Kitab

আল জীন (জীন সম্প্রদায়)

Chapter 72, 28 verses

  • বয়ান ফাউন্ডেশন
  • আবদুস শহীদ নাসিম
  • মুহিউদ্দীন খান
  • বাংলা উচ্চারণ
বয়ান ফাউন্ডেশন

বল, ‘আমার প্রতি ওহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে। অতঃপর বলেছে, ‘আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি,

আবদুস শহীদ নাসিম

হে নবী! বলো: আমার কাছে অহি করা হয়েছে যে, একদল জিন মনোযোগ দিয়ে (কুরআন) শুনেছে। তারপর তারা (তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে) বলেছে: ‘‘আমরা শুনে এসেছি এক বিস্ময়কর কুরআন,

মুহিউদ্দীন খান

বলুনঃ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি;

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম কুল্ ঊহিয়া ইলাইয়্যা আন্নাহুস্ তামা'আ নাফারুম্ মিনাল্ জিন্নি ফাক্ব-লূ য় ইন্না-সামি'না- কুর আ-নান্ 'আজ্বাবাঁ-।

বয়ান ফাউন্ডেশন

যা সত্যের দিকে হিদায়াত করে; অতঃপর আমরা তাতে ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না’।

আবদুস শহীদ নাসিম

সেটি হিদায়াত করে সঠিক পথের দিকে। তাই আমরা সেটির প্রতি ঈমান এনেছি। আমরা কখনো আমাদের প্রভুর সাথে কাউকেও শরিক করবোনা।

মুহিউদ্দীন খান

যা সৎপথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করব না।

বাংলা উচ্চারণ

ইয়াহ্দী য় ইর্লা রুশ্দি ফাআ-মান্না-বিহ্ অলান্ নুশ্রিকা বিরব্বিনা য় আহাদাঁও।

বয়ান ফাউন্ডেশন

‘আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ। তিনি কোন সংগিনী গ্রহণ করেননি এবং না কোন সন্তান’।

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই অনেক উঁচু আমাদের মহান প্রভুর মর্যাদা। তিনি না কোনো স্ত্রী গ্রহণ করেছেন, না সন্তান।

মুহিউদ্দীন খান

এবং আরও বিশ্বাস করি যে, আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার উর্ধ্বে। তিনি কোন পত্নী গ্রহণ করেননি এবং তাঁর কোন সন্তান নেই।

বাংলা উচ্চারণ

অআন্নাহূ তা'আ-লা-জ্বাদ্দু রব্বিনা-মাত্তাখাযা ছোয়া- হিবাতাঁও অলা-অলাদাঁ-।

বয়ান ফাউন্ডেশন

‘আর আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহর ব্যাপারে অবাস্তব কথা- বার্তা বলত’।

আবদুস শহীদ নাসিম

আমাদের নির্বোধরা তাঁর সম্পর্কে অবাস্তব কথাবার্তা বলতো।

মুহিউদ্দীন খান

আমাদের মধ্যে নির্বোধেরা তা’আলা সম্পর্কে বাড়াবাড়ির কথাবার্তা বলত।

বাংলা উচ্চারণ

অআন্নাহূ কা-না ইয়াকুলু সাফীহুনা-'আলাল্লা-হি শাত্বোয়াত্বোয়াঁও।

বয়ান ফাউন্ডেশন

‘অথচ আমরা তো ধারণা করতাম যে, মানুষ ও জিন কখনো সম্পর্কে মিথ্যা আরোপ করবে না’।

আবদুস শহীদ নাসিম

আমরা মনে করতাম, মানুষ এবং জিন আল্লাহর প্রতি মিথ্যারোপ করেনা।

মুহিউদ্দীন খান

অথচ আমরা মনে করতাম, মানুষ ও জিন কখনও তা’আলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না।

বাংলা উচ্চারণ

অআন্না-জোয়ানান্না য় আল্লান্ তাকু লান্ ইন্সু অল্ জ্বিন্নু 'আলাল্লা-হি কাযিবাঁও।

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল।

আবদুস শহীদ নাসিম

আর মানুষের মধ্যে কিছু লোক কিছু জিনের আশ্রয় গ্রহণ করতো। এটা জিনদের দাম্ভিকতা বাড়িয়ে দিতো।’’

মুহিউদ্দীন খান

অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্নম্ভরিতা বাড়িয়ে দিত।

বাংলা উচ্চারণ

অআন্নাহূ কা-না রিজ্বা-লুম্ মিনাল্ ইন্সি ইয়া'ঊযূনা বিরিজ্বা-লিম্ মিনাল্ জ্বিন্নি ফাযা-দূহুম্ রহাক্বাঁও।

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় তারা ধারণা করেছিল যেমন তোমরা ধারণা করেছ যে, কাউকে কখনই পুনরুত্থিত করবেন না।

আবদুস শহীদ নাসিম

জিনেরা তাদের সম্প্রদায়ের কাছে আরো বলেছিল: ‘‘তোমাদের মতো মানুষও মনে করতো, কাউকেও পুনরুত্থিত করবেননা।

মুহিউদ্দীন খান

তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা কর যে, মৃত্যুর পর তা’আলা কখনও কাউকে পুনরুত্থিত করবেন না।

বাংলা উচ্চারণ

অআন্নাহুম্ জোয়ান্নূ কামা-জোয়ানান্তুম্ আল্লাইঁ ইয়াব্'আছাল্লা-হু আহাদাঁও।

বয়ান ফাউন্ডেশন

‘আর নিশ্চয় আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম*, কিন্তু আমরা সেটাকে পেলাম যে, তা কঠোর প্রহরী এবং উল্কাপিন্ড দ্বারা পরিপূর্ণ’। *আকাশের সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেছিলাম।

আবদুস শহীদ নাসিম

আমরা চেয়েছিলাম আকাশের খবর সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে কঠোর প্রহরীতে ভরা, আরো দেখতে পেলাম ব্যাপক উল্কা পিন্ড।

মুহিউদ্দীন খান

আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।

বাংলা উচ্চারণ

অআন্না-লামাস্ নাস্ সামা-য়া ফাওয়াজ্বাদ্না-হা-মুলিয়াত্ হারসান্ শাদীদাওঁ অ শুহুবাঁ-।

বয়ান ফাউন্ডেশন

আর আমরা তো সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাটিতে বসতাম, কিন্তু এখন যে শুনতে চাইবে, সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিন্ড পাবে’।

আবদুস শহীদ নাসিম

ইতোপূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে খবর সংগ্রহের জন্যে বসতাম। কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে নিক্ষেপের জন্যে প্রস্ত্তত উল্কাপিন্ডের সম্মুখীন হয়।

মুহিউদ্দীন খান

আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিন্ড ওঁৎ পেতে থাকতে দেখে।

বাংলা উচ্চারণ

অআন্না-কুন্না-নাকউদু মিন্হা-মাক্বা-'ইদা লিস্সাম্'ই ফামাইঁ ইয়াস্তামি'ইল্ আ-না ইয়াজ্বিদ্ লাহূ শিহা-বার রাছোয়াদাঁও।

বয়ান ফাউন্ডেশন

‘আর নিশ্চয় আমরা জানি না, যমীনে যারা রয়েছে তাদের জন্য অকল্যাণ চাওয়া হয়েছে, নাকি তাদের রব তাদের ব্যাপারে মঙ্গল চেয়েছেন’।

আবদুস শহীদ নাসিম

আমরা জানিনা, বিশ্ববাসীর মন্দই কি চাওয়া হচ্ছে, নাকি তাদের প্রভু তাদের সঠিক পথে আনতে চাইছেন?

মুহিউদ্দীন খান

আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন।

বাংলা উচ্চারণ

অ আন্না-লা-নাদ্রী য় আর্শারুন্ উরীদা বিমান্ ফিল্ র্আদ্বি আম্ আরা-দা বিহিম্ রব্বুহুম্ রশাদাঁও ।

বয়ান ফাউন্ডেশন

‘আর নিশ্চয় আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত’।

আবদুস শহীদ নাসিম

আমাদের মধ্যে কিছু পুণ্যবানও আছে, কিছু আছে এর ব্যতিক্রমও। মূলত আমরা ছিলাম বহু পথের অনুসারী।

মুহিউদ্দীন খান

আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত।

বাংলা উচ্চারণ

অআন্না-মিন্নাছ্ ছোয়া-লিহূনা অ মিন্না-দূনা যা-লিক্ কুন্না ত্বোয়ারা-য়িক্ব ক্বিদাদাঁও।

বয়ান ফাউন্ডেশন

‘আর আমরা তো বুঝতে পেরেছি যে, আমরা কিছুতেই যমীনের মধ্যে আল্লাহকে অপারগ করতে পারব না এবং পালিয়েও কখনো তাকে অপারগ করতে পারব না’।

আবদুস শহীদ নাসিম

এখন আমরা বুঝতে পেরেছি, বিশ্বের বুকে আমরা আল্লাহকে পরাভূত করতে পারবো না এবং তাঁকে আমরা ব্যর্থও করতে পারবোনা।

মুহিউদ্দীন খান

আমরা বুঝতে পেরেছি যে, আমরা পৃথিবীতে তা’আলাকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারক করত পরব না।

বাংলা উচ্চারণ

অআন্না-জোয়ানান্না য় আল্ লান্ নু'জ্বিযা ল্লা-হা ফিল্ র্আদ্বি অলান্ নু'জ্বিযাহূ হারাবঁও।

বয়ান ফাউন্ডেশন

‘আর নিশ্চয় আমরা যখন হিদায়াতের বাণী শুনলাম, তখন তার প্রতি ঈমান আনলাম। আর যে তার রবের প্রতি ঈমান আনে, সে না কোন ক্ষতির আশংকা করবে এবং না কোন অন্যায়ের’।

আবদুস শহীদ নাসিম

আমরা যখন হিদায়াতের বাণী শুনলাম, আমরা তাতে ঈমান আনলাম। যে কেউ তার প্রভুর প্রতি ঈমান আনবে তার কোনো ক্ষতি বা অন্যায়ের আশংকা থাকবেনা।

মুহিউদ্দীন খান

আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম, তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব, যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস করে, সে লোকসান ও জোর - জবরের আশংকা করে না।

বাংলা উচ্চারণ

অআন্না-লাম্মা-সামি'নাল্ হুদা-আ-মান্না-বিহ্ ফামাইঁ ইয়ু”মিম্ বিরব্বিহী ফালা- ইয়াখ-ফু বাখ্সাঁও অলা-রহাক্বঁও।

বয়ান ফাউন্ডেশন

‘আর নিশ্চয় আমাদের মধ্যে কিছু সংখ্যক আছে আত্মসমর্পণকারী এবং আমাদের মধ্যে কিছু সংখ্যক সীমালংঘনকারী। কাজেই যারা আত্মসমর্পণ করেছে, তারাই সঠিক পথ বেছে নিয়েছে’।

আবদুস শহীদ নাসিম

আমাদের মধ্যে মুসলিমও আছে, সীমালংঘনকারীও আছে। যারা মুসলিম (আত্মসমর্পনকারী) হয়েছে তারা স্বাধীনভাবে সঠিক পথ বেছে নিয়েছে।

মুহিউদ্দীন খান

আমাদের কিছুসংখ্যক আজ্ঞাবহ এবং কিছুসংখ্যক অন্যায়কারী। যারা আজ্ঞাবহ হয়, তারা সৎপথ বেছে নিয়েছে।

বাংলা উচ্চারণ

অআন্না-মিন্নাল্ মুস্লিমূনা অমিন্নাল্ ক্ব-সিতূন্ ফামান্ আস্লামা ফাঊলা-য়িকা তার্হারও রশাদা-।

বয়ান ফাউন্ডেশন

‘আর যারা সীমালঙ্ঘনকারী, তারা তো জাহান্নামের ইন্ধন’।

আবদুস শহীদ নাসিম

কিন্তু সীমালংঘনকারীরা তো হবে জাহান্নামেরই জ্বালানি।’’

মুহিউদ্দীন খান

আর যারা অন্যায়কারী, তারা তো জাহান্নামের ইন্ধন।

বাংলা উচ্চারণ

অআম্মাল্ ক্ব-সিতুনা ফাকা-নূ লিজ্বাহান্নামা হাত্বোয়াবাঁও।

বয়ান ফাউন্ডেশন

আর তারা যদি সঠিক পথে অবিচল থাকত, তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাতাম।

আবদুস শহীদ নাসিম

তারা যদি সত্য পথে কায়েম থাকতো, অবশ্যি আমরা প্রচুর বৃষ্টি বর্ষণ করে তাদের সমৃদ্ধ করতাম।

মুহিউদ্দীন খান

আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে, তারা যদি সত্যপথে কায়েম থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম।

বাংলা উচ্চারণ

অআল্লাওয়িস্ তাক্ব-মূ 'আলাতত্বোয়ারীক্বাতি লাআস্ক্বাইনা-হুম্ মা-য়ান্ গাদাক্ব-।

বয়ান ফাউন্ডেশন

যাতে আমি তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি। আর যে তার রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে তিনি কঠিন আযাবে প্রবেশ করাবেন।

আবদুস শহীদ নাসিম

তার মাধ্যমে আমরা তাদের পরীক্ষা করতাম। যে কেউ তার প্রভুর যিকির থেকে বিমুখ হবে, তিনি তাকে প্রবেশ করাবেন দুঃসহ আযাবে।

মুহিউদ্দীন খান

যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে উদীয়মান আযাবে পরিচালিত করবেন।

বাংলা উচ্চারণ

লিনাফ্তিনাহুম্ ফীহ্ অমাইঁ ইয়ু'রিদ্ব্ 'আন্ যিক্রি রব্বিহী ইয়াস্লুক্হু 'আযা-বান্ ছোয়া'আদাঁও।

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহরই জন্য। কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না।

আবদুস শহীদ নাসিম

মসজিদসমূহ আল্লাহর, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকেও ডেকোনা।

মুহিউদ্দীন খান

এবং এই ওহীও করা হয়েছে যে, মসজিদসমূহ তা’আলাকে স্মরণ করার জন্য। অতএব, তোমরা তা’আলার সাথে কাউকে ডেকো না।

বাংলা উচ্চারণ

অআন্নাল্ মাসা-জ্বিদা লিল্লা-হি ফালা-তাদ্'ঊ মা'আল্লা-হি আহাদাঁও।

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় আল্লাহর বান্দা* যখন তাঁকে ডাকার জন্য দাঁড়াল, তখন তারা** তার নিকট ভিড় জমাল। *রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। **কাফিরগণ।

আবদুস শহীদ নাসিম

আল্লাহর দাস (মুহাম্মদ) যখন তাঁকে ডাকার জন্যে (সালাতে) দাঁড়ায়, তখন তারা তার কাছে ভীড় জমায়।

মুহিউদ্দীন খান

আর যখন তা’আলার বান্দা তাঁকে ডাকার জন্যে দন্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল।

বাংলা উচ্চারণ

অআন্নাহূ লাম্মা-ক্ব-মা 'আব্দুল্লা-হি ইয়াদ্'ঊহু কা-দূ ইয়াকূনূনা 'আলাইহি লিবাদা-।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘নিশ্চয় আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না’।

আবদুস শহীদ নাসিম

হে মুহাম্মদ! বলো: ‘নিশ্চয়ই আমি আমার প্রভুকে ডাকি তাঁর কাছেই দোয়া করি, কিন্তু তাঁর সাথে কাউকেও শরিক করিনা।’

মুহিউদ্দীন খান

বলুনঃ আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নামা য় আদ্'ঊ রব্বী অলা য় উশ্রিকু বিহী য় আহাদা-।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘নিশ্চয় আমি তোমাদের জন্য না কোন অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোন কল্যাণ করার’।

আবদুস শহীদ নাসিম

বলো: ‘আমি তোমাদের ক্ষতি বা লাভের মালিক নই।’

মুহিউদ্দীন খান

বলুনঃ আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নী লা য় আমুলিকু লাকুম্ দ্বোর্য়ারঁও অলা-রশাদা-।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘নিশ্চয় আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোন আশ্রয়ও পাব না।

আবদুস শহীদ নাসিম

বলো: ‘‘আল্লাহর পাকড়াও থেকে কেউই আমাকে রক্ষা করতে পারবেনা এবং তাঁকে ছাড়া আমি কোনো আশ্রয়ও পাবোনা।

মুহিউদ্দীন খান

বলুনঃ তা’আলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোন আশ্রয়স্থল পাব না।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নী লাইঁ ইয়ুজ্বীরানী মিনাল্লা-হি আহাদুঁও অলান্ আজ্বিদা মিন্ দূনিহী মুল্তাহাদান্।

বয়ান ফাউন্ডেশন

কেবল আল্লাহর বাণী ও তাঁর রিসালাত পৌঁছানোই দায়িত্ব। আর যে ও তাঁর রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাতে তারা চিরস্থায়ী হবে।

আবদুস শহীদ নাসিম

আল্লাহর বার্তা পৌঁছে দেয়াই কেবল আমার দায়িত্ব।’’ যে কেউ আল্লাহকে এবং তাঁর রসূলকে অমান্য করবে, তার জন্যে জাহান্নামই অবধারিত, চিরদিন চিরকাল তারা পড়ে থাকবে সেখানেই।

মুহিউদ্দীন খান

কিন্তু তা’আলার বাণী পৌছানো ও তাঁর পয়গাম প্রচার করাই আমার কাজ। যে ও তাঁর রসূলকে অমান্য করে, তার জন্যে রয়েছে জাহান্নামের অগ্নি। তথায় তারা চিরকাল থাকবে।

বাংলা উচ্চারণ

ইল্লা-বালা-গাম্ মিনাল্লা-হি অরিসা-লা-তিহ্ আমাইঁ ইয়া'ছিল্লা-হা অরসূলাহূ ফাইন্না লাহূ না-রা জ্বাহান্নামা খ-লিদীনা ফীহা য় আবাদা-।

বয়ান ফাউন্ডেশন

অবশেষে যখন তারা তা প্রত্যক্ষ করবে, যে সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছিল। তখন তারা জানতে পারবে যে, সাহায্যকারী হিসেবে কে অধিকতর দুর্বল এবং সংখ্যায় কারা সবচেয়ে কম।

আবদুস শহীদ নাসিম

তারা যখন প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখনই জানতে পারবে সাহায্যকারী হিসেবে কে দুর্বল আর কে সংখ্যায় নগণ্য?

মুহিউদ্দীন খান

এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে, কার সাহায্যকারী দূর্বল এবং কার সংখ্যা কম।

বাংলা উচ্চারণ

হাত্তা য় ইযা-রয়াও মা-ইয়ূ'আদূনা ফাসাইয়া'লামূনা মান্ আদ্ব্'আফু না-সিরঁও অআক্বল্লু 'আদাদা-।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘আমি জানি না তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কি নিকটবর্তী নাকি এর জন্য আমার রব কোন দীর্ঘ মেয়াদ নির্ধারণ করবেন’।

আবদুস শহীদ নাসিম

হে নবী! বলো: ‘‘আমি জানিনা, তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেয়া হয়েছে তা কি নিকটে নাকি আমার প্রভু সেটার জন্যে দীর্ঘ সময় নির্দিষ্ট করবেন।

মুহিউদ্দীন খান

বলুনঃ আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন না আমার পালনকর্তা এর জন্যে কোন মেয়াদ স্থির করে রেখেছেন।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্ আদ্রী য় আক্বরীবুম্ মা- তূ'আদূনা আম্ ইয়াজ'আলু লাহূ রব্বী য় আমাদা-।

বয়ান ফাউন্ডেশন

তিনি অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না।

আবদুস শহীদ নাসিম

তিনিই আলেমুল - - এর জ্ঞানী। তাঁর গায়েবি জ্ঞান কারো কাছে প্রকাশ করা হয়না।’’

মুহিউদ্দীন খান

তিনি অদৃশ্যের জ্ঞানী। পরন্ত তিনি বিষয় কারও কাছে প্রকাশ করেন না।

বাংলা উচ্চারণ

'আ-লিমুল্ গইবি ফালা-ইয়ুজ্হিরু 'আলা-গইবিহী য় আহাদান্।

বয়ান ফাউন্ডেশন

তবে তাঁর মনোনীত রাসূল ছাড়া। আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী নিযুক্ত করবেন।

আবদুস শহীদ নাসিম

তবে তাঁর মনোনীত কোনো রসূলকেই তিনি তা অবহিত করেন। সেক্ষেত্রে ঐ রসূলের সামনে এবং পেছনে তিনি প্রহরী নিযুক্ত করেন,

মুহিউদ্দীন খান

তাঁর মনোনীত রসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন

বাংলা উচ্চারণ

ইল্লা-মার্নিতাদ্বোয়া-র্মি রাসূলিন্ ফাইন্নাহূ ইয়াস্লুকু মিম্ বাইনি ইয়াদাইহি অমিন্ খল্ফিহী রছোয়াদাল্।

বয়ান ফাউন্ডেশন

যাতে তিনি এটা জানতে পারেন যে, তারা* তাদের রবের রিসালাত পৌঁছিয়েছে কিনা। আর তাদের কাছে যা রয়েছে, তা তিনি পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি বস্তু গুণে গুণে হিসাব করে রেখেছেন। *রাসূলগণ।

আবদুস শহীদ নাসিম

রসূলরা তাদের প্রভুর বার্তা পৌঁছে দিয়েছে কিনা তা জানার জন্যে। তাদের কাছে যা আছে তা তাঁর জ্ঞানের পরিবেষ্টনেই রয়েছে। তিনি গুণে গুণে হিসাব রাখেন সব কিছুর।

মুহিউদ্দীন খান

যাতে তা’আলা জেনে নেন যে, রসূলগণ তাঁদের পালনকর্তার পয়গাম পৌছিয়েছেন কি না। রসূলগণের কাছে যা আছে, তা তাঁর জ্ঞান - গোচর। তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন।

বাংলা উচ্চারণ

লিইয়া'লামা আন্ ক্বদ্ আব্লাগূ রিস-লা-তি রব্বিহিম্ অআহা-তোয়া বিমা-লাদাইহিম্ অআহ্ছোয়া-কুল্লা শাইয়িন্ 'আদাদা-।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme