আল মাসাদ (খেজুর গাছের আঁশের রশি)
Chapter 111, 5 verses
-
বয়ান ফাউন্ডেশন
-
Arabic
-
জহুরুল হক
-
সমকালীন বাংলা
-
ইসলামিক ফাউন্ডেশন
বয়ান ফাউন্ডেশন
ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।
Arabic
بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب
জহুরুল হক
ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে - ও ধ্বংস হোক!
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত, এবং সেও ধ্বংস হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
ধ্বংস হউক, আবূ লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও।
বয়ান ফাউন্ডেশন
তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না।
Arabic
ما أغنى عنه ماله وما كسب
জহুরুল হক
তার ধন - সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না।
সমকালীন বাংলা
তার সম্পদ এবং যা সে অর্জন করেছে—তা তার কোনো উপকারে আসেনি।
ইসলামিক ফাউন্ডেশন
উহার ধন - সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই।
বয়ান ফাউন্ডেশন
অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।
Arabic
سيصلى نارا ذات لهب
জহুরুল হক
তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে - -
সমকালীন বাংলা
সে প্রবেশ করবে আগুনে।
ইসলামিক ফাউন্ডেশন
অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে
বয়ান ফাউন্ডেশন
আর তার স্ত্রী লাকড়ি বহনকারী,
Arabic
وامرأته حمالة الحطب
জহুরুল হক
আর তার স্ত্রীকেও, - - ইন্ধন বহনকারিণী - -
সমকালীন বাংলা
এবং তার স্ত্রী—কাঠ বহনকারিণী,
ইসলামিক ফাউন্ডেশন
এবং তাহার স্ত্রীও - যে ইন্ধন বহন করে,
বয়ান ফাউন্ডেশন
তার গলায় পাকানো দড়ি।
Arabic
في جيدها حبل من مسد
জহুরুল হক
তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।
সমকালীন বাংলা
তার গলায়—পাকানো তন্তুর দড়ি।
ইসলামিক ফাউন্ডেশন
তাহার গলদেশে পাকান রজ্জু।