আল মুরসালাত (প্রেরিত) , choose another chapter
আল মুরসালাত (প্রেরিত)
Chapter 77, 50 verses
বয়ান ফাউন্ডেশন
আবদুস শহীদ নাসিম
Hilali & Muhsin Khan
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
বয়ান ফাউন্ডেশন
১ কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,
আবদুস শহীদ নাসিম
১ শপথ একের পর এক প্রেরিত বাতাসের,
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. By the winds (or angels or the Messengers of Allah) sent forth one after another.
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অর্ল্মুসালা-তি র্উফান্।
বয়ান ফাউন্ডেশন
২ আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।
আবদুস শহীদ নাসিম
২ শপথ প্রলয়ংকরী ঝড়ের,
Hilali & Muhsin Khan
2 And by the winds that blow violently.
বাংলা উচ্চারণ
২ ফাল্ 'আ-ছিফা-তি 'আছ্ফান্।
বয়ান ফাউন্ডেশন
৩ কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,
আবদুস শহীদ নাসিম
৩ শপথ (মেঘমালা) সঞ্চালনকারী বায়ুর,
Hilali & Muhsin Khan
3 And by the winds that scatter clouds and rain.
বাংলা উচ্চারণ
৩ অন্না-শির-তি নাশ্রান্।
বয়ান ফাউন্ডেশন
৪ আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)।
আবদুস শহীদ নাসিম
৪ আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বাতাসের,
Hilali & Muhsin Khan
4 And by the Verses (of the Qur'an) that separate the right from the wrong.
বাংলা উচ্চারণ
৪ ফাল্ ফা-রিক্ব-তি র্ফাক্বন্
বয়ান ফাউন্ডেশন
৫ অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),
আবদুস শহীদ নাসিম
৫ এবং শপথ তাদের যারা মানুষের হৃদয়ে পৌঁছে দেয় উপদেশ,
Hilali & Muhsin Khan
5 And by the angels that bring the revelations to the Messengers,
বাংলা উচ্চারণ
৫ ফাল্মুল্ক্বিয়া-তি যিক্রন্।
বয়ান ফাউন্ডেশন
৬ অজুহাত দূরকারী ও সতর্ককারী।
আবদুস শহীদ নাসিম
৬ ওজর রহিত করা এবং সতর্ক করার জন্যে।
Hilali & Muhsin Khan
6 To cut off all excuses or to warn.
বাংলা উচ্চারণ
৬ 'উয্রন্ আও নুয্রন্।
বয়ান ফাউন্ডেশন
৭ তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।
আবদুস শহীদ নাসিম
৭ তোমাদের যে বিষয়ের ওয়াদা দেয়া হয়েছে, তা অবশ্যি ঘটবে।
Hilali & Muhsin Khan
7 Surely, what you are promised must come to pass.
বাংলা উচ্চারণ
৭ ইন্নামা-তূ'আদূনা লাওয়া-ক্বি'।
বয়ান ফাউন্ডেশন
৮ যখন তারকারাজি আলোহীন হবে,
আবদুস শহীদ নাসিম
৮ যখন তারকারাজির আলো নিভে যাবে,
Hilali & Muhsin Khan
8 Then when the stars lose their lights.
বাংলা উচ্চারণ
৮ ফাইযান্ নুজুমু তুমিসাত্।
বয়ান ফাউন্ডেশন
৯ আর আকাশ বিদীর্ণ হবে,
আবদুস শহীদ নাসিম
৯ যখন বিদীর্ণ হয়ে যাবে আকাশ,
Hilali & Muhsin Khan
9 And when the heaven is cleft asunder.
বাংলা উচ্চারণ
৯ অইযাস্ সামা-য়ু ফুরিজ্বাত্ ।
বয়ান ফাউন্ডেশন
১০ আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,
আবদুস শহীদ নাসিম
১০ এবং যখন পর্বতমালাকে উঠিয়ে বিক্ষিপ্ত করে দেয়া হবে,
Hilali & Muhsin Khan
10 And when the mountains are blown away.
বাংলা উচ্চারণ
১০ অইযাল্ জ্বিবা-লু নুসিফাত্
বয়ান ফাউন্ডেশন
১১ আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে;
আবদুস শহীদ নাসিম
১১ আর নির্ধারিত সময়ে হাজির করা হবে রসূলদের,
Hilali & Muhsin Khan
11 And when the Messengers are gathered to their time appointed.
বাংলা উচ্চারণ
১১ অইর্যা রুসুলু উকক্বিতাত্ ।
বয়ান ফাউন্ডেশন
১২ কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?
আবদুস শহীদ নাসিম
১২ সব কিছু বিলম্বিত করা হয়েছে কোন্ দিনটির জন্যে?
Hilali & Muhsin Khan
12 For what Day are these signs postponed?
বাংলা উচ্চারণ
১২ লি আইয়্যি ইয়াওমিন্ উজ্জ্বিলাত্।
বয়ান ফাউন্ডেশন
১৩ বিচার দিনের জন্য।
আবদুস শহীদ নাসিম
১৩ ফায়সালার দিনের জন্যে।
Hilali & Muhsin Khan
13 For the Day of Sorting Out (the men of Paradise from the men destined for Hell).
বাংলা উচ্চারণ
১৩ লিইয়াওমিল্ ফাছ্ল্।
বয়ান ফাউন্ডেশন
১৪ আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কী?
আবদুস শহীদ নাসিম
১৪ তুমি কী করে জানবে - ফায়সালার দিন কী?
Hilali & Muhsin Khan
14 And what will explain to you what is the Day of Sorting Out?
বাংলা উচ্চারণ
১৪ অমা য় আদ্র-কা মা-ইয়াওমুল্ ফাছ্ল্।
বয়ান ফাউন্ডেশন
১৫ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
আবদুস শহীদ নাসিম
১৫ সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে হবে চরম দুর্ভোগ।
Hilali & Muhsin Khan
15 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
১৫ অইলুঁই ইয়াওমায়ি যিল্লিল্ মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
১৬ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
আবদুস শহীদ নাসিম
১৬ আমরা কি পূর্ববর্তীদের হালাক করিনি?
Hilali & Muhsin Khan
16 Did We not destroy the ancients?
বাংলা উচ্চারণ
১৬ আলাম্ নুহ্লিকিল্ আওয়্যালীন্।
বয়ান ফাউন্ডেশন
১৭ তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।
আবদুস শহীদ নাসিম
১৭ শেষের লোকদেরও আমরা ওদের অনুসারেই করবো।
Hilali & Muhsin Khan
17 So shall We make later generations to follow them.
বাংলা উচ্চারণ
১৭ ছুম্মা নুত্বি'ঊহুমুল্ আ-খিরীন্।
বয়ান ফাউন্ডেশন
১৮ অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।
আবদুস শহীদ নাসিম
১৮ অপরাধীদের সাথে আমরা এভাবেই করে থাকি।
Hilali & Muhsin Khan
18 Thus do We deal with the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals).
বাংলা উচ্চারণ
১৮ কাযা-লিকা নাফ্'আলু বিল্মুজরিমীন্।
বয়ান ফাউন্ডেশন
১৯ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
আবদুস শহীদ নাসিম
১৯ সেদিন হবে চরম দুর্ভোগ প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
19 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
১৯ অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
২০ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?
আবদুস শহীদ নাসিম
২০ আমরা কি তোমাদের সৃষ্টি করিনি একটি তুচ্ছ পানি থেকে?
Hilali & Muhsin Khan
20 Did We not create you from a despised water (semen)?
বাংলা উচ্চারণ
২০ আলাম্ নাখ্ লুক্কুম্ মিম্ মা-য়িম্ মাহীনিন্।
বয়ান ফাউন্ডেশন
২১ অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে
আবদুস শহীদ নাসিম
২১ তারপর সেটাকে আমরা রেখেছি একটি নিরাপদ অবস্থানস্থলে,
Hilali & Muhsin Khan
21 Then We placed it in a place of safety (womb),
বাংলা উচ্চারণ
২১ ফাজ্বা'আল্না-হু ফী ক্বর-রিম্ মাকীনিন্।
বয়ান ফাউন্ডেশন
২২ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।
আবদুস শহীদ নাসিম
২২ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।
Hilali & Muhsin Khan
22 For a known period (determined by gestation)?
বাংলা উচ্চারণ
২২ ইলা-ক্বদারিম্ মা'লূমিন্
বয়ান ফাউন্ডেশন
২৩ অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।
আবদুস শহীদ নাসিম
২৩ এভাবে আমরা তাকে সুষম করে গঠন করেছি, কতো নিপুণ স্রষ্টা আমরা!
Hilali & Muhsin Khan
23 So We did measure; and We are the Best to measure (the things).
বাংলা উচ্চারণ
২৩ ফাক্বর্দানা-ফানি'মাল্ ক্ব-দিরূন্।
বয়ান ফাউন্ডেশন
২৪ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
আবদুস শহীদ নাসিম
২৪ ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
24 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
২৪ অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্ মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
২৫ আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি
আবদুস শহীদ নাসিম
২৫ আমরা কি ভূ - পৃষ্ঠকে ধারণকারী বানাইনি,
Hilali & Muhsin Khan
25 Have We not made the earth a receptacle
বাংলা উচ্চারণ
২৫ আলাম্ নাজ'আলিল্ র্আদ্বোয়া কিফা-তান্
বয়ান ফাউন্ডেশন
২৬ জীবিত ও মৃতদেরকে?
আবদুস শহীদ নাসিম
২৬ জীবিত ও মৃতদের জন্যে?
Hilali & Muhsin Khan
26 For the living and the dead?
বাংলা উচ্চারণ
২৬ আহ্ইয়া-য়াঁও অ আম্ওয়া-তাঁও
বয়ান ফাউন্ডেশন
২৭ আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
আবদুস শহীদ নাসিম
২৭ তারপর আমরা তাতে স্থাপন করেছি সুদৃঢ় উঁচু উঁচু পর্বতমালা এবং তোমাদের পান করিয়েছি সুপেয় পানি।
Hilali & Muhsin Khan
27 And have placed therein firm, and tall mountains, and have given you to drink sweet water?
বাংলা উচ্চারণ
২৭ অজ্বা'আল্না-ফীহা-রওয়া-সিয়া শা-মিখাতিঁও অআস্ক্বাইনা-কুম্ মা-য়ান্ ফুর-তা-।
বয়ান ফাউন্ডেশন
২৮ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
আবদুস শহীদ নাসিম
২৮ ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
28 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
২৮ অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
২৯ (তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।
আবদুস শহীদ নাসিম
২৯ (সেদিন বলা হবে:) চলো তার দিকে যাকে (যে জাহান্নামকে) তোমরা অস্বীকার করতে।
Hilali & Muhsin Khan
29 (It will be said to the disbelievers): "Depart you to that which you used to deny!
বাংলা উচ্চারণ
২৯ ইন্ত্বোয়ালিকু য় ইলা-মা-কুন্তুম্ বিহী তুকায্যিবূন্।
বয়ান ফাউন্ডেশন
৩০ যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,
আবদুস শহীদ নাসিম
৩০ চলো, তিন শাখাওয়ালা ছায়ার দিকে।
Hilali & Muhsin Khan
30 "Depart you to a shadow (of Hell-Fire smoke ascending) in three columns,
বাংলা উচ্চারণ
৩০ ইন্ত্বোয়ালিকু য় ইলা-জিল্লিন্ যী ছালা-ছি শু'আবিল্।
বয়ান ফাউন্ডেশন
৩১ যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।
আবদুস শহীদ নাসিম
৩১ যে ছায়া ঠান্ডা নয় এবং যা রক্ষা করেনা অগ্নিশিখা থেকে।
Hilali & Muhsin Khan
31 Neither shady, nor of any use against the fierce flame of the Fire."
বাংলা উচ্চারণ
৩১ লা -জোয়ালীলিওঁ অলা-ইয়ুগ্নী মিনাল্ লাহাব্।
বয়ান ফাউন্ডেশন
৩২ নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।
আবদুস শহীদ নাসিম
৩২ সেটা উৎক্ষেপ করে বড় বড় স্ফুলিংগ অট্টালিকার মতো।
Hilali & Muhsin Khan
32 Verily, it (Hell) throws sparks (huge) as Al-Qasr (a fort or a huge log of wood),
বাংলা উচ্চারণ
৩২ ইন্নাহা-র্তামী বিশাররিন্ কাল্ ক্বছ্র্।
বয়ান ফাউন্ডেশন
৩৩ তা যেন হলুদ উষ্ট্রী।
আবদুস শহীদ নাসিম
৩৩ সেগুলো যেনো হলুদ উট।
Hilali & Muhsin Khan
33 As if they were yellow camels or bundles of ropes.
বাংলা উচ্চারণ
৩৩ কাআন্নাহূ জ্বিমা-লাতুন্ ছুফ্র্।
বয়ান ফাউন্ডেশন
৩৪ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
আবদুস শহীদ নাসিম
৩৪ ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
34 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
৩৪ অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
৩৫ এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না।
আবদুস শহীদ নাসিম
৩৫ এটা হবে এমন একটা দিন যেদিন কেউ কথা বলবেনা।
Hilali & Muhsin Khan
35 That will be a Day when they shall not speak (during some part of it),
বাংলা উচ্চারণ
৩৫ হা-যা-ইয়াওমু লা-ইয়ান্ত্বিকুনা।
বয়ান ফাউন্ডেশন
৩৬ আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না ।
আবদুস শহীদ নাসিম
৩৬ সেদিন তাদের অনুমতি দেয়া হবেনা ওজর পেশ করার।
Hilali & Muhsin Khan
36 And they will not be permitted to put forth any excuse.
বাংলা উচ্চারণ
৩৬ অলা-ইয়ু”যানু লাহুম্ ফাইয়া'তাযিরূন্।
বয়ান ফাউন্ডেশন
৩৭ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
আবদুস শহীদ নাসিম
৩৭ ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
37 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
৩৭ অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
৩৮ এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।
আবদুস শহীদ নাসিম
৩৮ এটা হলো ফায়সালার দিন, আমরা (আজ) জমা (একত্র) করেছি তোমাদের এবং পূর্বের লোকদের।
Hilali & Muhsin Khan
38 That will be a Day of Decision! We have brought you and the men of old together!
বাংলা উচ্চারণ
৩৮ হা-যা-ইয়াওমুল্ ফাছ্লি জামা'নাকুম্ অল্ আউয়্যালীন্।
বয়ান ফাউন্ডেশন
৩৯ তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
আবদুস শহীদ নাসিম
৩৯ আজ যদি তোমাদের কোনো চক্রান্ত থেকে থাকে তবে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে।
Hilali & Muhsin Khan
39 So if you have a plot, use it against Me (Allah جل جلاله)!
বাংলা উচ্চারণ
৩৯ ফাইন্ কা-না লাকুম্ কাইদুন্ ফাকীদূন্।
বয়ান ফাউন্ডেশন
৪০ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
আবদুস শহীদ নাসিম
৪০ ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
40 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
৪০ অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
৪১ নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,
আবদুস শহীদ নাসিম
৪১ মুত্তাকিরা থাকবে ছায়া আর ঝরণাধারা ওয়ালা জায়গায়।
Hilali & Muhsin Khan
41 Verily, the Muttaqun (the pious. See V.2:2) shall be amidst shades and springs.
বাংলা উচ্চারণ
৪১ ইন্নাল্ মুত্তাক্বীনা ফী জিলা-লিঁও অউ'ইয়ূনিঁও।
বয়ান ফাউন্ডেশন
৪২ আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।
আবদুস শহীদ নাসিম
৪২ তারা পাবে প্রচুর ফলমূল যা চাইবে তাদের মন।
Hilali & Muhsin Khan
42 And fruits, such as they desire.
বাংলা উচ্চারণ
৪২ অফাওয়া-কিহা মিম্মা-ইয়াশ্তাহূন্।
বয়ান ফাউন্ডেশন
৪৩ (তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;
আবদুস শহীদ নাসিম
৪৩ তোমাদের আমলের পুরস্কার হিসেবে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে।
Hilali & Muhsin Khan
43 "Eat and drink comfortably for that which you used to do."
বাংলা উচ্চারণ
৪৩ কুলূ অশ্রাবূ হানী-য়াম্ বিমা-কুন্তুম্ তা'মালূন্।
বয়ান ফাউন্ডেশন
৪৪ সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি।
আবদুস শহীদ নাসিম
৪৪ এভাবেই আমরা পুরস্কৃত করি কল্যাণপরায়ণদের।
Hilali & Muhsin Khan
44 Verily, thus We reward the Muhsinun (good-doers. See V.2:112).
বাংলা উচ্চারণ
৪৪ ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
বয়ান ফাউন্ডেশন
৪৫ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
আবদুস শহীদ নাসিম
৪৫ ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
45 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
৪৫ অইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
৪৬ (হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।
আবদুস শহীদ নাসিম
৪৬ তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছু দিন। তোমরা অবশ্যি অপরাধী।
Hilali & Muhsin Khan
46 (O you disbelievers)! Eat and enjoy yourselves (in this worldly life) for a little while. Verily, you are the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals).
বাংলা উচ্চারণ
৪৬ কুলূ অতামাত্তা'ঊ ক্বালীলান্ ইন্নাকুম মুজরিমূন্ ।
বয়ান ফাউন্ডেশন
৪৭ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
আবদুস শহীদ নাসিম
৪৭ ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
47 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
৪৭ ওয়াইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
৪৮ তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।
আবদুস শহীদ নাসিম
৪৮ তাদের যখন বলা হয় ‘রুকু করো (নত হও)’, তারা রুকু করেনা।
Hilali & Muhsin Khan
48 And when it is said to them: "Bow down yourself (in prayer)!" They bow not down (offer not their prayers).
বাংলা উচ্চারণ
৪৮ অইযা-ক্বীলা লাহুর্মুকা'ঊ লা-ইর্য়াকা'ঊন্।
বয়ান ফাউন্ডেশন
৪৯ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
আবদুস শহীদ নাসিম
৪৯ ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
Hilali & Muhsin Khan
49 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বাংলা উচ্চারণ
৪৯ ওয়াইলুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীন্।
বয়ান ফাউন্ডেশন
৫০ সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?
আবদুস শহীদ নাসিম
৫০ সুতরাং তারা এর (কুরআনের) পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করবে?
Hilali & Muhsin Khan
50 Then in what statement after this (the Qur'an) will they believe?
বাংলা উচ্চারণ
৫০ ফাবিআইয়্যি হাদীছিম্ বা'দাহূ ইয়ু”মিনূন্।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report