আল ফুরকান (মানদন্ড) , choose another chapter
আল ফুরকান (মানদন্ড)
Chapter 25, 77 verses
বয়ান ফাউন্ডেশন
Word by word
বাংলা উচ্চারণ
ইসলামিক ফাউন্ডেশন
Add book
List
Grid
বয়ান ফাউন্ডেশন
১ তিনি বরকতময় যিনি তাঁর বান্দার উপর ফুরকান নাযিল করেছেন যেন সে জগতবাসীর জন্য সতর্ককারী হতে পারে।
Word by word
١ تَبَارَكَ ٱلَّذِى نَزَّلَ ٱلْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِۦ لِيَكُونَ لِلْعَٰلَمِينَ نَذِيرًا
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম তাবা-রকাল্লাযী নায্যালাল্ র্ফুক্ব-না 'আলা-আব্দ্বিহী লিইয়াকূনা লিল্'আ-লামীনা নাযীর-।
ইসলামিক ফাউন্ডেশন
১ কত মহান তিনি যিনি তাঁহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যাহাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হইতে পারে!
বয়ান ফাউন্ডেশন
২ যার অধিকারে রয়েছে আসমান ও যমীনের মালিকানা; আর তিনি কোন সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্বে তাঁর কোন শরীক নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন। অতঃপর তা নিপুণভাবে নিরূপণ করেছেন।
Word by word
٢ ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌ فِى ٱلْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهُۥ تَقْدِيرًا
বাংলা উচ্চারণ
২ নিল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অলাম্ ইয়াত্তাখিয্ অলাদাঁও অলাম্ ইয়াকুল্লাহূ শারীকুন্ ফিল্ মুল্কি অ খলাক্ব কুল্লা শাইয়িন্ ফাক্বদ্দারহূ তাক্বদীর-।
ইসলামিক ফাউন্ডেশন
২ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী ; তিনি কোন সন্তান গ্রহণ করেন নাই ; সার্বভৌমত্বে তাঁহার কোন শরীক নাই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে।
বয়ান ফাউন্ডেশন
৩ আর তারা আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে; তারা নিজদের কোন কল্যাণ ও অকল্যাণ করার ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও পুনরুত্থান করতেও সক্ষম হয় না।
Word by word
٣ وَٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةً لَّا يَخْلُقُونَ شَيْـًٔا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّا وَلَا نَفْعًا وَلَا يَمْلِكُونَ مَوْتًا وَلَا حَيَوٰةً وَلَا نُشُورًا
বাংলা উচ্চারণ
৩ অত্তাখযূ মিন্ দূনিহী য় আ-লিহাতা ল্লা-ইয়াখ্লুকুনা শাইয়াঁও অহুম্ ইয়ুখ্লাকুনা অলা-ইয়াম্লিকূনা লিআন্ফুসিহিম্ দ্বোর্য়ারঁও অলা-নাফ্আঁও অলা- ইয়াম্লিকূনা মাওতাঁও অলা-হাইয়া-তাঁও অলা-নুশূর-।
ইসলামিক ফাউন্ডেশন
৩ আর তাহারা তাঁহার পরিবর্তে ইলাহ্রূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে, যাহারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোন ক্ষমতা রাখে না।
বয়ান ফাউন্ডেশন
৪ কাফিররা বলে ‘এটি তো জঘন্য মিথ্যা যা সে রটনা করেছে আর অন্য এক দল তাকে সাহায্য করেছে।’ এভাবে তারা যুলম ও মিথ্যা নিয়ে এসেছে।
Word by word
٤ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّآ إِفْكٌ ٱفْتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيْهِ قَوْمٌ ءَاخَرُونَ فَقَدْ جَآءُو ظُلْمًا وَزُورًا
বাংলা উচ্চারণ
৪ অক্ব-লাল্ লাযীনা কাফারূ য় ইন্হা-যা য় ইল্লা য় ইফ্কুনিফ্ তার-হু অ আ'আ-নাহূ 'আলাইহি ক্বওমুন্ আ-খারূনা ফাক্বদ্ জা-য়ূ জুল্মাঁও অযূর-।
ইসলামিক ফাউন্ডেশন
৪ কাফিররা বলে, ‘ইহা মিথ্যা ব্যতীত কিছুই নয়, সে ইহা উদ্ভাবন করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে।’ এইরূপে উহারা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হইয়াছে।
বয়ান ফাউন্ডেশন
৫ তারা বলে, ‘এটি প্রাচীনকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে; এগুলো সকাল-সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়।
Word by word
٥ وَقَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ٱكْتَتَبَهَا فَهِىَ تُمْلَىٰ عَلَيْهِ بُكْرَةً وَأَصِيلًا
বাংলা উচ্চারণ
৫ অ ক্ব-লূ য় আসা-ত্বীরুল্ আউয়্যালীনাক্ তাতাবাহা-ফাহিয়া তুম্লা-'আলাইহি বুক্রতাঁও অআছীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৫ উহারা বলে, ‘এইগুলি তো সেকালের উপকথা, যাহা সে লিখাইয়া লইয়াছে; এইগুলি সকাল - সন্ধ্যা তাহার নিকট পাঠ করা হয়।’
বয়ান ফাউন্ডেশন
৬ বল, ‘যিনি আসমান ও যমীনের রহস্য জানেন তিনি এটি নাযিল করেছেন; নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।’
Word by word
٦ قُلْ أَنزَلَهُ ٱلَّذِى يَعْلَمُ ٱلسِّرَّ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ كَانَ غَفُورًا رَّحِيمًا
বাংলা উচ্চারণ
৬ কুল্ আন্যালাহু ল্লাযী ইয়া'লামুস্ র্সির ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ ইন্নাহূ কা-না গফূর্রা রহীমা-।
ইসলামিক ফাউন্ডেশন
৬ বল, ‘ইহা তিনিই অবতীর্ণ করিয়াছেন যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন ; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।’
বয়ান ফাউন্ডেশন
৭ আর তারা বলে, ‘এ রাসূলের কী হল, সে আহার করে এবং হাটে-বাজারে চলাফেরা করে; তার কাছে একজন ফেরেশতা পাঠানো হল না কেন, যে তাঁর সাথে সতর্ককারী হত’?
Word by word
٧ وَقَالُوا۟ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأْكُلُ ٱلطَّعَامَ وَيَمْشِى فِى ٱلْأَسْوَاقِ لَوْلَآ أُنزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا
বাংলা উচ্চারণ
৭ অ ক্ব-লূ মা-লি হা-র্যা রসূলি ইয়াকুলুত্ব্ ত্বোয়া'আ-মা অইয়াম্শী ফিল্ আস্ওয়া-ক্ব লাওলা য় উন্যিলা ইলাইহি মালাকুন্ ফাইয়াকূনা মা'আহূ নাযীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৭ উহারা বলে, ‘এ কেমন রাসূল’ যে আহার করে এবং হাটে - বাজারে চলাফেরা করে ; তাহার নিকট কোন ফিরিশ্তা কেন অবতীর্ণ করা হইল না, যে তাহার সঙ্গে থাকিত সতর্ককারীরূপে?’
বয়ান ফাউন্ডেশন
৮ অথবা তাকে ধনভান্ডার ঢেলে দেয়া হয় না কেন অথবা তার জন্য একটি বাগান হয় না কেন যা থেকে সে খেতে পারে?’ যালিমরা বলে, ‘তোমরা শুধু এক যাদুগ্রস্ত লোকের অনুসরণ করছ’।
Word by word
٨ أَوْ يُلْقَىٰٓ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُۥ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا
বাংলা উচ্চারণ
৮ আও ইয়ুল্ক্ব য় ইলাইহি কান্যুন্ আও তাকূনু লাহূ জ্বান্নাতুঁই ইয়াকুলূ মিন্হা- অক্ব-লাজ্ জোয়া-লিমূনা ইন্ তাত্তাবি'ঊ না ইল্লা-রাজুলাম্ মাস্হূর-।
ইসলামিক ফাউন্ডেশন
৮ অথবা তাহাকে ধনভাণ্ডার দেওয়া হয় না কেন অথবা তাহার একটি বাগান নাই কেন, যাহা হইতে সে আহার সংগ্রহ করিতে পারে?’ সীমালংঘনকারীরা আরও বলে, ‘তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করিতেছ।’
বয়ান ফাউন্ডেশন
৯ দেখ, তোমার জন্য তারা কেমন উপমা পেশ করে; ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা কোন পথ পেতে সক্ষম হয় না।
Word by word
٩ ٱنظُرْ كَيْفَ ضَرَبُوا۟ لَكَ ٱلْأَمْثَٰلَ فَضَلُّوا۟ فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا
বাংলা উচ্চারণ
৯ উর্ন্জু কাইফা দ্বোয়ারাবূ লাকাল্ আম্ছা-লা ফাদ্বোয়াল্ল ূ ফালা-ইয়াস্তাত্বী'ঊনা সাবীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৯ দেখ, উহারা তোমার কী উপমা দেয়! উহারা পথভ্রষ্ট হইয়াছে, ফলে উহারা পথ পাইবে না।
বয়ান ফাউন্ডেশন
১০ তিনি বরকতময়, যিনি ইচ্ছা করলে তোমার জন্য করে দিতে পারেন তার চেয়ে উত্তম বস্ত্ত অনেক বাগান, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয় এবং তিনি তোমাকে প্রাসাদসমূহ দিতে পারেন।
Word by word
١٠ تَبَارَكَ ٱلَّذِىٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّن ذَٰلِكَ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَيَجْعَل لَّكَ قُصُورًۢا
বাংলা উচ্চারণ
১০ তাবা-রকাল্লাযী¡ য় ইন্ শা-য়া জ্বা'আলা লাকা খইরম্ মিন্ যা-লিকা জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু অইয়াজ'আল্ লাকা কুছূরা-।
ইসলামিক ফাউন্ডেশন
১০ কত মহান তিনি যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু - উদ্যানসমূহ যাহার নিম্নদেশে নদী - নালা প্রবাহিত এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদসমূহ!
বয়ান ফাউন্ডেশন
১১ বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে আর কিয়ামতকে যে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন।
Word by word
١١ بَلْ كَذَّبُوا۟ بِٱلسَّاعَةِ وَأَعْتَدْنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا
বাংলা উচ্চারণ
১১ বাল্ কায্যাবূ বিস্সা 'আতি অ আ'তাদ্না-লিমান্ কায্যাবা বিস্সা-'আতি সা'ঈর-।
ইসলামিক ফাউন্ডেশন
১১ কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে এবং যে কিয়ামতকে অস্বীকার করে তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি।
বয়ান ফাউন্ডেশন
১২ দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও প্রচন্ড চিৎকার শুনতে পাবে।
Word by word
١٢ إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍۭ بَعِيدٍ سَمِعُوا۟ لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا
বাংলা উচ্চারণ
১২ ইযা-রায়াত্হুম্ মিম্ মাকা-নিম্ বা'ঈ দিন্ সামি'ঊ লাহা-তাগাইয়্যুজোয়াঁও অযাফীর-।
ইসলামিক ফাউন্ডেশন
১২ দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে তখন উহারা শুনিতে পাইবে ইহার ক্রুদ্ধ গর্জন ও চীৎকার;
বয়ান ফাউন্ডেশন
১৩ আর যখন তাদেরকে গলায় হাত পেঁচিয়ে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, সেখানে তারা নিজদের ধ্বংস আহবান করবে।
Word by word
١٣ وَإِذَآ أُلْقُوا۟ مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُّقَرَّنِينَ دَعَوْا۟ هُنَالِكَ ثُبُورًا
বাংলা উচ্চারণ
১৩ অইযা য় উল্ক্ব মিন্হা- মাকা-নান্ দ্বোয়াইয়্যিক্বাম্ মুর্ক্বরনীনা দা'আও হুনা-লিকা ছুবূর-।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ এবং যখন উহাদেরকে শৃংখলিত অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে তখন উহারা সেখানে ধ্বংস কামনা করিবে।
বয়ান ফাউন্ডেশন
১৪ ‘একবার ধ্বংসকে ডেকো না; বরং অনেকবার ধ্বংসকে ডাকো।’
Word by word
١٤ لَّا تَدْعُوا۟ ٱلْيَوْمَ ثُبُورًا وَٰحِدًا وَٱدْعُوا۟ ثُبُورًا كَثِيرًا
বাংলা উচ্চারণ
১৪ লা-তাদ্'উল্ ইয়াওমা ছুবূরাঁও ওয়া-হিদাঁও অদ্'ঊ ছুবূরান্ কাছীর-।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ উহাদেরকে বলা হইবে, ‘আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করিও না, বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাক।’
বয়ান ফাউন্ডেশন
১৫ বল, ‘সেটা উত্তম না স্থায়ী জান্নাত, মুত্তাকীদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে, তা হবে তাদের পুরস্কার ও প্রতাবর্তনস্থল।
Word by word
١٥ قُلْ أَذَٰلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ ٱلْخُلْدِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ كَانَتْ لَهُمْ جَزَآءً وَمَصِيرًا
বাংলা উচ্চারণ
১৫ কুল্ আযা-লিকা খইরুন্ আম্ জ্বান্নাতুল্ খুল্ দিল্লাতী উ'ইদাল্ মুত্তাকুন্ কা-নাত্ লাহুম্ জ্বাযা-য়াঁও অমাছীর-।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ উহাদেরকে জিজ্ঞাসা কর, ‘ইহাই শ্রেয়, না স্থায়ী জান্নাত, যাহার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে মুত্তাকীদেরকে?’ ইহাই তো তাহাদের পুরস্কার ও প্রত্যাবর্তনস্থল।
বয়ান ফাউন্ডেশন
১৬ সেখানে তারা যা চাইবে তা-ই তাদের জন্য থাকবে স্থায়ীভাবে; এটি তোমার রবের ওয়াদা,
Word by word
١٦ لَّهُمْ فِيهَا مَا يَشَآءُونَ خَٰلِدِينَ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًا مَّسْـُٔولًا
বাংলা উচ্চারণ
১৬ লাহুম্ ফীহা-মা- ইয়াশা-য়ূনা খ-লিদীন্ কা-না 'আলা-রব্বিকা অ'দাম্ মাস্য়ূলা-।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ সেখানে তাহারা যাহা চাহিবে তাহাদের জন্য তাহাই থাকিবে এবং তাহারা স্থায়ী হইবে; এই প্রতিশ্রুতি পূরণ তোমার প্রতিপালকেরই দায়িত্ব।
বয়ান ফাউন্ডেশন
১৭ আর সেদিন তাদেরকে এবং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা তারা করত সবাইকে তিনি একত্র করবেন, তারপর বলবেন, ‘তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছ’ না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে?’
Word by word
١٧ وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمْ أَضْلَلْتُمْ عِبَادِى هَٰٓؤُلَآءِ أَمْ هُمْ ضَلُّوا۟ ٱلسَّبِيلَ
বাংলা উচ্চারণ
১৭ অ ইয়াওমা ইয়াহ্শুরুহুম্ অমা-ইয়া'বুদূনা মিন্ দূ নিল্লা-হি ফাইয়াকুলূ আআন্তুম্ আদ্ব্লাল্তুম্ 'ইবা-দী হা য় উলা-য়ি আম্হুম্ দ্বোয়াল্লুস্ সাবীল্।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ এবং যেদিন তিনি একত্র করিবেন উহাদেরকে এবং উহারা আল্লাহ্ র পরিবর্তে যাহাদের ‘ইবাদত করিত তাহাদেরকে, সেদিন তিনি জিজ্ঞাসা করিবেন, ‘তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করিয়াছিলে, না উহারা নিজেরাই পথভ্রষ্ট হইয়াছিল?’
বয়ান ফাউন্ডেশন
১৮ তারা বলবে, ‘আপনি পবিত্র মহান! আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা আমাদের উচিত নয়, বরং আপনি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে ভোগসম্ভার দিয়েছেন, অবশেষে আপনার স্মরণকে তারা ভুলে গিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত কওমে পরিণত হয়েছিল।’
Word by word
١٨ قَالُوا۟ سُبْحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِى لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنْ أَوْلِيَآءَ وَلَٰكِن مَّتَّعْتَهُمْ وَءَابَآءَهُمْ حَتَّىٰ نَسُوا۟ ٱلذِّكْرَ وَكَانُوا۟ قَوْمًۢا بُورًا
বাংলা উচ্চারণ
১৮ ক্ব-লূ সুব্হা-নাকা মা-কা-না ইয়াম্বাগী লানা য় আন্ নাত্তাখিযা মিন্ দূনিকা মিন্ আউলিয়া-য়া অলা-কিম্ মাত্তা'তাহুম্ অআ-বা-য়াহুম্ হাত্তা-নাছুয্ যিক্র অকা-নূ কাওমাম্ বূর-।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ উহারা বলিবে, ‘পবিত্র ও মহান তুমি! তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করিতে পারি না; তুমিই তো ইহাদেরকে এবং ইহাদের পিতৃপুরুষদেরকে ভোগসম্ভার দিয়াছিলে; পরিণামে উহারা উপদেশ বিস্মৃত হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে।
বয়ান ফাউন্ডেশন
১৯ অতঃপর তোমরা যা বল তারা তা মিথ্যা বলেছে। অতএব তোমরা আযাব ফেরাতে পারবে না এবং কোন সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে যুলম করবে তাকে আমি মহাআযাব আস্বাদন করাব।’
Word by word
١٩ فَقَدْ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًا وَلَا نَصْرًا وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا
বাংলা উচ্চারণ
১৯ ফাক্বদ্ কায্যাবূকুম্ বিমা-তাকু লূনা ফামা-তাস্তাত্বী 'ঊনা ছোর্য়াফাঁও অলা-নাছ্রন্ অমাইঁ ইয়াজ্লিম্ মিন্কুম্ নুযিক্বহু 'আয্-বান্ কাবীর-।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ আল্লাহ্ মুশরিকদেরকে বলিবেন, ‘তোমরা যাহা বলিতে উহারা তাহা মিথ্যা সাব্যস্ত করিয়াছে। সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করিতে পারিবে না এবং সাহায্যও পাইবে না। তোমাদের মধ্যে যে সীমালংঘন করিবে আমি তাহাকে মহাশাস্তি আস্বাদ করাইব।’
বয়ান ফাউন্ডেশন
২০ আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি, তারা সবাই আহার করত এবং হাট-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষাস্বরূপ করেছি। তোমরা কি ধৈর্যধারণ করবে? আর তোমার রব সর্বদ্রষ্টা।
Word by word
٢٠ وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ ٱلْمُرْسَلِينَ إِلَّآ إِنَّهُمْ لَيَأْكُلُونَ ٱلطَّعَامَ وَيَمْشُونَ فِى ٱلْأَسْوَاقِ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا
বাংলা উচ্চারণ
২০ অমা য় র্আসাল্না- ক্বব্লাকা মিনাল্ র্মুসালীনা ইল্লা য় ইন্নাহুম্ লাইয়াকুলূনা ত্তোয়া'আ মা-অ ইয়াম্শূনা ফিল্ আস্ওয়াক্বি অজ্বা'আল্না-বা'দ্বোয়াকুম্ লিবা'দ্বিন্ ফিত্নাহ্ আতাছ্বিরূনা অকা-না রব্বুকা বাছীরা-।
ইসলামিক ফাউন্ডেশন
২০ তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছি তাহারা সকলেই তো আহার করিত ও হাটেবাজারে চলাফেরা করিত। হে মানুষ ! আমি তোমাদের মধ্যে এক - কে অপরের জন্য পরীক্ষাস্বরূপ করিয়াছি। তোমরা ধৈর্য ধারণ করিবে কি? তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন।
বয়ান ফাউন্ডেশন
২১ আর যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না, তারা বলে, ‘আমাদের নিকট ফেরেশতা নাযিল হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন’? অবশ্যই তারা তো তাদের অন্তরে অহঙ্কার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমালংঘন করেছে।
Word by word
٢١ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا لَوْلَآ أُنزِلَ عَلَيْنَا ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَا لَقَدِ ٱسْتَكْبَرُوا۟ فِىٓ أَنفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِيرًا
বাংলা উচ্চারণ
২১ অক্ব-লাল্ লাযীনা লা-ইর্য়াজুনা লিক্ব-য়ানা লাওলা য় উন্যিলা 'আলাইনাল্ মালা-য়িকাতু আও নার-রব্বানা- লাক্বাদিস্ তাক্বারূ ফী য় আন্ফুসিহিম্ অ 'আতাও উ'তুওয়্যান্ কাবীর-।
ইসলামিক ফাউন্ডেশন
২১ যাহারা আমার সাক্ষাৎ কামনা করে না তাহারা বলে, ‘আমাদের নিকট ফিরিশতা অবতীর্ণ করা হয় না কেন? অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন? উহারা তো উহাদের অন্তরে অহংকার পোষণ করে এবং উহারা সীমালংঘন করিয়াছে গুরুতররূপে।
বয়ান ফাউন্ডেশন
২২ যেদিন তারা ফেরেশতাদের দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোন সুসংবাদ থাকবে না। আর তারা বলবে, ‘হায় কোন বাধা যদি তা আটকে রাখত’।
Word by word
٢٢ يَوْمَ يَرَوْنَ ٱلْمَلَٰٓئِكَةَ لَا بُشْرَىٰ يَوْمَئِذٍ لِّلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًا مَّحْجُورًا
বাংলা উচ্চারণ
২২ ইয়াওমা ইয়ারাওনাল্ মালা-য়িকাতা লা-বুশ্র ইয়াওমায়িযিল্লিল্ মুজরিমীনা অইয়াকুলূনা হিজ্বরাম্ মাহ্জুর-।
ইসলামিক ফাউন্ডেশন
২২ যেদিন উহারা ফিরিশ্তাদেরকে প্রত্যক্ষ করিবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকিবে না এবং উহারা বলিবে, ‘রক্ষা কর, রক্ষা কর।’
বয়ান ফাউন্ডেশন
২৩ আর তারা যে কাজ করেছে আমি সেদিকে অগ্রসর হব। অতঃপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব।
Word by word
٢٣ وَقَدِمْنَآ إِلَىٰ مَا عَمِلُوا۟ مِنْ عَمَلٍ فَجَعَلْنَٰهُ هَبَآءً مَّنثُورًا
বাংলা উচ্চারণ
২৩ অ ক্বদিম্না য় ইলা-মা- 'আমিলূ মিন্ 'আমালিন্ ফাজ্বা'আল্না-হু হাবা-য়াম্ মান্ছূর-।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ আমি উহাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করিব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করিব।
বয়ান ফাউন্ডেশন
২৪ সেদিন জান্নাতবাসীরা বাসস্থান হিসেবে উত্তম এবং বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে।
Word by word
٢٤ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَأَحْسَنُ مَقِيلًا
বাংলা উচ্চারণ
২৪ আছ্হা-বুল্ জ্বান্নাতি ইয়াওমায়িযিন্ খইরুম্ মুস্তার্ক্বরঁও অ আহ্সানু মাক্বীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ সেই দিন হইবে জান্নাতবাসীদের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল মনোরম।
বয়ান ফাউন্ডেশন
২৫ আর সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে দলে দলে অবতরণ করানো হবে।
Word by word
٢٥ وَيَوْمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلْغَمَٰمِ وَنُزِّلَ ٱلْمَلَٰٓئِكَةُ تَنزِيلًا
বাংলা উচ্চারণ
২৫ অইয়াওমা তাশাক্বক্বকুস্ সামা-য়ু বিল্গমা-মি অনুয্যিলাল্ মালা-য়িকাতু তান্যীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ আর সেই দিন আকাশ মেঘপুঞ্জসহ বিদীর্ণ হইবে এবং ফিরিশতাদেরকে নামাইয়া দেওয়া হইবে -
বয়ান ফাউন্ডেশন
২৬ সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের। আর সে দিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন।
Word by word
٢٦ ٱلْمُلْكُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ لِلرَّحْمَٰنِ وَكَانَ يَوْمًا عَلَى ٱلْكَٰفِرِينَ عَسِيرًا
বাংলা উচ্চারণ
২৬ আল্মুল্কু ইয়াওমায়িযিনিল্ হাক্বকু র্লিরহ্মা-ন্ অকা-না ইয়াওমান্ 'আলাল্ কা-ফিরীনা 'অসীর-।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ সেই দিন কর্তৃত্ব হইবে বস্তুত দয়াময়ের এবং কাফিরদের জন্য সেই দিন হইবে কঠিন।
বয়ান ফাউন্ডেশন
২৭ আর সেদিন যালিম নিজের হাত দু’টো কামড়িয়ে বলবে, ‘হায়, আমি যদি রাসূলের সাথে কোন পথ অবলম্বন করতাম’!
Word by word
٢٧ وَيَوْمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَٰلَيْتَنِى ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًا
বাংলা উচ্চারণ
২৭ অইয়াওমা ইয়া'আদ্দুজ্ জোয়া-লিমু 'আলা-ইয়াদাইহি ইয়াকুলু ইয়া-লাইতানিত্ তাখায্তু মা'র্আ রাসূলি সাবীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ জালিম ব্যক্তি সেই দিন নিজ হস্তদ্বয় দংশন করিতে করিতে বলিবে, ‘হায়, আমি যদি রাসূলের সঙ্গে সৎপথ অবলম্বন করিতাম!
বয়ান ফাউন্ডেশন
২৮ হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম'।
Word by word
٢٨ يَٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
বাংলা উচ্চারণ
২৮ ইয়া-অইলাতা- লাইতানী লাম্ আত্তাখিয্ ফুলা-নান্ খালীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ ‘হায়, দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম!
বয়ান ফাউন্ডেশন
২৯ ‘অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক’।
Word by word
٢٩ لَّقَدْ أَضَلَّنِى عَنِ ٱلذِّكْرِ بَعْدَ إِذْ جَآءَنِى وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِلْإِنسَٰنِ خَذُولًا
বাংলা উচ্চারণ
২৯ লাক্বদ্ আদ্বোয়াল্লানী 'আনিয্ যিক্রি বা'দা ইয্ জ্বা-য়ানী অকা-নাশ্ শাইত্বোয়া-নু লিল্ইন্সা-নি খযূলা-।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ ‘আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট উপদেশ পৌঁছিবার পর।’ শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক।
বয়ান ফাউন্ডেশন
৩০ আর রাসূল বলবে, ‘হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে।
Word by word
٣٠ وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوْمِى ٱتَّخَذُوا۟ هَٰذَا ٱلْقُرْءَانَ مَهْجُورًا
বাংলা উচ্চারণ
৩০ অক্ব-র্লা রসূলু ইয়া-রব্বি ইন্না ক্বওমিত্তাখযূ হা-যাল্ ক্বর্আ-না মাহ্জু র-।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ রাসূল বলিল, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করে।’
বয়ান ফাউন্ডেশন
৩১ আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট।
Word by word
٣١ وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا مِّنَ ٱلْمُجْرِمِينَ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا
বাংলা উচ্চারণ
৩১ অকাযা-লিকা জ্বা'আল্না-লিকুল্লি নাবিয়্যিন্ 'আদুওয়্যাম্ মিনাল্ মুজরিমীন্ অ কাফা -বিরব্বিকা হা- দিয়াও অনাছীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ আল্লাহ্ বলেন, এইভাবেই প্রত্যেক নবীর শত্রু করিয়াছিলাম আমি অপরাধীদেরকে। তোমার জন্য তোমার প্রতিপালকই পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট।’
বয়ান ফাউন্ডেশন
৩২ আর কাফিররা বলে, ‘তার উপর পুরো কুরআন একসাথে কেন নাযিল করা হল না? এটা এজন্য যে, আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব। আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে।
Word by word
٣٢ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةً وَٰحِدَةً كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ وَرَتَّلْنَٰهُ تَرْتِيلًا
বাংলা উচ্চারণ
৩২ অক্ব-লাল্লাযীনা কাফারূ লাওলা নুয্যিলা 'আলাইহিল্ ক্বর্ ুআ-নু জুম্লাতাওঁ ওয়া-হিদাতান্ কাযা-লিকা লিনুছাব্বিতা বিহী ফুওয়া-দাকা অরত্তাল্না-হু র্তাতীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৩২ কাফিররা বলে, ‘সমগ্র কুরআন তাহার নিকট একবার অবতীর্ণ হইল না কেন? এইভাবেই আমি অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা মযবুত করিবার জন্য এবং তাহা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি।
বয়ান ফাউন্ডেশন
৩৩ আর তারা তোমার কাছে যে কোন বিষয়ই নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি।
Word by word
٣٣ وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَٰكَ بِٱلْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا
বাংলা উচ্চারণ
৩৩ অলা- ইয়াতূনাকা-বিমাছালিন্ ইল্লাজ্বিনা-কা বিল্হাক্বক্বি অআহ্সানা তাফসীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ উহারা তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে না, যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না।
বয়ান ফাউন্ডেশন
৩৪ যাদেরকে মুখের উপর ভর দেয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে। এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং পথের দিক থেকে সবচেয়ে বেশী পথভ্রষ্ট।
Word by word
٣٤ ٱلَّذِينَ يُحْشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمْ إِلَىٰ جَهَنَّمَ أُو۟لَٰٓئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ سَبِيلًا
বাংলা উচ্চারণ
৩৪ আল্লাযীনা ইয়ুহ্শারূনা 'আলা-উজুহিহিম্ ইলা-জ্বাহান্নামা উলা-য়িকা র্শারুম্ মাকানাঁও অ আদ্বোয়াল্লু সাবীলা -।
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ যাহাদেরকে মুখে ভর দিয়া চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হইবে, উহারা স্থানের দিক দিয়া অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট।
বয়ান ফাউন্ডেশন
৩৫ আর আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারূনকে সাহায্যকারী বানিয়েছিলাম।
Word by word
٣٥ وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ وَجَعَلْنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرًا
বাংলা উচ্চারণ
৩৫ অ লাক্বদ্ আ-তাইনা-মূসাল্ কিতা-বা অ জ্বা'আল্না-মা'আহূ য় আখ-হু হারূনা অযীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম এবং তাহার সঙ্গে তাহার ভ্রাতা হারূনকে সাহায্যকারী করিয়াছিলাম,
বয়ান ফাউন্ডেশন
৩৬ অতঃপর আমি বলেছিলাম, তোমরা দু’জন সেই কওমের নিকট যাও, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতঃপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছিলাম।
Word by word
٣٦ فَقُلْنَا ٱذْهَبَآ إِلَى ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَدَمَّرْنَٰهُمْ تَدْمِيرًا
বাংলা উচ্চারণ
৩৬ ফাকুল্নায্ হাবা য় ইলাল্ ক্বওমিল্ লাযীনা কায্যাবূ বিআ-ইয়া-তিনা- ফাদার্ম্মানা-হুম্ তাদ্মীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং বলিয়াছিলাম, ‘তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যাহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছে।’ অতঃপর আমি উহাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম।
বয়ান ফাউন্ডেশন
৩৭ আর নূহের কওমকে, যখন তারা রাসূলদেরকে অস্বীকার করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এবং তাদেরকে মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলাম। আর আমি যালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব।
Word by word
٣٧ وَقَوْمَ نُوحٍ لَّمَّا كَذَّبُوا۟ ٱلرُّسُلَ أَغْرَقْنَٰهُمْ وَجَعَلْنَٰهُمْ لِلنَّاسِ ءَايَةً وَأَعْتَدْنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمًا
বাংলা উচ্চারণ
৩৭ অক্বওমা নূহিল্লাম্মা-কায্যার্বু রুসুলা আগ্রাক্বনা-হুম্ অজ্বা'আল্না-হুম্ লিন্না-সি আ-ইয়াহ্ অ আ'তাদ্না-লিজ্জোয়া-লিমীনা 'আযা-বান্ আলীমা-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ এবং নূহের সম্প্রদায়কেও, যখন তাহারা রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিল তখন আমি উহাদেরকে নিমজ্জিত করিলাম এবং উহাদেরকে মানবজাতির জন্য নিদর্শনস্বরূপ করিয়া রাখিলাম। জালিমদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি।
বয়ান ফাউন্ডেশন
৩৮ আর ধ্বংস ‘আদ, সামূদ, ‘রাস’ এর অধিবাসী এবং তাদের মধ্যবর্তী কালের বহু প্রজন্মের উপরও।
Word by word
٣٨ وَعَادًا وَثَمُودَا۟ وَأَصْحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونًۢا بَيْنَ ذَٰلِكَ كَثِيرًا
বাংলা উচ্চারণ
৩৮ অআ'দাঁও অছামূদা অআছ্হা- র্বা রাস্সি অকুরূনাম্ বাইনা যা-লিকা কাছীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ আমি ধ্বংস করিয়াছিলাম ‘আদ, সামূদ ও ‘রাস্’ - এর অধিবাসীকে এবং উহাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও।
বয়ান ফাউন্ডেশন
৩৯ আর আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।
Word by word
٣٩ وَكُلًّا ضَرَبْنَا لَهُ ٱلْأَمْثَٰلَ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِيرًا
বাংলা উচ্চারণ
৩৯ অকুল্লান্ দ্বোয়ারাব্না-লাহুল্ আম্ছা-লা অকুল্লান্ তার্ব্বানা তাত্বীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ আমি উহাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছিলাম, আর উহাদের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম।
বয়ান ফাউন্ডেশন
৪০ আর অবশ্যই তারা সে জনপদ দিয়ে অতিক্রম করেছে, যাতে অকল্যাণের বৃষ্টি বর্ষিত হয়েছিল। তবে কি তারা তা দেখেনি? বরং তারা পুনরুত্থানের প্রত্যাশা করত না।
Word by word
٤٠ وَلَقَدْ أَتَوْا۟ عَلَى ٱلْقَرْيَةِ ٱلَّتِىٓ أُمْطِرَتْ مَطَرَ ٱلسَّوْءِ أَفَلَمْ يَكُونُوا۟ يَرَوْنَهَا بَلْ كَانُوا۟ لَا يَرْجُونَ نُشُورًا
বাংলা উচ্চারণ
৪০ অ লাক্বদ্ আতাও 'আলাল্ র্ক্বইয়াতিল্লাতী য় উম্ত্বিরত্ মাত্বোয়ারস্ সাওয়ি আফালাম্ ইয়াকূনূ ইয়ারওনাহা-বাল্ কা-নূ লা-ইর্য়াজুনা নুশূর-।
ইসলামিক ফাউন্ডেশন
৪০ উহারা তো সেই জনপদ দিয়াই যাতায়াত করে যাহার উপর বর্ষিত হইয়াছিল অকল্যাণের বৃষ্টি, তবে কি উহারা ইহা প্রত্যক্ষ করে না? বস্তুত উহারা পুনরুত্থানের আশংকা করে না।
বয়ান ফাউন্ডেশন
৪১ আর তারা যখন তোমাকে দেখে, তখন তারা তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র হিসেবেই গ্রহণ করে, ‘এ-ই কি সেই লোক, যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন’?
Word by word
٤١ وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِى بَعَثَ ٱللَّهُ رَسُولًا
বাংলা উচ্চারণ
৪১ অ ইযা-রয়াওকা ইঁ ইয়াত্তাখিযূনাকা ইল্লা-হুযুওয়া- আহা-যাল্লাযী বা'আছাল্লা-হু রসূলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৪১ উহারা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল ঠাট্টা - বিদ্রপের পাত্ররূপে গণ্য করে, এবং বলে, ‘এই - ই কি সে, যাহাকে আল্লাহ্ রাসূল করিয়া পাঠাইয়াছে?
বয়ান ফাউন্ডেশন
৪২ ‘সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়ে দিত, যদি আমরা তাদের প্রতি অবিচল না থাকতাম’। আর যখন তারা আযাব দেখবে, তখন অবশ্যই জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট।
Word by word
٤٢ إِن كَادَ لَيُضِلُّنَا عَنْ ءَالِهَتِنَا لَوْلَآ أَن صَبَرْنَا عَلَيْهَا وَسَوْفَ يَعْلَمُونَ حِينَ يَرَوْنَ ٱلْعَذَابَ مَنْ أَضَلُّ سَبِيلًا
বাংলা উচ্চারণ
৪২ ইন্ কা-দা লাইয়ুদ্বিল্লুনা-'আন্ আ-লিহাতিনা-লাওলা য় আন্ ছোয়ার্বানা-'আলাইহা-অসাওফা ইয়া'লামূনা হীনা ইয়ারওনাল্ 'আযা-বা মান্ আদ্বোয়াল্লু সাবীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৪২ ‘সে তো আমাদেরকে আমাদের দেবতাগণ হইতে দূরে সরাইয়াই দিত, যদি না আমরা তাহাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম। যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহারা জানিবে কে অধিক পথভ্রষ্ট।
বয়ান ফাউন্ডেশন
৪৩ তুমি কি তাকে দেখনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?
Word by word
٤٣ أَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا
বাংলা উচ্চারণ
৪৩ আরয়াইতা মানিত্ তাখযা ইলা-হাহূ হাওয়া-হ্ আফাআন্তা তাকূনু 'আলাইহি অকীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ তুমি কি দেখ না তাহাকে, যে তাহার কামনা - বাসনাকে ইলাহ্রূপে গ্রহণ করে? তবুও কি তুমি তাহার কর্মবিধায়ক হইবে?
বয়ান ফাউন্ডেশন
৪৪ তুমি কি মনে কর যে, তাদের অধিকাংশ লোক শোনে অথবা বুঝে? তারা কেবল পশুদের মতো; বরং তারা আরো অধিক পথভ্রষ্ট।
Word by word
٤٤ أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ إِنْ هُمْ إِلَّا كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
বাংলা উচ্চারণ
৪৪ আম্ তাহ্সাবু আন্না আক্ছারহুম্ ইয়াস্মা'ঊনা আও ইয়া'ক্বিলূন্ ইন্ হুম্ ইল্লা-কাল্ আন্'আ-মি বাল্ হুম্ আদ্বোয়াল্লু সাবীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ তুমি কি মনে কর যে, উহাদের অধিকাংশ শুনে ও বুঝে? উহারা তো পশুর মতই ; বরং উহারা অধিক পথভ্রষ্ট !
বয়ান ফাউন্ডেশন
৪৫ তুমি কি তোমার রবকে দেখনি, কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন, আর তিনি যদি চাইতেন, তাহলে তাকে অবশ্যই স্থির করে দিতে পারতেন। অতঃপর আমি সূর্যকে তার উপর নির্দেশক বানিয়ে দিয়েছি।
Word by word
٤٥ أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوْ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا ٱلشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا
বাংলা উচ্চারণ
৪৫ আলাম্ তারা ইলা-রব্বিকা কাইফা মাদ্দাজ্ জিল্লা অলাও শা-য়া লাজ্বা'আলাহূ সা-কিনান্ ছুম্মা জ্বা'আল্নাশ্ শাম্সা 'আলাইহি দালীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য কর না কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন ; অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক।
বয়ান ফাউন্ডেশন
৪৬ তারপর আমি এটাকে ধীরে ধীরে আমার দিকে গুটিয়ে আনি।
Word by word
٤٦ ثُمَّ قَبَضْنَٰهُ إِلَيْنَا قَبْضًا يَسِيرًا
বাংলা উচ্চারণ
৪৬ ছুম্মা ক্ববাদ্ব্না-হু ইলাইনা-ক্বব্দ্বোয়াইঁ ইয়াসীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ অতঃপর আমি ইহাকে আমার দিকে ধীরে ধীরে গুটাইয়া আনি।
বয়ান ফাউন্ডেশন
৪৭ আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়।
Word by word
٤٧ وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِبَاسًا وَٱلنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورًا
বাংলা উচ্চারণ
৪৭ অ হুওয়া ল্লাযী জ্বা'আলা লাকুমুল্লাইলা লিবা-সাঁও অন্নাওমা সুবা-তাঁও অজ্বা'আলান্ নাহা-র নুশূর-।
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ এবং তিনিই তোমাদের জন্য রাত্রিকে করিয়াছেন আবরণস্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়াছেন নিদ্রা এবং সমুত্থানের জন্য দিয়াছেন দিবস।
বয়ান ফাউন্ডেশন
৪৮ আর তিনিই তাঁর রহমতের প্রাক্কালে সুসংবাদস্বরূপ বায়ু পাঠিয়েছেন এবং আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি,
Word by word
٤٨ وَهُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً طَهُورًا
বাংলা উচ্চারণ
৪৮ অ হুওয়া ল্লাযী য় আরসার্লা রিয়া-হা বুশ্রম্ বাইনা ইয়াদাই রহ্মাতিহী অ আন্যাল্না-মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ত্বোয়াহূর-।
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ তিনিই স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহীরূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি -
বয়ান ফাউন্ডেশন
৪৯ যাতে তা দ্বারা মৃত ভূ-খন্ডকে জীবিত করি এবং আমি যে সকল জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি, তার মধ্য থেকে অনেককে তা পান করাই।
Word by word
٤٩ لِّنُحْۦِىَ بِهِۦ بَلْدَةً مَّيْتًا وَنُسْقِيَهُۥ مِمَّا خَلَقْنَآ أَنْعَٰمًا وَأَنَاسِىَّ كَثِيرًا
বাংলা উচ্চারণ
৪৯ লিনুহ্য়িইয়া বিহী বাল্দাতাম্ মাইতাঁও অ নুস্ক্বিয়াহূ মিম্মা-খালাক্বনা য় আন্'আ মাঁও অ আনা-সিয়্যা কাছীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ যদ্দ্বারা আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই,
বয়ান ফাউন্ডেশন
৫০ আর আমি তা তাদের মধ্যে বণ্টন করি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে; তারপর অধিকাংশ লোক শুধু অকৃতজ্ঞতাই প্রকাশ করে।
Word by word
٥٠ وَلَقَدْ صَرَّفْنَٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا۟ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًا
বাংলা উচ্চারণ
৫০ অ লাক্বাদ্ ছোর্য়ারাফ্না-হু বাইনাহুম্ লিইয়ায্যাক্কারূ ফাআবা য় আক্ছারুন্না-সি ইল্লা-কুফূর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫০ এবং আমি তো এই পানি উহাদের মধ্যে বিতরণ করি যাহাতে উহারা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে।
বয়ান ফাউন্ডেশন
৫১ আর আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী পাঠাতাম।
Word by word
٥١ وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِى كُلِّ قَرْيَةٍ نَّذِيرًا
বাংলা উচ্চারণ
৫১ অলাও শিনা-লাবা'আছ্না- ফী কুল্লি র্ক্বইয়াতিন নাযীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫১ আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম।
বয়ান ফাউন্ডেশন
৫২ সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম কর।
Word by word
٥٢ فَلَا تُطِعِ ٱلْكَٰفِرِينَ وَجَٰهِدْهُم بِهِۦ جِهَادًا كَبِيرًا
বাংলা উচ্চারণ
৫২ ফালা-তুত্বি'ইল্ কা-ফিরীনা অজ্বা-হিদ্হুম বিহী জ্বিহা-দান্ কাবীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫২ সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না এবং তুমি কুরআনের সাহায্যে উহাদের সঙ্গে প্রবল সংগ্রাম চালাইয়া যাও।
বয়ান ফাউন্ডেশন
৫৩ আর তিনিই দু’টো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষারবিশিষ্ট এবং তিনি এতদোভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন।
Word by word
٥٣ وَهُوَ ٱلَّذِى مَرَجَ ٱلْبَحْرَيْنِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَحِجْرًا مَّحْجُورًا
বাংলা উচ্চারণ
৫৩ অ হুওয়াল্লাযী মারাজ্বাল্ বাহ্রাইনি হা-যা- 'আয্বুন্ ফুর-তুঁও অহা-যা-মিল্হুন্ উজ্বা-জুন্ অজ্বা'আলা- বাইনাহুমা-র্বাযাখাঁও অহিজরম্ মাহ্জুর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ তিনিই দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট, সুপেয় এবং অপরটি লোনা, খর ; উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান।
বয়ান ফাউন্ডেশন
৫৪ আর তিনিই পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কযুক্ত করেছেন। আর তোমার রব হল প্রভূত ক্ষমতাবান।
Word by word
٥٤ وَهُوَ ٱلَّذِى خَلَقَ مِنَ ٱلْمَآءِ بَشَرًا فَجَعَلَهُۥ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا
বাংলা উচ্চারণ
৫৪ অহুঅল্লাযী খলাক্ব মিনাল্ মা-য়ি বাশারন্ ফাজ্বা'আলাহূ নাসাবাঁও অ ছিহ্র- অ কা-না রব্বুকা ক্বদীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ এবং তিনিই মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে ; অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান।
বয়ান ফাউন্ডেশন
৫৫ আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদাত করে, যা তাদের কোন উপকারও করতে পারে না এবং তাদের কোন ক্ষতিও করতে পারে না। আর কাফির তো তার রবের বিরুদ্ধে সাহায্যকারী।
Word by word
٥٥ وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ وَكَانَ ٱلْكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرًا
বাংলা উচ্চারণ
৫৫ অ ইয়া'বুদূনা মিন্ দূনিল্লা-হি মা-লা-ইয়ান্ফা'ঊহুম্ অলা- ইয়াদ্বরুরুহুম্ অকা-নাল কা-ফিরু 'আলা-রব্বিহী জ্বোয়াহীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ ইহারা আল্লাহ্ র পরিবর্তে এমন কিছুর ‘ইবাদত করে যাহা উহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না, কাফির তো স্বীয় প্রতিপালকের বিরোধী।
বয়ান ফাউন্ডেশন
৫৬ আর আমি তো তোমাকে শুধুমাত্র সুংসবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি।
Word by word
٥٦ وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا
বাংলা উচ্চারণ
৫৬ অমা য় র্আসাল্না-কা ইল্লা-মুবাশ্শিরাঁও অনাযীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫৬ আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই প্রেরণ করিয়াছি।
বয়ান ফাউন্ডেশন
৫৭ বল, ‘আমি এর উপর তোমাদের নিকট কোন প্রতিদান চাই না। তবে যার ইচ্ছা তার রবের দিকে পথ অবলম্বন করুক।
Word by word
٥٧ قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا
বাংলা উচ্চারণ
৫৭ কুল্ মা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইল্লা-মান্ শা-য়া আইঁ ইয়াত্তাখিয ইলা-রব্বিহী সাবীলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৫৭ বল, ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের পথ অবলম্বন করুক।’
বয়ান ফাউন্ডেশন
৫৮ আর তুমি ভরসা কর এমন চিরঞ্জীব সত্তার উপর যিনি মরবেন না। তাঁর প্রশংসায় তাসবীহ পাঠ কর। তাঁর বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট।
Word by word
٥٨ وَتَوَكَّلْ عَلَى ٱلْحَىِّ ٱلَّذِى لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِۦ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا
বাংলা উচ্চারণ
৫৮ অ তাওয়াক্কাল্ 'আলাল্ হাইয়্যিল্লাযী লা-ইয়ামূতু অসাব্বিহ বিহাম্দিহ্ অকাফা-বিহী বিযুনূবি ই'বাদিহী খাবীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫৮ তুমি নির্ভর কর তাঁহার উপর যিনি চিরঞ্জীব, যিনি মরিবেন না এবং তাঁহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, তিনি তাঁহার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত।
বয়ান ফাউন্ডেশন
৫৯ যিনি আসমান, যমীন ও উভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে উঠেছেন। পরম করুণাময়। সুতরাং তাঁর সম্পর্কে যিনি সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞাসা কর।
Word by word
٥٩ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ٱلرَّحْمَٰنُ فَسْـَٔلْ بِهِۦ خَبِيرًا
বাংলা উচ্চারণ
৫৯ নিল্লাযী খলাক্বস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বোয়া অমা- বাইনাহুমা- ফী সিত্তাতি আইয়্যা- মিন্ ছুম্মাস্ তাওয়া 'আলাল্ 'র্আশি র্আরহ্মা-নু ফাস্য়াল্ বিহী খবীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৫৯ তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিবসে সৃষ্টি করেন ; অতঃপর তিনি আর্শে সমাসীন হন। তিনিই ‘রাহমান’, তাঁহার সম্বন্ধে যে অবগত আছে, তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখ।
বয়ান ফাউন্ডেশন
৬০ আর যখন তাদেরকে বলা হয়, তোমরা ‘রহমান’ কে সিজদা কর, তখন তারা বলে, রহমান কী আবার? তুমি আমাদেরকে আদেশ করলেই কি আমরা সিজদা করব? আর এটা তাদের পলায়নপরতাই বৃদ্ধি করে।[সাজদাহ]
Word by word
٦٠ وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا
বাংলা উচ্চারণ
৬০ অইযা ক্বীলা লাহুমুস্ জুদূ র্লিরহ্মা-নি ক্ব-লূ অর্মা রহ্মানু আনাস্জুদু লিমা-তামুরুনা-অযা-দাহুম্ নুফূর।
ইসলামিক ফাউন্ডেশন
৬০ যখন ইহাদেরকে বলা হয়, ‘সিজ্দাবনত হও ‘রাহ্মান’ এর প্রতি’, তখন উহারা বলে, ‘রাহমান আবার কে? তুমি কাহাকেও সিজ্দা করিতে বলিলেই কি আমরা তাহাকে সিজ্দা করিব?’ ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়।
বয়ান ফাউন্ডেশন
৬১ বরকতময় সে সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ। আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন।
Word by word
٦١ تَبَارَكَ ٱلَّذِى جَعَلَ فِى ٱلسَّمَآءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَٰجًا وَقَمَرًا مُّنِيرًا
বাংলা উচ্চারণ
৬১ তাবা-রকাল্লাযী জ্বা'আলা ফি স্ সামা-য়ি বুরূজ্বাঁও অ জ্বা'আলা ফীহা-সিরা-জ্বাঁও অক্বমারম্ মুনীর-।
ইসলামিক ফাউন্ডেশন
৬১ কত মহান তিনি যিনি নভোমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র।
বয়ান ফাউন্ডেশন
৬২ আর তিনি দিবা-রাত্রিকে পরস্পরের অনুগামী করেছেন। যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায় তার জন্য।
Word by word
٦٢ وَهُوَ ٱلَّذِى جَعَلَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا
বাংলা উচ্চারণ
৬২ অহুওয়াল্লাযী জ্বা'আলাল্ লাইলা অন্নাহা-র খিল্ফাতাল্ লিমান্ আর-দা আইঁ ইয়ায্যাক্কার আও আর-দা শুকূর-।
ইসলামিক ফাউন্ডেশন
৬২ তিনিই সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামীরূপে তাহার জন্য - যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চাহে।
বয়ান ফাউন্ডেশন
৬৩ আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’।
Word by word
٦٣ وَعِبَادُ ٱلرَّحْمَٰنِ ٱلَّذِينَ يَمْشُونَ عَلَى ٱلْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ ٱلْجَٰهِلُونَ قَالُوا۟ سَلَٰمًا
বাংলা উচ্চারণ
৬৩ অ ই'বা-র্দু রহ্মা-নিল্ লাযীনা ইয়াম্শূনা 'আলাল্ র্আদ্বি হাওনাঁও অইযা- খা-ত্বোয়াবাহুমুল্ জ্বা-হিলূনা ক্ব-লূ সালামা-।
ইসলামিক ফাউন্ডেশন
৬৩ ‘রাহ্মান’ - এর বান্দা তাহারাই, যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তাহারা বলে, ‘সালাম’;
বয়ান ফাউন্ডেশন
৬৪ আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দন্ডায়মান হয়ে রাত্রি যাপন করে।
Word by word
٦٤ وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَٰمًا
বাংলা উচ্চারণ
৬৪ অল্লাযীনা ইয়াবীতূনা লিরব্বিহিম্ সুজ্জ্বাদাঁও অক্বিয়ামা-।
ইসলামিক ফাউন্ডেশন
৬৪ এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজ্দাবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া;
বয়ান ফাউন্ডেশন
৬৫ আর যারা বলে, ‘হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নাও। নিশ্চয় এর আযাব হল অবিচ্ছিন্ন’।
Word by word
٦٥ وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
বাংলা উচ্চারণ
৬৫ অল্লাযীনা ইয়াকুলূনা রব্বানাছ্ রিফ্ 'আন্না-'আযা-বা জ্বাহান্নামা ইন্না 'আযা-বাহা-কা-না গরা-মা।
ইসলামিক ফাউন্ডেশন
৬৫ এবং তাহারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত কর, উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ,’
বয়ান ফাউন্ডেশন
৬৬ ‘নিশ্চয় তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট’।
Word by word
٦٦ إِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
বাংলা উচ্চারণ
৬৬ ইন্নাহা-সা-য়াত্ মুস্তার্ক্বরাঁও অমুক্ব-মা -।
ইসলামিক ফাউন্ডেশন
৬৬ নিশ্চয়ই উহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসাবে নিকৃষ্ট।
বয়ান ফাউন্ডেশন
৬৭ আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না। বরং মাঝামাঝি অবস্থানে থাকে।
Word by word
٦٧ وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟ لَمْ يُسْرِفُوا۟ وَلَمْ يَقْتُرُوا۟ وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًا
বাংলা উচ্চারণ
৬৭ অল্লাযীনা ইযা য় 'আন্ফাকুলাম্ ইয়ুস্রিফূ অলাম্ ইয়াক্বতুরূ অকা-না বাইনা যা-লিকা ক্বওয়া-মা-।
ইসলামিক ফাউন্ডেশন
৬৭ এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তাহারা আছে এতদুভয়ের মাঝে মধ্যম পন্থায়।
বয়ান ফাউন্ডেশন
৬৮ আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে নাফসকে হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না। আর যারা ব্যভিচার করে না। আর যে তা করবে সে আযাবপ্রাপ্ত হবে।
Word by word
٦٨ وَٱلَّذِينَ لَا يَدْعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقْتُلُونَ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا
বাংলা উচ্চারণ
৬৮ অল্লাযীনা লা-ইয়াদ্ 'ঊনা মা'আল্লা-হি ইলা-হান্ আ-খর অলা-ইয়াক্বতুলূ নান্ নাফ্সাল্লাতী র্হারমাল্লা-হু ইল্লা-বিল্হাক্বক্বি অলা-ইয়ায্নূনা অমাই ইঁয়াফ্আল্ যা-লিকা ইয়াল্ক্ব আছা-মা-।
ইসলামিক ফাউন্ডেশন
৬৮ এবং তাহারা আল্লাহ্ র সঙ্গে কোন ইলাহ্কে ডাকে না। আল্লাহ্ যাহার হত্যা নিষেধ করিয়াছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে।
বয়ান ফাউন্ডেশন
৬৯ কিয়ামতের দিন তার আযাব বর্ধিত করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে।
Word by word
٦٩ يُضَٰعَفْ لَهُ ٱلْعَذَابُ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَيَخْلُدْ فِيهِۦ مُهَانًا
বাংলা উচ্চারণ
৬৯ ইয়ুদ্বোয়া'আফ্ লাহুল্ 'আযা-বু ইয়াওমাল্ ক্বিয়া-মাতি অইয়াখ্লুদ্ ফীহি মুহা-না-।
ইসলামিক ফাউন্ডেশন
৬৯ কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায় ;
বয়ান ফাউন্ডেশন
৭০ তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পূণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।
Word by word
٧٠ إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًا صَٰلِحًا فَأُو۟لَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَٰتٍ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا
বাংলা উচ্চারণ
৭০ ইল্লা-মান্ তা-বা অ আ-মানা অ 'আমিলা আমাল্সান্ ছোয়া-লিহান্ ফাউলা-য়িকা ইয়ুবাদ্দিলুল্লা-হু সাইয়িয়া-তিহিম্ হাসানা-ত্ অকা-নাল্লা-হু গফূর্র রহীমা-।
ইসলামিক ফাউন্ডেশন
৭০ তাহারা নয়, যাহারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে। আল্লাহ্ উহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পূণ্যের দ্বারা। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।
বয়ান ফাউন্ডেশন
৭১ আর যে তাওবা করে এবং সৎকাজ করে তবে নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।
Word by word
٧١ وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحًا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًا
বাংলা উচ্চারণ
৭১ অ মান্ তা-বা অ'আমিলা ছোয়া-লিহান্ ফাইন্নাহূ ইয়াতূবু ইলাল্লা-হি মাতা-বা-।
ইসলামিক ফাউন্ডেশন
৭১ যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহ্ র অভিমুখী হয়।
বয়ান ফাউন্ডেশন
৭২ আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং যখন তারা অনর্থক কথা-কর্মের পাশ দিয়ে চলে তখন সসম্মানে চলে যায়।
Word by word
٧٢ وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغْوِ مَرُّوا۟ كِرَامًا
বাংলা উচ্চারণ
৭২ অল্লাযীনা লা-ইয়াশ্হাদূনায্ যূরা অইযা-র্মারূ বিল্লাগ্ওয়ি র্মারূ কির-মা-।
ইসলামিক ফাউন্ডেশন
৭২ এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে।
বয়ান ফাউন্ডেশন
৭৩ আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরদের মত পড়ে থাকে না।
Word by word
٧٣ وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا۟ عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
বাংলা উচ্চারণ
৭৩ অল্লাযীনা ইযা- যুক্কিরূ বিআ-ইয়া-তি রব্বিহিম লাম ইয়ার্খিরূ 'আলাইহা- ছুম্মাঁও অ 'ঊম্ইয়া-না।
ইসলামিক ফাউন্ডেশন
৭৩ এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ এবং বধিরসদৃশ আচরণ করে না,
বয়ান ফাউন্ডেশন
৭৪ আর যারা বলে, ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’।
Word by word
٧٤ وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
বাংলা উচ্চারণ
৭৪ অল্লাযীনা ইয়াকুলূনা রব্বানা-হাব্লানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-ক্বর্ ুরতা আ'ইয়ুনিঁও অজ্ব্'আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা-।
ইসলামিক ফাউন্ডেশন
৭৪ এবং যাহারা প্রার্থনা করে, ‘হে আমাদের প্রতিপালক ! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান - সন্ততি দান কর যাহারা হইবে আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য।
বয়ান ফাউন্ডেশন
৭৫ তারাই, যাদেরকে [জান্নাতে] সুউচ্চ কক্ষ প্রতিদান হিসাবে দেয়া হবে যেহেতু তারা সবর করেছিল সেজন্য। আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা।
Word by word
٧٥ أُو۟لَٰٓئِكَ يُجْزَوْنَ ٱلْغُرْفَةَ بِمَا صَبَرُوا۟ وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَٰمًا
বাংলা উচ্চারণ
৭৫ উলা-য়িকা ইয়ুজযাওনাল্ র্গুফাতা বিমা-ছোয়াবারূ অইয়ুলাক্বক্বওনা ফীহা-তাহিয়্যাতাঁও অসালা-মা-।
ইসলামিক ফাউন্ডেশন
৭৫ তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল, তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে।
বয়ান ফাউন্ডেশন
৭৬ সেখানে তারা স্থায়ী হবে। অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে তা কতইনা উৎকৃষ্ট!
Word by word
٧٦ خَٰلِدِينَ فِيهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
বাংলা উচ্চারণ
৭৬ খ-লিদীনা ফীহা- হাসুনাত্ মুস্তার্ক্বরঁও অমুক্ব-মা-।
ইসলামিক ফাউন্ডেশন
৭৬ সেখানে তাহারা স্থায়ী হইবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট।
বয়ান ফাউন্ডেশন
৭৭ বল, ‘যদি তোমরা না-ই ডাক তাহলে আমার রব তোমাদের কোন পরওয়া করেন না। তারপর তোমরা অস্বীকার করেছ। তাই অচিরেই অপরিহার্য হবে আযাব।
Word by word
٧٧ قُلْ مَا يَعْبَؤُا۟ بِكُمْ رَبِّى لَوْلَا دُعَآؤُكُمْ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُونُ لِزَامًۢا
বাংলা উচ্চারণ
৭৭ কুল্ মা- ইয়া'বায়ু বিকুম্ রব্বি লাওলা-দু'আ-য়ুকুম্ ফাক্বদ্ কায্যাব্তুম্ ফাসাওফা ইয়াকূনু লিযা-মা-।
ইসলামিক ফাউন্ডেশন
৭৭ বল, ‘তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাঁহার কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরে নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report