الـبلد , choose another chapter
الـبلد
Chapter 90, 20 verses
Arabic, with marks
ইসলামিক ফাউন্ডেশন
সমকালীন বাংলা
মুহিউদ্দীন খান
Hilali & Muhsin Khan
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ
ইসলামিক ফাউন্ডেশন
১ আমি শপথ করিতেছি এই নগরের
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ এই নগরের,
মুহিউদ্দীন খান
১ আমি এই নগরীর শপথ করি
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. I swear by this city (Makkah);
Arabic, with marks
٢ وَأَنتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ
ইসলামিক ফাউন্ডেশন
২ আর তুমি এই নগরের অধিবাসী,
সমকালীন বাংলা
২ আর তুমি এই নগরের অধিবাসী,
মুহিউদ্দীন খান
২ এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
Hilali & Muhsin Khan
2 And you are free (from sin, and to punish the enemies of Islam on the Day of the conquest) in this city (Makkah).
Arabic, with marks
٣ وَوَالِدٍ وَمَا وَلَدَ
ইসলামিক ফাউন্ডেশন
৩ শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে।
সমকালীন বাংলা
৩
এবং জনক ও যা তিনি জন্ম দিয়েছেন তার,
মুহিউদ্দীন খান
৩ শপথ জনকের ও যা জন্ম দেয়।
Hilali & Muhsin Khan
3 And by the begetter (i.e. Adam عليه السلام) and that which he begot (i.e. his progeny).
Arabic, with marks
٤ لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ
ইসলামিক ফাউন্ডেশন
৪ আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট - ক্লেশের মধ্যে।
সমকালীন বাংলা
৪
নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে,
মুহিউদ্দীন খান
৪ নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
Hilali & Muhsin Khan
4 Verily, We have created man in toil.
Arabic, with marks
٥ أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
ইসলামিক ফাউন্ডেশন
৫ সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না?
সমকালীন বাংলা
৫
সে কি মনে করে যে তার ওপর কেউই ক্ষমতাবান নয়?
মুহিউদ্দীন খান
৫ সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
Hilali & Muhsin Khan
5 Does he think that none can overcome him?
Arabic, with marks
٦ يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
ইসলামিক ফাউন্ডেশন
৬ সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।’
সমকালীন বাংলা
৬
সে বলে, “আমি প্রচুর সম্পদ ব্যয় করেছি,”
মুহিউদ্দীন খান
৬ সে বলেঃ আমি প্রচুর ধন - সম্পদ ব্যয় করেছি।
Hilali & Muhsin Khan
6 He says (boastfully): "I have wasted wealth in abundance!"
Arabic, with marks
٧ أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ
ইসলামিক ফাউন্ডেশন
৭ সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
সমকালীন বাংলা
৭
সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
মুহিউদ্দীন খান
৭ সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
Hilali & Muhsin Khan
7 Does he think that none sees him?
Arabic, with marks
٨ أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ
ইসলামিক ফাউন্ডেশন
৮ আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু?
সমকালীন বাংলা
৮ আমরা কি তাকে দুটো চোখ দেইনি
মুহিউদ্দীন খান
৮ আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
Hilali & Muhsin Khan
8 Have We not made for him two eyes,
Arabic, with marks
٩ وَلِسَانًا وَشَفَتَيْنِ
ইসলামিক ফাউন্ডেশন
৯ আর জিহ্বা ও দুই ওষ্ঠ?
সমকালীন বাংলা
৯ এবং একটি জিহ্বা ও দুটো ঠোঁট,
মুহিউদ্দীন খান
৯ জিহবা ও ওষ্ঠদ্বয় ?
Hilali & Muhsin Khan
9 And a tongue and two lips?
Arabic, with marks
١٠ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
ইসলামিক ফাউন্ডেশন
১০ আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি।
সমকালীন বাংলা
১০ এবং আমরা তাকে দুটো পথ দেখিয়েছি
Note
মুহিউদ্দীন খান
১০ বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
Hilali & Muhsin Khan
10 And shown him the two ways (good and evil)?
Arabic, with marks
١١ فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
ইসলামিক ফাউন্ডেশন
১১ সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই।
সমকালীন বাংলা
১১
কিন্তু সে কঠিন গিরিপথ অতিক্রম করেনি,
মুহিউদ্দীন খান
১১ অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
Hilali & Muhsin Khan
11 But he has not attempted to pass on the path that is steep (i.e. the path which will lead to goodness and success).
Arabic, with marks
١٢ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
ইসলামিক ফাউন্ডেশন
১২ তুমি কী জান - বন্ধুর গিরিপথ কী?
সমকালীন বাংলা
১২
আর তুমি কী জানো, সেই কঠিন গিরিপথ কী?
মুহিউদ্দীন খান
১২ আপনি জানেন, সে ঘাঁটি কি?
Hilali & Muhsin Khan
12 And what will make you know the path that is steep?
Arabic, with marks
١٣ فَكُّ رَقَبَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৩ ইহা হইতেছে: দাসমুক্তি।
সমকালীন বাংলা
১৩
একটি দাস মুক্ত করা,
মুহিউদ্দীন খান
১৩ তা হচ্ছে দাসমুক্তি
Hilali & Muhsin Khan
13 (It is) freeing a neck (slave)
Arabic, with marks
١٤ أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৪ অথবা দুর্ভিক্ষের দিনে আহার্যদান
সমকালীন বাংলা
১৪
অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা,
মুহিউদ্দীন খান
১৪ অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
Hilali & Muhsin Khan
14 Or giving food in a day of hunger (famine),
Arabic, with marks
١٥ يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৫ ইয়াতীম আত্মীয়কে,
সমকালীন বাংলা
১৫ ইয়াতীম আত্মীয়কে,
মুহিউদ্দীন খান
১৫ এতীম আত্বীয়কে
Hilali & Muhsin Khan
15 To an orphan near of kin.
Arabic, with marks
١٦ أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৬ অথবা দারিদ্র্য - নিষ্পেষিত নিঃস্বকে,
সমকালীন বাংলা
১৬
অথবা এক অভাবগ্রস্তকে, যে মাটিতে লুটিয়ে আছে,
মুহিউদ্দীন খান
১৬ অথবা ধুলি - ধুসরিত মিসকীনকে
Hilali & Muhsin Khan
16 Or to a Miskin (poor) cleaving to dust (out of misery).
Arabic, with marks
١٧ ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
ইসলামিক ফাউন্ডেশন
১৭ তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু’মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া - দাক্ষিণ্যের ;
সমকালীন বাংলা
১৭ অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত, যারা বিশ্বাস করেছে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় এবং একে অপরকে দয়ার উপদেশ দেয়,
মুহিউদ্দীন খান
১৭ অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
Hilali & Muhsin Khan
17 Then he became one of those who believed (in the Islamic Monotheism) and recommended one another to perseverance and patience, and (also) recommended one another to pity and compassion.
Arabic, with marks
١٨ أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ
ইসলামিক ফাউন্ডেশন
১৮ ইহারাই সৌভাগ্যশালী।
সমকালীন বাংলা
১৮ তারাই ডান দিকের অধিকারী,
মুহিউদ্দীন খান
১৮ তারাই সৌভাগ্যশালী।
Hilali & Muhsin Khan
18 They are those on the Right Hand (i.e. the dwellers of Paradise),
Arabic, with marks
١٩ وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ
ইসলামিক ফাউন্ডেশন
১৯ আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে, উহারাই হতভাগ্য।
সমকালীন বাংলা
১৯ আর যারা আমাদের নিদর্শনসমূহ অবিশ্বাস করে, তারা বাম দিকের অধিকারী,
মুহিউদ্দীন খান
১৯ আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
Hilali & Muhsin Khan
19 But those who disbelieved in Our Ayat (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.), they are those on the Left Hand (the dwellers of Hell).
Arabic, with marks
٢٠ عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
২০ উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে।
সমকালীন বাংলা
২০ তাদের ওপর আগুন ঘিরে থাকবে।
মুহিউদ্দীন খান
২০ তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।
Hilali & Muhsin Khan
20 The Fire will be shut over them (i.e. they will be enveloped by the Fire without any opening or window or outlet.
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report