ইয়া সীন (আরবী বর্ণমালার দু'টি অক্ষর) , choose another chapter
ইয়া সীন (আরবী বর্ণমালার দু'টি অক্ষর)
Chapter 36, 83 verses
বয়ান ফাউন্ডেশন
বাংলা উচ্চারণ
Hilali & Muhsin Khan
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
Add book
List
Grid
বয়ান ফাউন্ডেশন
১ ইয়া-সীন।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া-সী-ন্
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. Ya-Sin. [These letters are one of the miracles of the Qur'an, and none but Allah (Alone) knows their meanings].
ইসলামিক ফাউন্ডেশন
১ ইয়া - সীন,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يس
বয়ান ফাউন্ডেশন
২ বিজ্ঞানময় কুরআনের শপথ।
বাংলা উচ্চারণ
২ অল্ ক্বর্ আ-নিল্ হাকীম্।
Hilali & Muhsin Khan
2 By the Qur'an, full of wisdom (i.e. full of laws, evidence, and proofs),
ইসলামিক ফাউন্ডেশন
২ শপথ জ্ঞানগর্ভ কুরআনের,
Arabic, with marks
٢ وَالْقُرْآنِ الْحَكِيمِ
বয়ান ফাউন্ডেশন
৩ নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত।
বাংলা উচ্চারণ
৩ ইন্নাকা লামিনাল্ র্মুসালীন্।
Hilali & Muhsin Khan
3 Truly, you (O Muhammad صلى الله عليه وسلم) are one of the Messengers,
ইসলামিক ফাউন্ডেশন
৩ তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত;
Arabic, with marks
٣ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
বয়ান ফাউন্ডেশন
৪ সরল পথের উপর প্রতিষ্ঠিত।
বাংলা উচ্চারণ
৪ 'আলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্ ।
Hilali & Muhsin Khan
4 On the Straight Path (i.e. on Allah's religion of Islamic Monotheism).
ইসলামিক ফাউন্ডেশন
৪ তুমি সরল পথে প্রতিষ্ঠিত।
Arabic, with marks
٤ عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
বয়ান ফাউন্ডেশন
৫ (এ কুরআন) মহাপরাক্রমশালী, পরম দয়াময় (আল্লাহ ) কর্তৃক নাযিলকৃত।
বাংলা উচ্চারণ
৫ তান্যীলাল্ 'আযীর্যি রহীম্।
Hilali & Muhsin Khan
5 (This is a Revelation) sent down by the All-Mighty, the Most Merciful,
ইসলামিক ফাউন্ডেশন
৫ কুরআন অবতীর্ণ পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্ র নিকট হইতে,
Arabic, with marks
٥ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ
বয়ান ফাউন্ডেশন
৬ যাতে তুমি এমন এক কওমকে সতর্ক কর, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন।
বাংলা উচ্চারণ
৬ লিতুন্যিরা ক্বওমাম্ মা য়উন্যিরা আ-বা-য়ুহুম্ ফাহুম্ গ-ফিলূন্ ।
Hilali & Muhsin Khan
6 In order that you may warn a people whose forefathers were not warned, so they are heedless.
ইসলামিক ফাউন্ডেশন
৬ যাহাতে তুমি সতর্ক করিতে পার এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফিল।
Arabic, with marks
٦ لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ
বয়ান ফাউন্ডেশন
৭ অবশ্যই তাদের অধিকাংশের উপর (আল্লাহর) বাণী অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না।
বাংলা উচ্চারণ
৭ লাক্বাদ্ হাকক্বল্ ক্বওলু 'আলা য় আক্ছারিহিম্ ফাহুম্ লা-ইয়ুমিনূন্।
Hilali & Muhsin Khan
7 Indeed the Word (of punishment) has proved true against most of them, so they will not believe.
ইসলামিক ফাউন্ডেশন
৭ উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে; সুতরাং উহারা ঈমান আনিবে না।
Arabic, with marks
٧ لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
বয়ান ফাউন্ডেশন
৮ নিশ্চয় আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে।
বাংলা উচ্চারণ
৮ ইন্না-জ্বা'আল্না-ফী য় আ'না-ক্বিহিম্ আগ্লা-লান্ ফাহিয়া ইলাল্ আয্ক্বা-নি ফাহুম্ মুকমাহূন্।
Hilali & Muhsin Khan
8 Verily We have put on their necks iron collars reaching to the chins, so that their heads are raised up.
ইসলামিক ফাউন্ডেশন
৮ আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে।
Arabic, with marks
٨ إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ
বয়ান ফাউন্ডেশন
৯ আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।
বাংলা উচ্চারণ
৯ অজ্বা'আল্না-মিম্ বাইনি আইদী হিম্ সাদ্দাঁও মিন্ খল্ফিহিম্ সাদ্দান্ ফায়াগ্শাইনা-হুম ফাহুম্ লা-ইয়ুব্ছিরূন্।
Hilali & Muhsin Khan
9 And We have put a barrier before them, and a barrier behind them, and We have covered them up, so that they cannot see.
ইসলামিক ফাউন্ডেশন
৯ আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি; ফলে উহারা দেখিতে পায় না।
Arabic, with marks
٩ وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
বয়ান ফাউন্ডেশন
১০ আর তুমি তাদেরকে সতর্ক কর অথবা না কর তাদের কাছে দু’টোই সমান, তারা ঈমান আনবে না।
বাংলা উচ্চারণ
১০ অসাওয়া-য়ুন্ 'আলাইহিম্ আ আর্ন্যাতাহুম্ আম্ লাম্ তুর্ন্যিহুম্ লা-ইয়ুমিনূন্।
Hilali & Muhsin Khan
10 It is the same to them whether you warn them or you warn them not, they will not believe.
ইসলামিক ফাউন্ডেশন
১০ তুমি উহাদেরকে সতর্ক কর বা না কর, উহাদের পক্ষে উভয়ই সমান; উহারা ঈমান আনিবে না।
Arabic, with marks
١٠ وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
বয়ান ফাউন্ডেশন
১১ তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।
বাংলা উচ্চারণ
১১ ইন্নামা-তুন্যিরু মানিত্তাবা'আয্ যিকর অখশির্য়া রাহ্মা-না বিল্গাইবি ফাবার্শ্শিহু বিমাগ্ফিরতিঁও অআজরিন্ কারীম্।
Hilali & Muhsin Khan
11 You can only warn him who follows the Reminder (the Qur'an), and fears the Most Gracious (Allah) unseen. Bear you to such one the glad tidings of forgiveness, and a generous reward (i.e. Paradise).
ইসলামিক ফাউন্ডেশন
১১ তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পার যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহ্ কে ভয় করে। অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সংবাদ দাও।
Arabic, with marks
١١ إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ ۖ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ
বয়ান ফাউন্ডেশন
১২ আমিই তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা পিছনে রেখে যায়। আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি।
বাংলা উচ্চারণ
১২ ইন্না-নাহ্নু নুহ্য়িল্ মাওতা- অনাক্তুবু মা-ক্বাদ্দামূ অআ-ছা-রহুম্ অকুল্লা শাইয়িন্ আহ্ছোয়াইনা-হু ফী য় ইমা-মিম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
12 Verily, We give life to the dead, and We record that which they send before (them), and their traces and all things We have recorded with numbers (as a record) in a Clear Book.
ইসলামিক ফাউন্ডেশন
১২ আমিই মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায়, আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি।
Arabic, with marks
١٢ إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ ۚ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ
বয়ান ফাউন্ডেশন
১৩ আর এক জনপদের অধিবাসীদের উপমা তাদের কাছে বর্ণনা কর, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিল।
বাংলা উচ্চারণ
১৩ অদ্ব্রিব্ লাহুম্ মাছালান্ আছ্হা-বাল্ র্ক্বইয়াহ্ ইয্ জ্বা-য়াহাল্ র্মুসালূন্।
Hilali & Muhsin Khan
13 And put forward to them a similitude: the (story of the) dwellers of the town, [it is said that the town was Antioch (Antakiya)], when there came Messengers to them.
ইসলামিক ফাউন্ডেশন
১৩ উহাদের নিকট বর্ণনা কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত; যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসূলগণ।
Arabic, with marks
١٣ وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ
বয়ান ফাউন্ডেশন
১৪ যখন আমি তাদের কাছে দু’জন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল। তারপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম। অতঃপর তারা বলেছিল, ‘নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল’।
বাংলা উচ্চারণ
১৪ ইয্ র্আসালনা য় ইলাইহিমুছ্ নাইনি ফাকায্যাবূহুমা- ফা'আয্যায্না-বিছা-লিছিন্ ফাক্ব-লূ য় ইন্না য় ইলাইকুম্ র্মুসালূন্।
Hilali & Muhsin Khan
14 When We sent to them two Messengers, they belied them both; so We reinforced them with a third, and they said: "Verily we have been sent to you as Messengers."
ইসলামিক ফাউন্ডেশন
১৪ যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসূল, তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল, অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা। তাহারা বলিয়াছিল, ‘আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি।’
Arabic, with marks
١٤ إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُم مُّرْسَلُونَ
বয়ান ফাউন্ডেশন
১৫ তারা বলল, ‘তোমরা তো আমাদের মতই মানুষ। আর পরম করুণাময় তো কিছুই নাযিল করেননি। তোমরা শুধু মিথ্যাই বলছ।
বাংলা উচ্চারণ
১৫ ক্বা-লূ মা য় আন্তুম ইল্লা-বাশারুম্ মিছ্লুনা- অমা য় আন্যার্লা রহ্মা-নু মিন্ শাইয়িন্ ইন্ আন্তুম ইল্লা-তাক্যিবূন্।
Hilali & Muhsin Khan
15 They (people of the town) said: "You are only human beings like ourselves, and the Most Gracious (Allah) has revealed nothing. You are only telling lies."
ইসলামিক ফাউন্ডেশন
১৫ উহারা বলিল, ‘তোমরা আমাদের মতই মানুষ, দয়াময় আল্লাহ্ তো কিছুই অবতীর্ণ করেন নাই। তোমরা কেবল মিথ্যাই বলিতেছ।’
Arabic, with marks
١٥ قَالُوا مَا أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَمَا أَنزَلَ الرَّحْمَٰنُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا تَكْذِبُونَ
বয়ান ফাউন্ডেশন
১৬ তারা বলল, ‘আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল’।
বাংলা উচ্চারণ
১৬ ক্ব-লূ রব্বুনা-ইয়া'লামু ইন্না য় ইলাইকুম্ লার্মুসালূন্।
Hilali & Muhsin Khan
16 The Messengers said: "Our Lord knows that we have been sent as Messengers to you,
ইসলামিক ফাউন্ডেশন
১৬ তাহারা বলিল, ‘আমাদের প্রতিপালক জানেন - আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি।
Arabic, with marks
١٦ قَالُوا رَبُّنَا يَعْلَمُ إِنَّا إِلَيْكُمْ لَمُرْسَلُونَ
বয়ান ফাউন্ডেশন
১৭ ‘আর সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়াই আমাদের দায়িত্ব’।
বাংলা উচ্চারণ
১৭ অমা- 'আলাইনা য় ইল্লাল্ বালা-গুল্ মুবীন্।
Hilali & Muhsin Khan
17 "And our duty is only to convey plainly (the Message)."
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ‘স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব।’
Arabic, with marks
١٧ وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
বয়ান ফাউন্ডেশন
১৮ তারা বলল, ‘আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যদি বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে’।
বাংলা উচ্চারণ
১৮ ক্ব-লূ য় ইন্না-তাত্বোয়াইর্য়্যানা-বিকুম্ লায়িল্লাম্ তান্তাহূ লার্না জুমান্নাকুম্ অলা-ইয়ামাস্ সান্নাকুম্ মিন্না-'আযা- বুন্ আলীম্।
Hilali & Muhsin Khan
18 They (people) said: "For us, we see an evil omen from you: if you cease not, we will surely stone you, and a painful torment will touch you from us."
ইসলামিক ফাউন্ডেশন
১৮ উহারা বলিল, ‘আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি অবশ্যই আপতিত হইবে।’
Arabic, with marks
١٨ قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ ۖ لَئِن لَّمْ تَنتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ
বয়ান ফাউন্ডেশন
১৯ তারা বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই। তোমাদেরকে উপদেশ দেয়া হয়েছে বলেই কি এরূপ বলছ? বরং তোমরা সীমালঙ্ঘনকারী কওম’।
বাংলা উচ্চারণ
১৯ ক্ব-লূ ত্বোয়া-য়িরুকুম্ মা'আকুম্ আয়িন্ যুর্ক্কিতুম্ বাল্ আন্তুম্ ক্বওমুম্ মুস্রিফূন্।
Hilali & Muhsin Khan
19 They (Messengers) said: "Your evil omens be with you! (Do you call it "evil omen") because you are admonished? Nay, but you are a people Musrifun (transgressing all bounds by committing all kinds of great sins, and by disobeying Allah).
ইসলামিক ফাউন্ডেশন
১৯ তাহারা বলিল, ‘তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে; ইহা কি এইজন্য যে, আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি? বস্তুত তোমরা এক সীমালংঘনকারী সম্প্রদায়।’
Arabic, with marks
١٩ قَالُوا طَائِرُكُم مَّعَكُمْ ۚ أَئِن ذُكِّرْتُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
বয়ান ফাউন্ডেশন
২০ আর শহরের দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, ‘হে আমার কওম! তোমরা রাসূলদের অনুসরণ কর।
বাংলা উচ্চারণ
২০ অজ্বা-য়া মিন্ আকছোয়াল্ মাদীনাতি রাজুলুঁই ইয়াস্'আ-ক্ব-লা ইয়া-ক্বওমিত তাবি'উল্ মুরসালীন্
Hilali & Muhsin Khan
20 And there came a man running from the farthest part of the town. He said: "O my people! Obey the Messengers.
ইসলামিক ফাউন্ডেশন
২০ নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল। সে বলিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা রাসূলদের অনুসরণ কর;
Arabic, with marks
٢٠ وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ
বয়ান ফাউন্ডেশন
২১ ‘তোমরা তাদের অনুসরণ কর যারা তোমাদের কাছে কোন প্রতিদান চায় না আর তারা সৎপথপ্রাপ্ত’।
বাংলা উচ্চারণ
২১ ইত্তাবি'ঊ মাল্লা-ইয়াস্য়ালুকুম্ আজরঁও অহুম্ মুহ্তাদূন্।
Hilali & Muhsin Khan
21 "Obey those who ask no wages of you (for themselves), and who are rightly guided.
ইসলামিক ফাউন্ডেশন
২১ ‘অনুসরণ কর তাহাদের, যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যাহারা সৎপথপ্রাপ্ত।
Arabic, with marks
٢١ اتَّبِعُوا مَن لَّا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُم مُّهْتَدُونَ
বয়ান ফাউন্ডেশন
২২ ‘আর আমি কেন তাঁর ইবাদাত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে’।
বাংলা উচ্চারণ
২২ অমা-লিয়া লা য় আ'বুদুল্লাযী ফাত্বোয়ারানী অ ইলাইহি র্তুজ্বা'ঊন্।
Hilali & Muhsin Khan
22 "And why should I not worship Him (Allah Alone) Who has created me and to Whom you shall be returned.
ইসলামিক ফাউন্ডেশন
২২ ‘আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাঁহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাঁহার ‘ইবাদত করিব না?
Arabic, with marks
٢٢ وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ
বয়ান ফাউন্ডেশন
২৩ আমি কি তাঁর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? যদি পরম করুণাময় আমার কোন ক্ষতি করার ইচ্ছা করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না’।
বাংলা উচ্চারণ
২৩ আ আত্তাখিযু মিন্ দূনিহী য় আ- লিহাতান্ ইঁইয়্যুরির্দ্নি রহমা-নু বির্দ্বুরিল্ লা-তুগ্নি 'আন্নী শাফা-'আতুহুম্ শাইয়াঁও অলা-ইয়ুন্ক্বিযূন্।
Hilali & Muhsin Khan
23 "Shall I take besides Him alihah (gods)? If the Most Gracious (Allah) intends me any harm, their intercession will be of no use for me whatsoever, nor can they save me?
ইসলামিক ফাউন্ডেশন
২৩ ‘আমি কি তাঁহার পরিবর্তে অন্য ইলাহ্ গ্রহণ করিব? দয়াময় আল্লাহ্ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না।
Arabic, with marks
٢٣ أَأَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِ الرَّحْمَٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنقِذُونِ
বয়ান ফাউন্ডেশন
২৪ ‘এরূপ করলে নিশ্চয় আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব’।
বাংলা উচ্চারণ
২৪ ইন্নী য় ইযাল্লাফী দ্বলা-লিম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
24 "Then verily, I should be in plain error.
ইসলামিক ফাউন্ডেশন
২৪ ‘এইরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব।
Arabic, with marks
٢٤ إِنِّي إِذًا لَّفِي ضَلَالٍ مُّبِينٍ
বয়ান ফাউন্ডেশন
২৫ ‘নিশ্চয় আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোন’।
বাংলা উচ্চারণ
২৫ ইন্নী য় আ-মান্তু বিরব্বিকুম্ ফাস্মা'ঊন্।
Hilali & Muhsin Khan
25 "Verily! I have believed in your Lord, so listen to me!"
ইসলামিক ফাউন্ডেশন
২৫ ‘আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শোন।’
Arabic, with marks
٢٥ إِنِّي آمَنتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونِ
বয়ান ফাউন্ডেশন
২৬ তাকে বলা হল, ‘জান্নাতে প্রবেশ কর’। সে বলল, ‘হায়! আমার কওম যদি জানতে পারত’,
বাংলা উচ্চারণ
২৬ ক্বীলাদ্ খুলিল্ জ্বান্নাহ্ ক্ব-লা ইয়ালাইতা ক্বওমী ইয়া'লামূন্।
Hilali & Muhsin Khan
26 It was said (to him when the disbelievers killed him): "Enter Paradise." He said: "Would that my people knew
ইসলামিক ফাউন্ডেশন
২৬ তাহাকে বলা হইল, ‘জান্নাতে প্রবেশ কর।’ সে বলিয়া উঠিল, ‘হায়! আমার সম্প্রদায় যদি জানিতে পারিত -
Arabic, with marks
٢٦ قِيلَ ادْخُلِ الْجَنَّةَ ۖ قَالَ يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ
বয়ান ফাউন্ডেশন
২৭ ‘আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন’।
বাংলা উচ্চারণ
২৭ বিমা-গফারলী রব্বী অ জ্বা'আলানী মিনাল্ মুক্রমীন্।
Hilali & Muhsin Khan
27 "That my Lord (Allah) has forgiven me, and made me of the honoured ones!"
ইসলামিক ফাউন্ডেশন
২৭ ‘কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন।’
Arabic, with marks
٢٧ بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ
বয়ান ফাউন্ডেশন
২৮ আর আমি তার (মৃত্যুর) পর তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্য পাঠাইনি। আর তা পাঠানোর কোন দরকারও আমার ছিল না।
বাংলা উচ্চারণ
২৮ অমা য় আন্যাল্না 'আলা- ক্বওমিহী মিম্ বা'দিহী মিন্ জুন্দিম্ মিনাস্ সামা-য়ি অমা- কুন্না-মুন্যিলীন্।
Hilali & Muhsin Khan
28 And We sent not against his people after him a host from the heaven, nor was it needful for Us to send (such a thing).
ইসলামিক ফাউন্ডেশন
২৮ আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না।
Arabic, with marks
٢٨ ۞ وَمَا أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِ مِن بَعْدِهِ مِن جُندٍ مِّنَ السَّمَاءِ وَمَا كُنَّا مُنزِلِينَ
বয়ান ফাউন্ডেশন
২৯ তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তারা নিথর-নিস্তব্ধ হয়ে পড়ল।
বাংলা উচ্চারণ
২৯ ইন্ কা-নাত্ ইল্লা-ছোয়াইহাতাঁও ওয়া-হিদাতান্ ফাইযা-হুম্ খ-মিদূন্।
Hilali & Muhsin Khan
29 It was but one Saihah (shout) and lo! they (all) were still (silent,dead,destroyed).
ইসলামিক ফাউন্ডেশন
২৯ উহা ছিল কেবল এক মহানাদ। ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল।
Arabic, with marks
٢٩ إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ
বয়ান ফাউন্ডেশন
৩০ আফসোস, বান্দাদের জন্য! যখনই তাদের কাছে কোন রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে।
বাংলা উচ্চারণ
৩০ ইয়া-হাস্রতান্ 'আলাল্ 'ইবা-দি মা-ইয়াতীহিম্ র্মি রসূলিন্ ইল্লা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিয়ূন্।
Hilali & Muhsin Khan
30 Alas for mankind! There never came a Messenger to them but they used to mock at him.
ইসলামিক ফাউন্ডেশন
৩০ পরিতাপ বান্দাদের জন্য; উহাদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা - বিদ্রপ করিয়াছে।
Arabic, with marks
٣٠ يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ ۚ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
বয়ান ফাউন্ডেশন
৩১ তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি, নিশ্চয় তারা তাদের কাছে ফিরে আসবে না।
বাংলা উচ্চারণ
৩১ আলাম্ ইয়ারও কাম্ আহ্লাক্না-ক্বব্লাহুম্ মিনাল্ কুরূনি আন্নাহুম্ ইলাইহিম্ লা-ইর্য়াজ্বি'ঊন্।
Hilali & Muhsin Khan
31 Do they not see how many of the generations We have destroyed before them? Verily, they will not return to them.
ইসলামিক ফাউন্ডেশন
৩১ উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানবগোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যাহারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না?
Arabic, with marks
٣١ أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ
বয়ান ফাউন্ডেশন
৩২ আর তাদের সকলকে একত্রে আমার কাছে হাযির করা হবে।
বাংলা উচ্চারণ
৩২ অইন্ কুল্লুল্লাম্মা-জ্বামী'উল্লাদাইনা-মুহ্দ্বোয়ারূন্।
Hilali & Muhsin Khan
32 And surely, all - everyone of them will be brought before Us.
ইসলামিক ফাউন্ডেশন
৩২ এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে।
Arabic, with marks
٣٢ وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ
বয়ান ফাউন্ডেশন
৩৩ আর মৃত যমীন তাদের জন্য একটি নিদর্শন, আমি তাকে জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি। অতঃপর তা থেকেই তারা খায়।
বাংলা উচ্চারণ
৩৩ অ আ-ইয়াতু ল্লাহুমুল্ র্আদুল্ মাইতাতু আহ্ইয়াইনা-হা অ আখ্রজনা-মিন্হা-হাব্বান্ ফামিন্হু ইয়াকুলূন্।
Hilali & Muhsin Khan
33 And a sign for them is the dead land. We give it life, and We bring forth from it grains, so that they eat thereof.
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাহাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা আহার করে।
Arabic, with marks
٣٣ وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ
বয়ান ফাউন্ডেশন
৩৪ আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরী করেছি এবং তাতে কিছু ঝর্নাধারা প্রবাহিত করি।
বাংলা উচ্চারণ
৩৪ অজ্বা'আল্না- ফীহা-জ্বান্না-তিম্ মিন্ নাখীলিঁও অআ'না বিঁও অফার্জ্জ্বানা-ফীহা-মিনাল্ 'উইয়ূন্।
Hilali & Muhsin Khan
34 And We have made therein gardens of date-palms and grapes, and We have caused springs of water to gush forth therein.
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ উহাতে আমি সৃষ্টি করি খর্জুর ও আঙুরের উদ্যান এবং উহাতে উৎসারিত করি প্রস্রবণ,
Arabic, with marks
٣٤ وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ
বয়ান ফাউন্ডেশন
৩৫ যাতে তারা তার ফল খেতে পারে, অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না?
বাংলা উচ্চারণ
৩৫ লিয়াকুলূ মিন্ ছামারিহী অমা 'আমিলাত্হু আইদীহিম্ আফালা-ইয়াশ্কুরূন্।
Hilali & Muhsin Khan
35 So that they may eat of the fruit thereof - and their hands made it not. Will they not, then, give thanks?
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে, অথচ উহাদের হস্ত উহা সৃষ্টি করে নাই। তবুও কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না?
Arabic, with marks
٣٥ لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ ۖ أَفَلَا يَشْكُرُونَ
বয়ান ফাউন্ডেশন
৩৬ পবিত্র ও মহান সে সত্তা যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যমীন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজদের মধ্য থেকে এবং সে সব কিছু থেকেও যা তারা জানে না ।
বাংলা উচ্চারণ
৩৬ সুব্হা-নাল্লাযী খলাক্বল্ আয্ওয়াজ্বা কুল্লাহা-মিম্মা-তুম্বিতুল্ র্আদু অমিন্ আন্ফুসিহিম্ অমিম্মা-লা-ইয়া'লামূন্।
Hilali & Muhsin Khan
36 Glory be to Him Who has created all the pairs of that which the earth produces, as well as of their own (human) kind (male and female), and of that which they know not.
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া।
Arabic, with marks
٣٦ سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ
বয়ান ফাউন্ডেশন
৩৭ আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
বাংলা উচ্চারণ
৩৭ অআ-ইয়াতুল্লা হুমুল্ লাইলু নাস্লাখু মিন্ হুন্নাহা-র ফাইযা-হুম্ মুজ্লিমূন্
Hilali & Muhsin Khan
37 And a sign for them is the night. We withdraw therefrom the day, and behold, they are in darkness.
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ উহাদের জন্য এক নিদর্শন রাত্রি, উহা হইতে আমি দিবালোক অপসারিত করি, তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে।
Arabic, with marks
٣٧ وَآيَةٌ لَّهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ
বয়ান ফাউন্ডেশন
৩৮ আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ (আল্লাহ )-র নির্ধারণ।
বাংলা উচ্চারণ
৩৮ অশ্শাম্সু তাজ্ব্রী লিমুস্তার্ক্বরিল্লাহা- যা-লিকা তাকদীরুল্ 'আযীযিল্ 'আলীম্।
Hilali & Muhsin Khan
38 And the sun runs on its fixed course for a term (appointed). That is the Decree of the All-Mighty, the All-Knowing.
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ।
Arabic, with marks
٣٨ وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ
বয়ান ফাউন্ডেশন
৩৯ আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।
বাংলা উচ্চারণ
৩৯ অল্ ক্বমার ক্বর্দ্দানা-হু মানা-যিলা হাত্তা- 'আ-দা কাল্ 'র্উজুনিল্ ক্বদীম্।
Hilali & Muhsin Khan
39 And the moon, We have measured for it mansions (to traverse) till it returns like the old dried curved date stalk.
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মনযিল; অবশেষে উহা শুষ্ক বক্র, পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে।
Arabic, with marks
٣٩ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ
বয়ান ফাউন্ডেশন
৪০ সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকেই কক্ষ পথে ভেসে বেড়ায়।
বাংলা উচ্চারণ
৪০ লাশ্ শাম্সু ইয়াম্বাগী লাহা য় আন্ তুদ্রিকাল্ ক্বমার অলাল্লাইলু সা-বিকুন্ নাহার্- অ কুল্লুন্ ফী ফালাকিইঁ ইয়াস্বাহূন্।
Hilali & Muhsin Khan
40 It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit.
ইসলামিক ফাউন্ডেশন
৪০ সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা; এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে।
Arabic, with marks
٤٠ لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ۚ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
বয়ান ফাউন্ডেশন
৪১ আর তাদের জন্য একটি নিদর্শন হল, অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় আরোহণ করিয়েছিলাম।
বাংলা উচ্চারণ
৪১ অ আ-ইয়াতুল্লাহুম্ আন্না-হামাল্না র্যুরিয়্যাতাহুম্ ফিল্ ফুল্কিল্ মাশ্হূন্।
Hilali & Muhsin Khan
41 And an Ayah (sign) for them is that We bore their offspring in the laden ship [of Nuh (Noah)].
ইসলামিক ফাউন্ডেশন
৪১ উহাদের জন্য এক নিদর্শন এই যে, আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম;
Arabic, with marks
٤١ وَآيَةٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ
বয়ান ফাউন্ডেশন
৪২ আর তাদের জন্য তার অনুরূপ (যানবাহন) সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।
বাংলা উচ্চারণ
৪২ অখলাক্ব্না-লাহুম্ মিম্ মিছ্লিহী মা-ইর্য়াকাবূন্।
Hilali & Muhsin Khan
42 And We have created for them of the like thereunto, on which they ride.
ইসলামিক ফাউন্ডেশন
৪২ এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাহাতে উহারা আরোহণ করে।
Arabic, with marks
٤٢ وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ
বয়ান ফাউন্ডেশন
৪৩ আর যদি আমি চাই তাদেরকে নিমজ্জিত করে দেই, তখন তাদের জন্য কোন সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না।
বাংলা উচ্চারণ
৪৩ অইন্ নাশানুগ্রিক হুম্ ফালা-ছোয়ারীখ লাহুম্ অলা-হুম্ ইয়ুন্ক্বযূন্।
Hilali & Muhsin Khan
43 And if We will, We shall drown them, and there will be no shout (or helper) for them (to hear their cry for help), nor will they be saved.
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি; সে অবস্থায় উহাদের কোন সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না -
Arabic, with marks
٤٣ وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ
বয়ান ফাউন্ডেশন
৪৪ যদি না আমার পক্ষ থেকে রহমত হয় এবং কিছু সময়ের জন্য উপভোগের সুযোগ দেয়া হয়।
বাংলা উচ্চারণ
৪৪ ইল্লা-রহ্মাতাম্ মিন্না- অমাতা-'আন্ ইলা-হীন্।
Hilali & Muhsin Khan
44 Unless it be a mercy from Us, and as an enjoyment for a while.
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ আমার অনুগ্রহ না হইলে এবং কিছু কালের জন্য জীবনোপভোগ করিতে না দিলে।
Arabic, with marks
٤٤ إِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا إِلَىٰ حِينٍ
বয়ান ফাউন্ডেশন
৪৫ আর যখন তাদেরকে বলা হয়, যা তোমাদের সামনে আছে এবং যা তোমাদের পিছনে আছে সে বিষয়ে সতর্ক হও, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়।
বাংলা উচ্চারণ
৪৫ অইযা-ক্বীলা লাহুমুত্তাকু মা-বাইনা আইদীকুম্ অমা-খল্ফাকুম্ লা'আল্লাকুম্ র্তুহামূন্।
Hilali & Muhsin Khan
45 And when it is said to them: "Fear of that which is before you (worldly torments), and that which is behind you (torments in the Hereafter), in order that you may receive Mercy (i.e. if you believe in Allah's religion - Islamic Monotheism, and avoid polytheism, and obey Allah with righteous deeds)."
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ যখন উহাদেরকে বলা হয়, ‘যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাহাতে তোমরা অনুগ্রহভাজন হইতে পার,’
Arabic, with marks
٤٥ وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
বয়ান ফাউন্ডেশন
৪৬ আর তাদের রবের নিদর্শনসমূহ থেকে তাদের কাছে কোন নিদর্শন আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
বাংলা উচ্চারণ
৪৬ অমা-তাতীহিম্ মিন্ আ-ইয়া-তীম্ মিন্ আ-ইয়া-তি রব্বিহিম্ ইল্লা-কা-নূ 'আন্হা-মু'রিদ্বীন্।
Hilali & Muhsin Khan
46 And never came an Ayah from among the Ayat (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) of their Lord to them, but they did turn away from it.
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন উহাদের নিকট আসে, তখনই উহারা তাহা হইতে মুখ ফিরাইয়া নেয়।
Arabic, with marks
٤٦ وَمَا تَأْتِيهِم مِّنْ آيَةٍ مِّنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ
বয়ান ফাউন্ডেশন
৪৭ আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ তোমাদেরকে যে রিয্ক দিয়েছেন তা থেকে তোমরা ব্যয় কর’, তখন কাফিররা মুমিনদেরকে বলে, ‘আমরা কি তাকে খাদ্য দান করব, আল্লাহ চাইলে যাকে খাদ্য দান করতেন? তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ’।
বাংলা উচ্চারণ
৪৭ অ ইযা- ক্বীলা লাহুম্ আনফিকু মিম্মা-রযাক্ব কুমুল্লা-হু ক্ব-লাল্লাযীনা কাফারূ লিল্লাযীনা আ-মানূ য় আনুত্ব'ইমু মাল্লাও ইয়াশা-য়ুল্লা-হু আত্ব্'আমাহূ য় ইন্ আন্তুম্ ইল্লা-ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
47 And when it is said to them: "Spend of that with which Allah has provided you," those who disbelieve say to those who believe: "Shall we feed those whom, if Allah willed, He (Himself) would have fed? You are only in a plain error."
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ যখন উহাদেরকে বলা হয়, ‘আল্লাহ্ তোমাদেরকে যে জীবনোপকরণ দিয়াছেন তাহা হইতে ব্যয় কর’ তখন কাফিররা মু’মিনদেরকে বলে, ‘যাহাকে আল্লাহ্ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব ? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ।’
Arabic, with marks
٤٧ وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ
বয়ান ফাউন্ডেশন
৪৮ আর তারা বলে, ‘এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে’? (তা বল) ‘যদি তোমরা সত্যবাদী হও’।
বাংলা উচ্চারণ
৪৮ অ ইয়াকুলূনা মাতা-হা-যাল্ ওয়া'দু ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্
Hilali & Muhsin Khan
48 And they say: "When will this promise (i.e. Resurrection) be fulfilled, if you are truthful?"
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ উহারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে?’
Arabic, with marks
٤٨ وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ
বয়ান ফাউন্ডেশন
৪৯ তারা তো কেবল এক বিকট আওয়াজের অপেক্ষা করছে যা তাদেরকে বাক-বিতন্ডায় লিপ্ত অবস্থায় পাকড়াও করবে।
বাংলা উচ্চারণ
৪৯ মা-ইয়ান্জুরূনা ইল্লা-ছোয়াইঁহাতাওঁ ওয়া-হিদাতান্ তাখুযুহুম্ অহুম্ ইয়াখিছ্ছিমূন্।
Hilali & Muhsin Khan
49 They await only but a single Saihah (shout), which will seize them while they are disputing!
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইহাদেরকে আঘাত করিবে ইহাদের বাক - বিতণ্ডাকালে।
Arabic, with marks
٤٩ مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ
বয়ান ফাউন্ডেশন
৫০ সুতরাং না পারবে তারা ওসিয়াত করতে এবং না পারবে তাদের পরিবার-পরিজনের কাছে ফিরে যেতে।
বাংলা উচ্চারণ
৫০ ফালা-ইয়াস্তাত্বী'ঊনা তাওছিয়াতাঁও অলা য় ইলা য় আহ্লিহিম্ ইর্য়াজ্বি'ঊন্।
Hilali & Muhsin Khan
50 Then they will not be able to make bequest, nor they will return to their family.
ইসলামিক ফাউন্ডেশন
৫০ তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার - পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না।
Arabic, with marks
٥٠ فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَىٰ أَهْلِهِمْ يَرْجِعُونَ
বয়ান ফাউন্ডেশন
৫১ আর শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে।
বাংলা উচ্চারণ
৫১ অনুফিখ ফিছ্ ছূরি ফাইযা-হুম্ মিনাল্ আজদা-ছি ইলা-রব্বিহিম্ ইয়ান্সিলূন্।
Hilali & Muhsin Khan
51 And the Trumpet will be blown (i.e. the second blowing) and behold from the graves they will come out quickly to their Lord.
ইসলামিক ফাউন্ডেশন
৫১ যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে।
Arabic, with marks
٥١ وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنسِلُونَ
বয়ান ফাউন্ডেশন
৫২ তারা বলবে, ‘হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো’? (তাদেরকে বলা হবে) ‘এটা তো তা যার ওয়াদা পরম করুনাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন’।
বাংলা উচ্চারণ
৫২ ক্ব-লূ ইয়া-অইলানা-মাম্ বা'আছানা-মিম্ র্মাক্বদিনা-হা-যা-মা-অ'আর্দা রহ্মা-নু অ ছদাক্বাল্ র্মুসালূন্।
Hilali & Muhsin Khan
52 They will say: "Woe to us! Who has raised us up from our place of sleep." (It will be said to them): "This is what the Most Gracious (Allah) had promised, and the Messengers spoke truth!"
ইসলামিক ফাউন্ডেশন
৫২ উহারা বলিবে, ‘হায় ! দুর্ভোগ আমাদের ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল ? দয়াময় আল্লাহ্ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন।’
Arabic, with marks
٥٢ قَالُوا يَا وَيْلَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا ۜ ۗ هَٰذَا مَا وَعَدَ الرَّحْمَٰنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ
বয়ান ফাউন্ডেশন
৫৩ তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে।
বাংলা উচ্চারণ
৫৩ ইন্ কা- নাত্ ইল্লা- ছোয়াইহাতাঁও ওয়া-দাহিদাতান্ ফাইযা-হুম্ জ্বামী'উল্ লাদাইনা-মুহ্দ্বোয়ারূন্।
Hilali & Muhsin Khan
53 It will be but a single Saihah (shout), so behold they will all be brought up before Us!
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ ইহা হইবে কেবল এক মহানাদ ; তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে,
Arabic, with marks
٥٣ إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ
বয়ান ফাউন্ডেশন
৫৪ সুতরাং আজ কাউকেই কোন যুলম করা হবে না এবং তোমরা যা আমল করছিলে শুধু তারই প্রতিদান তোমাদের দেয়া হবে।
বাংলা উচ্চারণ
৫৪ ফাল্ ইয়াওমা লা-তুজ্লামু নাফ্সুন্ শাইয়াঁও অলা-তুজযাওনা ইল্লা-মা-কুন্তুম্ তা'মালূন্।
Hilali & Muhsin Khan
54 This Day (Day of Resurrection), none will be wronged in anything, nor will you be requited anything except that which you used to do.
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ আজ কাহারও প্রতি কোন জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে।
Arabic, with marks
٥٤ فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
বয়ান ফাউন্ডেশন
৫৫ নিশ্চয় জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে।
বাংলা উচ্চারণ
৫৫ ইন্না আছ্হা-বাল্ জ্বান্নাতিল্ ইয়াওমা ফী শুগুলিন্ ফাকিহূন্।
Hilali & Muhsin Khan
55 Verily, the dwellers of the Paradise, that Day, will be busy with joyful things.
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ এই দিন জান্নাতবাসিগণ আনন্দে মগ্ন থাকিবে,
Arabic, with marks
٥٥ إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ
বয়ান ফাউন্ডেশন
৫৬ তারা ও তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে।
বাংলা উচ্চারণ
৫৬ হুম্ অআয্ওয়া-জুহুম্ ফী জিলা-লিন্ 'আলাল্ আর-য়িকি মুত্তাকিয়ূন্।
Hilali & Muhsin Khan
56 They and their wives will be in pleasant shade, reclining on thrones.
ইসলামিক ফাউন্ডেশন
৫৬ তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে।
Arabic, with marks
٥٦ هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ
বয়ান ফাউন্ডেশন
৫৭ সেখানে তাদের জন্য থাকবে ফল-ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও।
বাংলা উচ্চারণ
৫৭ লাহুম্ ফীহা-ফা-কিহাতুঁও অলাহুম্ মা- ইয়াদ্দা'ঊন্।
Hilali & Muhsin Khan
57 They will have therein fruits (of all kinds) and all that they ask for.
ইসলামিক ফাউন্ডেশন
৫৭ সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু,
Arabic, with marks
٥٧ لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ
বয়ান ফাউন্ডেশন
৫৮ অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে, ‘সালাম’।
বাংলা উচ্চারণ
৫৮ সালা-মুন্ ক্বওলাম্ র্মি রর্ব্বি রহীম্।
Hilali & Muhsin Khan
58 (It will be said to them): Salam (peace be on you) - a Word from the Lord (Allah), Most Merciful.
ইসলামিক ফাউন্ডেশন
৫৮ সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ।
Arabic, with marks
٥٨ سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ
বয়ান ফাউন্ডেশন
৫৯ আর [বলা হবে] ‘হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও’।
বাংলা উচ্চারণ
৫৯ ওয়াম্তা-যুল্ ইয়াওমা আইয়ুহাল্ মুজরিমূন্।
Hilali & Muhsin Khan
59 (It will be said): "And O you Mujrimun (criminals, polytheists, sinners, disbelievers in the Islamic Monotheism, wicked evil ones)! Get you apart this Day (from the believers).
ইসলামিক ফাউন্ডেশন
৫৯ আর ‘হে অপরাধিগণ! তোমরা আজ পৃথক হইয়া যাও।’
Arabic, with marks
٥٩ وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ
বয়ান ফাউন্ডেশন
৬০ হে বনী আদম, আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে, ‘তোমরা শয়তানের উপাসনা করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু’?
বাংলা উচ্চারণ
৬০ আলাম্ আ'হাদ্ ইলাইকুম্ ইয়া-বানী য় আ-দামা আল্লা-তা'বুদুশ্ শাইত্বোয়া-না ইন্নাহূ লাকুম্ 'আদুওয়্যুম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
60 Did I not command you, O Children of Adam, that you should not worship Shaitan (Satan). Verily, he is a plain enemy to you.
ইসলামিক ফাউন্ডেশন
৬০ হে বনী আদম! আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে, তোমরা শয়তানের দাসত্ব করিও না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু?
Arabic, with marks
٦٠ ۞ أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَن لَّا تَعْبُدُوا الشَّيْطَانَ ۖ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
বয়ান ফাউন্ডেশন
৬১ আর আমারই ইবাদাত কর। এটিই সরল পথ।
বাংলা উচ্চারণ
৬১ অআ নি'বুদূনী হা-যা-ছির- তুম্ মুস্তাক্বীম্।
Hilali & Muhsin Khan
61 And that you should worship Me [Alone - Islamic Monotheism, and set up not rivals, associate-gods with Me]. That is the Straight Path.
ইসলামিক ফাউন্ডেশন
৬১ আর আমারই ‘ইবাদত কর, ইহাই সরল পথ।
Arabic, with marks
٦١ وَأَنِ اعْبُدُونِي ۚ هَٰذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
বয়ান ফাউন্ডেশন
৬২ আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা অনুধাবন করনি?
বাংলা উচ্চারণ
৬২ অলাক্বদ্ আদ্বোয়াল্লা মিন্কুম্ জ্বিবিল্লান্ কাছীর- আফালাম্ তাকূনূ তা'ক্বিলূন্।
Hilali & Muhsin Khan
62 And indeed he (Satan) did lead astray a great multitude of you. Did you not, then, understand?
ইসলামিক ফাউন্ডেশন
৬২ শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল, তবুও কি তোমরা বুঝ নাই?
Arabic, with marks
٦٢ وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلًّا كَثِيرًا ۖ أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ
বয়ান ফাউন্ডেশন
৬৩ এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদাপ্রাপ্ত হয়েছিলে।
বাংলা উচ্চারণ
৬৩ হা-যিহী জ্বাহান্নামুল্লাতী কুন্তুম্ তূ'আদূন্।
Hilali & Muhsin Khan
63 This is Hell which you were promised!
ইসলামিক ফাউন্ডেশন
৬৩ ইহাই সেই জাহান্নাম, যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল।
Arabic, with marks
٦٣ هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ
বয়ান ফাউন্ডেশন
৬৪ তোমরা যে কুফরী করতে সে কারণে আজ তোমরা এতে প্রবেশ কর।
বাংলা উচ্চারণ
৬৪ ইছ্লাওহাল্ ইয়াওমা বিমা-কুন্তুম্ তাক্ফুরূন্।
Hilali & Muhsin Khan
64 Burn therein this Day, for that you used to disbelieve.
ইসলামিক ফাউন্ডেশন
৬৪ আজ তোমরা ইহাতে প্রবেশ কর; কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে।
Arabic, with marks
٦٤ اصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
বয়ান ফাউন্ডেশন
৬৫ আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত।
বাংলা উচ্চারণ
৬৫ আল্ইয়াওমা নাখ্তিমু 'আলা য় আফ্ওয়া-হিহিম্ অ তুকাল্লিমুনা য় আইদীহিম্ অতাশ্হাদু র্আজুলুহুম্ বিমা-কা-নূ ইয়াক্সিবূন্।
Hilali & Muhsin Khan
65 This Day, We shall seal up their mouths, and their hands will speak to Us, and their legs will bear witness to what they used to earn. (It is said that one's left thigh will be the first to bear the witness). [Tafsir At-Tabari,]
ইসলামিক ফাউন্ডেশন
৬৫ আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব, ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের।
Arabic, with marks
٦٥ الْيَوْمَ نَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ
বয়ান ফাউন্ডেশন
৬৬ আর যদি আমি চাইতাম তবে তাদের চোখসমূহ অন্ধ করে দিতাম। তখন এরা পথের অন্বেষণে দৌড়ালে কী করে দেখতে পেত?
বাংলা উচ্চারণ
৬৬ অলাও নাশা-য়ু লাত্বোয়ামাস্না-'আলা য় আ' ইয়ুনিহিম্ ফাস্তাবাক্বছ্ ছির-ত্বোয়া ফাআন্না-ইয়ুব্ছিরূন্।
Hilali & Muhsin Khan
66 And if it had been Our Will, We would surely have wiped out (blinded) their eyes, so that they would struggle for the Path, how then would they see?
ইসলামিক ফাউন্ডেশন
৬৬ আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম, তখন ইহারা পথ চলিতে চাহিলে কি করিয়া দেখিতে পাইত!
Arabic, with marks
٦٦ وَلَوْ نَشَاءُ لَطَمَسْنَا عَلَىٰ أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَأَنَّىٰ يُبْصِرُونَ
বয়ান ফাউন্ডেশন
৬৭ আর আমি যদি চাইতাম তবে তাদের স্ব স্ব স্থানে তাদেরকে বিকৃত করে দিতাম। ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না।
বাংলা উচ্চারণ
৬৭ অলাও নাশা-য়ু লামাসাখ্না-হুম্ 'আলা-মাকা-নাতিহিম্ ফামাস্ তাত্বোয়া-'ঊ মুদ্বিয়্যাওঁ অলা- ইর্য়াজ্বি'ঊন্।
Hilali & Muhsin Khan
67 And if it had been Our Will, We could have transformed them (into animals or lifeless objects) in their places. Then they would have been unable to go forward (move about) nor they could have turned back.
ইসলামিক ফাউন্ডেশন
৬৭ এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্ব স্ব স্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম, ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না।
Arabic, with marks
٦٧ وَلَوْ نَشَاءُ لَمَسَخْنَاهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوا مُضِيًّا وَلَا يَرْجِعُونَ
বয়ান ফাউন্ডেশন
৬৮ আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি-অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই। তবুও কি তারা বুঝবে না?
বাংলা উচ্চারণ
৬৮ অ মান্ নু'আ র্ম্মিহু নুনাক্কিস্হু ফিল্ খল্ক্ব আফালা-ইয়া'ক্বিলূন্।
Hilali & Muhsin Khan
68 And he whom We grant long life - We reverse him in creation (weakness after strength). Will they not then understand?
ইসলামিক ফাউন্ডেশন
৬৮ আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগতভাবে তাহার অবনতি ঘটাই। তবুও কি উহারা বুঝে না?
Arabic, with marks
٦٨ وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ ۖ أَفَلَا يَعْقِلُونَ
বয়ান ফাউন্ডেশন
৬৯ আমি রাসূলকে কাব্য শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয়ও নয়। এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কুরআন মাত্র।
বাংলা উচ্চারণ
৬৯ অমা-'আল্লাম্না-হুশ্ শি'রা অমা-ইয়াম্বাগী লাহ্ ইন্ হুওয়া ইল্লা-যিক্রুঁও অক্বর্ আ-নুম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
69 And We have not taught him (Muhammad صلى الله عليه وسلم) poetry, nor is it suitable for him. This is only a Reminder and a plain Qur'an.
ইসলামিক ফাউন্ডেশন
৬৯ আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয়। ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন;
Arabic, with marks
٦٩ وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ
বয়ান ফাউন্ডেশন
৭০ যাতে তা সতর্ক করতে পারে ঐ ব্যক্তিকে যে জীবিত এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগবাণী প্রমাণিত হয়।
বাংলা উচ্চারণ
৭০ লিইয়ুন্যির মান্ কা-না হাইয়্যাঁও অ ইয়াহিকক্বল্ ক্বওলু 'আলাল্ কা-ফিরীন্।
Hilali & Muhsin Khan
70 That he or it (Muhammad صلى الله عليه وسلم or the Qur'an) may give warning to him who is living (a healthy minded - the believer), and that Word (charge) may be justified against the disbelievers (dead, as they reject the warnings).
ইসলামিক ফাউন্ডেশন
৭০ যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে।
Arabic, with marks
٧٠ لِّيُنذِرَ مَن كَانَ حَيًّا وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ
বয়ান ফাউন্ডেশন
৭১ তারা কি দেখেনি, আমার হাতের তৈরী বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। অতঃপর তারা হল এগুলোর মালিক।
বাংলা উচ্চারণ
৭১ আওয়া লাম্ ইয়ারাও আন্না-খলাক্না-লাহুম্ মিম্মা-'আমিলাত্ আইদীনা য় আন্'আ-মান্ ফাহুম্ লাহা-মা-লিকূন্।
Hilali & Muhsin Khan
71 Do they not see that We have created for them of what Our Hands have created the cattle, so that they are their owners.
ইসলামিক ফাউন্ডেশন
৭১ উহারা কি লক্ষ্য করে না যে, আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি ‘আন‘আম’ তথা চতুষ্পদ জন্তু এবং উহারাই এইগুলির অধিকারী?
Arabic, with marks
٧١ أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُم مِّمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ
বয়ান ফাউন্ডেশন
৭২ আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।
বাংলা উচ্চারণ
৭২ অ যাল্লাল্না-হা লাহুম্ ফামিন্হা- রকূবুহুম্ অ মিন্হা-ইয়াকুলূন্।
Hilali & Muhsin Khan
72 And We have subdued them unto them so that some of them they have for riding and some they eat.
ইসলামিক ফাউন্ডেশন
৭২ এবং আমি এইগুলিকে তাহাদের বশীভূত করিয়া দিয়াছি। এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে।
Arabic, with marks
٧٢ وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ
বয়ান ফাউন্ডেশন
৭৩ আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরও বহু উপকারিতা ও পানীয় উপাদান। তবুও কি তারা শোকর আদায় করবে না?
বাংলা উচ্চারণ
৭৩ অলাহুম্ ফীহা-মানা-ফি'ঊ অমাশা-রিব্ আফালা- ইয়াশ্কুরূন্।
Hilali & Muhsin Khan
73 And they have (other) benefits from them, and they get (milk) to drink. Will they not then be grateful?
ইসলামিক ফাউন্ডেশন
৭৩ তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু। তবুও কি তাহারা কৃতজ্ঞ হইবে না?
Arabic, with marks
٧٣ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ ۖ أَفَلَا يَشْكُرُونَ
বয়ান ফাউন্ডেশন
৭৪ অথচ তারা আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে, এই প্রত্যাশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।
বাংলা উচ্চারণ
৭৪ অত্তাখযূ মিন্ দূনিল্লা-হি আ-লিহাতাল্ লা'আল্লাহুম্ ইয়ুন্ছোয়ারূন্।
Hilali & Muhsin Khan
74 And they have taken besides Allah alihah (gods), hoping that they might be helped (by those so-called gods).
ইসলামিক ফাউন্ডেশন
৭৪ তাহারা তো আল্লাহ্ র পরিবর্তে অন্য ইলাহ্ গ্রহণ করিয়াছে এই আশায় যে, তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে।
Arabic, with marks
٧٤ وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَّعَلَّهُمْ يُنصَرُونَ
বয়ান ফাউন্ডেশন
৭৫ এরা তাদের কোন সাহায্য করতে সক্ষম হবে না, বরং এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনীরূপে হাযির করা হবে।
বাংলা উচ্চারণ
৭৫ লা-ইয়াস্তাত্বী'ঊনা নাছ্রহুম্ অহুম্ লাহুম্ জ্বুন্দুম্ মুহ্দ্বোয়ারূন্।
Hilali & Muhsin Khan
75 They cannot help them, but they will be brought forward as a troop against those who worshipped them (at the time of Reckoning).
ইসলামিক ফাউন্ডেশন
৭৫ কিন্তু এইসব ইলাহ্ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয়; তাহাদেরকে উহাদের বাহিনীরূপে উপস্থিত করা হইবে।
Arabic, with marks
٧٥ لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُندٌ مُّحْضَرُونَ
বয়ান ফাউন্ডেশন
৭৬ সুতরাং তাদের কথা তোমাকে যেন চিন্তিত না করে, নিশ্চয় আমি জানি তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে।
বাংলা উচ্চারণ
৭৬ ফালা- ইয়াহ্যুন্কা ক্বওলুহুম্ ইন্না-না'লামু মা-ইয়ুর্সিরূনা অমা-ইয়ু'লিনূন্।
Hilali & Muhsin Khan
76 So let not their speech, then, grieve you (O Muhammad صلى الله عليه وسلم). Verily, We know what they conceal and what they reveal.
ইসলামিক ফাউন্ডেশন
৭৬ অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে।
Arabic, with marks
٧٦ فَلَا يَحْزُنكَ قَوْلُهُمْ ۘ إِنَّا نَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ
বয়ান ফাউন্ডেশন
৭৭ মানুষ কি দেখেনি যে, আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অথচ সে (বনে যায়) একজন প্রকাশ্য কুটতর্ককারী।
বাংলা উচ্চারণ
৭৭ আওয়ালাম্ ইয়ারল্ ইন্সা-নু আন্না-খলাক্ব্ না-হু মিন্ নুত্ব্ ফাত্ব্ন্ ফাইযা-হুঅ খছীমুম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
77 Does not man see that We have created him from Nutfah (mixed male and female sexual discharge - semen drops). Yet behold he (stands forth) as an open opponent.
ইসলামিক ফাউন্ডেশন
৭৭ মানুষ কি দেখে না যে, আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে ? অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী।
Arabic, with marks
٧٧ أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ
বয়ান ফাউন্ডেশন
৭৮ আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, ‘হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে’?
বাংলা উচ্চারণ
৭৮ অ দ্বোয়ারাবা লানা-মাছালাঁও অ নাসিয়া খল্ক্বাহ্ ক্ব-লা মাইঁ ইয়ুহ্য়িল্ 'ইজোয়া-মা অহিয়া রমীম্।
Hilali & Muhsin Khan
78 And he puts forth for Us a parable, and forgets his own creation. He says: "Who will give life to these bones after they are rotten and have become dust?"
ইসলামিক ফাউন্ডেশন
৭৮ এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায়। সে বলে, ‘কে অস্থিতে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে?’
Arabic, with marks
٧٨ وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ ۖ قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ
বয়ান ফাউন্ডেশন
৭৯ বল, ‘যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনিই সেগুলো পুনরায় জীবিত করবেন। আর তিনি সকল সৃষ্টি সম্পর্কেই সর্বজ্ঞাত।
বাংলা উচ্চারণ
৭৯ কুল্ ইয়ুহ্য়ীহাল্লাযী য় আন্শায়াহা য় আও অলা র্মারাহ্ অহুওয়া বিকুল্লি খল্ক্বিন্ 'আলীমুনি।
Hilali & Muhsin Khan
79 Say: (O Muhammad صلى الله عليه وسلم) "He will give life to them Who created them for the first time! And He is the All-Knower of every creation!"
ইসলামিক ফাউন্ডেশন
৭৯ বল, ‘উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনিই যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত।’
Arabic, with marks
٧٩ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ ۖ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ
বয়ান ফাউন্ডেশন
৮০ যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন তৈরী করেছেন। ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও।
বাংলা উচ্চারণ
৮০ ল্লাযী জ্বা'আলা লাকুম্ মিনাশ্ শাজ্বারিল্ আখ্দ্বোয়ারি না-রন্ ফাইযা য় আন্তুম্ মিন্হু তূক্বিদূ ন্।
Hilali & Muhsin Khan
80 He Who produces for you fire out of the green tree, when behold you kindle therewith.
ইসলামিক ফাউন্ডেশন
৮০ তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজ্বলিত কর।
Arabic, with marks
٨٠ الَّذِي جَعَلَ لَكُم مِّنَ الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا فَإِذَا أَنتُم مِّنْهُ تُوقِدُونَ
বয়ান ফাউন্ডেশন
৮১ যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞানী।
বাংলা উচ্চারণ
৮১ আওয়া লাইসাল্লাযী খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া বিক্ব-দিরিন্ 'আলা য় আইঁ ইয়াখ্লুক্ব মিছ্লাহুম্ বালা-অহুওয়াল্ খল্লাকুল্ 'আলীম্।
Hilali & Muhsin Khan
81 Is not He Who created the heavens and the earth, Able to create the like of them? Yes, indeed! He is the All-Knowing Supreme Creator.
ইসলামিক ফাউন্ডেশন
৮১ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন? হাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ।
Arabic, with marks
٨١ أَوَلَيْسَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِقَادِرٍ عَلَىٰ أَن يَخْلُقَ مِثْلَهُم ۚ بَلَىٰ وَهُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ
বয়ান ফাউন্ডেশন
৮২ তাঁর ব্যাপার শুধু এই যে, কোন কিছুকে তিনি যদি ‘হও’ বলতে চান, তখনই তা হয়ে যায়।
বাংলা উচ্চারণ
৮২ ইন্নামা য় আম্রুহূ য় ইযা য় আর-দা শাইয়ান্ আইঁ ইয়াকুলা লাহূ কুন্ ফাইয়াকূন্
Hilali & Muhsin Khan
82 Verily, His Command, when He intends a thing, is only that He says to it, "Be!" - and it is!
ইসলামিক ফাউন্ডেশন
৮২ তাঁহার ব্যাপার শুধু এই, তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন, তিনি উহাকে বলেন, ‘হও’, ফলে উহা হইয়া যায়।
Arabic, with marks
٨٢ إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ
বয়ান ফাউন্ডেশন
৮৩ অতএব পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
বাংলা উচ্চারণ
৮৩ ফাসুব্হা-নাল্ লাযী বিয়াদিহী মালাকূতু কুল্লি শাইয়িঁও অ ইলাইহি র্তুজ্বাঊ'ন্
Hilali & Muhsin Khan
83 So glorified be He and exalted above all that they associate with Him, and in Whose Hands is the dominion of all things: and to Him you shall be returned.
ইসলামিক ফাউন্ডেশন
৮৩ অতএব পবিত্র ও মহান তিনি, যাঁহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব; আর তাঁহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।
Arabic, with marks
٨٣ فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report