কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তোমার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ পৌঁছেছে?
Note
আচ্ছন্নকারী (ঘটনা)-র সংবাদ
بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية
Chapter 88, 26 verses
কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তোমার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ পৌঁছেছে?
আচ্ছন্নকারী (ঘটনা)-র সংবাদ
بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية
সেদিন অনেক চেহারা হবে অবনত।
সেদিন কিছু চেহারা অবনত থাকবে,
وجوه يومئذ خاشعة
কর্মক্লান্ত, পরিশ্রান্ত।
শ্রমে নিয়োজিত, ক্লান্ত,
عاملة ناصبة
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে,
تصلى نارا حامية
তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।
তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পান করানো হবে,
تسقى من عين آنية
তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।
তাদের জন্য খাদ্য থাকবে না; কেবল কাঁটাযুক্ত শুকনো গাছপালা,
ليس لهم طعام إلا من ضريع
তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।
যা পুষ্টি দেয় না এবং ক্ষুধা নিবারণ করে না;
لا يسمن ولا يغني من جوع
সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।
সেদিন কিছু চেহারা প্রফুল্ল থাকবে,
وجوه يومئذ ناعمة
তাদের প্রচেষ্টায় পরিতৃপ্ত,
তাদের কর্ম-প্রচেষ্টায় পরিতৃপ্ত,
لسعيها راضية
সুউচ্চ জান্নাতে।
উঁচু বেহেশতে থাকবে,
في جنة عالية
সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য।
সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনবে না,
لا تسمع فيها لاغية
সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,
সেখানে প্রবাহিত ঝর্ণা রয়েছে,
فيها عين جارية
সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।
সেখানে মর্যাদাসম্পন্ন আসনসমূহ রয়েছে,
فيها سرر مرفوعة
আর প্রস্তুত পানপাত্রসমূহ।
এবং সাজানো পেয়ালা,
وأكواب موضوعة
আর সারি সারি বালিশসমূহ।
এবং সারিবদ্ধ বালিশ,
ونمارق مصفوفة
আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।
এবং বিছানো কার্পেট।
وزرابي مبثوثة
তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?
তারা কি উটের দিকে তাকায় না—কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?
أفلا ينظرون إلى الإبل كيف خلقت
আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?
এবং আকাশের দিকে—কীভাবে তা উত্তোলিত হয়েছে?
وإلى السماء كيف رفعت
আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?
এবং পাহাড়ের দিকে—কীভাবে তা স্থাপন করা হয়েছে?
وإلى الجبال كيف نصبت
আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?
এবং পৃথিবীর দিকে—কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?
وإلى الأرض كيف سطحت
অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।
অতএব তুমি উপদেশ দাও; তুমি তো কেবল একজন উপদেশদাতা,
فذكر إنما أنت مذكر
তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।
তুমি তাদের ওপর কর্তৃত্বকারী নও;
لست عليهم بمصيطر
তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং করে,
তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং অবিশ্বাস করে,
কুফরী করে বা কাফের হয়
إلا من تولى وكفر
ফলে তাকে কঠোর আযাব দেবেন।
তাকে কঠোর শাস্তি দেবেন,
فيعذبه الله العذاب الأكبر
নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।
নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমাদের কাছেই,
إن إلينا إيابهم
তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।
অতঃপরনিশ্চয়তাদের হিসাব নেওয়া আমাদের দায়িত্ব।
ثم إن علينا حسابهم