মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হাল্ আতা- 'আলাল ইন্সা-নি হীনুম্ মিনাদ্ দাহ্রি লাম্ ইয়াকুন্ শাইয়াম্ মায্কূরা-।
Chapter 76, 31 verses
মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হাল্ আতা- 'আলাল ইন্সা-নি হীনুম্ মিনাদ্ দাহ্রি লাম্ ইয়াকুন্ শাইয়াম্ মায্কূরা-।
আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
ইন্না খলাকনাল্ ইন্সা-না মিন্ নুতফাতিন্ আম্শা-জ্বিন্ নাব্তালীহি ফাজ্বা'আল্না-হু সামী'আম্ বাছীর-।
অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শোকরকারী অথবা অকৃতজ্ঞ।
ইন্না-হাদাইনা-হুস্ সাবীলা ইম্মা-শা-কিরঁও অইম্মা- কাফুর-।
আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি ও অগ্নি।
ইন্না য় আ'তাদ্না-লিল্কা-ফিরীনা সালা-সিলা অআগ্লা-লাঁও অসা'ঈর-।
নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কাফূর।
ইন্নাল্ আব্র-র ইয়াশ্রবূনা মিন্ কা”সিন্ কা-না মিযা-জুহা- কাফূর-।
এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করবে।
'আইনাঁই ইয়াশ্রবু বিহা-'ইবা-দুল্লা-হি ইয়ুফাজজিরূনাহা- তাফ্জ্বীর-।
তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত।
ইয়ুফূনা বিন্নায্রি অইয়াখ-ফূনা ইয়াওমান্ কা-না র্শারুহূ মুস্তাত্বীর-।
তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকীন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে।
অইয়ুত'ইমূনা ত্ত্বোয়া'আ-মা 'আলা-হুব্বিহী মিস্কীনাঁও অইয়াতীমাঁও অআসীর-।
তারা বলে,‘আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না এবং কোন শোকরও না।
ইন্নামা-নুত'ইমুকুম্ লিঅজহি ল্লা-হি লা-নুরীদু মিন্কুম্ জ্বাযা-য়াঁও অলা-শুকূর-।
আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ংকর ভীতিপ্রদ দিবসের ভয় করি।
ইন্না-নাখ-ফু র্মি রব্বিনা-ইয়াওমান্ 'আবূসান্ ক্বম্ত্বোয়ারীর-।
সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা।
ফওয়াক্ব-হুমুল্লা-হু র্শার যা-লিকাল্ ইয়াওমি অলাকক্ব-হুম্ নাদরাতাঁও অসুরূর-।
আর তারা যে ধৈর্যধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমী বস্ত্রের পুরস্কার প্রদান করবেন।
অজ্বাযা-হুম্ বিমা- ছোয়াবারূ জ্বান্নাতাঁও অহারীরম্।
তারা সেখানে সুউচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম, আর না অত্যধিক শীত।
মুত্তাকিয়ীনা ফীহা-'আলাল্ আর-য়িকি লা-ইয়ারওনা ফীহা-শাম্সাঁও অলা-যাম্হারীর-।
তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে।
অদা-নিয়াতান্ 'আলাইহিম্ জিলা-লুহা- অযুল্লিলাত্ কুতূফুহা-তায্লীলা-।
তাদের চারপাশে আবর্তিত হবে রৌপ্যপাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপাত্র-
অ ইয়ুত্বোয়া-ফু 'আলাইহিম্ বিআ-নিয়াতিম্ মিন্ ফিদ্ব্দ্বোয়াতিঁও অ আক্ওয়া- বিন্ কা-নাত্ ক্বাওয়ারীরা ।
রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র; যার পরিমাপ তারা নির্ধারণ করবে।
ক্বাওয়ারীরা মিন্ ফিদদ্বোয়াতিন্ ক্বদ্দারূহা তাকদীরা-।
সেখানে তাদেরকে পান করানো হবে পাত্রভরা আদা-মিশ্রিত সুরা,
অ ইয়ুস্ক্বওনা ফীহা-কা”সান্ কা-না মিযা-জুহা- যান্জ্বাবীলা-।
সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসাবীল।
'আইনান্ ফীহা- তুসাম্মা সাল্সাবীলা-।
আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চিরকিশোরেরা; তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে।
অইয়াতুফু 'আলাইহিম্ ওয়িল্দা-নুম্ মুখাল্লাদূনা ইযা-রায়াইতাহুম্ হাসিব্তাহুম্ লুলুুয়াম্ মান্ছূরা-।
আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য।
অইযা-রয়াইতা ছাম্মা রয়াইতা না'ঈমাঁও অমুল্কান্ কাবীর-।
তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক, আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়।
'আ-লিয়াহুম্ ছিয়া-বু সুন্দুসিন্ খুদ্ব্রুঁও অইস্তাব্রকুঁও অহুল্লূ য় আসা-ওয়ির মিন্ ফিদ্ব্দ্বোয়াতিন্ অসাক্ব-হুম্ রব্বুহুম্ শার-বান্ তোয়াহূর-।
(তাদেরকে বলা হবে) ‘এটিই তোমাদের পুরস্কার; আর তোমাদের প্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য।’
ইন্না হা-যা-কা-না লাকুম্ জ্বাযা-য়াঁও অকা-না সা'ইয়ুকুম্ মাশ্কূরা-।
নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আল-কুরআন নাযিল করেছি।
ইন্না-নাহ্নু নায্যাল্না 'আলাইকাল্ কুরআ-না তান্যীলা-।
অতএব তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ কর এবং তাদের মধ্য থেকে কোন পাপিষ্ঠ বা অস্বীকারকারীর আনুগত্য করো না।
ফাছবির লিহুকমি রব্বিকা অলা-তুত্বি' মিন্হুম্ আ-ছিমান্ আও কাফূর-।
আর সকাল-সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ কর,
অয্কুরিস্মা রব্বিকা বুক্রাতাঁও অআছীলা-।
আর রাতের একাংশে তার উদ্দেশ্যে সিজদাবনত হও এবং দীর্ঘ রাত ধরে তাঁর তাসবীহ পাঠ কর।
অমিনাল্লাইলি ফাস্জ্ব ুদ লাহূ অসাব্বিহ্হু লাইলান্ ত্বোয়াওয়ীলা-।
নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালবাসে আর তাদের সামনে রেখে দেয় এক কঠিন দিন।
ইন্না হা য় উলা-য়ি ইয়ুহিব্বূনাল্ 'আ-জ্বিলাতা অইয়াযারূনা অরা-য়াহুম্ ইয়াওমান্ ছাক্বীলা-।
আমিই তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গ্রন্থি শক্ত করে দিয়েছি আর আমি চাইলে তাদের স্থানে তাদের মত (মানুষ) দিয়ে পরিবর্তন করে দিতে পারি।
নাহ্নু খলাকনা-হুম্ অশাদাদ্না য় আস্রহুম্ অ ইযা-শি”না-বাদ্দাল্না য় আম্ছা-লাহুম্ তাব্দীলা-।
নিশ্চয় এটি উপদেশ; অতএব যে চায় সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে।
ইন্না হ-যিহী তায্কিরতুন্ ফামান্ শা-য়াত্তাখাযা ইলা-রব্বিহী সাবীলা-।
আর ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না; নিশ্চয় মহাজ্ঞানী, প্রাজ্ঞ।
অমা-তাশা-য়ূনা ইল্লা য় আইঁ ইয়াশা-য়াল্লা-হ্ ইন্নাল্লা-হা কা-না 'আলীমান্ হাকীমা-।
যাকে ইচ্ছা তিনি স্বীয় রহমতে প্রবেশ করাবেন এবং যালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক আযাব।
ইয়ুদ্খিলু মাইঁ ইয়াশা-য়ু ফী রহ্মাতিহ্অজ্জোয়া-লিমীনা আ'আদ্দা লাহুম্ 'আযা-বান্ আলীমা-।