الحج , choose another chapter
الحج
Chapter 22, 78 verses
Word by word
ইসলামিক ফাউন্ডেশন
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
Word by word
١ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ ٱلسَّاعَةِ شَىْءٌ عَظِيمٌ
ইসলামিক ফাউন্ডেশন
১ হে মানুষ! ভয় কর তোমাদের প্রতিপালককে; কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার!
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়্যুহান্না-সুত্তাকু রব্বাকুম্ ইন্না যাল্যালাতাস্ সা-'আতি শাইয়্যুন্ 'আজীম্।
Word by word
٢ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّآ أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٌ
ইসলামিক ফাউন্ডেশন
২ যেদিন তোমরা উহা প্রত্যক্ষ করিবে সেই দিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মৃত হইবে তাহার দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তাহার গর্ভপাত করিয়া ফেলিবে ; মানুষকে দেখিবে নেশাগ্রস্তসদৃশ, যদিও উহারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহ্ র শাস্তি কঠিন।
বাংলা উচ্চারণ
২ ইয়াওমা তারওনাহা- তায্হালু কুল্লু র্মুদ্বি'আতিন্ 'আম্মা য় র্আদ্বোয়া'আত্ অ তাদ্বোয়া'ঊ কুল্লু যা-তি হাম্লিন্ হাম্লাহা- অ তারন্না-সা সুকার-অমা-হুম্ বিসুকা-র-অলা-কিন্না 'আযা-বা ল্লা-হি শাদীদ্।
Word by word
٣ وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَٰنٍ مَّرِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
৩ মানুষের মধ্যে কতক অজ্ঞানতাবশত আল্লাহ্ সম্বন্ধে বিতণ্ডা করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের,
বাংলা উচ্চারণ
৩ অ মিনান্ না-সি মাইঁ ইয়ুজ্বা-দিলু ফীল্লা-হি বিগইরি 'ইল্মিওঁ অইয়াত্তাবি'উ কুল্লা শাইত্বোয়া-নিম্ মারীদ্।
Word by word
٤ كُتِبَ عَلَيْهِ أَنَّهُۥ مَن تَوَلَّاهُ فَأَنَّهُۥ يُضِلُّهُۥ وَيَهْدِيهِ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ
ইসলামিক ফাউন্ডেশন
৪ তাহার সম্বন্ধে এই নিয়ম করিয়া দেওয়া হইয়াছে যে, যে কেহ তাহার সঙ্গে বন্ধুত্ব করিবে সে তাহাকে পথভ্রষ্ট করিবে এবং তাহাকে পরিচালিত করিবে প্রজ্বলিত অগ্নির শাস্তির দিকে।
বাংলা উচ্চারণ
৪ কুতিবা 'আলাইহি আন্নাহূ মান্ তাওয়াল্লা-হু ফাআন্নাহূ ইয়ুদ্বিল্লুহূ অ ইয়াহ্দীহি ইলা-'আযা-বিস্ সা'র্ঈ।
Word by word
٥ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمْ فِى رَيْبٍ مِّنَ ٱلْبَعْثِ فَإِنَّا خَلَقْنَٰكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَ
ইসলামিক ফাউন্ডেশন
৫ হে মানুষ ! পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিগ্ধ হও তবে অবধান কর - আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে, তাহার পর শুক্র হইতে, তাহার পর ‘আলাকা’ হইতে, তাহার পর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোশত্পিণ্ড হইতে - তোমাদের নিকট ব্যক্ত করিবার জন্য, আমি যাহা ইচ্ছা করি তাহা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিত রাখি, তাহার পর আমি তোমাদেরকে শিশুরূপে বাহির করি, পরে যাহাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কাহারও কাহারও মৃত্যু ঘটান হয় এবং তোমাদের মধ্যে কাহাকেও কাহাকেও প্রত্যাবৃত্ত করা হয় হীনতম বয়সে, যাহার ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে দেখ শুষ্ক, অতঃপর উহাতে আমি বারি বর্ষণ করিলে উহা শস্য - শ্যামলা হইয়া আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ;
বাংলা উচ্চারণ
৫ ইয়া য় আইয়্যুহান্না-সু ইন্ কুন্তুম্ ফী রইবিম্ মিনাল্ বাছি ফাইন্না- খলাক্বনা-কুম্ মিন্ তুরা-বিন্ ছুম্মা মিন্ নুত্বফাতিন্ ছুম্মা মিন্ 'আলাক্বতিন্ ছুম্মা মিন্ মুদ্বগতিম্ মুখল্লাক্বতিঁও অগইরি মুখল্লাক্বতিল্লি লিনুবাইয়্যিনা লাকুম্ অনুর্ক্বিরু ফিল্ র্আহা-মি মা-নাশা - য়ু ইলা য় আজ্বালিম্ মুসাম্মান্ ছুম্মা নুখ্রিজুকুম্ ত্বিফ্লান্ ছুম্মা লিতাব্লুগূ য় আশুদ্দাকুম্ অ মিন্কুম্ মাইঁ ইয়ুতাওয়াফ্ফা-অমিন্কুম্ মাইঁ ইয়ুরদ্দু ইলা য় র্আযালিল্ উমুরি লিকাইলা-ইয়া'লামা মিম্ বা'দ্বি 'ইল্মিন শাইয়া- অতারাল্ র্আদ্বোয়া হা-মিদাতান্ ফাইযা য় আন্যাল্না- 'আলাইহাল্ মা - য়াহ্ তায্যাত্ অরবাত্ অআম্বাতাত্ মিন্ কুল্লি যাওজ্বিম্ বাহীজু।
Word by word
٦ ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّهُۥ يُحْىِ ٱلْمَوْتَىٰ وَأَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৬ ইহা এইজন্য যে, আল্লাহ্ সত্য এবং তিনিই মৃতকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান;
বাংলা উচ্চারণ
৬ যা-লিকা বিআন্নাল্লা-হা হুওয়াল্ হাককু অআন্নাহূ ইয়ুহ্য়িল্ মাওতা অ আন্নাহূ 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।
Word by word
٧ وَأَنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَأَنَّ ٱللَّهَ يَبْعَثُ مَن فِى ٱلْقُبُورِ
ইসলামিক ফাউন্ডেশন
৭ এবং কিয়ামত আসিবেই, ইহাতে কোন সন্দেহ নাই এবং কবরে যাহারা আছে তাহাদেরকে নিশ্চয়ই আল্লাহ্ উত্থিত করিবেন।
বাংলা উচ্চারণ
৭ অ আন্নাস্ সা'আতা আ- তিয়াতুল্লা-রইবা ফীহা-অআন্নাল্লা-হা ইয়াব্ 'আছু মান্ ফিল্ কুবূর্ ।
Word by word
٨ وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَٰبٍ مُّنِيرٍ
ইসলামিক ফাউন্ডেশন
৮ মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ্ সম্বন্ধে বিতণ্ডা করে; তাহাদের না আছে জ্ঞান, না আছে পথনির্দেশ, না আছে কোন দীপ্তিমান কিতাব।
বাংলা উচ্চারণ
৮ অ মিনান্না-সি মাইঁ ইয়ুজ্বা-দিলু ফিল্লা-হি বিগইরি 'ইল্মিঁও অলা-হুদাঁও অলা-কিতা-বিম্ মুর্নী।
Word by word
٩ ثَانِىَ عِطْفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُۥ فِى ٱلدُّنْيَا خِزْىٌ وَنُذِيقُهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عَذَابَ ٱلْحَرِيقِ
ইসলামিক ফাউন্ডেশন
৯ সে বিতণ্ডা করে ঘাড় বাঁকাইয়া লোকদেরকে আল্লাহ্ র পথ হইতে ভ্রষ্ট করিবার জন্য। তাহার জন্য লাঞ্ছনা আছে ইহলোকে এবং কিয়ামত দিবসে আমি তাহাকে আস্বাদ করাইব দহন - যন্ত্রণা।
বাংলা উচ্চারণ
৯ ছা-নিয়া 'ঈত্বফিহী লিইয়ুদ্বিল্লা 'আন্ সাবীলিল্লা-হ্ লাহূ ফীদ্দুন্ইয়া-খিয্ইয়ুঁও অনুযীকুহূ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি 'আযা-বাল্ হারীক্ব।
Word by word
١٠ ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ يَدَاكَ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّٰمٍ لِّلْعَبِيدِ
ইসলামিক ফাউন্ডেশন
১০ সেদিন তাহাকে বলা হইবে, ‘ইহা তোমার কৃতকর্মেরই ফল, কারণ আল্লাহ্ বান্দাদের প্রতি জুলুম করেন না।’
বাংলা উচ্চারণ
১০ যা-লিকা বিমা-ক্বদ্দামাত্ ইয়াদা-কা অআন্না ল্লা-হা লাইসা বিজোয়াল্লা-মিল্লিল্ 'আবীদ্।
Word by word
١١ وَمِنَ ٱلنَّاسِ مَن يَعْبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرْفٍ فَإِنْ أَصَابَهُۥ خَيْرٌ ٱطْمَأَنَّ بِهِۦ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجْهِهِۦ خَسِرَ ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةَ ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱ
ইসলামিক ফাউন্ডেশন
১১ মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ্ র ‘ইবাদত করে দ্বিধার সঙ্গে; তাহার মঙ্গল হইলে তাহাতে তাহার চিত্ত প্রশান্ত হয় এবং কোন বিপর্যয় ঘটিলে সে তাহার পূর্বাবস্থায় ফিরিয়া যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে ও আখিরাতে ; ইহাই তো সুস্পষ্ট ক্ষতি।
বাংলা উচ্চারণ
১১ অ মিনা ন্না-সি মাইঁইয়া'বুদুল্লা-হা 'আলা-র্হাফিন্ ফাইন্ আছোয়া-বাহূ খইরু নিত্বমায়ান্না বিহী অ ইন্ আছোয়া-বাত্হু ফিত্নাতুনিন্ ক্বলাবা 'আলা-অজ্বহিহী খাসিরা দ্দুন্ইয়া-অল্আ-খিরহ্ যা-লিকা হুওয়াল খুস্র-নুল্ মুবীন্।
Word by word
١٢ يَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلْبَعِيدُ
ইসলামিক ফাউন্ডেশন
১২ সে আল্লাহ্ র পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা উহার কোন অপকার করিতে পারে না, উপকারও করিতে পারে না; ইহাই চরম বিভ্রান্তি।
বাংলা উচ্চারণ
১২ ইয়াদ্'ঊ মিন্ দূনিল্লা-হি মা-লা ইয়ার্দ্বুরুহূ অমা-লা-ইয়ান্ফা'ঊহ্ যা-লিকা হুওয়াদ্ব্ দ্বোয়ালা-লুল্ বা'ঈদ্।
Word by word
١٣ يَدْعُوا۟ لَمَن ضَرُّهُۥٓ أَقْرَبُ مِن نَّفْعِهِۦ لَبِئْسَ ٱلْمَوْلَىٰ وَلَبِئْسَ ٱلْعَشِيرُ
ইসলামিক ফাউন্ডেশন
১৩ সে ডাকে এমন কিছুকে যাহার ক্ষতিই উহার উপকার অপেক্ষা নিকটতর। কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর !
বাংলা উচ্চারণ
১৩ ইয়াদ্'ঊ লামান্ দ্বোর্য়ারুহূ য় আকরাবু মিন্ নাফ্'ইহ্ লাবিসাল্ মাওলা-অলাবিসাল্ আর্শী।
Word by word
١٤ إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ إِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ
ইসলামিক ফাউন্ডেশন
১৪ যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ্ অবশ্যই তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। আল্লাহ্ যাহা ইচ্ছা তাহাই করেন।
বাংলা উচ্চারণ
১৪ ইন্নাল্লা-হা ইয়ুদ্খিলুল লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ছোয়া-লিহা-তি জ্বান্না-তিন্ তাজুরী মিন্ তাহ্তিহাল্ আন্হার্- ইন্নাল্লা-হা ইয়াফ্'আলু মা-ইয়ুরীদ্।
Word by word
١٥ مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لْيَقْطَعْ فَلْيَنظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهُۥ مَا يَغِيظُ
ইসলামিক ফাউন্ডেশন
১৫ যে কেহ মনে করে, আল্লাহ্ তাহাকে কখনই দুনিয়া ও আখিরাতে সাহায্য করিবেন না, সে আকাশের দিকে একটি রজ্জু বিলম্বিত করুক, পরে উহা বিচ্ছিন্ন করুক; অতঃপর দেখুক তাহার প্রচেষ্টা তাহার আক্রোশের হেতু দূর করে কি না।
বাংলা উচ্চারণ
১৫ মান্ কা-না ইয়াজুন্নুআল্লাইঁইয়ান্ ছুরাহুল্লা-হু ফিদ্দুনইয়া-অল্আ-খিরতি ফাল্ইয়াম্দুদ্ বিসাবাবিন্ ইলাস্ সামা - য়ি ছুম্মাল্ ইয়াকত্বোয়া' ফাল্ইয়ার্ন্জু হাল্ ইয়ুয্ হিবান্না-কাইদুহূ মা-ইয়াগীজ্।
Word by word
١٦ وَكَذَٰلِكَ أَنزَلْنَٰهُ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍ وَأَنَّ ٱللَّهَ يَهْدِى مَن يُرِيدُ
ইসলামিক ফাউন্ডেশন
১৬ এইভাবেই আমি সুস্পষ্ট নিদর্শনরূপে উহা অবতীর্ণ করিয়াছি; আর আল্লাহ্ তো যাহাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন।
বাংলা উচ্চারণ
১৬ অ কাযা-লিকা আন্যাল্না-হু আ-ইয়া-তিম্ বাইয়্যিনা-তিঁও অ আন্নাল্লা-হা ইয়াহ্দি মাইঁ ইয়ুরীদ্।
Word by word
١٧ إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلْمَجُوسَ وَٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ إِنَّ ٱللَّهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৭ নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা ইয়াহূদী হইয়াছে, যাহারা সাবিয়ী, খ্রিস্টান ও অগ্নিপূজক এবং যাহারা মুশরিক হইয়াছে কিয়ামতের দিন আল্লাহ্ তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ্ তো সব কিছুর সম্যক প্রত্যক্ষকারী।
বাংলা উচ্চারণ
১৭ ইন্না ল্লাযীনা আ-মানূ অল্লাযীনা হা-দু অছ্ছোয়া-বিয়ীনা অন্ নাছোয়া-রা অল্মাজু সা অল্লাযীনা আশ্রাকূ য় ইন্নাল্লা-হা ইয়াফ্ছিলু বাইনাহুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাহ্ ইন্নাল্লা-হা 'আলা-কুল্লি শাইয়িন্ শাহীদ্।
Word by word
١٨ أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يَسْجُدُ لَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلْجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٌ مِّنَ ٱلنَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ
ইসলামিক ফাউন্ডেশন
১৮ তুমি কি দেখ না যে, আল্লাহ্ কে সিজ্দা করে যাহা কিছু আছে আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং সিজ্দা করে মানুষের মধ্যে অনেকে? আবার অনেকের প্রতি অবধারিত হইয়াছে শাস্তি। আল্লাহ্ যাহাকে হেয় করেন তাহার সম্মানদাতা কেহই নাই; আল্লাহ্ যাহা ইচ্ছা তাহা করেন।
বাংলা উচ্চারণ
১৮ আলাম্ তার আন্নাল্লা-হা ইয়াস্জ্বু লাহূ মান্ ফিস্ সামা-ওয়া-তি অমান্ ফিল্ র্আদ্বি অশ্শাম্সু অল্ক্বমারু অন্নু মু অল্জ্বিবা-লু অশ্শাজ্বারু অদ্দাওয়া - ব্বু অকাছীরুম্ মিনান্না-স্ অকাছীরুন্ হাকক্ব 'আলাইহিল্ 'আযা-ব্ অ মাইঁ ইয়ুহিনিল্লা-হু ফামা-লাহূ মিম্ মুক্রিম্ ইন্নাল্লা-হা ইয়াফ্ 'আলু মা-ইয়াশা - য়্।
Word by word
١٩ هَٰذَانِ خَصْمَانِ ٱخْتَصَمُوا۟ فِى رَبِّهِمْ فَٱلَّذِينَ كَفَرُوا۟ قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّن نَّارٍ يُصَبُّ مِن فَوْقِ رُءُوسِهِمُ ٱلْحَمِيمُ
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ইহারা দুইটি বিবদমান পক্ষ, তাহারা তাহাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে ; যাহারা কুফরী করে তাহাদের জন্য প্রস্তুত করা হইয়াছে আগুনের পোশাক, তাহাদের মাথার উপর ঢালিয়া দেওয়া হইবে ফুটন্ত পানি,
বাংলা উচ্চারণ
১৯ হা-যা-নি খছ্মা- নিখ্ তাছোয়ামূ ফী রব্বিহিম্ ফাল্লাযীনা কাফারূ কুত্ত্বি'আত্ লাহুম্ ছিয়া-বুম্ মিন্ নার্- ইয়ুছোয়াবুন্ ফাওক্বি রুয়ূ সিহিমুল্ হামীম্।
Word by word
٢٠ يُصْهَرُ بِهِۦ مَا فِى بُطُونِهِمْ وَٱلْجُلُودُ
ইসলামিক ফাউন্ডেশন
২০ যাহা দ্বারা উহাদের উদরে যাহা আছে তাহা এবং উহাদের চর্ম বিগলিত করা হইবে।
বাংলা উচ্চারণ
২০ ইয়ুছ্ হারু বিহী মা-ফী বুত্ব ূনিহিম্ অল্ জুলূদ্।
Word by word
٢١ وَلَهُم مَّقَٰمِعُ مِنْ حَدِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
২১ এবং উহাদের জন্য থাকিবে লৌহমুদগর।
বাংলা উচ্চারণ
২১ অ লাহুম্ মাক্ব-মি'ঊ মিন্ হাদীদ্।
Word by word
٢٢ كُلَّمَآ أَرَادُوٓا۟ أَن يَخْرُجُوا۟ مِنْهَا مِنْ غَمٍّ أُعِيدُوا۟ فِيهَا وَذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ
ইসলামিক ফাউন্ডেশন
২২ যখনই উহারা যন্ত্রণাকাতর হইয়া জাহান্নাম হইতে বাহির হইতে চাহিবে তখনই তাহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে; উহাদেরকে বলা হইবে, ‘আস্বাদন কর দহন - যন্ত্রণা।’
বাংলা উচ্চারণ
২২ কুল্লামা য় আরা দূ য় আইঁ ইয়াখ্রুজু মিন্হা-মিন্ গম্মিন্ উ'ঈ দূ ফীহা-অযূকু 'আযা-বাল্ হারীক।
Word by word
٢٣ إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
২৩ যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ্ তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহাদেরকে অলঙ্কৃত করা হইবে স্বর্ণ - কঙ্কন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাহাদের পোশাক - পরিচ্ছদ হইবে রেশমের।
বাংলা উচ্চারণ
২৩ ইন্নাল্লা-হা ইয়ুদ্খিলুল্লাযীনা আ-মানূ অ 'আমিলুছ্ছোয়া-লিহা-তি জ্বান্নাতিন্ তাজ্বরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু ইয়ুহাল্লাওনা ফীহা মিন্ আসাওয়িরা মিন্ যাহাবিঁও অ লুলুওয়া অলিবা-সুহুম্ ফীহা-হার্রী।
Word by word
٢٤ وَهُدُوٓا۟ إِلَى ٱلطَّيِّبِ مِنَ ٱلْقَوْلِ وَهُدُوٓا۟ إِلَىٰ صِرَٰطِ ٱلْحَمِيدِ
ইসলামিক ফাউন্ডেশন
২৪ তাহাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হইয়াছিল এবং তাহারা পরিচালিত হইয়াছিল পরম প্রশংসাভাজন আল্লাহ্ র পথে।
বাংলা উচ্চারণ
২৪ অহুদূ য় ইলাত্ত্বোয়ায়্যিবি মিনাল্ ক্বওলি অহুদূ য় ইলা-ছির-ত্বিল্ হামীদ্।
Word by word
٢٥ إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ٱلَّذِى جَعَلْنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلْعَٰكِفُ فِيهِ وَٱلْبَادِ وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادٍۭ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَ
ইসলামিক ফাউন্ডেশন
২৫ যাহারা কুফরী করে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহ্ র পথ হইতে ও মসজিদুল হারাম হইতে, যাহা আমি করিয়াছি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান, আর যে ইচ্ছা করে সীমালংঘন করিয়া উহাতে পাপ কার্যের, তাহাকে আমি আস্বাদন করাইব মর্মন্তুদ শাস্তির।
বাংলা উচ্চারণ
২৫ ইন্নাল্লাযীনা কাফারূ অইয়াছুদ্দু 'আন্ সাবীলিল্লা-হি অল্ মাস্জ্বিদিল্ হারা-মিল্লাযী জ্বা'আল্না-হু লিন্না-সি সাওয়া - য়ানিল্ 'আ-কিফু ফীহি অল্ বা-দ্ অমাইঁ ইয়ুরিদ্ ফীহি বিইল্হা-দিম্ বিজুল্মিন্ নুযিক্বহু মিন্ 'আযা- বিন্ আলীম্।
Word by word
٢٦ وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَٰهِيمَ مَكَانَ ٱلْبَيْتِ أَن لَّا تُشْرِكْ بِى شَيْـًٔا وَطَهِّرْ بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
ইসলামিক ফাউন্ডেশন
২৬ এবং স্মরণ কর, যখন আমি ইব্রাহীমের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সেই গৃহের স্থান, তখন বলিয়াছিলাম, ‘আমার সঙ্গে কোন শরীক স্থির করিও না এবং আমার গৃহকে পবিত্র রাখিও তাহাদের জন্য যাহারা তাওয়াফ করে এবং যাহারা সালাতে দাঁড়ায়, রুকূ‘ করে ও সিজ্দা করে।
বাংলা উচ্চারণ
২৬ অ ইয্ বাওয়্যানা-লিইব্রা- হীমা মাকা-নাল্ বাইতি আল্লা-তুশ্রিক্বী শাইয়াঁও অ ত্বোয়ার্হ্হি বাইতিয়া লিত্ত্বোয়া - য়িফীনা অল্ক্ব - য়িমীনা র্অ রুক্কা'ইস্ সুজুদ্।
Word by word
٢٧ وَأَذِّن فِى ٱلنَّاسِ بِٱلْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ
ইসলামিক ফাউন্ডেশন
২৭ এবং মানুষের নিকট হজ্জ - এর ঘোষণা করিয়া দাও, উহারা তোমার নিকট আসিবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ট্রের পিঠে, ইহারা আসিবে দূর - দূরান্তর পথ অতিক্রম করিয়া,
বাংলা উচ্চারণ
২৭ অ আয্যিন্ ফিন্না-সি বিল্হাজ্জ্বি ইয়াতূকা-রিজ্বা-লাঁও অ 'আলা-কুল্লি দ্বোয়া-মিরিইঁ ইয়া তীনা মিন্ কুল্লি ফাজ্জ্বিন্ 'আমীক।
Word by word
٢٨ لِّيَشْهَدُوا۟ مَنَٰفِعَ لَهُمْ وَيَذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ فِىٓ أَيَّامٍ مَّعْلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَٰمِ فَكُلُوا۟ مِنْهَا وَأَطْعِمُوا۟ ٱلْبَآئِسَ ٱلْفَقِيرَ
ইসলামিক ফাউন্ডেশন
২৮ যাহাতে তাহারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে এবং তিনি তাহাদেরকে চতুষ্পদ জন্তু হইতে যাহা রিযিক হিসাবে দান করিয়াছেন উহার উপর নিদির্ষ্ট দিনগুলিতে আল্লাহ্ র নাম উচ্চারণ করিতে পারে। অতঃপর তোমরা উহা হইতে আহার কর এবং দুস্থ, অভাবগ্রস্তকে আহার করাও।
বাংলা উচ্চারণ
২৮ লিইয়াশ্হাদূ মানা-ফি'আ লাহুম্ অইয়ায্কুরুস্ মাল্লা- হি ফী য় আইয়্যা-মিম্ মা'লূ মা-তিন্ 'আলা-মা-রযাক্বহুম্ মিম্ বাহীমাতিল্ আন্'আ-মি ফাকুলূ মিন্হা-অআত্ব 'ইমুল্ বা - য়িসা ল্ ফার্ক্বী।
Word by word
٢٩ ثُمَّ لْيَقْضُوا۟ تَفَثَهُمْ وَلْيُوفُوا۟ نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا۟ بِٱلْبَيْتِ ٱلْعَتِيقِ
ইসলামিক ফাউন্ডেশন
২৯ অতঃপর তাহারা যেন তাহাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাহাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের।
বাংলা উচ্চারণ
২৯ ছুম্মাল্ ইয়াকদ্ব তাফাছাহুম্ অল্ইয়ূফূ নুযূরহুম্ অল্ইয়াত্ত্বোয়াওঅফূ বিল্ বাইতিল্ 'আতীক্ব।
Word by word
٣٠ ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيْرٌ لَّهُۥ عِندَ رَبِّهِۦ وَأُحِلَّتْ لَكُمُ ٱلْأَنْعَٰمُ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ فَٱجْتَنِبُوا۟ ٱلرِّجْسَ مِنَ ٱلْأَوْثَٰنِ وَٱجْتَنِبُوا۟ قَوْلَ ٱلز
ইসলামিক ফাউন্ডেশন
৩০ ইহাই বিধান এবং কেহ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলির সম্মান করিলে তাহার প্রতিপালকের নিকট তাহার জন্য ইহাই উত্তম। তোমাদের জন্য হালাল করা হইয়াছে গবাদিপশু জন্তু - এইগুলি ব্যতীত যাহা তোমাদেরকে শোনান হইয়াছে। সুতরাং তোমরা বর্জন কর মূর্তিপূজার অপবিত্রতা এবং দূরে থাক মিথ্যা কথন হইতে,
বাংলা উচ্চারণ
৩০ যা-লিকা অমাইঁ ইয়ু 'আজ্জিম্ হুরুমা-তিল্লা-হি ফাহুওয়া খাইরুল্লাহূ 'ইন্দা রব্বিহ্ অউহিল্লাত্ লাকুমুল্ আন্'আ-মু ইল্লা-মা ইয়ুত্লা- 'আলাইকুম্ ফাজুতানির্বু রিজ্বসা মিনাল্ আওছা-নি অজুতানিবূ ক্বওলায্ র্যূ।
Word by word
٣١ حُنَفَآءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِۦ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخْطَفُهُ ٱلطَّيْرُ أَوْ تَهْوِى بِهِ ٱلرِّيحُ فِى مَكَانٍ سَحِيقٍ
ইসলামিক ফাউন্ডেশন
৩১ আল্লাহ্ র প্রতি একনিষ্ঠ হইয়া এবং তাঁহার কোন শরীক না করিয়া ; এবং যে কেহ আল্লাহ্ র শরীক করে সে যেন আকাশ হইতে পড়িল, অতঃপর পাখি তাহাকে ছোঁ মারিয়া লইয়া গেল, কিংবা বায়ু তাহাকে উড়াইয়া লইয়া গিয়া এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করিল।
বাংলা উচ্চারণ
৩১ হুনাফা - য়া লিল্লা-হি গইরা মুশ্রিকীনা বিহ্ অমাইঁ ইয়ুশ্রিক্ বিল্লা-হি ফাকাআন্নামা-র্খর মিনাস্ সামা - য়ি ফাতাখ্ত্বোয়াফুহুত্বত্বোয়াইরু আও তাহ্ওয়ী বির্হি রীহু ফী মাকা-নিন্ সাহীক্ব।
Word by word
٣٢ ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى ٱلْقُلُوبِ
ইসলামিক ফাউন্ডেশন
৩২ ইহাই আল্লাহ্ র বিধান এবং কেহ আল্লাহ্ র নিদর্শনাবলীকে সম্মান করিলে ইহা তো তাহার হৃদয়ের তাক্ওয়া - সঞ্জাত।
বাংলা উচ্চারণ
৩২ যা-লিকা অমাইঁ ইয়ু'আজ্জিম্ শা'আ - য়িরাল্লা-হি ফাইন্নাহা-মিন্ তাকওয়াল্ কুলূব্।
Word by word
٣٣ لَكُمْ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلْبَيْتِ ٱلْعَتِيقِ
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ এই সমস্ত আন‘আমে তোমাদের জন্য নানাবিধ উপকার রহিয়াছে এক নির্দিষ্ট কালের জন্য; অতঃপর উহাদের কুরবানীর স্থান প্রাচীন গৃহের নিকট।
বাংলা উচ্চারণ
৩৩ লাকুম্ ফীহা- মানা-ফি'উ ইলা য় আজ্বালিম্ মুসাম্মান্ ছুম্মা মাহিল্লুহা য় ইলাল্্ বাইতিল্ 'আতীক।
Word by word
٣٤ وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَٰمِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَلَهُۥٓ أَسْلِمُوا۟ وَبَشِّرِ ٱلْمُخْبِتِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানীর নিয়ম করিয়া দিয়াছি; তিনি তাহাদেরকে জীবনোপকরণস্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়াছেন, সেগুলির উপর যেন তাহারা আল্লাহ্ র নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ্ এক ইলাহ্, সুতরাং তাহারই নিকট আত্মসমর্পণ কর এবং সুসংবাদ দাও বিনীতগণকে -
বাংলা উচ্চারণ
৩৪ অলিকুল্লি উম্মাতিন্ জ্বা'আল্না-মান্সাকা ল্লিইয়ায্ কুরুস্ মাল্লা-হি 'আলা-মা-রযাক্বহুম্ মিম্ বাহীমাতিল্ আন্'আ-ম্ ফাইলা-হুকুম্ ইলা-হুঁও অ-হিদুন্ ফালাহূ য় আস্লিমূ অবাশ্শিরিল্ মুখ্বিতীন্।
Word by word
٣٥ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَٱلصَّٰبِرِينَ عَلَىٰ مَآ أَصَابَهُمْ وَٱلْمُقِيمِى ٱلصَّلَوٰةِ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ যাহাদের হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহ্ র নাম স্মরণ করা হইলে, যাহারা তাহাদের বিপদ - আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে এবং আমি তাহাদেরকে যে রিযিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে।
বাংলা উচ্চারণ
৩৫ আল্লাযীনা ইযা-যুকিরাল্লা-হু অজ্বিলাত্ কুলূবুহুম্ অছ্ছোয়া-বিরীনা 'আলা-মা য় আছোয়া-বাহুম্ অল্মুক্বীমিছ্ ছলা-তি অমিম্মা -রযাকনা-হুম্ ইয়ুন্ফিকুন্।
Word by word
٣٦ وَٱلْبُدْنَ جَعَلْنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهَا صَوَآفَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا۟ مِنْهَا وَأَطْعِمُوا۟ ٱلْقَانِعَ وَٱلْمُعْتَرَّ كَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং উষ্ট্রকে করিয়াছি আল্লাহ্ র নিদর্শনগুলির অন্যতম; তোমাদের জন্য উহাতে মঙ্গল রহিয়াছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদের উপর তোমরা আল্লাহ্ র নাম উচ্চারণ কর। যখন উহারা কাত হইয়া পড়িয়া যায় তখন তোমরা উহা হইতে আহার কর এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাচ্ঞাকারী অভাবগ্রস্তকে ; এইভাবে আমি উহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
বাংলা উচ্চারণ
৩৬ অল্ বুদ্না জ্বা'আল্না-হা-লাকুম্ মিন্ শা'আ - য়িরিল্লা-হি লাকুম্ ফীহা-খইরুন্ ফায্ কুরুস্মা ল্লা-হি 'আলাইহা-ছওয়া - ফ্ফা ফাইযা-অজ্বাবাত্ জুনূ বুহা-ফাকুলূ মিন্হা-অআত্ব'ইমুল্ ক্ব-নি'আ অল্ মু'র্তা অকাযা-লিকা সার্খ্খনা-হা- লাকুম্ লা'আল্লাকুম্ তাশ্কুরূন্ ।
Word by word
٣٧ لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَبَشِّرِ ٱلْمُحْسِنِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ কখনই আল্লাহ্ র নিকট পৌঁছায় না উহাদের গোশত্ এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাক্ওয়া। এইভাবে তিনি ইহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাহাতে তোমরা আল্লাহ্ র শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এইজন্য যে, তিনি তোমাদেরকে পথপ্রদর্শন করিয়াছেন; সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মপরায়ণ - দেরকে।
বাংলা উচ্চারণ
৩৭ লাইঁইয়ানা-লাল্লা-হা লুহূমুহা-অলা-দিমা - য়ুহা- অলা- কিঁ ইয়ানা-লুহু ত্তাক্বওয়া- মিন্কুম্ কাযা-লিকা সাখ্খরহা-লাকুম্ লিতুকাব্বিরুল্ লা-হা 'আলা-মা-হাদা-কুম্ অবাশ্শিরিল্ মুহ্সিনীন্।
Word by word
٣٨ إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ অবশ্যই আল্লাহ্ রক্ষা করেন মু’মিনদেরকে, তিনি কোন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পসন্দ করেন না।
বাংলা উচ্চারণ
৩৮ ইন্নাল্লা-হা ইয়ুদা-ফি'উ 'আনিল্লাযীনা আ-মানূ ইন্নাল্লা-হা লা-ইয়ূহিবুকুল্লা খাওয়্যা-নিন্ কার্ফূ।
Word by word
٣٩ أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا۟ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصْرِهِمْ لَقَدِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ যুদ্ধের অনুমতি দেওয়া হইল তাহাদেরকে যাহারা আক্রান্ত হইয়াছে; কারণ তাহাদের প্রতি অত্যাচার করা হইয়াছে। আল্লাহ্ নিশ্চয়ই তাহাদেরকে সাহায্য করিতে সম্যক সক্ষম;
বাংলা উচ্চারণ
৩৯ উযিনা লিল্লাযীনা ইয়ুক্ব-তালূনা বিআন্নাহুম্ জুলিমূ অ ইন্নাল্লা-হা 'আলা-নাস্রিহিম্ লাক্বার্দী।
Word by word
٤٠ ٱلَّذِينَ أُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُوا۟ رَبُّنَا ٱللَّهُ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَٰمِعُ وَبِيَعٌ وَصَلَوَٰتٌ وَمَسَٰجِدُ يُذْكَرُ
ইসলামিক ফাউন্ডেশন
৪০ তাহাদেরকে তাহাদের ঘর - বাড়ি হইতে অন্যায়ভাবে বহিষ্কার করা হইয়াছে শুধু এই কারণে যে, তাহারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ্ ।’ আল্লাহ্ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন, তাহা হইলে বিধ্বস্ত হইয়া যাইত খ্রিস্টান সংসারবিরাগীদের উপাসনাস্থান, গির্জা, ইয়াহূদীদের উপাসনালয় এবং মসজিদসমূহ - যাহাতে অধিক স্মরণ করা হয় আল্লাহ্ র নাম। আল্লাহ্ নিশ্চয়ই তাহাকে সাহায্য করেন যে তাঁহাকে সাহায্য করে। আল্লাহ্ নিশ্চয়ই শক্তিমান, পরাক্রমশালী।
বাংলা উচ্চারণ
৪০ নিল্লাযীনা উখ্রিজু মিন্ দিয়া-রিহিম্ বিগইরি হাক্বকিন্ ইল্লা য় আইঁ ইয়াকুলূ রব্বুনাল্লা-হ্ অলাওলা-দাফ্'উল্লা-হি ন্না-সা বা'দ্বোয়াহুম্ বিবা'দ্বিল্লা-হুদ্দিমাত্ ছওয়া-মি'উ অবিয়া'উওঁ অ ছলাওয়া-তুওঁ অমাসা-জ্বিদু ইয়ুয্কারু ফীহাস্মুল্লা-হি কাছীর- অলা-ইয়ান্ ছুরন্নাল্ লা-হু মাইঁ ইয়ান্ছুরুহ্ ইন্নাল্লা-হা লাক্বওয়িয়্যুন্ 'আযীয্।
Word by word
٤١ ٱلَّذِينَ إِن مَّكَّنَّٰهُمْ فِى ٱلْأَرْضِ أَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ وَأَمَرُوا۟ بِٱلْمَعْرُوفِ وَنَهَوْا۟ عَنِ ٱلْمُنكَرِ وَلِلَّهِ عَٰقِبَةُ ٱلْأُمُورِ
ইসলামিক ফাউন্ডেশন
৪১ আমি ইহাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করিলে ইহারা সালাত কায়েম করিবে, যাকাত দিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে ও অসৎকর্ম নিষেধ করিবে; আর সকল কর্মের পরিণাম আল্লাহ্ র ইখ্তিয়ারে।
বাংলা উচ্চারণ
৪১ আল্লাযীনা ইম্ মাক্কান্না-হুম্ ফিল্ র্আদ্বি আক্ব-মুছ্ ছলা-তা অআ-তায়ুয্ যাকা-তা অ আমারূ বিল্ মা'রূফি অ নাহাও 'আনিল্ মুর্ন্কা অ লিল্লা-হি 'আ-ক্বিবাতুল্ উর্মূ।
Word by word
٤٢ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودُ
ইসলামিক ফাউন্ডেশন
৪২ এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তবে উহাদের পূর্বে অস্বীকার করিয়াছিল তো নূহ্, ‘আদ ও সামূদের সম্প্রদায়,
বাংলা উচ্চারণ
৪২ অইঁ ইয়ুকায্যিবূকা ফাক্বদ্ কায্যাবাত্ ক্বব্লাহুম্ ক্বওমু নূহিঁও অ 'আ-দুঁও অ ছামূদ্।
Word by word
٤٣ وَقَوْمُ إِبْرَٰهِيمَ وَقَوْمُ لُوطٍ
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ইব্রাহীম ও লূতের সম্প্রদায়,
বাংলা উচ্চারণ
৪৩ অক্বওমু ইব্রা-হীমা অক্বওমু লূত্ব।
Word by word
٤٤ وَأَصْحَٰبُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَىٰ فَأَمْلَيْتُ لِلْكَٰفِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ এবং মাদ্ইয়ানবাসীরা আর অস্বীকার করা হইয়াছিল মূসাকেও। আমি কাফিরদেরকে অবকাশ দিয়াছিলাম, অতঃপর তাহাদেরকে শাস্তি দিয়াছিলাম। অতএব কেমন ছিল শাস্তি!
বাংলা উচ্চারণ
৪৪ অ আছ্হা-বু মাদ্ইয়ানা অ কুয্যিবা মূসা-ফাআম্লাইতু লিল্কা-ফিরীনা ছুম্মা আখয্তুহুম্ ফাকাইফা কা-না নার্কী।
Word by word
٤٥ فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَا وَهِىَ ظَالِمَةٌ فَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَقَصْرٍ مَّشِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যেইগুলির বাসিন্দা ছিল জালিম । এইসব জনপদ তাহাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল এবং কত কূপ পরিত্যক্ত হইয়াছিল ও কত সুদৃঢ় প্রাসাদও।
বাংলা উচ্চারণ
৪৫ ফাকাআইয়িম্ মিন্ র্ক্বইয়াতিন্ আহ্ লাক্না-হা-অহিয়া জোয়া-লিমাতুন্ ফাহিয়া খ-ওয়িয়াতুন্ 'আলা-'উরূ শিহা-অ বিরিম্ মু'আত্ত্বোয়ালাতিঁও অক্বাছ্রিম্ মাশীদ্।
Word by word
٤٦ أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَآ أَوْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى ٱلْأَبْصَٰرُ وَلَٰكِن تَعْمَى ٱلْقُلُوبُ ٱلَّتِى فِى ٱلصُّدُورِ
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ তাহারা কি দেশ ভ্রমণ করে নাই? তাহা হইলে তাহারা জ্ঞানবুদ্ধিসম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তিসম্পন্ন শ্রবণের অধিকারী হইতে পারিত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হইতেছে বক্ষস্থিত হৃদয়।
বাংলা উচ্চারণ
৪৬ আফালাম্ ইয়াসীরূ ফিল্ র্আদ্বি ফাতাকূনা লাহুম্ ক্বলূবুইঁ ইয়া'ক্বিলূনা বিহা য় আও আ-যা-নুঁই ইয়াস্মা'ঊনা বিহা-ফাইন্নাহা-লা-তা'মাল্ আব্ছোয়া-রু অলা-কিন্ তা'মাল্ক্বুলূবু ল্লাতী ফিছ্ছুর্দূ।
Word by word
٤٧ وَيَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ وَلَن يُخْلِفَ ٱللَّهُ وَعْدَهُۥ وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ তাহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, অথচ আল্লাহ্ তাহার প্রতিশ্রুতি কখনও ভঙ্গ করেন না। তোমার প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বৎসরের সমান;
বাংলা উচ্চারণ
৪৭ অ ইয়াস্তা'জ্বিলূনাকা বিল্ 'আযা-বি অলাইঁ ইয়ুখ্ লিফাল্লা-হু ওয়া'দাহ্ অ ইন্না ইয়াওমান্ 'ইন্দা রব্বিকা কাআল্ফি সানাতিম্ মিম্মা- তা'উদ্দূন্।
Word by word
٤٨ وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِىَ ظَالِمَةٌ ثُمَّ أَخَذْتُهَا وَإِلَىَّ ٱلْمَصِيرُ
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ এবং আমি অবকাশ দিয়াছি কত জনপদকে যখন উহারা ছিল জালিম ; অতঃপর উহাদেরকে শাস্তি দিয়াছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট।
বাংলা উচ্চারণ
৪৮ অ কায়াইয়িম্মিন্ র্ক্বইয়াতিন্ আম্লাইতু লাহা-অহিয়া জোয়া-লিমাতুন্ ছুম্মা আখয্তুহা-অইলাইয়্যাল্ মার্ছী।
Word by word
٤٩ قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَآ أَنَا۠ لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ বল, ‘হে মানুষ! আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী;
বাংলা উচ্চারণ
৪৯ কুল্ ইয়া য় আইয়ুহান্না-সু ইন্নামা য় আনা লাকুম্ নাযীরুম্ মুবীন।
Word by word
٥٠ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
ইসলামিক ফাউন্ডেশন
৫০ সুতরাং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা;
বাংলা উচ্চারণ
৫০ ফাল্লাযীনা আ-মানূ অ 'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ মাগ্ফিরাতুঁও অরিয্ক্ব ুন্ কারীম্।
Word by word
٥١ وَٱلَّذِينَ سَعَوْا۟ فِىٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
ইসলামিক ফাউন্ডেশন
৫১ এবং যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহারাই হইবে জাহান্নামের অধিবাসী।
বাংলা উচ্চারণ
৫১ অল্লাযীনা সা'আও ফী য় আ-ইয়া-তিনা- মু'আজ্বিযীনা উলা - য়িকা আছ্হা-বুল্ জ্বাহীম্।
Word by word
٥٢ وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ وَلَا نَبِىٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلْقَى ٱلشَّيْطَٰنُ فِىٓ أُمْنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ ثُمَّ يُحْكِمُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ وَٱل
ইসলামিক ফাউন্ডেশন
৫২ আমি তোমার পূর্বে যে সমস্ত রাসূল কিংবা নবী প্রেরণ করিয়াছি তাহাদের কেহ যখনই কিছু আকাঙ্খা করিয়াছে, তখনই শয়তান তাহার আকাঙ্খায় কিছু প্রক্ষিপ্ত করিয়াছে, কিন্তু শয়তান যাহা প্রক্ষিপ্ত করে আল্লাহ্ তাহা বিদূরিত করেন। অতঃপর আল্লাহ্ তাঁহার আয়াতসমূহকে সু - প্রতষ্ঠিতি করেন এবং আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়;
বাংলা উচ্চারণ
৫২ অমা য় র্আসাল্না-মিন্ ক্বব্লিকা র্মি রসূলিঁও অলা-নাবিয়্যিন্ ইল্লা য় ইযা-তামান্না য় আল্ক্বশ্ শাইত্বোয়া-নু ফী য় উম্নিয়্যাতিহী ফাইয়ান্সাখুল্লা-হু মা-ইয়ুল্ক্বিশ্ শাইত্বোয়া-নু ছুম্মা ইয়ুহ্কিমুল্লা-হু আ-ইয়াতিহ্ অল্লা-হু 'আলীমুন্ হাকীম্।
Word by word
٥٣ لِّيَجْعَلَ مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ فِتْنَةً لِّلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْقَاسِيَةِ قُلُوبُهُمْ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ ইহা এইজন্য যে, শয়তান যাহা প্রক্ষিপ্ত করে তিনি উহাকে পরীক্ষাস্বরূপ করেন তাহাদের জন্য যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে ও যাহারা পাষাণ হৃদয়। নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে রহিয়াছে।
বাংলা উচ্চারণ
৫৩ লিইয়াজ্ব'আলা মা-ইয়ুল্ক্বিশ্ শাইত্বোয়া-নু ফিত্নাতা ল্লিল্লাযীনা ফী কুলূবিহিম্ মারাদ্বঁ ূও অল্ক্ব-সিয়াতি কুলূবুহুম্ অইন্নাজ্জোয়া-লিমীনা লাফী শিক্ব-ক্বিম্ বা'ঈদ্।
Word by word
٥٤ وَلِيَعْلَمَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَيُؤْمِنُوا۟ بِهِۦ فَتُخْبِتَ لَهُۥ قُلُوبُهُمْ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ এবং এইজন্যও যে, যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে তাহারা যেন জানিতে পারে যে, ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য; অতঃপর তাহারা যেন উহাতে বিশ্বাস স্থাপন করে এবং তাহাদের অন্তর যেন উহার প্রতি অনুগত হয়। যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে অবশ্যই আল্লাহ্ সরল পথে পরিচালিত করেন।
বাংলা উচ্চারণ
৫৪ অলিইয়া' লামাল্লাযীনা ঊতুল্ 'ইল্মা আন্নাহুল্ হাক্বকুর্মি রব্বিকা ফাইয়ুমিনূ বিহী ফাতুখ্বিতা লাহূ কুলূবুহুম্ অ ইন্নাল্লা-হা লাহা- দিল্লাযীনা আ-মানূ য় ইলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্।
Word by word
٥٥ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى مِرْيَةٍ مِّنْهُ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةً أَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيمٍ
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ যাহারা কুফরী করিয়াছে তাহারা উহাতে সন্দেহ পোষণ হইতে বিরত হইবে না, যতক্ষণ না উহাদের নিকট কিয়ামত আসিয়া পড়িবে আকস্মিকভাবে, অথবা আসিয়া পড়িবে এক বন্ধ্যা দিনের শাস্তি।
বাংলা উচ্চারণ
৫৫ অলা-ইয়াযা-লুল্লাযীনা কাফারূ ফী র্মিইয়াতিম্ মিন্হু হাত্তা-তাতিয়াহুমুস্ সা-'আতু বাগ্তাতান্ আও ইয়াতিয়াহুম্ 'আযাবু ইয়াওমিন্ 'আক্বীম্।
Word by word
٥٦ ٱلْمُلْكُ يَوْمَئِذٍ لِّلَّهِ يَحْكُمُ بَيْنَهُمْ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
ইসলামিক ফাউন্ডেশন
৫৬ সেই দিন আল্লাহ্ রই আধিপত্য; তিনিই তাহাদের বিচার করিবেন। সুতরাং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারা অবস্থান করিবে সুখদ কাননে।
বাংলা উচ্চারণ
৫৬ আল্মুল্কু ইয়াওমায়িযিল্লিল্লা-হ্ ইয়াহ্কুমু বাইনাহুম্ ফাল্লাযীনা আ-মানূ অ'আমিলূছ্ ছোয়া-লিহা-তি ফী জ্বান্না-তি ন্না'ঈম্।
Word by word
٥٧ وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ
ইসলামিক ফাউন্ডেশন
৫৭ আর যাহারা কুফরী করে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাহাদেরই জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
বাংলা উচ্চারণ
৫৭ অল্লাযীনা কাফারূ অকায্যাবূ বিআ-ইয়া-তিনা ফাউলা - য়িকা লাহুম্ 'আযা-বুম্ মুহীন্।
Word by word
٥٨ وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓا۟ أَوْ مَاتُوا۟ لَيَرْزُقَنَّهُمُ ٱللَّهُ رِزْقًا حَسَنًا وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৫৮ এবং যাহারা হিজরত করিয়াছে আল্লাহ্ র পথে, অতঃপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে তাহাদেরকে আল্লাহ্ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন; আর নিশ্চয়ই আল্লাহ্ , তিনি তো সর্বোৎকৃষ্ট রিযিকদাতা।
বাংলা উচ্চারণ
৫৮ অল্লাযীনা হা-জ্বারূ ফী সাবীলিল্লাহি ছুম্মা কুতিলূ য় আও-মা তূ লাইর্য়াযু ক্বান্নাহুমুল্লা-হু রিয্ক্বান্ হাসানা অইন্নাল্লা-হা লাহুঅ খইর্রু র-যিক্বীন্।
Word by word
٥٩ لَيُدْخِلَنَّهُم مُّدْخَلًا يَرْضَوْنَهُۥ وَإِنَّ ٱللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ
ইসলামিক ফাউন্ডেশন
৫৯ তিনি তাহাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পসন্দ করিবে এবং আল্লাহ্ তো সম্যক প্রজ্ঞাময়, পরম সহনশীল।
বাংলা উচ্চারণ
৫৯ লাইয়ুদ্খিলান্নাহুম্ মুদ্খলাইঁ ইর্য়াদ্বোয়াওনাহ্ অইন্নাল্লা-হা লা'আলীমুন্ হালীম্।
Word by word
٦٠ ذَٰلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِىَ عَلَيْهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ
ইসলামিক ফাউন্ডেশন
৬০ ইহাই হইয়া থাকে, কোন ব্যক্তি নিপীড়িত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে আল্লাহ্ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন ; আল্লাহ্ নিশ্চয়ই পাপ মোচনকারী, ক্ষমাশীল।
বাংলা উচ্চারণ
৬০ যা-লিকা অমান্ 'আ-ক্ববা বিমিছ্লি মা-'ঊক্বিবা বিহী ছুম্মা বুগিইয়া 'আলাইহি লা-ইয়্ন্ ছুরান্নাহুল্লা-হ্ ইন্নাল্লাহা লা'আফুয়্যুন্ গর্ফূ।
Word by word
٦١ ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৬১ উহা এইজন্য যে, আল্লাহ্ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে এবং আল্লাহ্ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা;
বাংলা উচ্চারণ
৬১ যা-লিকা বিআন্নাল্লা-হা ইয়ূলিজু ল্লাইলা ফিন
Word by word
٦٢ ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلْبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ
ইসলামিক ফাউন্ডেশন
৬২ এইজন্যও যে, আল্লাহ্ , তিনিই সত্য এবং উহারা তাঁহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য, এবং আল্লাহ্ , তিনিই তো সমুচ্চ, মহান।
বাংলা উচ্চারণ
৬২ যা-লিকা বিআন্নাল্লা-হা
Word by word
٦٣ أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَتُصْبِحُ ٱلْأَرْضُ مُخْضَرَّةً إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৬৩ তুমি কি লক্ষ্য কর না যে, আল্লাহ্ বারি বর্ষণ করেন আকাশ হইতে যাহাতে সবুজ শ্যামল হইয়া উঠে পৃথিবী? নিশ্চয়ই আল্লাহ্ সম্যক সূক্ষ্মদর্শী, পরিজ্ঞাত।
বাংলা উচ্চারণ
৬৩ আলাম্ তারা আন্নাল্লা-হা আন্যালা মিনাস্ সামা - য়ি মা - য়ান্ ফাতুছ্ বিহুল্ র্আদ্বু মুখ্ দ্বোর্য়ারহ্ ইন্নাল্লা-হা লাত্বীফুন্ খর্বী।
Word by word
٦٤ لَّهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ
ইসলামিক ফাউন্ডেশন
৬৪ আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাঁহারই, এবং আল্লাহ্ , তিনিই তো অভাবমুক্ত, প্রশাংসার্হ।
বাংলা উচ্চারণ
৬৪ লাহূ মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্ব্ অইন্নাল্লা-হা লাহুওয়াল্ গানিইয়ুল্ হামীদ্।
Word by word
٦٥ أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ وَٱلْفُلْكَ تَجْرِى فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ وَيُمْسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلْأَرْضِ إِلَّا بِإِذْنِهِۦٓ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَء
ইসলামিক ফাউন্ডেশন
৬৫ তুমি কি লক্ষ্য কর না যে, আল্লাহ্ তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদয়কে এবং তাঁহার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহকে? আর তিনিই আকাশকে স্থির রাখেন যাহাতে উহা পতিত না হয় পৃথিবীর উপর তাঁহার অনুমতি ব্যতীত। আল্লাহ্ নিশ্চয়ই মানুষের প্রতি দয়ার্দ্র, পরম দয়ালু।
বাংলা উচ্চারণ
৬৫ আলাম্ তার আন্নাল্লা-হা সাখ্খার লাকুম্ মা-ফিল্ র্আদ্বি অল্ফুল্কা তাজ্বরী ফীল্ বাহ্রি বিআম্রিহ্ অইয়ুম্সিকুস্ সামা - য়া আন্ তাক্বা'আ 'আলাল্ র্আদ্বি ইল্লা-বিইয্নিহ্ ইন্নাল্লা-হা বিন্না-সি লারায়ূর্ফু রহীম্।
Word by word
٦٦ وَهُوَ ٱلَّذِىٓ أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ إِنَّ ٱلْإِنسَٰنَ لَكَفُورٌ
ইসলামিক ফাউন্ডেশন
৬৬ এবং তিনিই তোমাদেরকে জীবন দান করিয়াছেন ; অতঃপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাইবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করিবেন। মানুষ তো অতি মাত্রায় অকৃতজ্ঞ।
বাংলা উচ্চারণ
৬৬ অহুওয়াল্লাযী য় আহ্ইয়া-কুম্ ছুম্মা ইয়ুমীতুকুম্ ছুম্মা ইয়ুহ্য়ীকুম্ ইন্নাল্ ইন্সা-না লাকার্ফূ ।
Word by word
٦٧ لِّكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا هُمْ نَاسِكُوهُ فَلَا يُنَٰزِعُنَّكَ فِى ٱلْأَمْرِ وَٱدْعُ إِلَىٰ رَبِّكَ إِنَّكَ لَعَلَىٰ هُدًى مُّسْتَقِيمٍ
ইসলামিক ফাউন্ডেশন
৬৭ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করিয়া দিয়াছি ‘ইবাদত পদ্ধতি - যাহা উহারা অনুসরণ করে। সুতরাং উহারা যেন তোমার সঙ্গে বিতর্ক না করে এই ব্যাপারে। তুমি উহাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান কর, তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত।
বাংলা উচ্চারণ
৬৭ লিকুল্লি উম্মাতিন্ জ্বা'আল্না- মান্সাকান্ হুম্ না-সিকূহু ফালা-ইয়ুনা-যি'উন্নাকা ফিল্ আম্রি ওয়াদ্'উ ইলা-রব্বিক্ ইন্নাকা লা 'আলা-হুদাম্ মুস্তাক্বীম্।
Word by word
٦٨ وَإِن جَٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৬৮ উহারা যদি তোমার সঙ্গে বিতণ্ডা করে তবে বলিও, ‘তোমরা যাহা কর সে সম্বন্ধে আল্লাহ্ সম্যক অবহিত।
বাংলা উচ্চারণ
৬৮ অইন্ জ্বা-দালূকা ফাকুলিল্লা-হু 'আলামু বিমা-তা'মালূন্।
Word by word
٦٩ ٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৬৯ ‘তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছ আল্লাহ্ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে বিচার - মীমাংসা করিয়া দিবেন।’
বাংলা উচ্চারণ
৬৯ আল্লা-হু ইয়াহ্কুমু বাইনাকুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি ফীমা-কুন্তুম্ ফীহি তাখ্তালিফূন্।
Word by word
٧٠ أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّ ذَٰلِكَ فِى كِتَٰبٍ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৭০ তুমি কি জান না যে, আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে আল্লাহ্ তাহা জানেন ? এই সকলই আছে এক কিতাবে ; নিশ্চয়ই ইহা আল্লাহ্ র নিকট সহজ।
বাংলা উচ্চারণ
৭০ আলাম্ তা'লাম্ আন্নাল্লা-হা ইয়া'লামু মা-ফিস্ সামা - য়ি অল্র্আদ্ব্ ইন্না যা-লিকা ফী কিতা-ব্ ইন্না যা-লিকা 'আলাল্লা-হি ইয়ার্সী।
Word by word
٧١ وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًا وَمَا لَيْسَ لَهُم بِهِۦ عِلْمٌ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍ
ইসলামিক ফাউন্ডেশন
৭১ এবং উহারা ‘ইবাদত করে আল্লাহ্ র পরিবর্তে এমন কিছুর যাহার সম্পর্কে তিনি কোন দলীল প্রেরণ করেন নাই এবং যাহার সম্বন্ধে তাহাদের কোন জ্ঞান নাই। আর জালিমদের কোন সাহায্যকারী নাই।
বাংলা উচ্চারণ
৭১ অ ইয়া'বুদূনা মিন্ দূনিল্লা-হি মা-লাম্ ইয়ুনায্যিল্ বিহী সুল্ত্বোয়া-নাঁও অমা-লাইসা লাহুম্ বিহী 'ইল্ম্ অমা-লিজ্জোয়া-লিমীনা মিন্ নার্ছী।
Word by word
٧٢ وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍ تَعْرِفُ فِى وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِٱلَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ ءَايَٰتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكُمُ
ইসলামিক ফাউন্ডেশন
৭২ এবং উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হইলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করিবে। যাহারা উহাদের নিকট আমার আয়াত তিলাওয়াত করে তাহাদেরকে উহারা আক্রমণ করিতে উদ্যত হয়। বল, ‘তবে কি আমি তোমাদেরকে ইহা অপেক্ষা মন্দ কিছুর সংবাদ দিব? - ইহা আগুন। এই বিষয়ে আল্লাহ্ প্রতিশ্রুতি দিয়াছেন কাফিরদেরকে এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।’
বাংলা উচ্চারণ
৭২ অইযা-তুত্লা 'আলাইহিম্ আ-ইয়া-তুনা- বাইয়্যিনা-তিন্ তা'রিফু ফী উজু হিল্ লাযীনা কাফারূল্ মুর্ন্কা ইয়াকা-দূনা ইয়াস্ত্ব ূনা বিল্লাযীনা ইয়াত্লূনা 'আলাইহিম্ আ-ইয়া-তিনা- কুল্ আফায়ুনাব্বিয়ুকুম্ বির্শারিম্ মিন্ যা-লিকুম্ আন্নার্- অ 'আদাহা ল্লা-হুল্ লাযীনা কাফারূ অবিসাল্ মার্ছী।
Word by word
٧٣ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٌ فَٱسْتَمِعُوا۟ لَهُۥٓ إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخْلُقُوا۟ ذُبَابًا وَلَوِ ٱجْتَمَعُوا۟ لَهُۥ وَإِن يَسْلُبْهُمُ ٱلذُّبَابُ شَيْـًٔا لَّا يَسْتَنقِذُو
ইসলামিক ফাউন্ডেশন
৭৩ হে মানুষ ! একটি উপমা দেওয়া হইতেছে, মনোযোগ সহকারে উহা শ্রবণ কর : তোমরা আল্লাহ্ র পরিবর্তে যাহাদেরকে ডাক তাহারা তো কখনও একটি মাছিও সৃষ্টি করিতে পারিবে না, এই উদ্দেশ্যে তাহারা সকলে একত্র হইলেও। এবং মাছি যদি কিছু ছিনাইয়া লইয়া যায় তাহাদের নিকট হইতে, ইহাও তাহারা উহার নিকট হইতে উদ্ধার করিতে পারিবে না। অন্বেষক ও অন্বেষিত কতই দুর্বল;
বাংলা উচ্চারণ
৭৩ ইয়া য় আইয়্যুহান্না-সু দ্বুরিবা মাছালুন্ ফাস্তামি'ঊ লাহ্ ইন্নাল্লাযীনা তাদ্'ঊ না মিন্ দূনিল্লা-হি লাইঁ ইয়াখ্লুকু যুবা-বাঁও অলাওয়িজ্বতাম'ঊলাহ্ অ ইঁইয়াস্লুব্ হুমুয্ যুবা-বু শাইয়া ল্লা-ইয়াস্ তান্ক্বিযূহু মিন্হু দ্বোয়া'উফাত্বত্বোয়া-লিবু অল্মাত্লূব্।
Word by word
٧٤ مَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦٓ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ
ইসলামিক ফাউন্ডেশন
৭৪ উহারা আল্লাহ্ র যথোচিত মর্যাদা উপলদ্ধি করে না, আল্লাহ্ নিশ্চয়ই ক্ষমতাবান, পরাক্রমশালী।
বাংলা উচ্চারণ
৭৪ মা-ক্বদারু ল্লা-হা হাক্বক্ব ক্বদ্রিহ্ ইন্নাল্লা-হা লাক্বওয়ি্যুন্ 'আযীয্।
Word by word
٧٥ ٱللَّهُ يَصْطَفِى مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ رُسُلًا وَمِنَ ٱلنَّاسِ إِنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৭৫ আল্লাহ্ ফিরিশ্তাদের মধ্য হইতে মনোনীত করেন বাণীবাহক এবং মানুষের মধ্য হইতেও ; আল্লাহ্ তো র্সবশ্রোতা, সম্যক দ্রষ্টা।
বাংলা উচ্চারণ
৭৫ আল্লা-হু ইয়াছ্ ত্বোয়াফী মিনাল্ মালা - য়িকাতি রুসুলাঁও অ মিনান্না-স্ ইন্নাল্লা-হা সামীউ'ম্ বার্ছী।
Word by word
٧٦ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
ইসলামিক ফাউন্ডেশন
৭৬ তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তিনি তাহা জানেন এবং সমস্ত বিষয় আল্লাহ্ র নিকট প্রত্যাবর্তিত হইবে।
বাংলা উচ্চারণ
৭৬ ইয়া'লামু মা-বাইনা আইদীহিম্ অমা-খালফাহুম্ অইলা ল্লা-হি র্তুজ্বা'উল্ উর্মূ।
Word by word
٧٧ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱرْكَعُوا۟ وَٱسْجُدُوا۟ وَٱعْبُدُوا۟ رَبَّكُمْ وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৭৭ হে মু’মিনগণ ! তোমরা রুকূ‘ কর, সিজ্দা কর এবং তোমাদের প্রতিপালকের ‘ইবাদত কর ও সৎকর্ম কর, যাহাতে সফলকাম হইতে পার।
বাংলা উচ্চারণ
৭৭ ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মার্নু কা'ঊ অস্জ্ব ুদূ ওয়া'বুদূ রব্বাকুম্ অফ্'আলুল্ খইর লা'আল্লাকুম্ তুফ্লিহূন্।
Word by word
٧٨ وَجَٰهِدُوا۟ فِى ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦ هُوَ ٱجْتَبَىٰكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى ٱلدِّينِ مِنْ حَرَجٍ مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَٰهِيمَ هُوَ سَمَّىٰكُمُ ٱلْمُسْلِمِينَ مِن قَبْلُ وَفِى هَٰذَا لِيَكُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৭৮ এবং জিহাদ কর আল্লাহ্ র পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন। তিনি দীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেন নাই। ইহা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন ‘মুসলিম’ এবং এই কিতাবেও ; যাহাতে রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হয় এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্য। সুতরাং তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহ্ কে অবলম্বন কর ; তিনিই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি !
বাংলা উচ্চারণ
৭৮ অ জ্বা-হিদূ ফিল্লা-হি হাক্বক্বা জ্বিহা -দিহ্ হুওয়াজ্বতাবা-কুম্ অমা-জ্বা'আলা আলাইকুম্ ফিদ্দীনি মিন্ হারাজ্ব্ মিল্লাতা আবীকুম্ ইব্রা-হীম্ হুঅ ছাম্মা-কুমুল্ মুস্লিমীনা মিন্ ক্বাব্লু অফী হাযা-লিয়াকূর্না রাসূলু শাহীদান্ 'আলাইকুম্ অ তাকূনূ শুহাদা - য়া 'আলান্ না-সি ফাআক্বীমুছ্ ছলা-তা অ আ-তুয্ যাকা- তা অ'তাছিমূ বিল্লা-হ্ হুঅ মাওলা-কুম্ ফানি'মাল্ মাওলা-অনি'মান্নার্ছী।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report