الـنازعات , choose another chapter
الـنازعات
Chapter 79, 46 verses
Word by word
বয়ান ফাউন্ডেশন
সমকালীন বাংলা
মুহিউদ্দীন খান
ইসলামিক ফাউন্ডেশন
Add book
List
Grid
Word by word
١ وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا
বয়ান ফাউন্ডেশন
১ কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* * ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ তাদের, যারা প্রবলভাবে টেনে বের করে,
মুহিউদ্দীন খান
১ শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে,
Word by word
٢ وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا
বয়ান ফাউন্ডেশন
২ আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।
সমকালীন বাংলা
২ এবং যারা কোমলভাবে মুক্ত করে,
মুহিউদ্দীন খান
২ শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
ইসলামিক ফাউন্ডেশন
২ এবং যাহারা মৃদুভাবে বন্ধনমুক্ত করিয়া দেয়
Word by word
٣ وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا
বয়ান ফাউন্ডেশন
৩ আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।
সমকালীন বাংলা
৩ আর যারা তীব্র গতিতে সাঁতার কাটে,
মুহিউদ্দীন খান
৩ শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে,
Word by word
٤ فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا
বয়ান ফাউন্ডেশন
৪ আর দ্রুতবেগে অগ্রসরমানদের।
সমকালীন বাংলা
৪ এবং যারা দ্রুতগতিতে অগ্রসর হয়,
মুহিউদ্দীন খান
৪ শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
ইসলামিক ফাউন্ডেশন
৪ আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়,
Word by word
٥ فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
বয়ান ফাউন্ডেশন
৫ অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের।
সমকালীন বাংলা
৫ অতঃপর যারা বিষয়সমূহ পরিচালনা করে,
মুহিউদ্দীন খান
৫ শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
ইসলামিক ফাউন্ডেশন
৫ অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে।
Word by word
٦ يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
বয়ান ফাউন্ডেশন
৬ সেদিন কম্পনকারী* প্রকম্পিত করবে। *অর্থাৎ প্রথম শিংগাধ্বনি।
সমকালীন বাংলা
৬ যেদিন প্রকম্পনকারী প্রকম্পিত করবে,
মুহিউদ্দীন খান
৬ যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
ইসলামিক ফাউন্ডেশন
৬ সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে,
Word by word
٧ تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
বয়ান ফাউন্ডেশন
৭ তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী।* *দ্বিতীয় শিংগাধ্বনি।
সমকালীন বাংলা
৭ তারপর আরেকটি প্রকম্পন,
মুহিউদ্দীন খান
৭ অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
ইসলামিক ফাউন্ডেশন
৭ উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি,
Word by word
٨ قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
বয়ান ফাউন্ডেশন
৮ সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
সমকালীন বাংলা
৮ কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
মুহিউদ্দীন খান
৮ সেদিন অনেক হৃদয় ভীত - বিহবল হবে।
ইসলামিক ফাউন্ডেশন
৮ কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
Word by word
٩ أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ
বয়ান ফাউন্ডেশন
৯ তাদের দৃষ্টিসমূহ নত হবে।
সমকালীন বাংলা
৯ তাদের দৃষ্টিসমূহ হবে অবনত,
মুহিউদ্দীন খান
৯ তাদের দৃষ্টি নত হবে।
ইসলামিক ফাউন্ডেশন
৯ উহাদের দৃষ্টি ভীতি - বিহ্বলতায় নত হইবে।
Word by word
١٠ يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
বয়ান ফাউন্ডেশন
১০ তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,
সমকালীন বাংলা
১০ তারা বলবে, “আমাদের কি সত্যিই পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হবে?”
মুহিউদ্দীন খান
১০ তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই -
ইসলামিক ফাউন্ডেশন
১০ তাহারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই -
Word by word
١١ أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً
বয়ান ফাউন্ডেশন
১১ যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’?
সমকালীন বাংলা
১১ “ক্ষয়প্রাপ্ত অস্থিতে পরিণত হওয়ার পরেও?”
মুহিউদ্দীন খান
১১ গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
ইসলামিক ফাউন্ডেশন
১১ গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?’
Word by word
١٢ قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
বয়ান ফাউন্ডেশন
১২ তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’।
সমকালীন বাংলা
১২ তারা বলবে, “তবে তো এ প্রত্যাবর্তন হবে সর্বনাশা!”
মুহিউদ্দীন খান
১২ তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
ইসলামিক ফাউন্ডেশন
১২ তাহারা বলে, ‘তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন।’
Word by word
١٣ فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
বয়ান ফাউন্ডেশন
১৩ আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ।
সমকালীন বাংলা
১৩ প্রকৃতপক্ষে তা একটি মাত্র প্রচণ্ড শব্দ,
মুহিউদ্দীন খান
১৩ অতএব, এটা তো কেবল এক মহা - নাদ,
ইসলামিক ফাউন্ডেশন
১৩ ইহা তো কেবল এক বিকট আওয়াজ,
Word by word
١٤ فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
বয়ান ফাউন্ডেশন
১৪ তৎক্ষনাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।
সমকালীন বাংলা
১৪ তারপর তারা উন্মুক্ত ভূমিতে উপস্থিত হবে,
মুহিউদ্দীন খান
১৪ তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে।
Word by word
١٥ هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
বয়ান ফাউন্ডেশন
১৫ মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
সমকালীন বাংলা
১৫ তোমার কাছে কি মূসার সংবাদ পৌঁছেছে?
মুহিউদ্দীন খান
১৫ মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
ইসলামিক ফাউন্ডেশন
১৫ তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি?
Word by word
١٦ إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
বয়ান ফাউন্ডেশন
১৬ যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন,
সমকালীন বাংলা
১৬ যখন তার প্রতিপালক তাকে পবিত্র 'তুওয়া' উপত্যকায় আহ্বান করেছিলেন,
মুহিউদ্দীন খান
১৬ যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
ইসলামিক ফাউন্ডেশন
১৬ যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়া - য় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন,
Word by word
١٧ ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
বয়ান ফাউন্ডেশন
১৭ ‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে’।
সমকালীন বাংলা
১৭ “ফিরাউনের কাছে যাও; নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে।”
মুহিউদ্দীন খান
১৭ ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ‘ফির‘আওনের নিকট যাও, সে তো সীমালংঘন করিয়াছে,’
Word by word
١٨ فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
বয়ান ফাউন্ডেশন
১৮ অতঃপর বল ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি পবিত্র হবে’?
সমকালীন বাংলা
১৮ “এবং তাকে বলো, ‘তুমি কি পরিশুদ্ধ হতে চাও?’”
মুহিউদ্দীন খান
১৮ অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
ইসলামিক ফাউন্ডেশন
১৮ এবং বল, ‘তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও -
Word by word
١٩ وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
বয়ান ফাউন্ডেশন
১৯ ‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব, যাতে তুমি তাঁকে ভয় কর?’
সমকালীন বাংলা
১৯ “এবং আমি কি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাবো, যাতে তুমি ভীত হও?”
মুহিউদ্দীন খান
১৯ আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ‘আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথপ্রদর্শন করি যাহাতে তুমি তাঁহাকে ভয় কর?’
Word by word
٢٠ فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ
বয়ান ফাউন্ডেশন
২০ অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
সমকালীন বাংলা
২০ অতঃপর তিনি তাকে মহা নিদর্শন দেখিয়েছিলেন,
মুহিউদ্দীন খান
২০ অতঃপর সে তাকে মহা - নিদর্শন দেখাল।
ইসলামিক ফাউন্ডেশন
২০ অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল।
Word by word
٢١ فَكَذَّبَ وَعَصَىٰ
বয়ান ফাউন্ডেশন
২১ কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।
সমকালীন বাংলা
২১ কিন্তু সে অস্বীকার করেছিল এবং অবাধ্য হয়েছিল,
মুহিউদ্দীন খান
২১ কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
ইসলামিক ফাউন্ডেশন
২১ কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল।
Word by word
٢٢ ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
বয়ান ফাউন্ডেশন
২২ তারপর সে ফাসাদ করার চেষ্টায় প্রস্থান করল।
সমকালীন বাংলা
২২ অতঃপর ফিরে গেলো চেষ্টা করতে;
মুহিউদ্দীন খান
২২ অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
ইসলামিক ফাউন্ডেশন
২২ অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল।
Word by word
٢٣ فَحَشَرَ فَنَادَىٰ
বয়ান ফাউন্ডেশন
২৩ অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল।
সমকালীন বাংলা
২৩ অতঃপর সে সমবেত করল এবং ঘোষণা করল,
মুহিউদ্দীন খান
২৩ সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
ইসলামিক ফাউন্ডেশন
২৩ সে সকলকে সমবেত করিল এবং উচ্চৈ:স্বরে ঘোষণা করিল,
Word by word
٢٤ فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
বয়ান ফাউন্ডেশন
২৪ আর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব’।
সমকালীন বাংলা
২৪ এবং বলল, “আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক।”
মুহিউদ্দীন খান
২৪ এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ আর বলিল, ‘আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক।’
Word by word
٢٥ فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
বয়ান ফাউন্ডেশন
২৫ অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন।
সমকালীন বাংলা
২৫ তখন আল্লাহ তাকে পরকাল ও ইহকালের শাস্তির জন্য ধরলেন।
মুহিউদ্দীন খান
২৫ অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ অতঃপর আল্লাহ্ উহাকে আখিরাতে ও দুনিয়াতে কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন।
Word by word
٢٦ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
বয়ান ফাউন্ডেশন
২৬ নিশ্চয় যে ভয় করে তার জন্য এতে শিক্ষা রয়েছে।
সমকালীন বাংলা
২৬ নিশ্চয়ই এতে শিক্ষা রয়েছে তার জন্য, যে ভয় করে।
মুহিউদ্দীন খান
২৬ যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ যে ভয় করে তাহার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রহিয়াছে।
Word by word
٢٧ ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ بَنَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
২৭ তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন, না আসমান সৃষ্টি? তিনি তা বানিয়েছেন।
সমকালীন বাংলা
২৭ তোমাদের সৃষ্টি কি অধিক কঠিন, না আকাশের? তিনি তা নির্মাণ করেছেন,
মুহিউদ্দীন খান
২৭ তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
ইসলামিক ফাউন্ডেশন
২৭ তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই ইহা নির্মাণ করিয়াছেন;
Word by word
٢٨ رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
বয়ান ফাউন্ডেশন
২৮ তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন।
সমকালীন বাংলা
২৮ তিনি তার উচ্চতাকে সুউচ্চ করেছেন, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন,
মুহিউদ্দীন খান
২৮ তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিন্যস্ত করিয়াছেন।
Word by word
٢٩ وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
২৯ আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।
সমকালীন বাংলা
২৯ ৭৯–২৯ : এবং তার রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন ও তার সকালকে আলোকিত করেছেন,
মুহিউদ্দীন খান
২৯ তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক;
Word by word
٣٠ وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
বয়ান ফাউন্ডেশন
৩০ এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
সমকালীন বাংলা
৩০ এবং এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন,
মুহিউদ্দীন খান
৩০ পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন।
Word by word
٣١ أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৩১ তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
সমকালীন বাংলা
৩১ তিনি তা থেকে তার পানি ও চারণভূমি বের করেছেন,
মুহিউদ্দীন খান
৩১ তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
ইসলামিক ফাউন্ডেশন
৩১ তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ,
Word by word
٣٢ وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৩২ আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
সমকালীন বাংলা
৩২ এবং পর্বতমালাকে সুদৃঢ়ভাবে গ্রথিত করেছেন,
মুহিউদ্দীন খান
৩২ পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
ইসলামিক ফাউন্ডেশন
৩২ এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করিয়াছেন;
Word by word
٣٣ مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
বয়ান ফাউন্ডেশন
৩৩ তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
সমকালীন বাংলা
৩৩ তোমাদের ও তোমাদের গবাদিপশুর জীবিকার জন্য।
মুহিউদ্দীন খান
৩৩ তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।
Word by word
٣٤ فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৪ অতঃপর যখন মহাপ্রলয় আসবে।
সমকালীন বাংলা
৩৪ অতঃপর যখন মহাবিপর্যয় আসবে,
মুহিউদ্দীন খান
৩৪ অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে
Word by word
٣٥ يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৫ সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।
সমকালীন বাংলা
৩৫ সেদিন মানুষ স্মরণ করবে সে কিসের জন্য কষ্ট করেছিল,
মুহিউদ্দীন খান
৩৫ অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে,
Word by word
٣٦ وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৬ আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়।
সমকালীন বাংলা
৩৬ এবং জাহান্নাম প্রকাশ করা হবে, যে দেখবে তার জন্য,
Noteজাহিম: কুরআনে ব্যবহৃত জাহান্নামের একটি নাম, যা বিশেষভাবে প্রজ্বলিত ও তীব্র জ্বলন্ত আগুনের ধারণা প্রকাশ করে। কুরআনে জাহান্নামের জন্য বিভিন্ন নাম ও বর্ণনা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
جَهَنَّم (Jahannam)
الْجَحِيم (Al-Jaḥīm)
سَقَر (Saqar)
لَظَى (Laẓā)
الْحُطَمَة (Al-Ḥuṭamah)
السَّعِير (As-Saʿīr)
الْهَاوِيَة (Al-Hāwiyah)
মুহিউদ্দীন খান
৩৬ এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য।
Word by word
٣٧ فَأَمَّا مَن طَغَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৭ সুতরাং যে সীমালঙ্ঘন করে।
সমকালীন বাংলা
৩৭ অনন্তর যে সীমালঙ্ঘন করেছে,
মুহিউদ্দীন খান
৩৭ তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ অনন্তর যে সীমালংঘন করে
Word by word
٣٨ وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বয়ান ফাউন্ডেশন
৩৮ আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়,
সমকালীন বাংলা
৩৮ এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
মুহিউদ্দীন খান
৩৮ এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়,
Word by word
٣٩ فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
বয়ান ফাউন্ডেশন
৩৯ নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।
সমকালীন বাংলা
৩৯ তবে নিশ্চয়ই জাহিম হবে তার আশ্রয়,
মুহিউদ্দীন খান
৩৯ তার ঠিকানা হবে জাহান্নাম।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ জাহান্নামই হইবে তাহার আবাস।
Word by word
٤٠ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
বয়ান ফাউন্ডেশন
৪০ আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে,
সমকালীন বাংলা
৪০ অপরদিকে যে তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভীত হয়েছে এবং নিজেকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছে,
মুহিউদ্দীন খান
৪০ পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল - খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
ইসলামিক ফাউন্ডেশন
৪০ পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজকে বিরত রাখে,
Word by word
٤١ فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
বয়ান ফাউন্ডেশন
৪১ নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।
সমকালীন বাংলা
৪১ তবে নিশ্চয়ই বেহেশতই হবে তার আশ্রয়,
মুহিউদ্দীন খান
৪১ তার ঠিকানা হবে জান্নাত।
ইসলামিক ফাউন্ডেশন
৪১ জান্নাতই হইবে তাহার আবাস।
Word by word
٤٢ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৪২ তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন ঘটবে’?
সমকালীন বাংলা
৪২ তারা তোমাকে সেই সময় সম্পর্কে জিজ্ঞেস করে, ‘তা কখন ঘটবে?’
মুহিউদ্দীন খান
৪২ তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
ইসলামিক ফাউন্ডেশন
৪২ উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, ‘উহা কখন ঘটিবে?’
Word by word
٤٣ فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
বয়ান ফাউন্ডেশন
৪৩ তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে?
সমকালীন বাংলা
৪৩ সে ব্যাপারে আপনার কী বলার আছে?
মুহিউদ্দীন খান
৪৩ এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ইহার আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক?
Word by word
٤٤ إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
বয়ান ফাউন্ডেশন
৪৪ এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই।
সমকালীন বাংলা
৪৪ তার চূড়ান্ত জ্ঞান তোমার প্রতিপালকের কাছেই,
মুহিউদ্দীন খান
৪৪ এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট;
Word by word
٤٥ إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৪৫ তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে ।
সমকালীন বাংলা
৪৫ তুমি তো কেবল সতর্ককারী তার জন্য, যে তাকে ভয় করে,
মুহিউদ্দীন খান
৪৫ যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী।
Word by word
٤٦ كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
বয়ান ফাউন্ডেশন
৪৬ যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।
সমকালীন বাংলা
৪৬ যেদিন তারা তা দেখবে, মনে হবে যেন তারা কেবল এক সন্ধ্যা বা সকালের বেশী অবস্থান করেনি।
মুহিউদ্দীন খান
৪৬ যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে!
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report