কসম পূর্বাহ্নের,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অদ্ব্দ্বুহা-।
শপথ পূর্বাহ্নের,
Chapter 93, 11 verses
কসম পূর্বাহ্নের,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অদ্ব্দ্বুহা-।
শপথ পূর্বাহ্নের,
কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।
অল্লাইলি ইযা- সাজ্বা-।
শপথ রজনীর যখন উহা হয় নিঝুম,
তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।
মা অদ্দা'আকা রব্বুকা অমা- ক্বলা-।
তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপও হন নাই।
আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।
অলাল্ আ-খিরাতু খাইরুল্লাকা মিনাল্ ঊলা-।
তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়।
আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
অলাসাওফা ইয়ু'ত্বীকা রব্বুকা ফার্তাদ্বোয়া-।
অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে।
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
আলাম্ ইয়াজ্বিদ্কা ইয়াতীমান্ ফাআ-ওয়া-।
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই?
আর তিনি তোমাকে পেয়েছেন পথ না অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।
অওয়াজ্বাদাকা দ্বোয়া-ল্লান্ ফাহাদা-।
তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।
তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।
অওয়াজ্বাদাকা 'আ-য়িলান্ ফাআগ্না-।
তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করিলেন,
সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
ফাআম্মাল্ ইয়াতীমা ফালা-তাক্বর্ ্হা।
সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না ;
আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।
অআম্মাস্ সা-য়িলা ফালা-তার্ন্হা।
এবং প্রার্থীকে ভর্ৎসনা করিও না।
আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।
অ আম্মা-বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিছ্।
তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও।