النجم , choose another chapter
النجم
Chapter 53, 62 verses
Arabic, with marks
জহুরুল হক
Pickthall
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
জহুরুল হক
১ ভাবো তারকার কথা, যখন তা অস্ত যায়!
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. By the Star when it setteth,
মুহিউদ্দীন খান
১ নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অন্নাজমি ইযা-হাওয়া-।
Arabic, with marks
٢ مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
জহুরুল হক
২ তোমাদের সঙ্গী দোষ - ত্রুটি করেন না, আর তিনি বিপথেও যান না,
Pickthall
2 Your comrade erreth not, nor is deceived;
মুহিউদ্দীন খান
২ তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।
বাংলা উচ্চারণ
২ মা-দ্বোয়াল্লা-ছোয়া-হিবুকুম্ অমা-গাওয়া-।
Arabic, with marks
٣ وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
জহুরুল হক
৩ আর তিনি ইচ্ছামত কোনো কথা বলেন না।
Pickthall
3 Nor doth he speak of (his own) desire.
মুহিউদ্দীন খান
৩ এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
বাংলা উচ্চারণ
৩ অমা-ইয়ান্ত্বিকু 'আনিল্ হাওয়া-।
Arabic, with marks
٤ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
জহুরুল হক
৪ এইখানা প্রত্যাদিষ্ট হওয়া প্রত্যাদেশবাণী বৈ তো নয়, - -
Pickthall
4 It is naught save an inspiration that is inspired,
মুহিউদ্দীন খান
৪ কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
বাংলা উচ্চারণ
৪ ইন্ হুওয়া ইল্লা-ওয়াহ্ইয়ুইঁ ইয়ূহা-।
Arabic, with marks
٥ عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
জহুরুল হক
৫ তাঁকে শিখিয়েছেন বিরাট শক্তিমান - -
Pickthall
5 Which one of mighty powers hath taught him,
মুহিউদ্দীন খান
৫ তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
বাংলা উচ্চারণ
৫ 'আল্লামাহূ শাদীদুল্ কুওয়া-।
Arabic, with marks
٦ ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ
জহুরুল হক
৬ বলবীর্যের অধিকারী। কাজেই তিনি পরিপূর্ণতায় পৌঁছলেন।
Pickthall
6 One vigorous; and he grew clear to view
মুহিউদ্দীন খান
৬ সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।
বাংলা উচ্চারণ
৬ যূ-র্মিরাহ্ ফাস্তাওয়া-।
Arabic, with marks
٧ وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ
জহুরুল হক
৭ আর তিনি রয়েছেন ঊর্ধ্ব দিগন্তে।
Pickthall
7 When he was on the uppermost horizon.
মুহিউদ্দীন খান
৭ উর্ধ্ব দিগন্তে,
বাংলা উচ্চারণ
৭ অহুওয়া বিল্উফুক্বিল্ 'আলা-।
Arabic, with marks
٨ ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
জহুরুল হক
৮ তারপর তিনি সন্নিকটে এলেন, অতঃপর তিনি অবনত করলেন,
Pickthall
8 Then he drew nigh and came down
মুহিউদ্দীন খান
৮ অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
বাংলা উচ্চারণ
৮ ছুম্মা দানা-ফাতাদাল্লা-।
Arabic, with marks
٩ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
জহুরুল হক
৯ তখন তিনি দুই ধনুকের ব্যবধানে রইলেন, অথবা আরও কাছে।
Pickthall
9 Till he was (distant) two bows' length or even nearer,
মুহিউদ্দীন খান
৯ তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।
বাংলা উচ্চারণ
৯ ফাকা-না ক্ব-বা ক্বাওসাইনি আও আদ্না-।
Arabic, with marks
١٠ فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ
জহুরুল হক
১০ তখন তিনি তাঁর বান্দার কাছে প্রত্যাদেশ করলেন যা তিনি প্রত্যাদেশ করেন।
Pickthall
10 And He revealed unto His slave that which He revealed.
মুহিউদ্দীন খান
১০ তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।
বাংলা উচ্চারণ
১০ ফাআওহা য় ইলা-'আব্দিহী মা য় আওহা-।
Arabic, with marks
١١ مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
জহুরুল হক
১১ হৃদয় অস্বীকার করে নি যা তিনি দেখেছিলেন তাতে।
Pickthall
11 The heart lied not (in seeing) what it saw.
মুহিউদ্দীন খান
১১ রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
বাংলা উচ্চারণ
১১ মা-কাযাবাল্ ফুয়া-দু মা-রায়া-
Arabic, with marks
١٢ أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
জহুরুল হক
১২ তোমরা কি তবে তাঁর সঙ্গে বিতর্ক করবে যা তিনি দেখেছেন সে - সন্বন্ধে?
Pickthall
12 Will ye then dispute with him concerning what he seeth ?
মুহিউদ্দীন খান
১২ তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?
বাংলা উচ্চারণ
১২ আফাতুমা-রূনাহূ 'আলা-মা-ইয়ারা-।
Arabic, with marks
١٣ وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
জহুরুল হক
১৩ আর তিনি নিশ্চয়ই তাঁকে দেখেছিলেন অন্য এক অবতরণে - -
Pickthall
13 And verily he saw him yet another time
মুহিউদ্দীন খান
১৩ নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,
বাংলা উচ্চারণ
১৩ অলাক্বদ্ রায়া-হু নায্লাতান্ উখ্রা-।
Arabic, with marks
١٤ عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ
জহুরুল হক
১৪ দূরদিগন্তের সিদরাহ্ - গাছের কাছে,
Pickthall
14 By the lote - tree of the utmost boundary,
মুহিউদ্দীন খান
১৪ সিদরাতুলমুন্তাহার নিকটে,
বাংলা উচ্চারণ
১৪ 'ইন্দা সিদ্রতিল্ মুন্তাহা-।
Arabic, with marks
١٥ عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
জহুরুল হক
১৫ তার কাছে আছে চির - উপভোগ্য উদ্যান।
Pickthall
15 Nigh unto which is the Garden of Abode.
মুহিউদ্দীন খান
১৫ যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
বাংলা উচ্চারণ
১৫ 'ইন্দাহা-জ্বান্নাতুল্ মাওয়া-।
Arabic, with marks
١٦ إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ
জহুরুল হক
১৬ দেখো! যা আচ্ছাদন করে তা ঢেকে দিয়েছিল সিদরাহ্ - গাছকে,
Pickthall
16 When that which shroudeth did enshroud the lote - tree,
মুহিউদ্দীন খান
১৬ যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
বাংলা উচ্চারণ
১৬ ইয্ ইয়াগ্শাস্ সিদ্রতা মা-ইয়াগ্শা-।
Arabic, with marks
١٧ مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ
জহুরুল হক
১৭ দৃষ্টি বিভ্রান্ত হয় নি এবং তা সীমা ছাড়িয়েও যায় নি।
Pickthall
17 The eye turned not aside nor yet was overbold.
মুহিউদ্দীন খান
১৭ তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।
বাংলা উচ্চারণ
১৭ মা-যা-গল্ বাছোয়ারু অমা-ত্বোয়াগা-।
Arabic, with marks
١٨ لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ
জহুরুল হক
১৮ তিনি নিশ্চয়ই তাঁর প্রভুর শ্রেষ্ঠ নিদর্শনগুলোর মধ্যে চেয়ে দেখেছিলেন।
Pickthall
18 Verily he saw one of the greater revelations of his Lord.
মুহিউদ্দীন খান
১৮ নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।
বাংলা উচ্চারণ
১৮ লাক্বদ্ রয়া-মিন্ আ-ইয়া-তি রব্বিহিল্ কুব্র-।
Arabic, with marks
١٩ أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ
জহুরুল হক
১৯ তোমরা কি তবে ভেবে দেখেছ লাত ও 'উযযা,
Pickthall
19 Have ye thought upon Al - Lat and Al - 'Uzza
মুহিউদ্দীন খান
১৯ তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।
বাংলা উচ্চারণ
১৯ আফারয়াইতুমুল্ লা-তা অল্ উ'য্যা-।
Arabic, with marks
٢٠ وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
জহুরুল হক
২০ এবং মানাত, - - তৃতীয় আরেকটি?
