আল ছফ (সারি বা সারিবদ্ধ হওয়া) , choose another chapter
আল ছফ (সারি বা সারিবদ্ধ হওয়া)
Chapter 61, 14 verses
বয়ান ফাউন্ডেশন
Word by word
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
বয়ান ফাউন্ডেশন
১ আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা কিছু আছে, সবই আল্লাহর তাসবীহ পাঠ করছে। আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Word by word
١ سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
মুহিউদ্দীন খান
১ নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম সাব্বাহা লিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।
বয়ান ফাউন্ডেশন
২ হে ঈমানদারগণ, তোমরা তা কেন বল, যা তোমরা কর না?
Word by word
٢ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ
মুহিউদ্দীন খান
২ মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?
বাংলা উচ্চারণ
২ ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ লিমা-তাকুলূনা মা-লা-তাফ্'আলূন্।
বয়ান ফাউন্ডেশন
৩ তোমরা যা কর না, তা বলা আল্লাহর নিকট বড়ই ক্রোধের বিষয়।
Word by word
٣ كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُوا۟ مَا لَا تَفْعَلُونَ
মুহিউদ্দীন খান
৩ তোমরা যা কর না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক।
বাংলা উচ্চারণ
৩ কাবুরা মাকতান্ ই'ন্দাল্লা-হি আন্ তাকুলূ মা-লা- তাফ্'আলূন্।
বয়ান ফাউন্ডেশন
৪ নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর।
Word by word
٤ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلَّذِينَ يُقَٰتِلُونَ فِى سَبِيلِهِۦ صَفًّا كَأَنَّهُم بُنْيَٰنٌ مَّرْصُوصٌ
মুহিউদ্দীন খান
৪ আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসাগালানো প্রাচীর।
বাংলা উচ্চারণ
৪ ইন্নাল্লা-হা ইয়ুহিব্বুল্ লাযীনা ইয়ুক্ব-তিলূনা ফী সাবীলিহী ছোয়াফ্ফান্ কাআন্নাহুম্
বয়ান ফাউন্ডেশন
৫ আর মূসা যখন তার সম্প্রদায়কে বলেছিল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা নিশ্চয় জান যে, আমি অবশ্যই তোমাদের নিকট আল্লাহর রাসূল’। অতঃপর তারা যখন বাঁকাপথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন। আর আল্লাহ পাপাচারী সম্প্র
Word by word
٥ وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَٰقَوْمِ لِمَ تُؤْذُونَنِى وَقَد تَّعْلَمُونَ أَنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوٓا۟ أَزَاغَ ٱللَّهُ قُلُوبَهُمْ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
মুহিউদ্দীন খান
৫ স্মরণ কর, যখন মূসা (আঃ) তাঁর সম্প্রদায়কে বললঃ হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জান যে, আমি তোমাদের কাছে আল্লাহর রসূল। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।
বাংলা উচ্চারণ
৫ অইয্ ক্ব-লা মূসা- লিক্বওমিহী ইয়া-ক্বওমি লিমা-তু”যূনানী অক্বত্ তা'লামূনা আন্নী রাসূলুল্লা-হি ইলাইকুম্ ফালাম্মা-যা-গূ য় আযা-গল্লা-হু কুলূবাহুম্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ ফা-সিক্বীন্।
বয়ান ফাউন্ডেশন
৬ আর যখন মারইয়াম পুত্র ঈসা বলেছিল, ‘হে বনী ইসরাঈল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ’। অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আগমন করল, তখন তারা বলল, ‘এ
Word by word
٦ وَإِذْ قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَمُبَشِّرًۢا بِرَسُولٍ يَأْتِى مِنۢ بَعْدِى ٱسْمُهُۥٓ أَحْمَدُ
মুহিউদ্দীন খান
৬ স্মরণ কর, যখন মরিয়ম - তনয় ঈসা (আঃ) বললঃ হে বনী ইসরাইল! আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল, আমার পূর্ববর্তী তওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন। তাঁর নাম আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বললঃ এ তো এক প্রকাশ্য যাদু।
বাংলা উচ্চারণ
৬ অইয্ ক্ব-লা 'ঈসাব্নু র্মাইয়ামা ইয়াবানী য় ইস্র-ঈলা ইন্নী রসূলুল্ লা-হি ইলাইকুম্ মুছোয়াদ্দিক্বাল্লিমা-বাইনা ইয়াদাইয়্যা মিনাত তাওর-তি অমুবাশ্শিরম্ বিরাসূলিঁই ইয়া”তী মিম্ বা'দিস্মুহূ য় আহ্মদ্ ফালাম্মা-জ্বা-য়াহুম্ বিল্ বাইয়্যিনা-তি ক্ব-লূ হা-যা সিহ্রুম্ মুবীন্।
বয়ান ফাউন্ডেশন
৭ সেই ব্যক্তির চেয়ে অধিক যালিম আর কে? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, অথচ তাকে ইসলামের দিকে আহবান করা হয়। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।
Word by word
٧ وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُوَ يُدْعَىٰٓ إِلَى ٱلْإِسْلَٰمِ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
মুহিউদ্দীন খান
৭ যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে; তার চাইতে অধিক যালেম আর কে? আল্লাহ যালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না।
বাংলা উচ্চারণ
৭ অ মান্ আজ্লামু মিম্মানিফ্তার- 'আলাল্লা-হিল্ কাযিবা অহুওয়া ইয়ুদ্'আ য় ইলাল্ ইস্লা-ম্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাজ্ জোয়া-লিমীন্।
বয়ান ফাউন্ডেশন
৮ তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতাদানকারী। যদিও কাফিররা তা অপছন্দ করে।
Word by word
٨ يُرِيدُونَ لِيُطْفِـُٔوا۟ نُورَ ٱللَّهِ بِأَفْوَٰهِهِمْ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوْ كَرِهَ ٱلْكَٰفِرُونَ
মুহিউদ্দীন খান
৮ তারা মুখের ফুঁৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে।
বাংলা উচ্চারণ
৮ ইয়ুরীদূনা লিইয়ুতফিয়ূ নূরল্লা-হি বিআফ্ওয়া-হিহিম্ অল্লাহু মুতিম্মু নূরিহী অলাও কারিহাল্ কা-ফিরূন্।
বয়ান ফাউন্ডেশন
৯ তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্যদ্বীন দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দ্বীনের উপর তা বিজয়ী করে দেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে।
Word by word
٩ هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُشْرِكُونَ
মুহিউদ্দীন খান
৯ তিনি তাঁর রসূলকে পথ নির্দেশ ও সত্যধর্ম নিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সবধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে।
বাংলা উচ্চারণ
৯ হুওয়াল্লাযী র্আসালা রাসূলাহূ বিল্ হুদা অদীনিল্ হাকক্বি লিইয়ুজ্ হিরাহূ 'আলাদ্দীনি কুল্লিহী অলাও কারিহাল্ মুশ্রিকূন্।
বয়ান ফাউন্ডেশন
১০ হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে?
Word by word
١٠ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَٰرَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ
মুহিউদ্দীন খান
১০ মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বানিজ্যের সন্ধান দিব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে?
বাংলা উচ্চারণ
১০ ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ হাল্ আদুল্লুকুম্ 'আলা- তিজ্বা-রতিন্ তুন্জ্বীকুম্ মিন্ 'আযা-বিন্ আলীম্।
বয়ান ফাউন্ডেশন
১১ তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।
Word by word
١١ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
মুহিউদ্দীন খান
১১ তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন - সম্পদ ও জীবনপণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝ।
বাংলা উচ্চারণ
১১ তুমিনূনা বিল্লা-হি অরসূলিহী অতুজ্বা- হিদূনা ফী সাবীলিল্লা-হি বিআম্ওয়া লিকুম্ অ আন্ফুসিকুম্ যা-লিকুম্ খইরুল্লাকুম্ ইন্ কুন্তুম্ তা'লামূন্।
বয়ান ফাউন্ডেশন
১২ তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত এবং চিরস্থায়ী জান্নাতসমূহে উত্তম আবাসগুলোতেও (প্রবেশ করবেন)। এটাই মহাসাফল্য।
Word by word
١٢ يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَمَسَٰكِنَ طَيِّبَةً فِى جَنَّٰتِ عَدْنٍ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
মুহিউদ্দীন খান
১২ তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে। এটা মহাসাফল্য।
বাংলা উচ্চারণ
১২ ইয়াগ্ফির লাকুম্ যুনূবাকুম্ অ ইয়ুদ্খিল্কুম্ জ্বান্না-তিন্ তাজ্ব্রী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু অ মাসা-কিনা ত্বোয়াইয়িবাতান্ ফী জ্বান্না-তি আদ্ন যা-লিকাল্ ফাওযুল্ 'আজীম্।
বয়ান ফাউন্ডেশন
১৩ এবং আরো একটি (অর্জন) যা তোমরা খুব পছন্দ কর। (অর্থাৎ) আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও।
Word by word
١٣ وَأُخْرَىٰ تُحِبُّونَهَا نَصْرٌ مِّنَ ٱللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ
মুহিউদ্দীন খান
১৩ এবং আরও একটি অনুগ্রহ দিবেন, যা তোমরা পছন্দ কর। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন।
বাংলা উচ্চারণ
১৩ অউখ্রা-তুহিব্বূনাহা- নাছ্রুম্ মিনাল্লা-হি অফাত্হুন্ ক্বরীব্ অবাশ্শিরিল্ মু''মিনীন্।
বয়ান ফাউন্ডেশন
১৪ হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। যেমন মারইয়াম পুত্র ঈসা হাওয়ারীদেরকে* বলেছিল, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলল, আমরাই আল্লাহর সাহায্যকারী। তারপর বনী-ঈসরাইলের মধ্য থেকে একদল ঈমান আনল এবং অপর এক দল প্রত্যাখ্যান করল। অতঃপর যারা ঈ
Word by word
١٤ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوٓا۟ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّۦنَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ فَـَٔامَنَت طَّآئِفَ
মুহিউদ্দীন খান
১৪ মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে - মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যবর্গ বলেছিলঃ আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী - ইসরাঈলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হল।
বাংলা উচ্চারণ
১৪ ইয়া য় আইয়ুহাল্ লাযীনা আ-মানূ কূনূ য় আন্ছোয়া-রল্লা-হি কামা-ক্ব-লা 'ঈসাব্নু র্মাইয়ামা লিল্ হাওয়া-রিয়্যীনা মান্ আন্ছোয়া-রী য় ইলাল্লা-হ্ ক্ব-লাল্ হাওয়া-রিয়্যূনা নাহ্নু আন্ছোয়া-রুল্লা-হি ফাআমানাত্ ত্বোয়া-য়িফাতুম্ মিন্ বানী য় ইস্র-য়ীলা অকাফারাত্ ত্বোয়া-য়িফাতুন্ ফাআইইয়াদ্নাল্ লাযীনা আ-মানূ 'আলা- 'আদুওওয়িহিম্ ফাআছ্বাহূ জোয়া-হিরীন্।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report