আল মুরসালাত (প্রেরিত) , choose another chapter
আল মুরসালাত (প্রেরিত)
Chapter 77, 50 verses
বয়ান ফাউন্ডেশন
সমকালীন বাংলা
Hilali & Muhsin Khan
Add book
List
Grid
বয়ান ফাউন্ডেশন
১ কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ কল্যাণস্বরূপ প্রেরিতদের,
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. By the winds (or angels or the Messengers of Allah) sent forth one after another.
বয়ান ফাউন্ডেশন
২ আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।
সমকালীন বাংলা
২ অতঃপর প্রবলভাবে প্রবাহমানদের,
Hilali & Muhsin Khan
2 And by the winds that blow violently.
বয়ান ফাউন্ডেশন
৩ কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,
সমকালীন বাংলা
৩ এবং ব্যাপকভাবে বিস্তারকারীদের,
Hilali & Muhsin Khan
3 And by the winds that scatter clouds and rain.
বয়ান ফাউন্ডেশন
৪ আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)।
সমকালীন বাংলা
৪ অতঃপর সুস্পষ্টভাবে পৃথককারীদের,
Hilali & Muhsin Khan
4 And by the Verses (of the Qur'an) that separate the right from the wrong.
বয়ান ফাউন্ডেশন
৫ অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),
সমকালীন বাংলা
৫ এবং স্মরণীয় বাণী পৌঁছে দেয় যারা,
Hilali & Muhsin Khan
5 And by the angels that bring the revelations to the Messengers,
বয়ান ফাউন্ডেশন
৬ অজুহাত দূরকারী ও সতর্ককারী।
সমকালীন বাংলা
৬ অজুহাত দূরীকরণ অথবা সতর্কবার্তারূপে
Hilali & Muhsin Khan
6 To cut off all excuses or to warn.
বয়ান ফাউন্ডেশন
৭ তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।
সমকালীন বাংলা
৭ নিশ্চয়ই তোমাদের যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে।
Hilali & Muhsin Khan
7 Surely, what you are promised must come to pass.
বয়ান ফাউন্ডেশন
৮ যখন তারকারাজি আলোহীন হবে,
সমকালীন বাংলা
৮ অতঃপর যখন নক্ষত্রসমূহ নিভে যাবে,
Hilali & Muhsin Khan
8 Then when the stars lose their lights.
বয়ান ফাউন্ডেশন
৯ আর আকাশ বিদীর্ণ হবে,
সমকালীন বাংলা
৯ এবং যখন আকাশ ছিন্নবিচ্ছিন্ন করা হবে,
Hilali & Muhsin Khan
9 And when the heaven is cleft asunder.
বয়ান ফাউন্ডেশন
১০ আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,
সমকালীন বাংলা
১০ এবং যখন পাহাড়গুলোকে চূর্ণবিচূর্ণ করা হবে,
Hilali & Muhsin Khan
10 And when the mountains are blown away.
বয়ান ফাউন্ডেশন
১১ আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে;
সমকালীন বাংলা
১১ এবং যখন রসূলগণকে নির্ধারিত সময়ে নিয়ে আসা হবে
Hilali & Muhsin Khan
11 And when the Messengers are gathered to their time appointed.
বয়ান ফাউন্ডেশন
১২ কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?
সমকালীন বাংলা
১২ কোন দিনের জন্য এগুলো স্থগিত রাখা হয়েছে?
Hilali & Muhsin Khan
12 For what Day are these signs postponed?
বয়ান ফাউন্ডেশন
১৩ বিচার দিনের জন্য।
সমকালীন বাংলা
১৩ বিচারের দিনের জন্য।
Note
Hilali & Muhsin Khan
13 For the Day of Sorting Out (the men of Paradise from the men destined for Hell).
বয়ান ফাউন্ডেশন
১৪ আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কী?
সমকালীন বাংলা
১৪ আর তুমি কীভাবে জানবে বিচারের দিন কী?
Hilali & Muhsin Khan
14 And what will explain to you what is the Day of Sorting Out?
বয়ান ফাউন্ডেশন
১৫ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
সমকালীন বাংলা
১৫ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Noteঅস্বীকারকারীদের/ কাফিরদের/ সত্য প্রত্তাক্ষাণকারীদের/ মিথ্যা আরোপকারীদের
Hilali & Muhsin Khan
15 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
১৬ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
সমকালীন বাংলা
১৬ আমরা কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি?
Hilali & Muhsin Khan
16 Did We not destroy the ancients?
বয়ান ফাউন্ডেশন
১৭ তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।
সমকালীন বাংলা
১৭ অতঃপর তাদের অনুসরণে পরবর্তীদের আনব।
Hilali & Muhsin Khan
17 So shall We make later generations to follow them.
বয়ান ফাউন্ডেশন
১৮ অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।
সমকালীন বাংলা
১৮ এভাবেই আমরা অপরাধীদের সাথে আচরণ করি।
Hilali & Muhsin Khan
18 Thus do We deal with the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals).
বয়ান ফাউন্ডেশন
১৯ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
সমকালীন বাংলা
১৯ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
19 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
২০ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?
সমকালীন বাংলা
২০ আমরা কি তোমাদের তুচ্ছ তরল থেকে সৃষ্টি করিনি?
Hilali & Muhsin Khan
20 Did We not create you from a despised water (semen)?
বয়ান ফাউন্ডেশন
২১ অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে
সমকালীন বাংলা
২১ অতঃপর তা স্থাপন করেছি সুরক্ষিত আশ্রয়ে,
Hilali & Muhsin Khan
21 Then We placed it in a place of safety (womb),
বয়ান ফাউন্ডেশন
২২ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।
সমকালীন বাংলা
২২ এক নির্ধারিত সময় পর্যন্ত।
Hilali & Muhsin Khan
22 For a known period (determined by gestation)?
বয়ান ফাউন্ডেশন
২৩ অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।
সমকালীন বাংলা
২৩ অতঃপর আমরা পরিমিত ব্যবস্থা করেছি; আর কত উত্তম ব্যবস্থাকারী আমরা!
Hilali & Muhsin Khan
23 So We did measure; and We are the Best to measure (the things).
বয়ান ফাউন্ডেশন
২৪ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
সমকালীন বাংলা
২৪ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
24 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
২৫ আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি
সমকালীন বাংলা
২৫ আমরা কি পৃথিবীকে ধারণকারী করিনি,
Hilali & Muhsin Khan
25 Have We not made the earth a receptacle
বয়ান ফাউন্ডেশন
২৬ জীবিত ও মৃতদেরকে?
সমকালীন বাংলা
২৬ জীবিত ও মৃতদের জন্য?
Hilali & Muhsin Khan
26 For the living and the dead?
বয়ান ফাউন্ডেশন
২৭ আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
সমকালীন বাংলা
২৭ এবং তাতে সুউচ্চ সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি এবং তোমাদের পান করিয়েছি সুপেয় পানি।
Hilali & Muhsin Khan
27 And have placed therein firm, and tall mountains, and have given you to drink sweet water?
বয়ান ফাউন্ডেশন
২৮ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
সমকালীন বাংলা
২৮ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
28 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
২৯ (তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।
সমকালীন বাংলা
২৯ চলো সেই দিকে, যা তোমরা অস্বীকার করতে,
Hilali & Muhsin Khan
29 (It will be said to the disbelievers): "Depart you to that which you used to deny!
বয়ান ফাউন্ডেশন
৩০ যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,
সমকালীন বাংলা
৩০ চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে,
Hilali & Muhsin Khan
30 "Depart you to a shadow (of Hell-Fire smoke ascending) in three columns,
বয়ান ফাউন্ডেশন
৩১ যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।
সমকালীন বাংলা
৩১ যা না শীতল ছায়া দেবে, না অগ্নিশিখা থেকে রক্ষা করবে।
Hilali & Muhsin Khan
31 Neither shady, nor of any use against the fierce flame of the Fire."
বয়ান ফাউন্ডেশন
৩২ নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।
সমকালীন বাংলা
৩২ নিশ্চয়ই তা নিক্ষেপ করবে প্রাসাদসম স্ফুলিঙ্গ,
Hilali & Muhsin Khan
32 Verily, it (Hell) throws sparks (huge) as Al-Qasr (a fort or a huge log of wood),
বয়ান ফাউন্ডেশন
৩৩ তা যেন হলুদ উষ্ট্রী।
সমকালীন বাংলা
৩৩ যেন তা হলুদ উটসমূহ।
Hilali & Muhsin Khan
33 As if they were yellow camels or bundles of ropes.
বয়ান ফাউন্ডেশন
৩৪ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
সমকালীন বাংলা
৩৪ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
34 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
৩৫ এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না।
সমকালীন বাংলা
৩৫ এ সেই দিন, যেদিন তারা কথা বলবে না,
Hilali & Muhsin Khan
35 That will be a Day when they shall not speak (during some part of it),
বয়ান ফাউন্ডেশন
৩৬ আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না ।
সমকালীন বাংলা
৩৬ এবং তাদের অনুমতি দেওয়া হবে না, ফলে তারা অজুহাত পেশ করতে পারবে না।
Hilali & Muhsin Khan
36 And they will not be permitted to put forth any excuse.
বয়ান ফাউন্ডেশন
৩৭ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
সমকালীন বাংলা
৩৭ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
37 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
৩৮ এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।
সমকালীন বাংলা
৩৮ এটাই বিচারের দিন; আমরা তোমাদের ও পূর্ববর্তীদের সমবেত করেছি।
Hilali & Muhsin Khan
38 That will be a Day of Decision! We have brought you and the men of old together!
বয়ান ফাউন্ডেশন
৩৯ তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
সমকালীন বাংলা
৩৯ অতএব যদি তোমাদের কোনো কৌশল থাকে, তবে আমার বিরুদ্ধে তা প্রয়োগ করো।
Hilali & Muhsin Khan
39 So if you have a plot, use it against Me (Allah جل جلاله)!
বয়ান ফাউন্ডেশন
৪০ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
সমকালীন বাংলা
৪০ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
40 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
৪১ নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,
সমকালীন বাংলা
৪১ নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহের মধ্যে,
Hilali & Muhsin Khan
41 Verily, the Muttaqun (the pious. See V.2:2) shall be amidst shades and springs.
বয়ান ফাউন্ডেশন
৪২ আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।
সমকালীন বাংলা
৪২ এবং তাদের ইচ্ছেমতন ফলমূলের মধ্যে।
Hilali & Muhsin Khan
42 And fruits, such as they desire.
বয়ান ফাউন্ডেশন
৪৩ (তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;
সমকালীন বাংলা
৪৩ “তোমাদের কাজের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।“
Hilali & Muhsin Khan
43 "Eat and drink comfortably for that which you used to do."
বয়ান ফাউন্ডেশন
৪৪ সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি।
সমকালীন বাংলা
৪৪ নিশ্চয়ই এভাবেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিই।
Hilali & Muhsin Khan
44 Verily, thus We reward the Muhsinun (good-doers. See V.2:112).
বয়ান ফাউন্ডেশন
৪৫ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
সমকালীন বাংলা
৪৫ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য
Hilali & Muhsin Khan
45 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
৪৬ (হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।
সমকালীন বাংলা
৪৬ তোমরা আহার করো ও কিছু সময় ভোগ করে নাও; নিশ্চয়ই তোমরা অপরাধী।
Hilali & Muhsin Khan
46 (O you disbelievers)! Eat and enjoy yourselves (in this worldly life) for a little while. Verily, you are the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals).
বয়ান ফাউন্ডেশন
৪৭ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
সমকালীন বাংলা
৪৭ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
47 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
৪৮ তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।
সমকালীন বাংলা
৪৮ আর যখন তাদের বলা হয়, “নত হও,” তখন তারা নত হয় না।
Note“রুকূ করো,” তখন তারা রুকূ করে না
“নত হও,” তখন তারা নত হয় না।
Hilali & Muhsin Khan
48 And when it is said to them: "Bow down yourself (in prayer)!" They bow not down (offer not their prayers).
বয়ান ফাউন্ডেশন
৪৯ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
সমকালীন বাংলা
৪৯ সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
49 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
বয়ান ফাউন্ডেশন
৫০ সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?
সমকালীন বাংলা
৫০ অতএব এর পরে তারা আর কোন বাণীতে ঈমান আনবে?
Hilali & Muhsin Khan
50 Then in what statement after this (the Qur'an) will they believe?
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report