কোরাইশ (কোরাইশ নামের গোত্র বা বংশ)
Chapter 106, 4 verses
-
বয়ান ফাউন্ডেশন
-
জহুরুল হক
-
সমকালীন বাংলা
বয়ান ফাউন্ডেশন
যেহেতু কুরাইশ অভ্যস্ত,
জহুরুল হক
কুরাইশদের নিরাপত্তার জন্য, - -
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; কুরাইশদের অভ্যাসের জন্য,
বয়ান ফাউন্ডেশন
শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়।
জহুরুল হক
শীতকালীন ও গ্রীকালীন বিদেশযাত্রায় তাদের নিরাপত্তার জন্য।
সমকালীন বাংলা
শীত ও গ্রীষ্মে তাদেরভ্রমণের অভ্যাসের জন্য,
বয়ান ফাউন্ডেশন
অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে,
জহুরুল হক
অতএব তারা এই গৃহের প্রভুর উপাসনা করুক;
সমকালীন বাংলা
অতএব তারা যেন এই ঘরের প্রতিপালকের ইবাদত করে,
বয়ান ফাউন্ডেশন
যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
জহুরুল হক
যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন, আর ভয় - ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন।
সমকালীন বাংলা
যিনি তাদের ক্ষুধা থেকে আহার দিয়েছেন এবং তাদের ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন।