমুল্ ফুল্কা লিতাজ্বরিয়া ফিল্ বাহ্রি বিআম্রিহী অসাখ্খর লাকুমুল্ আন্হার্-।
সমকালীন বাংলা
৩২ তিনিই আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, যিনি আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্দারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাহাতে তাঁহার বিধানে উহা সমুদ্রে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদীসমূহকে।
Arabic, with marks
٣٣ وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে, যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে।
বাংলা উচ্চারণ
৩৩ অসাখ্খরা লাকুমুশ্ শাম্সা অল্ ক্বমারা দা-য়িবাইনি অসাখ্ খরা লাকুমুল্ লাইলা অন্নাহার্-।
সমকালীন বাংলা
৩৩ তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে, যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে।
Arabic, with marks
٣٤ وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাঁহার নিকট যাহা কিছু চাহিয়াছ তাহা হইতে। তোমরা আল্লাহ্ র অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম , অকৃতজ্ঞ।
বাংলা উচ্চারণ
৩৪ অআ-তা-কুম্ মিন্ কুল্লি মা-সায়াল্ তুমূহ্ অইন্ তা'উদ্দূ নি'মাতাল্লা-হি লা-তুহ্ছূহা- ইন্নাল্ ইন্সা-না লাজোয়ালূমুন্ কাফ্ফার্-।
সমকালীন বাংলা
৩৪ এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাঁহার নিকট যাহা কিছু চাহিয়াছ তাহা হইতে। তোমরা আল্লাহ অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম , অকৃতজ্ঞ।
Arabic, with marks
٣٥ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ স্মরণ কর, ইব্রাহীম বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক! এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও।
বাংলা উচ্চারণ
৩৫ অইয্ ক্ব-লা ইব্রা-হীমু রব্বিজ্ব'আল্ হা-যাল্ বালাদা আ-মিনাঁও অজ্বনুব্নী- অ বানিয়্যা আন্ না'বুদাল্ আছ্না-ম্।
সমকালীন বাংলা
৩৫ স্মরণ কর, ইব্রাহীম বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক! এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও।
Arabic, with marks
٣٦ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ ۖ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي ۖ وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ ‘হে আমার প্রতিপালক! এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করিয়াছে। সুতরাং যে আমার অনুসরণ করিবে সে - ই আমার দলভুক্ত, কিন্তু কেহ আমার অবাধ্য হইলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু।
বাংলা উচ্চারণ
৩৬ রব্বী ইন্নাহুন্না আদ্ব্লাল্না কাছীরাম্ মিনান্না-সি ফামান্ তাবি'আনী ফাইন্নাহূ মিন্নী অমান্ 'আছোয়া-নী ফাইন্নাকা গফূর্রু রহীম্।
সমকালীন বাংলা
৩৬ ‘হে আমার প্রতিপালক! এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করিয়াছে। সুতরাং যে আমার অনুসরণ করিবে সে - ই আমার দলভুক্ত, কিন্তু কেহ আমার অবাধ্য হইলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু।
Arabic, with marks
٣٧ رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ ‘হে আমাদের প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট, হে আমাদের প্রতিপালক! এইজন্য যে, উহারা যেন সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও এবং ফলাদি দ্বারা উহাদের রিযিকের ব্যবস্থা করিও, যাহাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে।
বাংলা উচ্চারণ
৩৭ রব্বানা য় ইন্নী য় আস্কান্তু মিন্ র্যুরিয়্যাতী বিওয়া-দিন্ গইরি যী র্যা'ইন্ 'ইন্দা বাইতিকাল্ মুর্হারমি রব্বানা-লিইয়ুক্বীমুছ্ ছলা-তা ফাজ্ব্'আল্ আফ্য়িদাতাম্ মিনান্না-সি তাহ্ওয়ী য় ইলাইহিম্ র্অযুক্ব্হুম্ মিনাস্সামারা-তি লা'আল্লাহুম্ ইয়াশ্কুরূন্।
সমকালীন বাংলা
৩৭ ‘হে আমাদের প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট, হে আমাদের প্রতিপালক! এইজন্য যে, উহারা যেন সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও এবং ফলাদি দ্বারা উহাদের রিযিকের ব্যবস্থা করিও, যাহাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে।
Arabic, with marks
٣٨ رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّهِ مِن شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ ‘হে আমাদের প্রতিপালক! তুমি তো জান যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি; আকাশ মন্ডলী ও পৃথিবীর কিছুই আল্লাহ্ র নিকট গোপন থাকে না।
বাংলা উচ্চারণ
৩৮ রব্বানা য় ইন্নাকা তা'লামু মা-নুখ্ফী অমা-নু'লিন্ অমা-ইয়াখ্ফা-'আলাল্লা-হি মিন্ শাইয়িন্ ফিল্ র্আদ্বি অলা-ফিস্ সামা-য়্।
সমকালীন বাংলা
৩৮ ‘হে আমাদের প্রতিপালক! তুমি তো জান যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি; আকাশ মন্ডলী ও পৃথিবীর কিছুই গোপন থাকে না।
Arabic, with marks
٣٩ الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ ۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ সমস্ত প্রশংসা আল্লাহ্ রই যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করিয়াছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন।
বাংলা উচ্চারণ
৩৯ আল্হামদু লিল্লা-হিল্লাযী অহাবালী 'আলাল্ কিবারি ইস্মা-'ঈলা অইস্হা-ক্ব ইন্না রব্বী লাসামী'ঊদ্ দু'আ-য়্।
সমকালীন বাংলা
৩৯ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইস্হাককে দান করিয়াছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন।
Arabic, with marks
٤٠ رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
ইসলামিক ফাউন্ডেশন
৪০ ‘হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হইতেও। হে আমাদের প্রতিপালক! আমার প্রার্থনা কবূল কর।
বাংলা উচ্চারণ
৪০ রব্বিজ্ব্'আল্নী মুক্বীমাছ্ ছলা-তি অমিন্ র্যুরিয়্যাতী রব্বানা- অ তাক্বাব্বাল্ দু'আ-য়।
সমকালীন বাংলা
৪০ ‘হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হইতেও। হে আমাদের প্রতিপালক! আমার প্রার্থনা কবূল কর।
Arabic, with marks
٤١ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
ইসলামিক ফাউন্ডেশন
৪১ ‘হে আমাদের প্রতিপালক! যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতা - মাতাকে এবং মু’মিনগণকে ক্ষমা করিও।
বাংলা উচ্চারণ
৪১ রব্বানার্গ্ফিলী অলিওয়া লিদাইয়্যা অ- লিল্মুমিনীনা ইয়াওমা ইয়াক্বুমুল্ হিসা-ব্।
সমকালীন বাংলা
৪১ ‘হে আমাদের প্রতিপালক! যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মু’মিনগণকে ক্ষমা করিও।’
Arabic, with marks
٤٢ وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
ইসলামিক ফাউন্ডেশন
৪২ তুমি কখনও মনে করিও না যে, জালিমরা যাহা করে সে বিষয়ে আল্লাহ্ গাফিল, তবে তিনি উহাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাহাদের চক্ষু হইবে স্থির।
বাংলা উচ্চারণ
৪২ অলা-তাহ্সাবান্নাল্লা-হা গ-ফিলান্ 'আম্মা ইয়া'মালুজ্জোয়া-লিমূন্ ইন্নামা-ইয়ুয়াখ্ খিরুহুম্ লিইয়াওমিন্ তাশ্খাছু ফীহিল্ আব্ছোয়ার্-।
সমকালীন বাংলা
৪২ তুমি কখনও মনে করিও না যে, জালিমরা যাহা করে সে বিষয়ে আল্লাহ গাফিল, তবে তিনি উহাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাহাদের চক্ষু হইবে স্থির।
Arabic, with marks
٤٣ مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ভীত - বিহ্বল চিত্তে আকাশের দিকে চাহিয়া উহারা ছুটাছুটি করিবে, নিজেদের প্রতি উহাদের দৃষ্টি ফিরিবে না এবং উহাদের অন্তর হইবে উদাস।
বাংলা উচ্চারণ
৪৩ মুহ্ত্বি'ঈনা মুক্বনি'ঈ রুয়ূসিহিম্ লা-ইর্য়াতাদ্দু ইলাইহিম্ ত্বোর্য়াফুহুম্ অআফ্য়িদাতুহুম্ হাওয়ায়্।
সমকালীন বাংলা
৪৩ ভীত - বিহ্বল চিত্তে আকাশের দিকে চাহিয়া উহারা ছুটাছুটি করিবে, নিজেদের প্রতি উহাদের দৃষ্টি ফিরিবে না এবং উহাদের অন্তর হইবে উদাস।
Arabic, with marks
٤٤ وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ যেদিন তাহাদের শাস্তি আসিবে সেই দিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক কর, তখন জালিমরা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দাও, আমরা তোমার আহ্বানে সাড়া দিব এবং রাসূলগণের অনুসরণ করিব।’ তোমরা কি পূর্বে শপথ করিয়া বলিতে না যে, তোমাদের পতন নাই?
বাংলা উচ্চারণ
৪৪ অআন্যিরি ন্না-সা ইয়াওমা ইয়াতীহিমুল্ 'আযা-বু ফাইয়াক্বুলু ল্লাযীনা জলামূ রব্বানা য় আখ্খিরুনা য় ইলা য় আজ্বালিন্ ক্বারীবিন্ নুজ্বিব্ দা'অতাকা অনাত্তাবি'র্ই রুসুল্ আওয়ালাম্ তাকূনূ য় আক্বসাম্তুম্ মিন্ ক্বব্লু মা-লাকুম্ মিন্ যাওয়া-ল্।
সমকালীন বাংলা
৪৪ যেদিন তাহাদের শাস্তি আসিবে সেই দিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক কর, তখন জালিমরা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দাও, আমরা তোমার আহ্বানে সাড়া দিব এবং রাসূলগণের অনুসরণ করিব।’ তোমরা কি পূর্বে শপথ করিয়া বলিতে না যে, তোমাদের পতন নাই?
Arabic, with marks
٤٥ وَسَكَنتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ অথচ তোমরা বাস করিতে তাহাদের বাসভূমিতে, যাহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল এবং তাহাদের প্রতি আমি কি করিয়াছিলাম তাহাও তোমাদের নিকট সুবিদিত ছিল এবং তোমাদের নিকট আমি উহাদের দৃষ্টান্তও উপস্থিত করিয়াছিলাম।
বাংলা উচ্চারণ
৪৫ অসাকান্তুম্ ফী মাসা-কিনি ল্লাযীনা জলামূ য় আন্ফুসাহুম্ অতাবাইয়্যানা লাকুম্ কাইফা ফা'আল্না-বিহিম্ অদ্বরাব্না-লাকুমুল্ আম্ছা-ল্।
সমকালীন বাংলা
৪৫ অথচ তোমরা বাস করিতে তাহাদের বাসভূমিতে, যাহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল এবং তাহাদের প্রতি আমি কি করিয়াছিলাম তাহাও তোমাদের নিকট সুবিদিত ছিল এবং তোমাদের নিকট আমি উহাদের দৃষ্টান্তও উপস্থিত করিয়াছিলাম।
Arabic, with marks
٤٦ وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ উহারা ভীষণ চক্রান্ত করিয়াছিল, কিন্তু উহাদের চক্রান্ত আল্লাহ্ রহিত করিয়াছেন, যদিও উহাদের চক্রান্ত এমন ছিল, যাহাতে পর্বত টলিয়া যাইত।
বাংলা উচ্চারণ
৪৬ অক্বদ্ মাকারূ মাক্রহুম্ অ'ইন্দাল্লা-হি মাক্রুহুম্ অইন্ কা-না মাক্রুহুম্ লিতাযূলা মিন্হুল্ জ্বিবা-ল্।
সমকালীন বাংলা
৪৬ উহারা ভীষণ চক্রান্ত করিয়াছিল, কিন্তু উহাদের চক্রান্ত আল্লাহ রহিত করিয়াছেন, যদিও উহাদের চক্রান্ত এমন ছিল, যাহাতে পর্বত টলিয়া যাইত।
Arabic, with marks
٤٧ فَلَا تَحْسَبَنَّ اللَّهَ مُخْلِفَ وَعْدِهِ رُسُلَهُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ ذُو انتِقَامٍ
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ তুমি কখনও মনে করিও না যে, আল্লাহ্ তাঁহার রাসূলগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন। নিশ্চয়ই আল্লাহ্ পরাক্রমশালী, দণ্ড - বিধায়ক।
বাংলা উচ্চারণ
৪৭ ফালা-তাহ্সাবান্নাল্লা-হা মুখ্লিফা ওয়া'দিহী রুসুলাহ্ ইন্নাল্লা-হা 'আযীযুন্ যুন্ তিক্বা-ম্।
সমকালীন বাংলা
৪৭ তুমি কখনও মনে করিও না যে, আল্লাহ তাঁহার রাসূলগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন। নিশ্চই আল্লাহ পরাক্রমশালী, দন্ডবিধায়ক।
Arabic, with marks
٤٨ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ ۖ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ যেদিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশমণ্ডলীও; এবং মানুষ উপস্থিত হইবে আল্লাহ্ র সম্মুখে - যিনি এক পরাক্রামশালী।
বাংলা উচ্চারণ
৪৮ ইয়াওমা তুবাদ্দালুল্ র্আদ্বু গইরল্ র্আদ্বি অস্সামাওয়া-তু অবারযূ লিল্লা-হিল্ ওয়া-হিদিল্ ক্বহ্হার্-।
সমকালীন বাংলা
৪৮ যেদিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশমণ্ডলীও; এবং মানুষ উপস্থিত হইবে আল্লাহর সম্মুখে যিনি এক পরাক্রামশালী।
Arabic, with marks
٤٩ وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُّقَرَّنِينَ فِي الْأَصْفَادِ
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ সেই দিন তুমি অপরাধীদেরকে দেখিবে শৃক্মখলিত অবস্থায়,
বাংলা উচ্চারণ
৪৯ অতারাল্ মুজ্বরিমীনা ইয়াওমায়িযিম্ মুর্ক্বারানীনা ফিল্ আছ্ফা-দ্।
সমকালীন বাংলা
৪৯ সেই দিন তুমি অপরাধীদেরকে দেখিবে শৃ´খলিত অবস্থায়,
Arabic, with marks
٥٠ سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ النَّارُ
ইসলামিক ফাউন্ডেশন
৫০ উহাদের জামা হইবে আলকাতরার এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহাদের মুখমণ্ডল;
বাংলা উচ্চারণ
৫০ সারা-বীলুহুম্ মিন্ ক্বাতিরা-নিঁও অতাগ্শা- উজউহাহুমুন্নার্-।
সমকালীন বাংলা
৫০ উহাদের জামা হইবে আলকাতরার এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহাদের মুখমণ্ডল;
Arabic, with marks
٥١ لِيَجْزِيَ اللَّهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
ইসলামিক ফাউন্ডেশন
৫১ ইহা এইজন্য যে, আল্লাহ্ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন। নিশ্চয়ই আল্লাহ্ দ্রুত হিসাব গ্রহণ করেন।
বাংলা উচ্চারণ
৫১ লিইয়াজ্বযিয়াল্লা-হু কুল্লা-নাফ্সিম্ মা-কাসাবাত্ ইন্নাল্লা-হা সারী'উল্ হিসা-ব্।
সমকালীন বাংলা
৫১ ইহা এইজন্য যে, আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন।
Arabic, with marks
٥٢ هَٰذَا بَلَاغٌ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا بِهِ وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ وَلِيَذَّكَّرَ أُولُو الْأَلْبَابِ
ইসলামিক ফাউন্ডেশন
৫২ ইহা মানুষের জন্য এক বার্তা, যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে, তিনি একমাত্র ইলাহ্ এবং যাহাতে বোধশক্তি - সম্পন্নেরা উপদেশ গ্রহণ করে।
বাংলা উচ্চারণ
৫২ হা-যা-বালা-গুল্ লিন্না-সি অ লিইয়ুন্যারূ বিহী অ লিইয়া'লামূ য় আন্নামা-হঅ ইলা-হুঁও ওয়া-হিদুঁও অলিয়ায্ যাক্কার ঊলুল্ আল্বা-ব্।
সমকালীন বাংলা
৫২ ইহা মানুষের জন্য এক বার্তা, যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে, তিনি একমাত্র ইলাহ্ এবং যাহাতে বোধশক্তি - সম্পন্নেরা উপদেশ গ্রহণ করে।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report