Kitab

محمّـد

Chapter 47, 38 verses

  • Word by word
  • জহুরুল হক
  • বাংলা উচ্চারণ
  • ইসলামিক ফাউন্ডেশন
Word by word

ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ أَضَلَّ أَعْمَٰلَهُمْ

জহুরুল হক

যারা অবিশ্বাস পোষণ করে এবং ‌র পথ থেকে ফিরিয়ে রাখে, তিনি তাদের ক্রিয়াকলাপ ব্যর্থ করে দেবেন।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আল্লাযীনা কাফারূ অছোয়াদ্দু 'আন্ সাবীলিল্লা-হি আদ্বোয়াল্লা আ'মা-লাহুম্

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা করে এবং অপরকে ‌র পথ হইতে নিবৃত্ত করে তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দেন।

Word by word

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَءَامَنُوا۟ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ

জহুরুল হক

আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে, আর বিশ্বাস করছে তাতে যা মুহাম্মদের কাছে অবতীর্ণ হয়েছে - - আর সেটিই হচ্ছে তাদের প্রভুর কাছ থেকে আগত মহাসত্য - - তিনি তাদের মন্দ কার্যাবলী তাদের থেকে দূর করে দেবেন, আর ভাল করে দেবেন তাদের অবস্থা।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা আ-মানূ ওয়া আ'মিলুছ্ ছোয়া-লিহা-তি ওয়া আ-মানূ বিমা-নুয্যিলা 'আলা-মুহাম্মাদিঁও অহুওয়াল্ হাককু র্মি রব্বিহিম্ কাফ্ফারা 'আন্হুম্ সাইয়িয়া-তিহিম্ অআছ্লাহা বা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে বিশ্বাস করে, আর উহাই তাহাদের প্রতিপালক হইতে প্রেরিত সত্য, তিনি তাহাদের মন্দ কর্মগুলি বিদূরিত করিবেন এবং তাহাদের অবস্থা ভাল করিবেন।

Word by word

ذَٰلِكَ بِأَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْبَٰطِلَ وَأَنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْحَقَّ مِن رَّبِّهِمْ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ لِلنَّاسِ أَمْثَٰلَهُمْ

জহুরুল হক

এইটিই, কেননা নিঃসন্দেহ যারা অবিশ্বাস পোষণ করে তারা মিথ্যার অনুসরণ করে, আর যেহেতু যারা ঈমান এনেছে তারা তাদের প্রভুর কাছ থেকে আসা সত্যের অনুগমন করে। এইভাবে লোকেদের জন্য তাদের দৃষ্টান্তগুলো স্থাপন করেন।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাল্লাযীনা কাফারূ ত্তাবা'উল্ বা-ত্বিলা অআন্নাল্ লাযীনা আ-মানুত্ তাবা'উল্ হাকক্ব র্মি রব্বিহিম্ কাযা-লিকা ইয়াদ্ব্রিবু ল্লা-হু লিন্না-সি আম্ছা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা এইজন্য যে, যাহারা করে তাহারা মিথ্যার অনুসরণ করে এবং যাহারা ঈমান আনে তাহারা তাহাদের প্রতিপালক - প্রেরিত সত্যের অনুসরণ করে। এইভাবে ‌ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত প্রদান করেন।

Word by word

فَإِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فَضَرْبَ ٱلرِّقَابِ حَتَّىٰٓ إِذَآ أَثْخَنتُمُوهُمْ فَشُدُّوا۟ ٱلْوَثَاقَ فَإِمَّا مَنًّۢا بَعْدُ وَإِمَّا فِدَآءً حَتَّىٰ تَضَعَ ٱلْحَرْبُ أَوْزَارَهَا ذَٰلِكَ وَلَوْ يَش

জহুরুল হক

সেজন্য যারা অবিশ্বাস পোষণ করে তাদের সাথে যখন তোমরা মোকাবিলা কর তখন গর্দান মারা, পরিশেষে যখন তোমরা তাদের পরাজিত করবে তখন মজবুত করে বাঁধবে, তখন এরপরে হয় সদয়ভাবে মুক্তিদান, না হয় মুক্তিপণ গ্রহণ - - যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্রভার নামিয়ে দেয়, এমনটাই। আর যদি চাইতেন তাহলে তিনিই তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্ত এইজন্য যে তোমাদের কারোকে যেন অপরের দ্বারা তিনি সুনিয়ন্ত্রিত করতে পারেন। আর যাদের ‌র পথে শহীদ করা হয় তাদের ক্রিয়াকর্মকে তিনি কখনো লক্ষ্যহারা হতে দেবেন না।

বাংলা উচ্চারণ

ফাইযা-লাক্বীতুমু ল্লাযীনা কাফারূ ফাদ্বোর্য়াবার রিক্ব-ব্ হাত্তা য় ইযা য় আছখান্তুমূহুম্ ফাশুদ্দুল্ অছা-ক্ব ফাইম্মা-মান্নাম্ বা'দু অইম্মা-ফিদা-য়ান্ হাত্তা-তাদ্বোয়া'আল্ র্হাবু আওযা-রহা-যা-লিক্ অ লাও ইয়াশা-য়ু ল্লা-হু লান্তাছোয়ারা মিন্হুম্ অলা-কিল্ লিইয়াব্লুওয়া বা'দ্বোয়াকুম্ বিবা'দ্ব্ অল্লাযীনা কুতিলূ ফী সাবীলি ল্লা-হি ফালাইঁ ইয়ুদ্বিল্লা আ'মা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

অতএব যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে মুকাবিলা কর তখন তাহাদের গর্দানে আঘাত কর, পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন উহাদেরকে কষিয়া বাঁধিবে ; অতঃপর হয় অনুকম্পা, নয় মুক্তিপণ। তোমরা জিহাদ চালাইবে যতক্ষণ না যুদ্ধ ইহার অস্ত্র নামাইয়া ফেলে। ইহাই বিধান। ইহা এইজন্য যে, ‌ ইচ্ছা করিলে উহাদেরকে শাস্তি দিতে পারিতেন, কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে। যাহারা ‌র পথে নিহত হয় তিনি কখনও তাহাদের র্কম বিনষ্ট হইতে দেন না।

Word by word

سَيَهْدِيهِمْ وَيُصْلِحُ بَالَهُمْ

জহুরুল হক

তিনি তাদের পথপ্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন।

বাংলা উচ্চারণ

সাইয়াহ্দীহিম্ অইয়ুছ্লিহু বা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

তিনি তাহাদেরকে সৎপথে পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভাল করিয়া দেন।

Word by word

وَيُدْخِلُهُمُ ٱلْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ

জহুরুল হক

আর তাদের প্রবেশ করাবেন স্বর্গোদ্যানসমূহে, তিনি তাদের কাছে এটি পরিচয় করিয়ে দিয়েছেন।

বাংলা উচ্চারণ

অইয়ুদ্খিল্ হুমুল্ জ্বান্নাতা 'র্আরফাহা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন।

Word by word

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَنصُرُوا۟ ٱللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে তিনিও তোমাদের সাহায্য করবেন, আর তিনি তোমাদের পদক্ষেপ সুদৃঢ় করবেন।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহাল্ লাযীনা আ-মানূ য় ইন্ তান্ছুরু ল্লা-হা ইয়ার্ন্ছুকুম্ অ ইয়ুছাব্বিত্ আক্ব্দা-মাকুম্।

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ ! যদি তোমরা ‌কে সাহায্য কর, ‌ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন।

Word by word

وَٱلَّذِينَ كَفَرُوا۟ فَتَعْسًا لَّهُمْ وَأَضَلَّ أَعْمَٰلَهُمْ

জহুরুল হক

আর যারা অবিশ্বাস পোষণ করে তাদের জন্য দুর্ভোগ রয়েছে, আর তাদের ক্রিয়া - কলাপকে তিনি ব্যর্থ করে দেবেন।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা কাফারূ ফাতা'সা ল্লাহুম্ অআদ্বোয়াল্লা আ'মা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে দুর্ভোগ এবং তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দিবেন।

Word by word

ذَٰلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ فَأَحْبَطَ أَعْمَٰلَهُمْ

জহুরুল হক

এমনটাই, কেননা যা অবতারণ করেছেন তারা তা বিতৃষ্ণার সাথে প্রত্যাখ্যান করে, কাজেই তিনি তাদের ক্রিয়াকলাপ নিষ্ফল করে দিয়েছেন।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাহুম্ কারিহূ মা য় আন্যালা ল্লা-হু ফাআহ্বাত্বোয়া আ'মা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা এইজন্য যে, ‌ যাহা অবতীর্ণ করিয়াছেন উহারা তাহা অপসন্দ করে। সুতরাং ‌ উহাদের কর্ম নিষ্ফল করিয়া দিবেন।

Word by word

أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ دَمَّرَ ٱللَّهُ عَلَيْهِمْ وَلِلْكَٰفِرِينَ أَمْثَٰلُهَا

জহুরুল হক

তারা কি তবে পৃথিবীতে পরিভ্রমণ করে নি? তাহলে তারা দেখতে পেত কেমন হয়েছিল তাদের পরিণাম যারা এদের আগে ছিল। তাদের ঘায়েল করেছিলেন, আর অবিশ্বাসীদের জন্য রয়েছে এর অনুরূপ।

বাংলা উচ্চারণ

আফালাম্ ইয়াসীরূ ফিল্ র্আদ্বি ফাইয়ান্জুরূ কাইফা কা-না আ'ক্বিবাতুল্লাযীনা মিন্ ক্বব্লিহিম দাম্মারল্লা-হু 'আলাইহিম্ অলিল্কা-ফিরীনা আম্ছা-লুহা-।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই এবং দেখে নাই উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে? ‌ উহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রহিয়াছে অনুরূপ পরিণাম।

Word by word

ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوْلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَأَنَّ ٱلْكَٰفِرِينَ لَا مَوْلَىٰ لَهُمْ

জহুরুল হক

এমনটাই, কেননা যারা ঈমান এনেছে তাদের অভিভাবক নিশ্চয়ই ‌, আর অবিশ্বাসীদের ক্ষেত্রে তো - - তাদের জন্য কোনো মুরব্বী নেই।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাল্লা-হা মাওলাল্ লাযীনা আ-মানূ অআন্নাল্ কা-ফিরীনা লা-মাওলা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা এইজন্য যে, ‌ তো মু’মিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোন অভিভাবকই নাই।

Word by word

إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَٱلَّذِينَ كَفَرُوا۟ يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ ٱلْأَنْعَٰمُ وَٱلنَّارُ مَثْوًى ل

জহুরুল হক

নিঃসন্দেহ যারা ঈমান এনেছে ও সৎকাজে করছে তাদের প্রবেশ করাবেন স্বর্গোউদ্যানসমূহে যাদের নিচে দিয়ে বয়ে চলছে ঝরনারাজি। আর যারা অবিশ্বাস পোষণ করে তারা ভোগ - বিলাস করে ও খায়দায় যেমন জন্তু জানোয়াররা খেয়ে থাকে, আর আগুনই তাদের আবাসস্থল।

বাংলা উচ্চারণ

ইন্না ল্লা-হা ইয়ুদ্খিলুল্ লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি জ্বান্না-তিন্ তাজ্ব ্রী মিন্ তাহ্তিহাল্ আন্হার্- অল্লাযীনা কাফারূ ইয়াতামাত্তাঊ'না অ ইয়াকুলূনা কামা-তাকুলুল্ আন্আমু অন্না-রু মাছ্ওয়াল্লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে ‌ তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত; কিন্তু যাহারা করে উহারা ভোগ - বিলাসে মত্ত থাকে এবং জন্তু - জানোয়ারের মত উদর পূর্তি করে; আর জাহান্নামই উহাদের নিবাস।

Word by word

وَكَأَيِّن مِّن قَرْيَةٍ هِىَ أَشَدُّ قُوَّةً مِّن قَرْيَتِكَ ٱلَّتِىٓ أَخْرَجَتْكَ أَهْلَكْنَٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ

জহুরুল হক

আর জনপদগুলোর কতটা যে - - যা ছিল আরো বেশি শক্তিশালী তোমার জনবসতির চাইতে যেটি তোমাকে বহিস্কার করেছে - - আমরা তাদের ধ্বংস করে দিয়েছিলাম, আর তাদের জন্য কোনো সাহায্যকারী ছিল না।

বাংলা উচ্চারণ

অকায়াইঁয়িম্ মিন্ র্ক্বইয়াতিন্ হিয়া আশাদ্দু কুওয়্রাতাম্ মিন্ র্ক্বইয়াতিকাল্ লাতী য় আখ্রজ্বাত্কা আহ্লাক্না-হুম্ ফালা- না-ছিরলাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তাহা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল; আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের সাহায্যকারী কেহ ছিল না।

Word by word

أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِۦ كَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُم

জহুরুল হক

যে তার প্রভুর কাছ থেকে এক স্পষ্ট প্রমাণের উপরে রয়েছে সে কি তবে তার মতো যার কাছে তার মন্দ কার্যকলাপকে চিত্তাকর্ষক করা হয়েছে? ফলে তারা নিজেদের কামনা - বাসনারই অনুসরণ করে।

বাংলা উচ্চারণ

আফামান্ কা-না 'আলা-বাইয়িনাতিম্ র্মি রব্বিহী কামান্ যুইয়্যিনা লাহূ সূ-য়ু 'আমালিহী অত্তাবা'ঊ য় আহ্ওয়া-য়াহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

যে ব্যক্তি তাহার প্রতিপালক - প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তাহার ন্যায়, যাহার নিকট নিজের মন্দ কর্মগুলি শোভন প্রতীয়মান হয় এবং যাহারা নিজ খেয়াল - খুশির অনুসরণ করে?

Word by word

مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ فِيهَآ أَنْهَٰرٌ مِّن مَّآءٍ غَيْرِ ءَاسِنٍ وَأَنْهَٰرٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُۥ وَأَنْهَٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّٰرِبِينَ وَأَنْهَٰرٌ

জহুরুল হক

ধর্মভীরুদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উপমা হচ্ছে - - তাতে রয়েছে ঝরনারাজি এমন পানির যা পরিবর্তিত হয় না, আর দুধের নদীসমূহ যার স্বাদ বদলায় না, আর সুরার স্রোত যা পানকারীদের জন্য সুস্বাদু, আর ছাঁকা মধুর নদীগুলো। আর তাদের জন্য সে - সবে রয়েছে সব রকমের ফলফসল, আর তাদের প্রভুর কাছ থেকে রয়েছে পরিত্রাণ। তার মতো যে আগুনের মধ্যে অবস্থানকারী, অথবা যাদের পান করানো হবে ফুটন্ত পানি, ফলে তাদের নাড়িভুঁড়ি তা ছিড়ে ফেলবে?

বাংলা উচ্চারণ

মাছালুল্ জ্বান্নাতি ল্লাতী উ'ইদাল্ মুত্তাকুন্ ফীহা য় আন্হা-রুম্ মিম্ মা-য়িন গইরি আ-সিনিন্ অআন্হা-রুম্ মিল্লাবানিল্লাম্ ইয়াতাগাইর্য়া ত্বোয়া'মুহূ অআন্হা-রুম্ মিন্ খম্রিল লায্ যাতিল্লিশ্-শা রিবীনা অআন্হা-রুম্ মিন্ 'আসালিম্ মুছোয়াফ্ফা অলাহুম্ ফীহা-মিন্ কুল্লিছ্ ছামার-তি অমাগ্ফিরতুম্ র্মি রব্বিহিম্ কামান্ হুওয়া খ-লিদূন্ ফিন্না-রি অসুকুমা-য়ান্ হামীমান্ ফাক্বতত্বো'আ আম্'আ-য়াহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার দৃষ্টান্ত : উহাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যাহার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে উহাদের জন্য থাকিবে বিবিধ ফলমূল আর তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে ক্ষমা। মুত্তাকীরা কি তাহাদের ন্যায়, যাহারা জাহান্নামে স্থায়ী হইবে এবং যাহাদেরকে পান করিতে দেওয়া হইবে ফুটন্ত পানি যাহা উহাদের নাড়িভুঁড়ি ছিন্ন - বিচ্ছিন্ন করিয়া দিবে?

Word by word

وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّىٰٓ إِذَا خَرَجُوا۟ مِنْ عِندِكَ قَالُوا۟ لِلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ مَاذَا قَالَ ءَانِفًا أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَٱتَّبَعُوٓا۟ أَه

জহুরুল হক

আর তাদের মধ্যে কিছু লোক আছে যারা তোমার কথা শোনে, তারপর তারা যখন তোমার কাছ থেকে বেরিয়ে যায় তখন যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের বলে, ''সে এইমাত্র কী বললে!’’ এরাই তারা যাদের হৃদয়ের উপরে মোহর মেরে দিয়েছেন, আর তারা নিজেদের খেয়ালখুশিরই অনুসরণ করে।

বাংলা উচ্চারণ

অমিন্হুম্ মাইঁ ইয়াস্তামি'উ ইলাইকা হাত্তা য় ইযা-খারাজু মিন্ 'ইন্দিকা ক্ব-লূ লিল্লাযীনা ঊতুল্ 'ইল্মা মা-যা- ক্ব-লা আ-নিফান্ উলা-য়িকাল্ লাযীনা ত্বোয়াবা'আ ল্লা-হু'আলা-কুলূ বিহিম্ অত্তাবাঊ' য় আহ্ওয়া-য়াহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

উহাদের মধ্যে কতক তোমার কথা শ্রবণ করে, অতঃপর তোমার নিকট হইতে বাহির হইয়া যাহারা জ্ঞানপ্রাপ্ত তাহাদেরকে বলে, ‘এইমাত্র সে কী বলিল?’ ইহাদের অন্তর ‌ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজেদের খেয়াল - খুশিরই অনুসরণ করে।

Word by word

وَٱلَّذِينَ ٱهْتَدَوْا۟ زَادَهُمْ هُدًى وَءَاتَىٰهُمْ تَقْوَىٰهُمْ

জহুরুল হক

আর যারা সৎপথে চলে, তিনি তাদের জন্য পথ প্রদর্শন করা বাড়িয়ে দেন, আর তাদের প্রদান করেন তাদের ধর্মনিষ্ঠা।

বাংলা উচ্চারণ

অল্লাযী নাহ্ তাদাও যা-দাহুম্ হুদাঁও অআ-তা-হুম্ তাক্ব ওয়া-হুম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা সৎপথ অবলম্বন করে ‌ তাহাদের সৎপথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাহাদেরকে হইবার শক্তি দান করেন।

Word by word

فَهَلْ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةً فَقَدْ جَآءَ أَشْرَاطُهَا فَأَنَّىٰ لَهُمْ إِذَا جَآءَتْهُمْ ذِكْرَىٰهُمْ

জহুরুল হক

তারা কি তবে তাকিয়ে রয়েছে শুধু ঘড়ির জন্য যাতে এটি তাদের উপরে এসে পড়ে অতর্কিতভাবে? তবে তো এর লক্ষণগুলো এসেই পড়েছে। সুতরাং কেমন হবে তাদের ব্যাপার যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হবে?

বাংলা উচ্চারণ

ফাহাল্ ইয়ান্জুরূনা ইল্লাস্ সা-'আতা আন্ তাতিয়াহুম্ বাগ্তাতান্ ফাক্বদ্ জ্বা-য়া আশ্রত্ব ুহা-ফাআন্না-লাহুম্ ইযা-জ্বা-য়াত্হুম্ যিক্র-হুম্।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা কি কেবল এইজন্য অপেক্ষা করিতেছে যে, কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিকভাবে? কিয়ামতের লক্ষণসমূহ তো আসিয়াই পড়িয়াছে। কিয়ামত আসিয়া পড়িলে উহারা উপদেশ গ্রহণ করিবে কেমন করিয়া!

Word by word

فَٱعْلَمْ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَٱللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَىٰكُمْ

জহুরুল হক

অতএব তুমি জেনে রাখ যে ব্যতীত অন্য উপাস্য নেই, আর তোমার ভুল - ভ্রান্তির জন্যে তুমি পরিত্রাণ খোঁজো, আর পুরুষ ও নারীদের জন্যেও। আর জানেন তোমাদের গতিবিধি এবং তোমাদের অবস্থান।

বাংলা উচ্চারণ

ফা'লাম্ আন্নাহূ লা য় ইলা-হা ইল্লাল্লা-হু অস্তার্গ্ফি লিযাম্বিকা অলিল্মুমিনীনা অল্মুমিনা-ত্ অল্লা-হু ইয়া'লামু মুতাক্বাল্লাবাকুম্ অমাছ্ওয়া-কুম্।

ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং জানিয়া রাখ, ‌ ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই, ক্ষমা প্রার্থনা কর তোমার এবং নর - নারীদের ত্রুটির জন্য। ‌ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন।

Word by word

وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَوْلَا نُزِّلَتْ سُورَةٌ فَإِذَآ أُنزِلَتْ سُورَةٌ مُّحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا ٱلْقِتَالُ رَأَيْتَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ ٱلْمَغْشِىِّ عَلَيْ

জহুরুল হক

আর যারা ঈমান এনেছে তারা বলে - - ''একটি সূরা কেন অবতীর্ণ হয় না?’’ কিন্ত যখন একটি সিদ্ধান্তমূলক সূরা অবতীর্ণ হয় আর তাতে যুদ্ধের উল্লেখ থাকে তখন যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে তাদের তুমি দেখতে পাবে তোমার দিকে তাকাচ্ছে মৃত্যুর কারণে মুর্চ্ছিত লোকের দৃষ্টির ন্যায়। সুতরাং ধিক্ তাদের জন্য!

বাংলা উচ্চারণ

অইয়াকুলুল্ লাযীনা আ-মানূ লাওলা-নুয্যিলাত্ সূরাতুন্ ফাইযা-উন্যিলাত্ সূরতুম্ মুহ্কামাতুঁও অযুকিরা ফীহাল্ ক্বিতা-লু রয়াইতাল্ লাযীনা ফী কুলূ বিহিম্ মারাদ্বুইঁ ইয়ান্জুরূনা ইলাইকা নাজোয়রল্ মাগ্শিয়্যি 'আলাইহি মিনাল্ মাওত্ ফাআওলালাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

মু’মিনরা বলে, ‘একটি সূরা অবতীর্ণ হয় না কেন?’ অতঃপর যদি দ্ব্যর্থহীন কোন সূরা অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোন নির্দেশ থাকে তুমি দেখিবে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যুভয়ে বিহ্বল মানুষের মত তোমার দিকে তাকাইতেছে। শোচনীয় পরিণাম উহাদের।

Word by word

طَاعَةٌ وَقَوْلٌ مَّعْرُوفٌ فَإِذَا عَزَمَ ٱلْأَمْرُ فَلَوْ صَدَقُوا۟ ٱللَّهَ لَكَانَ خَيْرًا لَّهُمْ

জহুরুল হক

আনুগত্য ও সদয়বাক্য! অতএব যখন ব্যাপারটি সন্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় তখন তারা যদি ‌র প্রতি সত্যনিষ্ঠ থাকে তাহলে সেটিই তো তাদের জন্য মঙ্গলজনক।

বাংলা উচ্চারণ

ত্বোয়া- 'আতুঁও অক্বওলুম্ মা'রূফুন্ ফাইযা- 'আযামাল্ আম্রু ফালাও ছোয়াদাকু ল্লা-হা লাকা-না খাইরল্লা-হুম্।

ইসলামিক ফাউন্ডেশন

আনুগত্য ও ন্যায়সংগত বাক্য উহাদের জন্য উত্তম ছিল; সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল, যদি উহারা ‌র প্রতি পদত্ত অঙ্গীকার পূরণ করিত, তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত।

Word by word

فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَتُقَطِّعُوٓا۟ أَرْحَامَكُمْ

জহুরুল হক

কিন্ত যদি তোমাদের শাসনভার দেওয়া যায় তাহলে তোমাদের থেকে তো আশা করা যাবে যে তোমরা অবশ্যই দেশে ফসাদ সৃষ্টি করবে এবং তোমাদের রক্ত - সম্পর্ক ছিন্ন করবে।

বাংলা উচ্চারণ

ফাহাল্ 'আসাইতুম্ ইন্ তাওয়াল্লাইতুম্ আন্ তুফ্সিদূ ফিল্ র্আদ্বি অতুক্বাত্ব ত্বিঊ' য় র্আহা-মাকুম্।

ইসলামিক ফাউন্ডেশন

তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে।

Word by word

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَىٰٓ أَبْصَٰرَهُمْ

জহুরুল হক

এরাই তারা যাদের প্রতি ধিক্কার দিয়েছেন, ফলে তিনি তাদের বধির বানিয়েছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন।

বাংলা উচ্চারণ

উলা-য়িকাল্লাযীনা লা'আনাহুমুল্লা-হু ফাআছোয়াম্মাহুম্ অআ'মা য় আব্ছোয়া-রহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

‌ ইহাদেরকেই লা’নত করেন আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীণ।

Word by word

أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلْقُرْءَانَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَآ

জহুরুল হক

কি! তারা কি তবে কুরআন সন্বন্ধে ভাববে না, না কি হৃদয়ের উপরে সেগুলোর তালা দেয়া রয়েছে?

বাংলা উচ্চারণ

আফালা-ইয়াতাদাব্বারূনাল্ কুরআ-না আম্ 'আলা- কুলূবিন্ আক্ব ফা-লুহা-।

ইসলামিক ফাউন্ডেশন

তবে কি উহারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না? না উহাদের অন্তর তালাবদ্ধ?

Word by word

إِنَّ ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَٰرِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَى ٱلشَّيْطَٰنُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ

জহুরুল হক

নিঃসন্দেহ যারা তাদের পিঠ ফিরিয়ে ঘুরে যায় তাদের কাছে সৎপথ সুস্পষ্ট হবার পরেও, শয়তান তাদের জন্য হাল্কা করে দিয়েছে এবং তাদের জন্য সুদীর্ঘ করেছে।

বাংলা উচ্চারণ

ইন্নাল্ লাযীর্না তাদ্দূ 'আলা য় আদ্বা-রিহিম্ মিম্ বা'দি মা-তাবাইয়্যানা লাহুমুল্ হুদাশ্ শাইত্বোয়া-নু সাওয়্যালা লাহুম্ অআম্লা-লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা নিজেদের নিকট সৎপথ ব্যক্ত হইবার পর উহা পরিত্যাগ করে, শয়তান উহাদের কাজকে শোভন করিয়া দেখায় এবং উহাদেরকে মিথ্যা আশা দেয়।

Word by word

ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لِلَّذِينَ كَرِهُوا۟ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمْ فِى بَعْضِ ٱلْأَمْرِ وَٱللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ

জহুরুল হক

এইটাই! কেননা যা অবতারণ করেছেন তাতে যারা ঘৃণা করে তাদের কাছে তারা বলে, ''আমরা তোমাদের মেনে চলব কোনো - কোনো ব্যাপারে।’’ আর জানেন তাদের গোপনীয়তা।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাহুম্ ক্ব-লূ লিল্লাযীনা কারিহূ মা-নায্ যালাল্লা-হু সানুত্বী উ'কুম্ ফী বা'দ্বিল্ আম্রি অল্লা-হু ইয়া'লামু ইস্র-রাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা এইজন্য যে, ‌ যাহা অবতীর্ণ করিয়াছেন, তাহা যাহারা অপসন্দ করে তাহাদেরকে উহারা বলে, ‘আমরা কোন্ কোন্ বিষয়ে তোমাদের আনুগত্য করিব।’ ‌ উহাদের গোপন অভিসন্ধি অবগত আছেন।

Word by word

فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَٰرَهُمْ

জহুরুল হক

কিন্ত কেমন হবে যখন ফিরিশ্‌তারা তাদের মুখে ও তাদের পিঠে আঘাত হানতে হানতে তাদের মৃত্যু ঘটাবে?

বাংলা উচ্চারণ

ফাকাইফা ইযা-তাওয়াফ্ফাত্হুমুল্ মালা-য়িকাতু ইয়াদ্ব্রিবূনা উজু হাহুম্ অআদ্বা-রহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

ফিরিশ্‌তারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে, তখন উহাদের দশা কেমন হইবে।

Word by word

ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱتَّبَعُوا۟ مَآ أَسْخَطَ ٱللَّهَ وَكَرِهُوا۟ رِضْوَٰنَهُۥ فَأَحْبَطَ أَعْمَٰلَهُمْ

জহুরুল হক

এইটিই! কেননা ‌কে যা অসন্তষ্ট করে তারা তারই অনুসরণ করে আর তাঁর সন্তষ্টিলাভকে তারা অপছন্দ করে, সেজন্য তিনি তাদের ক্রিয়াকলাপ ব্যর্থ করে দেন।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাহুমুত্তাবা'ঊ মা য় আস্খাত্বোয়াল্লা-হা

ইসলামিক ফাউন্ডেশন

ইহা এইজন্য যে, উহারা তাহার অনুসরণ করে, যাহা ‌র অসন্তোষ জন্মায় এবং তাঁহার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে ; তিনি ইহাদের কর্ম নিষ্ফল করিয়া দেন।

Word by word

أَمْ حَسِبَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّن يُخْرِجَ ٱللَّهُ أَضْغَٰنَهُمْ

জহুরুল হক

অথবা, যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কি ভাবে যে কদাপি তাদের বিদ্বেষভাব প্রকাশ করবেন না?

বাংলা উচ্চারণ

আম্হাসিবাল্লাযীনা ফী কুলূ বিহিম্ মারাদ্বুন্ আল্লাইঁ ইয়ুখ্রিজ্বা ল্লা-হু আদ্ব ্গ-নাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা কি মনে করে যে, ‌ কখনো উহাদের বিদ্বেষভাব প্রকাশ করিয়া দিবেন না?

Word by word

وَلَوْ نَشَآءُ لَأَرَيْنَٰكَهُمْ فَلَعَرَفْتَهُم بِسِيمَٰهُمْ وَلَتَعْرِفَنَّهُمْ فِى لَحْنِ ٱلْقَوْلِ وَٱللَّهُ يَعْلَمُ أَعْمَٰلَكُمْ

জহুরুল হক

আর আমরা যদি চাইতাম তবে আমরা নিশ্চয়ই তোমাকে তাদের দেখাতাম, তখন তুমি আলবৎ তাদের চিনতে পারতে তাদের চেহারার দ্বারা। আর তুমি তো অবশ্যই তাদের চিনতে পারবে তাদের কথার ধরনে। আর জানেন তোমাদের কাজকর্ম।

বাংলা উচ্চারণ

অলাও নাশা-য়ু লায়ারইনা-কাহুম্ ফালা'আরাফ্তাহুম্ বিসীমা-হুম্ অলাতা'রিফান্নাহুম্ ফী লাহ্নিল্ ক্বাওল্ অল্লা-হু ইয়া'লামু আ'মালাকুম্।

ইসলামিক ফাউন্ডেশন

আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম। ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া উহাদেরকে চিনিতে পারিতে, তবে তুমি অবশ্যই কথার ভংগিতে উহাদেরকে চিনিতে পারিবে। ‌ তোমাদের র্কম সম্পর্কে অবগত।

Word by word

وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّىٰ نَعْلَمَ ٱلْمُجَٰهِدِينَ مِنكُمْ وَٱلصَّٰبِرِينَ وَنَبْلُوَا۟ أَخْبَارَكُمْ

জহুরুল হক

আর আমরা নিশ্চয়ই তোমাদের যাচাই করব যতক্ষণ না আমরা জানতে পারি তোমাদের মধ্যের কঠোর সংগ্রামশীলদের ও অধ্যবসায়ীদের, আর তোমাদের খবর আমরা পরীক্ষা করেছি।

বাংলা উচ্চারণ

অলানাব্লুওয়ান্নাকুম্ হাত্তা-না'লামাল্ মুজ্বা-হিদীনা মিন্কুম্ অছ্ছোয়া-বিরীনা অনাব্লুওয়া আখ্বা-রকুম্।

ইসলামিক ফাউন্ডেশন

আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব, যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি।

Word by word

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ وَشَآقُّوا۟ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَىٰ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًٔا وَسَيُحْبِطُ أَعْمَٰلَهُمْ

জহুরুল হক

নিঃসন্দেহ যারা অবিশ্বাস পোষণ করে ও ‌র পথ থেকে সরিয়ে রাখে এবং রসূলের বিরুদ্ধাচরণ করে তাদের কাছে সৎপথ সুস্পষ্ট হবার পরেও, তারা কখনো ‌র কোনো ক্ষতি করতে পারবে না। আর অচিরেই তিনি তাদের ক্রিয়াকলাপ নিষ্ফল করে দেবেন।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা কাফারূ অছোয়াদ্দু 'আন্ সাবীলি-হি অ শা-ল্লাক্ব কুর রসূলা মিম্ বা'দি মা -তাবাইয়্যানা লাহুমুল্ হুদা- লাইঁয়্যাদ্বরু রুল্লা-হা শাইয়া-অ সাইয়ুহ্বিতু'আমা-লাহুম্-।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা করে এবং মানুষকে ‌র পথ হইতে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসূলের বিরোধিতা করে, উহারা ‌র কোনই ক্ষতি করিতে পারিবে না। তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন।

Word by word

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَلَا تُبْطِلُوٓا۟ أَعْمَٰلَكُمْ

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! ‌কে মেনে চলো ও রসূলের আজ্ঞা পালন করো, আর তোমাদের ক্রিয়াকর্ম বিফল করো না।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ য় আত্বী 'উল্লা-হা অআত্বী'র্উ রাসূলা অলা-তুব্ত্বিলূ য় আ'মা-লাকুম্।

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ ! তোমরা ‌র আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর, আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না।

Word by word

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ثُمَّ مَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ فَلَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ

জহুরুল হক

নিঃসন্দেহ যারা অবিশ্বাস পোষণ করে ও ‌র পথ থেকে সরিয়ে রাখে, তারপর মারা যায় অথচ তারা অবিশ্বাসী থাকে, সে - ক্ষেত্রে কখনো তাদের পরিত্রাণ করবেন না।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা কাফারূ অছোয়াদ্দু 'আন্ সাবীলিল্লা-হি ছুম্মা মা-তূ অহুম্ কুফ্ফা-রুন্ ফালাইঁ ইয়াগ্ফিরল্লা-হু লাহুম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা করে ও ‌র পথ হইতে মানুষকে নিবৃত্ত করে, অতঃপর অবস্থায় মৃত্যুবরণ করে, ‌ কখনই তাহাদেরকে ক্ষমা করিবেন না।

Word by word

فَلَا تَهِنُوا۟ وَتَدْعُوٓا۟ إِلَى ٱلسَّلْمِ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ وَٱللَّهُ مَعَكُمْ وَلَن يَتِرَكُمْ أَعْمَٰلَكُمْ

জহুরুল হক

অতএব তোমরা ঢিলেমি করো না এবং শান্তির প্রতি আহ্বান করো, আর তোমরাই তো উপরহাত হবে, আর তোমাদের সঙ্গে রয়েছেন, আর তিনি কখনো তোমাদের কার্যাবলী তোমাদের জন্য ব্যাহত করবেন না।

বাংলা উচ্চারণ

ফালা-তাহিনূ অতাদ্'ঊ য় ইলাস্ সাল্মি অ আন্তুমুল্ আ'লাওনা অল্লা-হু মা'আকুম্ অলাইঁ ইয়াতিরকুম্ আ'মা-লাকুম্।

ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং তোমরা হীনবল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না, তোমরাই প্রবল; তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের কর্মফল কখনও ক্ষুণ্ন করিবেন না।

Word by word

إِنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَإِن تُؤْمِنُوا۟ وَتَتَّقُوا۟ يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْـَٔلْكُمْ أَمْوَٰلَكُمْ

জহুরুল হক

নিঃসন্দেহ এই দুনিয়ার জীবন শুধু খেলাধূলা ও আমোদ - প্রমোদ। আর যদি তোমরা ঈমান আনো ও ধর্মভীরুতা অবলন্বন কর তবে তিনি তোমাদের প্রদান করবেন তোমাদের পুরস্কার, আর তিনি তোমাদের থেকে তোমাদের ধনসম্পদ চাইবেন না।

বাংলা উচ্চারণ

ইন্নামাল্ হা ইয়া-তুদ্দুন্ইয়া-লা'ইবুঁও অলাহ্ওয়ুন্ অইন্ তুমিনূ অতাত্তাকু ইয়ুতিকুম্ উজুরকুম্ অলা-ইয়াস্য়াল্কুম্ আম্ওয়া-লাকুম্।

ইসলামিক ফাউন্ডেশন

পার্থিব জীবন তো কেবল ক্রীড়া - কৌতুক, যদি তোমরা ঈমান আন, তাকওয়া অবলম্বন কর, ‌ তোমাদেরকে তোমাদের পুরষ্কার দিবেন এবং তিনি তোমাদের ধন - সম্পদ চান না।

Word by word

إِن يَسْـَٔلْكُمُوهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوا۟ وَيُخْرِجْ أَضْغَٰنَكُمْ

জহুরুল হক

যদি তিনি তোমাদের কাছ থেকে তা চাইতেন এবং তোমাদের চাপ দিতেন, তাহলে তোমরা কার্পণ্য করবে, আর তিনি প্রকাশ করে দিচ্ছেন তোমাদের বিদ্বেষ।

বাংলা উচ্চারণ

ইঁইয়াস্য়াল্কুমূ হা- ফাইয়ুহ্ফিকুম্ তাব্খালূ অইয়ুখ্রিজ্ব্ আদ্ব্গ-নাকুম্ ।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের নিকট হইতে তিনি তাহা চাহিলে ও তজ্জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করিবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষভাব প্রকাশ করিয়া দিবেন।

Word by word

هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِۦ وَٱللَّهُ ٱلْغَنِىُّ وَأَنتُمُ ٱلْفُقَرَآءُ وَإِن تَتَوَلَّوْا۟ يَسْ

জহুরুল হক

দেখো, তোমরাই তো তারা যাদের আহ্বান করা হচ্ছে যেন তোমরা ‌র পথে ব্যয় কর, কিন্ত তোমাদের মধ্যে রয়েছে তারা যারা কৃপণতা করছে, বস্তুতঃ যে কার্পণ্য করে সে তো বখিলি করছে তার নিজেরই বিরুদ্ধে। আর ধনবান, এবং তোমরা অভাবগ্রস্ত। আর তোমরা যদি ফিরে যাও তবে তিনি তোমাদের স্থলে অন্য লোকদের বদলে আনবেন, তখন তারা তোমাদের মতন হবে না।

বাংলা উচ্চারণ

হা য় আন্তুম্ হা য় য়ুলা-য়ি তুদ্'আওনা লিতুন্ ফিকু ফী সাবীলিল্লা-হি ফামিন্কুম্ মাইঁ ইয়াব্খালু অ মাইঁ ইয়াব্খল ফাইন্নামা-ইয়াব্খালু 'আন্ নাফ্স্হ্ অল্লা-হুল্ গনিইয়ু ওয়া আন্তুমুল্ ফুক্বার-য়ু অইন্ তাতাওয়াল্লাও ইয়াস্তাব্দিল্ ক্বওমান্ গইরকুম্ ছুম্মা লা-ইয়াকূ নূ য় আম্ছা- লাকুম্।

ইসলামিক ফাউন্ডেশন

দেখ, তোমরাই তো তাহারা যাহাদেরকে ‌র পথে ব্যয় করিতে বলা হইতেছে অথচ তোমাদের অনেকে কৃপণতা করিতেছে। যাহারা কার্পণ্য করে তাহারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি। ‌ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা বিমুখ হও, তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন; তাহারা তোমাদের মত হইবে না।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme