الـمّـدّثّـر , choose another chapter
الـمّـدّثّـر
Chapter 74, 56 verses
Arabic, with marks
সমকালীন বাংলা
Pickthall
Arabic
বয়ান ফাউন্ডেশন
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; হে বস্ত্রাবৃত,
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. O thou enveloped in thy cloak,
Arabic
١ بسم الله الرحمن الرحيم يا أيها المدثر
বয়ান ফাউন্ডেশন
১ হে বস্ত্রাবৃত!
Arabic, with marks
٢ قُمْ فَأَنذِرْ
সমকালীন বাংলা
২ উঠো, অতঃপর সতর্ক কর,
Pickthall
2 Arise and warn!
বয়ান ফাউন্ডেশন
২ উঠ, অতঃপর সতর্ক কর।
Arabic, with marks
٣ وَرَبَّكَ فَكَبِّرْ
সমকালীন বাংলা
৩ এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
Pickthall
3 Thy Lord magnify,
বয়ান ফাউন্ডেশন
৩ আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
Arabic, with marks
٤ وَثِيَابَكَ فَطَهِّرْ
সমকালীন বাংলা
৪ এবং তোমার পোশাক পরিচ্ছন্ন রাখ,
Pickthall
4 Thy raiment purify,
বয়ান ফাউন্ডেশন
৪ আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।
Arabic, with marks
٥ وَالرُّجْزَ فَاهْجُرْ
সমকালীন বাংলা
৫ এবং অপবিত্রতা থেকে দূরে থাকো,
Pickthall
5 Pollution shun!
বয়ান ফাউন্ডেশন
৫ আর অপবিত্রতা বর্জন কর।
Arabic, with marks
٦ وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
সমকালীন বাংলা
৬ এবং অধিক পাওয়ার আশায় দান করো না,
Pickthall
6 And show not favour, seeking wordly gain!
বয়ান ফাউন্ডেশন
৬ আর অধিক পাওয়ার আশায় দান করো না।
Arabic, with marks
٧ وَلِرَبِّكَ فَاصْبِرْ
সমকালীন বাংলা
৭ এবং তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করো।
Pickthall
7 For the sake of thy Lord, be patient!
বয়ান ফাউন্ডেশন
৭ আর তোমার রবের জন্যই ধৈর্যধারণ কর।
Arabic, with marks
٨ فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ
সমকালীন বাংলা
৮ অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
Pickthall
8 For when the trumpet shall sound,
Arabic
٨ فإذا نقر في الناقور
বয়ান ফাউন্ডেশন
৮ অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে,
Arabic, with marks
٩ فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
সমকালীন বাংলা
৯ তখন সে দিন হবে এক কঠিন দিন,
Pickthall
9 Surely that day will be a day of anguish,
Arabic
٩ فذلك يومئذ يوم عسير
বয়ান ফাউন্ডেশন
৯ আর সেদিন হবে কঠিন দিন।
Arabic, with marks
١٠ عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
সমকালীন বাংলা
১০ অস্বীকারকারীদের উপর সহজ হবে না।
Pickthall
10 Not of ease, for disbelievers.
Arabic
١٠ على الكافرين غير يسير
বয়ান ফাউন্ডেশন
১০ কাফিরদের জন্য সহজ নয়।
Arabic, with marks
١١ ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
সমকালীন বাংলা
১১ ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি একা সৃষ্টি করেছি,
Pickthall
11 Leave Me (to deal) with him whom I created lonely,
Arabic
١١ ذرني ومن خلقت وحيدا
বয়ান ফাউন্ডেশন
১১ আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও।
Arabic, with marks
١٢ وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا
সমকালীন বাংলা
১২ এবং তাকে দিয়েছি বিপুল সম্পদ,
Pickthall
12 And then bestowed upon him ample means,
Arabic
١٢ وجعلت له مالا ممدودا
বয়ান ফাউন্ডেশন
১২ আর আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ,
Arabic, with marks
١٣ وَبَنِينَ شُهُودًا
সমকালীন বাংলা
১৩ এবং উপস্থিত সন্তানদের,
Pickthall
13 And sons abiding in his presence
বয়ান ফাউন্ডেশন
১৩ আর উপস্থিত অনেক পুত্র।
Arabic, with marks
١٤ وَمَهَّدتُّ لَهُ تَمْهِيدًا
সমকালীন বাংলা
১৪ এবং তার জন্য ব্যাপক সুব্যবস্থা,
Pickthall
14 And made (life) smooth for him.
Arabic
١٤ ومهدت له تمهيدا
বয়ান ফাউন্ডেশন
১৪ আর তার জন্য (জীবনকে) সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি।
Arabic, with marks
١٥ ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
সমকালীন বাংলা
১৫ এরপরেও সে আশা করে যে আমি আরও দেই,
Pickthall
15 Yet he desireth that I should give more.
Arabic
١٥ ثم يطمع أن أزيد
বয়ান ফাউন্ডেশন
১৫ এসবের পরেও সে আকাংখা করে যে, আমি আরো বাড়িয়ে দেই।
Arabic, with marks
١٦ كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا
সমকালীন বাংলা
১৬ কখনোই নয়! নিশ্চয়ই সে আমার নিদর্শনসমূহের প্রতি ছিলো উদ্ধত,
Pickthall
16 Nay! For lo! he hath been stubborn to Our revelations.
Arabic
١٦ كلا ۖ إنه كان لآياتنا عنيدا
বয়ান ফাউন্ডেশন
১৬ কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলীর বিরুদ্ধাচারী।
Arabic, with marks
١٧ سَأُرْهِقُهُ صَعُودًا
সমকালীন বাংলা
১৭ শীঘ্রই আমি তাকে দুর্গম আরোহনে বাধ্য করবো।
Pickthall
17 On him I shall impose a fearful doom.
বয়ান ফাউন্ডেশন
১৭ অচিরেই আমি তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করতে বাধ্য করব।
Arabic, with marks
١٨ إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ
সমকালীন বাংলা
১৮ নিশ্চয়ই সে চিন্তা করেছে এবং পরিকল্পনা করেছে,
Pickthall
18 For lo! he did consider; then he planned -
বয়ান ফাউন্ডেশন
১৮ নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।
Arabic, with marks
١٩ فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
সমকালীন বাংলা
১৯ অতঃপর ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
Pickthall
19 (Self - )destroyed is he, how he planned!
বয়ান ফাউন্ডেশন
১৯ অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল?
Arabic, with marks
٢٠ ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
সমকালীন বাংলা
২০ আবার ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
Pickthall
20 Again (self - )destroyed is he, how he planned! -
বয়ান ফাউন্ডেশন
২০ তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল?
Arabic, with marks
٢١ ثُمَّ نَظَرَ
সমকালীন বাংলা
২১ অতঃপর সে লক্ষ্য করলো,
Pickthall
21 Then looked he,
বয়ান ফাউন্ডেশন
২১ তারপর সে তাকাল।
Arabic, with marks
٢٢ ثُمَّ عَبَسَ وَبَسَرَ
সমকালীন বাংলা
২২ অতঃপর সে ভ্রূকুটি করল ও মুখ বিকৃত করলো,
Pickthall
22 Then frowned he and showed displeasure.
বয়ান ফাউন্ডেশন
২২ তারপর সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল।
Arabic, with marks
٢٣ ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ
সমকালীন বাংলা
২৩ অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল ও অহংকার করল,
Pickthall
23 Then turned he away in pride
Arabic
٢٣ ثم أدبر واستكبر
বয়ান ফাউন্ডেশন
২৩ তারপর সে পিছনে ফিরল এবং অহংকার করল।
Arabic, with marks
٢٤ فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
সমকালীন বাংলা
২৪ এবং বলল, “এ তো কেবল প্রচলিত জাদু,”
Pickthall
24 And said: This is naught else than magic from of old;
Arabic
٢٤ فقال إن هذا إلا سحر يؤثر
বয়ান ফাউন্ডেশন
২৪ অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায়প্রাপ্ত যাদু ছাড়া আর কিছুই নয়’।
Arabic, with marks
٢٥ إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ
সমকালীন বাংলা
২৫ “এ তো মানুষেরই কথা ছাড়া কিছু নয়।”
Pickthall
25 This is naught else than speech of mortal man.
Arabic
٢٥ إن هذا إلا قول البشر
বয়ান ফাউন্ডেশন
২৫ ‘এটা তো মানুষের কথামাত্র’।
Arabic, with marks
٢٦ سَأُصْلِيهِ سَقَرَ
সমকালীন বাংলা
২৬ আমি তাকে সাকারে নিক্ষেপ করবো।
Pickthall
26 Him shall I fling unto the burning.
বয়ান ফাউন্ডেশন
২৬ অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব।
Arabic, with marks
٢٧ وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ
সমকালীন বাংলা
২৭ আর তুমি কীভাবে জানবে সাকার কী?
Pickthall
27 - Ah, what will convey unto thee what that burning is! -
Arabic
٢٧ وما أدراك ما سقر
বয়ান ফাউন্ডেশন
২৭ কিসে তোমাকে জানাবে জাহান্নামের আগুন কী?
Arabic, with marks
٢٨ لَا تُبْقِي وَلَا تَذَرُ
সমকালীন বাংলা
২৮ তা কিছু অবশিষ্ট রাখে না এবং কিছু ছাড়েও না,
Pickthall
28 It leaveth naught; it spareth naught
Arabic
٢٨ لا تبقي ولا تذر
বয়ান ফাউন্ডেশন
২৮ এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না।
Arabic, with marks
٢٩ لَوَّاحَةٌ لِّلْبَشَرِ
সমকালীন বাংলা
২৯ তা চামড়া দগ্ধকারী,
Pickthall
29 It shrivelleth the man.
বয়ান ফাউন্ডেশন
২৯ চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে।
Arabic, with marks
٣٠ عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
সমকালীন বাংলা
৩০ তার উপর রয়েছে উনিশ।
Pickthall
30 Above it are nineteen.
বয়ান ফাউন্ডেশন
৩০ তার উপর রয়েছে ঊনিশজন (প্রহরী)।
Arabic, with marks
٣١ وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
সমকালীন বাংলা
৩১ এবং আমরা ফেরেশতাদের ছাড়া আগুনের তত্ত্বাবধায়ক বানাইনি, এবং এদের সংখ্যা নির্ধারণ করিনি অবিশ্বাসীদের জন্য এক পরীক্ষা ছাড়া, যেনো কিতাবপ্রাপ্তরা নিশ্চিত হতে পারে, এবং মুমিনদের বিশ্বাস বৃদ্ধি পায়, এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ না করে; আর যাদের অন্তরে রোগ আছে এবং অস্বীকারকারীরা বলে, “আল্লাহ এ উদাহরণ দ্বারা কী উদ্দেশ্য করেছেন?” এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথনির্দেশ দেন। আর তোমার প্রতিপালকের বাহিনীসমূহ সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। এবং এটি মানুষের জন্য এক উপদেশ ছাড়া কিছু নয়।
Pickthall
31 We have appointed only angels to be wardens of the Fire, and their number have We made to be a stumbling - block for those who disbelieve; that those to whom the Scripture hath been given may have certainty, and that believers may increase in faith; and that those to whom the Scripture hath been given and believers may not doubt; and that those in whose hearts there is disease, and disbelievers, may say: What meaneth Allah by this similitude ? Thus Allah sendeth astray whom He will, and whom He will He guideth. None knoweth the hosts of thy Lord save Him. This is naught else than a Reminder unto mortals.
Arabic
٣١ وما جعلنا أصحاب النار إلا ملائكة ۙ وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ۙ ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون ۙ وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا ۚ كذلك يضل الله من يشاء ويهدي من يشاء ۚ وما يعلم جنود ربك إلا هو ۚ وما هي إلا ذكرى للبشر
বয়ান ফাউন্ডেশন
৩১ আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি। আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি। যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে; আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরে
Arabic, with marks
٣٢ كَلَّا وَالْقَمَرِ
সমকালীন বাংলা
৩২ কখনোই নয়! শপথ চাঁদের,
Pickthall
32 Nay, by the Moon
বয়ান ফাউন্ডেশন
৩২ কখনো নয়, চাঁদের কসম!
Arabic, with marks
٣٣ وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ
সমকালীন বাংলা
৩৩ এবং রাতের, যখন তা অপসারিত হয়,
Pickthall
33 And the night when it withdraweth
বয়ান ফাউন্ডেশন
৩৩ রাতের কসম, যখন তা সরে চলে যায়,
Arabic, with marks
٣٤ وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ
সমকালীন বাংলা
৩৪ এবং সকালের, যখন তা আলোকিত হয়,
Pickthall
34 And the dawn when it shineth forth,
Arabic
٣٤ والصبح إذا أسفر
বয়ান ফাউন্ডেশন
৩৪ প্রভাতের কসম, যখন তা উদ্ভাসিত হয়।
Arabic, with marks
٣٥ إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ
সমকালীন বাংলা
৩৫ নিশ্চয়ই তা এক মহাবিষয়ের অন্যতম।
Pickthall
35 Lo! this is one of the greatest (portents)
Arabic
٣٥ إنها لإحدى الكبر
বয়ান ফাউন্ডেশন
৩৫ নিশ্চয় জাহান্নাম মহাবিপদসমূহের অন্যতম।
Arabic, with marks
٣٦ نَذِيرًا لِّلْبَشَرِ
সমকালীন বাংলা
৩৬ মানুষের জন্য সতর্কবার্তা,
Pickthall
36 As a warning unto men,
বয়ান ফাউন্ডেশন
৩৬ মানুষের জন্য সতর্ককারীস্বরূপ।
Arabic, with marks
٣٧ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
সমকালীন বাংলা
৩৭ তোমাদের মধ্যে যে অগ্রসর হতে বা পিছিয়ে থাকতে চায় তার জন্য।
Pickthall
37 Unto him of you who will advance or hang back.
Arabic
٣٧ لمن شاء منكم أن يتقدم أو يتأخر
বয়ান ফাউন্ডেশন
৩৭ তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে, তার জন্য।
Arabic, with marks
٣٨ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
সমকালীন বাংলা
৩৮ প্রত্যেক ব্যক্তি তার অর্জনের জন্য দায়বদ্ধ;
Pickthall
38 Every soul is a pledge for its own deeds;
Arabic
٣٨ كل نفس بما كسبت رهينة
বয়ান ফাউন্ডেশন
৩৮ প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ।
Arabic, with marks
٣٩ إِلَّا أَصْحَابَ الْيَمِينِ
সমকালীন বাংলা
৩৯ তবে ডানদিকের সঙ্গীরা ব্যতীত।
Pickthall
39 Save those who will stand on the right hand.
Arabic
٣٩ إلا أصحاب اليمين
বয়ান ফাউন্ডেশন
৩৯ কিন্তু ডান দিকের লোকেরা নয়,
Arabic, with marks
٤٠ فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ
সমকালীন বাংলা
৪০ তারা থাকবে উদ্যানসমূহে; পরস্পরকে প্রশ্ন করবে,
Pickthall
40 In gardens they will ask one another
Arabic
٤٠ في جنات يتساءلون
বয়ান ফাউন্ডেশন
৪০ বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে,
Arabic, with marks
٤١ عَنِ الْمُجْرِمِينَ
সমকালীন বাংলা
৪১ অপরাধীদের সম্পর্কে,
Pickthall
41 Concerning the guilty:
বয়ান ফাউন্ডেশন
৪১ অপরাধীদের সম্পর্কে,
Arabic, with marks
٤٢ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
সমকালীন বাংলা
৪২ “কী তোমাদের সাকারে প্রবেশ করিয়েছে?”
Pickthall
42 What hath brought you to this burning ?
Arabic
٤٢ ما سلككم في سقر
বয়ান ফাউন্ডেশন
৪২ কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল?
Arabic, with marks
٤٣ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
সমকালীন বাংলা
৪৩ তারা বলবে, “আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না,
Pickthall
43 They will answer: We were not of those who prayed
Arabic
٤٣ قالوا لم نك من المصلين
বয়ান ফাউন্ডেশন
৪৩ তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’।
Arabic, with marks
٤٤ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ
সমকালীন বাংলা
৪৪ এবং অভাবগ্রস্তকে আহার করাতাম না,
Pickthall
44 Nor did we feed the wretched.
Arabic
٤٤ ولم نك نطعم المسكين
বয়ান ফাউন্ডেশন
৪৪ ‘আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না’।
Arabic, with marks
٤٥ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
সমকালীন বাংলা
৪৫ এবং আমরা অর্থহীন আলোচনায় লিপ্তদের সঙ্গে যোগ দিতাম,
Pickthall
45 We used to wade (in vain dispute) with (all) waders,
Arabic
٤٥ وكنا نخوض مع الخائضين
বয়ান ফাউন্ডেশন
৪৫ ‘আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে (বেহুদা আলাপে) মগ্ন থাকতাম’।
Arabic, with marks
٤٦ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ
সমকালীন বাংলা
৪৬ এবং প্রতিদান দিবসকে অস্বীকার করতাম,
Pickthall
46 And we used to deny the Day of Judgment,
Arabic
٤٦ وكنا نكذب بيوم الدين
বয়ান ফাউন্ডেশন
৪৬ ‘আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম’।
Arabic, with marks
٤٧ حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ
সমকালীন বাংলা
৪৭ অবশেষে নিশ্চিত বিষয়টি আমাদের কাছে আসলো।”
Pickthall
47 Till the Inevitable came unto us.
Arabic
٤٧ حتى أتانا اليقين
বয়ান ফাউন্ডেশন
৪৭ অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে'।
Arabic, with marks
٤٨ فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
সমকালীন বাংলা
৪৮ অতঃপর কাজে আসবে না সুপারিশকারীদের সুপারিশ।
Pickthall
48 The mediation of no mediators will avail them then.
Arabic
٤٨ فما تنفعهم شفاعة الشافعين
বয়ান ফাউন্ডেশন
৪৮ অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকার করবে না।
Arabic, with marks
٤٩ فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ
সমকালীন বাংলা
৪৯ তাহলে তাদের কী হয়েছে যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?
Pickthall
49 Why now turn they away from the Admonishment,
Arabic
٤٩ فما لهم عن التذكرة معرضين
বয়ান ফাউন্ডেশন
৪৯ আর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী হতে বিমুখ?
Arabic, with marks
٥٠ كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ
সমকালীন বাংলা
৫০ তারা যেন ভীতসন্ত্রস্ত গাধা
Pickthall
50 As they were frightened asses
Arabic
٥٠ كأنهم حمر مستنفرة
বয়ান ফাউন্ডেশন
৫০ তারা যেন ভীত-সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা।
Arabic, with marks
٥١ فَرَّتْ مِن قَسْوَرَةٍ
সমকালীন বাংলা
৫১ যারা সিংহ থেকে পালিয়েছে।
Pickthall
51 Fleeing from a lion ?
বয়ান ফাউন্ডেশন
৫১ যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।
Arabic, with marks
٥٢ بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
সমকালীন বাংলা
৫২ বরং তাদের প্রত্যেকে চায় যে তাকে খোলা পাতা সমূহ দেওয়া হোক।
Pickthall
52 Nay, but everyone of them desireth that he should be given open pages (from Allah).
Arabic
٥٢ بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة
বয়ান ফাউন্ডেশন
৫২ বরং তাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তিই কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক।
Arabic, with marks
٥٣ كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ الْآخِرَةَ
সমকালীন বাংলা
৫৩ কখনোই নয়! বরং তারা পরকালকে ভয় করে না।
Pickthall
53 Nay, verily. They fear not the Hereafter.
Arabic
٥٣ كلا ۖ بل لا يخافون الآخرة
বয়ান ফাউন্ডেশন
৫৩ কখনও নয়! বরং তারা আখিরাতকে ভয় করে না।
Arabic, with marks
٥٤ كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ
সমকালীন বাংলা
৫৪ কখনোই নয়! নিশ্চয়ই এটি এক উপদেশ,
Pickthall
54 Nay, verily. Lo! this is an Admonishment.
বয়ান ফাউন্ডেশন
৫৪ কখনও নয়! এটিতো উপদেশ মাত্র।
Arabic, with marks
٥٥ فَمَن شَاءَ ذَكَرَهُ
সমকালীন বাংলা
৫৫ অতএব যার ইচ্ছা, সে তা স্মরণ করুক।
Pickthall
55 So whosoever will may heed.
বয়ান ফাউন্ডেশন
৫৫ অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক।
Arabic, with marks
٥٦ وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ
সমকালীন বাংলা
৫৬ আর তারা স্মরণ করবে না, যদি না আল্লাহ ইচ্ছা করেন। তিনিই ভয়ের অধিক যোগ্য এবং ক্ষমা করার অধিক যোগ্য।
Pickthall
56 And they will not heed unless Allah willeth (it). He is the fount of fear. He is the fount of Mercy.
Arabic
٥٦ وما يذكرون إلا أن يشاء الله ۚ هو أهل التقوى وأهل المغفرة
বয়ান ফাউন্ডেশন
৫৬ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report