Pickthall
20 And Manat, the third, the other ?
মুহিউদ্দীন খান
২০ এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?
বাংলা উচ্চারণ
২০ অ মানা-তাছ্ ছা-লিছাতাল্ উখ্র-।
Arabic, with marks
٢١ أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ
জহুরুল হক
২১ তোমাদের জন্য পুত্রসন্তান আর তাঁর জন্য কন্যা!
Pickthall
21 Are yours the males and His the females ?
মুহিউদ্দীন খান
২১ পুত্র - সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা - সন্তান আল্লাহর জন্য?
বাংলা উচ্চারণ
২১ আলাকুমুয্ যাকারু অলাহুল্ উন্ছা-।
Arabic, with marks
٢٢ تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
জহুরুল হক
২২ এ তো বড়ই অসংগত বন্টন!
Pickthall
22 That indeed were an unfair division!
মুহিউদ্দীন খান
২২ এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।
বাংলা উচ্চারণ
২২ তিল্কা ইযান্ ক্বিস্মাতুন্ দ্বীযা-।
Arabic, with marks
٢٣ إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ
জহুরুল হক
২৩ তারা নামাবলী বৈ তো নয়, যা তোমরা নামকরণ করেছ - - তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা, যাদের জন্য আল্লাহ্ কোনো সনদ পাঠান নি। তারা তো শুধু অনুমানের এবং যা তাদের অন্তর কামনা করে তারই অনুসরণ করে। অথচ তাদের প্রভুর কাছ থেকে তাদের কাছে পথনির্দেশ অবশ্যই এসে গেছে।
Pickthall
23 They are but names which ye have named, ye and your fathers, for which Allah hath revealed no warrant. They follow but a guess and that which (they) themselves desire. And now the guidance from their Lord hath come unto them.
মুহিউদ্দীন খান
২৩ এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব - পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
বাংলা উচ্চারণ
২৩ ইন্ হিয়া ইল্লা য় আস্মা-য়ুন্ সাম্মাইতুমূ হা য় আন্তুম্ অআ-বা-য়ুকুম্ মা য় আন্ যালা ল্লা-হু বিহা-মিন্ সুল্ত্বোয়া-ন্ ইঁ ইয়াত্তাবিঊ'না ইল্লাজ্জোয়ান্না অমা-তাহ্ওয়াল্ আন্ফুসু অলাক্বদ্ জ্বা-য়াহুম্ র্মি রব্বিহিমুল্ হুদা-।
Arabic, with marks
٢٤ أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ
জহুরুল হক
২৪ অথবা মানুষের জন্য কি তাই থাকবে যা সে কামনা করে?
Pickthall
24 Or shall man have what he coveteth ?
মুহিউদ্দীন খান
২৪ মানুষ যা চায়, তাই কি পায়?
বাংলা উচ্চারণ
২৪ আম্ লিল্ ইন্সা-নি মা- তামান্না-।
Arabic, with marks
٢٥ فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
জহুরুল হক
২৫ কিন্ত শেষটা তো আল্লাহ্ র, আর প্রথমটাও।
Pickthall
25 But unto Allah belongeth the after (life), and the former.
মুহিউদ্দীন খান
২৫ অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
বাংলা উচ্চারণ
২৫ ফালিল্লা-হিল্ আ-খিরতু অল্ ঊলা-।
Arabic, with marks
٢٦ ۞ وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ
জহুরুল হক
২৬ আর মহাকাশমন্ডলে কত যে ফিরিশ্তা রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ না আল্লাহ্ অনুমতি দেন তার জন্য যাকে তিনি ইচ্ছা করেন ও তিনি সন্তষ্ট হয়েছেন।
Pickthall
26 And how many angels are in the heavens whose intercession availeth naught save after Allah giveth leave to whom He chooseth and accepteth.
মুহিউদ্দীন খান
২৬ আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।
বাংলা উচ্চারণ
২৬ অকাম্ মিম্ মালাকিন্ ফিস্ সামা-ওয়া-তি লা-তুগ্নী শাফা- 'আতুহুম্ শাইয়ান্ ইল্লা-মিম্ বা'দ্বি আইঁ ইয়া' যানা ল্লা-হু লিমাইঁইয়াশা-য়ু অইর্য়াদ্বোয়া-।
Arabic, with marks
٢٧ إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنثَىٰ
জহুরুল হক
২৭ নিঃসন্দেহ যারা পরকালে বিশ্বাস করে না তারা ফিরিশ্তাদের নাম দেয় মেয়েদের নামে।
Pickthall
27 Lo! it is those who disbelieve in the Hereafter who name the angels with the names of females.
মুহিউদ্দীন খান
২৭ যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।
বাংলা উচ্চারণ
২৭ ইন্নাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরতি লাইয়ুসাম্মূ নাল্ মালা-য়িকাতা স্মিয়াতাল্ উন্ছা -।
Arabic, with marks
٢٨ وَمَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا
জহুরুল হক
২৮ আর এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো অনুমানেরই অনুসরণ করছে, আর নিঃসন্দেহ সত্যের বিরুদ্ধে অনুমানে কোনো লাভ হয় না।
Pickthall
28 And they have no knowledge thereof. They follow but a guess, and lo! a guess can never take the place of the truth.
মুহিউদ্দীন খান
২৮ অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
বাংলা উচ্চারণ
২৮ অমা-লাহুম্ বিহী মিন্ ই'ল্ম্ ইঁইয়াত্তাবি'ঊনা ইল্লাজ্ জোয়ান্না অইন্নাজ্ জোয়ান্না লা-ইয়ুগ্নী
Arabic, with marks
٢٩ فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا
জহুরুল হক
২৯ সেজন্য তাকে উপেক্ষা করো যে আমাদের উপদেশ থেকে ফিরে যায় আর দুনিয়ার জীবন ছাড়া আর কিছু চায় না।
Pickthall
29 Then withdraw (O Muhammad) from him who fleeth from Our remembrance and desireth but the life of the world.
মুহিউদ্দীন খান
২৯ অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।
বাংলা উচ্চারণ
২৯ ফাআ'রিদ্ব 'আম্মান্ তাওয়াল্লা-আন্ যিক্রিনা-অলাম্ ইয়ুরিদ্ ইল্লাল্ হা ইয়া-তাদ্ দুন্ইয়া-।
Arabic, with marks
٣٠ ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ
জহুরুল হক
৩০ এইটিই তাদের জ্ঞানের শেষসীমা। নিঃসন্দেহ তোমার প্রভু - - তিনিই ভাল জানেন তাকে যে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর তিনিই ভাল জানেন যে সৎপথপ্রাপ্ত।
Pickthall
30 Such is their sum of knowledge. Lo! thy Lord is Best Aware of him who strayeth, and He is Best Aware of him whom goeth right.
মুহিউদ্দীন খান
৩০ তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।
বাংলা উচ্চারণ
৩০ যা-লিকা মাব্লাগুহুম্ মিনাল্ ই'ল্ম্ ইন্না রব্বাকা হুওয়া আ'লামু বিমান্ দ্বোয়াল্লা 'আন্ সাবীলিহী অহুওয়া আ'লামু বিমানিহ্ তাদা-।
Arabic, with marks
٣١ وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى
জহুরুল হক
৩১ আর মহাকাশমন্ডলে যা - কিছু আছে এবং যা - কিছু আছে পৃথিবীতে তা আল্লাহ্ রই, যেন যারা মন্দ কাজ করেছে তাদের তিনি প্রতিফল দিতে পারেন যা তারা করেছে সেজন্য, আর যারা সৎকাজ করেছে তাদের তিনি ভালভাবে প্রতিদান দিতে পারেন।
Pickthall
31 And unto Allah belongeth whatsoever is in the heavens and whatsoever is in the earth, that He may reward those who do evil with that which they have done, and reward those who do good with goodness.
