বয়ান ফাউন্ডেশন
১ হে চাদর আবৃত!
ইসলামিক ফাউন্ডেশন
১ হে বস্ত্রাবৃত!
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. O you wrapped in garments (i.e. Prophet Muhammad صلى الله عليه وسلم)!
Word by word
١ يَٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ
বয়ান ফাউন্ডেশন
২ রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া।
ইসলামিক ফাউন্ডেশন
২ রাত্রি জাগরণ কর, কিছু অংশ ব্যতীত,
Arabic, with marks
٢ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا
Hilali & Muhsin Khan
2 Stand (to pray) all night, except a little -
Word by word
٢ قُمِ ٱلَّيْلَ إِلَّا قَلِيلًا
বয়ান ফাউন্ডেশন
৩ রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম।
ইসলামিক ফাউন্ডেশন
৩ অর্ধ রাত্রি কিংবা তদপেক্ষা অল্প
Arabic, with marks
٣ نِّصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًا
Hilali & Muhsin Khan
3 Half of it or a little less than that,
Word by word
٣ نِّصْفَهُۥٓ أَوِ ٱنقُصْ مِنْهُ قَلِيلًا
বয়ান ফাউন্ডেশন
৪ অথবা তার চেয়ে একটু বাড়াও। আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি কর।
ইসলামিক ফাউন্ডেশন
৪ অথবা তদপেক্ষা বেশি। আর কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে;
Arabic, with marks
٤ أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
Hilali & Muhsin Khan
4 Or a little more. And recite the Qur'an (aloud) in a slow, (pleasant tone and) style.
Word by word
٤ أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ ٱلْقُرْءَانَ تَرْتِيلًا
বয়ান ফাউন্ডেশন
৫ নিশ্চয় আমি তোমার প্রতি এক অতিভারী বাণী নাযিল করছি।
ইসলামিক ফাউন্ডেশন
৫ আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী।
Arabic, with marks
٥ إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
Hilali & Muhsin Khan
5 Verily, We shall send down to you a weighty Word (i.e. obligations, laws).
Word by word
٥ إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
বয়ান ফাউন্ডেশন
৬ নিশ্চয় রাত-জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী।
ইসলামিক ফাউন্ডেশন
৬ অবশ্য দলনে রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাকস্ফুরণে সঠিক।
Arabic, with marks
٦ إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا
Hilali & Muhsin Khan
6 Verily, the rising by night (for Tahajjud prayer) is very hard and most potent and good for governing oneself, and most suitable for (understanding) the Word (of Allah).
Word by word
٦ إِنَّ نَاشِئَةَ ٱلَّيْلِ هِىَ أَشَدُّ وَطْـًٔا وَأَقْوَمُ قِيلًا
বয়ান ফাউন্ডেশন
৭ নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
ইসলামিক ফাউন্ডেশন
৭ দিবাভাগে তোমার জন্য রহিয়াছে দীর্ঘ কর্মব্যস্ততা।
Arabic, with marks
٧ إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحًا طَوِيلًا
Hilali & Muhsin Khan
7 Verily, there is for you by day prolonged occupation with ordinary duties.
Word by word
٧ إِنَّ لَكَ فِى ٱلنَّهَارِ سَبْحًا طَوِيلًا
বয়ান ফাউন্ডেশন
৮ আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি নিমগ্ন হও।
ইসলামিক ফাউন্ডেশন
৮ সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাঁহাতে মগ্ন হও।
Arabic, with marks
٨ وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا
Hilali & Muhsin Khan
8 And remember the Name of your Lord and devote yourself to Him with a complete devotion.
Word by word
٨ وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا
বয়ান ফাউন্ডেশন
৯ তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তাঁকেই তুমি কার্য সম্পাদনকারীরূপে গ্রহণ কর।
ইসলামিক ফাউন্ডেশন
৯ তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই; অতএব তাঁহাকেই গ্রহণ কর কর্মবিধায়করূপে।
Arabic, with marks
٩ رَّبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا
Hilali & Muhsin Khan
9 (He Alone is) the Lord of the east and the west; La ilaha illa Huwa (none has the right to be worshipped but He). So take Him Alone as Wakil (Disposer of your affairs).
Word by word
٩ رَّبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذْهُ وَكِيلًا
বয়ান ফাউন্ডেশন
১০ আর তারা যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চল।
ইসলামিক ফাউন্ডেশন
১০ লোকে যাহা বলে, তাহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করিয়া চল।
Arabic, with marks
١٠ وَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا
Hilali & Muhsin Khan
10 And be patient (O Muhammad صلى الله عليه وسلم) with what they say, and keep away from them in a good way.
Word by word
١٠ وَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا
বয়ান ফাউন্ডেশন
১১ আর ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যারোপকারীদেরকে। আর তাদেরকে কিছুকাল অবকাশ দাও।
ইসলামিক ফাউন্ডেশন
১১ ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারকারীদেরকে ; আর কিছু কালের জন্য উহাদেরকে অবকাশ দাও,
Arabic, with marks
١١ وَذَرْنِي وَالْمُكَذِّبِينَ أُولِي النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا
Hilali & Muhsin Khan
11 And leave Me Alone to deal with the beliers (those who deny My Verses), those who are in possession of good things of life. And give them respite for a little while.
Word by word
١١ وَذَرْنِى وَٱلْمُكَذِّبِينَ أُو۟لِى ٱلنَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا
বয়ান ফাউন্ডেশন
১২ নিশ্চয় আমার নিকট রয়েছে শিকলসমূহ ও প্রজ্জ্বলিত আগুন।
ইসলামিক ফাউন্ডেশন
১২ আমার নিকট আছে শৃংখল ও প্রজ্বলিত অগ্নি,
Arabic, with marks
١٢ إِنَّ لَدَيْنَا أَنكَالًا وَجَحِيمًا
Hilali & Muhsin Khan
12 Verily, with Us are fetters (to bind them), and a raging Fire.
Word by word
١٢ إِنَّ لَدَيْنَآ أَنكَالًا وَجَحِيمًا
বয়ান ফাউন্ডেশন
১৩ ও কাঁটাযুক্ত খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ আর আছে এমন খাদ্য, যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্মন্তুদ শাস্তি।
Arabic, with marks
١٣ وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا
Hilali & Muhsin Khan
13 And a food that chokes, and a painful torment.
Word by word
١٣ وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا
বয়ান ফাউন্ডেশন
১৪ যেদিন যমীন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ বহমান বালুকারাশিতে পরিণত হইবে।
Arabic, with marks
١٤ يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا
Hilali & Muhsin Khan
14 On the Day when the earth and the mountains will be in violent shake, and the mountains will be a heap of sand poured out.
Word by word
١٤ يَوْمَ تَرْجُفُ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ وَكَانَتِ ٱلْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا
বয়ান ফাউন্ডেশন
১৫ নিশ্চয় আমি তোমাদের জন্য স্বাক্ষীস্বরূপ তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি যেমনিভাবে ফির‘আউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ আমি তোমাদের নিকট পাঠাইয়াছি এক রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ যেমন রাসূল পাঠাইয়াছিলাম ফির‘আওনের নিকট,
Arabic, with marks
١٥ إِنَّا أَرْسَلْنَا إِلَيْكُمْ رَسُولًا شَاهِدًا عَلَيْكُمْ كَمَا أَرْسَلْنَا إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًا
Hilali & Muhsin Khan
15 Verily, We have sent to you (O men) a Messenger (Muhammad صلى الله عليه وسلم) to be a witness over you, as We did send a Messenger [Musa (Moses)] to Fir'aun (Pharaoh).
Word by word
١٥ إِنَّآ أَرْسَلْنَآ إِلَيْكُمْ رَسُولًا شَٰهِدًا عَلَيْكُمْ كَمَآ أَرْسَلْنَآ إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًا
বয়ান ফাউন্ডেশন
১৬ কিন্তু ফির‘আউন রাসূলকে অমান্য করল। তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করলাম।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ কিন্তু ফির‘আওন সেই রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে আমি তাহাকে কঠিন শাস্তি দিয়াছিলাম।
Arabic, with marks
١٦ فَعَصَىٰ فِرْعَوْنُ الرَّسُولَ فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا
Hilali & Muhsin Khan
16 But Fir'aun (Pharaoh) disobeyed the Messenger [Musa (Moses)]; so We seized him with a severe punishment.
Word by word
١٦ فَعَصَىٰ فِرْعَوْنُ ٱلرَّسُولَ فَأَخَذْنَٰهُ أَخْذًا وَبِيلًا
বয়ান ফাউন্ডেশন
১৭ অতএব তোমরা যদি কুফরী কর, তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ অতএব যদি তোমরা কুফরী কর তবে কি করিয়া আত্মরক্ষা করিবে সেই দিন যেই দিনটি কিশোরকে পরিণত করিবে বৃদ্ধে,
Arabic, with marks
١٧ فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا
Hilali & Muhsin Khan
17 Then how can you avoid the punishment, if you disbelieve, on a Day (i.e. the Day of Resurrection) that will make the children grey-headed?
Word by word
١٧ فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ ٱلْوِلْدَٰنَ شِيبًا
বয়ান ফাউন্ডেশন
১৮ যার কারণে আসমান হবে বিদীর্ণ, আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ যেই দিন আকাশ হইবে বিদীর্ণ। তাঁহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে।
Arabic, with marks
١٨ السَّمَاءُ مُنفَطِرٌ بِهِ ۚ كَانَ وَعْدُهُ مَفْعُولًا
Hilali & Muhsin Khan
18 Whereon the heaven will be cleft asunder? His Promise is certainly to be accomplished.
Word by word
١٨ ٱلسَّمَآءُ مُنفَطِرٌۢ بِهِۦ كَانَ وَعْدُهُۥ مَفْعُولًا
বয়ান ফাউন্ডেশন
১৯ নিশ্চয় এ এক উপদেশ। অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ নিশ্চয়ই ইহা এক উপদেশ, অতএব যে চায় সে তাহার প্রতিপালকের পথ অবলম্বন করুক!
Arabic, with marks
١٩ إِنَّ هَٰذِهِ تَذْكِرَةٌ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا
Hilali & Muhsin Khan
19 Verily, this is an admonition: therefore whosoever will, let him take a Path to His Lord!
Word by word
١٩ إِنَّ هَٰذِهِۦ تَذْكِرَةٌ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا
বয়ান ফাউন্ডেশন
২০ নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম, অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাক এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা তা করতে সক্ষম হবে না। তাই তিনি তোমা
ইসলামিক ফাউন্ডেশন
২০ তোমার প্রতিপালক তো জানেন যে, তুমি জাগরণ কর কখনও রাত্রির প্রায় দুই - তৃতীয়াংশ, কখনও অর্ধাংশ এবং কখনও এক - তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাহাদের একটি দলও এবং আল্লাহ্ ই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ। তিনি জানেন যে, তোমরা ইহা পুরাপুরি পালন করিতে পারিবে না, অতএব আল্লাহ্ তোমাদের প্রতি ক্ষমাপরবশ হইয়াছেন। কাজেই কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ, ততটুকু আবৃত্তি কর। আল্লাহ্ জানেন যে, তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে, কেহ কেহ আল্লাহ্ র অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেহ কেহ আল্লাহ্ র পথে সংগ্রামে লিপ্ত হইবে। কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি কর। অতএব সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ্ কে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভাল যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে তাহা তোমরা পাইবে আল্লাহ্ র নিকট। উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্থনা কর আল্লাহ্ র নিকট; নিশ্চয়ই আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।
Arabic, with marks
٢٠ ۞ إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِّنَ الَّذِينَ مَعَكَ ۚ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ ۚ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ ۖ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ ۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ ۙ وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ اللَّهِ ۙ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ ۖ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ ۚ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا ۚ وَاسْتَغْفِرُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Hilali & Muhsin Khan
20 Verily, your Lord knows that you do stand (to pray at night) a little less than two thirds of the night, or half the night, or a third of the night, and also a party of those with you. And Allah measures the night and the day. He knows that you are unable to pray the whole night, so He has turned to you (in mercy). So, recite you of the Qur'an as much as may be easy for you. He knows that there will be some among you sick, others travelling through the land, seeking of Allah's Bounty, yet others fighting in Allah's Cause. So recite as much of the Qur'an as may be easy (for you), and perform As-Salat (Iqamat-as-Salat ) and give Zakat, and lend to Allah a goodly loan. And whatever good you send before you for yourselves (i.e. Nawafil non-obligatory acts of worship: prayers, charity, fasting, Hajj and 'Umrah), you will certainly find it with Allah, better and greater in reward. And seek Forgiveness of Allah. Verily, Allah is Oft-Forgiving, Most-Merciful .
Word by word
٢٠ إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَىِ ٱلَّيْلِ وَنِصْفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٌ مِّنَ ٱلَّذِينَ مَعَكَ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ ع