Kitab

আল জুম্‌আঁ (শুক্রবার)

Chapter 62, 11 verses

  • বয়ান ফাউন্ডেশন
  • মুহিউদ্দীন খান
  • বাংলা উচ্চারণ
  • সমকালীন বাংলা
বয়ান ফাউন্ডেশন

আসমানসমূহে এবং যমীনে যা আছে সবই পবিত্রতা ঘোষণা করে আল্লাহর। যিনি বাদশাহ, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

রাজ্যাধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যা কিছু আছে নভোমন্ডলে ও যা কিছু আছে ভূমন্ডলে।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়ুসাব্বিহু লিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বিল্ মালিকিল্ ক্বদ্দূসিল্ 'আযীযিল্ হাকীম্।

সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আকাশসমূহে এবং পৃথিবীতে যা আছে, সবকিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে—যিনি সর্বময় অধিপতি, পবিত্র, মহাশক্তিশালী, মহাপ্রজ্ঞাবান।

বয়ান ফাউন্ডেশন

তিনিই উম্মীদের* মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তেলাওয়াত করে তাঁর আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমাত। যদিও ইতঃপূর্বে তারা স্পষ্ট গোমরাহীতে ছিল। *উম্মী দ্বারা আরবের লোকদেরকে বুঝানো হয়েছে।

মুহিউদ্দীন খান

তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।

বাংলা উচ্চারণ

হুওয়াল্লাযী বা'আছা ফিল্ উম্মিয়্যীনা রসূলাম্ মিন্হুম্ ইয়াত্লূ 'আলাইহিম্ আ-ইয়া-তিহী অ ইয়ুযাক্কীহিম্ অইয়ু'আল্লিমুহুমুল্ কিতা-বা অল্হিক্মাতা অইন্ কা-নূ মিন্ ক্বব্লু লাফী দ্বোয়ালা-লিম্ মুবীনি।

সমকালীন বাংলা

তিনিই যিনি তাদের নিরক্ষরদের মধ্যে থেকে তাদেরই একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন। যদিও এর আগে তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল।

বয়ান ফাউন্ডেশন

এবং তাদের মধ্য হতে অন্যান্যদের জন্যও, (এ রাসূলকেই পাঠানো হয়েছে) যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। আর তিনিই মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

এই রসূল প্রেরিত হয়েছেন অন্য আরও লোকদের জন্যে, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

অ আ-খরীনা মিনুহুম্ লাম্মা-ইয়াল্হাকু বিহিম্ অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।

সমকালীন বাংলা

এবং তাদের মধ্য থেকে অন্যদের জন্যও, যারা এখনো তাদের সঙ্গে যোগ দেয়নি। আর তিনি মহাশক্তিশালী, মহাপ্রজ্ঞাবান।

বয়ান ফাউন্ডেশন

এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আর মহা অনুগ্রহের অধিকারী।

মুহিউদ্দীন খান

এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। মহাকৃপাশীল।

বাংলা উচ্চারণ

যা-লিকা ফাদ্ব্লুল্লা-হি ইয়ু”তীহি মাইঁ ইয়াশা-য়্ অল্লা-হু যুল্ ফাদ্ব্লিল্ 'আজীম্।

সমকালীন বাংলা

এটি আল্লাহর অনুগ্রহ; তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর মহাঅনুগ্রহের অধিকারী।

বয়ান ফাউন্ডেশন

যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল তারপর তারা তা বহন করেনি, তারা গাধার মত! যে বহু কিতাবের বোঝা বহন করে। সে সম্প্রদায়ের উপমা কতইনা নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আর যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।

মুহিউদ্দীন খান

যাদেরকে তওরাত দেয়া হয়েছিল, অতঃপর তারা তার অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা, যে পুস্তক বহন করে, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে, তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট। জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না।

বাংলা উচ্চারণ

মাছালুল্লাযীনা হুম্মিলুত্তাওর-তা ছুম্মা লাম্ ইয়াহ্মিলূহা-কামাছালিল্ হিমা-রি ইয়াহ্মিলু আস্ফা-র বিসা মাছালুল্ ক্বওমিল্লাযীনা কায্যাবূ বিআ-ইয়া-তিল্ লা-হ্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাজ্ জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

যাদের তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপর তারা তা বহন করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধার মতো, যে বই বহন করে। কতই না নিকৃষ্ট সেই জাতির দৃষ্টান্ত, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে। আর যালিম জাতিকে পথনির্দেশ করেন না।

বয়ান ফাউন্ডেশন

বল, হে ইয়াহুদীরা, যদি তোমরা মনে কর যে, (অন্য) মানুষেরা নয়, কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হও।

মুহিউদ্দীন খান

বলুন হে ইহুদীগণ, যদি তোমরা দাবী কর যে, তোমরাই আল্লাহর বন্ধু - অন্য কোন মানব নয়, তবে তোমরা মৃত্যু কামনা কর যদি তোমরা সত্যবাদী হও।

বাংলা উচ্চারণ

কুল্ ইয়া য় আইয়ুহাল্ লাযীনা হা-দূ য় ইন্ যা'আম্তুম্ আন্নাকুম্ আওলিয়া-য়ু লিল্লা-হি মিন্ দূনিন্ না-সি ফাতামান্নাওয়ুল্ মাওতা ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।

সমকালীন বাংলা

বলো, “হে যারা ইহুদী হয়েছো, যদি তোমরা দাবি করো যে অন্য মানুষদের বাদ দিয়ে শুধু তোমরাই আল্লাহর বন্ধু, তবে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে মৃত্যুকামনা করো।”

বয়ান ফাউন্ডেশন

আর তারা, তাদের হাত যা আগে পাঠিয়েছে সে কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আর যালিমদের সম্পর্কে সম্যক অবহিত।

মুহিউদ্দীন খান

তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনও মৃত্যু কামনা করবে না। জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছেন।

বাংলা উচ্চারণ

অলা ইয়াতামান্নাওনাহূ য় আবাদাম্ বিমা-ক্বদ্দামাত্ আইদীহিম্ অল্লা-হু 'আলীমুম্ বিজ্জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

কিন্তু তারা কখনোই তা কামনা করবে না; তাদের হাত আগে যা পাঠিয়েছে, তার কারণে। আর যালিমদের সম্পর্কে সর্বজ্ঞ।

বয়ান ফাউন্ডেশন

বল যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে ও দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে। তারপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে।

মুহিউদ্দীন খান

বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা , দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নাল্ মাওতাল্লাযী তার্ফিরূনা মিন্হু ফাইন্নাহূ মুলা-ক্বীকুম্ ছুম্মা তুরদ্দূনা ইলা-'আ-লিমিল্-গইবি অশশাহা-দাতি ফাইয়ুনাব্বিয়ুকুম্ বিমা-কুন্তুম্ তা'মালূন্।

সমকালীন বাংলা

বলো, “যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, নিশ্চয়ই তা তোমাদের সম্মুখীন হবে। তারপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ও দৃশ্যমানের জ্ঞানীর কাছে; তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন, যা তোমরা করতে।”

বয়ান ফাউন্ডেশন

হে মুমিনগণ, যখন জুমু‘আর দিনে সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।

মুহিউদ্দীন খান

মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহাল্লাযীনা আ-মানূ য় ইযা-নূদিয়া লিছছলা-তি মিঁই ইয়াওমিল্ জুমু'আতি ফাস্'আও ইলা- যিক্রিল্লা-হি অযারুল্ বাই'আ যা-লিকুম্ খইরুল্লাকুম্ ইন্ কুন্তুম্ তা'লামূন্।

সমকালীন বাংলা

হে যারা ঈমান এনেছো, শুক্রবার দিনে সালাতের জন্য আহ্বান করা হলে, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।

বয়ান ফাউন্ডেশন

অতঃপর যখন সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার।

মুহিউদ্দীন খান

অতঃপর সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা হও।

বাংলা উচ্চারণ

ফাইযা- কুদ্বিয়াতিছ্ ছলা-তু ফান্তাশিরূ ফিল্ র্আদ্বি অবতাগূ মিন্ ফাদ্ব্লিল্লা-হি অয্কুরুল্ লা-হা কাছীরল্ লা'আল্লাকুম্ তুফ্লিহূন্।

সমকালীন বাংলা

অতঃপর সম্পন্ন হলে, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হও।

বয়ান ফাউন্ডেশন

আর তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায়, আর তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে যায়। বল, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া- কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উত্তম। আর সর্বোত্তম রিযকদাতা।

মুহিউদ্দীন খান

তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুনঃ আল্লাহর কাছে যা আছে, তা ক্রীড়াকৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। সর্বোত্তম রিযিকদাতা।

বাংলা উচ্চারণ

অইযা রয়াও তিজ্বা- রতান্ আও লাহওয়া নিন্ ফাদ্ব্দ্ব য় ইলাইহা-অতারকূকা ক্ব-য়িমা- কুল মা- 'ইন্দাল্লা-হি খইরুম্ মিনাল্লাহ্ওয়ি অমিনাত্তিজ্বা-রহ্ অল্লা-হু খইর্রু র-যিক্বীন্।

সমকালীন বাংলা

আর যখন তারা কোনো ব্যবসা অথবা কোনো বিনোদন দেখে, তখন তারা সেদিকে ছুটে যায় এবং তোমাকে দাঁড়িয়ে রেখে যায়। বলো, “আল্লাহর কাছে যা আছে, তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। আর আল্লাহই সর্বোত্তম জীবিকাদাতা।”

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme