الـنازعات , choose another chapter
الـنازعات
Chapter 79, 46 verses
Word by word
বয়ান ফাউন্ডেশন
সমকালীন বাংলা
Arabic
আবদুস শহীদ নাসিম
Add book
List
Grid
Word by word
١ وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا
বয়ান ফাউন্ডেশন
১ কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* * ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ তাদের, যারা প্রবলভাবে টেনে বের করে,
Arabic
١ بسم الله الرحمن الرحيم والنازعات غرقا
আবদুস শহীদ নাসিম
১ শপথ সেই (ফেরেশতাদের), যারা অত্যন্ত কঠোর ও নির্মমভাবে টেনে হিচঁড়ে বের করে নেয় (কাফির ও দুষ্কৃতকারীদের প্রাণ)।
Word by word
٢ وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا
বয়ান ফাউন্ডেশন
২ আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।
সমকালীন বাংলা
২ এবং যারা কোমলভাবে মুক্ত করে,
আবদুস শহীদ নাসিম
২ আর শপথ সেই (ফেরেশতাদের) যারা অত্যন্ত কোমলভাবে বের করে আনে (মুমিনদের আত্মা)।
Word by word
٣ وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا
বয়ান ফাউন্ডেশন
৩ আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।
সমকালীন বাংলা
৩ আর যারা তীব্র গতিতে সাঁতার কাটে,
আবদুস শহীদ নাসিম
৩ এবং শপথ সেইসব (ফেরেশতা, কিংবা গ্রহের) যারা সাঁতরে চলে।
Word by word
٤ فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا
বয়ান ফাউন্ডেশন
৪ আর দ্রুতবেগে অগ্রসরমানদের।
সমকালীন বাংলা
৪ এবং যারা দ্রুতগতিতে অগ্রসর হয়,
আবদুস শহীদ নাসিম
৪ আর শপথ সেইসব (ফেরেশতা, নক্ষত্র, কিংবা ঘোড়ার) যারা নির্দেশক্রমে সবেগে ধাবিত হয়।
Word by word
٥ فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
বয়ান ফাউন্ডেশন
৫ অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের।
সমকালীন বাংলা
৫ অতঃপর যারা বিষয়সমূহ পরিচালনা করে,
আবদুস শহীদ নাসিম
৫ আর শপথ সেই (ফেরেশতাদের) যারা তাদের প্রভুর নির্দেশক্রমে কার্য সম্পাদন করে থাকে।
Word by word
٦ يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
বয়ান ফাউন্ডেশন
৬ সেদিন কম্পনকারী* প্রকম্পিত করবে। *অর্থাৎ প্রথম শিংগাধ্বনি।
সমকালীন বাংলা
৬ যেদিন প্রকম্পনকারী প্রকম্পিত করবে,
Arabic
٦ يوم ترجف الراجفة
আবদুস শহীদ নাসিম
৬ সেদিন যখন (প্রথমবার শিংগায় ফুঁ দেয়া হবে), তখন (পৃথিবী, পাহাড় সবই) প্রবল ধাক্কায় বিশৃংখল হয়ে পড়বে।
Word by word
٧ تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
বয়ান ফাউন্ডেশন
৭ তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী।* *দ্বিতীয় শিংগাধ্বনি।
সমকালীন বাংলা
৭ তারপর আরেকটি প্রকম্পন,
আবদুস শহীদ নাসিম
৭ প্রথমটিকে অনুসরণ করবে আরেকটি শিংগাধবনি (তখন পুনরুত্থিত হবে সব মানুষ)।
Word by word
٨ قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
বয়ান ফাউন্ডেশন
৮ সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
সমকালীন বাংলা
৮ কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
Arabic
٨ قلوب يومئذ واجفة
আবদুস শহীদ নাসিম
৮ কতো হৃদয় সেদিন কম্পমান হবে ভয়ে।
Word by word
٩ أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ
বয়ান ফাউন্ডেশন
৯ তাদের দৃষ্টিসমূহ নত হবে।
সমকালীন বাংলা
৯ তাদের দৃষ্টিসমূহ হবে অবনত,
আবদুস শহীদ নাসিম
৯ তাদের দৃষ্টি হবে (অপমানে) অবনমিত।
Word by word
١٠ يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
বয়ান ফাউন্ডেশন
১০ তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,
সমকালীন বাংলা
১০ তারা বলবে, “আমাদের কি সত্যিই পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হবে?”
Arabic
١٠ يقولون أإنا لمردودون في الحافرة
আবদুস শহীদ নাসিম
১০ এরা বলে: ‘‘(মরার পর) আমাদের কি আবার পূর্বাবস্থায় ফিরিয়ে (জীবিত করে) আনা হবে?
Word by word
١١ أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً
বয়ান ফাউন্ডেশন
১১ যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’?
সমকালীন বাংলা
১১ “ক্ষয়প্রাপ্ত অস্থিতে পরিণত হওয়ার পরেও?”
Arabic
١١ أإذا كنا عظاما نخرة
আবদুস শহীদ নাসিম
১১ আমাদের হাড় - গোড় পঁচে গলে (বিনাশ হয়ে) যাবার পরও?’’
Word by word
١٢ قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
বয়ান ফাউন্ডেশন
১২ তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’।
সমকালীন বাংলা
১২ তারা বলবে, “তবে তো এ প্রত্যাবর্তন হবে সর্বনাশা!”
Arabic
١٢ قالوا تلك إذا كرة خاسرة
আবদুস শহীদ নাসিম
১২ তারা বলে: ‘তবে তো সেটা হবে এক বড় ক্ষতিকর ফিরে আসা।’
Word by word
١٣ فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
বয়ান ফাউন্ডেশন
১৩ আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ।
সমকালীন বাংলা
১৩ প্রকৃতপক্ষে তা একটি মাত্র প্রচণ্ড শব্দ,
Arabic
١٣ فإنما هي زجرة واحدة
আবদুস শহীদ নাসিম
১৩ আসল ব্যাপার হলো, ওটা হবে এক বিকট আওয়ায (দ্বিতীয় শিংগা ধ্বনি)।
Word by word
١٤ فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
বয়ান ফাউন্ডেশন
১৪ তৎক্ষনাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।
সমকালীন বাংলা
১৪ তারপর তারা উন্মুক্ত ভূমিতে উপস্থিত হবে,
Arabic
١٤ فإذا هم بالساهرة
আবদুস শহীদ নাসিম
১৪ (সেই বিকট ধ্বনির) সাথে সাথেই তারা নিজেদেরকে জীবিত হাজির দেখতে পাবে এক উন্মুক্ত ময়দানে।
Word by word
١٥ هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
বয়ান ফাউন্ডেশন
১৫ মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
সমকালীন বাংলা
১৫ তোমার কাছে কি মূসার সংবাদ পৌঁছেছে?
Arabic
١٥ هل أتاك حديث موسى
আবদুস শহীদ নাসিম
১৫ তোমার কাছে মূসার হাদিস (ইতিহাস, ঘটনাবলি) পৌছেছে কি?
Word by word
١٦ إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
বয়ান ফাউন্ডেশন
১৬ যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন,
সমকালীন বাংলা
১৬ যখন তার প্রতিপালক তাকে পবিত্র 'তুওয়া' উপত্যকায় আহ্বান করেছিলেন,
Arabic
١٦ إذ ناداه ربه بالواد المقدس طوى
আবদুস শহীদ নাসিম
১৬ যখন তার প্রভু তাকে পবিত্র তোয়া উপত্যকায় ডেকে বলেছিলেন:
Word by word
١٧ ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
বয়ান ফাউন্ডেশন
১৭ ‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে’।
সমকালীন বাংলা
১৭ “ফিরাউনের কাছে যাও; নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে।”
Arabic
١٧ اذهب إلى فرعون إنه طغى
আবদুস শহীদ নাসিম
১৭ ফেরাউনের কাছে যাও, সে লংঘন করেছে সমস্ত সীমা।
Word by word
١٨ فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
বয়ান ফাউন্ডেশন
১৮ অতঃপর বল ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি পবিত্র হবে’?
সমকালীন বাংলা
১৮ “এবং তাকে বলো, ‘তুমি কি পরিশুদ্ধ হতে চাও?’”
Arabic
١٨ فقل هل لك إلى أن تزكى
আবদুস শহীদ নাসিম
১৮ তুমি গিয়ে তাকে বলো: তুমি কি (কুফর, শিরক ও সীমালংঘন থেকে) পবিত্র হবে?
Word by word
١٩ وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
বয়ান ফাউন্ডেশন
১৯ ‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব, যাতে তুমি তাঁকে ভয় কর?’
সমকালীন বাংলা
১৯ “এবং আমি কি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাবো, যাতে তুমি ভীত হও?”
Arabic
١٩ وأهديك إلى ربك فتخشى
আবদুস শহীদ নাসিম
১৯ আর আমি কি তোমাকে সঠিক পথ দেখাবো তোমার মালিকের দিকে, যাতে করে তোমার মধ্যে জাগ্রত হয় তাঁর ভয়?
Word by word
٢٠ فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ
বয়ান ফাউন্ডেশন
২০ অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
সমকালীন বাংলা
২০ অতঃপর তিনি তাকে মহা নিদর্শন দেখিয়েছিলেন,
Arabic
٢٠ فأراه الآية الكبرى
আবদুস শহীদ নাসিম
২০ তারপর সে (মূসা) তার (ফেরাউনের) কাছে গিয়ে তাকে অনেক বড় নিদর্শন দেখালো।
Word by word
٢١ فَكَذَّبَ وَعَصَىٰ
বয়ান ফাউন্ডেশন
২১ কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।
সমকালীন বাংলা
২১ কিন্তু সে অস্বীকার করেছিল এবং অবাধ্য হয়েছিল,
আবদুস শহীদ নাসিম
২১ কিন্তু সে মিথ্যা বলে প্রত্যাখ্যান করলো এবং অমান্য করলো।
Word by word
٢٢ ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
বয়ান ফাউন্ডেশন
২২ তারপর সে ফাসাদ করার চেষ্টায় প্রস্থান করল।
সমকালীন বাংলা
২২ অতঃপর ফিরে গেলো চেষ্টা করতে;
আবদুস শহীদ নাসিম
২২ তারপর সে ষড়যন্ত্র অাঁটার প্রচেষ্টায় পিছু হটলো।
Word by word
٢٣ فَحَشَرَ فَنَادَىٰ
বয়ান ফাউন্ডেশন
২৩ অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল।
সমকালীন বাংলা
২৩ অতঃপর সে সমবেত করল এবং ঘোষণা করল,
আবদুস শহীদ নাসিম
২৩ অতপর (জনতাকে) সমবেত করে ঘোষণা দিলো।
Word by word
٢٤ فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
বয়ান ফাউন্ডেশন
২৪ আর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব’।
সমকালীন বাংলা
২৪ এবং বলল, “আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক।”
Arabic
٢٤ فقال أنا ربكم الأعلى
আবদুস শহীদ নাসিম
২৪ বললো: ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু।’
Word by word
٢٥ فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
বয়ান ফাউন্ডেশন
২৫ অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন।
সমকালীন বাংলা
২৫ তখন আল্লাহ তাকে পরকাল ও ইহকালের শাস্তির জন্য ধরলেন।
Arabic
٢٥ فأخذه الله نكال الآخرة والأولى
আবদুস শহীদ নাসিম
২৫ সুতরাং আল্লাহ তাকে কঠিন শাস্তিতে পাকড়াও করলেন তার শেষ ও প্রথম সীমা লংঘনের জন্যে।
Word by word
٢٦ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
বয়ান ফাউন্ডেশন
২৬ নিশ্চয় যে ভয় করে তার জন্য এতে শিক্ষা রয়েছে।
সমকালীন বাংলা
২৬ নিশ্চয়ই এতে শিক্ষা রয়েছে তার জন্য, যে ভয় করে।
Arabic
٢٦ إن في ذلك لعبرة لمن يخشى
আবদুস শহীদ নাসিম
২৬ অবশ্যি এ ঘটনার মধ্যে শিক্ষামূলক উপদেশ রয়েছে ঐ ব্যক্তির জন্যে, যে ভয় করে (আল্লাহকে)।
Word by word
٢٧ ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ بَنَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
২৭ তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন, না আসমান সৃষ্টি? তিনি তা বানিয়েছেন।
সমকালীন বাংলা
২৭ তোমাদের সৃষ্টি কি অধিক কঠিন, না আকাশের? তিনি তা নির্মাণ করেছেন,
Arabic
٢٧ أأنتم أشد خلقا أم السماء ۚ بناها
আবদুস শহীদ নাসিম
২৭ তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন কাজ, না মহাকাশ সৃষ্টি করা? তিনিই তো সৃষ্টি করেছেন এই (মহাকাশ)।
Word by word
٢٨ رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
বয়ান ফাউন্ডেশন
২৮ তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন।
সমকালীন বাংলা
২৮ তিনি তার উচ্চতাকে সুউচ্চ করেছেন, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন,
Arabic
٢٨ رفع سمكها فسواها
আবদুস শহীদ নাসিম
২৮ তিনিই অনেক উপরে উঠিয়েছেন এর উচ্চতা, অতপর তাকে ভারসাম্যপূর্ণ ও সুবিন্যস্ত করেছেন।
Word by word
٢٩ وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
২৯ আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।
সমকালীন বাংলা
২৯ ৭৯–২৯ : এবং তার রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন ও তার সকালকে আলোকিত করেছেন,
Arabic
٢٩ وأغطش ليلها وأخرج ضحاها
আবদুস শহীদ নাসিম
২৯ আর রাতকে তিনি ঢেকে দেন অন্ধকার দিয়ে, আর দিনকে বের করে আনেন আলোকিত করে।
Word by word
٣٠ وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
বয়ান ফাউন্ডেশন
৩০ এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
সমকালীন বাংলা
৩০ এবং এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন,
Arabic
٣٠ والأرض بعد ذلك دحاها
আবদুস শহীদ নাসিম
৩০ এরপর তিনি বিছিয়ে দিয়েছেন পৃথিবীকে।
Word by word
٣١ أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৩১ তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
সমকালীন বাংলা
৩১ তিনি তা থেকে তার পানি ও চারণভূমি বের করেছেন,
Arabic
٣١ أخرج منها ماءها ومرعاها
আবদুস শহীদ নাসিম
৩১ তার (পৃথিবীর) মধ্য থেকেই বের করেছেন তার পানি ও তৃণ - লতা (উদ্ভিদ)।
Word by word
٣٢ وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৩২ আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
সমকালীন বাংলা
৩২ এবং পর্বতমালাকে সুদৃঢ়ভাবে গ্রথিত করেছেন,
আবদুস শহীদ নাসিম
৩২ এবং তার মধ্যে মজবুতভাবে গেড়ে দিয়েছেন পাহাড় - পর্বত।
Word by word
٣٣ مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
বয়ান ফাউন্ডেশন
৩৩ তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
সমকালীন বাংলা
৩৩ তোমাদের ও তোমাদের গবাদিপশুর জীবিকার জন্য।
Arabic
٣٣ متاعا لكم ولأنعامكم
আবদুস শহীদ নাসিম
৩৩ (এসবই করেছেন) তোমাদের ও তোমাদের পশুদের কল্যাণার্থে।
Word by word
٣٤ فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৪ অতঃপর যখন মহাপ্রলয় আসবে।
সমকালীন বাংলা
৩৪ অতঃপর যখন মহাবিপর্যয় আসবে,
Arabic
٣٤ فإذا جاءت الطامة الكبرى
আবদুস শহীদ নাসিম
৩৪ অতপর যেদিন ঘটে যাবে মহাবিপর্যয়,
Word by word
٣٥ يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৫ সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।
সমকালীন বাংলা
৩৫ সেদিন মানুষ স্মরণ করবে সে কিসের জন্য কষ্ট করেছিল,
Arabic
٣٥ يوم يتذكر الإنسان ما سعى
আবদুস শহীদ নাসিম
৩৫ যেদিন মানুষ খুব করে স্মরণ করবে তার (পৃথিবীর জীবনের) সা’য়ীর (ব্যস্ততা ও কৃতকর্মের) কথা,
Word by word
٣٦ وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৬ আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়।
সমকালীন বাংলা
৩৬ এবং জাহান্নাম প্রকাশ করা হবে, যে দেখবে তার জন্য,
Noteজাহিম: কুরআনে ব্যবহৃত জাহান্নামের একটি নাম, যা বিশেষভাবে প্রজ্বলিত ও তীব্র জ্বলন্ত আগুনের ধারণা প্রকাশ করে। কুরআনে জাহান্নামের জন্য বিভিন্ন নাম ও বর্ণনা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
جَهَنَّم (Jahannam)
الْجَحِيم (Al-Jaḥīm)
سَقَر (Saqar)
لَظَى (Laẓā)
الْحُطَمَة (Al-Ḥuṭamah)
السَّعِير (As-Saʿīr)
الْهَاوِيَة (Al-Hāwiyah)
Arabic
٣٦ وبرزت الجحيم لمن يرى
আবদুস শহীদ নাসিম
৩৬ এবং যেদিন দর্শকদের সামনে খুলে ধরা হবে জাহিম (দোযখ),
Word by word
٣٧ فَأَمَّا مَن طَغَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৭ সুতরাং যে সীমালঙ্ঘন করে।
সমকালীন বাংলা
৩৭ অনন্তর যে সীমালঙ্ঘন করেছে,
আবদুস শহীদ নাসিম
৩৭ সেদিন (এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে যে,) পৃথিবীর জীবনে যারা সীমালংঘন করেছিল,
Word by word
٣٨ وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বয়ান ফাউন্ডেশন
৩৮ আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়,
সমকালীন বাংলা
৩৮ এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
Arabic
٣٨ وآثر الحياة الدنيا
আবদুস শহীদ নাসিম
৩৮ এবং (আখিরাতের চাইতে) অগ্রাধিকার দিয়েছিল দুনিয়ার জীবনকে,
Word by word
٣٩ فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৯ নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।
সমকালীন বাংলা
৩৯ তবে নিশ্চয়ই জাহিম হবে তার আশ্রয়,
Arabic
٣٩ فإن الجحيم هي المأوى
আবদুস শহীদ নাসিম
৩৯ তাদের আবাস হবে জাহিম (দোযখ)।
Word by word
٤٠ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
বয়ান ফাউন্ডেশন
৪০ আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে,
সমকালীন বাংলা
৪০ অপরদিকে যে তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভীত হয়েছে এবং নিজেকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছে,
Arabic
٤٠ وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
আবদুস শহীদ নাসিম
৪০ আর যে তার মহান প্রভুর সামনে দাঁড়াবার ভয়ে ভীত ছিলো এবং নিজেকে আত্মার দাসত্ব ও মন্দ কামনা - বাসনা থেকে বিরত রেখেছিল,
Word by word
٤١ فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
বয়ান ফাউন্ডেশন
৪১ নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।
সমকালীন বাংলা
৪১ তবে নিশ্চয়ই বেহেশতই হবে তার আশ্রয়,
Arabic
٤١ فإن الجنة هي المأوى
আবদুস শহীদ নাসিম
৪১ জান্নাতই হবে তাদের আবাস।
Word by word
٤٢ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৪২ তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন ঘটবে’?
সমকালীন বাংলা
৪২ তারা তোমাকে সেই সময় সম্পর্কে জিজ্ঞেস করে, ‘তা কখন ঘটবে?’
Arabic
٤٢ يسألونك عن الساعة أيان مرساها
আবদুস শহীদ নাসিম
৪২ (হে মুহাম্মদ!) এরা তোমাকে জিজ্ঞেস করছে সেই সময়টি সম্পর্কে - তা কখন অনুষ্ঠিত হবে?
Word by word
٤٣ فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
বয়ান ফাউন্ডেশন
৪৩ তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে?
সমকালীন বাংলা
৪৩ সে ব্যাপারে আপনার কী বলার আছে?
Arabic
٤٣ فيم أنت من ذكراها
আবদুস শহীদ নাসিম
৪৩ (কিন্তু) এ ব্যাপারে বলার কী জ্ঞান তোমার আছে?
Word by word
٤٤ إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
বয়ান ফাউন্ডেশন
৪৪ এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই।
সমকালীন বাংলা
৪৪ তার চূড়ান্ত জ্ঞান তোমার প্রতিপালকের কাছেই,
Arabic
٤٤ إلى ربك منتهاها
আবদুস শহীদ নাসিম
৪৪ এর জ্ঞান তো শুধুমাত্র তোমার প্রভুর নিকটই সীমাবদ্ধ।
Word by word
٤٥ إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৪৫ তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে ।
সমকালীন বাংলা
৪৫ তুমি তো কেবল সতর্ককারী তার জন্য, যে তাকে ভয় করে,
Arabic
٤٥ إنما أنت منذر من يخشاها
আবদুস শহীদ নাসিম
৪৫ তুমি তো একজন সতর্ককারী মাত্র, তাদের জন্যে যারা তাকে (কিয়ামতকে) ভয় করে।
Word by word
٤٦ كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৪৬ যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।
সমকালীন বাংলা
৪৬ যেদিন তারা তা দেখবে, মনে হবে যেন তারা কেবল এক সন্ধ্যা বা সকালের বেশী অবস্থান করেনি।
Arabic
٤٦ كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها
আবদুস শহীদ নাসিম
৪৬ যেদিন তারা সে দিনটিকে দেখতে পাবে, তারা অনুভব করবে, পৃথিবীতে তারা কাটিয়েছে একটি সন্ধ্যা, কিংবা একটি সকাল মাত্র।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report