আল ফীল (হাতী)
Chapter 105, 5 verses
-
বয়ান ফাউন্ডেশন
-
সমকালীন বাংলা
-
Word by word
-
জহুরুল হক
বয়ান ফাউন্ডেশন
তুমি কি দেখনি তোমার রব হাতীওয়ালাদের সাথে কী করেছিলেন?
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতির মালিকদের সঙ্গে কী করেছেন?
Word by word
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
জহুরুল হক
তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি - বাহিনীর প্রতি?
বয়ান ফাউন্ডেশন
তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?
সমকালীন বাংলা
তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেননি?
Word by word
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
জহুরুল হক
তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেন নি?
বয়ান ফাউন্ডেশন
আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন।
সমকালীন বাংলা
এবং তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন,
Word by word
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
জহুরুল হক
আর তাদের উপরে তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখীর দল,
বয়ান ফাউন্ডেশন
তারা তাদের ওপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর।
সমকালীন বাংলা
যারা তাদের ওপর পোড়া কাদামাটির পাথর নিক্ষেপ করেছিল,
Word by word
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
জহুরুল হক
যারা তাদের আছড়ে ছিল শক্ত - কঠিন পাথরের গায়ে;
বয়ান ফাউন্ডেশন
অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্যপাতার ন্যায়।
সমকালীন বাংলা
ফলে তিনি তাদেরকে চিবানো খড়ের মতো করে দেন।
Word by word
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ
জহুরুল হক
ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো।