কসম সারিবদ্ধ ফেরেশতাদের,
শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
بسم الله الرحمن الرحيم والصافات صفا
শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান
Chapter 37, 182 verses
কসম সারিবদ্ধ ফেরেশতাদের,
শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
بسم الله الرحمن الرحيم والصافات صفا
শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান
অতঃপর (মেঘমালা) সুচারুরূপে পরিচালনাকারীদের,
অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
فالزاجرات زجرا
ও যাহারা কঠোর পরিচালক
আর উপদেশ গ্রন্থ (আসমানী কিতাব) তিলাওয়াতকারীদের;
অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের -
فالتاليات ذكرا
এবং যাহারা ‘যিকির’ আবৃত্তিতে রত -
নিশ্চয় তোমাদের এক;
নিশ্চয় তোমাদের মাবুদ এক।
إن إلهكم لواحد
নিশ্চয়ই তোমাদের ইলাহ্ এক,
তিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং রব উদয়স্থলসমূহের।
তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
رب السماوات والأرض وما بينهما ورب المشارق
যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের।
নিশ্চয় আমি কাছের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি।
নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
إنا زينا السماء الدنيا بزينة الكواكب
আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি,
আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হিফাযত করেছি।
এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
وحفظا من كل شيطان مارد
এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে।
তারা ঊর্ধ্বজগতের কিছু শুনতে পারে না, কারণ প্রত্যেক দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)।
ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
لا يسمعون إلى الملإ الأعلى ويقذفون من كل جانب
ফলে উহারা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে -
তাড়ানোর জন্য, আর তাদের জন্য আছে অব্যাহত আযাব।
ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
دحورا ۖ ولهم عذاب واصب
বিতাড়নের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি।
তবে কেউ সন্তর্পণে কিছু শুনে নিলে তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিন্ড।
তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب
তবে কেহ হঠাৎ কিছু শুনিয়া ফেলিলে জ্বলন্ত উল্কাপিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে।
অতঃপর তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা’? নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا ۚ إنا خلقناهم من طين لازب
উহাদেরকে জিজ্ঞাসা কর, উহারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা? উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠাল মৃত্তিকা হইতে।
বরং তুমি বিস্মিত হচ্ছ আর ওরা বিদ্রূপ করছে।
বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
بل عجبت ويسخرون
তুমি তো বিস্ময় বোধ করিতেছ, আর উহারা করিতেছে বিদ্রুপ।
আর যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয় তখন তারা স্মরণ করে না।
যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
وإذا ذكروا لا يذكرون
এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না।
আর যখন তারা কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
وإذا رأوا آية يستسخرون
উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে
আর বলে, ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়’!
এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
وقالوا إن هذا إلا سحر مبين
এবং বলে, ‘ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়।’
‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব’?
আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون
‘আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হইবে?
‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও’?
আমাদের পিতৃপুরুষগণও কি?
أوآباؤنا الأولون
‘এবং আমাদের পূর্বপুরুষদেরকেও?’
বল, ‘হ্যাঁ, আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’
বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
قل نعم وأنتم داخرون
বল, ‘হাঁ, এবং তোমরা হইবে লাঞ্ছিত।’
তা হবে কেবল এক আওয়াজ আর তৎক্ষণাৎ তারা দেখতে পাবে।
বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র - যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون
উহা একটি মাত্র প্রচণ্ড শব্দ - আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে।
আর তারা বলবে, ‘হায় আমাদের ধ্বংস, এ তো প্রতিদান দিবস’!
এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
وقالوا يا ويلنا هذا يوم الدين
এবং উহারা বলিবে, ‘দুর্ভোগ আমাদের! ইহাই তো কর্মফল দিবস।’
এটি ফয়সালা করার দিন যা তোমরা অস্বীকার করতে।
বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
هذا يوم الفصل الذي كنتم به تكذبون
ইহাই ফয়সালার দিন যাহা তোমরা অস্বীকার করিতে।
(ফেরেশতাদেরকে বলা হবে) ‘একত্র কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং যাদের ইবাদাত তারা করত তাদেরকে।
একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
۞ احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون
ফিরিশ্তাদেরকে বলা হইবে, ‘একত্র কর ও উহাদের সহচরগণকে এবং উহাদেরকে যাহাদের ‘ইবাদত করিত তাহারা -
‘আল্লাহকে বাদ দিয়ে, আর তাদেরকে আগুনের পথে নিয়ে যাও’।
ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
من دون الله فاهدوهم إلى صراط الجحيم
র পরিবর্তে এবং উহাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে’।
এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
وقفوهم ۖ إنهم مسئولون
‘অতঃপর উহাদেরকে থামাও, কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে :
‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’
তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
ما لكم لا تناصرون
‘তোমাদের কী হইল যে, তোমরা একে অপরের সাহায্য করিতেছ না?’
বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।
বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
بل هم اليوم مستسلمون
বস্তুত সেই দিন উহারা আত্মসর্মপণ করিবে
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,
তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
وأقبل بعضهم على بعض يتساءلون
এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে -
তারা বলবে, ‘তোমরাই তো আমাদের কাছে আসতে ধর্মীয় দিক থেকে’।* * এ আয়াতে اليمين বলতে দীন বুঝানো হয়েছে। কারো কারো মতে এ দ্বারা শক্তি-সামর্থ্য বা কল্যাণ-স্বাচ্ছন্দ্য বুঝানো হয়েছে।
বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
قالوا إنكم كنتم تأتوننا عن اليمين
উহারা বলিবে, ‘তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে।’
জবাবে তারা (নেতৃস্থানীয় কাফিররা) বলবে, ‘বরং তোমরা তো ছিলে না’।
তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
قالوا بل لم تكونوا مؤمنين
তাহারা বলিবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী কওম’।
এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
وما كان لنا عليكم من سلطان ۖ بل كنتم قوما طاغين
‘এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না ; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা আস্বাদন করব (আযাব)’।
আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
فحق علينا قول ربنا ۖ إنا لذائقون
‘আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে, আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে।
‘আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি, কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত’।
আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
فأغويناكم إنا كنا غاوين
‘আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।’
নিশ্চয় তারা সেদিন আযাবে অংশীদার হবে।
তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
فإنهم يومئذ في العذاب مشتركون
উহারা সকলেই সেই দিন শাস্তির শরীক হইবে।
অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।
অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
إنا كذلك نفعل بالمجرمين
অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।
তাদেরকে যখন বলা হত, ‘ ছাড়া কোন (সত্য) নেই’, তখন নিশ্চয় তারা অহঙ্কার করত।
তাদের যখন বলা হত, ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون
উহাদেরকে ‘ ব্যতীত কোন ইলাহ্ নাই’ বলা হইলে উহারা অহংকার করিত
আর বলত, ‘আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব?’
এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون
এবং বলিত, ‘আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহ্গণকে বর্জন করিব?’
বরং সে সত্য নিয়ে এসেছিল এবং সে রাসূলদেরকে সত্য বলে ঘোষণা দিয়েছিল।
না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
بل جاء بالحق وصدق المرسلين
বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে।
অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করবে।
তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
إنكم لذائقو العذاب الأليم
তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে।
আর তোমরা যে আমল করতে শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।
তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
وما تجزون إلا ما كنتم تعملون
এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে -
অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া;
তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
إلا عباد الله المخلصين
তবে তাহারা নয় যাহারা র একনিষ্ঠ বান্দা।
তাদের জন্য থাকবে নির্ধারিত রিয্ক,
তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
أولئك لهم رزق معلوم
তাহাদের জন্য আছে নির্ধারিত রিযিক -
ফলমূল; আর তারা হবে সম্মানিত,
ফল - মূল এবং তারা সম্মানিত।
فواكه ۖ وهم مكرمون
ফলমূল; আর তাহারা হইবে সম্মানিত,
নি‘আমত-ভরা জান্নাতে,
নেয়ামতের উদ্যানসমূহ।
في جنات النعيم
সুখদ - কাননে
মুখোমুখি পালঙ্কে।
মুখোমুখি হয়ে আসনে আসীন।
على سرر متقابلين
তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে।
তাদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপাত্র,
তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
يطاف عليهم بكأس من معين
তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে।
সাদা, পানকারীদের জন্য সুস্বাদু।
সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
بيضاء لذة للشاربين
শুভ্র উজ্জ্বল, যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু।
তাতে থাকবে না ক্ষতিকর কিছু* এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না। * غول অর্থ নেশা, মাতলামি, মাথাব্যথা ও পেটের পীড়া।
তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
لا فيها غول ولا هم عنها ينزفون
উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তাহারা মাতালও হইবে না,
তাদের কাছে থাকবে আনতনয়না, ডাগরচোখা।
তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
وعندهم قاصرات الطرف عين
তাহাদের সঙ্গে থাকিবে আনতনয়না, আয়তলোচনা হূরীগণ।
তারা যেন আচ্ছাদিত ডিম।
যেন তারা সুরক্ষিত ডিম।
كأنهن بيض مكنون
তাহারা যেন সুরক্ষিত ডিম্ব।
অতঃপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে।
অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
فأقبل بعضهم على بعض يتساءلون
তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে।
তাদের একজন বলবে, (‘পৃথিবীতে) আমার এক সঙ্গী ছিল’,
তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
قال قائل منهم إني كان لي قرين
তাহাদের কেহ বলিবে, ‘আমার ছিল এক সঙ্গী;
সে বলত, ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে’।
সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
يقول أإنك لمن المصدقين
‘সে বলিত, ‘তুমি কি ইহাতে যে,
‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে’?
আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون
‘আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হইবে?’
বলবেন, ‘তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’
বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
قال هل أنتم مطلعون
বলিবেন, ‘তোমরা কি তাহাকে দেখিতে চাও ?’
অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) দেখবে জাহান্নামের মধ্যস্থলে।
অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
فاطلع فرآه في سواء الجحيم
অতঃপর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের মধ্যস্থলে;
সে বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে’।
সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
قال تالله إن كدت لتردين
বলিবে, র কসম! তুমি তাে আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে,
‘আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম’।
আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
ولولا نعمة ربي لكنت من المحضرين
‘আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো হাযিরকৃত ব্যক্তিদের মধ্যে শামিল হইতাম।
(জান্নাতবাসী ব্যক্তি বলবে) ‘তাহলে আমরা কি আর মরব না’?
এখন আমাদের আর মৃত্যু হবে না।
أفما نحن بميتين
‘আমাদের তো আর মৃত্যু হইবে না
‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া, আর আমরা কি আযাবপ্রাপ্ত হব না’?
আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
إلا موتتنا الأولى وما نحن بمعذبين
‘প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না!’
‘নিশ্চয় এটি মহাসাফল্য!’
নিশ্চয় এই মহা সাফল্য।
إن هذا لهو الفوز العظيم
ইহা তো মহাসাফল্য।
এরূপ সাফল্যের জন্যই ‘আমলকারীদের আমল করা উচিত।
এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
لمثل هذا فليعمل العاملون
এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা,
আপ্যায়নের জন্য এগুলো উত্তম না যাক্কূম* বৃক্ষ? * অতি তিক্ত স্বাদযুক্ত জাহান্নামের এক গাছ।
এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
أذلك خير نزلا أم شجرة الزقوم
আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেয় না যাক্কুম বৃক্ষ?
নিশ্চয় আমি তাকে যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা।
আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
إنا جعلناها فتنة للظالمين
জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষাস্বরূপ,
নিশ্চয় এ গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়।
এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
إنها شجرة تخرج في أصل الجحيم
এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হইতে,
এর ফল যেন শয়তানের মাথা;
এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
طلعها كأنه رءوس الشياطين
ইহার মোচা যেন শয়তানের মাথা
নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।
কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
فإنهم لآكلون منها فمالئون منها البطون
অবশ্যই উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা।
তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
ثم إن لهم عليها لشوبا من حميم
তদুপরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ।
তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে।
অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
ثم إن مرجعهم لإلى الجحيم
আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই অগ্নির দিকে।
নিশ্চয় এরা নিজদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;
তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
إنهم ألفوا آباءهم ضالين
উহারা উহাদের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপথগামী।
ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছে।
অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
فهم على آثارهم يهرعون
এবং তাহাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল।
আর নিশ্চয় এদের পূর্বে প্রাথমিক যুগের মানুষের বেশীরভাগই পথভ্রষ্ট হয়েছিল।
তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
ولقد ضل قبلهم أكثر الأولين
উহাদের পূর্বেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হইয়াছিল,
আর অবশ্যই তাদের কাছে আমি সতর্ককারীদেরকে পাঠিয়েছিলাম;
আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
ولقد أرسلنا فيهم منذرين
এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম।
সুতরাং দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কী হয়েছিল!
অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
فانظر كيف كان عاقبة المنذرين
সুতরাং লক্ষ্য কর যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল, তাহাদের পরিণাম কী হইয়াছিল!
অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া।
তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
إلا عباد الله المخلصين
তবে র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
আর নিশ্চয় নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!
আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
ولقد نادانا نوح فلنعم المجيبون
নূহ্ আমাকে আহ্বান করিয়াছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী।
আর তাকে ও তার পরিজনকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম।
আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
ونجيناه وأهله من الكرب العظيم
তাহাকে এবং তাহার পরিবারবর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে।
আর তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,
এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
وجعلنا ذريته هم الباقين
তাহার বংশধরদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশপরম্পরায়,
আর পরবর্তীদের মধ্যে তার জন্য (সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
وتركنا عليه في الآخرين
আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
শান্তি বর্ষিত হোক নূহের উপর সকল সৃষ্টির মধ্যে।
বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
سلام على نوح في العالمين
সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হউক!
নিশ্চয় এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
إنا كذلك نجزي المحسنين
এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি,
নিশ্চয় সে আমার বান্দাদের একজন।
সে ছিল আমার বান্দাদের অন্যতম।
إنه من عبادنا المؤمنين
সে ছিল আমার বান্দাদের অন্যতম।
তারপর আমি অন্যদের ডুবিয়ে দিয়েছিলাম।
অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
ثم أغرقنا الآخرين
অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম।
আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।
আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
۞ وإن من شيعته لإبراهيم
আর ইব্রাহীম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত।
যখন সে বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।
যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
إذ جاء ربه بقلب سليم
স্মরণ কর, সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধচিত্তে;
যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল, ‘তোমরা কিসের ইবাদত কর’?
যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
إذ قال لأبيه وقومه ماذا تعبدون
যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল, ‘তোমরা কিসের পূজা করিতেছ?
‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে চাও’?
তোমরা কি ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
أئفكا آلهة دون الله تريدون
‘তােমরা কি র পরিবর্তে অলীক ইলাহ্গুলিকে চাও ?
‘তাহলে সকল সৃষ্টির রব সম্পর্কে তোমাদের ধারণা কী’?
বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
فما ظنكم برب العالمين
‘জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কী?’
অতঃপর সে তারকারাজির মধ্যে একবার দৃষ্টি দিল।
অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
فنظر نظرة في النجوم
অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকাইল
তারপর বলল, ‘আমি তো অসুস্থ’।
এবং বললঃ আমি পীড়িত।
فقال إني سقيم
এবং বলিল, ‘আমি অসুস্থ।’
অতঃপর তারা পৃষ্ঠপ্রদর্শন করে তার কাছ থেকে চলে গেল।
অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
فتولوا عنه مدبرين
অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল।
তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল, ‘তোমরা কি খাবে না?’
অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
فراغ إلى آلهتهم فقال ألا تأكلون
পরে সে সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল, ‘তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন?’
‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না’?
তোমাদের কি হল যে, কথা বলছ না?
ما لكم لا تنطقون
‘তোমাদের কী হইয়াছে যে, তোমরা কথা বল না?’
অতঃপর সে তাদের উপর সজোরে আঘাত হানল।
অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
فراغ عليهم ضربا باليمين
অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল।
তখন লোকেরা তার দিকে ছুটে আসল।
তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত - সন্ত্রস্ত পদে।
فأقبلوا إليه يزفون
তখন ঐ লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল।
সে বলল, ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলো বানাও, তোমরা কি সেগুলোর উপাসনা কর’,
সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
قال أتعبدون ما تنحتون
সে বলিল, ‘তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ কর তোমরা কি তাহাদেরই পূজা কর?
‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কর তা সৃষ্টি করেছেন’?
অথচ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
والله خلقكم وما تعملون
‘প্রকৃতপক্ষে ই সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে এবং তোমরা যাহা তৈরি কর তাহাও।’
তারা বলল, ‘তার জন্য একটি স্থাপনা তৈরী কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর’।
তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم
উহারা বলিল, ‘ইহার জন্য এক ইমারত নির্মাণ কর, অতঃপর ইহাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর।’
আর তারা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে সম্পূর্ণ পরাভূত করে দিলাম।
তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
فأرادوا به كيدا فجعلناهم الأسفلين
উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করিয়াছিল; কিন্তু আমি উহাদেরকে অতিশয় হেয় করিয়া দিলাম।
আর সে বলল, ‘আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।
সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
وقال إني ذاهب إلى ربي سيهدين
সে বলিল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করিবেন;
‘হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন’।
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
رب هب لي من الصالحين
‘হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’
অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।
সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
فبشرناه بغلام حليم
অতঃপর আমি তাহাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম।
অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, ‘হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, অতএব দেখ তোমার কী অভিমত’; সে বলল, ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর
অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ۚ قال يا أبت افعل ما تؤمر ۖ ستجدني إن شاء الله من الصابرين
অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মত বয়সে উপনীত হইল তখন ইবরাহীম বলিল, ‘বৎস! আমি স্বপ্নের দেখি যে, তোমাকে আমি যবেহ্ করিতেছি, এখন তোমার অভিমত কি বল?’ সে বলিল, ‘হে আমার পিতা! আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন। র ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন।’
অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে* কাত করে শুইয়ে দিল * ইসমাঈলকে
যখন পিতা - পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
فلما أسلما وتله للجبين
যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহীম তাহার পুত্রকে কাত করিয়া শায়িত করিল,
তখন আমি তাকে আহবান করে বললাম, ‘হে ইবরাহীম,
তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
وناديناه أن يا إبراهيم
তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম, ‘হে ইব্রাহীম!
‘তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি’।
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
قد صدقت الرؤيا ۚ إنا كذلك نجزي المحسنين
‘তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে!’ - এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
‘নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা’।
নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
إن هذا لهو البلاء المبين
নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
আর আমি এক মহান যবেহের* বিনিময়ে তাকে মুক্ত করলাম। * তা ছিল একটি জান্নাতী দুম্বা।
আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
وفديناه بذبح عظيم
আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানীর বিনিময়ে।
আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি।
আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
وتركنا عليه في الآخرين
আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
ইবরাহীমের প্রতি সালাম।
ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
سلام على إبراهيم
ইব্রাহীমের উপর শান্তি বর্ষিত হউক!
এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
كذلك نجزي المحسنين
এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
নিশ্চয় সে আমার বান্দাদের অন্তর্ভুক্ত।
সে ছিল আমার বান্দাদের একজন।
إنه من عبادنا المؤمنين
নিশ্চয়ই সে ছিল আমার বান্দাদের অন্যতম;
আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হিসেবে,
আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
وبشرناه بإسحاق نبيا من الصالحين
আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইস্হাকের, সে ছিল এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম,
আর আমি তাকে ও ইসহাককে বরকত দান করেছিলাম, আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মশীল এবং কেউ নিজের প্রতি স্পষ্ট যালিম।
তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
وباركنا عليه وعلى إسحاق ۚ ومن ذريتهما محسن وظالم لنفسه مبين
আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইস্হাককেও; তাহাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।
আর আমি নিশ্চয় হারূন ও মূসার প্রতি অনুগ্রহ করেছিলাম,
আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
ولقد مننا على موسى وهارون
আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারূনের প্রতি,
আর আমি তাদেরকে ও তাদের কওমকে মহাসংকট থেকে নাজাত দিয়েছিলাম।
তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
ونجيناهما وقومهما من الكرب العظيم
এবং তাহাদেরকে এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে।
আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
ونصرناهم فكانوا هم الغالبين
আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী।
আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব দান করেছিলাম।
আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
وآتيناهما الكتاب المستبين
আমি উভয়কে দিয়াছিলাম বিশদ কিতাব।
আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
وهديناهما الصراط المستقيم
এবং তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে।
আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি।
আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
وتركنا عليهما في الآخرين
আমি তাহাদের উভয়কে পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
মূসা ও হারূনের প্রতি সালাম।
মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
سلام على موسى وهارون
মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হউক!
আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
إنا كذلك نجزي المحسنين
এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
নিশ্চয় তারা দু’জনই ছিল আমার বান্দাদের অন্তর্ভুক্ত।
তারা উভয়েই ছিল আমার বান্দাদের অন্যতম।
إنهما من عبادنا المؤمنين
তাহারা উভয়েই ছিল আমার বান্দাদের অন্তর্ভুক্ত।
আর ইলইয়াসও ছিল রাসূলদের একজন।
নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
وإن إلياس لمن المرسلين
ইল্ইয়াসও ছিল রাসূলদের একজন।
যখন সে তার কওমকে বলেছিল ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না’?
যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
إذ قال لقومه ألا تتقون
স্মরণ কর, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
তোমরা কি ‘বা’ল’ কে* ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা- * بعل একটি দেবতার নাম, যার উপাসনা তারা করত।
তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
أتدعون بعلا وتذرون أحسن الخالقين
‘তোমরা কি বা‘আলকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা -
আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব’?
যিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
الله ربكم ورب آبائكم الأولين
কে, যিনি প্রতিপালক তোমাদের - প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের ?’
কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (আযাবের জন্য) উপস্থিত করা হবে।
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
فكذبوه فإنهم لمحضرون
কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিল, কাজেই উহাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে।
আল্লাহর (আনুগত্যের জন্য) মনোনীত বান্দাগণ ছাড়া ।
কিন্তু তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
إلا عباد الله المخلصين
তবে র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি।
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
وتركنا عليه في الآخرين
আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
ইলইয়াসের প্রতি সালাম।
ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
سلام على إل ياسين
ইল্ইয়াসীনের উপর শান্তি বর্ষিত হউক।
নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
إنا كذلك نجزي المحسنين
এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
নিশ্চয় সে ছিল আমার বান্দাদের অন্তর্ভুক্ত।
সে ছিল আমার বান্দাদের অন্তর্ভূক্ত।
إنه من عبادنا المؤمنين
সে তো ছিল আমার বান্দাদের অন্যতম।
আর নিশ্চয় লূতও ছিল রাসূলদেরই একজন।
নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
وإن لوطا لمن المرسلين
লূতও ছিল রাসূলদের একজন।
যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে নাজাত দিয়েছিলাম-
যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
إذ نجيناه وأهله أجمعين
আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম -
পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া ।
কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
إلا عجوزا في الغابرين
এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
অতঃপর আমি অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।
অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
ثم دمرنا الآخرين
অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম।
আর তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) উপর দিয়ে অতিক্রম করে থাক সকালে-
তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
وإنكم لتمرون عليهم مصبحين
তোমরা তো উহাদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করিয়া থাক সকালে ও
ও রাতে। তবুও কি তোমরা বুঝবে না?
এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
وبالليل ۗ أفلا تعقلون
সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করিবে না?
আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।
আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
وإن يونس لمن المرسلين
ইউনুসও ছিল রাসূলদের একজন।
যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।
যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
إذ أبق إلى الفلك المشحون
স্মরণ কর, যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌযানে পৌঁছিল,
অতঃপর সে লটারীতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল।
অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
فساهم فكان من المدحضين
অতঃপর সে লটারীতে যোগদান করিল এবং পরাভূত হইল।
তারপর বড় মাছ তাকে গিলে ফেলল। আর সে (নিজেকে) ধিক্কার দিচ্ছিল।
অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
فالتقمه الحوت وهو مليم
পরে এক বৃহদাকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগিল।
আর সে যদি (আল্লাহর) তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,
যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
فلولا أنه كان من المسبحين
সে যদি র পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত,
তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার পেটেই থেকে যেত।
তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
للبث في بطنه إلى يوم يبعثون
তাহা হইলে তাহাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার উদরে।
অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।
অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ - বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
۞ فنبذناه بالعراء وهو سقيم
অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন।
আর আমি একটি ইয়াকতীন* গাছ তার উপর উদগত করলাম। * শসা, কাঁকড় ও লাউ জাতীয় গাছকে ইয়কতীন বলে। যা কান্ডের উপর দাঁড়াতে পারে না। তার জন্য মাচা তৈরী করতে হয়।
আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
وأنبتنا عليه شجرة من يقطين
পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম.
এবং তাকে আমি এক লক্ষ বা তার চেয়েও বেশী লোকের কাছে পাঠালাম।
এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
وأرسلناه إلى مائة ألف أو يزيدون
তাহাকে আমি এক লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম।
অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত উপভোগ করতে দিলাম।
তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
فآمنوا فمتعناهم إلى حين
এবং তাহারা ঈমান আনিয়াছিল; ফলে আমি তাহাদেরকে কিছুকালের জন্য জীবনোপভোগ করিতে দিলাম।
অতএব তাদেরকে জিজ্ঞাসা কর, ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান’?
এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র - সন্তান।
فاستفتهم ألربك البنات ولهم البنون
এখন উহাদেরকে জিজ্ঞাসা কর, ‘তোমার প্রতিপালকের জন্যই কি রহিয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান?’
অথবা আমি কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা তা প্রত্যক্ষ করছিল?
না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
أم خلقنا الملائكة إناثا وهم شاهدون
অথবা আমি কি ফিরিশ্তাদেরকে নারীরূপে সৃষ্টি করিয়াছিলাম, আর উহারা প্রত্যক্ষ করিতেছিল?
জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,
জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
ألا إنهم من إفكهم ليقولون
দেখ উহারা তো মনগড়া কথা বলে যে,
‘ সন্তান জন্ম দিয়েছেন’ আর তারা অবশ্যই মিথ্যাবাদী।
সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
ولد الله وإنهم لكاذبون
‘ সন্তান জন্ম দিয়াছেন!’ উহারা নিশ্চয়ই মিথ্যাবাদী।
তিনি কি পুত্রসন্তানদের উপর কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?
তিনি কি পুত্র - সন্তানের স্থলে কন্যা - সন্তান পছন্দ করেছেন?
أصطفى البنات على البنين
তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পসন্দ করিতেন?
তোমাদের কী হল? তোমরা কেমন ফয়সালা করছ!
তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
ما لكم كيف تحكمون
তোমাদের কী হইয়াছে, তোমরা কিরূপ বিচার কর?
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
তোমরা কি অনুধাবন কর না?
أفلا تذكرون
তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না?
নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?
না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
أم لكم سلطان مبين
তোমাদের কী সুস্পষ্ট দলীল - প্রমাণ আছে?
অতএব তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আস।
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
فأتوا بكتابكم إن كنتم صادقين
তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত কর।
আর তারা ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও উপস্থিত করা হবে।
তারা ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
وجعلوا بينه وبين الجنة نسبا ۚ ولقد علمت الجنة إنهم لمحضرون
উহারা ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে, অথচ জিনেরা জানে তাহাদেরকেও নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য।
সে সব থেকে অতিপবিত্র ও মহান, যা তারা আরোপ করে,
তারা যা বলে তা থেকে পবিত্র।
سبحان الله عما يصفون
উহারা যাহা বলে তাহা হইতে পবিত্র, মহান -
তবে আল্লাহর (আনুগত্যের জন্য) নির্বাচিত বান্দাগণ ছাড়া।
তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
إلا عباد الله المخلصين
র একনিষ্ঠ বান্দাগণ ব্যতিত,
নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের ইবাদাত কর তারা-
অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
فإنكم وما تعبدون
তোমরা এবং তোমরা যাহাদের ‘ইবাদত কর উহারা -
তোমরা আল্লাহর ব্যাপারে (মুমিনদের) কাউকে বিভ্রান্ত করতে পারবে না।
তাদের কাউকেই তোমরা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
ما أنتم عليه بفاتنين
তোমরা কাহাকেও সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না -
জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া।
শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
إلا من هو صال الجحيم
কেবল অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত।
আমাদের* প্রত্যেকের জন্যই একটা নির্ধারিতস্থান** রয়েছে। *এটা ফেরেশতাদের বক্তব্য।
আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
وما منا إلا له مقام معلوم
আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রহিয়াছে,
আর অবশ্যই আমরা সারিবদ্ধ ।
এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
وإنا لنحن الصافون
আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
আর আমরা অবশ্যই তাসবীহ পাঠকারী।
এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
وإنا لنحن المسبحون
‘এবং আমরা অবশ্যই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।’
আর তারা (মক্কাবাসীরা) বলত,
তারা তো বলতঃ
وإن كانوا ليقولون
উহারাই তো বলিয়া আসিয়াছে,
‘যদি আমাদের কাছে পূর্বর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,
যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
لو أن عندنا ذكرا من الأولين
‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোন কিতাব থাকিত,
তাহলে অবশ্যই আমরা আল্লাহর মনোনীত বান্দা হতাম’।
তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
لكنا عباد الله المخلصين
‘আমরা অবশ্যই র একনিষ্ঠ বান্দা হইতাম।’
অতঃপর তারা তা অস্বীকার করল অতএব শীঘ্রই তারা জানতে পারবে (এর পরিণাম)।
বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
فكفروا به ۖ فسوف يعلمون
কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে;
আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,
আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين
আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হইয়াছে যে,
‘অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে’।
অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
إنهم لهم المنصورون
অবশ্যই তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে,
আর নিশ্চয় আমার বাহিনীই বিজয়ী হবে।
আর আমার বাহিনীই হয় বিজয়ী।
وإن جندنا لهم الغالبون
এবং আমার বাহিনীই হইবে বিজয়ী।
অতএব কিছু কাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাক।
অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
فتول عنهم حتى حين
অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা কর।
আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারা দেখবে (এর পরিণাম) ।
এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
وأبصرهم فسوف يبصرون
তুমি উহাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে।
তারা কি আমার আযাব ত্বরান্বিত করতে চায়?
আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
أفبعذابنا يستعجلون
উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায়?
আর যখন তা তাদের আঙিনায় নেমে আসবে তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!
অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
فإذا نزل بساحتهم فساء صباح المنذرين
তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়া আসিবে তখন সতর্কীকৃতদের প্রভাত হইবে কত মন্দ!
আরো কিছু কাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাক।
আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
وتول عنهم حتى حين
অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা কর।
আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারা দেখবে (এর পরিণাম)।
এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
وأبصر فسوف يبصرون
তুমি উহাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে।
তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মানের মালিক।
পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
سبحان ربك رب العزة عما يصفون
উহারা যাহা আরোপ করে তাহা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী।
আর রাসূলদের প্রতি সালাম।
পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
وسلام على المرسلين
শান্তি বর্ষিত হউক রাসূলদের প্রতি!
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য।
সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।
والحمد لله رب العالمين
আর সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক রই প্রাপ্য।