الـحاقّـة , choose another chapter
الـحاقّـة
Chapter 69, 52 verses
Arabic, with marks
সমকালীন বাংলা
Hilali & Muhsin Khan
Transliteration
আবদুস শহীদ নাসিম
Add book
List
Grid
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الْحَاقَّةُ
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; অবধারিত ঘটনা।
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. The Inevitable (i.e. the Day of Resurrection)!
Transliteration
1 Alha qqatu
আবদুস শহীদ নাসিম
১ অবশ্যি ঘটবে সে ঘটনা!
Arabic, with marks
٢ مَا الْحَاقَّةُ
সমকালীন বাংলা
২ কী সেই অবধারিত ঘটনা?
Hilali & Muhsin Khan
2 What is the Inevitable?
Transliteration
2 Ma alha qqatu
আবদুস শহীদ নাসিম
২ অবশ্যি ঘটবে কী ঘটনা?
Arabic, with marks
٣ وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ
সমকালীন বাংলা
৩ আর কী তোমাকে জানাবে, কী সেই অবধারিত ঘটনা?
Hilali & Muhsin Khan
3 And what will make you know what the Inevitable is?
Transliteration
3 Wama adra ka ma alha qqatu
আবদুস শহীদ নাসিম
৩ তুমি কিভাবে জানবে, অবশ্যি ঘটবে কী ঘটনা?
Arabic, with marks
٤ كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ
সমকালীন বাংলা
৪ সামূদ ও ‘আদ অবধারিত মহাপ্রলয়কে অস্বীকার করেছিল।
Noteসামূদ ও‘আদ -- দু'টি সম্প্রদায় বা গোষ্ঠীর নাম
Hilali & Muhsin Khan
4 Thamud and 'Ad people denied the Qari'ah (the striking Hour of Judgement)!
Transliteration
4 Kathth abat thamoodu waAAa dun bia lqa riAAati
আবদুস শহীদ নাসিম
৪ আদ ও সামুদ জাতি অস্বীকার করেছিল সেই মহাদুর্ঘটনাকে।
Arabic, with marks
٥ فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ
সমকালীন বাংলা
৫ অতঃপর সামূদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড শব্দে।
Hilali & Muhsin Khan
5 As for Thamud, they were destroyed by the awful cry!
Transliteration
5 Faamma thamoodu faohlikoo bial tta ghiyati
আবদুস শহীদ নাসিম
৫ এর মধ্যে রয়েছে সামুদ জাতি, তাদের ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দিয়ে।
Arabic, with marks
٦ وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
সমকালীন বাংলা
৬ আর ‘আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড, হিংস্র ঝড়ো হাওয়ায়,
Hilali & Muhsin Khan
6 And as for 'Ad, they were destroyed by a furious violent wind!
Transliteration
6 Waamma AAa dun faohlikoo bireeh in s ars arin AAa tiyatin
আবদুস শহীদ নাসিম
৬ এর মধ্যে রয়েছে আদ জাতি, তাদের ধ্বংস করা হয়েছিল প্রচন্ড ঘুর্ণিঝড় দিয়ে।
Arabic, with marks
٧ سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
সমকালীন বাংলা
৭ যা তিনি তাদের ওপর অবিরাম প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন ধরে। তখন তুমি সেই সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখতে, যেন তারা ফাঁপা খেজুরগাছের কাণ্ড।
Hilali & Muhsin Khan
7 Which Allah imposed on them for seven nights and eight days in succession, so that you could see men lying overthrown (destroyed), as if they were hollow trunks of date-palms!
Transliteration
7 Sakhkharaha AAalayhim sabAAa laya lin wathama niyata ayya min h usooman fatara alqawma feeha s arAAa kaannahum aAAja zu nakhlin kha wiyatun
আবদুস শহীদ নাসিম
৭ আল্লাহ সেটি তাদের উপর প্রবাহিত রেখেছিলেন সাত রাত আট দিন অবিরাম। তুমি সেখানে উপস্থিত থাকলে দেখতে, পুরো জাতিটি সেখানে (মরে) লুটিয়ে পড়ে আছে উপড়ে পড়া খেজুর গাছের কান্ডের মতো।
Arabic, with marks
٨ فَهَلْ تَرَىٰ لَهُم مِّن بَاقِيَةٍ
সমকালীন বাংলা
৮ অতঃপর তুমি কি তাদের কোনো অবশিষ্ট দেখতে পাও?
Hilali & Muhsin Khan
8 Do you see any remnants of them?
Transliteration
8 Fahal tara lahum min ba qiyatin
আবদুস শহীদ নাসিম
৮ তুমি তাদের কাউকেও অবশিষ্ট দেখতে পাচ্ছো কি?
Arabic, with marks
٩ وَجَاءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ
সমকালীন বাংলা
৯ আর ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেওয়া জনপদসমূহ পাপ নিয়ে এসেছিল।
Hilali & Muhsin Khan
9 And Fir'aun (Pharaoh), and those before him, and the cities overthrown [the towns of the people of [Lut (Lot)] committed sin.
Transliteration
9 Waja a firAAawnu waman qablahu waa lmutafika tu bia lkhat iati
আবদুস শহীদ নাসিম
৯ তারপর এসেছিল ফেরাউন, তার পূর্ববর্তীরা আর পাপাচারে লিপ্ত থাকা উল্টে দেয়া জনপদ (অর্থাৎ কওমে লুত)।
Arabic, with marks
١٠ فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً
সমকালীন বাংলা
১০ অতঃপর তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল; ফলে তিনি তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছিলেন।
Hilali & Muhsin Khan
10 And they disobeyed their Lord's Messenger, so He seized them with a strong punishment.
Transliteration
10 FaAAas aw rasoola rabbihim faakhath ahum akhth atan ra biyatan
আবদুস শহীদ নাসিম
১০ তারা তাদের প্রভুর রসূলকে অমান্য করেছিল। এর ফলে তিনি তাদের পাকড়াও করেন কঠোর পাকড়াও।
Arabic, with marks
١١ إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ
সমকালীন বাংলা
১১ নিশ্চয়ই যখন পানি সীমা অতিক্রম করেছিল, তখন আমরা তোমাদেরকে বহন করেছিলাম ভাসমান নৌযানে,
Hilali & Muhsin Khan
11 Verily, when the water rose beyond its limits [Nuh's (Noah) Flood], We carried you (mankind) in the floating [ship that was constructed by Nuh (Noah)]
Transliteration
11 Inna lamma t agha alma o h amalna kum fee alja riyati
আবদুস শহীদ নাসিম
১১ (এর আগে নূহের সময়) পানি যখন উথলে উঠেছিল আমরা তোমাদের তুলে নিয়েছিলাম নৌযানে,
Arabic, with marks
١٢ لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ
সমকালীন বাংলা
১২ যাতে আমরা এটিকে তোমাদের জন্য একটি স্মারক করি, এবং মনোযোগী কান তা ধারণ করে।
Hilali & Muhsin Khan
12 That We might make it (Noah's ship) an admonition for you and that it might be retained by the retaining ears.
Transliteration
12 LinajAAalaha lakum tath kiratan wataAAiyaha oth unun wa AAiyatun
আবদুস শহীদ নাসিম
১২ এসব ঘটনাকে আমরা তোমাদের জন্যে বানিয়েছি শিক্ষার বিষয়। আর যেসব কান এগুলো শুনে তারা যেনো এগুলো সংরক্ষণ করে।
Arabic, with marks
١٣ فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ
সমকালীন বাংলা
১৩ অতঃপর যখন শিঙ্গায় একবার ফুঁ দেওয়া হবে,
Hilali & Muhsin Khan
13 Then when the Trumpet will be blown with one blowing (the first one).
Transliteration
13 Faitha nufikha fee al ss oori nafkhatun wah idatun
আবদুস শহীদ নাসিম
১৩ তারপর যখন শিঙায় ফুৎকার দেয়া হবে, একটি (প্রথম) ফুৎকার,
Arabic, with marks
١٤ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً
সমকালীন বাংলা
১৪ এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে, তারপর এক আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,
Hilali & Muhsin Khan
14 And the earth and the mountains shall be removed from their places, and crushed with a single crushing.
Transliteration
14 Wah umilati alard u waa ljiba lu fadukkata dakkatan wah idatan
আবদুস শহীদ নাসিম
১৪ এবং পৃথিবী ও পর্বতমালাকে উঠিয়ে নিক্ষেপ করা হবে, তখন এক ধাক্কায়ই সেগুলো হয়ে যাবে চুর্ণবিচুর্ণ।
Arabic, with marks
١٥ فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ
সমকালীন বাংলা
১৫ সেদিন সেই অবধারিত মহাপ্রলয় সংঘটিত হবে
Hilali & Muhsin Khan
15 Then on that Day shall the (Great) Event befall.
Transliteration
15 Fayawmaith in waqaAAati alwa qiAAatu
আবদুস শহীদ নাসিম
১৫ সেদিনই সংঘটিত হবে ওয়াকিয়া (মহাদুর্ঘটনা)।
Arabic, with marks
١٦ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
সমকালীন বাংলা
১৬ এবং আকাশ বিদীর্ণ হবে; সেদিন তা হবে দুর্বল।
Hilali & Muhsin Khan
16 And the heaven will be rent asunder, for that Day it (the heaven) will be frail and torn up.
Transliteration
16 Wai nshaqqati al ssama o fahiya yawmaith in wa hiyatun
আবদুস শহীদ নাসিম
১৬ তখন ফেটে চৌচির হয়ে যাবে আকাশ এবং তা পড়তে থাকবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে।
Arabic, with marks
١٧ وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ
সমকালীন বাংলা
১৭ আর ফেরেশতারা তার প্রান্তসমূহে থাকবে, এবং সেদিন তোমার প্রতিপালকের আরশ তাদের ঊর্ধ্বে আটজন বহন করবে।
Hilali & Muhsin Khan
17 And the angels will be on its sides, and eight angels will, that Day, bear the Throne of your Lord above them.
Transliteration
17 Waa lmalaku AAala arja iha wayah milu AAarsha rabbika fawqahum yawmaith in thama niyatun
আবদুস শহীদ নাসিম
১৭ ফেরেশতারা অবস্থান করবে তার (আকাশের) প্রান্তে। সেদিন তাদের উপর আটজন (ফেরেশতা) ধারণ করবে তোমার প্রভুর আরশ।
Arabic, with marks
١٨ يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ
সমকালীন বাংলা
১৮ সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে; তোমাদের কোনো গোপন বিষয়ই গোপন থাকবে না।
Hilali & Muhsin Khan
18 That Day shall you be brought to Judgement, not a secret of you will be hidden.
Transliteration
18 Yawmaith in tuAArad oona la takhfa minkum kha fiyatun
আবদুস শহীদ নাসিম
১৮ সেদিন তোমাদের উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো কিছুই থাকবেনা গোপন।
Arabic, with marks
١٩ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ
সমকালীন বাংলা
১৯ অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, “এই নিন! আমার আমলনামা পড়ুন।
Hilali & Muhsin Khan
19 Then as for him who will be given his Record in his right hand will say: "Here! read my Record!
Transliteration
19 Faamma man ootiya kita bahu biyameenihi fayaqoolu ha omu iqraoo kita biyah
আবদুস শহীদ নাসিম
১৯ তখন যার কিতাব (কৃতকর্মের রেকর্ড) দেয়া হবে তার ডান হাতে, সে বলবে: ‘‘নাও পড়ে দেখো আমার কিতাব (রেকর্ড),
Arabic, with marks
٢٠ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ
সমকালীন বাংলা
২০ নিশ্চয়ই আমি বিশ্বাস করেছিলাম যে আমি আমার হিসাবের সম্মুখীন হবো।”
Hilali & Muhsin Khan
20 "Surely, I did believe that I shall meet my Account!"
Transliteration
20 Innee th anantu annee mula qin h isa biyah
আবদুস শহীদ নাসিম
২০ আমি বিশ্বাস করতাম, আমাকে অবশ্যি হিসাবের সম্মুখীন হতে হবে।’’
Arabic, with marks
٢١ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
সমকালীন বাংলা
২১ অতঃপর সে থাকবে এক সন্তোষজনক জীবনে,
Hilali & Muhsin Khan
21 So he shall be in a life, well-pleasing.
Transliteration
21 Fahuwa fee AAeeshatin rad iyatin
আবদুস শহীদ নাসিম
২১ ফলে সে এমন জীবন যাপন করবে, যাতে সে রাজি খুশি ও সন্তুষ্ট থাকবে।
Arabic, with marks
٢٢ فِي جَنَّةٍ عَالِيَةٍ
সমকালীন বাংলা
২২ উঁচু বেহেশতে,
Hilali & Muhsin Khan
22 In a lofty Paradise,
Transliteration
22 Fee jannatin AAa liyatin
আবদুস শহীদ নাসিম
২২ সে থাকবে মর্যাদাপূর্ণ জান্নাতে (বাগ বাগিচায়),
Arabic, with marks
٢٣ قُطُوفُهَا دَانِيَةٌ
সমকালীন বাংলা
২৩ যার ফলগুলো কাছে ঝুলে থাকবে।
Hilali & Muhsin Khan
23 The fruits in bunches whereof will be low and near at hand.
Transliteration
23 Qut oofuha da niyatun
আবদুস শহীদ নাসিম
২৩ তার ফলরাশি নুয়ে থাকবে নাগালের মধ্যেই।
Arabic, with marks
٢٤ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ
সমকালীন বাংলা
২৪ “তোমরা খাও এবং পান করো তৃপ্তিসহকারে, অতীত দিনগুলোতে যা তোমরা আগে পাঠিয়েছ তার কারণে।”
Hilali & Muhsin Khan
24 Eat and drink at ease for that which you have sent on before you in days past!
Transliteration
24 Kuloo wai shraboo haneean bima aslaftum fee alayya mi alkha liyati
আবদুস শহীদ নাসিম
২৪ (তাদের বলা হবে:) খাও, পান করো পরিতুষ্টির সাথে, সেই কাজের বিনিময়ে যা তোমরা করেছিলে অতীত দিনে (পৃথিবীর জীবনে)।
Arabic, with marks
٢٥ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
সমকালীন বাংলা
২৫ আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, “হায়! যদি আমাকে আমার আমলনামা দেওয়া না হতো,
Hilali & Muhsin Khan
25 But as for him who will be given his Record in his left hand, will say: "I wish that I had not been given my Record!
Transliteration
25 Waamma man ootiya kita bahu bishima lihi fayaqoolu ya laytanee lam oota kita biyah
আবদুস শহীদ নাসিম
২৫ কিন্তু যাকে তার কিতাব (রেকর্ড) দেয়া হবে তার বাম হাতে, সে বলবে: ‘‘হায়, আমার ধ্বংস, (কতো ভালো হতো) আমাকে যদি দেয়া না হতো আমার কিতাব!
Arabic, with marks
٢٦ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ
সমকালীন বাংলা
২৬ এবং আমি যদি না জানতাম আমার হিসাব!,
Hilali & Muhsin Khan
26 "And that I had never known how my Account is!
Transliteration
26 Walam adri ma h isa biyah
আবদুস শহীদ নাসিম
২৬ (হায়,) আমি যদি না জানতাম আমার হিসাব।
Arabic, with marks
٢٧ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
সমকালীন বাংলা
২৭ হায়! যদি সেটাই চূড়ান্ত সমাপ্তি হতো!
Noteএখানে "চূড়ান্ত সমাপ্তি" বলতে সম্ভবত মৃত্যুকে বুঝানো হয়েছে
Hilali & Muhsin Khan
27 "Would that it had been my end (death)!
Transliteration
27 Ya laytaha ka nati alqad iyatu
আবদুস শহীদ নাসিম
২৭ (হায়,) আমার মৃত্যুই যদি হতো আমার শেষ ফায়সালা।
Arabic, with marks
٢٨ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ
সমকালীন বাংলা
২৮ আমার সম্পদ আমার কোনো উপকারে আসেনি।
Hilali & Muhsin Khan
28 "My wealth has not availed me;
Transliteration
28 Ma aghna AAannee ma liyah
আবদুস শহীদ নাসিম
২৮ আমার মাল - সম্পদ তো আমার কোনো কাজেই এলোনা।
Arabic, with marks
٢٩ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
সমকালীন বাংলা
২৯ আমার কর্তৃত্ব বিলুপ্ত হয়েছে।”
Hilali & Muhsin Khan
29 "My power (and arguments to defend myself) have gone from me!"
Transliteration
29 Halaka AAannee sulta niyah
আবদুস শহীদ নাসিম
২৯ আমার সমস্ত ক্ষমতা - দাপটই তো আমার থেকে হয়ে গেছে হালাক।’’
Arabic, with marks
٣٠ خُذُوهُ فَغُلُّوهُ
সমকালীন বাংলা
৩০ “তাকে ধরো, অতঃপর তার গলায় শৃঙ্খল পরিয়ে দাও।”
Hilali & Muhsin Khan
30 (It will be said): "Seize him and fetter him;
Transliteration
30 Khuth oohu faghulloohu
আবদুস শহীদ নাসিম
৩০ (ফেরেশতাদের বলা হবে:) ‘‘একে পাকড়াও করো এবং বেড়ি লাগাও তার গলায়।
Arabic, with marks
٣١ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ
সমকালীন বাংলা
৩১ তারপর তাকে জাহিমে পোড়াও।
Noteজাহিম: কুরআনে ব্যবহৃত জাহান্নামের একটি নাম, যা বিশেষভাবে প্রজ্বলিত ও তীব্র জ্বলন্ত আগুনের ধারণা প্রকাশ করে। কুরআনে জাহান্নামের জন্য বিভিন্ন নাম ও বর্ণনা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
جَهَنَّم (Jahannam)
الْجَحِيم (Al-Jaḥīm)
سَقَر (Saqar)
لَظَى (Laẓā)
الْحُطَمَة (Al-Ḥuṭamah)
السَّعِير (As-Saʿīr)
الْهَاوِيَة (Al-Hāwiyah)
Hilali & Muhsin Khan
31 Then throw him in the blazing Fire.
Transliteration
31 Thumma aljah eema s alloohu
আবদুস শহীদ নাসিম
৩১ তারপর নিক্ষেপ করো জাহিমে।
Arabic, with marks
٣٢ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ
সমকালীন বাংলা
৩২ তারপর তাকে সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে আবদ্ধ করো
Hilali & Muhsin Khan
32 "Then fasten him with a chain whereof the length is seventy cubits!"
Transliteration
32 Thumma fee silsilatin th arAAuha sabAAoona th ira AAan fao slukoohu
আবদুস শহীদ নাসিম
৩২ অতপর তাকে বাঁধো সত্তর হাত লম্বা শিকল দিয়ে।’’
Arabic, with marks
٣٣ إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ
সমকালীন বাংলা
৩৩ নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না।
Hilali & Muhsin Khan
33 Verily, he used not to believe in Allah, the Most Great,
Transliteration
33 Innahu ka na la yuminu biA lla hi alAAath eemi
আবদুস শহীদ নাসিম
৩৩ সে ঈমান আনেনি মহান আল্লাহর প্রতি,
Arabic, with marks
٣٤ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
সমকালীন বাংলা
৩৪ এবং দরিদ্রকে আহার করাতে উৎসাহ দিত না।
Hilali & Muhsin Khan
34 And urged not on the feeding of Al-Miskin (the poor).
Transliteration
34 Wala yah udd u AAala t aAAa mi almiskeeni
আবদুস শহীদ নাসিম
৩৪ (মানুষকে) উৎসাহ দেয়নি মিসকিনদের আহার করাতে।
Arabic, with marks
٣٥ فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
সমকালীন বাংলা
৩৫ অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই,
Hilali & Muhsin Khan
35 So no friend has he here this Day,
Transliteration
35 Falaysa lahu alyawma ha huna h ameemun
আবদুস শহীদ নাসিম
৩৫ তাই তার জন্যে আজ এখানে নেই কোনো সহমর্মী,
Arabic, with marks
٣٦ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
সমকালীন বাংলা
৩৬ এবং পুঁজ ছাড়া তার কোনো খাদ্য নেই,
Hilali & Muhsin Khan
36 Nor any food except filth from the washing of wounds.
Transliteration
36 Wala t aAAa mun illa min ghisleenin
আবদুস শহীদ নাসিম
৩৬ (তার জন্যে) নেই কোনো খাবার ক্ষতের পূঁজ ছাড়া,
Arabic, with marks
٣٧ لَّا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ
সমকালীন বাংলা
৩৭ যা পাপাচারীরা ছাড়া আর কেউ খাবে না।
Hilali & Muhsin Khan
37 None will eat it except the Khati'un (sinners, disbelievers, polytheists).
Transliteration
37 La yakuluhu illa alkhat ioona
আবদুস শহীদ নাসিম
৩৭ যা আর কেউই খাবেনা অপরাধীরা ছাড়া।
Arabic, with marks
٣٨ فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ
সমকালীন বাংলা
৩৮ অতএব আমি শপথ করছি যা তোমরা দেখো,
Hilali & Muhsin Khan
38 So I swear by whatsoever you see,
Transliteration
38 Fala oqsimu bima tubs iroona
আবদুস শহীদ নাসিম
৩৮ আমি কসম করছি সেসবের, যা তোমরা দেখতে পাও,
Arabic, with marks
٣٩ وَمَا لَا تُبْصِرُونَ
সমকালীন বাংলা
৩৯ এবং যা তোমরা দেখো না,
Hilali & Muhsin Khan
39 And by whatsoever you see not,
Transliteration
39 Wama la tubs iroona
আবদুস শহীদ নাসিম
৩৯ আর সেসবের যা তোমরা দেখতে পাওনা:
Arabic, with marks
٤٠ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
সমকালীন বাংলা
৪০ নিশ্চয়ই এটি সম্মানিত রাসূলের কথা।
Hilali & Muhsin Khan
40 That this is verily, the word of an honoured Messenger [i.e. Jibril (Gabriel) or Muhammad صلى الله عليه وسلم which he has brought from Allah].
Transliteration
40 Innahu laqawlu rasoolin kareemin
আবদুস শহীদ নাসিম
৪০ নিশ্চয়ই এটি এক সম্মানিত রসূলের কথা।
Arabic, with marks
٤١ وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ
সমকালীন বাংলা
৪১ এবং এটি কোনো কবির কথা নয়; তোমরা খুব কমই বিশ্বাস কর।
Hilali & Muhsin Khan
41 It is not the word of a poet: little is that you believe!
Transliteration
41 Wama huwa biqawli sha AAirin qaleelan ma tuminoona
আবদুস শহীদ নাসিম
৪১ এটি কোনো কবি রচিত কথা নয়; তবে খুব কমই তোমরা বিশ্বাস করো।
Arabic, with marks
٤٢ وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
সমকালীন বাংলা
৪২ এবং এটি কোনো গণকের কথা নয়; তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর।
Hilali & Muhsin Khan
42 Nor is it the word of a soothsayer (or a foreteller): little is that you remember!
Transliteration
42 Wala biqawli ka hinin qaleelan ma tath akkaroona
আবদুস শহীদ নাসিম
৪২ এটি কোনো গণকের কথাও নয়, তবে খুব কমই তোমরা উপলব্ধি করো।
Arabic, with marks
٤٣ تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
৪৩ এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ।
Hilali & Muhsin Khan
43 This is the Revelation sent down from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
Transliteration
43 Tanzeelun min rabbi alAAa lameena
আবদুস শহীদ নাসিম
৪৩ এটি হলো রাববুল আলামিনের নাযিল করা (কিতাব)।
Arabic, with marks
٤٤ وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
সমকালীন বাংলা
৪৪ আর যদি সে আমাদের নামে কোনো কথা রচনা করে আমাদের প্রতি আরোপ করত,
Hilali & Muhsin Khan
44 And if he (Muhammad صلى الله عليه وسلم) had forged a false saying concerning Us (Allah جل جلاله),
Transliteration
44 Walaw taqawwala AAalayna baAAd a alaqa weeli
আবদুস শহীদ নাসিম
৪৪ সে (মুহাম্মদ) যদি আমাদের নামে কোনো কথা বানিয়ে নিয়ে চালাবার চেষ্টা করতো,
Arabic, with marks
٤٥ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ
সমকালীন বাংলা
৪৫ তবে অবশ্যই আমরা তার ডান হাত ধরে ফেলতাম,
Hilali & Muhsin Khan
45 We surely would have seized him by his right hand (or with power and might),
Transliteration
45 Laakhath na minhu bia lyameeni
আবদুস শহীদ নাসিম
৪৫ আমরা অবশ্যি ধরে ফেলতাম তার ডান হাত,
Arabic, with marks
٤٦ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
সমকালীন বাংলা
৪৬ তারপর অবশ্যই তার মহাধমনী কেটে দিতাম।
Hilali & Muhsin Khan
46 And then We certainly would have cut off his life artery (aorta),
Transliteration
46 Thumma laqat aAAna minhu alwateena
আবদুস শহীদ নাসিম
৪৬ তারপর কেটে ফেলতাম তার জীবন - ধমনী।
Arabic, with marks
٤٧ فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ
সমকালীন বাংলা
৪৭ অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পারত না।
Hilali & Muhsin Khan
47 And none of you could have withheld Us from (punishing) him.
Transliteration
47 Fama minkum min ah adin AAanhu ha jizeena
আবদুস শহীদ নাসিম
৪৭ তোমাদের মধ্যে এমন কেউই থাকতো না, যে রক্ষা করতে পারতো তাকে।
Arabic, with marks
٤٨ وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ
সমকালীন বাংলা
৪৮ আর নিশ্চয়ই এটি মুত্তাকীদের জন্য এক উপদেশ।
Hilali & Muhsin Khan
48 And verily, this (Qur'an) is a Reminder for the Muttaqun (the pious. See V.2:2).
Transliteration
48 Wainnahu latath kiratun lilmuttaqeena
আবদুস শহীদ নাসিম
৪৮ নিশ্চয়ই এ (কুরআন) এক উপদেশ মুত্তাকি (সতর্ক) লোকদের জন্যে।
Arabic, with marks
٤٩ وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
সমকালীন বাংলা
৪৯ আর নিশ্চয়ই আমরা জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ অস্বীকারকারী।
Hilali & Muhsin Khan
49 And verily, We know that there are some among you that belie (this Qur'an). (Tafsir At-Tabari)
Transliteration
49 Wainna lanaAAlamu anna minkum mukathth ibeena
আবদুস শহীদ নাসিম
৪৯ অবশ্যি আমরা জানি, তোমাদের মধ্যে রয়েছে মিথ্যাবাদীরা।
Arabic, with marks
٥٠ وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ
সমকালীন বাংলা
৫০ আর নিশ্চয়ই এটি অস্বীকারকারীদের জন্য অনুশোচনা।
Hilali & Muhsin Khan
50 And indeed it (this Qur'an) will be an anguish for the disbelievers (on the Day of Resurrection).
Transliteration
50 Wainnahu lah asratun AAala alka fireena
আবদুস শহীদ নাসিম
৫০ অবশ্যি এ (কুরআন) কাফিরদের জন্যে এক অনুতাপের কারণ।
Arabic, with marks
٥١ وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ
সমকালীন বাংলা
৫১ আর নিশ্চয়ই এটি নিশ্চিত সত্য।
Hilali & Muhsin Khan
51 And verily, it (this Qur'an) is an absolute truth with certainty.
Transliteration
51 Wainnahu lah aqqu alyaqeeni
আবদুস শহীদ নাসিম
৫১ নিশ্চয়ই এ (কুরআন) এক বাস্তব সত্য।
Arabic, with marks
٥٢ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
সমকালীন বাংলা
৫২ অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো।
Hilali & Muhsin Khan
52 So glorify the Name of your Lord, the Most Great.
Transliteration
52 Fasabbih bii smi rabbika alAAath eemi
আবদুস শহীদ নাসিম
৫২ সুতরাং তুমি তসবিহ করতে থাকো তোমার মহান প্রভুর নাম নিয়ে।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report