কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম,
শপথ বুরূজবিশিষ্ট আকাশের,
بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ নক্ষত্রপুঞ্জ সম্বলিত আকাশের,
শপথ বুরূজ (বিশাল বিশাল গ্রহ - নক্ষত্র) ওয়ালা আকাশের।
Chapter 85, 22 verses
কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম,
শপথ বুরূজবিশিষ্ট আকাশের,
بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ নক্ষত্রপুঞ্জ সম্বলিত আকাশের,
শপথ বুরূজ (বিশাল বিশাল গ্রহ - নক্ষত্র) ওয়ালা আকাশের।
আর ওয়াদাকৃত দিনের কসম,
এবং প্রতিশ্রুতি দিবসের,
واليوم الموعود
এবং প্রতিশ্রুত দিনের,
শপথ ওয়াদাকৃত দিনটির।
আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার,
শপথ দ্রষ্টা ও দৃষ্টের
وشاهد ومشهود
এবং সাক্ষ্যদাতা ও যার সাক্ষ্য দেওয়া হয় তার,
শপথ দ্রষ্টা এবং দৃশ্যের।
ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,
ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা
قتل أصحاب الأخدود
ধ্বংস করা হয়েছিল গর্তের অধিকারীদের,
ধ্বংস হয়েছে সেই গর্তওয়ালা লোকেরা, (যারা গর্ত খনন করেছিল এবং সে গর্তে)
(যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন।
ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি,
النار ذات الوقود
জ্বালানি পূর্ণ অগ্নিকুণ্ড,
জ্বালানি পূর্ণ করে জ্বালিয়ে দিয়েছিল আগুন।
যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।
যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল;
إذ هم عليها قعود
যখন তারা তার চারপাশে বসেছিল,
তখন গর্তের কিনারেই বসেছিল তারা।
আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী।
এবং উহারা মু’মিনদের সঙ্গে যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল।
وهم على ما يفعلون بالمؤمنين شهود
এবং তারা মুমিনদের প্রতি যা করছিল তার সাক্ষী ছিল,
এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা অবলোকন করছিল।
আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে -
وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد
এবং তারা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল কেবল এজন্য যে তারা বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি, যিনি পরাক্রমশালী, প্রশংসিত,
তারা তাদের (মুমিনদের) থেকে প্রতিশোধ নিয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে, তারা অসীম ক্ষমতাবান সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।
আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার ; আর সর্ববিষয়ে দ্রষ্টা।
الذي له ملك السماوات والأرض ۚ والله على كل شيء شهيد
যাঁর জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব; এবং সবকিছুর ওপর সাক্ষী,
যিনি মহাকাশ এবং এই পৃথিবীর কর্তৃত্বের মালিক। আর সব কিছুর সাক্ষী।
নিশ্চয় যারা পুরুষ ও নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।
যাহারা নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।
إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق
নিশ্চয়ই যারা পুরুষ ও নারীদের নির্যাতন করেছে, অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে দহনশাস্তি,
যারা পুরুষ ও নারীদের উপর যুলুম নির্যাতন চালিয়েছে, তারপর অনুতপ্ত হয়ে সেকাজ থেকে ফিরে আসেনি (আল্লাহর দিকে), তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব, আর জ্বালিয়ে - পুড়িয়ে যন্ত্রণা দেয়ার শাস্তি।
নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা।
অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহাসাফল্য।
إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ۚ ذلك الفوز الكبير
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত; এটাই মহাসাফল্য,
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ্ করেছে, তাদের জন্যে রয়েছে জান্নাত, সেসব বাগিচার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। এটাই (মানব জীবনের) মহাসাফল্য।
নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।
তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন।
إن بطش ربك لشديد
নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর,
নিশ্চয়ই তোমার প্রভুর গ্রেফতারি বড়ই শক্ত এবং কঠিন।
নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।
তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
إنه هو يبدئ ويعيد
নিশ্চয়ই তিনিই প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করবেন,
নিশ্চয়ই তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেন এবং পুনরায় (সৃষ্টি) করবেন।
আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।
এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
وهو الغفور الودود
এবং তিনি ক্ষমাশীল, স্নেহময়,
এবং তিনি পরম ক্ষমাশীল এবং প্রেম - ভালোবাসা ও মমতার সাগর,
আরশের অধিপতি, মহান।
আর্শের অধিকারী ও সম্মানিত।
ذو العرش المجيد
আরশের অধিকারী, মহিমান্বিত,
মহিমান্বিত আরশের অধিপতি।
তিনি তা-ই করেন যা চান ।
তিনি যাহা ইচ্ছা তাহাই করেন।
فعال لما يريد
তিনি যা ইচ্ছা করেন, তা করেন,
তিনি (যখন) যা চান তাই করেন।
তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে?
তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত -
هل أتاك حديث الجنود
তোমার কাছে কি বাহিনীগুলোর সংবাদ পৌঁছেছে?
তোমার কাছে কি খবর পৌঁছেছে সৈন্যবাহিনীর,
ফির‘আউন ও সামূদের।
ফির‘আওন ও সামূদের?
فرعون وثمود
ফেরাউন ও সামূদের?
ফেরাউন এবং সামুদের?
বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।
তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত;
بل الذين كفروا في تكذيب
তবুও অবিশ্বাসীরা মিথ্যারোপে লিপ্ত,
কিন্তু যারা কুফরির পথ ধরেছে, তারা অস্বীকার করেই চলেছে,
আর তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী।
এবং উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।
والله من ورائهم محيط
আর তাদেরকে পরিবেষ্টন করে আছেন,
আর পেছন থেকে (তাদের অজ্ঞাতেই) ঘেরাও করে রেখেছেন তাদের।
বরং তা সম্মানিত কুরআন।
বস্তুত ইহা সম্মানিত কুরআন,
بل هو قرآن مجيد
বরং এটি মহিমান্বিত কুরআন,
(তোমাদের অস্বীকার করায় কিছুই যায় আসেনা) কারণ, এ এক মহিমা মন্ডিত কুরআন,
সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)।
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
في لوح محفوظ
সংরক্ষিত ফলকে।
সুরক্ষিত ফলকেলিপিবদ্ধ
লওহে মাহফুযে (সুরক্ষিত ফলকে সংরক্ষিত)।