আল নাস (মানবজাতি)
Chapter 114, 6 verses
-
বয়ান ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
-
ইসলামিক ফাউন্ডেশন
বয়ান ফাউন্ডেশন
বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,
মুহিউদ্দীন খান
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের,
বয়ান ফাউন্ডেশন
মানুষের অধিপতি,
মুহিউদ্দীন খান
মানুষের অধিপতির,
ইসলামিক ফাউন্ডেশন
‘মানুষের অধিপতির,
বয়ান ফাউন্ডেশন
মানুষের -এর কাছে,
মুহিউদ্দীন খান
মানুষের মা’বুদের
ইসলামিক ফাউন্ডেশন
‘মানুষের ইলাহের নিকট
বয়ান ফাউন্ডেশন
কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে।
মুহিউদ্দীন খান
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
ইসলামিক ফাউন্ডেশন
আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হইতে’
বয়ান ফাউন্ডেশন
যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়।
মুহিউদ্দীন খান
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
ইসলামিক ফাউন্ডেশন
‘যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
বয়ান ফাউন্ডেশন
জিন ও মানুষ থেকে।
মুহিউদ্দীন খান
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
ইসলামিক ফাউন্ডেশন
‘জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে।’