আল নাবাহ (মহাসংবাদ) , choose another chapter
আল নাবাহ (মহাসংবাদ)
Chapter 78, 40 verses
বয়ান ফাউন্ডেশন
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
ইসলামিক ফাউন্ডেশন
Word by word
Add book
List
Grid
বয়ান ফাউন্ডেশন
১ কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?
মুহিউদ্দীন খান
১ তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তারা কী সম্পর্কে একে অপরকে জিজ্ঞেস করছে?
ইসলামিক ফাউন্ডেশন
১ উহারা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে?
Word by word
١ عَمَّ يَتَسَآءَلُونَ
বয়ান ফাউন্ডেশন
২ মহাসংবাদটি সম্পর্কে,
মুহিউদ্দীন খান
২ মহা সংবাদ সম্পর্কে,
সমকালীন বাংলা
২ মহাসংবাদ সম্পর্কে,
ইসলামিক ফাউন্ডেশন
২ সেই মহাসংবাদ বিষয়ে,
Word by word
٢ عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
বয়ান ফাউন্ডেশন
৩ যে বিষয়ে তারা মতভেদ করছে।
মুহিউদ্দীন খান
৩ যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
সমকালীন বাংলা
৩ যে বিষয়ে তারা মতভেদ করছে।
ইসলামিক ফাউন্ডেশন
৩ যেই বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে।
Word by word
٣ ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
বয়ান ফাউন্ডেশন
৪ কখনো না, অচিরেই তারা জানতে পারবে।
মুহিউদ্দীন খান
৪ না, সত্ত্বরই তারা জানতে পারবে,
সমকালীন বাংলা
৪ কখনোই নয়! তারা শীঘ্রই জানতে পারবে,
ইসলামিক ফাউন্ডেশন
৪ কখনও না, উহাদের ধারণা অবাস্তব, উহারা শীঘ্র জানিতে পারিবে;
Word by word
٤ كَلَّا سَيَعْلَمُونَ
বয়ান ফাউন্ডেশন
৫ তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
মুহিউদ্দীন খান
৫ অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।
সমকালীন বাংলা
৫ অতঃপর কখনোই নয়! তারা শীঘ্রই জানতে পারবে।
ইসলামিক ফাউন্ডেশন
৫ আবার বলি কখনও না, উহারা অচিরেই জানিবে।
Word by word
٥ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
বয়ান ফাউন্ডেশন
৬ আমি কি বানাইনি যমীনকে শয্যা?
মুহিউদ্দীন খান
৬ আমি কি করিনি ভূমিকে বিছানা
সমকালীন বাংলা
৬ আমি কি করি নাই ভূমিকে শয্যা
ইসলামিক ফাউন্ডেশন
৬ আমি কি করি নাই ভূমিকে শয্যা
Word by word
٦ أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًا
বয়ান ফাউন্ডেশন
৭ আর পর্বতসমূহকে পেরেক?
মুহিউদ্দীন খান
৭ এবং পর্বতমালাকে পেরেক?
সমকালীন বাংলা
৭ আমরা কি পৃথিবীকে বিছানা বানাইনি?
ইসলামিক ফাউন্ডেশন
৭ ও পর্বতসমূহকে কীলক?
Word by word
٧ وَٱلْجِبَالَ أَوْتَادًا
বয়ান ফাউন্ডেশন
৮ আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
মুহিউদ্দীন খান
৮ আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,
সমকালীন বাংলা
৮ এবং আমরা তোমাদের যুগলরূপে সৃষ্টি করেছি,
ইসলামিক ফাউন্ডেশন
৮ আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,
Word by word
٨ وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًا
বয়ান ফাউন্ডেশন
৯ আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম।
মুহিউদ্দীন খান
৯ তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,
সমকালীন বাংলা
৯ এবং তোমাদের নিদ্রাকে বিশ্রাম করেছি,
ইসলামিক ফাউন্ডেশন
৯ তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম,
Word by word
٩ وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
বয়ান ফাউন্ডেশন
১০ আর আমি রাতকে করেছি আবরণ।
মুহিউদ্দীন খান
১০ রাত্রিকে করেছি আবরণ।
সমকালীন বাংলা
১০ করিয়াছি রাত্রিকে আবরণ,
ইসলামিক ফাউন্ডেশন
১০ করিয়াছি রাত্রিকে আবরণ,
Word by word
١٠ وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
বয়ান ফাউন্ডেশন
১১ আর আমি দিনকে করেছি জীবিকার্জনের সময়।
মুহিউদ্দীন খান
১১ দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,
সমকালীন বাংলা
১১ এবং দিনকে জীবিকার সময় করেছি,
ইসলামিক ফাউন্ডেশন
১১ এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময়,
Word by word
١١ وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
বয়ান ফাউন্ডেশন
১২ আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
মুহিউদ্দীন খান
১২ নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত - আকাশ।
সমকালীন বাংলা
১২ এবং তোমাদের ওপর সাতটি সুদৃঢ় স্তর নির্মাণ করেছি,
ইসলামিক ফাউন্ডেশন
১২ আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ
Word by word
١٢ وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
বয়ান ফাউন্ডেশন
১৩ আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ।
মুহিউদ্দীন খান
১৩ এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
সমকালীন বাংলা
১৩ এবং একটি দীপ্তিমান প্রদীপ স্থাপন করেছি,
ইসলামিক ফাউন্ডেশন
১৩ এবং সৃষ্টি করিয়াছি প্রোজ্জ্বল দীপ।
Word by word
١٣ وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
বয়ান ফাউন্ডেশন
১৪ আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি।
মুহিউদ্দীন খান
১৪ আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,
সমকালীন বাংলা
১৪ এবং মেঘমালা থেকে প্রবাহমান পানি বর্ষণ করেছি,
ইসলামিক ফাউন্ডেশন
১৪ এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বারি,
Word by word
١٤ وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
বয়ান ফাউন্ডেশন
১৫ যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি।
মুহিউদ্দীন খান
১৫ যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
সমকালীন বাংলা
১৫ যাতে আমরা তার দ্বারা শস্য ও উদ্ভিদ উৎপন্ন করি,
ইসলামিক ফাউন্ডেশন
১৫ যাহাতে তদ্দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ,
Word by word
١٥ لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
বয়ান ফাউন্ডেশন
১৬ আর ঘন উদ্যানসমূহ।
মুহিউদ্দীন খান
১৬ ও পাতাঘন উদ্যান।
সমকালীন বাংলা
১৬ এবং ঘন উদ্যানসমূহ।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
Word by word
١٦ وَجَنَّٰتٍ أَلْفَافًا
বয়ান ফাউন্ডেশন
১৭ নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে।
মুহিউদ্দীন খান
১৭ নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
সমকালীন বাংলা
১৭ নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত রয়েছে,
ইসলামিক ফাউন্ডেশন
১৭ নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস;
Word by word
١٧ إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًا
বয়ান ফাউন্ডেশন
১৮ সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে।
মুহিউদ্দীন খান
১৮ যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
সমকালীন বাংলা
১৮ যেদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে আসবে,
ইসলামিক ফাউন্ডেশন
১৮ সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে,
Word by word
١٨ يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
বয়ান ফাউন্ডেশন
১৯ আর আসমান খুলে দেয়া হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট।
মুহিউদ্দীন খান
১৯ আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
সমকালীন বাংলা
১৯ এবং আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হয়ে যাবে দরজাসমূহ,
ইসলামিক ফাউন্ডেশন
১৯ আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বারবিশিষ্ট।
Word by word
١٩ وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا
বয়ান ফাউন্ডেশন
২০ আর পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে।
মুহিউদ্দীন খান
২০ এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
সমকালীন বাংলা
২০ এবং পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে।
ইসলামিক ফাউন্ডেশন
২০ এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা,
Word by word
٢٠ وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
বয়ান ফাউন্ডেশন
২১ নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।
মুহিউদ্দীন খান
২১ নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
সমকালীন বাংলা
২১ নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে,
ইসলামিক ফাউন্ডেশন
২১ নিশ্চয় জাহান্নাম ওঁৎ পাতিয়া রহিয়াছে ;
Word by word
٢١ إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
বয়ান ফাউন্ডেশন
২২ সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।
মুহিউদ্দীন খান
২২ সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
সমকালীন বাংলা
২২ সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
ইসলামিক ফাউন্ডেশন
২২ সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
Word by word
٢٢ لِّلطَّٰغِينَ مَـَٔابًا
বয়ান ফাউন্ডেশন
২৩ সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।
মুহিউদ্দীন খান
২৩ তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
সমকালীন বাংলা
২৩ তারা সেখানে যুগের পর যুগ অবস্থান করবে,
ইসলামিক ফাউন্ডেশন
২৩ সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে,
Word by word
٢٣ لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا
বয়ান ফাউন্ডেশন
২৪ সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়।
মুহিউদ্দীন খান
২৪ তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
সমকালীন বাংলা
২৪ তারা সেখানে কোনো শীতলতা কিংবা পানীয় আস্বাদন করবে না,
ইসলামিক ফাউন্ডেশন
২৪ সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোন পানীয় -
Word by word
٢٤ لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
বয়ান ফাউন্ডেশন
২৫ ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া।
মুহিউদ্দীন খান
২৫ কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
সমকালীন বাংলা
২৫ তবে ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া,
ইসলামিক ফাউন্ডেশন
২৫ ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;
Word by word
٢٥ إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
বয়ান ফাউন্ডেশন
২৬ উপযুক্ত প্রতিফলস্বরূপ।
মুহিউদ্দীন খান
২৬ পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
সমকালীন বাংলা
২৬ পূর্ণ প্রতিফলস্বরূপ,
ইসলামিক ফাউন্ডেশন
২৬ ইহাই উপযুক্ত প্রতিফল।
Word by word
٢٦ جَزَآءً وِفَاقًا
বয়ান ফাউন্ডেশন
২৭ নিশ্চয় তারা হিসাবের আশা করত না।
মুহিউদ্দীন খান
২৭ নিশ্চয় তারা হিসাব - নিকাশ আশা করত না।
সমকালীন বাংলা
২৭ নিশ্চয়ই তারা হিসাবের আশা করত না,
ইসলামিক ফাউন্ডেশন
২৭ উহারা কখনও হিসাবের আশংকা করিত না,
Word by word
٢٧ إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا
বয়ান ফাউন্ডেশন
২৮ আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।
মুহিউদ্দীন খান
২৮ এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
সমকালীন বাংলা
২৮ এবং তারা আমাদের নিদর্শনসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল।
Word by word
٢٨ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًا
বয়ান ফাউন্ডেশন
২৯ আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি।
মুহিউদ্দীন খান
২৯ আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
সমকালীন বাংলা
২৯ আর আমরা সবকিছু লিপিবদ্ধ করেছি নথিতে।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে।
Word by word
٢٩ وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًا
বয়ান ফাউন্ডেশন
৩০ সুতরাং তোমরা স্বাদ গ্রহণ কর। আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব।
মুহিউদ্দীন খান
৩০ অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
সমকালীন বাংলা
৩০ অতএব আস্বাদন করো; আমরা তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করিব।
Word by word
٣٠ فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
বয়ান ফাউন্ডেশন
৩১ নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা।
মুহিউদ্দীন খান
৩১ পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
সমকালীন বাংলা
৩১ নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য,
ইসলামিক ফাউন্ডেশন
৩১ মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য,
Word by word
٣١ إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
বয়ান ফাউন্ডেশন
৩২ উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।
মুহিউদ্দীন খান
৩২ উদ্যান, আঙ্গুর,
সমকালীন বাংলা
৩২ উদ্যানসমূহ ও আঙুরলতা,
ইসলামিক ফাউন্ডেশন
৩২ উদ্যান, দ্রাক্ষা,
Word by word
٣٢ حَدَآئِقَ وَأَعْنَٰبًا
বয়ান ফাউন্ডেশন
৩৩ আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী।
মুহিউদ্দীন খান
৩৩ সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
সমকালীন বাংলা
৩৩ এবং সমবয়সী পূর্ণযৌবনা,
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী
Word by word
٣٣ وَكَوَاعِبَ أَتْرَابًا
বয়ান ফাউন্ডেশন
৩৪ আর পরিপূর্ণ পানপাত্র।
মুহিউদ্দীন খান
৩৪ এবং পূর্ণ পানপাত্র।
সমকালীন বাংলা
৩৪ এবং পূর্ণ পেয়ালা।
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ এবং পূর্ণ পানপাত্র।
Word by word
٣٤ وَكَأْسًا دِهَاقًا
বয়ান ফাউন্ডেশন
৩৫ তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।
মুহিউদ্দীন খান
৩৫ তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
সমকালীন বাংলা
৩৫ সেখানে তারা শুনবে না কোনো অসার কথা, না কোনো মিথ্যা,
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য;
Word by word
٣٥ لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا
বয়ান ফাউন্ডেশন
৩৬ তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।
মুহিউদ্দীন খান
৩৬ এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
সমকালীন বাংলা
৩৬ এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে যথাযথ প্রতিদান,
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের,
Word by word
٣٦ جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا
বয়ান ফাউন্ডেশন
৩৭ যিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না।
মুহিউদ্দীন খান
৩৭ যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।
সমকালীন বাংলা
৩৭ আকাশমণ্ডলী, পৃথিবী ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার ক্ষমতা রাখবে না।
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্তকিছুর, যিনি দয়াময়; তাঁহার নিকট আবেদন - নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না।
Word by word
٣٧ رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
বয়ান ফাউন্ডেশন
৩৮ সেদিন রূহ* ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে। *হযরত জিবরীল (আঃ)।
মুহিউদ্দীন খান
৩৮ যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
সমকালীন বাংলা
৩৮ যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; কেউ কথা বলবে না, তবে সে ছাড়া যাকে পরম করুণাময় অনুমতি দেবেন এবং সে সঠিক কথা বলবে।
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ সেই দিন রূহ্ ও ফিরিশ্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে ; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।
Word by word
٣٨ يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّا لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا
বয়ান ফাউন্ডেশন
৩৯ ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।
মুহিউদ্দীন খান
৩৯ এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।
সমকালীন বাংলা
৩৯ সেই দিনই সত্য দিবস; অতএব যে ইচ্ছা করে, সে তার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করুক।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ এই দিবস সুনিশ্চিত ; অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক।
Word by word
٣٩ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
বয়ান ফাউন্ডেশন
৪০ নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে ‘হায়, আমি যদি মাটি হতাম’!
মুহিউদ্দীন খান
৪০ আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস - আমি যদি মাটি হয়ে যেতাম।
সমকালীন বাংলা
৪০ নিশ্চয়ই আমরা তোমাদের নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করেছি, যেদিন মানুষ দেখবে তার দুই হাত কী আগে পাঠিয়েছে, এবং কাফির বলবে, “হায়! আমি যদি মাটি হতাম!”
ইসলামিক ফাউন্ডেশন
৪০ আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম ; সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, ‘হায়, আমি যদি মাটি হইতাম !’
Word by word
٤٠ إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report