মুহিউদ্দীন খান
৩১ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।
বাংলা উচ্চারণ
৩১ অলিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি লিয়াজযিইয়াল্ লাযীনা আসা-য়ূ বিমা-'আমিলূ অইয়াজযিইয়াল্লাযীনা আহ্সানূ বিল্হুস্না-।
Arabic, with marks
٣٢ الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ
জহুরুল হক
৩২ যারা বর্জন করে বড় বড় পাপাচার ও অশ্লীল কাজ - - মুখোমুখি হওয়া ভিন্ন - - তোমার প্রভু পরিত্রাণে নিশ্চয়ই অপরিসীম। তিনি তোমাদের ভালো জানেন যখন থেকে তিনি তোমাদের সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে, আর যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ভ্রণরূপে। অতএব তোমরা তোমাদের নিজেদের গুণগান করো না। তিনিই ভালো জানেন তাকে যে ধর্মভীরুতা অবলন্বন করে।
Pickthall
32 Those who avoid enormities of sin and abominations, save the unwilled offences - (for them) lo! thy Lord is of vast mercy. He is Best Aware of you (from the time) when He created you from the earth, and when ye were hidden in the bellies of your mothers. Therefor ascribe not purity unto yourselves. He is Best Aware of him who wardeth off (evil).
মুহিউদ্দীন খান
৩২ যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।
বাংলা উচ্চারণ
৩২ আল্লাযীনা ইয়াজতানিবূনা কাবা-য়িরল্ ইছ্মি অল্ ফাওয়া-হিশা ইল্লাল্ লামাম্ ইন্না রব্বাকা ওয়া-সিউ'ল্ মাগ্ফিরাহ্ হুওয়া আ'লামু বিকুম্ ইয্ আন্শায়াকুম্ মিনাল্ র্আদ্বি অইয্ আন্তুম্ আজ্বিন্নাতুন্ ফী বুতুনি উম্মাহা- তিকুম্ ফালা-তুযাক্কূ য় আন্ফুসাকুম্ হুওয়া 'আলামু বিমা নিত্তাক্ব-।
Arabic, with marks
٣٣ أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ
জহুরুল হক
৩৩ তুমি কি তবে তাকে দেখেছ যে ফিরে যায়,
Pickthall
33 Didst thou (O Muhammad) observe him who turned away,
মুহিউদ্দীন খান
৩৩ আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
বাংলা উচ্চারণ
৩৩ আফারয়াইতাল্ লাযী তাওয়াল্লা-।
Arabic, with marks
٣٤ وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ
জহুরুল হক
৩৪ আর যৎসামান্য দান করে এবং নির্দয়তা দেখায়?
Pickthall
34 And gave a little, then was grudging ?
মুহিউদ্দীন খান
৩৪ এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
বাংলা উচ্চারণ
৩৪ অআ'ত্বোয়া-ক্বালীলাঁও অআক্দা-।
Arabic, with marks
٣٥ أَعِندَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ
জহুরুল হক
৩৫ তার কাছে কি অদৃশ্য সম্পর্কে জ্ঞান রয়েছে ফলে সে দেখত পাচ্ছে?
Pickthall
35 Hath he knowledge of the Unseen so that he seeth ?
মুহিউদ্দীন খান
৩৫ তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?
বাংলা উচ্চারণ
৩৫ আ'ইন্দাহূ 'ইল্মুল্ গইবি ফাহুওয়া ইয়ার-।
Arabic, with marks
٣٦ أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
জহুরুল হক
৩৬ অথবা তাকে কি সংবাদ দেওয়া হয় নি মূসার গ্রন্থে যা আছে সে - সন্বন্ধে,
Pickthall
36 Or hath he not had news of what is in the books of Moses
মুহিউদ্দীন খান
৩৬ তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
বাংলা উচ্চারণ
৩৬ আম্ লাম্ ইয়ুনাব্বা বিমা-ফী ছুহুফি মূসা-।
Arabic, with marks
٣٧ وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
জহুরুল হক
৩৭ এবং ইব্রাহীম সন্বন্ধে যিনি সম্পূর্ণরূপে প্রতিপালন করেছিলেন - -
Pickthall
37 And Abraham who paid his debt:
মুহিউদ্দীন খান
৩৭ এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
বাংলা উচ্চারণ
৩৭ অ ইব্র-হীমাল্ লাযী অফ্ফা য় ।
Arabic, with marks
٣٨ أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
জহুরুল হক
৩৮ যথা কোনো ভারবাহী অন্যের বোঝা বহন করবে না,
Pickthall
38 That no laden one shall bear another's load,
মুহিউদ্দীন খান
৩৮ কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।
বাংলা উচ্চারণ
৩৮ আল্লা-তাযিরু ওয়া- যিরাতুঁও ওয়িয্রা উখ্রা-।
Arabic, with marks
٣٩ وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ
জহুরুল হক
৩৯ আর এই যে মানুষের জন্য কিছুই থাকবে না যার জন্য সে চেষ্টা না ক’রে,
Pickthall
39 And that man hath only that for which he maketh effort,
মুহিউদ্দীন খান
৩৯ এবং মানুষ তাই পায়, যা সে করে,
বাংলা উচ্চারণ
৩৯ অআল্লাইসা লিল্ইন্সা-নি ইল্লা-মাসা'আ-।
Arabic, with marks
٤٠ وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ
জহুরুল হক
৪০ আর এই যে, তার প্রচেষ্টা অচিরেই দৃষ্টিগোচর হবে,
Pickthall
40 And that his effort will be seen.
মুহিউদ্দীন খান
৪০ তার কর্ম শীঘ্রই দেখা হবে।
বাংলা উচ্চারণ
৪০ অআন্না সা'ইয়াহূ সাওফা ইয়ুরা-।
Arabic, with marks
٤١ ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ
জহুরুল হক
৪১ তারপর তাকে প্রতিদান দেওয়া হবে পরিপূর্ণ প্রতিদানে,
Pickthall
41 And afterward he will be repaid for it with fullest payment;
মুহিউদ্দীন খান
৪১ অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।
বাংলা উচ্চারণ
৪১ ছুম্মা ইয়ুজযা-হুল্ জ্বাযা-য়াল্ আওফা-।
Arabic, with marks
٤٢ وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنتَهَىٰ
জহুরুল হক
৪২ আর এই যে, তোমার প্রভুর দিকেই হচ্ছে শেষ - সীমা,
Pickthall
42 And that thy Lord, He is the goal;
মুহিউদ্দীন খান
৪২ তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,
বাংলা উচ্চারণ
৪২ অআন্না ইলা-রব্বিকাল্ মুন্তাহা-।
Arabic, with marks
٤٣ وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
জহুরুল হক
৪৩ আর এই যে, তিনিই হাসান আর তিনিই কাঁদান,
Pickthall
43 And that He it is who maketh laugh, and maketh weep,
মুহিউদ্দীন খান
৪৩ এবং তিনিই হাসান ও কাঁদান
বাংলা উচ্চারণ
৪৩ অআন্নাহূ হুওয়া আদ্ব্হাকা অআব্ক-।
Arabic, with marks
٤٤ وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا
জহুরুল হক
৪৪ আর এই যে, তিনিই মারেন ও তিনিই বাঁচান।
Pickthall
44 And that He it is Who giveth death and giveth life;
মুহিউদ্দীন খান
৪৪ এবং তিনিই মারেন ও বাঁচান,
বাংলা উচ্চারণ
৪৪ অআন্নাহূ হুওয়া আমা-তা অ আহ্ইয়া-।
Arabic, with marks
٤٥ وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
জহুরুল হক
৪৫ আর এই যে, তিনিই সৃষ্টি করেছেন জোড়ায় - জোড়ায় নর ও নারী, - -
Pickthall
45 And that He createth the two spouses, the male and the female,
মুহিউদ্দীন খান
৪৫ এবং তিনিই সৃষ্টি করেন যুগল - পুরুষ ও নারী।
বাংলা উচ্চারণ
৪৫ অ আন্নাহূ খলাক্বায্ যাওজ্বাইনিয্ যাকারা অল্উন্ছা-
Arabic, with marks
٤٦ مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
জহুরুল হক
৪৬ শুক্রকীট থেকে যখন তাকে বিন্যাস করা হয়,
Pickthall
46 From a drop (of seed) when it is poured forth;
মুহিউদ্দীন খান
৪৬ একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
বাংলা উচ্চারণ
৪৬ মিন্ নুত্ব ফাতিন্ ইযা-তুম্না-।
Arabic, with marks
٤٧ وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ
জহুরুল হক
৪৭ আর এই যে, তাঁর উপরেই রয়েছে পুনরায় উত্থানের দায়িত্ব,
Pickthall
47 And that He hath ordained the second bringing forth;
মুহিউদ্দীন খান
৪৭ পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
বাংলা উচ্চারণ
৪৭ অআন্না 'আলাইহিন্ নাশ্য়াতাল্ উখ্র-।
Arabic, with marks
٤٨ وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
জহুরুল হক
৪৮ আর এই যে, তিনিই ধনদৌলত দেন ও সুখ - সমৃদ্ধি প্রদান করেন,
Pickthall
48 And that He it is Who enricheth and contenteth;
মুহিউদ্দীন খান
৪৮ এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
বাংলা উচ্চারণ
৪৮ অআন্নাহূ হুওয়া আগ্না-অআক্ব না-।
Arabic, with marks
٤٩ وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ
জহুরুল হক
৪৯ আর এই যে, তিনিই শি'রা নক্ষত্রের প্রভু,
Pickthall
49 And that He it is Who is the Lord of Sirius;
মুহিউদ্দীন খান
৪৯ তিনি শিরা নক্ষত্রের মালিক।
বাংলা উচ্চারণ
৪৯ অআন্নাহূ হুওয়া রব্বুশ্ শি'রা-।
Arabic, with marks
٥٠ وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ
জহুরুল হক
৫০ আর এই যে, তিনিই ধ্বংস করেছিলেন প্রাচীনকালের 'আদ - জাতিকে,
Pickthall
50 And that He destroyed the former (tribe of) A'ad,
মুহিউদ্দীন খান
৫০ তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
বাংলা উচ্চারণ
৫০ অআন্নাহূ য় আহ্লাকা 'আ-দা-নিল্ ঊলা-।
Arabic, with marks
٥١ وَثَمُودَ فَمَا أَبْقَىٰ
জহুরুল হক
৫১ আর ছামূদ - জাতিও, তাই তিনি বাকী রাখেন নি,
Pickthall
51 And (the tribe of) Thamud He spared not;
মুহিউদ্দীন খান
৫১ এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
বাংলা উচ্চারণ
৫১ অছামূদা ফামা য় আব্ক্বা-।
Arabic, with marks
٥٢ وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
জহুরুল হক
৫২ আর নূহ - এর লোকদলও এর আগে। নিঃসন্দেহ তারা ছিল - - তারাই তো ছিল অত্যন্ত অত্যাচারী ও বেজায় অবাধ্য।
Pickthall
52 And the folk of Noah aforetime, Lo! they were more unjust and more rebellious;
মুহিউদ্দীন খান
৫২ এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
বাংলা উচ্চারণ
৫২ অক্বওমা নূহিম্ মিন্ ক্বব্ল্ ইন্নাহুম্ কা-নূ হুম্ আজ্লামা অআত্ব গ-।
Arabic, with marks
٥٣ وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
জহুরুল হক
৫৩ আর উলটে ফেলা শহরগুলো - - তিনি ধ্বংস করেছিলেন,
Pickthall
53 And Al - Mu'tafikah He destroyed
মুহিউদ্দীন খান
৫৩ তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
বাংলা উচ্চারণ
৫৩ অল্ মুতাফিকাতা আহ্ওয়া-।
Arabic, with marks
٥٤ فَغَشَّاهَا مَا غَشَّىٰ
জহুরুল হক
৫৪ ফলে তাদের তিনি ঢেকে দিয়েছিলেন যা ঢেকে দেয়।
Pickthall
54 So that there covered them that which did cover.
মুহিউদ্দীন খান
৫৪ অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
বাংলা উচ্চারণ
৫৪ ফাগাশ্শা-হা-মা-গাশ্শা-।
Arabic, with marks
٥٥ فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ
জহুরুল হক
৫৫ অতএব তোমার প্রভুর কোন অনুগ্রহ সম্পর্কে তুমি বাদানুবাদ করবে?
Pickthall
55 Concerning which then, of the bounties of thy Lord, canst thou dispute ?
মুহিউদ্দীন খান
৫৫ অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
বাংলা উচ্চারণ
৫৫ ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকা তাতামা-রা-।
Arabic, with marks
٥٦ هَٰذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَىٰ
জহুরুল হক
৫৬ প্রাচীনকালের সতর্ককারীদের মধ্যে থেকে ইনি হচ্ছেন একজন সতর্ককারী।
Pickthall
56 This is a warner of the warners of old.
মুহিউদ্দীন খান
৫৬ অতীতের সতর্ককারীদের মধ্যে সে - ও একজন সতর্ককারী।
বাংলা উচ্চারণ
৫৬ হা-যা-নাযীরুম্ মিনান্ নুযুরিল্ ঊলা-।
Arabic, with marks
٥٧ أَزِفَتِ الْآزِفَةُ
জহুরুল হক
৫৭ আসন্ন ঘটনা সমাগত,
Pickthall
57 The threatened Hour is nigh.
মুহিউদ্দীন খান
৫৭ কেয়ামত নিকটে এসে গেছে।
বাংলা উচ্চারণ
৫৭ আযিফাতিল্ আ-যিফাহ্।
Arabic, with marks
٥٨ لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ
জহুরুল হক
৫৮ এটি দূর করবার মতো আল্লাহ্ ছাড়া আর কেউ নেই।
Pickthall
58 None beside Allah can disclose it.
মুহিউদ্দীন খান
৫৮ আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
বাংলা উচ্চারণ
৫৮ লাইসা লাহা-মিন্ দূনিল্লা-হি কা-শিফাহ্
Arabic, with marks
٥٩ أَفَمِنْ هَٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ
জহুরুল হক
৫৯ এই বিবৃতিতে তোমরা কি তাজ্জব হচ্ছ?
Pickthall
59 Marvel ye then at this statement,
মুহিউদ্দীন খান
৫৯ তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
বাংলা উচ্চারণ
৫৯ আফা মিন্ হা-যাল্ হাদীছি তা'জ্বাবূনা।
Arabic, with marks
٦٠ وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
জহুরুল হক
৬০ আর তোমরা কি হাসছ, তোমরা কি আর কাঁদবে না?
Pickthall
60 And laugh and not weep,
মুহিউদ্দীন খান
৬০ এবং হাসছ - ক্রন্দন করছ না?
বাংলা উচ্চারণ
৬০ অতাদ্ব্হাকূনা অলা তাব্কূনা।
Arabic, with marks
٦١ وَأَنتُمْ سَامِدُونَ
জহুরুল হক
৬১ আর তোমরা তো হেলাফেলা করছ।
Pickthall
61 While ye amuse yourselves ?
মুহিউদ্দীন খান
৬১ তোমরা ক্রীড়া - কৌতুক করছ,
বাংলা উচ্চারণ
৬১ অআন্তুম্ সা-মিদূন্।
Arabic, with marks
٦٢ فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩
জহুরুল হক
৬২ অতএব আল্লাহ্ র প্রতি সিজদা করো এবং উপাসনা করো।
Pickthall
62 Rather prostrate yourselves before Allah and serve Him.
মুহিউদ্দীন খান
৬২ অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।
বাংলা উচ্চারণ
৬২ ফাস্জুদূ লিল্লা-হি ওয়া'বূদূ-
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report