النحل , choose another chapter
النحل
Chapter 16, 128 verses
Word by word
আবদুস শহীদ নাসিম
Arabic, with marks
জহুরুল হক
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
Word by word
١ أَتَىٰٓ أَمْرُ ٱللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
আবদুস শহীদ নাসিম
১ আল্লাহর নির্দেশ আসবেই, সুতরাং তোমরা তাড়াহুড়া করোনা। তিনি অবশ্যি পবিত্র এবং তারা তাঁর সাথে যাদের শরিক করে তিনি তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ أَتَىٰ أَمْرُ اللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ
জহুরুল হক
১ আল্লাহ্ র হুকুম এসেই গেছে, সুতরাং তা ত্বরান্বিত করতে চেয়ো না। সমস্ত মহিমা তাঁরই, আর তারা যা অংশী করে তিনি তার বহু ঊর্ধ্বে।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আতা য় আম্রুল্লা-হি ফালা-তাস্তা'জ্বিলূহ্ সুব্হা-নাহূ অতা'আ-লা-'আম্মা- ইয়ুশ্রিকূন্।
Word by word
٢ يُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦٓ أَنْ أَنذِرُوٓا۟ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ
আবদুস শহীদ নাসিম
২ আল্লাহ তাঁর বান্দাদের যাদেরকে চান, তাদের প্রতি ফেরেশতা এবং রূহকে (জিবরাইলকে) পাঠান এই আদেশসহ: তোমরা সতর্ক করো যে, নিশ্চয়ই আমি ছাড়া আর কোনো ইলাহ্ নেই, সুতরাং তোমরা আমাকে ভয় করো।
Arabic, with marks
٢ يُنَزِّلُ الْمَلَائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ أَنْ أَنذِرُوا أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاتَّقُونِ
জহুরুল হক
২ তিনি ফিরিশ্তাদের পাঠান তাঁর নির্দেশে প্রেরণা দিয়ে তাঁর বান্দাদের মধ্যের যার উপরে তিনি ইচ্ছে করেন, এই বলে - - ''তোমরা সাবধান করে দাও যে আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, সুতরাং আমাকেই ভয়ভক্তি করো।’’
বাংলা উচ্চারণ
২ ইয়ুনায্যিলুল্ মালা-য়িকাতা র্বিরূহি মিন্ আম্রিহী 'আলা-মাই ইয়াশা-য়ু মিন্ 'ইবা-দিহী য় আন্ আন্যিরূ য় আন্নাহূ লায় ইলা-হা ইল্লা য় আনা ফাত্তাকুন্।
Word by word
٣ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ تَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
আবদুস শহীদ নাসিম
৩ তিনি সৃষ্টি করেছেন মহাকাশ এবং এই পৃথিবী বাস্তবতার সাথে। তারা তাঁর সাথে যাদের শরিক করে, তিনি তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে।
Arabic, with marks
٣ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۚ تَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ
জহুরুল হক
৩ তিনি মহাকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন সত্যের সাথে। তারা যা অংশী দাঁড় করায় তিনি তার থেকে বহু ঊর্ধ্বে।
বাংলা উচ্চারণ
৩ খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া বিল্হাক তা'আ-লা-'আম্মা-ইয়ুশ্রিকূন্।
Word by word
٤ خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ
আবদুস শহীদ নাসিম
৪ তিনি মানুষ সৃষ্টি করেছেন নোতফা (শুক্রবিন্দু) থেকে। অথচ সে প্রকাশ্যে বিতর্ক করে।
Arabic, with marks
٤ خَلَقَ الْإِنسَانَ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ
জহুরুল হক
৪ তিনি মানুষ সৃষ্টি করেছেন শুক্রকীট থেকে, অথচ দেখো! সে একজন প্রকাশ্য বিতন্ডাকারী।
বাংলা উচ্চারণ
৪ খলাক্বল্ ইন্সা-না মিন্ নুত্ব ফাতিন্ ফাইযা-হুঅ খাছীমুম্ মুবীন্।
Word by word
٥ وَٱلْأَنْعَٰمَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَٰفِعُ وَمِنْهَا تَأْكُلُونَ
আবদুস শহীদ নাসিম
৫ তিনি চারপায়ী পশুদেরও সৃষ্টি করেছেন। তোমাদের জন্যে সেগুলোতে রয়েছে শীত নিবারক উপকরণ এবং আরো অনেক উপকারী জিনিস এবং সেগুলোর কতক তোমরা খেয়ে থাকো।
Arabic, with marks
٥ وَالْأَنْعَامَ خَلَقَهَا ۗ لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ
জহুরুল হক
৫ আর গবাদি - পশু, তিনি তাদের সৃষ্টি করেছেন, তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে গরম পোশাক, আর মূনাফা, আর তাদের মধ্যে থেকে তোমরা খাও।
বাংলা উচ্চারণ
৫ অল্ আন্'আ-মা খলাক্বহা-লাকুম্ ফীহা-দিফ্য়ুঁও অমানা-ফিউ' অ মিন্হা-তাকুলূন্।
Word by word
٦ وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ
আবদুস শহীদ নাসিম
৬ তোমরা বিকেলে যখন সেগুলোকে চারণভূমি থেকে ফিরিয়ে আনো আর সকালে যখন চারণভূমির দিকে নিয়ে যাও, তখন তোমরা সেগুলোর সৌন্দর্য উপভোগ করে থাকো।
Arabic, with marks
٦ وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ
জহুরুল হক
৬ আর তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে শোভা - সৌন্দর্য যখন তোমরা তাদের ঘরে নিয়ে এস ও বাইরে নিয়ে যাও ।
বাংলা উচ্চারণ
৬ অলাকুম্ ফীহা-জ্বামা-লুন্ হীনা তুরীহূনা অ হীনা তাস্রাহূন্।
Word by word
٧ وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍ لَّمْ تَكُونُوا۟ بَٰلِغِيهِ إِلَّا بِشِقِّ ٱلْأَنفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ
আবদুস শহীদ নাসিম
৭ আর সেগুলো তোমাদের বোঝা বইয়ে নিয়ে যায় এমন স্থানে যেখানে প্রাণান্তকর কষ্ট করা ছাড়া তোমরা পৌঁছাতে পারতে না। তোমাদের প্রভু অবশ্যি দয়াবান, দয়াশীল।
Arabic, with marks
٧ وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ ۚ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ
জহুরুল হক
৭ আর তারা তোমাদের বোঝা বয়ে নেয় তেমন দেশে যেখানে তোমরা পৌঁছুতে পারতে না নিজেদেরকে অত্যন্ত কষ্ট না দিয়ে। নিঃসন্দেহ তোমাদের প্রভু তো পরম স্নেহময়, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
৭ অতাহ্মিলু আস্ক্ব-লাকুম্ ইলা- বালাদিল্লাম্ তাকূনূ বা-লিগীহি ইল্লা-বিশিকক্ব্ল্ আন্ফুস্ইন্না রব্বাকুম্ লারয়ূর্ফু রহীম্।
Word by word
٨ وَٱلْخَيْلَ وَٱلْبِغَالَ وَٱلْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
৮ তোমাদের আরোহণ এবং সৌন্দর্যের জন্যে তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা। তিনি (তোমাদের কল্যাণে) আরো এমন সব জিনিস সৃষ্টি করবেন, যা তোমরা জানোনা।
Arabic, with marks
٨ وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً ۚ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ
জহুরুল হক
৮ আর ঘোড়া ও খচ্চর ও গাধা যেন তোমরা তাদের চড়তে পার, এবং শোভাদানের জন্য। আর তিনি সৃষ্টি করেন যা তোমরা জানো না।
বাংলা উচ্চারণ
৮ অল্খইলা অল্ বিগ-লা অল্ হামীরা লির্তাকাবূহা- অযীনাহ্ অইয়াখ্লুকু মা-লা- তা'লামূন্।
Word by word
٩ وَعَلَى ٱللَّهِ قَصْدُ ٱلسَّبِيلِ وَمِنْهَا جَآئِرٌ وَلَوْ شَآءَ لَهَدَىٰكُمْ أَجْمَعِينَ
আবদুস শহীদ নাসিম
৯ সঠিক পথ দেখানো আল্লাহর দায়িত্ব, যেহেতু অনেক বক্র পথ রয়েছে। তিনি চাইলে তোমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করতেন।
Arabic, with marks
٩ وَعَلَى اللَّهِ قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ ۚ وَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ
জহুরুল হক
৯ আর আল্লাহ্ র উপরেই রয়েছে সরলপথ, আর তাদের কতক হচ্ছে বাঁকা। আর তিনি যদি ইচ্ছা করতেন তবে তিনি তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করতে পারতেন।
বাংলা উচ্চারণ
৯ অ'আলাল্লা-হি কাছ্দুস্ সাবীলি অমিন্হা-জ্বা-র্য়ি অলাও শা-য়া লাহাদা-কুম্ আজ্ব্মা'ঈন্।
Word by word
١٠ هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً لَّكُم مِّنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ
আবদুস শহীদ নাসিম
১০ তিনি তোমাদের জন্যে আসমান থেকে নাযিল করেন পানি। তাতে রয়েছে তোমাদের জন্যে পানীয়, তা থেকেই জন্মায় গাছ - গাছালি উদ্ভিদ যাতে তোমরা চরিয়ে থাকো পশু।
Arabic, with marks
١٠ هُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً ۖ لَّكُم مِّنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ
জহুরুল হক
১০ তিনিই সেইজন যিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষান, তা থেকে হয় পানীয় জল আর তা থেকে হয় গাছগাছড়া যাতে তোমরা পশুচারণ কর।
বাংলা উচ্চারণ
১০ হুঅল্লাযী য় আন্যালা-মিনাস্ সামা-য়ি মা-য়াল্লাকুম্ মিন্হু শারা-বুঁও অ মিন্হু শাজ্বারুন্ ফীহি তুসীমূন্।
Word by word
١١ يُنۢبِتُ لَكُم بِهِ ٱلزَّرْعَ وَٱلزَّيْتُونَ وَٱلنَّخِيلَ وَٱلْأَعْنَٰبَ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
১১ তা থেকেই তিনি তোমাদের জন্যে জন্মান শস্য, যয়তুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সব রকমের ফল ফলারি। চিন্তাশীল লোকদের জন্যে অবশ্যি এতে রয়েছে নিদর্শ
Arabic, with marks
١١ يُنبِتُ لَكُم بِهِ الزَّرْعَ وَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالْأَعْنَابَ وَمِن كُلِّ الثَّمَرَاتِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
জহুরুল হক
১১ তিনি তোমাদের জন্য তার দ্বারা জন্মান শস্য ও জলপাই, আর খেজুর ও আঙুর, আর হরেক রকমের ফলফসল। নিঃসন্দেহ এতে অবশ্যই আছে নিদর্শন সেই লোকদের জন্য যারা চিন্তা করে।
বাংলা উচ্চারণ
১১ ইয়ুম্বিতু লাকুম্ বিহিয্ র্যা'আ অয্ যাইতূনা অন্নাখীলা অল্ আ'না-বা অমিন্ কুল্লিছ্ ছামার-ত্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াতাল্ লক্বওমিঁই ইয়াতাফাক্কারূন্।
Word by word
١٢ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ وَٱلنُّجُومُ مُسَخَّرَٰتٌۢ بِأَمْرِهِۦٓ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ
আবদুস শহীদ নাসিম
১২ তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন রাত আর দিনকে এবং সূর্য আর চাঁদকে। নক্ষত্ররাজিও অধীন হয়েছে তাঁরই নির্দেশে। এতে নিদর্শন রয়েছে আকল খাটানো লোকদের জন্যে।
Arabic, with marks
١٢ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ
জহুরুল হক
১২ আর তিনি তোমাদের জন্য সেবারত করেছেন রাত ও দিনকে, আর সূর্য ও চন্দ্রকে। আর গ্রহনক্ষত্রও অধীন হয়েছে তাঁর বিধানে। নিঃসন্দেহ এতে নিশ্চয়ই নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা জ্ঞানবুদ্ধি রাখে।
বাংলা উচ্চারণ
১২ অসাখ্খারা লাকুমুল্লাইলা অন্নাহা-রা অশ্শাম্সা অল্ ক্বর্মা অন্ নুজুমু মুসাখ্খর-তুম্ বিআম্রিহ্ ইন্না ফী যা-লিকা লাআইয়া-তিল্লিক্বওমিঁ ইয়া'ক্বিলূন্।
Word by word
١٣ وَمَا ذَرَأَ لَكُمْ فِى ٱلْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَٰنُهُۥٓ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةً لِّقَوْمٍ يَذَّكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
১৩ তিনি যে তোমাদের জন্যে বিভিন্ন রঙের বস্ত্ত সৃষ্টি করেছেন, তাতেও নিদর্শন রয়েছে সেইসব লোকদের জন্যে যারা শিক্ষা গ্রহণ করে।
Arabic, with marks
١٣ وَمَا ذَرَأَ لَكُمْ فِي الْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَانُهُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَذَّكَّرُونَ
জহুরুল হক
১৩ আর যা - কিছু তিনি তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন - - বিচিত্র সে - সবের রঙ। নিঃসন্দেহ এতে আলবৎ নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা মনোযোগ দেয়।
বাংলা উচ্চারণ
১৩ অমা- যারায়া লাকুম্ ফিল্ র্আদ্বি মুখ্তালিফান্ আল্ওয়া-নুহ্ ইন্না ফী যা-লিকা লা আ-ইয়াতাল্লি ক্বওমিঁ ইয়ায্যাক্কারূন্।
Word by word
١٤ وَهُوَ ٱلَّذِى سَخَّرَ ٱلْبَحْرَ لِتَأْكُلُوا۟ مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا۟ مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى ٱلْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
আবদুস শহীদ নাসিম
১৪ তিনি সমুদ্রকেও তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে করে তোমরা তা থেকে আহরণ করতে পারো তাজা গোশত (মাছ) এবং কুড়িয়ে আনতে পারো বিভিন্ন রকম রত্ন, যা তোমরা তোমাদের ভূষণ হিসেবে পরে থাকো। তোমরা দেখতে পাচ্ছো, তার বুক চিরে চলাচল করে নৌযান, তা এজন্যে যেনো তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তাঁর শোকর আদায় করতে পারো।
Arabic, with marks
١٤ وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
জহুরুল হক
১৪ আর তিনিই সেইজন যিনি সমুদ্রকে করেছেন বশীভূত যেন তা থেকে তোমরা খেতে পার টাটকা মাংস, আর তা থেকে বের করে আনতে পার অলংকার যা তোমরা পরো, আর তোমরা দেখতে পাও ওর বুক চিরে জাহাজ চলাচল করে যেন তোমরা তাঁর অনুগ্রহসামগ্রী সন্ধান করতে পার, আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
বাংলা উচ্চারণ
১৪ অ হুঅল্লাযী সাখ্খরল্ বাহ্রা লিতাকুলূ মিন্হু লাহ্মান্ ত্বোয়ারিয়্যাওঁ অতাস্তাখ্রিজু মিন্হু হিল্ইয়াতান্ তাল্বাসূনাহা-অতারাল্ ফুল্কা মাওয়া-খিরা ফীহি অলিতাব্তাগূ মিন্ ফাদ্ব্লিহী অলা'আল্লাকুম্ তাশ্কুরূন্।
Word by word
١٥ وَأَلْقَىٰ فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَٰرًا وَسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
আবদুস শহীদ নাসিম
১৫ আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পাহাড় - পর্বত স্থাপন করে দিয়েছেন যাতে তা তোমাদের নিয়ে কাঁপতে না থাকে। তিনিই জারি করে দিয়েছেন নদ - নদী এবং চালু করে দিয়েছেন চলাচলের পথ,যাতে করে তোমরা সঠিকভাবেপৌঁছুতে পারো গন্তব্যে।
Arabic, with marks
١٥ وَأَلْقَىٰ فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
জহুরুল হক
১৫ আর তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পাহাড় - পর্বত, পাছে তোমাদের নিয়ে তা কাত হয়ে যায়, আর নদ - নদী ও রাস্তাঘাট, যেন তোমরা সঠিক পথ লাভ কর।
বাংলা উচ্চারণ
১৫ অআল্ক্ব-ফিল্ র্আদ্বি রাওয়া-সিয়া আন্ তামীদা বিকুম্ অআন্হা-রাঁও অসুবুলাল্ লা'আল্লাকুম্ তাহ্তাদূন্।
Word by word
١٦ وَعَلَٰمَٰتٍ وَبِٱلنَّجْمِ هُمْ يَهْتَدُونَ
আবদুস শহীদ নাসিম
১৬ তাছাড়া রয়েছে নির্ণায়ক চিহ্নসমূহ, আর নক্ষত্রের সাহায্যেও তারা পথের নির্দেশনা পায়।
Arabic, with marks
١٦ وَعَلَامَاتٍ ۚ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ
জহুরুল হক
১৬ আর চিহ্নসমূহ। আর তারার সাহায্যেও তারা পথনির্দেশ পায়।
বাংলা উচ্চারণ
১৬ অ 'আলা-মা-ত্ অ বিন্নাজমি হুম্ ইয়াহ্তাদূন্।
Word by word
١٧ أَفَمَن يَخْلُقُ كَمَن لَّا يَخْلُقُ أَفَلَا تَذَكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
১৭ যিনি সৃষ্টি করেন তিনি কি তার সমতুল্য, যে সৃষ্টি করে না? তোমরা কি শিক্ষা গ্রহণ করবেনা?
Arabic, with marks
١٧ أَفَمَن يَخْلُقُ كَمَن لَّا يَخْلُقُ ۗ أَفَلَا تَذَكَّرُونَ
জহুরুল হক
১৭ যিনি সৃষ্টি করেন তিনি কি তবে তার মতো যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা মনোযোগ দেবে না?
বাংলা উচ্চারণ
১৭ আফামাইঁ ইয়াখ্লুকু কামাল্লা-ইয়াখ্লুক আফালা-তাযাক্কারূন্।
Word by word
١٨ وَإِن تَعُدُّوا۟ نِعْمَةَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ إِنَّ ٱللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ
আবদুস শহীদ নাসিম
১৮ তোমরা যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ গণনা করো তবে সংখ্যা নির্ণয় করতে পারবেনা। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, দয়াময়।
Arabic, with marks
١٨ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ
জহুরুল হক
১৮ আর তোমরা যদি আল্লাহ্ র অনুগ্রহ গণনা করতে যাও তোমরা তা গণতে পারবে না। নিঃসন্দেহ আল্লাহ্ ই তো পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১৮ অইন্ তা'ঊদ্দূ নি'মাতাল্লা-হি লা-তুহ্ছূহ্া ইন্নাল্লা-হা লাগফূরুর রাহীম্।
Word by word
١٩ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ
আবদুস শহীদ নাসিম
১৯ আল্লাহ জানেন, তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো।
Arabic, with marks
١٩ وَاللَّهُ يَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ
জহুরুল হক
১৯ আর আল্লাহ্ জানেন তোমরা যা গোপন রাখ আর যা তোমরা প্রকাশ কর।
বাংলা উচ্চারণ
১৯ অল্লা-হু ইয়া'লামু মা-তুর্সিরূনা অমা-তু'লিনূন্।
Word by word
٢٠ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَخْلُقُونَ شَيْـًٔا وَهُمْ يُخْلَقُونَ
আবদুস শহীদ নাসিম
২০ যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে, তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়।
Arabic, with marks
٢٠ وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ
জহুরুল হক
২০ আর আল্লাহ্ কে ছেড়ে দিয়ে যাদের তারা ডাকে তারা কিছুই সৃষ্টি করে নি, আর তারা নিজেরাই তো সৃষ্ট, - -
বাংলা উচ্চারণ
২০ অল্লাযীনা ইয়াদ্ঊ'না মিন্ দূনিল্লা-হি লা-ইয়াখ্লুকুনা শাইয়াঁও অহুম্ ইয়ুখ্লাকুন্।
Word by word
٢١ أَمْوَٰتٌ غَيْرُ أَحْيَآءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
আবদুস শহীদ নাসিম
২১ তারা মৃত, নির্জীব, তাদের কখন পুনরুত্থিত করা হবে সে বিষয়ে তাদের কোনো চেতনাই নেই।
Arabic, with marks
٢١ أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
জহুরুল হক
২১ তারা মৃত, জীবন্ত নয়, আর তারা জানে না কখন তাদের পুনরুত্থিত করা হবে।
বাংলা উচ্চারণ
২১ আম্ওয়া-তুন্ গইরু আহ্ইয়া-য়িন্ অমা-ইয়াশঊ'রূনা আইয়্যিনা ইয়ুব্'আছূন্।
Word by word
٢٢ إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ
আবদুস শহীদ নাসিম
২২ তোমাদের ইলাহ্ এক ও একক ইলাহ্। সুতরাং যারা আখিরাতের প্রতি ঈমান আনেনা, তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা দাম্ভিক।
Arabic, with marks
٢٢ إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۚ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ
জহুরুল হক
২২ তোমাদের উপাস্য একক উপাস্য; সেজন্য যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর প্রত্যাখ্যানকারী, আর তারা অহংকারী।
বাংলা উচ্চারণ
২২ ইলা-হুকুম্ ইলাহুঁও অ-হিদ্ ফাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরাতি কুলূবুহুম্ মুন্কিরাতুঁও অহুম্ মুস্তাক্বিরূন্।
Word by word
٢٣ لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْتَكْبِرِينَ
আবদুস শহীদ নাসিম
২৩ নিঃসন্দেহে আল্লাহ জানেন, তারা যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে। অবশ্যি তিনি দাম্ভিকদের পছন্দ করেন না।
Arabic, with marks
٢٣ لَا جَرَمَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
জহুরুল হক
২৩ কোনো সন্দেহ নেই যে আল্লাহ্ জানেন যা তারা লুকিয়ে রাখে, আর যা তারা প্রকাশ করে। নিঃসন্দেহ তিনি অহংকারীদের ভালোবাসেন না।
বাংলা উচ্চারণ
২৩ লা-জ্বারামা আন্নাল্লা-হা ইয়া'লামু মা- ইয়ুর্সিরূনা অমা- ইয়ু'লিনুন্ ইন্নাহূ লা-ইয়ুহিব্বুল্ মুস্তাক্বিরীন্।
Word by word
٢٤ وَإِذَا قِيلَ لَهُم مَّاذَآ أَنزَلَ رَبُّكُمْ قَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
আবদুস শহীদ নাসিম
২৪ যখন তাদের বলা হয়: ‘তোমাদের প্রভু কী নাযিল করেছেন?’ তারা বলে: ‘আগের কালের লোকদের কাহিনী।’
Arabic, with marks
٢٤ وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ ۙ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ
জহুরুল হক
২৪ আর যখন তাদের বলা হয় - - ''তোমাদের প্রভু কী বিষয়বস্তু অবতারণ করেছেন?’’ তারা বলে - - ''সেকেলে গালগল্প!’’
বাংলা উচ্চারণ
২৪ অ ইযা- ক্বীলা লাহুম্ মা-যা য় আন্যালা ব্বুকুম্ ক্ব-লূ য় আসা-ত্বীরুল্ আওঅলীন্।
Word by word
٢٥ لِيَحْمِلُوٓا۟ أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَمِنْ أَوْزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ أَلَا سَآءَ مَا يَزِرُونَ
আবদুস শহীদ নাসিম
২৫ ফলে কিয়ামতের দিন তারা বহন করবে তাদের পাপের ভার পূর্ণমাত্রায় এবং অজ্ঞতা নিয়ে যাদের বিপথগামী করেছিল তাদের পাপের বোঝাও। তারা যা বহন করবে, তা কতো যে নিকৃষ্ট!
Arabic, with marks
٢٥ لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ ۙ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ ۗ أَلَا سَاءَ مَا يَزِرُونَ
জহুরুল হক
২৫ ফলে কিয়ামতের দিনে তারা নিজেদের বোঝা পুরোমাত্রায় বহন করবে, আর তাদেরও বোঝার কতকটা যাদের তারা পথভ্রষ্ট করেছে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও। তারা যা বহন করে তা কি নিকৃষ্ট নয়?
বাংলা উচ্চারণ
২৫ লিইয়াহ্মিলূ য় আওযা-রাহুম্ কা-মিলাতাঁই ইয়াওমাল্ ক্বিয়া-মাতি অমিন্ আওযা-রিল্ লাযীনা ইয়ুদ্বিল্লনাহুম্ বিগইরি 'ইল্ম্ আলা-সা-য়া মা-ইয়াযিরূন্।
Word by word
٢٦ قَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَى ٱللَّهُ بُنْيَٰنَهُم مِّنَ ٱلْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ ٱلسَّقْفُ مِن فَوْقِهِمْ وَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ
আবদুস শহীদ নাসিম
২৬ তাদের আগেকার লোকরাও চক্রান্ত করেছিল, ফলে আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন এবং ইমারতের ছাদ ধ্বসে পড়েছিল তাদের উপর। আর তাদের উপর আযাব এসে পড়েছিল এমন দিক থেকে, যা তারা টেরও পায়নি।
Arabic, with marks
٢٦ قَدْ مَكَرَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَى اللَّهُ بُنْيَانَهُم مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِن فَوْقِهِمْ وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ
জহুরুল হক
২৬ তাদের পূর্ববর্তীরাও নিশ্চয়ই চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ্ তাদের ধ্বংস করেছিলেন বুনিয়াদ থেকে, ফলে ছাদ তাদের উপরে ভেঙ্গে পড়েছিল তাদের উপর থেকে, আর তাদের উপরে শাস্তি এসে পড়েছিল এমন দিক থেকে যা তারা জানতে পারে নি।
বাংলা উচ্চারণ
২৬ ক্বদ মাকারাল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ ফা আতাল্লা-হু বুন্ইয়া-নাহুম্ মিনাল্ ক্বওয়া-'ইদি ফার্খারা 'আলাইহিমুস্ সাকফু মিন্ ফাওক্বিহিম্ অ আতা-হুমুল্ 'আযা-বু মিন্ হাইছু লা-ইয়াশ্'উরূন্।
Word by word
٢٧ ثُمَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تُشَٰٓقُّونَ فِيهِمْ قَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ إِنَّ ٱلْخِزْىَ ٱلْيَوْمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلْكَٰفِرِينَ
আবদুস শহীদ নাসিম
২৭ এর পরে কিয়ামতের দিন তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং তাদের জিজ্ঞেস করবেন, ‘কোথায় (তোমাদের মনগড়া) আমার সেইসব শরিকদাররা, যাদের ব্যাপারে তোমরা বিতর্ক করতে?’ যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল, তারা বলবে: আজকের অপমান আর অকল্যাণ কাফিরদের জন্যে,
Arabic, with marks
٢٧ ثُمَّ يَوْمَ الْقِيَامَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنتُمْ تُشَاقُّونَ فِيهِمْ ۚ قَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ إِنَّ الْخِزْيَ الْيَوْمَ وَالسُّوءَ عَلَى الْكَافِرِينَ
জহুরুল হক
২৭ তারপর কিয়ামতের দিনে তিনি তাদের লাঞ্ছিত করবেন, আর তিনি বলবেন - - ''কোথায় রয়েছে আমার অংশীরা যাদের সন্বন্ধে তোমরা বাক্বিতন্ডা করতে?’’ যাদের জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবেন - - ''নিঃসন্দেহ আজকের দিনে লাঞ্ছনা ও অমঙ্গল অবিশ্বাসীদের উপরেই’’ - -
বাংলা উচ্চারণ
২৭ ছুম্মা ইয়াওমাল ক্বিয়া-মাতি ইয়ুখ্যীহিম্ অ ইয়াকুলু আইনা শুরাকা-য়ি ইয়াল্লাযীনা কুন্তুম্ তুশা-ক্ব্কুনা ফীহিম্ ক্ব-লাল্লাযীনা ঊতুল্ 'ইল্মা ইন্নাল্ খিয্ইয়াল্ ইয়াওমা অস্সূ-য়া 'আলাল্ কা-ফিরীন্।
Word by word
٢٨ ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوٓءٍۭ بَلَىٰٓ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
আবদুস শহীদ নাসিম
২৮ যাদেরকে ফেরেশতারা মৃত্যু ঘটায় নিজেদের প্রতি যুলুম করতে থাকা অবস্থায়। তখন তারা আত্মসমর্পণ করে দিয়ে বলে: ‘আমরা কোনো মন্দ কাজ করতাম না।’ হ্যাঁ, আল্লাহ ভালো ভাবেই জানেন তোমরা কী করতে?’
Arabic, with marks
٢٨ الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ ۖ فَأَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوءٍ ۚ بَلَىٰ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
জহুরুল হক
২৮ এরা তারা যাদের প্রাণ হরণ করবে ফিরিশ্তারা ওরা নিজেদের প্রতি অন্যায়কারী থাকা কালে। তখন তারা আত্মসমর্পণ করবে - - ''আমরা খারাপ কিছু করি নি।’’ ''না, তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ্ নিশ্চয়ই সর্বজ্ঞাতা।
বাংলা উচ্চারণ
২৮ আল্লাযীনা তাতাঅফ্ফা-হুমুল্ মালা-য়িকাতু জোয়া-লিমী য় আন্ফুসিহিম্ ফাআল্ক্বওয়ুস্ সালামা মা-কুন্না-না'মালু মিন্ সূ-য়্ বালা য় ইন্নাল্লা-হা 'আলীমুম্ বিমা-কুনতুম্ তা'মালূন্।
Word by word
٢٩ فَٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ
আবদুস শহীদ নাসিম
২৯ এখন জাহান্নামের দরজাগুলো দিয়ে দাখিল হয়ে যাও সেখানে চিরকাল পড়ে থাকার জন্যে। দাম্ভিকদের আবাসস্থল কতো যে নিকৃষ্ট!
Arabic, with marks
٢٩ فَادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۖ فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ
জহুরুল হক
২৯ ''সুতরাং জাহান্নামের দরজাগুলো দিয়ে ঢোকে যাও সেখানে থাকার জন্যে। অতএব অহংকারীদের বাসস্থান কত নিকৃষ্ট!’’
বাংলা উচ্চারণ
২৯ ফাদ্খুলূ য় আব্ওয়া-বা জ্বাহান্নামা খ-লিদীনা ফীহা- ফালাবি'সা মাছ্অল্ মুতাকাব্বিরীন্।
Word by word
٣٠ وَقِيلَ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ مَاذَآ أَنزَلَ رَبُّكُمْ قَالُوا۟ خَيْرًا لِّلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌ وَلَدَارُ ٱلْءَاخِرَةِ خَيْرٌ وَلَنِعْمَ دَارُ ٱلْمُتَّقِينَ
আবদুস শহীদ নাসিম
৩০ যারা তাকওয়া অবলম্বন করতো তাদের বলা হবে: ‘তোমাদের প্রভু কী নাযিল করেছিলেন?’ তারা বলবে: ‘মহাকল্যাণ।’ যারা এই দুনিয়ায় ইহসান করে তাদের জন্যে রয়েছে হাসানা (কল্যাণ) আর তাদের জন্যে আখিরাতের আবাস আরো উত্তম। মুত্তাকিদের বাসস্থান কতো যে চমৎকার!
Arabic, with marks
٣٠ ۞ وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنزَلَ رَبُّكُمْ ۚ قَالُوا خَيْرًا ۗ لِّلَّذِينَ أَحْسَنُوا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ۚ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ ۚ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ
জহুরুল হক
৩০ আর যারা ধর্মভীরুতা অবলন্বন করেছে তাদের বলা হবে - - ''কী সেটি যা তোমাদের প্রভু অবতারণ করেছিলেন?’’ তারা বলবে - - ''মহাকল্যাণ।’’ যারা ভাল কাজ করে তাদের জন্য এই দুনিয়াতেই রয়েছে মঙ্গল, আর পরকালের বাড়িঘর অতি উত্তম। আর ধর্মপরায়ণদের আবাসস্থল কতো উৎকৃষ্ট! - -
বাংলা উচ্চারণ
৩০ অক্বীলা লিল্লাযীনা ত্তাক্বও মা-যা য় আন্যালা রব্বুকুম্ ক্ব-লূ খইর- লিল্লাযীনা আহ্সানূ ফী হা-যিহিদ্ দুন্ইয়া-হাসানাহ্ অলাদা-রুল্ আ-খিরতি খর্ই অলানি'মা দা-রুল্ মুত্তাক্বীন্।
Word by word
٣١ جَنَّٰتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ لَهُمْ فِيهَا مَا يَشَآءُونَ كَذَٰلِكَ يَجْزِى ٱللَّهُ ٱلْمُتَّقِينَ
আবদুস শহীদ নাসিম
৩১ তাহলো চিরস্থায়ী জান্নাত, সেখানে তারা দাখিল হবে। তার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। সেখানে তাদের জন্যে থাকবে যা তারা চাইবে। আল্লাহ এভাবেই দিয়ে থাকেন মুত্তাকিদের পুরস্কার।
Arabic, with marks
٣١ جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ لَهُمْ فِيهَا مَا يَشَاءُونَ ۚ كَذَٰلِكَ يَجْزِي اللَّهُ الْمُتَّقِينَ
জহুরুল হক
৩১ নন্দন কানন যাতে তারা প্রবেশ করবে, সে - সবের নিচে দিয়ে বয়ে যাচ্ছে ঝরনারাজি, তারা যা চায় তাদের জন্য সেখানে তাই থাকবে। এইভাবেই আল্লাহ্ প্রতিদান দেন ধর্মনিষ্ঠদের - -
বাংলা উচ্চারণ
৩১ জ্বান্না-তু 'আদ্নি ইয়াদ্খুলূনাহা-তাজরী মিন্ তাহ্তিহাল্ আনহা-রু লাহুম্ ফীহা-মা-ইয়াশা-য়ুন্ কাযা-লিকা ইয়াজযিল্লা-হুল্ মুত্তাক্বীন্।
Word by word
٣٢ ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَٰمٌ عَلَيْكُمُ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
আবদুস শহীদ নাসিম
৩২ ফেরেশতারা তাদের ওফাত ঘটায় পবিত্র জীবন - যাপন করা অবস্থায়। তারা (তাদের ওফাত ঘটাতে এসে) বলে: ‘সালামুন আলাইকুম - আপনাদের প্রতি বর্ষিত হোক শান্তি, আপনারা দাখিল হোন জান্নাতে আপনাদের উত্তম আমলের বিনিময়ে।’
Arabic, with marks
٣٢ الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ طَيِّبِينَ ۙ يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
জহুরুল হক
৩২ এরা তারা যাদের প্রাণহরণ করবে ফিরিশ্তারা উত্তমভাবে, তারা বলবে - - ''তোমাদের প্রতি সালাম! তোমরা যা করতে সেজন্য স্বর্গোদ্যানে প্রবেশ করো।’’
বাংলা উচ্চারণ
৩২ আল্লাযীনা তাতাঅফ্ফা-হুমুল্ মালা-য়িকাতু ত্বোয়াইয়্যিবীন্ ইয়াকুলূনা সালা-মুন্ 'আলাইকুমুদ্ খুলুল্ জ্বান্নাতা বিমা-কুন্তুম্ তা'মালূন্।
Word by word
٣٣ هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن تَأْتِيَهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ يَأْتِىَ أَمْرُ رَبِّكَ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
আবদুস শহীদ নাসিম
৩৩ তারা (কাফিররা) কি তাদের কাছে ফেরেশতা আসার অপেক্ষায় রয়েছে, নাকি তাদের প্রভুর নির্দেশ আসার অপেক্ষায়? তাদের আগেকার লোকেরাও এ রকমই করতো। আল্লাহ তাদের প্রতি যুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল।
Arabic, with marks
٣٣ هَلْ يَنظُرُونَ إِلَّا أَن تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ أَمْرُ رَبِّكَ ۚ كَذَٰلِكَ فَعَلَ الَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَمَا ظَلَمَهُمُ اللَّهُ وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ
জহুরুল হক
৩৩ তারা আর কিছুর অপেক্ষা করে না এ ছাড়া যে তাদের কাছে ফিরিশ্তারা আসুক, অথবা তোমার প্রভুর নির্দেশনামা আসুক। এইভাবে আচরণ করেছিল তারা যারা এদের পূর্বে বিদ্যমান ছিল। আর আল্লাহ্ তাদের প্রতি অন্যায় করেন নি, বরং তারা তাদের নিজেদের প্রতিই অন্যায় করে যাচ্ছিল।
বাংলা উচ্চারণ
৩৩ হাল্ ইয়ানজুরূনা ইল্লা য় আন্ তাতিয়াহুমুল্ মালা-য়িকাতু আও ইয়াতিয়া আম্রু রব্বিক্ কাযা-লিকা ফা'আলাল্ লাযীনা মিন্ ক্বাব্লিহিম্ অমা-জোয়ালামাহুমুল্লা-হু অলা-কিন্ কা-নূ য় আন্ফুসাহুম্্ ইয়াজ্লিমূন্।
Word by word
٣٤ فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا عَمِلُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
আবদুস শহীদ নাসিম
৩৪ সুতরাং তাদের উপর আপতিত হয়েছিল তাদেরই মন্দ কাজের শাস্তি এবং সেই জিনিসই তাদের পরিবেষ্টন করে নিয়েছিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতো।
Arabic, with marks
٣٤ فَأَصَابَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
জহুরুল হক
৩৪ সুতরাং তারা যা করত তার মন্দটা তাদের পাকড়াও করবে, আর যা নিয়ে তারা মস্করা করত তাই ওদের ঘেরাও করবে।
বাংলা উচ্চারণ
৩৪ ফাআছোয়া-বাহুম্ সাইয়্যিয়া-তু মা-'আমিলূ অ হা-ক্ব বিহিম্ মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিয়ূন্।
Word by word
٣٥ وَقَالَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَا عَبَدْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍ نَّحْنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَهَ
আবদুস শহীদ নাসিম
৩৫ যারা শিরক করে তারা বলে: ‘আল্লাহ ইচ্ছা করলে আমরা তাঁর ছাড়া আর কারো ইবাদত করতাম না, আমরাও না, আমাদের পূর্ব পুরুষরাও না এবং তাঁর অনুমতি ছাড়া আমরা কোনো কিছুই হারাম করতাম না।’ তাদের আগেকার লোকেরা এ রকমই (বাহানাবাজি) করতো। পরিষ্কারভাবে বার্তা পৌঁছে দেয়া ছাড়া রসূলদের উপর আর কোনো দায়িত্ব আছে কি?
Arabic, with marks
٣٥ وَقَالَ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا عَبَدْنَا مِن دُونِهِ مِن شَيْءٍ نَّحْنُ وَلَا آبَاؤُنَا وَلَا حَرَّمْنَا مِن دُونِهِ مِن شَيْءٍ ۚ كَذَٰلِكَ فَعَلَ الَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ فَهَلْ عَلَى الرُّسُلِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
জহুরুল হক
৩৫ আর যারা অংশী দাঁড় করায় তারা বলে - - আল্লাহ্ যদি ইচ্ছা করতেন তবে আমরা তাঁকে ছেড়ে দিয়ে অন্য কোনো - কিছু উপাসনা করতাম না, আমরা বা আমাদের পিতৃপুরুষরাও না, এবং আমরা তাঁকে ছেড়ে দিয়ে কোনো - কিছু নিষেধ করতাম না।’’ এইভাবেই তাদের পূর্বে যারা ছিল তারাও আচরণ করত। তবে রসূলগণের উপরে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া অন্য কিছু আছে কি?
বাংলা উচ্চারণ
৩৫ অ ক্ব-লাল্ লাযীনা আশরাকূ লাও শা-য়াল্লা-হু মা-'আবাদ্না-মিন্ দূনিহী মিন্ শাইয়িন নাহ্নু অলা য় আ-বা-য়ুনা-অলা-র্হারাম্না-মিন্ দূনিহী মিন্ শাইয়িন কাযা-লিকা ফা'আলাল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ ফাহাল্ 'আর্লা রুসুলি ইল্লাল্ বালা-গুল্ মুবীন্।
Word by word
٣٦ وَلَقَدْ بَعَثْنَا فِى كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱجْتَنِبُوا۟ ٱلطَّٰغُوتَ فَمِنْهُم مَّنْ هَدَى ٱللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ ٱلضَّلَٰلَةُ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا
আবদুস শহীদ নাসিম
৩৬ আমরা প্রতিটি জাতির কাছে রসূল পাঠিয়েছি এই নির্দেশ দেয়ার জন্যে যে: ‘তোমরা এক আল্লাহর ইবাদত (আনুগত্য, দাসত্ব, প্রার্থনা, উপাসনা) করো এবং তাগুতকে ত্যাগ করো।’ ফলে তাদের কিছু লোককে আল্লাহ হিদায়াত করেছেন আর কিছু লোকের জন্যে সাব্যস্ত হয়ে গিয়েছিল গোমরাহি। সুতরাং পৃথিবীতে ভ্রমণ করে দেখো, সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কী হয়েছিল?
Arabic, with marks
٣٦ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ فَمِنْهُم مَّنْ هَدَى اللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ ۚ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
জহুরুল হক
৩৬ আর আমরা অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে এক - এক জন রসূল দাঁড় করেছি এই বলে - - ''আল্লাহ্ র উপাসনা কর এবং তাগুতকে বর্জন কর।’’ সুতরাং তাদের মধ্যে কতকজন আছে যাদের আল্লাহ্ সৎপথে পরিচালিত করেছেন, আর তাদের মধ্যের কতক আছে যাদের উপরে পথভ্রান্তিই সমীচীন হয়েছে। সেজন্যে পৃথিবীতে তোমরা ভ্রমণ কর এবং দেখে নাও কেমন হয়েছিল প্রত্যাখ্যানকারীদের পরিণাম।
বাংলা উচ্চারণ
৩৬ অলাক্বদ্ বা'আছ্না- ফী কুল্লি উম্মাতির রসূলান্ আনি'বুদু ল্লা-হা অজতানিবুত্ব ত্বোয়া-গূতা ফামিন্হুম্ মান্ হাদাল্লা-হু অমিন্হুম্ মান্ হাকক্বত্ 'আলাইহিদ্ব্ দ্বোয়ালা-লাহ্ ফাসীরূ ফিল্ র্আদ্বি ফান্জুরূ কাইফা কা-না 'আক্বিবাতুল্ মুকায্যিবীন্।
Word by word
٣٧ إِن تَحْرِصْ عَلَىٰ هُدَىٰهُمْ فَإِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَن يُضِلُّ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
আবদুস শহীদ নাসিম
৩৭ তুমি তাদের হিদায়াতের আকাংখী হলেও আল্লাহ সেসব লোকদের হিদায়াত করেন না, যারা ভ্রান্ত পথ অবলম্বন করে। আর তাদের কোনো সাহায্যকারীও হবেনা।
Arabic, with marks
٣٧ إِن تَحْرِصْ عَلَىٰ هُدَاهُمْ فَإِنَّ اللَّهَ لَا يَهْدِي مَن يُضِلُّ ۖ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
জহুরুল হক
৩৭ যদিও তুমি তাদের পথপ্রাপ্তির জন্যে বিশেষ প্রচেষ্টা কর তথাপি আল্লাহ্ নিশ্চয় তাকে পথ দেখান না যে বিপথে চালিয়েছে, ফলে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই।
বাংলা উচ্চারণ
৩৭ ইন্ তাহ্রিছ্ 'আলা- হুদা-হুম্ ফাইন্নাল্লা-হা লা-ইয়াহ্দী মাঁই ইয়ুদ্বিল্লু অমা-লাহুম্ মিন্ না-ছিরীন্।
Word by word
٣٨ وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَا يَبْعَثُ ٱللَّهُ مَن يَمُوتُ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
৩৮ তারা জোর দিয়ে আল্লাহর নামে কসম খেয়ে বলে: ‘যারা মরে যায় আল্লাহ তাদের পুনরুত্থিত করবেননা।’ হ্যাঁ, অবশ্যি তিনি তাঁর ওয়াদা পূর্ণ করবেন। তবে অধিকাংশ লোকই তা জানেনা।
Arabic, with marks
٣٨ وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ ۙ لَا يَبْعَثُ اللَّهُ مَن يَمُوتُ ۚ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
জহুরুল হক
৩৮ আর তাদের জোরালো শপথের দ্বারা তারা আল্লাহ্ র নামে শপথ করে - - ''আল্লাহ্ তাকে পুনরুত্থিত করবেন না যে মারা গেছে।’’ না, এটি তাঁর উপরে নিয়োজিত পরম সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ লোকেই জানে না, - -
বাংলা উচ্চারণ
৩৮ অ আকসামূ বিল্লা-হি জ্বাহ্দা আইমা-নিহিম্ লা-ইয়াব্'আছু ল্লা-হু মাইঁ ইয়ামূত্ বালা -অ'দান্ 'আলাইহি হাক্কওঁ অলা-কিন্না আক্ছারান্না-সি লা-ইয়া'লামূন্।
Word by word
٣٩ لِيُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّهُمْ كَانُوا۟ كَٰذِبِينَ
আবদুস শহীদ নাসিম
৩৯ (তিনি তাদের পুনরুত্থিত করবেন) যে বিষয়ে তারা মতানৈক্য করতো তা তাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেয়ার জন্যে, এবং কাফিররাও যেনো জানতে পারে যে, তারা ছিলো মিথ্যাবাদী।
Arabic, with marks
٣٩ لِيُبَيِّنَ لَهُمُ الَّذِي يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ كَانُوا كَاذِبِينَ
জহুরুল হক
৩৯ যেন তিনি তাদের কাছে সুস্পষ্ট করতে পারেন সেই বিষয় যাতে তারা মতভেদ করছে, আর যারা অবিশ্বাস পোষণ করে তারা যেন জানতে পারে যে তারা নিশ্চয় মিথ্যাবাদী ছিল।
বাংলা উচ্চারণ
৩৯ লিইয়ুবাইয়্যিনা লাহুমুল্লাযী ইয়াখ্তালিফূনা ফীহি অ লিইয়া'লামাল্ লাযীনা কাফারূ য় আন্নাহুম্ কা-নূ কা-যিবীন্।
Word by word
٤٠ إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ إِذَآ أَرَدْنَٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ
আবদুস শহীদ নাসিম
৪০ আমরা কোনো কিছু করার ইচ্ছা করলে সে বিষয়ে শুধু এতোটুকু বলি, ‘হও’ আর সাথে সাথে তা হয়ে যায়।
Arabic, with marks
٤٠ إِنَّمَا قَوْلُنَا لِشَيْءٍ إِذَا أَرَدْنَاهُ أَن نَّقُولَ لَهُ كُن فَيَكُونُ
জহুরুল হক
৪০ নিঃসন্দেহ কোনো বিষয়ে আমাদের উক্তি হচ্ছে যখন আমরা তা ইচ্ছা করি, তখন তার প্রতি আমরা বলি - - ''হও ’’, তখন তা হয়ে যায়।
বাংলা উচ্চারণ
৪০ ইন্নামা-ক্বওলুনা- লিশাইয়িন ইযা য় আরদ্না-হু আন্ নাকুলা লাহূ কুন্ ফাইয়াকূন্।
Word by word
٤١ وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ لَنُبَوِّئَنَّهُمْ فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَلَأَجْرُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
৪১ যারা অত্যাচারিত হবার পর হিজরত করেছে, আমরা অবশ্যি দুনিয়ায় তাদের উত্তম আবাস দেবো, আর আখিরাতের পুরস্কার তো অনেক বড়। হায়, তারা যদি এটা জানতো,
Arabic, with marks
٤١ وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِن بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً ۖ وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
জহুরুল হক
৪১ আর যারা আল্লাহ্ র পথে হিজরত করে অত্যাচারিত হবার পরে, আমরা অবশ্যই তাদের প্রতিষ্ঠা করব এই দুনিয়াতেই সুন্দরভাবে। আর পরকালের পুরস্কার নিশ্চয়ই আরো ভাল, যদি তারা জানতে পারত! - -
বাংলা উচ্চারণ
৪১ অল্লাযীনা হা-জ্বারূ ফিল্লা-হি মিম্ বা'দি মা-জুলিমূ লানুবাইয়্যিয়ান্নাহুম্ ফীদ্ দুন্ইয়া হাসানাহ্ অলাআজরুল্ আ-খিরাতি আক্বারু। লাও কা-নূ ইয়া'লামূন্।
Word by word
٤٢ ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
আবদুস শহীদ নাসিম
৪২ যারা সবর অবলম্বন করে এবং তাদের প্রভুর উপর তাওয়াক্কুল করে।
Arabic, with marks
٤٢ الَّذِينَ صَبَرُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
জহুরুল হক
৪২ যারা অধ্যবসায় করে এবং তাদের প্রভুর উপরে নির্ভর করে।
বাংলা উচ্চারণ
৪২ আল্লাযীনা ছোয়াবারূ অ 'আলা-রব্বিহিম্ ইয়াতাঅক্কালূন্।
Word by word
٤٣ وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِىٓ إِلَيْهِمْ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
৪৩ তোমার আগে আমরা যাদের পাঠিয়েছিলাম এবং অহি করেছিলাম, তারা পুরুষ (মানুষই) ছিলো। তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো।
Arabic, with marks
٤٣ وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِي إِلَيْهِمْ ۚ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
জহুরুল হক
৪৩ আর তোমার আগে আমরা মানুষদের ছাড়া অন্য কাউকে পাঠাই নি যাদের কাছে আমরা প্রত্যাদেশ দিয়েছিলাম, অতএব তোমরা স্মরণীয় গ্রন্থপ্রাপ্তদের জিজ্ঞেস কর যদি তোমরা জানো না, - -
বাংলা উচ্চারণ
৪৩ অমা য় র্আসাল্না- মিন্ ক্বব্লিকা ইল্লা-রিজ্বালান্ নূহী য় ইলাইহিম্ ফাস্য়ালূ য় আহলায্ যিক্রি ইন্ কুন্তুম্ লা- তা'লামূন্।
Word by word
٤٤ بِٱلْبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
৪৪ তাদেরকে আমরা পাঠিয়েছিলাম স্পষ্ট প্রমাণ এবং গ্রন্থাবলি দিয়ে। আর তোমার প্রতি আমরা নাযিল করেছি ‘আয যিকির’ (আল - কুরআন) মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্যে যা তাদের জন্যে নাযিল করা হয়েছে এবং তারা যেনো চিন্তা - ভাবনা করতে পারে।
Arabic, with marks
٤٤ بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ ۗ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
জহুরুল হক
৪৪ স্পষ্ট প্রমাণাবলী ও যবূর নিয়ে। আর তোমার কাছে আমরা অবতারণ করেছি স্মারক গ্রন্থ যেন তুমি লোকদের কাছে সুস্পষ্ট করে দিতে পার যা তাদের কাছে অবতীর্ণ হয়েছিল, আর যেন তারা চিন্তাও করতে পারে।
বাংলা উচ্চারণ
৪৪ বিল্ বাইয়্যিনাতি অয্ যুর্বু অ আন্যাল্না য় ইলাইকা যিক্রা লিতুবাইয়িনা লিন্না-সি মা-নুয্যিলা ইলাইহিম্ অলা'আল্লাহুম্ ইয়াতাফাক্কারূন্।
Word by word
٤٥ أَفَأَمِنَ ٱلَّذِينَ مَكَرُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن يَخْسِفَ ٱللَّهُ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ
আবদুস শহীদ নাসিম
৪৫ যারা অন্যায় কাজের ষড়যন্ত্র করে তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে যে, আল্লাহ তাদের নিয়ে জমিনকে তলিয়ে দেবেন না, কিংবা এমন জায়গা থেকে তাদের উপর আযাব এসে পড়বেনা যার চিন্তাও তারা করেনি?
Arabic, with marks
٤٥ أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَن يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ
জহুরুল হক
৪৫ যারা কুকর্মের চক্রান্ত করে তারা কি তবে নিরাপদ বোধ করে যে তাদের জন্য আল্লাহ্ পৃথিবীকে ফাটল করবেন না, অথবা তাদের উপরে শাস্তি এসে পড়বে না এমন দিক থেকে যা তারা ধারণাও করে না,
বাংলা উচ্চারণ
৪৫ আফাআমিনাল্লাযীনা মাকারুস্ সাইয়িয়া-তি আইঁ ইয়াখ্সিফাল্লা-হু বিহিমুল্ র্আদ্বোয়া আও ইয়াতিয়াহুমুল্ 'আযা-বু মিন্ হাইছু লা- ইয়াশ্'উরূন্।
Word by word
٤٦ أَوْ يَأْخُذَهُمْ فِى تَقَلُّبِهِمْ فَمَا هُم بِمُعْجِزِينَ
আবদুস শহীদ নাসিম
৪৬ অথবা তাদের চলাফেরা করতে থাকা অবস্থায়ই আল্লাহ তাদের পাকড়াও করবেন না? শাস্তি যখন এসে পড়বে তখন তারা তা ব্যর্থ করতে পারবে না।
Arabic, with marks
٤٦ أَوْ يَأْخُذَهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُم بِمُعْجِزِينَ
জহুরুল হক
৪৬ অথবা তাদের তিনি পাকড়াও করবেন না তাদের এদিক - ওদিক যাবার কালে, তার ফলে তারা নিষ্কৃতিপ্রাপ্ত হবে না, - -
বাংলা উচ্চারণ
৪৬ আও ইয়াখুযাহুম্ ফী তাক্বল্ল বিহিম্ ফামা-হুম্ বিমু'জ্বিযীন্।
Word by word
٤٧ أَوْ يَأْخُذَهُمْ عَلَىٰ تَخَوُّفٍ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ
আবদুস শহীদ নাসিম
৪৭ কিংবা তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি ধরে ফেলবেন না? তোমাদের প্রভু অবশ্যি পরম দয়াশীল, করুণাময়।
Arabic, with marks
٤٧ أَوْ يَأْخُذَهُمْ عَلَىٰ تَخَوُّفٍ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ
জহুরুল হক
৪৭ অথবা তাদের তিনি পাকড়াবেন না ভয়ভীতি দিয়ে? সুতরাং তোমাদের প্রভু নিশ্চয়ই তো পরম স্নেহময়, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
৪৭ আও ইয়াখুযাহুম্ 'আলা তাখাওয়ুফ্ ফাইন্না রব্বাকুম্ লারায়ূর্ফু রহীম্।
Word by word
٤٨ أَوَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍ يَتَفَيَّؤُا۟ ظِلَٰلُهُۥ عَنِ ٱلْيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدًا لِّلَّهِ وَهُمْ دَٰخِرُونَ
আবদুস শহীদ নাসিম
৪৮ তারা কি দেখেনা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোর ছায়া ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সাজদাবনত হয়?
Arabic, with marks
٤٨ أَوَلَمْ يَرَوْا إِلَىٰ مَا خَلَقَ اللَّهُ مِن شَيْءٍ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِّلَّهِ وَهُمْ دَاخِرُونَ
জহুরুল হক
৪৮ ভাল কথা, তারা কি লক্ষ্য করে নি সব - কিছু যা আল্লাহ্ সৃষ্টি করেছেন, যার ছায়া ঝোঁকে ডাইনে ও বামে আল্লাহ্ র প্রতি সিজদাবনত হয়ে, আর তারা বিনয়াবনত থাকে।
বাংলা উচ্চারণ
৪৮ আওয়ালাম্ ইয়ারও ইলা-মা-খলাক্বল্লা-হু মিন্ শাইয়িঁই ইয়াতাফাইয়্যায়ু জিলা-লুহূ 'আনিল ইয়ামীনি অশ্ শামা-য়িলি সুজ্জ্বাদাল্ লিল্লা-হি অহুম্ দা-খিরূন্।
Word by word
٤٩ وَلِلَّهِ يَسْجُدُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ مِن دَآبَّةٍ وَٱلْمَلَٰٓئِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ
আবদুস শহীদ নাসিম
৪৯ মহাকাশে যা কিছু আছে এবং পৃথিবীতে যতো জীবজন্তু আছে সবাই আল্লাহর জন্যে সাজদাবনত হয়, আর ফেরেশতারাও তাঁকে সাজদা করে এবং তারা অহংকার করেনা।
Arabic, with marks
٤٩ وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ
জহুরুল হক
৪৯ আর আল্লাহ্ র প্রতি সিজদা করে জীবজন্তুদের মধ্যের যারা আছে মহাকাশমন্ডলে আর যারা আছে পৃথিবীতে, আর ফিরিশ্তারাও, আর তারা অহংকার করে না।
বাংলা উচ্চারণ
৪৯ অ লিল্লা-হি ইয়াজুদু মা- ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি মিন্ দা-ব্বাতিঁও অল্ মালা-য়িকাতু অহুম্ লা-ইয়াস্তাক্বিরূন্।
Word by word
٥٠ يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
আবদুস শহীদ নাসিম
৫০ তারা তাদের উপর থেকে তাদের প্রভুর ভয়ে ভীত থাকে এবং তারা কেবল তাই করে যা তাদের নির্দেশ দেয়া হয়। (সাজদা)
Arabic, with marks
٥٠ يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ۩
জহুরুল হক
৫০ তারা তাদের প্রভুকে ভয় করে তাদের উপরে থেকে, আর যা তাদের আদেশ করা হয় তারা তা পালন কবে।
বাংলা উচ্চারণ
৫০ ইয়াখ-ফূনা রব্বাহুম্ মিন্ ফাওক্বিহিম্ অ ইয়াফ্'আলূনা মা-ইয়ুমারূন্।
Word by word
٥١ وَقَالَ ٱللَّهُ لَا تَتَّخِذُوٓا۟ إِلَٰهَيْنِ ٱثْنَيْنِ إِنَّمَا هُوَ إِلَٰهٌ وَٰحِدٌ فَإِيَّٰىَ فَٱرْهَبُونِ
আবদুস শহীদ নাসিম
৫১ আল্লাহ বলেছেন: ‘তোমরা দুই ইলাহ্ গ্রহণ করোনা। তিনি তো একমাত্র ইলাহ্। তাই তোমরা কেবল আমাকেই ভয় করো।’
Arabic, with marks
٥١ ۞ وَقَالَ اللَّهُ لَا تَتَّخِذُوا إِلَٰهَيْنِ اثْنَيْنِ ۖ إِنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ ۖ فَإِيَّايَ فَارْهَبُونِ
জহুরুল হক
৫১ আর আল্লাহ্ বলছেন - - ''তোমরা দুইজন ক’রে উপাস্য গ্রহণ করো না, নিঃসন্দেহ তিনি একজন মাত্র উপাস্য, সুতরাং আমাকে, শুধু আমাকেই তোমরা ভয় করবে।’’
বাংলা উচ্চারণ
৫১ অক্ব-লাল্লা-হু লা-তাত্তাখিযূ য় ইলা-হাইনিস্ নাইনি ইন্নামা- হুওয়া ইলা-হুওঁ অ-হিদুন্ ফাইয়্যা-ইয়া র্ফাহাবূন্।
Word by word
٥٢ وَلَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَهُ ٱلدِّينُ وَاصِبًا أَفَغَيْرَ ٱللَّهِ تَتَّقُونَ
আবদুস শহীদ নাসিম
৫২ মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। আর অবিচ্ছিন্ন আনুগত্য পাওয়ার মালিক কেবল তিনিই। তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকেও ভয় করবে?
Arabic, with marks
٥٢ وَلَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَهُ الدِّينُ وَاصِبًا ۚ أَفَغَيْرَ اللَّهِ تَتَّقُونَ
জহুরুল হক
৫২ আর মহাকাশমন্ডলে ও পৃথিবীতে যা - কিছু আছে তা তাঁরই, আর ধর্ম সর্বদাই তাঁর। তোমরা কি তবে আল্লাহ্ ব্যতীত অন্যকে ভয়শ্রদ্ধা করবে?
বাংলা উচ্চারণ
৫২ অলাহূ মা-ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অ লাহু দ্দীনু অ ছিবা- আফাগইরাল্লা-হি তাত্তাকুন্।
Word by word
٥٣ وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فَمِنَ ٱللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيْهِ تَجْـَٔرُونَ
আবদুস শহীদ নাসিম
৫৩ তোমাদের সাথে যতো নিয়ামত রয়েছে সবই তো আল্লাহর প্রদত্ত। তাছাড়া তোমাদেরকে যখনই কোনো দু:খ - দুর্দশা স্পর্শ করে, তখনো তো তোমরা ব্যাকুল হয়ে কেবল তাঁকেই ডাকো।
Arabic, with marks
٥٣ وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فَمِنَ اللَّهِ ۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ
জহুরুল হক
৫৩ আর তোমরা অনুগ্রহের যে - সব পেয়েছ তা তো আল্লাহ্ র কাছ থেকে, আবার যখন দুঃখকষ্ট তোমাদের পীড়া দেয় তখন তাঁর কাছেই তোমরা সাহায্য প্রার্থনা কর।
বাংলা উচ্চারণ
৫৩ অমা-বিকুম্ মিন্ নি'মাতিন্ ফামিনাল্লা-হি ছুম্মা ইযা- মাস্সাকুমুদ্ব্ দ্বর্ রু ফাইলাইহি তাজয়ারূন্।
Word by word
٥٤ ثُمَّ إِذَا كَشَفَ ٱلضُّرَّ عَنكُمْ إِذَا فَرِيقٌ مِّنكُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ
আবদুস শহীদ নাসিম
৫৪ তারপর তিনি যখন তোমাদের দু:খ - দুর্দশা দূর করে দেন, তখন তোমাদেরই একটি দল তাদের প্রভুর সাথে শরিক করে।
Arabic, with marks
٥٤ ثُمَّ إِذَا كَشَفَ الضُّرَّ عَنكُمْ إِذَا فَرِيقٌ مِّنكُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ
জহুরুল হক
৫৪ তারপর যখন তিনি তোমাদের থেকে দুঃখদুর্দশা দূর করে দেন, দেখো, তোমাদের একদল তাদের প্রভুর সঙ্গে অংশী দাঁড় করায়, - -
বাংলা উচ্চারণ
৫৪ ছুম্মা ইযা-কাশাফাদ্ব্ দ্বর্ রা 'আন্কুম্ ইযা-ফারীকুম্ মিন্কুম্ বিরব্বিহিম্ ইয়ুশ্রিকূন্।
Word by word
٥٥ لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَٰهُمْ فَتَمَتَّعُوا۟ فَسَوْفَ تَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
৫৫ ফলে আমরা তাদের যা কিছু দিয়েছি তারা তা অস্বীকার করে। সুতরাং ভোগ করে নাও, অচিরেই জানতে পারবে।
Arabic, with marks
٥٥ لِيَكْفُرُوا بِمَا آتَيْنَاهُمْ ۚ فَتَمَتَّعُوا ۖ فَسَوْفَ تَعْلَمُونَ
জহুরুল হক
৫৫ যাতে তারা অস্বীকার করতে পারে যা আমরা তাদের দিয়েছিলাম। ''অতএব ভোগ করে নাও, শীঘ্রই কিন্তু টের পাবে!’’
বাংলা উচ্চারণ
৫৫ লিয়াক্ফুরূ বিমা য় আ-তাইনা-হুম্ ফাতামাত্তাঊ 'ফাসাওফা তা'লামূন্।
Word by word
٥٦ وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًا مِّمَّا رَزَقْنَٰهُمْ تَٱللَّهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنتُمْ تَفْتَرُونَ
আবদুস শহীদ নাসিম
৫৬ আর আমরা তাদের যে রিযিক দিয়েছি তারা তার একাংশ নির্ধারণ করে তাদের (বাতিল উপাস্যদের) জন্যে, যাদের ব্যাপারে তারা কিছুই জানেনা। আল্লাহর কসম, তোমরা যে মিথ্যা রচনা করছো সে সম্পর্কে অবশ্যি তোমাদের জিজ্ঞাসা করা হবে।
Arabic, with marks
٥٦ وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًا مِّمَّا رَزَقْنَاهُمْ ۗ تَاللَّهِ لَتُسْأَلُنَّ عَمَّا كُنتُمْ تَفْتَرُونَ
জহুরুল হক
৫৬ আর আমরা তাদের যা জীবনোপকরণ দিয়েছি তা থেকে এক অংশ তারা নির্ধারিত করে, তাদের জন্য যাদের সন্বন্ধে তারা জানে না। আল্লাহ্ র কসম! তোমাদের নিশ্চয়ই প্রশ্ন করা হবে যা তোমরা উদ্ভাবন করেছিলে সে - সন্বন্ধে।
বাংলা উচ্চারণ
৫৬ অ ইয়াজ'আলূনা লিমা-লা-ইয়া'লামূনা নাছীবাম্ মিম্মা-রাযাকনা-হুম্ তাল্লা-হি লাতুস্য়ালুন্না 'আম্মা-কুন্তুম্ তাফ্তারূন্।
Word by word
٥٧ وَيَجْعَلُونَ لِلَّهِ ٱلْبَنَٰتِ سُبْحَٰنَهُۥ وَلَهُم مَّا يَشْتَهُونَ
আবদুস শহীদ নাসিম
৫৭ তারা আল্লাহর জন্যে কন্যা সন্তান নির্ধারণ করে, যা থেকে তিনি সম্পূর্ণ পবিত্র, আর তাদের জন্যে সেই (সন্তান) যা তারা কামনা করে!
Arabic, with marks
٥٧ وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ ۙ وَلَهُم مَّا يَشْتَهُونَ
জহুরুল হক
৫৭ আর তারা আল্লাহ্ তে আরোপ করে কন্যাসন্তান! সমস্ত মহিমা তাঁরই! - - অথচ নিজেদের জন্য যা তারা কামনা করে।
বাংলা উচ্চারণ
৫৭ অ ইয়াজ'আলূনা লিল্লা-হিল্ বানা-তি সুব্হা-নাহূ অ লাহুম্ মা-ইয়াশ্তাহূন্।
Word by word
٥٨ وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِٱلْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
আবদুস শহীদ নাসিম
৫৮ কিন্তু তাদের কাউকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং সে চরম মনোকষ্টে দগ্ধ হয়।
Arabic, with marks
٥٨ وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
জহুরুল হক
৫৮ আর যখন তাদের কাউকে সুসংবাদ দেয়া হয় মেয়েছেলের সন্বন্ধে তখন তার মুখমন্ডল কালো হয়ে যায়, আর সে হয় বড়ই ব্যথিত।
বাংলা উচ্চারণ
৫৮ অ ইযা-বুশ্শিরা আহাদুহুম্ বিল্ উন্ছা-জোয়াল্লা অজহুহূ মুস্ওয়াদ্দাঁও অহুঅ কাজীম্।
Word by word
٥٩ يَتَوَٰرَىٰ مِنَ ٱلْقَوْمِ مِن سُوٓءِ مَا بُشِّرَ بِهِۦٓ أَيُمْسِكُهُۥ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُۥ فِى ٱلتُّرَابِ أَلَا سَآءَ مَا يَحْكُمُونَ
আবদুস শহীদ নাসিম
৫৯ তাকে যে সংবাদ দেয়া হয় তার গ্লানিতে সে সমাজ থেকে আত্মগোপন করে। সে ভাবতে থাকে, গ্লানি সত্ত্বেও সে কি তাকে রেখে দেবে, নাকি মাটিতে পুতে ফেলবে? সাবধান, তোমাদের সিদ্ধান্ত চরম নিকৃষ্ট।
Arabic, with marks
٥٩ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ ۚ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ ۗ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ
জহুরুল হক
৫৯ সে লোকেদের থেকে নিজেকে লুকোয় তাকে যে সংবাদ দেয়া হয়েছে তার গ্লানির জন্যে। সে কি একে রাখবে হীনতা সত্ত্বেও, না তাকে পুতে ফেলবে মাটির নিচে? তারা যা সিদ্ধান্ত করে তা কি নিকৃষ্ট নয়?
বাংলা উচ্চারণ
৫৯ ইয়াতাওয়া-রা-মিনাল্ ক্বওমি মিন্ সূ-য়ি মা-বুশ্শিরা বিহ্ অইয়ুম্সিকুহূ 'আলা-হূনিন্ আম্ ইয়াদুস্সুহূ ফিত্ তুরা-ব্ আলা-সা-য়া মা-ইয়াহ্কুমূন্।
Word by word
٦٠ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ مَثَلُ ٱلسَّوْءِ وَلِلَّهِ ٱلْمَثَلُ ٱلْأَعْلَىٰ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
আবদুস শহীদ নাসিম
৬০ যারা আখিরাতের প্রতি ঈমান আনেনা, তারা ভীষণ নিকৃষ্ট স্বভাবের লোক। সর্বশ্রেষ্ঠ মহোত্তম স্বভাব - প্রকৃতি আল্লাহর এবং তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান।
Arabic, with marks
٦٠ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ مَثَلُ السَّوْءِ ۖ وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَىٰ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
জহুরুল হক
৬০ যারা পরকালে বিশ্বাস করে না তাদের গুণবত্তা নিকৃষ্ট, আর আল্লাহ্ র হচ্ছে সর্বোন্নত গুণাবলী। আর তিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।
বাংলা উচ্চারণ
৬০ লিল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরাতি মাছালুস্ সাওয়ি অ লিল্লা-হিল্ মাছালুল্ আ'লা-অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।
Word by word
٦١ وَلَوْ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَآبَّةٍ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَإِذَا جَآءَ أَجَلُهُمْ لَا يَسْتَـْٔخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ
আবদুস শহীদ নাসিম
৬১ আল্লাহ যদি মানুষকে তার যুলুমের জন্যে পাকড়াও করতেন, তাহলে পৃথিবীর বুকে কোনো জীবকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। অত:পর যখন তাদের নির্ধারিত সময়টি এসে উপস্থিত হয়, তখন তারা কিছুক্ষণও আগপাছ করতে পারে না।
Arabic, with marks
٦١ وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَابَّةٍ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ
জহুরুল হক
৬১ আর আল্লাহ্ যদি মানুষকে পাকড়াও করতেন তাদের অন্যায়াচারণের জন্যে তবে তিনি এর উপরে কোনো জীবজন্তুকেই রাখতেন না, কিন্তু তিনি তাদের অবকাশ দিয়ে থাকেন একটি নির্দিষ্টকাল পর্যন্ত, সেজন্যে যখন তাদের মিয়াদ এসে যায় তখন তারা ঘন্টাখানেকের জন্যেও পিছিয়ে দিতে পারে না, আর এগিয়েও আনতে পারে না।
বাংলা উচ্চারণ
৬১ অলাও ইয়ুওয়া-খিযুল্লা-হুন্ না-সু বিজুল্মিহিম্ মা-তারাকা 'আলাইহা-মিন্ দা-ব্বাতিঁও অ লা-কিঁ ইয়ুওয়াখ্খিরুহুম্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মান্ ফাইযা-জ্বা-য়া আজ্বালুহুম্ লা-ইয়াস্ তাখিরূনা সা-'আতাঁ ওঅলা-ইয়াস্তাকদিমূন্।
Word by word
٦٢ وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ ٱلْكَذِبَ أَنَّ لَهُمُ ٱلْحُسْنَىٰ لَا جَرَمَ أَنَّ لَهُمُ ٱلنَّارَ وَأَنَّهُم مُّفْرَطُونَ
আবদুস শহীদ নাসিম
৬২ আর তারা আল্লাহর প্রতি তাই আরোপ করে, যা নিজেদের জন্যে অপছন্দ করে। তাদের যবান মিথ্যা কথা বলে যে: ‘কল্যাণ তাদেরই জন্যে।’ কোনো সন্দেহ নেই যে, তাদের জন্যে রয়েছে জাহান্নাম এবং সবার আগেই তাদেরকে নিক্ষেপ করা হবে তাতে।
Arabic, with marks
٦٢ وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ الْكَذِبَ أَنَّ لَهُمُ الْحُسْنَىٰ ۖ لَا جَرَمَ أَنَّ لَهُمُ النَّارَ وَأَنَّهُم مُّفْرَطُونَ
জহুরুল হক
৬২ আর তারা আল্লাহ্ তে আরোপ করে যা তারা অপছন্দ করে, আর তাদের জিহবা মিথ্যাকথা রচনা করে যে ভাল বিষয়বস্তু তাদের জন্যেই। সন্দেহ নেই যে তাদের জন্য রয়েছে আগুন, আর নিঃসন্দেহ তারা অচিরেই পরিত্যক্ত হবে।
বাংলা উচ্চারণ
৬২ অ ইয়াজ'আলূনা লিল্লা-হি মা-ইয়াক্রাহূনা অতাছিফু আল্সিনাতুহুমুল্ কাযিবা আন্না লাহুমুল্ হুস্না- লা-জ্বারামা আন্না লাহুমুন্না-রা অআন্নাহুম মুফ্রতুন্।
Word by word
٦٣ تَٱللَّهِ لَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰٓ أُمَمٍ مِّن قَبْلِكَ فَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَهُوَ وَلِيُّهُمُ ٱلْيَوْمَ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
আবদুস শহীদ নাসিম
৬৩ আল্লাহর কসম! তোমার আগেও আমরা বহু জাতির কাছে রসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের কার্যকলাপ তাদের কাছে চাকচিক্যময় করে রেখেছিল। সে - ই আজো তাদের অলি। আর তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।
Arabic, with marks
٦٣ تَاللَّهِ لَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِّن قَبْلِكَ فَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَهُوَ وَلِيُّهُمُ الْيَوْمَ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
জহুরুল হক
৬৩ আল্লাহ্ র কসম! আমরা নিশ্চয়ই তোমার আগে জাতিগুলোর কাছে রসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের ক্রিয়াকলাপ তাদের কাছে চিত্তাকর্ষক করেছিল; সেজন্যে সে আজ তাদের মুরব্বী, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।
বাংলা উচ্চারণ
৬৩ তাল্লা-হি লাক্বদ্ র্আসাল্না য় ইলা য় উমামিম্ মিন্ ক্বব্লিকা ফাযাইয়্যানা লাহুমুশ্ শাইত্বোয়া-নু আ'মা-লাহুম্ ফাহুঅ অলিয়্যুহুমুল্ ইয়াওমা অলাহুম্ 'আযা-বুন্ আলীম্।
Word by word
٦٤ وَمَآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى ٱخْتَلَفُوا۟ فِيهِ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ
আবদুস শহীদ নাসিম
৬৪ আমরা তোমার প্রতি কিতাব নাযিল করেছি যারা এ বিষয়ে মতভেদ করে তাদের সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্যে। তাছাড়া এ কিতাব মুমিনদের জন্যে জীবন যাপনের নির্দেশিকা এবং একটি রহমত।
Arabic, with marks
٦٤ وَمَا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ ۙ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ
জহুরুল হক
৬৪ আর তোমার কাছে আমরা এই গ্রন্থ পাঠাই নি এইজন্য ছাড়া যে তুমি তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করবে যে - বিষয়ে তারা মতভেদ করে, আর একটি পথনির্দেশ ও করুণা সেই লোকদের জন্য যারা বিশ্বাস করে।
বাংলা উচ্চারণ
৬৪ অমা য় আন্যাল্না 'আলাইকাল্ কিতা-বা ইল্লা- লিতুবাইয়িনা লাহুমুল্লাযিখ্ তালাফূ ফীহি অহুদাঁও অ রহমাতাল্ লিক্বাওমিইঁ ইয়ুমিনূন্।
Word by word
٦٥ وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةً لِّقَوْمٍ يَسْمَعُونَ
আবদুস শহীদ নাসিম
৬৫ আল্লাহই নাযিল করেন আসমান থেকে পানি, অত:পর তা দিয়ে পুনর্জীবিত করেন জমিনকে মরে (শুকিয়ে) যাবার পর। নিশ্চয়ই এতে রয়েছে একটি নিদর্শন সেইসব লোকদের জন্যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে।
Arabic, with marks
٦٥ وَاللَّهُ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَسْمَعُونَ
জহুরুল হক
৬৫ আর আল্লাহ্ আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর তা দিয়ে তিনি পৃথিবীকে জীবন্ত করেন তার মৃত্যুর পরে। নিঃসন্দেহ এতে যথার্থ নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা শোনে।
বাংলা উচ্চারণ
৬৫ অল্লা-হু আন্যালা মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ফাআহ্ইয়া-বিহিল্ র্আদ্বোয়া বা'দা মাওতিহা- ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াতাল্ লিক্বওমিঁ ইয়াস্মা'ঊন্।
Word by word
٦٦ وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَٰمِ لَعِبْرَةً نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهِۦ مِنۢ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِّلشَّٰرِبِينَ
আবদুস শহীদ নাসিম
৬৬ গবাদি পশুর মধ্যেও তোমাদের জন্যে রয়েছে একটি শিক্ষা। তাদের পেটের গোবর ও রক্তের মধ্য থেকে আমরা তোমাদের পান করাই খাঁটি দুধ, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
Arabic, with marks
٦٦ وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً ۖ نُّسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ
জহুরুল হক
৬৬ আর নিঃসন্দেহ গবাদি - পশুর মধ্যে তোমাদের জন্য তো শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা তোমাদের পান করাই যা রয়েছে তাদের পেটের মধ্যে - - গোবর ও রক্তের মধ্যে থেকে - - খাঁটি দুধ, পানকারীদের জন্য সুস্বাদু।
বাংলা উচ্চারণ
৬৬ অ ইন্না লাকুম্ ফিল্ আন্'আ- মি লা-ইব্রাহ্ নুস্ক্বীকুম্ মিম্মা-ফী বুতুনিহী মিম্ বাইনি র্ফাছিঁও অদামিল্ লাবানান্ খ-লিছোয়ান্ সা-য়িগ্ল্লিশ্ শা-রিবীন্।
Word by word
٦٧ وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلْأَعْنَٰبِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةً لِّقَوْمٍ يَعْقِلُونَ
আবদুস শহীদ নাসিম
৬৭ আর খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। এতেও সেইসব লোকদের জন্যে রয়েছে একটি নিদর্শন যারা আকল খাটায়।
Arabic, with marks
٦٧ وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَعْقِلُونَ
জহুরুল হক
৬৭ আর খেজুর গাছের ও আঙুরলতার ফল থেকে - - তোমরা তাদের থেকে পাও মদিরা ও উত্তম খাদ্যবস্তু। নিঃসন্দেহ এতে প্রকৃত নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা বুদ্ধি - বিবেচনা প্রয়োগ করে।
বাংলা উচ্চারণ
৬৭ অ মিন্ ছামার-তিন্ নাখীলি অল্ 'আনা-বি তাত্তাখিযূনা মিন্হু সাকারাঁও অ রিয্ক্বান্ হাসানা- ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াতাল্লিক্বওমিঁই ইয়া'ক্বিলূন্।
Word by word
٦٨ وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحْلِ أَنِ ٱتَّخِذِى مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
আবদুস শহীদ নাসিম
৬৮ তোমার প্রভু মৌমাছির কাছে অহি করেছেন: ‘‘তোমরা মৌচাক নির্মাণ করো পাহাড়ে - পর্বতে, গাছ - গাছালিতে এবং মানুষের নির্মিত উঁচু জায়গাতে।
Arabic, with marks
٦٨ وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
জহুরুল হক
৬৮ আর তোমার প্রভু মৌমাছিকে প্রত্যাদেশ দিলেন - - ''বাসা তৈরি কর পাহাড়ের মাঝে ও গাছের মধ্যে, আর তারা যে ঘর তৈরি করে তাতে, - -
বাংলা উচ্চারণ
৬৮ অআওহা-রব্বুকা ইলান্ নাহ্লি আনিত্ তাখিযী মিনাল্ জ্বিবা-লি বুইয়ূ তাঁও অ মিনাশ্ শাজ্বারি অ মিম্মা-ইয়া'রিশূন্।
Word by word
٦٩ ثُمَّ كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌ لِّلنَّاسِ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
৬৯ তারপর প্রত্যেক ফল (ফুল) থেকে কিছু কিছু খাও এবং তোমার প্রভুর প্রদর্শিত সহজ পথ অনুসরণ করো।’’ এভাবে তার পেট থেকে বের হয় বিভিন্ন বর্ণের পানীয় (মধু), যাতে মানুষের জন্যে রয়েছে নিরাময়। অবশ্যি চিন্তাশীল লোকদের জন্যে এতে রয়েছে একটি নিদর্শন।
Arabic, with marks
٦٩ ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
জহুরুল হক
৬৯ ''তারপর প্রত্যেক ফল থেকে খাও, তারপর তোমার প্রভুর রাস্তা অনুসরণ কর সুগম - করা পথে।’’ তাদের পেট থেকে বেরিয়ে আসে একটি পানীয়, বিচিত্র যার বর্ণ, যাতে রয়েছে মানুষের জন্য রোগমুক্তি। নিঃসন্দেহ এতে নিশ্চিত নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা করে।
বাংলা উচ্চারণ
৬৯ ছুম্মা কুলী মিন্ কুল্লিছ্ ছামার-তি ফাস্লুকী সুবুলা রব্বিকি যুলুলা- ইয়াখ্রুজু মিন্ বুতুনিহা- শারা-বুম্ মুখ্তালিফুন্ আল্অনুহূ ফীহি শিফা-য়ুল্ লিন্না-স্ ইন্না ফী যা-লিকা লা-আ-ইয়াতাল্লি ক্বওমিইঁ ইয়াতাফাক্কারূন্।
Word by word
٧٠ وَٱللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّىٰكُمْ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرْذَلِ ٱلْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْـًٔا إِنَّ ٱللَّهَ عَلِيمٌ قَدِيرٌ
আবদুস শহীদ নাসিম
৭০ আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তিনিই তোমাদের ওফাত ঘটাবেন। তোমাদের কাউকেও কাউকেও উপনীত করা হবে জরাজীর্ণ বার্ধক্যে, যাতে করে তারা যা কিছু জানতো তা অজানা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী এবং সক্ষম।
Arabic, with marks
٧٠ وَاللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ ۚ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ قَدِيرٌ
জহুরুল হক
৭০ আর আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটান। আর তোমাদের মধ্যের কাউকে কাউকে আনা হয় বয়েসের অধমতম দশায়, যার ফলে জ্ঞানলাভের পরে সে কিছুই জানে না। নিঃসন্দেহ আল্লাহ্ সর্বজ্ঞাতা, কর্মক্ষম।
বাংলা উচ্চারণ
৭০ অল্লা-হু খলাক্বকুম্ ছুম্মা ইয়াতাঅফ্ফা-কুম্ অমিন্ কুম্ মাইঁ ইয়ুরাদ্দ ু ইলা য় র্আযালিল্ উমুরি লিকাই লা-ইয়া'লামা বা'দা 'ইল্মিন্ শাইয়া- ইন্নাল্লা-হা 'আলীমুন্ ক্বর্দী।
Word by word
٧١ وَٱللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ فِى ٱلرِّزْقِ فَمَا ٱلَّذِينَ فُضِّلُوا۟ بِرَآدِّى رِزْقِهِمْ عَلَىٰ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَهُمْ فِيهِ سَوَآءٌ أَفَبِنِعْمَةِ ٱللَّهِ يَجْحَدُونَ
আবদুস শহীদ নাসিম
৭১ জীবিকার দিক থেকে আল্লাহ তোমাদের কাউকেও কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থদের এতোটা দেয়না, যাতে তারা এ ক্ষেত্রে তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে?
Arabic, with marks
٧١ وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ فِي الرِّزْقِ ۚ فَمَا الَّذِينَ فُضِّلُوا بِرَادِّي رِزْقِهِمْ عَلَىٰ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَهُمْ فِيهِ سَوَاءٌ ۚ أَفَبِنِعْمَةِ اللَّهِ يَجْحَدُونَ
জহুরুল হক
৭১ আর আল্লাহ্ তোমাদের কাউকে অন্য কারও উপরে জীবনোপকরণের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। তারপর যাদের প্রাধান্য দেয়া হয়েছে তারা তাদের জীবনোপকরণ দিয়ে দেয় না তাদের ডান হাত যাদের ধরে রেখেছে, যেন এরা এ বিষয়ে সমান হয়ে যায়। তবে কি আল্লাহ্ র অনুগ্রহকে তারা অস্বীকার করে?
বাংলা উচ্চারণ
৭১ অল্লা-হু ফাদ্ব্দ্বোয়ালা বা'দ্বোয়াকুম্ 'আলা-বা'দ্বিন্ র্ফি রিয্ক্বি ফামাল্লাযীনা ফুদ্ব্দ্বিলূ বির-দ্দী রিয্কিহিম্ 'আলা-মা-মালাকাত্ আইমানুহুম্ ফাহুম্ ফীহি সাওয়া-য়্ আফাবিনি'মাতিল্লা-হি ইয়াজহাদূন্।
Word by word
٧٢ وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ أَفَبِٱلْبَٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ ٱللَّهِ هُمْ يَكْفُرُونَ
আবদুস শহীদ নাসিম
৭২ আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের জন্যে জুড়ি এবং তোমাদের যুগল থেকে তোমাদের জন্যে সৃষ্টি করেছেন ছেলে - মেয়ে ও নাতি - নাতনি। তাছাড়া তিনি তোমাদের দিয়েছেন জীবিকার উপকরণসমূহ। তারপরও কি তোমরা মিথ্যার প্রতি ঈমান আনবে, আর আল্লাহর নিয়ামতের প্রতি করবে কুফুরি?
Arabic, with marks
٧٢ وَاللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُم بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ ۚ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ اللَّهِ هُمْ يَكْفُرُونَ
জহুরুল হক
৭২ আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকে জোড়া সৃষ্টি করেছেন, আর তোমাদের যুগল থেকে তোমাদের জন্য দিয়েছেন সন্তানসন্ততি ও নাতি - নাতনী, আর তোমাদের রিযেক দান করেছেন উত্তম জিনিস থেকে। তবে কি তারা মিথ্যাতে বিশ্বাস করে এবং আল্লাহ্ র অনুগ্রহসামগ্রীতে তারাই অবিশ্বাস করে?
বাংলা উচ্চারণ
৭২ অল্লা-হু জ্বা'আলা লাকুম্ মিন্ আন্ফুসিকুম্ আয্অ-জ্বাঁও অজ্বা'আলা লাকুম্ মিন্ আয্ওয়া-জ্বিকুম্ বানীনা অ হাফাদাতাঁও অরযাক্বকুম্ মিনাত্ব ত্বোয়াইয়্যিবা-ত্ আফাবিল্বা-ত্বিলি ইয়ুমিনূনা অ বিনি'মাতিল্লা-হি হুম্ ইয়াক্ফুরূন্।
Word by word
٧٣ وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ شَيْـًٔا وَلَا يَسْتَطِيعُونَ
আবদুস শহীদ নাসিম
৭৩ তারা কি ইবাদত করবে আল্লাহ ছাড়া এমন অক্ষমদের, যারা মহাকাশ এবং পৃথিবী থেকে রিযিক সরবরাহ করার কোনো শক্তিই রাখেনা?
Arabic, with marks
٧٣ وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْئًا وَلَا يَسْتَطِيعُونَ
জহুরুল হক
৭৩ আর তারা উপাসনা করে আল্লাহ্ কে ছেড়ে দিয়ে তাদের যারা একটুকুও ক্ষমতা রাখে না মহাকাশমন্ডলী ও পৃথিবী থেকে আসা রিযেকের উপরে, আর তারা কোনো ক্ষমতা রাখে না।
বাংলা উচ্চারণ
৭৩ অইয়া'বুদূনা মিন্ দূনিল্লা-হি মা-লা-ইয়াম্লিকু লাহুম্ রিয্ক্বম্ মিনা স্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি শাইয়াঁও অলা- ইয়াস্তাত্বী'ঊন্।
Word by word
٧٤ فَلَا تَضْرِبُوا۟ لِلَّهِ ٱلْأَمْثَالَ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
৭৪ সুতরাং তোমরা আল্লাহর কোনো মেছাল (সাদৃশ্য ও সমকক্ষ) সাব্যস্ত করোনা। আল্লাহ জানেন এবং তোমরা জানোনা।
Arabic, with marks
٧٤ فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ ۚ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
জহুরুল হক
৭৪ অতএব আল্লাহ্ র সঙ্গে কোনো সদৃশ স্থির করো না। নিঃসন্দেহ আল্লাহ্ জানেন আর তোমরা জান না।
বাংলা উচ্চারণ
৭৪ ফালা-তাদ্ব রিবূ লিল্লা-হিল্ আম্ছা-ল্ ইন্নাল্লা-হা ইয়া'লামু অআন্তুম্ লা-তা'লামূন্।
Word by word
٧٥ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوكًا لَّا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍ وَمَن رَّزَقْنَٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنفِقُ مِنْهُ سِرًّا وَجَهْرًا هَلْ يَسْتَوُۥنَ ٱلْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ
আবদুস শহীদ নাসিম
৭৫ আল্লাহ উপমা দিচ্ছেন অপরের অধীনস্থ এক দাসের, যে কোনো কিছুর উপর সামর্থ রাখেনা। আরো উপমা দিচ্ছেন এমন এক ব্যক্তির যাকে তিনি নিজ থেকে উত্তম রিযিক দিয়েছেন এবং সে তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, এই দুই ব্যক্তি কি সমতুল্য? সমস্ত প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জানেনা।
Arabic, with marks
٧٥ ۞ ضَرَبَ اللَّهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوكًا لَّا يَقْدِرُ عَلَىٰ شَيْءٍ وَمَن رَّزَقْنَاهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنفِقُ مِنْهُ سِرًّا وَجَهْرًا ۖ هَلْ يَسْتَوُونَ ۚ الْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
জহুরুল হক
৭৫ আল্লাহ্ উপমা দিচ্ছেন অপরের অধিকারভুক্ত একজন দাসের - - কোনো - কিছুর উপরে সে ক্ষমতা রাখে না, আর এমন এক ব্যক্তির যাকে আমাদের তরফ থেকে উত্তম জীবিকা দিয়ে আমরা ভরণপোষণ করেছি, সুতরাং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে। তারা কি সমান - সমান? সমস্ত প্রশংসা আল্লাহ্ র। কিন্তু তাদের অধিকাংশই জানে না।
বাংলা উচ্চারণ
৭৫ দ্বোয়ারাবাল্লা-হু মাছালান্ 'আব্দাম্ মাম্লূকাল্ লা-ইয়াকদিরু 'আলা- শাইয়্যিওঁ অমারাযাক্বনা-হু মিন্না-রিয্ক্বান্ হাসানান্ ফাহুঅ ইয়ুনফিকু মিন্হু র্সিরাঁও অ জ্বাহ্রা- হাল্ ইয়াস্ তায়ূন্ আল্হামদু লিল্লা-হ্ বাল্ আক্ছারুহুম্ লা-ইয়া'লামূন্।
Word by word
٧٦ وَضَرَبَ ٱللَّهُ مَثَلًا رَّجُلَيْنِ أَحَدُهُمَآ أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوْلَىٰهُ أَيْنَمَا يُوَجِّههُّ لَا يَأْتِ بِخَيْرٍ هَلْ يَسْتَوِى هُوَ وَمَن يَأْمُرُ بِٱلْعَدْلِ
আবদুস শহীদ নাসিম
৭৬ আল্লাহ আরো উপমা দিচ্ছেন দুই ব্যক্তির, তাদের একজন বোবা, সে কোনো কিছুরই সামর্থ রাখেনা এবং সে তার মনিবের বোঝা স্বরূপ। তাকে যেখানেই পাঠানো হোক না কেন, ভালো কিছু করে আসতে পারেনা, সে কি ঐ ব্যক্তির সমতুল্য, যে ন্যায়ের আদেশ করে এবং সিরাতুল মুসতাকিমের উপর চলে?
Arabic, with marks
٧٦ وَضَرَبَ اللَّهُ مَثَلًا رَّجُلَيْنِ أَحَدُهُمَا أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَىٰ شَيْءٍ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوْلَاهُ أَيْنَمَا يُوَجِّههُّ لَا يَأْتِ بِخَيْرٍ ۖ هَلْ يَسْتَوِي هُوَ وَمَن يَأْمُرُ بِالْعَدْلِ ۙ وَهُوَ عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
জহুরুল হক
৭৬ আল্লাহ্ আরো উপমা দিচ্ছেন দুইজন লোকের - - তাদের একজন বোবা, কোনো - কিছুতেই সে ক্ষমতা রাখে না, সে তার মনিবের উপরে একটি বোঝা, তাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভাল কিছুই আনতে পারে না। সে এবং সেইব্যক্তি যিনি ন্যায়বিচারের নির্দেশ দেন তারা কি সমান - সমান, আর তিনি রয়েছেন সহজ - সঠিক পথে?
বাংলা উচ্চারণ
৭৬ অ দ্বোয়ারবাল্লা-হু মাছার্লা রাজুলাইনি আহাদু হুমা য় আব্কামু লা-ইয়াক্ব্দিরু 'আলা-শাইয়িঁও অ হুঅ কাল্লুন্ 'আলা-মাওলা-হু আইনামা-ইয়ুঅজ্জ্বিহ্হু লা-ইয়াতি বিখর্ই হাল্ ইয়াস্তাওয়ী হুঅ অমাইঁ ইয়ামুরু বিল্'আদ্লি অহুঅ 'আলা ছির-ত্বিম্ মুস্তাক্বীম্।
Word by word
٧٧ وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَآ أَمْرُ ٱلسَّاعَةِ إِلَّا كَلَمْحِ ٱلْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
আবদুস শহীদ নাসিম
৭৭ মহাকাশ এবং পৃথিবীর গায়েবের জ্ঞান কেবল আল্লাহরই রয়েছে। কিয়ামত অনুষ্ঠিত হবার ব্যাপারটা তো চোখের পলকের মতো, বরং তার চাইতেও নিকটতর। আল্লাহ সব বিষয়ের উপর সর্বশক্তিমান।
Arabic, with marks
٧٧ وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
জহুরুল হক
৭৭ আর মহাকাশমন্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় আল্লাহ্ র। আর সেই ঘড়িঘন্টার ব্যাপার তো চোখের পলক বা তার চাইতেও নিকটতর বৈ নয়। নিঃসন্দেহ আল্লাহ্ সব - কিছুর উপরে সর্বশক্তিমান।
বাংলা উচ্চারণ
৭৭ অ লিল্লা-হি গইবু স্সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ অমা য় আম্রুস্ সা-'আতি ইল্লা-কালাম্হিল্ বাছোয়ারি আও হুঅ আকরব্ ইন্নাল্লা-হা 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।
Word by word
٧٨ وَٱللَّهُ أَخْرَجَكُم مِّنۢ بُطُونِ أُمَّهَٰتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْـًٔا وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
আবদুস শহীদ নাসিম
৭৮ তোমাদের মায়ের গর্ভ থেকে আল্লাহই তোমাদের বের করে এনেছেন। তখন তোমরা কিছুই জানতে না। আর তিনিই তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং হৃদয়, যাতে করে তোমরা (তাঁর) শোকর আদায় করো।
Arabic, with marks
٧٨ وَاللَّهُ أَخْرَجَكُم مِّن بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
জহুরুল হক
৭৮ আর আল্লাহ্ তোমাদের নির্গত করেছেন তোমাদের মায়েদের গর্ভ থেকে, তোমরা কিছুই জানতে না, আর তোমাদের জন্য তিনি দিয়েছেন শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
বাংলা উচ্চারণ
৭৮ অল্লা-হু আখ্রজ্বাকুম্ মিম্ বুতুনি উম্মাহা-তিকুম্ লা-তা'লামূনা শাইয়াঁও অ জ্বা'আলা লাকুমুস্ সাম্'আ অল্ আব্ছোয়া-রা অল্ আফ্য়িদাতা লা'আল্লাকুম্ তাশ্কুরূন্।
Word by word
٧٩ أَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ مُسَخَّرَٰتٍ فِى جَوِّ ٱلسَّمَآءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱللَّهُ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
আবদুস শহীদ নাসিম
৭৯ তারা কি শূন্য আকাশে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি লক্ষ্য করে দেখেনি? আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখেনা। এতে অনেকগুলো নিদর্শন রয়েছে মুমিনদের জন্যে।
Arabic, with marks
٧٩ أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
জহুরুল হক
৭৯ তারা কি পাখিদের লক্ষ্য করে না - - আকাশের শূন্যগর্ভে ভাসমান? আল্লাহ্ ছাড়া আর কেউ ওদের ধরে রাখে না। নিঃসন্দেহ এতে প্রকৃত নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা বিশ্বাস করে।
বাংলা উচ্চারণ
৭৯ আলাম্ ইয়ারাও ইলাত্বত্বোয়াইরি মুসাখ্খর-তিন্ ফী জ্বাওয়্যিস্ সামা য় য়্ মা-ইয়ুম্সিকুহুন্না ইল্লাল্লা-হ্ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্ লিক্বওমিঁই ইয়ুমিনূন্।
Word by word
٨٠ وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۢ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ ٱلْأَنْعَٰمِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَآ أَثَ
আবদুস শহীদ নাসিম
৮০ আল্লাহই তোমাদের জন্যে তোমাদের ঘরকে শান্তির আবাস বানিয়েছেন, তিনিই তোমাদের জন্যে পশুর চামড়া দিয়ে তাবুর ব্যবস্থা করেন, সেগুলোকে তোমরা হালকা মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালে। তিনিই তোমাদের জন্যে ব্যবস্থা করেন সেগুলোর পশম, লোম ও কেশ থেকে স্বল্প কালের গৃহসামগ্রী এবং ব্যবহারের উপরকণ।
Arabic, with marks
٨٠ وَاللَّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ ۙ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَىٰ حِينٍ
জহুরুল হক
৮০ আর আল্লাহ্ তোমাদের বাড়িঘরে তোমাদের জন্য আবাসস্থল বানিয়েছেন, আর গবাদি - পশুর চামড়া থেকে তোমাদের জন্য ঘর বানিয়েছেন যা তোমাদের যাত্রার দিনে তোমরা হালকা বোধ কর, আর তোমাদের অবস্থানের দিনেও, আর তাদের পশম ও তাদের লোমশ চামড়া ও তাদের চুল থেকে রয়েছে গৃহস্থালী - বস্তু ও কিছুকালের জন্য উপভোগ - সামগ্রী।
বাংলা উচ্চারণ
৮০ অল্লা-হু জ্বা'আলা লাকুম্ মিম্ বুইয়ূতিকুম্ সাকানাওঁ অজ্বা'আলা লাকুম্ মিন্ জ্বলূদিল্ আন্'আমি বুইয়ূতান্ তাস্তাখিফ্ফূনাহা-ইয়াওমা জোয়া'নিকুম্ অ ইয়াওমা ইক্ব-মাতিকুম্ অ মিন্ আছ্অ-ফিহা-অ আও বা-রিহা-অ আশ্'আরিহা য় আছা-ছাঁও অমাতা-'আন্ ইলা-হীন্।
Word by word
٨١ وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَٰلًا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْجِبَالِ أَكْنَٰنًا وَجَعَلَ لَكُمْ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلْحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأْسَكُمْ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ
আবদুস শহীদ নাসিম
৮১ আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেন সেগুলো থেকে তিনি তোমাদের জন্যে ছায়ার ব্যবস্থা করেন, তিনি তোমাদের জন্যে পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন, তিনি তোমাদের জন্যে ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের যা তোমাদের রক্ষা করে তাপ থেকে এবং তিনি তোমাদের জন্যে ব্যবস্থা করেন বর্মের যা তোমাদের রক্ষা করে যুদ্ধে। এভাবেই তিনি তোমাদের জন্যে তাঁর নিয়ামত পূর্ণ করেন যাতে করে তোমরা তাঁর প্রতি বিনত থাকো।
Arabic, with marks
٨١ وَاللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُم مِّنَ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُم بَأْسَكُمْ ۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ
জহুরুল হক
৮১ আর তিনি যা সৃষ্টি করেছেন তা থেকে আল্লাহ্ তোমাদের জন্য বানিয়েছেন ছায়া, আর পাহাড়ের মধ্যে তোমাদের জন্য তিনি বানিয়েছেন আশ্রয়স্থল, আর তোমাদের জন্য তিনি ব্যবস্থা করেছেন পোশাক যা তোমাদের রক্ষা করে গরম থেকে, আর বর্ম যা তোমাদের রক্ষা করে তোমাদের যুদ্ধবিগ্রহে। এইভাবে তিনি তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ পরিপূর্ণ করেছেন যেন তোমরা আত্মসমর্পণ করো।
বাংলা উচ্চারণ
৮১ অল্লা-হু জ্বা'আলা লাকুম্ মিম্মা-খলাক্ব জিলা-লাঁও অজ্বা'আলা লাকুম্ মিনাল্ জ্বিবা-লি আক্নানাঁও অ জ্বা'আলা লাকুম্ সারা-বীলা তাক্বীকুমুল্ র্হারা অসারা-বীলা তাক্বীকুম্ বাসাকুম্ কাযা-লিকা ইয়ুতিম্মু নি'মাতাহূ 'আলাইকুম্ লা'আল্লাকুম্ তুস্লিমূন্।
Word by word
٨٢ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
আবদুস শহীদ নাসিম
৮২ এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে হে নবী! তোমার উপর স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়দায়িত্ব নেই।
Arabic, with marks
٨٢ فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ الْمُبِينُ
জহুরুল হক
৮২ কিন্তু যদি তারা ফিরে যায় তবে তোমার উপরে তো দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।
বাংলা উচ্চারণ
৮২ ফাইন্ তাওয়াল্লাও ফাইন্নামা-'আলাইকাল্ বালা-গুল্ মুবীন্।
Word by word
٨٣ يَعْرِفُونَ نِعْمَتَ ٱللَّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكْثَرُهُمُ ٱلْكَٰفِرُونَ
আবদুস শহীদ নাসিম
৮৩ তারা আল্লাহর নিয়ামত চিনতে পারে, তারপরেও সেগুলো অস্বীকার করে। আসলে তাদের অধিকাংশই কাফির ।
Arabic, with marks
٨٣ يَعْرِفُونَ نِعْمَتَ اللَّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكْثَرُهُمُ الْكَافِرُونَ
জহুরুল হক
৮৩ তারা আল্লাহ্ র অনুগ্রহ চিনতে পারে, তথাপি তারা সেইটি অস্বীকার করে, আর তাদের অধিকাংশই অবিশ্বাসী।
বাংলা উচ্চারণ
৮৩ ইয়া'রিফূনা নি'মাতাল্লা-হি ছুম্মা ইয়ুন্কিরূনাহা-অ আক্ছারুহুমুল্ কা-ফিরূন্।
Word by word
٨٤ وَيَوْمَ نَبْعَثُ مِن كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا۟ وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
আবদুস শহীদ নাসিম
৮৪ সেদিন তাদের কী অবস্থা হবে, যেদিন আমরা প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উপস্থিত করবো, তারপর কাফিরদেরকে (কৈফিয়ত দেয়ার) কোনো অনুমতি দেয়া হবেনা এবং তাদের কোনো ওযরও গ্রহণ করা হবেনা।
Arabic, with marks
٨٤ وَيَوْمَ نَبْعَثُ مِن كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
জহুরুল হক
৮৪ আর সেদিন আমরা প্রত্যেক জাতির মধ্যে থেকে এক - এক জন সাক্ষী দাঁড় করাব, তখন যারা অবিশ্বাস করেছিল তাদের অনুমতি দেয়া হবে না, আর তাদের ক্ষমা - প্রার্থনা করতে দেওয়া হবে না।
বাংলা উচ্চারণ
৮৪ অইয়াওমা নাব্'আছু মিন্ কুল্লি উম্মাতিন্ শাহীদান্ ছুম্মা লা-ইয়ুযানু লিল্লাযীনা কাফারূ অলা-হুম্ ইয়ুস্তা'তাবূন্।
Word by word
٨٥ وَإِذَا رَءَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ
আবদুস শহীদ নাসিম
৮৫ যালিমরা যখন আযাব দেখতে পাবে, তখন তাদের শাস্তি আর হালকা করা হবেনা এবং তাদেরকে কোনো অবকাশও দেয়া হবেনা।
Arabic, with marks
٨٥ وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ
জহুরুল হক
৮৫ আর যারা অন্যায়াচরণ করেছে তারা যখন শাস্তি দেখতে পাবে তখন তাদের থেকে তা লাঘব করা হবে না, আর তারা অব্যাহতিও পাবে না।
বাংলা উচ্চারণ
৮৫ অ ইযা-রয়াল্লাযীনা জোয়ালামুল্ 'আযা-বা ফালা-ইয়ুখাফ্ফাফু 'আন্হুম্ অলা-হুম্ ইয়ুন্জোয়ারূন্।
Word by word
٨٦ وَإِذَا رَءَا ٱلَّذِينَ أَشْرَكُوا۟ شُرَكَآءَهُمْ قَالُوا۟ رَبَّنَا هَٰٓؤُلَآءِ شُرَكَآؤُنَا ٱلَّذِينَ كُنَّا نَدْعُوا۟ مِن دُونِكَ فَأَلْقَوْا۟ إِلَيْهِمُ ٱلْقَوْلَ إِنَّكُمْ لَكَٰذِبُونَ
আবদুস শহীদ নাসিম
৮৬ যারা আল্লাহর সাথে শরিকদার বানিয়েছিল, তারা যখন তাদের বানানো শরিকদারদের দেখবে, তখন বলবে: ‘প্রভু! এরাই আমাদের বানানো শরিকদার, তোমার পরিবর্তে আমরা এদেরকেই ডাকতাম।’ উত্তরে তারা বলবে: ‘অবশ্যি তোমরা মিথ্যাবাদী।’
Arabic, with marks
٨٦ وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَٰؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِن دُونِكَ ۖ فَأَلْقَوْا إِلَيْهِمُ الْقَوْلَ إِنَّكُمْ لَكَاذِبُونَ
জহুরুল হক
৮৬ আর যারা অংশী দাঁড় করিয়েছিল তারা যখন তাদের দেবতাদের দেখতে পাবে তখন তারা বলবে - - ''আমাদের প্রভু! এরাই আমাদের ঠাকুরদেবতা যাদের আমরা পূজা করতাম তোমাকে ছেড়ে দিয়ে।’’ তখন তারা তাদের দিকে কথাটা ছুঁড়ে মারবে - - ''নিঃসন্দেহ তোমরাই তো মিথ্যাবাদী।’’
বাংলা উচ্চারণ
৮৬ অ ইযা-রয়াল্লাযীনা আশ্রকূ শুরাকা-য়াহুম্ ক্বা-লূ রব্বানা-হা-উলা-য়ি শুরাকা-য়ুনাল্লাযীনা কুন্না-নাদ্ঊ' মিন্ দূনিকা ফাআল্ক্বও ইলাইহিমুল্ ক্বওলা ইন্নাকুম্ লাকা-যিবূন্।
Word by word
٨٧ وَأَلْقَوْا۟ إِلَى ٱللَّهِ يَوْمَئِذٍ ٱلسَّلَمَ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
আবদুস শহীদ নাসিম
৮৭ সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং যাদেরকে তারা উদ্ভাবন করে নিয়েছিল তারা সব উধাও হয়ে যাবে।
Arabic, with marks
٨٧ وَأَلْقَوْا إِلَى اللَّهِ يَوْمَئِذٍ السَّلَمَ ۖ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا يَفْتَرُونَ
জহুরুল হক
৮৭ আর তারা সেইদিন আল্লাহ্ র কাছে আত্মসমর্পণে ঝোঁকে পড়বে, আর তারা যা উদ্ভাবন করত তা তাদের থেকে বিদায় নেবে।
বাংলা উচ্চারণ
৮৭ অ আল্ক্বও ইলাল্লা-হি ইয়াওমায়িযিনিস্ সালামা অদ্বোয়াল্লা 'আন্হুম্ মা-কা-নূ ইয়াফ্তারূন্।
Word by word
٨٨ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ زِدْنَٰهُمْ عَذَابًا فَوْقَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يُفْسِدُونَ
আবদুস শহীদ নাসিম
৮৮ যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমরা তাদের আযাবের উপর আযাব বাড়িয়ে দেবো, কারণ তারা ফাসাদ সৃষ্টি করেছিল।
Arabic, with marks
٨٨ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ زِدْنَاهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوا يُفْسِدُونَ
জহুরুল হক
৮৮ যারা অবিশ্বাস পোষণ করে ও আল্লাহ্ র পথ থেকে ফিরিয়ে রাখে, আমরা শাস্তির উপরে তাদের জন্য শাস্তি বাড়িয়ে দেব, যেহেতু তারা অশান্তি সৃষ্টি করত।
বাংলা উচ্চারণ
৮৮ আল্লাযীনা কাফারূ অছোয়াদ্দু 'আন্ সাবীলিল্লা-হি যিদ্না-হুম্ 'আযা-বান্ ফাওক্বল্ 'আযা-বি মা বিমা-কা-নূ ইয়ুফ্সিদূন্।
Word by word
٨٩ وَيَوْمَ نَبْعَثُ فِى كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰٓؤُلَآءِ وَنَزَّلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ تِبْيَٰنًا لِّكُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِ
আবদুস শহীদ নাসিম
৮৯ সেদিন আমরা প্রত্যেক জাতি থেকে তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাবো আর তোমাকে নিয়ে আসবো তাদের সবার বিষয়ে সাক্ষী হিসেবে। আর আমরা নাযিল করেছি তোমার প্রতি আল - কিতাব প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা সম্বলিত, আর সেটি হলো একটি পথ নির্দেশ, একটি অনুকম্পা এবং একটি সুসংবাদ মুসলিমদের জন্যে।
Arabic, with marks
٨٩ وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ ۖ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰؤُلَاءِ ۚ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
জহুরুল হক
৮৯ আর সেদিন আমরা প্রত্যেক জাতির মধ্যে দাঁড় করাব তাদের মধ্যে থেকে তাদের বিষয়ে এক - একজন সাক্ষী, আর তোমাকে আমরা আনব একজন সাক্ষীরূপে এদের উপরে। আর তোমার কাছে আমরা অবতারণ করেছি ধর্মগ্রন্থ সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যাস্বরূপ আর পথনির্দেশ ও করুণা এবং আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ - স্বরূপ।
বাংলা উচ্চারণ
৮৯ অ ইয়াওমা নাব্'আছু ফী কুল্লি উম্মাতিন্ শাহীদান্ 'আলাইহিম্ মিন্ আন্ফুসিহিম্ অ জ্বিনা-বিকা শাহীদান্ 'আলা- হা য় উলা-য়্ অনায্যাল্না 'আলাইকাল্ কিতা-বা তিব্ইয়া-নাল্ লিকুল্লি শাইয়িঁও অহুদাঁও অরহ্মাতাঁও অ বুশ্রা লিল্মুসলিমীন্।
Word by word
٩٠ إِنَّ ٱللَّهَ يَأْمُرُ بِٱلْعَدْلِ وَٱلْإِحْسَٰنِ وَإِيتَآئِ ذِى ٱلْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ وَٱلْبَغْىِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
৯০ আল্লাহ নির্দেশ দিচ্ছেন আদল (ন্যায়বিচার) ও ইহসান (উপকার) করার, আত্মীয় - স্বজনকে দান করার। আর নিষেধ করছেন ফাহেশা কাজ, অন্যায় কাজ এবং সীমালংঘন থেকে। তিনি তোমাদের উপদেশ দিচ্ছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।
Arabic, with marks
٩٠ ۞ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
জহুরুল হক
৯০ নিঃসন্দেহ আল্লাহ্ নির্দেশ দিচ্ছেন ন্যায়পরায়ণতার, আর সদাচরণের, ও আত্মীয়স্বজনকে দানদক্ষিণা করার, আর তিনি নিষেধ করেছেন অশালীনতা, আর দুষ্কৃতি, ও বিদ্রোহাচরণ। তিনি তোমাদের উপদেশ দিচ্ছেন যেন তোমরা মনোযোগ দাও।
বাংলা উচ্চারণ
৯০ ইন্নাল্লা-হা ইয়ামুরু বিল্'আদ্লি অল্ ইহসা-নি অ ঈতা-য়ি যিল্ক্বর্ ুবা-অ ইয়ান্হা- 'আনিল্ ফাহশা-য়ি অল্ মুন্কারি অল্ বাগ্য়ি ইয়া'ইজুকুম্ লা'আল্লাকুম্ তাযাক্কারূন্।
Word by word
٩١ وَأَوْفُوا۟ بِعَهْدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمْ وَلَا تَنقُضُوا۟ ٱلْأَيْمَٰنَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ ٱللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ
আবদুস শহীদ নাসিম
৯১ তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করবে যখন পরস্পর অঙ্গীকার করো। তোমরা তোমাদের অঙ্গীকার ভঙ্গ করোনা আল্লাহকে জামিন বানিয়ে অঙ্গীকার মজবুত করার পর। তোমরা যা - ই করো না কেন আল্লাহ তা জানেন।
Arabic, with marks
٩١ وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ
জহুরুল হক
৯১ আর আল্লাহ্ র অংগীকার পূরণ করো যখনি তোমরা কোনো অংগীকার করে থাক, আর প্রতিজ্ঞাগুলো ভঙ্গ করো না সেগুলোর দৃঢ়ীকরণের পরে, অথচ তোমরা আল্লাহ্ কে তোমাদের মধ্যে জামিন করেছ। নিঃসন্দেহ আল্লাহ্ জানেন যা তোমরা করছ।
বাংলা উচ্চারণ
৯১ অআওফূ বি'আহ্দিল্লা-হি ইযা-'আহাত্তুম্ অলা-তান্ক্ব দ্ব ল্ আইমা-না-বা'দা তাওকীদিহা- অক্বদ্ জ্বা'আল্তুমুল্লা-হা 'আলাইকুম্ কাফীলা- ইন্নাল্লা-হা ইয়া'লামু মা-তাফ্'আলূন্।
Word by word
٩٢ وَلَا تَكُونُوا۟ كَٱلَّتِى نَقَضَتْ غَزْلَهَا مِنۢ بَعْدِ قُوَّةٍ أَنكَٰثًا تَتَّخِذُونَ أَيْمَٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِىَ أَرْبَىٰ مِنْ أُمَّةٍ إِنَّمَا يَبْلُوكُمُ ٱللَّهُ بِهِۦ وَ
আবদুস শহীদ নাসিম
৯২ তোমরা হয়োনা সেই নারীর মতো, যে মজবুত করে সূতা পাকানোর পর পাক খুলে সেগুলো নষ্ট করে দেয়। তোমরা তোমাদের শপথ পরস্পরকে ঠকানোর জন্যে ব্যবহার করে থাকো, যাতে করে একদল লোক অন্য দল থেকে অধিক লাভবান হয়। এর দ্বারা আল্লাহ তোমাদের পরীক্ষা করেন। কিয়ামতের দিন আল্লাহ তা স্পষ্টভাবে তোমাদের জন্যে প্রকাশ করে দেবেন, যে বিষয়ে তোমরা মতভেদ করতে।
Arabic, with marks
٩٢ وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِن بَعْدِ قُوَّةٍ أَنكَاثًا تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِيَ أَرْبَىٰ مِنْ أُمَّةٍ ۚ إِنَّمَا يَبْلُوكُمُ اللَّهُ بِهِ ۚ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ مَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
জহুরুল হক
৯২ আর সেই নারীর মতো হয়ো না যে তার সুতো খুলে ফেলে টুকরো টুকরো ক’রে তা মজবুত করে বোনার পরে। তোমাদের শপথগুলোকে তোমাদের মধ্যে ছলনার জন্যে তোমরা ব্যবহার করছ, যেন তোমাদের এক জাতি অন্য জাতির চাইতে ক্ষমতাশীল হতে পার। আল্লাহ্ অবশ্যই এর দ্বারা তোমাদের পরীক্ষা করছেন, আর যেন কিয়ামতের দিনে তোমাদের কাছে সুস্পষ্ট করতে পারেন যে - বিষয়ে তোমরা মতভেদ করছিলে।
বাংলা উচ্চারণ
৯২ অলা-তাকূনূ কাল্লাতী নাক্বদ্বোয়াত্ গয্লাহা-মিম্ বা'দি কুঅতিন্ আন্কা-ছা- তাত্তাখিযূনা আইমা-নাকুম্ দাখলাম্ বাইনাকুম্ আন্ তাকূনা উম্মাতুন্ হিয়া র্আবা-মিন্ উম্মাহ্ ইন্নামা-ইয়াব্লূকুমু ল্লা-হু বিহ্ অলা-ইয়ুবাইয়িনান্না লাকুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি মা-কুন্তুম্ ফীহি তাখ্তালিফূন্।
Word by word
٩٣ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَٰحِدَةً وَلَٰكِن يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنتُمْ تَعْمَلُونَ
আবদুস শহীদ নাসিম
৯৩ আল্লাহ চাইলে তিনি তোমাদের এক উম্মত বানাতে পারতেন। কিন্তু তিনি যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক পথ দেখান। তোমরা যা করছো সে বিষয়ে অবশ্যি তোমাদের জিজ্ঞাসা করা হবে।
Arabic, with marks
٩٣ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَٰكِن يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَلَتُسْأَلُنَّ عَمَّا كُنتُمْ تَعْمَلُونَ
জহুরুল হক
৯৩ আর আল্লাহ্ যদি ইচ্ছা করতেন তবে তিনি নিশ্চয়ই তোমাদের এক জাতিভুক্ত করে দিতেন, কিন্তু তিনি পথহারা হতে দেন যাকে ইচ্ছে করেন, আর যাকে ইচ্ছে সৎপথে পরিচালিত করেন। আর তোমাদের অতিঅবশ্য জিজ্ঞাসা করা হবে যা তোমরা করে যাচ্ছিলে সে - সন্বন্ধে।
বাংলা উচ্চারণ
৯৩ অ লাও শা-য়া ল্লা-হু লাজ্বা'আলাকুম্ উম্মাতাঁও ওয়া-হিদাতাঁও অলা-কিঁ ইয়ুদ্বিল্ল ু মাইঁ ইয়াশা-য়ু অইয়াহ্দী মাইঁ ইয়াশা-য়ু অলাতুস্য়ালুন্না 'আম্মা-কুন্তুম্ তা'মালূন্।
Word by word
٩٤ وَلَا تَتَّخِذُوٓا۟ أَيْمَٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوتِهَا وَتَذُوقُوا۟ ٱلسُّوٓءَ بِمَا صَدَدتُّمْ عَن سَبِيلِ ٱللَّهِ وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌ
আবদুস শহীদ নাসিম
৯৪ তোমরা পরস্পরকে ঠকানোর জন্যে তোমাদের শপথকে ব্যবহার করোনা, যদি তা করো, তবে পা অবিচল হবার পর তা পিছলে যাবে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করার কারণে শাস্তির স্বাদ আস্বাদন করবে, আর তোমাদের জন্যে মহা আযাব তো রয়েছেই।
Arabic, with marks
٩٤ وَلَا تَتَّخِذُوا أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌ بَعْدَ ثُبُوتِهَا وَتَذُوقُوا السُّوءَ بِمَا صَدَدتُّمْ عَن سَبِيلِ اللَّهِ ۖ وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌ
জহুরুল হক
৯৪ আর তোমাদের শপথগুলোকে তোমাদের মধ্যে ছলনার জন্যে ব্যবহার করো না, পাছে পা পিছলে যায় তা সুপ্রতিষ্ঠিত হবার পরে, আর তোমরা মন্দের আস্বাদ গ্রহণ করবে যেহেতু তোমরা আল্লাহ্ র পথ থেকে ফিরে গেছ, আর তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
বাংলা উচ্চারণ
৯৪ অলা-তাত্তাখিযূ য় আইমা-নাকুম্ দাখলাম্ বাইনাকুম্ ফাতাযিল্লা ক্বদামুম্ বা'দা ছুবূতিহা- অতাযূকুস্ সূ-য়া বিমা-ছোয়াদাত্তুম্ 'আন্ সাবীলিল্লা-হি অলাকুম্ 'আযাবুন্ 'আজীম্।
Word by word
٩٥ وَلَا تَشْتَرُوا۟ بِعَهْدِ ٱللَّهِ ثَمَنًا قَلِيلًا إِنَّمَا عِندَ ٱللَّهِ هُوَ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
৯৫ তোমরা আল্লাহর সাথে করা অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করোনা। নিশ্চয়ই আল্লাহর কাছে যা রয়েছে সেটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা জানতে।
Arabic, with marks
٩٥ وَلَا تَشْتَرُوا بِعَهْدِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا ۚ إِنَّمَا عِندَ اللَّهِ هُوَ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
জহুরুল হক
৯৫ আর তোমরা আল্লাহ্ র অংগীকারকে স্বল্প মূল্যে বিনিময় করো না। নিঃসন্দেহ যা আল্লাহ্ র কাছে রয়েছে তা তোমাদের জন্য শ্রেষ্ঠ, যদি তোমরা জানতে!
বাংলা উচ্চারণ
৯৫ অলা-তাশ্তারূ বি'আহ্দিল্লা-হি ছামানান্ ক্বালীলা- ইন্নামা-'ইন্দাল্লা-হি হুঅ খইরুল্লাকুম্ ইন্ কুন্তুম্ তা'লামূন্।
Word by word
٩٦ مَا عِندَكُمْ يَنفَدُ وَمَا عِندَ ٱللَّهِ بَاقٍ وَلَنَجْزِيَنَّ ٱلَّذِينَ صَبَرُوٓا۟ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
আবদুস শহীদ নাসিম
৯৬ তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যায় আর আল্লাহর কাছে যা আছে, তা অফুরন্ত। যারা সবর অবলম্বন করে আমরা তাদের আমলের চাইতেও শ্রেষ্ঠ পুরস্কার তাদের দান করবো (অথবা আমরা তাদের সর্বোত্তম আমলের ভিত্তিতে তাদের পুরস্কার দেবো।)
Arabic, with marks
٩٦ مَا عِندَكُمْ يَنفَدُ ۖ وَمَا عِندَ اللَّهِ بَاقٍ ۗ وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
জহুরুল হক
৯৬ যা তোমাদের কাছে রয়েছে তা খতম হয়ে যায়, আর যা আল্লাহ্ র কাছে আছে তা স্থায়ী। আর যারা অধ্যবসায় অবলন্বন করে তাদের পারিশ্রমিক আমরা অবশ্যই প্রদান করব তারা যা করে যাচ্ছে তার শ্রেষ্ঠ প্রতিদানরূপে।
বাংলা উচ্চারণ
৯৬ মা-'ইন্দাকুম্ ইয়ান্ফাদু অমা-'ইন্দাল্লা-হি বা-ক অলা-নাজযিয়ান্ নাল্লাযীনা ছোয়াবারূ য় আজরাহুম্ বিআহ্সানি মা-কা-নূ ইয়া'মালূন্।
Word by word
٩٧ مَنْ عَمِلَ صَٰلِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُۥ حَيَوٰةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
আবদুস শহীদ নাসিম
৯৭ যে কোনো পুরুষ বা নারী আমলে সালেহ্ করবে মুমিন অবস্থায়, আমরা অবশ্যি তাকে পবিত্র জীবন দান করবো এবং তাদেরকে তাদের আমলের চাইতে শ্রেষ্ঠ পুরস্কার দান করবো।
Arabic, with marks
٩٧ مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
জহুরুল হক
৯৭ পুরুষ অথবা নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করে, আর সে মূমিন হয়, তাকেই তবে আমরা নিশ্চয়ই জীবনধারণ করতে দেবো সুন্দর জীবনে আর তাদের পারিশ্রমিক আমরা অবশ্যই তাদের প্রদান করব তারা যা করে যাচ্ছে তার শ্রেষ্ঠ প্রতিদানরূপে।
বাংলা উচ্চারণ
৯৭ মান্ 'আমিলা ছোয়া-লিহাম্ মিন্ যাকারিন্ আও উন্ছা-অহুঅ মুমিনুন্ ফালা-নুহ্ইয়ান্নাহূ হাইয়া-তান্ ত্বোয়াইয়্যিবাতান্ অলা নাজযিইয়ান্নাহুম্ আজরহুম্ বিআহ্সানি মা-কা-নূ ইয়া'মালূন।
Word by word
٩٨ فَإِذَا قَرَأْتَ ٱلْقُرْءَانَ فَٱسْتَعِذْ بِٱللَّهِ مِنَ ٱلشَّيْطَٰنِ ٱلرَّجِيمِ
আবদুস শহীদ নাসিম
৯৮ তুমি যখন কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে।
Arabic, with marks
٩٨ فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
জহুরুল হক
৯৮ সুতরাং যখন তোমরা কুরআন পাঠ করবে তখন আল্লাহ্ র কাছে আশ্রয় চাও ভ্রষ্ট শয়তানের থেকে।
বাংলা উচ্চারণ
৯৮ ফাইযা- ক্বরতাল্ কুরআ-না ফাস্তা'ইয্ বিল্লা-হি মিনাশ্ শাইত্বোয়া-র্নি রজ্বীম্।
Word by word
٩٩ إِنَّهُۥ لَيْسَ لَهُۥ سُلْطَٰنٌ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
আবদুস শহীদ নাসিম
৯৯ যারা ঈমান আনে এবং তাদের প্রভুর উপর তাওয়াক্কুল করে তাদের উপর তার (শয়তানের) কোনো কর্তৃত্ব নেই।
Arabic, with marks
٩٩ إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
জহুরুল হক
৯৯ নিঃসন্দেহ সে - - তার কোনো আধিপত্য নেই তাদের উপরে যারা ঈমান এনেছে এবং তাদের প্রভুর উপরেই নির্ভর করছে।
বাংলা উচ্চারণ
৯৯ ইন্নাহূ লাইসা লাহূ সুলত্বোয়া-নুন্ 'আলাল্লাযীনা আ-মানূ অ 'আলা-রব্বিহিম ইয়াতাঅক্কালূন্।
Word by word
١٠٠ إِنَّمَا سُلْطَٰنُهُۥ عَلَى ٱلَّذِينَ يَتَوَلَّوْنَهُۥ وَٱلَّذِينَ هُم بِهِۦ مُشْرِكُونَ
আবদুস শহীদ নাসিম
১০০ সে তো কর্তৃত্ব খাটায় কেবল তাদের উপর, যারা তাকে অলি (অভিভাবক) বানিয়ে নিয়েছে এবং যারা মুশরিক।
Arabic, with marks
١٠٠ إِنَّمَا سُلْطَانُهُ عَلَى الَّذِينَ يَتَوَلَّوْنَهُ وَالَّذِينَ هُم بِهِ مُشْرِكُونَ
জহুরুল হক
১০০ তার আধিপত্য তো কেবল তাদের উপরে যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করছে, আর সেই লোকদের যারা তাঁর সঙ্গে অংশী দাঁড় করায়।
বাংলা উচ্চারণ
১০০ ইন্নামা-সুল্ত্বোয়া-নুহূ 'আলাল্লাযীনা ইয়াতাঅল্লাওনাহূ অল্লাযীনাহুম্ বিহী মুশ্রিকূন্।
Word by word
١٠١ وَإِذَا بَدَّلْنَآ ءَايَةً مَّكَانَ ءَايَةٍ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مُفْتَرٍۭ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
১০১ আমরা যখন একটি আয়াতের বদলে আরেকটি আয়াত উপস্থিত করি, আর আল্লাহই অধিক জানেন তিনি কী নাযিল করেন, তখন তারা বলে: ‘তুমি তো একজন মিথ্যা রচনাকারী।’ বরং তাদেরই অধিকাংশ লোক জানেনা।
Arabic, with marks
١٠١ وَإِذَا بَدَّلْنَا آيَةً مَّكَانَ آيَةٍ ۙ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنتَ مُفْتَرٍ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
জহুরুল হক
১০১ আর যখন আমরা বদল করে আনি একটি আয়াত অন্য আয়াতের স্থলে, আর আল্লাহ্ ভাল জানেন যা তিনি অবতারণ করছেন, তারা বলে - - ''নিঃসন্দেহ তুমি একজন জালিয়াত।’’ কিন্তু তাদের অধিকাংশই জানে না।
বাংলা উচ্চারণ
১০১ অ ইযা-বাদ্দাল্না য়আ-ইয়াতাম্ মাকা-না আ-ইয়াতিঁও অল্লা-হু আ'লামু বিমা-'ইয়ুনায্যিলু ক্ব-লূয় ইন্নামা য়আন্তা মুর্ফ্তা বাল্ আক্ছারুহুম্ লা-ইয়া'লামূন্।
Word by word
١٠٢ قُلْ نَزَّلَهُۥ رُوحُ ٱلْقُدُسِ مِن رَّبِّكَ بِٱلْحَقِّ لِيُثَبِّتَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
আবদুস শহীদ নাসিম
১০২ তুমি বলো, তোমার প্রভুর কাছ থেকে তা (আল - কুরআন) সত্যসহ নাযিল করে রুহুল কুদুস (জিবরিল) ঈমানদারদের বিশ্বাসকে মজবুত করার জন্যে। তাছাড়া এটি একটি পথ নির্দেশ এবং সুসংবাদ মুসলিমদের জন্যে।
Arabic, with marks
١٠٢ قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِن رَّبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
জহুরুল হক
১০২ তুমি বলো যে রুহুল কুদুস তোমার প্রভুর কাছ থেকে সত্যসহ এটি অবতারণ করেছে যেন তিনি দৃঢ়প্রতিষ্ঠিত করতে পারেন তাদের যারা ঈমান এনেছে, আর পথনির্দেশ ও সুসংবাদরূপে আত্মসমর্পণকারীদের জন্য।
বাংলা উচ্চারণ
১০২ কুল্ নায্যালাহূ রূহুল্ কুদুসি র্মি রব্বিকা বিল্ হাককি লিইয়ুছাব্বিতাল্লাযীনা আ-মানূ অহুদাওঁ অবুশ্রা- লিল্মুস্লিমীন্।
Word by word
١٠٣ وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٌ لِّسَانُ ٱلَّذِى يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِىٌّ وَهَٰذَا لِسَانٌ عَرَبِىٌّ مُّبِينٌ
আবদুস শহীদ নাসিম
১০৩ আমরা জানি, তারা (তোমার সম্পর্কে) বলে: ‘তাকে শিক্ষা দেয় তো একজন মানুষ।১’ তারা যার প্রতি একথা আরোপ করে সে তো একজন অনারব, অথচ এ কুরআন সুস্পষ্ট আরবি ভাষায়।
Arabic, with marks
١٠٣ وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ ۗ لِّسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَٰذَا لِسَانٌ عَرَبِيٌّ مُّبِينٌ
জহুরুল হক
১০৩ আর আমরা অবশ্যই জানি যে তারা বলে - - ''নিঃসন্দেহ তাঁকে তো কোনো এক মানুষ শেখায়।’’ ওরা যার প্রতি ইঙ্গিত করে তার ভাষা ভিন্নদেশীয়, অথচ এটি পরিস্কার আরবী ভাষা।
বাংলা উচ্চারণ
১০৩ অ লাক্বদ্ না'লামু আন্নাহুম্ ইয়া কুলূনা ইন্নামা-ইয়ু'আল্লিমুহূ বার্শা লিসা-নু ল্লাযী ইয়ুল্হিদূনা ইলাইহি 'আজ্বামিইয়ু্যঁও অহা-যা- লিসা-নুন্ 'আরাবিয়্যুম্ মুবীন্।
Word by word
١٠٤ إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَا يَهْدِيهِمُ ٱللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
আবদুস শহীদ নাসিম
১০৪ যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনেনা, আল্লাহ তাদের সঠিক পথ দেখাননা। তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।
Arabic, with marks
١٠٤ إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ لَا يَهْدِيهِمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
জহুরুল হক
১০৪ নিঃসন্দেহ যারা আল্লাহ্ র বাণীসমূহে বিশ্বাস করে না আল্লাহ্ তাদের পথ দেখাবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।
বাংলা উচ্চারণ
১০৪ ইন্নাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিআ-ইয়া-তিল্লা-হি লা-ইয়াহ্দী হিমুল্ লা-হু অলাহুম্ 'আযা-বুন্ আলীম্।
Word by word
١٠٥ إِنَّمَا يَفْتَرِى ٱلْكَذِبَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰذِبُونَ
আবদুস শহীদ নাসিম
১০৫ মিথ্যা রচনা করে তো তারা, যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনেনা। তারাই হলো মিথ্যাবাদী।
Arabic, with marks
١٠٥ إِنَّمَا يَفْتَرِي الْكَذِبَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْكَاذِبُونَ
জহুরুল হক
১০৫ কেবল তারাই মিথ্যা উদ্ভাবন করে যারা আল্লাহ্ র বাণীসমূহে বিশ্বাস করে না, আর তারা নিজেরাই হচ্ছে মিথ্যাবাদী।
বাংলা উচ্চারণ
১০৫ ইন্নামা- ইয়াফ্তারিল্ কাযিবাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিআ-ইয়া-তি ল্লা-হি অউলা-য়িকা হুমুল্ কা-যিবূন্।
Word by word
١٠٦ مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعْدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُۥ مُطْمَئِنٌّۢ بِٱلْإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ ٱللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
আবদুস শহীদ নাসিম
১০৬ যে কেউ ঈমান আনার পর আল্লাহর সাথে কুফুরি করবে এবং কুফুরির জন্যে তার হৃদয়কে উদার রাখবে, তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্যে রয়েছে বিরাট আযাব। তবে ঐ ব্যক্তি নয়, যাকে (কুফরির জন্যে) বাধ্য করা হয়েছে এবং যার হৃদয় ঈমানের উপর অটল।
Arabic, with marks
١٠٦ مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ وَلَٰكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
জহুরুল হক
১০৬ আর যে আল্লাহতে অবিশ্বাস পোষণ করে তার বিশ্বাস স্থাপনের পরে, - - সে ছাড়া যে বাধ্য হয় অথচ তার হৃদয় ঈমানে অবিচলিত থাকে - - কিন্তু তার ক্ষেত্রে যে অবিশ্বাসের জন্য বক্ষ প্রসারিত করে, তাদের উপরেই তবে আল্লাহ্ র ক্রোধ, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
বাংলা উচ্চারণ
১০৬ মান কাফারা বিল্লা-হি মিম্ বা'দি ঈমা-নিহী য় ইল্লা-মান্ উক্রিহা-অক্বল্বুহূ মুত্বমায়িন্ন ুম্ বিল্ঈমা-নি অলা-কিম্মান্ শারহা বিল্কুফ্রি ছোয়াদ্রন্ ফা'আলাইহিম্ গাদ্বোয়াবুম্ মিনাল্লা-হি অলাহুম্ 'আযা-বুন্ 'আজীম্।
Word by word
١٠٧ ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱسْتَحَبُّوا۟ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْءَاخِرَةِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ
আবদুস শহীদ নাসিম
১০৭ এর কারণ, তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় এবং আল্লাহ কাফিরদের সঠিক পথ দেখান না।
Arabic, with marks
١٠٧ ذَٰلِكَ بِأَنَّهُمُ اسْتَحَبُّوا الْحَيَاةَ الدُّنْيَا عَلَى الْآخِرَةِ وَأَنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
জহুরুল হক
১০৭ এটি এইজন্য যে তারা এই দুনিয়ার জীবনকে পরকালের চেয়ে বেশী ভালবাসে, আর এইজন্য যে আল্লাহ্ অবিশ্বাসী সম্প্রদায়কে, পথ দেখান না।
বাংলা উচ্চারণ
১০৭ যা-লিকা বিআন্নাহুমুস্ তাহাব্বুল্ হা ইয়া-তাদ্ দুন্ইয়া- 'আলাল্ আ-খিরাতি অআন্নাল্লা-হা লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ কা-ফিরীন্।
Word by word
١٠٨ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَٰرِهِمْ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ
আবদুস শহীদ নাসিম
১০৮ এরা সেইসব লোক, আল্লাহ যাদের হৃদয়ে, কানে এবং চোখে সীলমোহর মেরে দিয়েছেন। এরাই গাফিল।
Arabic, with marks
١٠٨ أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ
জহুরুল হক
১০৮ এরাই তারা যাদের হৃদয়ের উপরে ও যাদের কানের উপরে ও যাদের চোখের উপরে আল্লাহ্ মোহর মেরে দিয়েছেন, আর তারা নিজেরাই হচ্ছে বেখেয়াল।
বাংলা উচ্চারণ
১০৮ উলা-য়িকাল্ লাযীনা ত্বোয়াবা'আল্লা-হু 'আলা-কুলূবিহিম্ অসাম্'ইহিম্ অ আব্ছোয়া-রিহিম্ অউলা-য়িকা হুমুল্ গ-ফিলূন্।
Word by word
١٠٩ لَا جَرَمَ أَنَّهُمْ فِى ٱلْءَاخِرَةِ هُمُ ٱلْخَٰسِرُونَ
আবদুস শহীদ নাসিম
১০৯ নিশ্চিতই আখিরাতে এরা হবে ক্ষতিগ্রস্ত।
Arabic, with marks
١٠٩ لَا جَرَمَ أَنَّهُمْ فِي الْآخِرَةِ هُمُ الْخَاسِرُونَ
জহুরুল হক
১০৯ কোনো সন্দেহ নেই যে পরকালে তারা নিজেরাই হবে ক্ষতিগ্রস্ত।
বাংলা উচ্চারণ
১০৯ লা-জ্বারামা আন্নাহুম্ ফিল্ আ-খিরতি হুমুল্ খ-সিরূন্।
Word by word
١١٠ ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا۟ مِنۢ بَعْدِ مَا فُتِنُوا۟ ثُمَّ جَٰهَدُوا۟ وَصَبَرُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ
আবদুস শহীদ নাসিম
১১০ যারা নির্যাতিত হবার পর হিজরত করেছে, তারপর জিহাদ করেছে এবং অটল থেকেছে, তোমার প্রভু এই অটল থাকার পর তাদের প্রতি অবশ্যি পরম ক্ষমাশীল দয়াবান।
Arabic, with marks
١١٠ ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا مِن بَعْدِ مَا فُتِنُوا ثُمَّ جَاهَدُوا وَصَبَرُوا إِنَّ رَبَّكَ مِن بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ
জহুরুল হক
১১০ তারপর তোমার প্রভু নিশ্চয়ই - - যারা হিজরত করে নির্যাতিত হবার পরে, তারপর জিহাদ করে ও অধ্যবসায় চালায় - - নিঃসন্দেহ তোমার প্রভু এর পরে অবশ্যই পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১১০ ছুম্মা ইন্না রব্বাকা লিল্লাযীনা হা-জ্বারূ মিম্ বা'দি মা-ফুতিনূ ছুম্মা জ্বা-হাদূ অছবারূ য় ইন্না রব্বাকা মিম্ বা'দিহা-লাগফূর্রু রহীম্।
Word by word
١١١ يَوْمَ تَأْتِى كُلُّ نَفْسٍ تُجَٰدِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
১১১ স্মরণ করো, সেদিন প্রত্যেক ব্যক্তিই নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে আসবে এবং প্রত্যেককেই তার কর্মের পূর্ণ প্রতিফল দেয়া হবে এবং তাদের প্রতি কোনো প্রকার যুলুম করা হবেনা।
Arabic, with marks
١١١ ۞ يَوْمَ تَأْتِي كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
জহুরুল হক
১১১ সেইদিন প্রত্যেক সত্ত্বা আপন আত্মার জন্য ওকালতি ক’রে আসবে, আর প্রত্যেক সত্ত্বাকে পুরো প্রাপ্য দেওয়া হবে যা সে করেছে তার জন্য, আর তাদের প্রতি অন্যায় করো হবে না।
বাংলা উচ্চারণ
১১১ ইয়াওমা তাতী কুল্লু নাফ্সিন্ তুজ্বা-দিলু 'আন্ নাফ্সিহা-অতুঅফ্ফা-কুল্লু নাফ্সিম্ মা-'আমিলাত্ অহুম্ লা-ইয়ুজ্লামূন্।
Word by word
١١٢ وَضَرَبَ ٱللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ ءَامِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلْجُوعِ وَٱلْخَوْفِ بِمَا كَانُوا۟
আবদুস শহীদ নাসিম
১১২ আল্লাহ উপমা দিচ্ছেন একটি জনপদের, যেটি ছিলো নিরাপদ নিশ্চিন্ত। সেখানে আসতো সবদিক থেকে প্রচুর জীবনোপকরণ। তারপর সেই জনপদ আল্লাহর প্রতি কুফুরি করলো, ফলে তাদের কর্মকান্ডের জন্যে আল্লাহ তাদের আস্বাদন করান ক্ষুধা ও ভয়ের পোশাক।
Arabic, with marks
١١٢ وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ
জহুরুল হক
১১২ আর আল্লাহ্ একটি উপমা ছুড়ঁছেন - - একটি শহর যা নিরাপত্তায় ও নিশ্চিন্তে ছিল, এর রিযেক সব দিক থেকে প্রচুর পরিমাণে এর কাছে আসত, তারপর আল্লাহ্ র অনুগ্রহাবলী সন্বন্ধে সে অকৃতজ্ঞ হলো, কাজেই তারা যা করে চলেছিল সেজন্য আল্লাহ্ তাকে আস্বাদন করালেন ক্ষুধার আবরণ দিয়ে ও ভয় দিয়ে।
বাংলা উচ্চারণ
১১২ অদ্বোয়ারাবাল্লা-হু মাছালান্ র্ক্বইয়াতান্ কা-নাত্ আ-মিনাতাম্ মুত্ব্মায়িন্নাতাঁই ইয়াতীহা-রিয্ক্বুহা-রগদাম্ মিন্ কুল্লি মাকা-নিন্ ফাকাফারত্ বিআন্'ঊমিল্লা-হি ফাআযা-ক্বহাল্লা-হু লিবা-সাল্ জু'ঈ অল্খওফি বিমা-কানূ ইয়াছ্না'ঊন্।
Word by word
١١٣ وَلَقَدْ جَآءَهُمْ رَسُولٌ مِّنْهُمْ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ وَهُمْ ظَٰلِمُونَ
আবদুস শহীদ নাসিম
১১৩ তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রসূল এসেছিল, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করে। ফলে তাদের পাকড়াও করে আযাব। আর তারা ছিলো যালিম।
Arabic, with marks
١١٣ وَلَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مِّنْهُمْ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظَالِمُونَ
জহুরুল হক
১১৩ আর আলবৎ তাদের কাছে তাদের মধ্যে থেকে একজন রসূল এসেছিলেন, কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সুতরাং শাস্তি তাদের পাকড়াও করল যখন তারা ছিল অন্যায়কারী।
বাংলা উচ্চারণ
১১৩ অ লাক্বদ্ জ্বা-য়াহুম্ রসূলুম্ মিন্হুম্ ফাকায্যাবূহু ফাআখাযাহুমুল্ 'আযা-বু অহুম্ জোয়া-লিমূন্।
Word by word
١١٤ فَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلًا طَيِّبًا وَٱشْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
আবদুস শহীদ নাসিম
১১৪ আল্লাহ তোমাদের যে হালাল ও উত্তম জীবিকা দিয়েছেন তা থেকে তোমরা খাও এবং তোমরা আল্লাহর নিয়ামতের শোকর আদায় করো যদি তোমরা কেবল তাঁরই ইবাদত করে থাকো।
Arabic, with marks
١١٤ فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
জহুরুল হক
১১৪ অতএব আল্লাহ্ তোমাদের যে - সব বৈধ ও পবিত্র রিযেক দিয়েছেন তা থেকে তোমরা আহার করো, আর আল্লাহ্ ব অনুগ্রহাবলীর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন কর যদি তোমরা তাঁকেই উপাসনা করে থাকো।
বাংলা উচ্চারণ
১১৪ ফাকুলূ মিম্মা-রযাক্বকুমুল্লা-হু হালা-লান্ ত্বোয়াইয়্যিবাঁও অশ্কুরূ নি'মাতাল্লা-হি ইন্ কুন্তুম্ ইয়্যা-হু তা'বুদূন্।
Word by word
١١٥ إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
আবদুস শহীদ নাসিম
১১৫ নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্যে হারাম করেছেন মৃত প্রাণী, (প্রবাহিত) রক্ত, শুয়োরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করা হয়েছে তা। তবে কেউ যদি অনন্যোপায় হয়ে পড়ে এবং সে যদি বিদ্রোহ কিংবা সীমালংঘন না করে কিছু খেয়ে নেয় (তার দোষ হবেনা), নিশ্চয়ই আল্লাহ মহাক্ষমাশীল দয়াময়।
Arabic, with marks
١١٥ إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
জহুরুল হক
১১৫ নিঃসন্দেহ তিনি তোমাদের জন্য অবৈধ করেছেন যা নিজে মরে, ও রক্ত, ও শূকরের মাংস, আর যা হালাল করা হয়েছে তার উপরে আল্লাহ্ র নাম ছাড়া, কিন্তু যে কেউ চাপে পড়েছে, অবাধ্য না হয়ে বা মাত্রা না ছাড়িয়ে, তবে আল্লাহ্ নিঃসন্দেহ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১১৫ ইন্নামা-র্হারামা 'আলাইকুমুল্ মাইতাতা অদ্দামা অ লাহ্মাল্ খিন্যীরি অমা য় উহিল্লা লিগইরিল্লা-হি বিহী ফামানিদ্ব্ত্বরু র-গইরা বা-গিঁও 'আদিন ফাইন্নাল্লা-হা গফুরুর রহীম্।
Word by word
١١٦ وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ ٱلْكَذِبَ هَٰذَا حَلَٰلٌ وَهَٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ إِنَّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ لَا يُفْلِحُونَ
আবদুস শহীদ নাসিম
১১৬ তোমাদের জবান মিথ্যারোপ করে বলে, এটা হালাল আর এটা হারাম, তোমরা এভাবে আল্লাহর প্রতি মিথ্যারোপ করোনা। যারা মিথ্যা রচনা করে আল্লাহর উপর আরোপ করে তারা কখনো সফল হবেনা।
Arabic, with marks
١١٦ وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَٰذَا حَلَالٌ وَهَٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوا عَلَى اللَّهِ الْكَذِبَ ۚ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ
জহুরুল হক
১১৬ আর যেহেতু তোমাদের জিহবা মিথ্যা বলায় পটু, তাই তোমরা বলো না - - ''এটি বৈধ ও এটি অবৈধ’’, - - আল্লাহ্ র নামে মিথ্যা আরোপ ক’রে। নিঃসন্দেহ যারা আল্লাহ্ র নামে মিথ্যা রচনা করে তারা উন্নতিলাভ করবে না।
বাংলা উচ্চারণ
১১৬ অলা-তাকুলূ লিমা-তাছিফু আল্সিনাতুকুমুল্ কাযিবা হাযা-হালা-লুঁও অহাযা-হারমূল্ লিতাফ্তারূ আ'লাল্লা-হিল্ কাযিব্ ইন্নাল্ লাযীনা ইয়াফ্তারূনা 'আলাল্লা-হিল কাযিবা লা-ইয়ুফ্লিহূন্।
Word by word
١١٧ مَتَٰعٌ قَلِيلٌ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
আবদুস শহীদ নাসিম
১১৭ তাদের ভোগ বিলাস সামান্য ক’দিনের এবং তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।
Arabic, with marks
١١٧ مَتَاعٌ قَلِيلٌ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
জহুরুল হক
১১৭ সামান্য সুখ - সম্ভোগ, আর তাদের জন্য মর্মন্তুদ শাস্তি।
বাংলা উচ্চারণ
১১৭ মাতা-'উন্ ক্বলীলুঁও অ লাহুম্ 'আযা-বুন্ আলীম্।
Word by word
١١٨ وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِن قَبْلُ وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
আবদুস শহীদ নাসিম
১১৮ ইহুদিদের জন্যে আমরা সে সবই হারাম করেছিলাম, যা তোমার কাছে আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি। আমরা তাদের প্রতি কোনো যুলুম করিনি, বরং তারাই নিজেদের প্রতি যুলুম করেছিল।
Arabic, with marks
١١٨ وَعَلَى الَّذِينَ هَادُوا حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِن قَبْلُ ۖ وَمَا ظَلَمْنَاهُمْ وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ
জহুরুল হক
১১৮ আর যারা ইহুদী মত পোষণ করে তাদের জন্য যা আমরা অবৈধ করেছিলাম তা ইতিপূর্বে তোমার কাছে আমরা বর্ণনা করেছি, আর তাদের প্রতি আমরা কোনো অন্যায় করি নি, বরং তারা তাদের নিজেদের প্রতিই অন্যায় করছিল।
বাংলা উচ্চারণ
১১৮ অ 'আলাল্ লাযীনা হা-দূ র্হারাম্না-মা-ক্বাছোয়াছ্না 'আলাইকা মিন্ ক্বব্লু অমা জোয়ালাম্না-হুম্ অলা-কিন্ কা-নূ য় আন্ফুসাহুম্ ইয়াজ্লিমূন্।
Word by word
١١٩ ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا۟ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٍ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ
আবদুস শহীদ নাসিম
১১৯ যারা অজ্ঞতাবশত পাপ কাজ করে, তারপরে তওবা করে এবং নিজেদেরকে এস্লাহ (সংশোধন) করে নেয়, নিশ্চয়ই তোমার প্রভু মহাক্ষমাশীল, দয়াময়।
Arabic, with marks
١١٩ ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوا مِن بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا إِنَّ رَبَّكَ مِن بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ
জহুরুল হক
১১৯ অতঃপর নিঃসন্দেহ তোমার প্রভু - - যারা অজ্ঞতাবশতঃ পাপ করে, এবং তার পরে ফেরে ও সৎকর্ম করে, তাদের জন্য তোমার প্রভু নিশ্চয়ই এর পরে পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১১৯ ছুম্মা ইন্না রব্বাকা লিল্লাযীনা 'আমিলুস্ সূ-য়া-বিজ্বাহা-লাতিন ছুম্মা তা-বূ মিম্ বা'দি যা-লিকা অআছ্লাহূ য় ইন্না রব্বাকা মিম্ বা'দিহা- লাগফূরুর রহীম্।
Word by word
١٢٠ إِنَّ إِبْرَٰهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِّلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ ٱلْمُشْرِكِينَ
আবদুস শহীদ নাসিম
১২০ ইবরাহিম ছিলো একাই একটি উম্মত, আল্লাহর অনুগত, নিষ্ঠাবান এবং সে মুশরিকদের অন্তরভুক্ত ছিলনা।
Arabic, with marks
١٢٠ إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِّلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ
জহুরুল হক
১২০ নিঃসন্দেহ ইব্রাহীম ছিলেন এক সম্প্রদায়, আল্লাহ্ র অনুগত, একনিষ্ঠ। আর তিনি বহুখোদাবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না, - -
বাংলা উচ্চারণ
১২০ ইন্না ইব্রা-হীমা কা-না উম্মাতান্ ক্ব-নিতাল্লিল্লা-হি হানীফা- অলাম্ ইয়াকু মিনাল্ মুশ্রিকীন্।
Word by word
١٢١ شَاكِرًا لِّأَنْعُمِهِ ٱجْتَبَىٰهُ وَهَدَىٰهُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
আবদুস শহীদ নাসিম
১২১ সে ছিলো আল্লাহর নিয়ামতরাজির জন্যে কৃতজ্ঞ। তিনি তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সিরাতুল মুস্তাকিমের উপর।
Arabic, with marks
١٢١ شَاكِرًا لِّأَنْعُمِهِ ۚ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
জহুরুল হক
১২১ তাঁর অনুগ্রহাবলীর জন্য কৃতজ্ঞ। তিনি তাঁকে পরিচালিত করেছিলেন সহজ - সঠিক পথের দিকে।
বাংলা উচ্চারণ
১২১ শা-কিরাল্ লিআন্'উমিহ্ ইজতাবা-হু অ হাদা-হু ইলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্।
Word by word
١٢٢ وَءَاتَيْنَٰهُ فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَإِنَّهُۥ فِى ٱلْءَاخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ
আবদুস শহীদ নাসিম
১২২ আমরা তাকে দুনিয়ায় দিয়েছিলাম কল্যাণ এবং নিশ্চয়ই আখিরাতেও সে থাকবে সালেহ্ লোকদের অন্তরভুক্ত।
Arabic, with marks
١٢٢ وَآتَيْنَاهُ فِي الدُّنْيَا حَسَنَةً ۖ وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ
জহুরুল হক
১২২ আর আমরা তাঁকে দুনিয়াতে কল্যাণ দিয়েছিলাম, আর তিনি পরকালেও নিশ্চয়ই হচ্ছেন সাধুপুরুষদের অন্তর্ভুক্ত।
বাংলা উচ্চারণ
১২২ অ আ-তাইনা-হু ফিদ্ দুন্ইয়া-হাসানাহ্ অ ইন্নাহূ ফিল্ আ-খিরতি লামিনাছ্ ছোয়া-লিহীন্।
Word by word
١٢٣ ثُمَّ أَوْحَيْنَآ إِلَيْكَ أَنِ ٱتَّبِعْ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ
আবদুস শহীদ নাসিম
১২৩ তারপর আমরা তোমাকে অহির মাধ্যমে নির্দেশ দিয়েছি: তুমি নিষ্ঠাবান ইবরাহিমের মিল্লাতের (আদর্শের) অনুসরণ করো। সে মুশরিকদের অন্তরভুক্ত ছিলনা।
Arabic, with marks
١٢٣ ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
জহুরুল হক
১২৩ অতঃপর আমরা তোমার কাছে প্রত্যাদেশ দিয়েছিলাম এই বলে - - ''একনিষ্ঠ ইব্রাহীমের ধর্মমতের অনুসরণ কর, আর তিনি বহুখোদাবাদীদের মধ্যেকার ছিলেন না।’’
বাংলা উচ্চারণ
১২৩ ছুম্মা আওহাইনা য় ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রা-হীমা হানীফা- অমা কা-না মিনাল্ মুশরিকীন্।
Word by word
١٢٤ إِنَّمَا جُعِلَ ٱلسَّبْتُ عَلَى ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ وَإِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
আবদুস শহীদ নাসিম
১২৪ শনিবার পালন বাধ্যতামূলক করা হয়েছিল তাদের জন্যে, যারা এ নিয়ে মতভেদ করতো। তারা যে বিষয়ে মতভেদ করতো তোমার প্রভু অবশ্যি সে বিষয়ে কিয়ামতের দিন তাদের মধ্যে ফায়সালা করবেন।
Arabic, with marks
١٢٤ إِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَى الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ ۚ وَإِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ
জহুরুল হক
১২৪ নিঃসন্দেহ সাব্বাতের নিয়ম ধার্য করা হয়েছিল কেবল তাদের জন্য যারা এ - সন্বন্ধে মতভেদ করেছিল। আর তোমার প্রভু অবশ্যই তাদের মধ্যে কিয়ামতের দিনে মীমাংসা করে দেবেন যে - বিষয়ে ওরা মতভেদ করত সেই বিষয়ে।
বাংলা উচ্চারণ
১২৪ ইন্নামা-জুঈ'লাস্ সাব্তু 'আলাল্ লাযীনাখ্ তালাফূ ফীহ্ অইন্না রব্বাকা লা ইয়াহ্কুমু বাইনাহুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি ফীমা- কা-নূ ফীহি ইয়াখ্তালিফূন্।
Word by word
١٢٥ ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ وَجَٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
আবদুস শহীদ নাসিম
১২৫ তোমার প্রভুর পথের দিকে মানুষকে দাওয়াত দাও হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করবে উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার প্রভু জানেন, কারা সঠিক পথ থেকে বিপথগামী হয়, আর সঠিক পথ প্রাপ্তদেরও তিনি ভালোভাবে জানেন।
Arabic, with marks
١٢٥ ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
জহুরুল হক
১২৫ তোমার প্রভুর রাস্তায় আহ্বান করো জ্ঞান ও সুষ্ঠু উপদেশের দ্বারা, আর তাদের সাথে পর্যালোচনা কর এমনভাবে যা শ্রেষ্ঠ। নিঃসন্দেহ তোমার প্রভু স্বয়ং ভাল জানেন তাকে যে তাঁর পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর তিনি ভাল জানেন সৎপথাবলন্বীদের।
বাংলা উচ্চারণ
১২৫ উদ্'ঊ ইলা-সাবীলি রব্বিকা বিল্হিক্মাতি অল্ মাও'ইজোয়াতিল্ হাসানাতি অ জ্বা-দিল্হুম্ বিল্লাতী হিয়া আহ্সান্ ইন্না রব্বাকা হুঅ আ'লামু বিমান্ দ্বোয়াল্লা 'আন্ সাবীলিহী অ হুঅ আ'লামু বিল্মুহ্তাদীন্।
Word by word
١٢٦ وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا۟ بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِۦ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّٰبِرِينَ
আবদুস শহীদ নাসিম
১২৬ তোমরা যদি তাদের থেকে প্রতিশোধ নিতে চাও, তবে ঠিক ততোখানি নেবে যতোটা শাস্তি তোমাদের দেয়া হয়েছে। তবে তোমরা যদি সহনশীল হও, সহনশীলদের জন্যে সেটা অবশ্যি উত্তম।
Arabic, with marks
١٢٦ وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِ ۖ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّابِرِينَ
জহুরুল হক
১২৬ আর যদি তোমরা আঘাত দাও তবে আঘাত দিয়ো যেমন তোমাদের আঘাত দেওয়া হয়েছিল তেমনিভাবে। আর যদি তোমরা অধ্যাবসায় অবলন্বন কর সেটি তাহলে অধ্যবসায়ীদের জন্য আরো ভাল।
বাংলা উচ্চারণ
১২৬ অইন্ 'আ-ক্বব্তুম্ ফা'আ-ক্বিবূ বিমিছ্লি মা 'ঊক্ব্ব্তিম্ বিহ্ অলায়িন্ ছর্বাতুম্ লাহুঅ খইরুল্লিছ্ছোয়া-বিরীন্।
Word by word
١٢٧ وَٱصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِٱللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِى ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ
আবদুস শহীদ নাসিম
১২৭ সহনশীল হও, কারণ তোমার সহনশীলতা তো আল্লাহর সাহায্যেই পেয়েছো। তাদের জন্যে দু:খ করোনা এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনকেও সংকুচিত করোনা।
Arabic, with marks
١٢٧ وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ ۚ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ
জহুরুল হক
১২৭ আর তুমি অধ্যবসায় অবলন্বন কর, আর তোমার অধ্যবসায় আল্লাহ্ থেকে বৈ নয়, আর তুমি তাদের কারণে আফসোস করো না, আর তুমি মনঃক্ষুন্ন হয়ো না তারা যা চক্রান্ত করে সেজন্য।
বাংলা উচ্চারণ
১২৭ অর্ছ্বি অমা- ছোয়াব্রুকা ইল্লা-বিল্লা-হি অলা- তাহ্যান্ 'আলাইহিম্ অলা-তাকু ফী দ্বোয়াইক্বিম্ মিম্মা-ইয়াম্কুরূন্।
Word by word
١٢٨ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلَّذِينَ ٱتَّقَوا۟ وَّٱلَّذِينَ هُم مُّحْسِنُونَ
আবদুস শহীদ নাসিম
১২৮ আল্লাহ তাদের সাথেই রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা কল্যাণপরায়ণ।
Arabic, with marks
١٢٨ إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوا وَّالَّذِينَ هُم مُّحْسِنُونَ
জহুরুল হক
১২৮ নিঃসন্দেহ আল্লাহ্ তাদের সাথে রয়েছেন যারা ধর্মপরায়ণতা অবলন্বন করে ও যারা স্বয়ং সৎকর্মপরায়ণ।
বাংলা উচ্চারণ
১২৮ ইন্নাল্লা-হা মা'আল্লাযীনাত্তাক্বও অল্লাযীনা হুম্ মুহ্সিনূন্।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report